25th BCS questions bank and solution.

২৫ তম বি সি এস প্রশ্ন ও সমাধান উত্তর ভুল…

২৫ তম বি সি এস প্রশ্ন ও সমাধান

উত্তর ভুল মনে হলে আপনি সঠিক উত্তরটি আমাদের মেইল করুন , আমরা পরবর্তিতে আপডেট করে দিব ।

1. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন?

  • সুকুমার সেন
  • দিনেশচন্দ্র সেন
  • মুহম্মদ শহীদুল্লাহ
  • অসিত কুমার বন্দোপাধ্যয়

উত্তরঃ দিনেশচন্দ্র সেন
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ ‘ বঙ্গভাষা ও সাহিত্য ‘ ( ১৮৯৬ ) -এর রচয়িতা ড . দীনেশচন্দ্র সেন । তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- History of Bengali Language and Literature ( ১৯১১ ) , বঙ্গ সাহিত্য পরিচয় ( ১৯১৪ ) । ড . সুকুমার সেন রচিত গ্রন্থ- বাঙ্গালা সাহিত্যের ইতিহাস , বাঙ্গলা সাহিত্যের কথা । ড . মুহম্মদ শহীদুল্লাহ্ রচিত গ্রন্থ- বাংলা ভাষার ইতিবৃত্ত , বাংলা সাহিত্যের কথা , ভাষা ও সাহিত্য । অসিতকুমার বন্দ্যোপাধ্যায় রচিত গ্রন্থ- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত ।

2. বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে?

  • প্যারিদাশ মিত্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়
ব্যাখ্যাঃ ঙ্গদর্শন ‘ ( ১৮৭২ ) পত্রিকার প্রথম সম্পাদক সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় । মাসিক পত্রিকা প্যারীচাঁদ মিত্র , সাধনা ( ১৮৯১ ) -রবীন্দ্রনাথ ঠাকুর ; সবুজপত্র ( ১৯১৪ ) – প্রমথ চৌধুরী সম্পাদিত ।

3. কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীনা কাব্য নিষিদ্ধ হয়?

  • বিদ্রোহী
  • আনন্দময়ীর আগমনে
  • প্রলয়োল্লাস
  • রক্তাম্বয়ধারিনী মা

উত্তরঃ আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যাঃ ‘ রক্তাম্বরধারিণী মা ‘ কবিতার জন্য নজরুলের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয় । তাঁর নিষিদ্ধ গ্রন্থগুলো হলো ‘ বিষের বাঁশি ‘ , ‘ ভাঙ্গারগান ‘ , ‘ প্রলয়শিখা ‘ , ‘ চন্দ্রবিন্দু ‘ , ‘ যুগবাণী ‘।

4. মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?

  • সমাপ্তি
  • দেনাপাওনা
  • পোষ্টমাষ্টার
  • মধ্যবর্তিনী

উত্তরঃ সমাপ্তি
ব্যাখ্যাঃ মৃন্ময়ী ‘ রবীন্দ্রনাথ ঠাকুরের সমাপ্তি ছোটগল্পের নায়িকা এবং এ গল্পের নায়ক অপূর্বকৃষ্ণ । ‘ দেনা – পাওনা ‘ টিগল্পের নায়িকা- নিরু । মধ্যবর্তিনী ‘ গল্পের নায়িকা হরসুন্দরী । ‘ পোস্টমাস্টার ‘ ছোটগল্পের নায়িকা- রতন

5. ‌‌‌‌‍‌উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?

  • শওকত ওসমান
  • জহির রায়হান
  • শহীদুল্লাহ কায়সার
  • রশিদ করিম

উত্তরঃ রশিদ করিম
ব্যাখ্যাঃ ‘ উত্তম পুরুষ ‘ উপন্যাসের রচয়িতা রশীদ করিম । তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো প্রসন্ন পাষাণ , আমার যত গ্লানি , সোনার পাথের বাটি ইত্যাদি । শওকত ওসমান রচিত বিখ্যাত উপন্যাস বনি আদম , ক্রীতদাসের হাসি , চৌরসন্ধি , নেকড়ে অরণ্য , জাহান্নাম হইতে বিদায় , রাজা উপাখ্যান , পতঙ্গপিঞ্জর ইত্যাদি । জহির রায়হান রচিত বিখ্যাত উপন্যাস- আরেক ফাল্গুন , হাজার বছর ধরে , বরফ গলা নদী , শেষ বিকেলের মেয়ে ইত্যাদি । শহীদুল্লা কায়সার রচিত উপন্যাস- সংশপ্তক , সারেং বউ ইত্যাদি ।

6. কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?

  • নাটক
  • উপন্যাস
  • ছোট গল্প
  • কাব্য

উত্তরঃ উপন্যাস
ব্যাখ্যাঃ শামসুদ্দীন আবুল কালাম রচিত ‘ কাশবনের কন্যা ‘ উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূ – প্রকৃতি , লোকজীবন , গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিকভাবে চিত্রায়িত হয়েছে । তাঁর রচিত অন্যান্য বিখ্যাত উপন্যাস হলো- কাঞ্চনমালা , সমুদ্র বাসর , কাঞ্চগ্রাম , জায়মঙ্গল এবং বিখ্যাত ছোটগল্প হলো- পথ জানা নাই , অনেক দিনের আশা , পুঁই ডালিমের কাব্য , দুই হৃদয়ের তীর প্রভৃতি

7. কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা

  • ভায়ার ইতিবৃত্ত
  • আধুনিক ভাষাতত্ত্ব
  • মনীষা মঞ্জুষা
  • বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান

উত্তরঃ মনীষা মঞ্জুষা
ব্যাখ্যাঃ শিক্ষাবিদ ও গবেষক ড . মুহাম্মদ এনামুল হক রচিত গ্রন্থ- মনীষা মঞ্জুষা , ব্যাকরণ মঞ্জুরী । ‘ আধুনিক ভাষাতত্ত্ব গবেষণা গ্রন্থের রচয়িতা আবুল কালাম মনজর মোরশেদ । বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান – ড . মুহম্মদ শহীদুল্লাহ

8. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?

  • মাইকেল মধুসূদন দত্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • দেবেন্দ্রনাথ সেন
  • মোহিত লাল মজুমদার

উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যাঃ সনেট শব্দটি ইতালিয় সনেটো শব্দ থেকে এসেছে । যার অর্থ মৃদু ধ্বনি । সনেটের প্রবর্তক ইতালীয় কবি পেত্রার্ক । বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত । চতুর্দশপদী কবিতা বা সনেটের দুটি অংশ- অষ্টক ও ষষ্টক । বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন মাইকেল মধুসূদন দত্তের ‘ চতুর্দশপদী কবিতাবলী ‘

9. জসীমউদ্দিনের কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?

  • তত্ববোধিনী পত্রিকা
  • ধুমকেতু
  • কল্লোল
  • কালি ও কলম

উত্তরঃ কল্লোল
ব্যাখ্যাঃ ‘ কবর ‘ কবিতাটি কবির প্রথম কাব্যগ্রন্থ ‘ রাখালী ‘ কাব্যের অন্তর্গত একটি কবিতা । দীনেশ রঞ্জন দাস সম্পাদিত ‘ কল্লোল ‘ ( ১৯২৩ ) পত্রিকায় ‘ কবর ‘ কবিতাটি প্রকাশিত হয় । ষান্মাত্রিক মাত্রাবৃত্তে রচিত কবিতাটি কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয় । ‘ কবর ‘ কবিতায় ১১৮ টি লাইন রয়েছে

10. ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ কি?

  • বৃহৎ
  • বর্ধিষ্ঞ
  • বর্ধমান
  • দ্ধিপ্রাপ্ত

উত্তরঃ বর্ধমান
ব্যাখ্যাঃ ‘ ক্ষীয়মান ‘ শব্দটি বিশেষণ পদ । যার অর্থ ক্ষয় হচ্ছে এমন । এর বিপরীত শব্দ বর্ধমান । ‘ বৃহৎ ‘ শব্দের বিপরীত ক্ষুদ্র , ‘ বর্ধিষ্ণু ‘ শব্দের বিপরীত শব্দ ক্ষয়িষ্ণু এবং ‘ বৃদ্ধিপ্রাপ্ত ‘ শব্দের বিপরীত হ্রাসপ্রাপ্ত

11. নষ্ট হওয়ার অভাব যার’ এক কথায় হবে-

  • নিদাঘ
  • নশ্বর
  • নষ্টমান
  • বিনশ্বর

উত্তরঃ নশ্বর
ব্যাখ্যাঃ নিদাঘ – নিতান্ত দগ্ধ যে সময় ; নষ্টমান- যা নষ্ট হয়ে যাচ্ছে : বিনশ্বর- যা ধ্বংসশীল ; নশ্বর- নষ্ট হওয়ার স্বভাব যার

12. যে সমাসের পূর্বাপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে বলে

  • দ্বন্ধ সমাস
  • রুপক সমাস
  • বহুব্রিহি সমাস
  • দ্বিগু সমাস

উত্তরঃ দ্বিগু সমাস
ব্যাখ্যাঃ যে সমাসের সমাহার অর্থাৎ সমষ্টি অর্থে সংখ্যাবাচক পূর্বপদের সাথে উত্তরপদের সমাস হয় এবং উত্তরপদের অর্থ প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে দ্বিগু সমাস বলে । যেমন : ত্রিফলের সমাহার = ত্রিফলা ( ফল = ফলা )

13. কোন বাক্যটি শুদ্ধ?

  • তাহার জীবন সংশয়পূর্ন
  • তাহার জীবন সংশয়ময়
  • তাহার জীবন সংশয়াপূর্ন
  • তাহার জীবন সংশয়ভরা

উত্তরঃ তাহার জীবন সংশয়াপূর্ন
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

14. চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো-

  • চাঁদ মুখের ন্যায়
  • চাঁদের মত মুখ
  • চাঁদ মুখ যার
  • চাঁদরুপ মুখ

উত্তরঃ চাঁদের মত মুখ
ব্যাখ্যাঃ সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় , তাকে উপমিত কর্মধারয় সমাস বলে । যেমন : চাঁদমুখ ( চাঁদের মত মুখ ) । এরূপ- চন্দ্রমুখ , সোনামুখ , ফুলকুমারী , ফুলবাবু , করকমল প্রভৃতি ।

15. সবাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা’ এই বাক্যে ‘ঔষধ’ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?

  • কর্ম কারকে শূন্য
  • সম্পাদনে সপ্তমী
  • অধিকরনে শূন্য
  • কতৃকারকে শূন্য

উত্তরঃ কর্ম কারকে শূন্য
ব্যাখ্যাঃ যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে , তাকে কর্ম কারক বলে । যেমন : চোর পালালে বুদ্ধি বাড়ে । এখানে ‘ চোর ‘ কর্মকারক । প্রশ্নে প্রদত্ত ‘ ঔষধ ‘ শব্দে বিভক্তি যুক্ত না থাকায় তা কর্ম কারকে শূন্য বিভক্তি হয়েছে ।

16. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো,সুতরাং তুমি প্রথম হবে’ কোন ধরনের বাক্য?

  • সরল
  • জটিল
  • যৌগিক
  • অনুজ্ঞামুলক

উত্তরঃ যৌগিক
ব্যাখ্যাঃ একটি প্রধান খণ্ড বাক্যের সাথে এক বা একাধিক আশ্রিত খণ্ড বাকা যখন নিত্য সমন্ধীয় অব্যয় বা সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত হয় , তখন তাকে মিশ্র বা জটিল বাক্য বলে । যেমন : যে – ই তার দর্শন পেলাম , সে – ই আমরা প্রস্থান করলাম । যাদের ধন আছে তারা প্রায়ই কৃপণ হয় । যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ , সুতরাং তুমি প্রথম হবে । প্রভৃতি । অন্যদিকে , পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য সমুচ্চয়ী অব্যয় দ্বারা যুক্ত একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে । যেমন- তিনি সৎ কিন্তু কৃপণ ।

17. সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?

  • বলাকা
  • সোনার তরী
  • চিত্রা
  • পুনশ্চ

উত্তরঃ বলাকা
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরর রচিত ‘ বলাকা ‘ কাব্যগ্রন্থের অন্তর্গত ‘ বলাকা ‘ কবিতা থেকে নেয়া হয়েছে । তাঁর রচিত অন্যান্য বিখ্যাত পংক্তি হলো মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ , শিশুরাজ্যে এই মেয়েটি ।। একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয় , সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা , আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে

18. বাংলা ছন্দ কত রকমের?

  • এক রকমের
  • দু রকমের
  • তিন রকমের
  • চার রকমের

উত্তরঃ তিন রকমের
ব্যাখ্যাঃ ছন্দ অর্থ গতি সৌন্দর্য । সাহিত্যে এর অর্থ ‘ ভাষাগত ধ্বনি – সৌন্দর্য । পদসমূহকে যেভাবে সাজালে নিয়মিত গতিবেগ সঞ্চারিত হয়ে বাক্য শ্রুতিমধুর হয় এবং সহজে চিত্তে রসের সঞ্চার করে তাকেই ছন্দ বলা হয় । বাংলায় ছন্দ তিন প্রকার । যেমন : ১. স্বরবৃত্ত , ২. মাত্রাবৃত্ত এবং ৩. অক্ষরবৃত্ত ।

19. কোনটি শুদ্ধ বানান?

  • দন্দ
  • দ্বন্দ
  • দ্বন্দ্ব
  • দন্ব

উত্তরঃ দ্বন্দ্ব
ব্যাখ্যাঃ : দ্বন্দ ‘ শব্দের ব্যাকরণিক পরিচয় বিশেষ্য । যার অর্থ ঝগড়া বিবাদ

20. অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো-

  • অন্ত্যমিল আছে
  • অন্ত্যমিল নেই
  • চরনের প্রথমে মিল থাকে
  • বিশ মাত্রার পব থাকে

উত্তরঃ অন্ত্যমিল নেই
ব্যাখ্যাঃ অমিত্রাক্ষর ছন্দের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রবহমানতা , মিলহীনতা এবং যতিপাতের স্বাধীনতা । অমিত্রাক্ষর ছন্দে অন্ত্যমিল নেই । যেমন : সম্মুখ সমরে পড়ি / বীর – চূড়ামণি : বীরবাহু চলি যবে / গেলা যমপুরে । মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন

21. পূনর্ভবা , নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?

  • মহানন্দা
  • ভৈরব
  • কুমার
  • বরাল

উত্তরঃ মহানন্দা
ব্যাখ্যাঃ পুনর্ভবা , নাগর , টাঙ্গন মহানন্দার উপনদী কিন্তু ভৈরব , কুমার , বড়াল প্রভৃতি পদ্মা নদীর শাখা নদী ।

22. প্রাচীন পুন্ড্রনগর’ কোথায় অবস্থিত ?

  • ময়নামতি
  • বিক্রম পুর
  • পাহারপুর
  • মহাস্থানগড়

উত্তরঃ মহাস্থানগড়
ব্যাখ্যাঃ বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি মহাস্থানগড়ের পূর্ব নাম পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর যা বগুড়া জেলার করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত । মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল ।

23. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর-

  • ড: রমেশচন্দ্র মজুমদার
  • ড: মুহাম্মদ হাসান
  • ড: সৈয়দ মোয়াজ্জেম হোসেন
  • স্যার এ.এফ.রহমান

উত্তরঃ স্যার এ.এফ.রহমান
ব্যাখ্যাঃ ১৯১২ সালে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট নাথান কমিশনের সুপারিশক্রমে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর- আহমদ ফজলুল রহমান বা স্যার এ . এফ রহমান ( প্রথম মুসলিম / প্রথম বাঙালি উপাচার্য ) । প্রথম উপাচার্য- পি . জে . হার্টজ । বর্তমান ভাইস চ্যান্সেলর ড . মোঃ আখতারুজ্জামান ( ২৮ তম ) ।

24. প্রধান নির্বাচন কমিশনের মেয়াদকাল কত?

  • ৪ বছর
  • ৫ বছর
  • ৩ বছর
  • ৭ বছর

উত্তরঃ ৫ বছর
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সপ্তম ভাগের ১১৮ নং অনুচ্ছেদের ( ৩ ) দফায় বলা হয়েছে , ” এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে ।

25. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?

  • মালদ্বীপ
  • নেপাল
  • শ্রীলঙ্কা
  • ভুটান

উত্তরঃ মালদ্বীপ
ব্যাখ্যাঃ ২০০৮ সালে ঢাকায় মালদ্বীপের দূতাবাস চালু করা হলেও ৩১ মার্চ , ২০১৪ তা আবার বন্ধের ঘোষণা দেয়া হয় এবং ২০১৫ সালের ১ জানুয়ারি পনরায় চালু করা হয়

26. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

  • মারমা
  • খাসিয়া
  • সাওতাল
  • গারো

উত্তরঃ মারমা
ব্যাখ্যাঃ গারো , খাসিয়া , সাঁওতাল ( মাতৃতান্ত্রিক ) এবং মারমা ও হাজং ( পিতৃতান্ত্রিক ) পারিবারিক কাঠামো

27. নিম্নের কোন পর্যটক সোনারগাও এসেছিলেন?

  • ফা হিয়েন
  • ইবনে বতুতা
  • মার্কো পোলো
  • হিউয়েন সাং

উত্তরঃ ইবনে বতুতা
ব্যাখ্যাঃ মরক্কোর নাগরিক ইবনে বতুতা সুলতান ফখরুদ্দিন মোবারক শাহর আমলে চতুর্দশ শতকে সোনারগাঁ পরিভ্রমণ করেছিলেন এবং তখন ভারতের শাসক ছিলেন মুহম্মদ বিন তুঘলক । চৈনিক পরিব্রাজক ফা হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসন আমলে ভারতবর্ষে আসেন ( ৪০১-৪১০খ্রি . ) এবং হিউয়েন সাং হর্ষবর্ধনের শাসন আমলে ৬৩০ খ্রি . ভারতবর্ষে আসেন

28. বাংলাদেশে বর্তমানে কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?

উত্তরঃ ৩
ব্যাখ্যাঃ বাংলাদেশে বর্তমানে গ্রামাঞ্চলে তিন ( ইউনিয়ন পরিষদ , উপজেলা পরিষদ ও জেলা পরিষদ ) স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে । শহরাঞ্চলে রয়েছে দুই ( পৌরসভা , সিটি কর্পোরেশন ) স্তরবিশিষ্ট স্থানীয়

29. বাংলাদেশে অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসাবে শপথ নেন?

  • বেগম খালেদা জিয়া
  • শেখ হাসিনা
  • জমির উদ্দিন সরকার
  • আবদুল হামিদ

উত্তরঃ আবদুল হামিদ
ব্যাখ্যাঃ খালেদা জিয়া 1 জমির উদ্দিন সরকার ক ১৯৯৯ © ২০০১ © শেখ হাসিনা ( আবদুল হামিদ উত্তর : ঘ তথ্য : রাষ্ট্রপতি এডভোকেট আবদুল হামিদ বাংলাদেশের ২০ তম ও ২১ তম রাষ্ট্রপতি । তিনি সপ্তম জাতীয় সংসদে ১১ জুলাই ২০০১ থেকে ২৮ অক্টোর ২০০১ পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন কালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে সংবিধানের বিধি মোতাবেক নিজেই নিজের নিকট শপথ গ্রহণ করেন । একাদশ জাতীয় সংসদে নিজেই নিজের নিকট শপথ গ্রহণ করেন ড . শিরিন শারমিন চৌধুরী ।

30. বাংলাদেশ কোন সালে CTBT অনুমোদন করেন?

  • ১৯৯৯
  • ২০০০
  • ২০০১
  • ২০০২

উত্তরঃ ২০০০
ব্যাখ্যাঃ বাংলাদেশ Comprehensive Test Ban Treaty ( CTBT ) বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে ১২৯ তম দেশ হিসেবে ১৯৯৬ সালে স্বাক্ষর করে এবং ২০০০ সালে ২৮ তম দেশ ও দক্ষিণ এশিয়ার প্রথম দেশে হিসেবে এ চুক্তি অনুমোদন করে ।

31. সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?

  • নোয়াখালি
  • কুমিল্লা
  • রংপুর
  • সিলেট

উত্তরঃ কুমিল্লা
ব্যাখ্যাঃ তিতাস বাংলাদেশের ৪৭০ তম উপজেলা যা কুমিল্লা জেলায় অবস্থিত । সর্বশেষ উপজেলা শায়েস্তাগঞ্জ ( ৪৯২ তম ) , হবিগঞ্জ জেলায় অবস্থিত ।

32. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?

  • ৫৭ জন
  • ৬০ জন
  • ৬২ জন
  • ৬৩ জন

উত্তরঃ ৬০ জন
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের ( প্রথম পরিচ্ছদ ) ৭২ নং অনুচ্ছেদের ( ৩ ) দফায় বলা হয়েছে , “ সংসদের বৈঠক চলাচালে কোন সময়ে উপস্থিত সদস্য সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি হাকর্ষণ করা হয় , তাহা হইলে তিনি অন্যূন ষাট জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মুমূলতরী করিবেন ।

33. বাংলাদেশে একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?

  • টঙ্গি’
  • কোনাবাড়ি
  • যশোর
  • গাজীপুর

উত্তরঃ কোনাবাড়ি
ব্যাখ্যাঃ বাংলাদেশে কিশোর ও কিশোরী উন্নয়ন কেন্দ্র রয়েছে- ৩ টি । তন্মধ্যে কিশোর উন্নয়ন কেন্দ্র ( ২ টি ) একটি গাজীপুরের টঙ্গীতে এবং অপরটি পুলেরহাটে অবস্থিত । বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি গাজীপুরের কোনাবাড়িতে যশোরের অবস্থিত ।

34. বাঙালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?

  • রাজশাহী
  • পাবনা
  • বগুড়া
  • সিরাজগঞ্জ

উত্তরঃ বগুড়া
ব্যাখ্যাঃ বাঙ্গালী ও যমুনা নদী মিলিত হয়েছে বগুড়ায় ।

35. সাবমেরিন কেবল’ প্রকল্পটি কোন মন্ত্রনালয়ের কার্যক্রম?

  • অর্থ
  • ডাক ও টেলিযোগাযোগ
  • বিঞ্জান ও প্রযুক্তি
  • পররাষ্ট্র

উত্তরঃ ডাক ও টেলিযোগাযোগ
ব্যাখ্যাঃ বাংলাদেশ প্রথম সাবমেরিন ক্যাবল SEA – ME – WE – 4 এ যুক্ত হয় ২১ মে , ২০০৬ সালে যার ল্যান্ডিং স্টেশন কক্সবাজারের ঝিলং ঝায় অবস্থিত । বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবল এ যুক্ত হয় ১০ সেপ্টেম্বর , ২০১৭ যার ল্যান্ডিং স্টেশন পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের গোড়া আমখোলা পাড়া গ্রামে অবস্থিত । সাবমেরিন কেবল প্রকল্পটি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ।

36. ২০০৪ সালে সর্বপ্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?

  • ভিয়েতনাম
  • মিয়ানমার
  • নেপাল
  • ভুটান

উত্তরঃ ভিয়েতনাম
ব্যাখ্যাঃ ২০১৮ সালে সর্বপ্রথম বাংলাদেশ সফর করেন ইন্দোনেষিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো ( ২৭-২৯ জানুয়ারি , ২০১৮ ) , আর বাংলাদেশ সফর করেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং ( ৪-৬ মার্চ , ২০১৮ ) । অন্যদিকে , বাংলাদেশের রাষ্ট্রপতি ২০১৮ সালে প্রথম রাষ্ট্রীয় সফর করেন ভারত ( ৮-১১ মার্চ , ২০১৮ ) এবং প্রধানমন্ত্রী সর্বশেষ সফর করেন সিঙ্গাপুর ( ১১-১৪ মার্চ , ২০১৮ ) ।

37. মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু করা হয়?

  • ১ জুলাই ১৯৯১
  • ১ জুলাই ১৯৯৩
  • ১ জুলাই ১৯৯৪
  • ১ জানুয়ারী ১৯৯৬

উত্তরঃ ১ জুলাই ১৯৯১
ব্যাখ্যাঃ বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় আসে মূল্য সংযোজন কর ( Value Added Tax ) থেকে । মূল্য সংযোজন কর চালু হয় ১ জুলাই , ১৯৯১ সালে

38. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?

  • জাইকা
  • ইউএন ডিপি
  • বিশ্বব্যাংক
  • আই এম এফ

উত্তরঃ বিশ্বব্যাংক
ব্যাখ্যাঃ সর্বশেষ ২০১৮ সালের ১৭-১৮ জানুয়ারি বাংলাদেশ উন্নয়ন ফোরাম ( বিডিএফ ) -এর বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হয় ।

39. কর্নফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?

  • ত্রিপুরা
  • আসাম
  • মনিপুর
  • মেঘালয়

উত্তরঃ আসাম
ব্যাখ্যাঃ কর্ণফুলী দিয়ে নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড় হতে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার রয়েছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে । কর্ণফুলী নদীর উপর বাঁধ দিয়ে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় কপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় । ।

40. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা লাভ করে?

  • ২০০০
  • ২০০১
  • ১৯৯৯
  • ১৯৯৮

উত্তরঃ ২০০০
ব্যাখ্যাঃ বাংলাদেশ ওয়ানডে মর্যাদা লাভ করে ১৫ ই জুন ১৯৯৭ সালে এবং ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা লাভ করে । বাংলাদেশ মহিলা ক্রিকেট টিম ২০১১ সালের ২৪ নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ।

41. √2সংখ্যাটি কি সংখ্যা?

  • একটি স্বাভাবিক সংখ্যা
  • একটি পূর্ন সংখ্যা
  • একটি মূলদ সংখ্যা
  • একটি অমূলদ সংখ্যা

উত্তরঃ একটি অমূলদ সংখ্যা
ব্যাখ্যাঃ মৌলিক সংখ্যাকে বর্গমূল করলে অমূলদ সংখ্যা হয়

42.১ মিটার কত ইঞ্চির সমান”?

  • ৩৯.৪৭ ইঞ্চি
  • ৩৭.৩৯ ইঞ্চি
  • ৩৯.৩৭ ইঞ্চি
  • ৩৭.৪৯ ইঞ্চি

উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

43.x+1/x=√3 হলে x^3+1/x^3 এর মান কত?

উত্তরঃ ০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

44. তিন দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ কলে ঐ কাজের ৩ গুন কাজ করতে কত সময় লাগে?

  • ৮১ দিন
  • ৯ দিন
  • ২৪৩
  • ২৭ দিন

উত্তরঃ ২৪৩
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

45. x^2-11x+30 এবংx^3-4x^2-2x-15 . এর গ.সা.গু কত?

  • x-5
  • x-6
  • x2+x+3
  • x2-x+3

উত্তরঃ x-5
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

46. ১+২+৩+৪+……………+৯৯=কত?

  • ৪৬৫০
  • ৪৭৫০
  • ৪৮৫০
  • ৪৯৫০ (Ans)

উত্তরঃ ৪৯৫০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

47. log2+log4 +log8+…………

  • 45 log2
  • 55 log2
  • 65 log2
  • 75 log2

উত্তরঃ 55 log2
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

48. একটি 48 মিটার লম্বা খুটি ভেঙে গিয়ে সম্পূর্নভাবে বিছিন্ন না হয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোন উৎপন্ন করে ।খুটিটি কত উচুতে ভেঙেছিল?

  • 14 মিটার
  • 16 মিটার
  • 18 মিটার
  • 20 মিটার

উত্তরঃ 16 মিটার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

49. একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুন ।এর ক্ষেত্রফল ৫১২ বর্গমিটার হলে পরিসীমা কত?

  • 98 মিটার
  • 96 মিটার
  • 94 মিটার
  • 92 মিটার

উত্তরঃ 96 মিটার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

50. y=3x+2,y=-3x+2 এবং y=-2দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?

  • একটি সমকোনী ত্রিভুজ
  • একটি সমদ্বিবাহু ত্রিভুজ
  • একটি সমবাহু ত্রিভুজ
  • একটি বিষম বাহু ত্রিভুজ

উত্তরঃ একটি সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

51. জোট নিরপেক্ষ দেশ সমুহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়

  • দিল্লী
  • কায়রো
  • বেলগ্রেড
  • জাকার্তা

উত্তরঃ বেলগ্রেড
ব্যাখ্যাঃ ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের সিদ্ধান্ত মোতাবেক ১৯৬১ সালে সাবেক যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ‘ জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন হয় । ২০১৯ সালে ১৮ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বাকু , আজারবাইজান । ·

52. পানামা খাল কোন কোন মহাসাগরকেযুক্ত করেছে?

  • আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
  • আটলান্টিক ও ভূমধ্যসাগর
  • ভারত ও প্রশান্ত মহাসাগর
  • প্রশান্ত ও ভূমধ্যসাগর

উত্তরঃ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যাঃ আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল । পৃথিবীর গভীরতম পানামা খাল ১৯১৪ সালে উদ্বোধন করা হয় এবং যুক্তরাষ্ট্র ১৯১৯ সালে পানামার নিকট হস্তান্তর করে ।।

53. কে লৌহ মানবী বলিয়া পরিচিত?

  • ইন্দিরা গান্ধী
  • বেগম খালেদা জিয়া
  • মার্গারেট থ্যাচার
  • আং সাং শুকী

উত্তরঃ মার্গারেট থ্যাচার
ব্যাখ্যাঃ মার্গারেট থ্যাচার যুক্তরাজ্যে সবচেয়ে দীর্ঘমেয়াদী ( ১৯৭৯-১৯৯০ ) প্রধানমন্ত্রী এবং ইউরোপের প্রথম নারী প্রধামন্ত্রী ছিলেন । লৌহমানবী বলে পরিচিত মার্গারেট থ্যাচার ২০১৩ সালের ৮ এপ্রিল মৃত্যুরণ করেন ।

54. আবু গারিব বলিতে কি বুঝায়?

  • একজন বিখ্যাত দার্শনিক
  • একটি জাদুঘর
  • একটি জেলখানা
  • একজন বৈঞ্জানিক

উত্তরঃ একটি জেলখানা
ব্যাখ্যাঃ আবু গারির ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত

55. বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?

  • পেলে
  • জিদান
  • বেকেন বাওয়ার
  • ম্যারাডোনা

উত্তরঃ পেলে
ব্যাখ্যাঃ ব্রাজিলের বিখ্যাত ফুটবল খেলেয়ার পেলে হলেন সর্বকালের সেরা ফুটবলার । তিনি তিন বার বিশ্বকাপজয়ী একমাত্র ফুটবলার । তবে ইউরোপের স্পোর্টস ম্যাগাজিন আয়োজিত এক জরিপে ৫০ বছরের সেরা ফুটবলার হিসেবে ফ্রান্সের জিনেদিন জিদানকে স্বীকৃতি দেয়া হয়

56. ইউনেস্কোর প্রধান কার্যালায় কোথায় অবস্থিত?

  • নিউইয়র্ক
  • প্যারিস
  • রোম
  • জেনেভা

উত্তরঃ প্যারিস
ব্যাখ্যাঃ ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা UNESCO- এর প্রধান কার্যালয় ফ্রান্সের রাজধানী প্যারিসে । ৩১ ডিসেম্বর , ২০১৮ যুক্তরাষ্ট্র এবং ইসরাইল ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ায় এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩

57. রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যাক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেন?

  • ইয়াসির আরাফাত
  • ওসামাবিন লাদেন
  • কফি আনান
  • অ্যারিয়েল শ্যারন

উত্তরঃ ইয়াসির আরাফাত
ব্যাখ্যাঃ ইয়াসিন আরাফাত ১৯২৯ সালের ২৪ আগস্ট মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন । তিনি ১৯৬৯ সালে পিএলও – এর চেয়ারম্যান নির্বাচিত হন । ১৯৮০ সালে জাতিসংঘ ইয়াসিন আরাফাতকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের প্রধান হিসেবে স্বীকৃতি প্রদান করে । ২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

58. ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচিয়িতা কে?

  • সালমান রুশদী
  • কুলদীপ নায়ার
  • হ্যান্স ব্লিক্স
  • হিলারী ক্লিনটন

উত্তরঃ হ্যান্স ব্লিক্স
ব্যাখ্যাঃ ডিজ আর্মিং ইরাক ‘ গ্রন্থটির রচয়িতা সুইডেনের সাবেক পরারাষ্ট্রমন্ত্রী হ্যান্স রিক্স । সালমান রুশদী রচিত গ্রন্থ- স্যাটানিক ভার্সেস এবং হিলারি ক্লিনটন রচিত গ্রন্থ- লিভিং হিস্ট্রি ।

59. এ উপমহাদেশ থেকে এ যাবত কতজন নোবেল পুরস্কার পেয়েছেন?

  • চারজন
  • পাঁচজন
  • ছয়জন
  • সাতজন

উত্তরঃ সাতজন
ব্যাখ্যাঃ উপমহাদেশ থেকে এ যাবৎ ৯ জন নোবেল পুরস্কার পেয়েছেন । সর্বশেষ ২০১৪ সালে মালাল ইউসুফজাই ও কৈলাস সত্যার্থী এ উপমহাদেশ থেকে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ।

60. নেপালের বর্তমান প্রধান মন্ত্রীর নাম কি?

  • মাধব কুমার নেপাল
  • মি: খাপা
  • মি: রানা
  • মি: দেউবা

উত্তরঃ মাধব কুমার নেপাল
ব্যাখ্যাঃ এ উপমহাদেশ থেকে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন । ( মিঃ থাপা ঘ ) মিঃ দেউবা উত্তর : * তথ্য : নেপালের বর্তমান প্রধানমন্ত্রী নোপালি কমিউনিস্ট পার্টি নেতা কে পি শৰ্মা অলি ( ১৫ ফেব্রুয়ারি- বর্তমান ) এবং বর্তমান রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী।

61. ইরাকে কখন মার্কিন- বৃটিশ যৌথ সময়িক অভিযান শুরু হয়?

  • ২০০৩ সালের ১৮ মার্চ
  • ২০০৩ সলের ২০ মার্চ
  • ২০০৩ সালের ২২ মার্চ
  • ২০০৩ সালের ২৪ মার্চ

উত্তরঃ ২০০৩ সলের ২০ মার্চ
ব্যাখ্যাঃ ইঙ্গ – মার্কিন বাহিনী ইরাকে অপারেশন ইরাকি ফ্রিডম নামক সামরিক অভিযান শুরু করে ২০ মার্চ , ২০০ সালে ।

62. বর্তমানে জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?

  • গিনি
  • ঘানা
  • দক্ষিন কোরিয়া
  • মরোক্কো

উত্তরঃ পর্‌তুগাল
ব্যাখ্যাঃ ইঙ্গ – মার্কিন বাহিনী ইরাকে অপারেশন ইরাকি ফ্রিডম নামক সামরিক অভিযান শুরু করে ২০ মার্চ , ২০০ সালে ।

63. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?

  • লাইবেরিয়া
  • হংকং
  • আবখাজিয়া
  • তাইওয়ান

উত্তরঃ আবখাজিয়া
ব্যাখ্যাঃ ২০১১ সালের ৯ জুলাই ১৯৫ তম স্বাধীন রাষ্ট্র হিসেবে দক্ষিণ সুদান আত্মপ্রকাশ করে । এর রাজধানী করা জাতিসংঘের সর্বশেষ বা ১৯৩ তম সদস্য দেশ দক্ষিণ সুদান ।

64. আরবলীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়-

  • সংযুক্ত আরব আমিরাত
  • মিশর
  • লেবানন
  • ইয়েমেন

উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যাঃ ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয় । এর সদরদপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত । আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৭ টি ( মিশর , সিরিয়া , লেবানন , ইরাক , জর্ডান , সৌদি আরব এবং ইয়েমেন ) । ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত আরব লীগের সদস্যপদ লাভ করে । সংস্থাটির বর্তমান সদস্য সংখ্যা -২২ টি

65. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তভুক্ত নয়?

  • ব্রাজিল
  • আর্জেটিনা
  • পেরু
  • পানামা

উত্তরঃ পানামা
ব্যাখ্যাঃ পানামা উত্তর আমেরিকা মহাদেশের দক্ষিণাংশে অবস্থিত একটি দেশ । উত্তর ও দক্ষিণ আমেরিকার সংযোগস্থলে অবস্থিত দেশটি পূর্বে কলম্বিয়ার অধীনে ছিল । পানামায় আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগর সংযোগকারী পানামা খাল অবস্থিত ।

66. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?

  • প্যারিস
  • লিয়ো
  • ভার্সাই
  • মাসাই

উত্তরঃ লিয়ো
ব্যাখ্যাঃ International Criminal Police Organization ( Interpol ) ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় । ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসের লিও শহরে । এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪ টি ( মে ২০১৯ )

67. মধ্য প্রাচ্যে কখন প্রথম তেলঅস্ত্র ব্যবহার করা হয়েছিল?

  • ১৯৭৩ সালে
  • ১৯৯১ সালে
  • ১৯৮১ সালে
  • ২০০৩ সালে

উত্তরঃ ১৯৭৩ সালে
ব্যাখ্যাঃ ১৯৭৩ সালের ১৭ অক্টোবর আরব ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদনকারী দেশসমূহ ( ওপেকভুক্ত ) তেলকে অস্ত্র হিসেবে গ্রহণ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কতিপয় শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে ।

68. বান্দুং’ শহর টি কোন দেশে অবস্থিত?

  • চীন’
  • ইন্দোনেশিয়া
  • যুগোস্নাভিয়া
  • মালয়েশিয়া

উত্তরঃ ইন্দোনেশিয়া
ব্যাখ্যাঃ জনসংখ্যায় মুসলিম বিশ্বের সবচেয়ে বড় দেশ ইন্দোনেশিয়ায় বান্দুং শহরটি অবস্থিত । ইন্দোনেশিয়ার বান্দুং শহরে প্রথম আফ্রো – এশিয়া সম্মেলনের মাধ্যমে জোটনিরপেক্ষ আন্দোলন গঠনের সিদ্ধান্ত গ্রহীত হয় ।

69. কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে-

  • জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক চুক্তি
  • ইরাক পুর্নগঠন চুক্তি
  • যুক্তরাষ্ট্র-মেক্সিকো বৈধ চুক্তি
  • শিশু অধিকার চুক্তি

উত্তরঃ জাতিসংঘের জৈবনিরাপত্তা বিষয়ক চুক্তি
ব্যাখ্যাঃ জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তিটি ২৯ ২০০৩ সালে কার্যকর হয় । চুক্তিটি কার্টাগেনা প্রটোকল নামে পরিচিত

70. এ বছরে তামাক নিষিদ্ধ নিয়ন্ত্রন আন্তর্জাতিক জেনেভা সম্মেলনে সভাপতি কোন দেশের নাগরিক?

  • বাংলাদেশ
  • ভারত
  • পাকিস্তান
  • সুইজারল্যান্ড

পাকিস্তান
ব্যাখ্যাঃ প্রশ্নপত্র প্রণয়ন কালে ২০০৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৫৭ তম সম্মেলনে সভাপতিত্ব করেন পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসের খান । ২০১৭ সালে ৭০ তম সম্মেলনের সভাপতি ছিলেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী Dr. Veronika Skvortsova

71. Stocking are ———— Stocks.

  • Long
  • Small
  • Big
  • Short

উত্তরঃ Long
ব্যাখ্যাঃ Stockings- উলের তৈরি হাঁটু পর্যন্ত লম্বা মোজা

72. Many students will now be starting to – about their exams result.

  • Worry
  • Reflect
  • Inquire
  • Comment

উত্তরঃ Worry
ব্যাখ্যাঃ worry- দুশ্চিন্তা করা , reflect- প্রতিফলিত হওয়া , Inquire অনুসন্ধান করা , comment- মন্তব্য করা ।

73. She told me his name after he –

  • Left
  • Had left
  • Has been left
  • Has been leaving

উত্তরঃ Had left
ব্যাখ্যাঃ after এর পূর্বে Past Indefinite Tense হয় এবং পরে Past Perfect Tense হয় ।

74. Climate is a …… of the environment.

  • state
  • rank
  • size
  • situation

উত্তরঃ state
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

75. I finally killed the fly …… a rolled up newspaper.

  • By
  • with
  • through
  • from

উত্তরঃ with
ব্যাখ্যাঃ Instrument দিয়ে আঘাত করা বুঝালে with বসে

76. We must look pleased or else he’ll be……

  • dissatisfied
  • cross
  • happy
  • delighted

উত্তরঃ dissatisfied
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

77. The inan died — over eating.

  • by
  • of
  • for
  • from

উত্তরঃ from
ব্যাখ্যাঃ die by- আঘাতে মরা , die of- রোগে মরা , die for- দেশের জন্য আত্মত্যাগ করা , die from- বেশি খেয়ে মরা । die away আস্তে আস্তে ক্ষীণ হওয়া , die out- অবলুপ্ত হওয়া , die hard- গোঁড়া

78. He advised me — smoking.

  • giving up
  • to give up
  • in giving up
  • from giving up

উত্তরঃ to give up
ব্যাখ্যাঃ To give up Advise , demand , ask , require , recommend , request , urge , subjunctive verbs i Subjunctive verb that insist , move , suggest etc. পর verb এর base form বসে । That না থাকলে infinitive ( to + vi ) বসে । যেমন- He advised that I take medicine, He advised me to take medicine . about with with complete devotion to be in high spirit

79. The expression ‘after one’s own heart’ means…..

  • To be in low spirit
  • With complete devotion
  • To one’s own liking
  • To be in high spirit

উত্তরঃ To one’s own liking
ব্যাখ্যাঃ ‘ after one’s own heart’- কারো সর্বোত্তম পছন্দ অনুসারে ।

80. The day of my sister’s marriage is drawing (near).The braket word is a / an

  • adjective
  • verb
  • preposition
  • adverb

উত্তরঃ adverb
ব্যাখ্যাঃ Near এখানে verb draw ‘ কে modify করেছে । তাই near এখানে adverb

81. Which of the following sentences is the correct one ?

  • My father was in hospital during six weeks in summer.
  • In summer during six weeks my father was in hospital.
  • My father was in a hospital during six weeks in summer
  • My father was in hospital for six weeks during the summer.

উত্তরঃ My father was in hospital for six weeks during the summer.
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

82. He intends to — in the country for two months.

  • live
  • stay
  • stop
  • halt

উত্তরঃ stay
ব্যাখ্যাঃ নির্দিষ্ট সময় ধরিয়া / যাবৎ অর্থে for এবং কোন সময়কালে বুঝাতে durin ব্যবহৃত হয় ।

83. What are you so angry—?

  • about
  • at
  • with
  • for

উত্তরঃ with
ব্যাখ্যাঃ live- স্থায়ীভাবে বাস করা , stay- অল্প সময়ের জন্য অবস্থান করা , halt- সাময়িক নিবৃত্তি ( সৈন্য সম্পর্কে ) , stop- বিরাম

84. The parents became extremely ….. when their son had not returned by eleven, o’clock.

  • angry
  • annoyed
  • disturbed
  • anxious

উত্তরঃ anxious
ব্যাখ্যাঃ angry- রাগান্বিত হওয়া ;angry about রাগান্বিত হওয়া; annoyed- বিরক্ত হওয়া ; disturbed- বিরক্ত হওয়া ; anxious- উদ্বিগ্ন ।

85. I …… remember the holiday I spent in your home’, she said.

  • ever
  • hardly
  • usually
  • always

উত্তরঃ always
ব্যাখ্যাঃ ever , hardly , usually প্রভৃতি বাকো নেগেটিভ অর্থে always বাক্যে পজেটিভ ব্যবহৃত হয় ।

86. He knew it was a very ….. operation, but he was determined to carry it out.

  • difficult
  • dangerous
  • risky
  • troublesome

উত্তরঃ risky
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

87. Misanthropist means —.

  • One who flirts with ladies
  • A person of narrow views
  • A hater of mankind
  • One who believe that God is in everything

উত্তরঃ A hater of mankind
ব্যাখ্যাঃMisanthropist- যিনি মানব বিদ্বেষী : Phlinthropist- জনহিতৈষী ব্যক্তি

88. First language means the — language.

  • important
  • main
  • natural
  • official

উত্তরঃ natural
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

89. Shaheen would never have taken the job if — what great demand it would make on his time.

  • he knew
  • he had been knowing
  • he had known
  • he was knowing

উত্তরঃ he had known
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

90. She has ….. her hair a beautiful shade of brown.

  • colored
  • given
  • dried
  • dyed

উত্তরঃ dyed
ব্যাখ্যাঃ dye- রং করা , colour- অতিরঞ্জিত ।

91. ৬% হারে ৯ মাসে ১০,০০০/-টাকার উপর সুদ কত হবে?

  • ৫০০ টাকা
  • ৬০০ টাকা
  • ৪৫০ টাকা
  • ৬৫০ টাকা

উত্তরঃ ৪৫০ টাকা
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

92. যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ শার্ট হয় তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয়?

  • ৬ টি
  • ৯ টি
  • ১২ টি
  • ১৫ টি

উত্তরঃ ৯ টি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

93. প্রেসার কুকারে পানির স্ফুটনাংক –

  • কম হয়
  • বেশি হয়
  • ঠিক থাকে
  • কোনটিই নয়

উত্তরঃ বেশি হয়
ব্যাখ্যাঃ বায়ুর চাপ বৃদ্ধি পেলে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায় । প্রেসার কুকারে বাস্পের বহির্গমন নিয়ন্ত্রণ করা হয় । এতে অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি পায় । ফলে পানি বা তরল স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রায় ফুটতে থাকে । প্রেসার কুকারে পানি ১২০ ° C বা তার চেয়ে বেশি তাপমাত্রায় ফুটে

94. তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

  • ০° সেন্টিগ্রেট
  • ১০° সেন্টিগ্রেট
  • ৪° সেন্টিগ্রেট
  • ১০০° সেন্টিগ্রেট

উত্তরঃ ৪° সেন্টিগ্রেট
ব্যাখ্যাঃ সাধারণত কোনো বস্তুর তাপমাত্রা কমালে এর ঘনত্ব বৃদ্ধি পায় । তবে পানির ক্ষেত্রে ব্যতিক্রম প্রসারণ লক্ষ করা যায় । পানির ঘনত্ব সবচেয়ে কম ৪ ° C তাপমাত্রায় । ৪ ° C থেকে তাপমাত্রা কমাতে থাকলে এর ঘনত্ব কমতে থাকে । পানির এ ধর্মের কারণে বরফ পানিতে ভাসে ।

95. CNG এর অর্থ

  • কার্বনমুক্ত নতুন পরিবেশ বান্ধব তেল
  • নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
  • সীসামুক্ত পেট্রোল
  • কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

উত্তরঃ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যাঃ CNG এর পূর্ণরূপ হলো : Compressed Natural Gas . এ গ্যাস যানবাহনে জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় । এটি পরিবেশের জন্য কম ক্ষতিকর ।।

96. নারভাস সিষ্টেমের ষ্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে?

  • নেফ্রোন
  • নিউরোন
  • থাইমাস
  • মাষ্ট সেল

উত্তরঃনিউরোন
ব্যাখ্যাঃ নারভাস সিস্টেমের স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে বলে নিউরুন । নিউরন দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছে দেয় এবং মস্তিষ্কের প্রতিক্রিয়া দেহের অন্যান্য অঙ্গে পৌঁছে দেয় । রেচনতন্ত্রের গাঠনিক ও কার্যকরী এককের নাম নেফ্রন । থাইমাস এক প্রকার গ্রন্থি । বিভিন্ন টিস্যুতে মাস্টসেল পাওয়া যায় । মাস্টসেল হতে নিঃসৃত হিস্টামিন অ্যালার্জির জন্য দায়ী ।

97. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?

  • শূনতায়
  • লোহা
  • পানি
  • বাতাস

উত্তরঃ বাতাস
ব্যাখ্যাঃ শূন্য মাধ্যমে শব্দের গতি শূন্য । কঠিন পদার্থে ( লোহা ৫,২২১ m / s ) শব্দের গতি সব চেয়ে বেশি এবং বায়বীয় পদার্থে ( বায়ু ৩৩২ m / s ) শব্দের গতি সব চেয়ে কম । শব্দের গতির ক্রম : কঠিন > তরল > বায়বীয়

98. সুন্দর বনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার?

  • ৩৮০০
  • ৪১০০
  • ৫৫৭৫
  • ৬৯০০

উত্তরঃ ৫৫৭৫
ব্যাখ্যাঃ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন । সুন্দরবনে আয়তন ১০,০০০ বর্গ কি . মি . যার মধ্যে ৬.১০৭ বর্গ কি . মি . বাংলাদেশের অংশ । শতকরা হিসেবে তা ৬১.০৭ শতাংশ । ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে ৭৯৮ তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে

99. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

  • অক্সিজেন পরিবহন করা
  • রোগ প্রতিরোধ করা
  • রক্তে জমাট বাধতে সাহাজ্য করা
  • উল্লেখিত সবকয়টি

উত্তরঃ অক্সিজেন পরিবহন করা
ব্যাখ্যাঃ রক্তের লাল রং এর জন্য দায়ী কণিকা হিমোগ্লোবিন রক্তে অক্সিজেন পরিবহন করে এবং রক্তে অম্ল ক্ষারের সমতা রক্ষা করে । রক্ত জমাট বাধতে সাহায্য করে অনুচক্রিকা ।

100. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?

  • ব্রাজিল
  • আর্জেটিনা
  • পেরু
  • লিও শহরে

উত্তরঃ লিও শহরে
ব্যাখ্যাঃ International Criminal Police Organization ( Interpol ) ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয় । ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসের লিও শহরে । এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪ টি ( মে ২০১৯

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *