26th BCS questions bank with solution.

২৬ তম বি সি এস প্রশ্ন ও সমাধান 1. Ballad…

২৬ তম বি সি এস প্রশ্ন ও সমাধান

1. Ballad কি?

  • লোকগীতি
  • লোকগাথা
  • গীতিকা
  • গাথা

উত্তরঃ গাথা
ব্যাখ্যাঃ Ballad হলো গান ; গল্প : গাঁথা , গীতিকা প্রভৃতি সাহিত্যভাণ্ডারে যার লিখিত রূপ নেই

2. শাহনামা মৌলিক গ্রন্থটি কার?

  • মালিক জয়সী
  • ফেরদৌসী
  • সৈয়দ হামজা
  • কাজী দৌলত উজির বাহরাম খাঁ

উত্তরঃ ফেরদৌসী
ব্যাখ্যাঃ পারস্যের কবি ফেরদৌসী গজনীর সুলতান মাহমুদের নির্দেশে ষাট হাজার শ্লোক রচনা করেন

3. ড. মুহাম্মদ শহিদুল্লাহর বাংলা সাহিত্যর ইতিহাস গ্রন্থের নাম-

  • বঙ্গভাষা ও সাহিত্য
  • বাংলা সাহিত্যের কথা
  • বাঙ্গলা সাহিত্যের ইতিহাস
  • বাংলা সাহিত্যের ইতিবৃও

উত্তরঃ বাংলা সাহিত্যের কথা
ব্যাখ্যাঃ ড . মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ হলো- ভাষা ও সাহিত্য , বাংলা ভাষার ইতিবৃত্ত , বাংলা সাহিত্যের কথা , বাংলা ভাষার ব্যাকরণ ও বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান । ‘ বঙ্গভাষা ও সাহিত্য ‘ ( ১৮৯৬ ) দীনেশচন্দ্র সেন রচিত বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ । ‘ বাঙ্গালা সাহিত্যের ইতিহাস ‘ সুকুমার সেন রচিত একটি গ্রন্থ । ” বাংলা সাহিত্যের ইতিবৃত্ত মুহম্মদ আবদুল হাই এবং সৈয়দ আলী আহসান রচিত গ্রন্থ.

4. চৌ-হদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?

  • বাংলা+ফারসি
  • সংস্কৃত+ফারসি
  • ফারসি+আরবি
  • সংস্কৃত +আরবি

উত্তরঃ সংস্কৃত+ফারসি
ব্যাখ্যাঃ চৌ – হদ্দি ( ফারসি + আরবি ) ; বেটাইম ( ফারসি + ইংরেজি ) ; খ্রিস্টাব্দ ( ইংরেজি + তৎসম ) ।

5. রূপ লাগি আঁখি ঝুর গুনে মন ভোর’‍‍‍‍ কার রচনা?

  • তানদাস
  • চন্ডীদাস
  • বিদ্যাপতি
  • লোচন দাস

উত্তরঃ চন্ডীদাস
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত পঙক্তিটির রচয়িতা জ্ঞানদাস । তাঁর অপর একটি পড়ুক্তি হলো- সুখের লাগিয়া … অনলে পুড়িয়া গেল । চণ্ডীদাস রচিত পড়ক্তি- সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই , কেমনে ধরিব হিয়া ? … আমার আঙিনা দিয়া । বিদ্যাপতি রচিত পঙক্তি – এ ভরা বাদর মাহ ভাদর / শূণ্য মন্দির মোর ।

6. সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে?

  • ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
  • তুলসি লাহিড়ি
  • দ্বিজেন্দ্রলাল রায়
  • বলাইচাদ মুখোপাধ্যয়

উত্তরঃ দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যাঃ সাজাহান ‘ নাটকের প্রথম রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায় । তাঁর রচিত অন্যান্য ঐতিহাসিক নাটক হলো নূরজাহান , প্রতাপসিংহ , মেবার পতন , সিংহল বিজয় ইত্যাদি । সম্রাট সাজাহানকে নিয়ে সিকান্দার আবু জাফর ও নাটক রচনা করেছেন

7. নেমেসিস’ নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?

  • দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  • ঊনপঞ্চাশের মনান্তর
  • বায়ান্নর ভাষা আন্দোলন
  • একাওরের মুক্তিযুদ্ধ

উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ
ব্যাখ্যাঃ ১৯৩৯-১৯৪৩ সালে সংঘটিত দ্বিতীয় বিশ্ব যুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ নাটকটি লেখেন এবং এটি প্রকাশিত হয় ১৯৪৮ সালে । তাঁর রচিত অন্যান্য নাকট হলো- রূপান্তর , আলো ছায়া , শতকরা আশি , নয়াখান্দান , আইনের অন্তরালে , যেমন ইচ্ছা তেমন , ভাই ভাই সবাই প্রভৃতি ।

8. ভারতচন্দ্র রায়গুনাকর কোন রাজসভার কবি?

  • আরাকান রাজসভা
  • কৃষ্ণ নগর রাজসভা
  • রাজাগনেশের রাজসভা
  • লক্ষনসেনেস রাজসভা

উত্তরঃ কৃষ্ণ নগর রাজসভা
ব্যাখ্যাঃ মঙ্গল কাব্যের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর ( ১৭১২-১৭৬০ ) নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন । অন্নদামঙ্গল কাব্য রচনা করার জন্য নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে ‘ রায়গুণাকর ‘ উপাধি দেন

9. যা কিছু হারায় গিন্নি বলেন,কেষ্টা বেটাই চোর’-এখানে হারায় কোন ধাতু?

  • প্রযোজক ধাতু
  • ভাব বাচ্যের ধাতু
  • সংযোগ মুলক ধাতু
  • নাম ধাতু

উত্তরঃ প্রযোজক ধাতু
ব্যাখ্যাঃ মৌলিক ধাতুর পরে অপরকে নিয়োজিত করা অর্থে ‘ আ ‘ প্রত্যয় যোগে প্রযোজক ধাতু গঠিত হয় । ( হার আ ) + য় = হারায় ।

10. মহুয়া’ পালাটির রচয়িতা?

  • দ্বিজ কানাই
  • মনসুর বয়াতি
  • নয়নচাদ ঘোষ
  • দ্বিজ ঈশান

উত্তরঃ দ্বিজ কানাই
ব্যাখ্যাঃ মৈয়মনসিংহ গীতিকা ‘ মহুয়া’- দ্বিজ কানাই , ‘ দেওয়ানা মদিনা’- মনসুর বয়াতী রচনা করেন ।.

11. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয়-

  • ১৮০০ সালে
  • ১৮০১ সালে
  • ১৮০২ সালে
  • ১৮০৪ সালে

উত্তরঃ ১৮০১ সালে
ব্যাখ্যাঃ ১৮০০ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ২৪ নভেম্বর কলেজের কার্যক্রম শুরু হয় । ১৮০১ সালে বাইবেলের অনুবাদক ইউলিয়াম কেরির উদ্যোগে এ কলেজে প্রথম বাংলা বিভাগ খোলা হয় । ১৮৫৪ সালে ফোর্ট উইলিয়াস কলেজটি বন্ধ হয়ে যায় ।

12. কে সর্বপ্রথম বাংলা টাহপ সংযোগে বাংলা ব্যাকরন মুদ্রন করেন?

  • স্যার উইলিয়াম জোনস
  • স্যার উইলিয়াম ক্যারি
  • রাজীব লোচন মুখোপাধ্যায়
  • ব্রাসি হ্যালহেড

উত্তরঃ ব্রাসি হ্যালহেড
ব্যাখ্যাঃ তথ্য : ১৭৭৮ সালে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড রচিত ‘ A Grammar of the Bengal Language ‘ ( আংশিক বাংলা ) নামে সর্বপ্রথম বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন । পরে উইলিয়াম কেরি A Grammar of the Bengali Language ( ১৮০১ ) প্রকাশ করেন ।

13. তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে?

  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • অক্ষয় কুমার দত্ত
  • প্যারিচাদ মিত্র
  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ অক্ষয় কুমার দত্ত
ব্যাখ্যাঃ ১৮৮৩ সালে প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। ১৮৩৯ সালে প্রতিষ্ঠিত ‘ তত্ত্ববোধিনী সভা কর্তৃক প্রকাশিত হয় ।

14. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা?

  • কমলে কামিনী
  • চক্ষুদান
  • বিধবা বিবাহ
  • ভদ্রার্জুন

উত্তরঃ কমলে কামিনী
ব্যাখ্যাঃ দীনবন্ধু মিত্র রচিত বিখ্যাত নাটক- নীল দর্পণ , লীলাবতী , নবীন তপস্বিনী , কমলে কামিনী , জামাই বারিক এবং তাঁর বিখ্যাত প্রহসন- সধবার একাদশী এবং বিয়ে পাগলা বুড়ো । ‘ চক্ষুদান ‘ ( প্রহসন ) – রামনারায়ণ তর্করত্ন রচিত । ‘ ভদ্রার্জুন ‘ ( বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক নাটক ) – তারাচরণ শিকদার ।

15. কোন গ্রন্থটি মহাকাব্য?

  • অবকাশ রঞ্জিনী
  • বৃত্র সংহার
  • বিরহ বিলাপ
  • বীরাঙ্গনা কাব্য

উত্তরঃ বৃত্র সংহার
ব্যাখ্যাঃ কিছু বিখ্যাত বাংলা মহাকাব্য হলো রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত কায়কোবাদ হেমচন্দ্র বন্দোপাধ্যায় ইসমাইল হোসেন সিরাজী

16. বত্রিশ সিংহাসন কার রচনা?

  • মিত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
  • রামরাম বসু
  • বিদ্যাসাগর
  • রাজীব লোচন মুখোপাধ্যায়

উত্তরঃ মিত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ব্যাখ্যাঃ ফোর্ড উইলিয়াম কলেজের সবচেয়ে বেশি গ্রন্থ প্রণেতা পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচিত গ্রন্থ- বত্রিশ সিংহাসন রাজাবলি , হিতোপদেশ , বেদান্তচন্দ্রিকা ও প্রবোধচন্দ্রিকা । রামরাম বসু রচিত গ্রন্থ রাজা প্রতাপাদিত্য চরিত্র , লিপিমালা প্রভৃতি । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত গ্রন্থ- বেতাল পঞ্চবিংশ , সীতার বনবাস , ভ্রান্তিবিলাস প্রভৃতি ।

17. ঠকচাচা’ চরিত্রটি কোন উপন্যাসে?

  • হুতোম পেচার নকশা
  • আলালের ঘরের দুলাল
  • সধবার একাদশী
  • বুড়োশালিকের ঘাড়ে রোঁ

উত্তরঃ আলালের ঘরের দুলাল
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘ আলালের ঘরের দুলাল – এর রচয়িতা প্যারিচাঁদ মিত্র ( ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর ) । এ উপন্যাসের চরিত্র হলো- ঠকচাচা , মতিলাল , রামলাল প্রমুখ । হুতোম প্যাঁচার নকশা ( উপন্যাস ) কালিপ্রসন্ন সিংহ , সধবার একাদশী ( প্রহসন ) – দীনবন্ধু মিত্র , বুড়ো সালিকের ঘাড়ে রোঁ ( প্রহসন ) — মধুসূদন দত্ত ।

18. উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা?

  • নাটক
  • কাব্য
  • আত্মজৈবনিক উপন্যাস
  • গীতি কবিতার সংকলন

উত্তরঃ আত্মজৈবনিক উপন্যাস
ব্যাখ্যাঃ উদাসীন পথিকের মনের কথা মীর মশাররফ হোসেনের আত্মজৈবনিক উপন্যাস এবং ‘ গাজী মিয়ার বস্তানী তাঁর আত্মজীবনীমূলক ব্যঙ্গরসাত্মক রচনা ; আমার জীবনী / কুলসুম জীবনী – তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ । তাঁর রচিত বিখ্যাত নাটক জমিদার দর্পণ , বসন্তকুমারী , টালা অভিনয় প্রভৃতি ।

19. তাজকেরাতুল আওলিয়া’ অবলম্বনে তাপসমালা’কে রচনা করেন?

  • মুন্সি আবদুল লতিফ
  • কাজী আকরাম হোসেন
  • গিরিশচন্দ্র সেন
  • শেখ আব্দুল জব্বার

উত্তরঃ গিরিশচন্দ্র সেন
ব্যাখ্যাঃ বাংলায় প্রথম কোরআন শরীফের অনুবাদক ভাই গিরীশচন্দ্র সেন ফারসি ভাষায় রচিত ‘ তাজকেরাতুল আউলিয়া ‘ অবলম্বনে ‘ তাপসমালা ‘ রচনা করেন । গ্রন্থটিতে ইসলামের ৯৬ জন সুফী – দরবেশের জীবনী স্থান ।

20. কোন নাটকটি সেলিম আল-দিনের?

  • মুনতাসীরি ফ্রান্টাসি
  • পায়ের আওয়াজ পাওয়া যায়
  • কবর
  • বহুব্রীহি

উত্তরঃ মুনতাসীরি ফ্রান্টাসি
ব্যাখ্যাঃ সেলিম আল দীন রচিত নাটক- মুনতাসীর ফ্যান্টাসী , চাকা , কেরামতমঙ্গল , কীর্তন খোলা , যৈবতী কন্যার মন , জর্ভিস ও বিবিধ বেলুন । পায়ের আওয়াজ পাওয়া যায় ‘ ( নাটক ) – সৈয়দ শামসুল হক ; ‘ কবর ‘ ( নাটক ) মুনীর চৌধুরী ; ‘ বহুব্রীহি ‘ ( নাটক ) – হুমায়ুন আহমেদের রচনা ।

21. আন্তজাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়?

  • ১৯৯৮
  • ১৯৯৯
  • ২০০০
  • ২০০১

উত্তরঃ ১৯৯৯
ব্যাখ্যাঃ ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০ তম অধিবেশনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় । ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি ১৮৮ টি দেশ প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে

22. বাংলা একাডেমী কোন সালে প্রতিষ্ঠিত হয়?

  • ১৯৪৫
  • ১৯৫৫
  • ১৯৫৬
  • ১৯৫৭

উত্তরঃ ১৯৫৫
ব্যাখ্যাঃ ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর প্রতিষ্ঠিত বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক অধ্যাপক মাযহারুল ইসলাম ( প্রথম পরিচালক ড . এনামুল হক । বর্তমান মহাপরিচালক কবি হাবিবুল্লাহ

23. দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তভুক্ত?

  • সাম্যবাদী
  • বিষের বাঁশি
  • সিন্ধুহিন্দোল
  • নতুন চাঁদ

উত্তরঃ সিন্ধুহিন্দোল
ব্যাখ্যাঃ কোন কাব্যের অন্তর্ভুক্ত ? ( ক ) সাম্যবাদী © বিষের বাঁশী ® নতুন চাঁদ উত্তর : গ ও সিন্ধুহিন্দোল তথ্যঃ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ( ২৪ মে ১৮৯৯ ইং -২৯ আগস্ট ১৯৭৬ ইং ) এর সিন্ধুহিন্দোল কাব্যের অন্তর্ভুক্ত কবিতা ‘ দারিদ্র্য ‘ । তাছাড়াও তাঁর রচিত কাব্যগ্রন্থ- অগ্নিবীণা , বিষের বাঁশি , সাম্যবাদী , সর্বহারা , চক্রবাক , ছায়ানট , দোলনচাঁপা , জিঞ্জির , সন্ধ্যা , ফণিমনসা প্রভৃতি ।

24. কোন শব্দটি ফারসি?

  • মুসাফির
  • তকদির
  • পেরেশান
  • মজলুম

উত্তরঃ পেরেশান
ব্যাখ্যাঃ পেরেশান- ফারসি ; মুসাফির , তকদির , মজলুম আরবি শব্দ ।

25. উপসর্গ কোনটি?

  • অতি
  • থেকে
  • চেয়ে
  • দ্বারা

উত্তরঃ অতি
ব্যাখ্যাঃ অতি’- তৎসম বা সংস্কৃত উপসর্গ । থেকে , চেয়ে , দ্বারা বিভক্তি

26. দাপ্তরিক কোন শব্দটির ইংরেজী ভাষা থেকে আগত?

  • আইন
  • দাখিল
  • এজেন্ট
  • মুচলেকা

উত্তরঃ এজেন্ট
ব্যাখ্যাঃ : আইন- ফারসি ; দাখিল- আরবি ; এজেন্ট- ইংরেজি এবং মুচলেকা- তুর্কি শব্দ ।

27. নেমেসিস’ কোন জাতীয় রচনা?

  • কাব্য
  • নাটক
  • উপন্যাস
  • গীতিকবিতা

উত্তরঃ নাটক
ব্যাখ্যাঃ কবিতা ২২. কোন্‌টির অর্থ পক্ অর্থে প্রকাশ পায় ? ↑ পাকা বাড়ি ( পাকা কাজ | উত্তর : গ উত্তর : খ তথ্য : ১৯৩৯-১৯৪৩ সালে সংঘটিত দ্বিতীয় বিশ্ব যুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নেমেসিস নাটকটি লেখেন এবং এটি প্রকাশিত হয় ১৯৪৮ সালে । তাঁর রচিত অন্যান্য নাকট হলো- রূপান্তর , আলো ছায়া , শতকরা আশি , নয়াখান্দান , আইনের অন্তরালে , যেমন ইচ্ছা তেমন , ভাই ভাই সবাই ।

28. তোমার সৃষ্টির পথে রেখেছ আকীর্ণ করি’-রবিন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?

  • পূরবী
  • শেষলেখা
  • আকাশ প্রদীপ
  • সেজুঁতি

উত্তরঃ শেষলেখা
ব্যাখ্যাঃ তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি’- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ( ৭ মে ১৮৬১ ইং -৭ আগস্ট ১৯৪১ ইং ) সর্বশেষ কাব্যগ্রন্থ ‘ শেষ লেখা ‘ কাব্যগ্রন্থের পঙক্তি । রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কিছু পঙক্তিমালা কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই ( জীবিত ও মৃত ) , সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাকা ( বলাকা ) , শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয় ( সমাপ্তি ) ।

29. জয়গুন’ কোন উপন্যাসের চরিত্র?

  • জননী
  • সূর্যদীঘল বাড়ি
  • সারেং বৌ
  • হাজার বছর ধরে

উত্তরঃ সারেং বৌ
ব্যাখ্যাঃ সূর্যদীঘল বাড়ী সামাজিক উপন্যাসের রচয়িতা ঔপন্যাসিক আবু ইসহাক । এ উপন্যাসের চরিত্র- জয়গুন , হাসু , মায়মুনা , শফি , ডা . রমেশ চন্দ্র , মোড়ল গদু প্রধান প্রমুখ । তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো পদ্মার পলিদ্বীপ , জাল এবং গল্পগ্রন্থ- হারেম , মহাপতঙ্গ । ‘ জননী ‘ ( উপন্যাস ) – মানিক বন্দ্যোপাধ্যায় । ‘ সারেং বৌ ‘ ( উপন্যাস ) – শহীদুল্লাহ কায়সার । ‘ হাজার বছর ধরে ‘ ( উপন্যাস ) -জহির রায়হান ।

30. নবান্ন’ শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?

  • সমাস
  • সন্ধি
  • প্রত্যয়
  • উপসর্গ

উত্তরঃ সন্ধি
ব্যাখ্যাঃ নবান্ন ( নতুন ধানের অন্ন ( উৎসব ) বহুব্রীহি সমাস ) সমাস নিষ্পন্ন শব্দ । যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায় , তাকে বহুব্রীহি সমাস বলে । যেমন : নীলকণ্ঠী ( নীল কণ্ঠ যার )

31. কোনটি অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়?

  • পাকা বাড়ি
  • পাকা রং
  • পাকা কাজ
  • পাকা আম

উত্তরঃ পাকা আম
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত অপশনগুলোতে ‘ পাকা ’ শব্দটি ( ক ) তে ইটের তৈরি অর্থে ( খ ) তে স্থায়ী ‘ অর্থে , ( গ ) তে ‘ নিপুণ ‘ অর্থে এবং ( ঘ ) তে পরিপক্ অর্থে ব্যবহৃত হয়েছে ।

32. পাখি সব করে রব রাতি পোহাইল’পংক্তির রচয়িতা কে?

  • মদন মোহন তর্কালংকার
  • রাম নারায়ন তর্কারত্ন
  • বিহারীলাল চক্রবর্তী
  • কৃষ্ঞচন্দ্র মজুমদার

উত্তরঃ মদন মোহন তর্কালংকার
ব্যাখ্যাঃ শ্নোক্ত পঙক্তিটি মদনমোহন তর্কালঙ্কার রচিত ‘ শিশুশিক্ষা ‘ বইয়ের একটি কবিতা । তাঁর এ বইয়ের আরেকটি বিখ্যাত চরণ হলো- সকালে উঠিয়া আমি মনে মনে বলি / সারাদিন আমি যেন ভাল হয়ে চলি

33. বনফুল’ কার ছদ্মনাম?

  • প্রমথ চৌধুরী
  • বলাইচাঁদ মুখোপাধ্যায়
  • যতীন্দ্রমোহন বাগচী
  • মোহিতলাল মজুমদার

উত্তরঃ বলাইচাঁদ মুখোপাধ্যায়
ব্যাখ্যাঃ প্রমথ চৌধুরী- বীরবল ; বলাইচাঁদ মুখোপাধ্যায় যতীন্দ্রমোহন বাগচীর উপাধি- দুঃখবাদের কবি

34. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি?

  • মৃত্যুক্ষুধা
  • আলেয়া
  • ঝিলিমিলি
  • মধুমালা

উত্তরঃ মৃত্যুক্ষুধা
ব্যাখ্যাঃ আকাজী নজরুল ইসলামের উপন্যাস বাঁধনহারা ( প্রথম ) , মৃত্যুক্ষুধা , কুহেলিকা । তাঁর রচিত অন্যান্য গ্রন্থগুলো হলো- নাটক- আলেয়া , মধুমালা , ঝিলিমিলি , পুতুলের বিয়ে ; কাব্যগ্রন্থ- অগ্নিবীণা , বিষের বাঁশি , সিন্ধু হিন্দোল , সাম্যবাদী , সর্বহারা , চক্রবাক , ছায়ানট , দোলনচাঁপা , জিঞ্জির , সন্ধ্যা , ফণিমনসা এবং প্রবন্ধ- দুর্দিনের যাত্রী , রাজবন্দীর জবানবন্দী , রুদ্রমঙ্গল , যুগবাণী প্রভৃতি

35. যে-ই তার দর্শন পেলাম,সে-ই আমরা প্রস্থান করলাম’-এটি কোন জাতীয় বাক্য?

  • সরল বাক্য
  • যোগিক বাক্য
  • মৌলিক বাক্য
  • মিশ্র বাক্য

উত্তরঃ মিশ্র বাক্য
ব্যাখ্যাঃ যে বাক্যে একটি মাত্র কর্তা ( উদ্দেশ্য ) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া ( বিধেয় ) থাকে , তাকে সরল বাক্য বলে । যেমন : পুকুরে পদ্মফুল জন্মে , সুশিক্ষিত লোকমাত্রই স্বশিক্ষিত প্রভৃতি

36. লাঠালাঠি’ –এটি কোন সমাস?

  • প্রাদি সমাস
  • ব্যাতিহার বহুব্রীহি সমাস
  • ততপুরুষ সমাস
  • কর্মধারয় সমাস

উত্তরঃ ব্যাতিহার বহুব্রীহি সমাস
ব্যাখ্যাঃ ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে যে বহুব্রীহি সমাসে দুটি এক রূপ বিশেষ্য ব্যবহৃত হয় , তাকে ব্যতিহার বহুব্রীহি বলে । যেমন : পাঠালাঠি ( পাঠিতে লাঠিতে যে যুদ্ধ ) । এরূপ- কানাকানি , হাতাহাতি , চুলাচুলি , চোখাচোখি , কোলাকুলি ইত্যাদি ব্যতিহার বহুব্রীহি সমাস ।

37. ভানু সিংহ ঠাকুরের পদাবলী’-রচয়িতা কে?

  • ভানু বন্দোপাধ্যায়
  • চন্ডীদাস
  • রবী্ন্দ্রনাথ ঠাকুর
  • ভারতচন্দ্র

উত্তরঃ রবী্ন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে , ১৮৬১ সালে ( ২৫ বৈশাখ , ১২৬৮ বঙ্গাব্দ ) জন্মগ্রহণ করেন এবং ৭ আগস্ট ১৯৪১ সালে ( ২২ শ্রাবণ , ১৩৪৮ বঙ্গাব্দ ) মৃত্যুবরণ করেন । মহাকাব্য ব্যতীত সাহিত্যের সকল শাখায় তাঁর অবদান বিদ্যমান । ভানু সিংহ ঠাকুর ‘ ছদ্মনাম ব্যবহারকারী রবীন্দ্রনাথের ব্রজবুলি ভাষার গীতিকাব্যের সংকলন ” ভানু সিংহ ঠাকুরের পদাবলী

38. প্র,পরা,অপ –

  • বাংলা উপসর্গ
  • সংস্কৃত উপসর্গ
  • বিদেশি উপসর্গ
  • উপসর্গ স্থানীয় অব্যয়

উত্তরঃ সংস্কৃত উপসর্গ
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় খাঁটি বাংলা উপসর্গ মোট ২১ টি ( যথা- অ , অঘা , অজ , অনা , আ , আড় , আন , আব , ইতি , ঊন , কদ , কু , নি , পাতি , বি , ভর , রাম , স , সা , সু , হা ) । তৎসম বা সংস্কৃত উপসর্গ মোট ২০ টি ( প্র , পরা , অপ , সম , নি , অব , অনু , নির , দুর , বি , সু , উৎ , অধি , পরি , প্রতি , উপ , আ , অপি , অভি , অতি )

39. টা,টি,খানা ইত্যাদি-

  • পদাশ্রিত নিদের্শক
  • প্রকৃতি
  • বিভক্তি
  • উপসর্গ

উত্তরঃ পদাশ্রিত নিদের্শক
ব্যাখ্যাঃ পদাশ্রিত নির্দেশক হলো এক ধরনের অব্যয় বা প্রত্যয় বিশেষ , যা পদের সংখ্যা বা পরিমাণ প্রকাশ করে । যেমন : টা , টি , খানা , খানি , গাছা , গাছি , গুলি , গুলা , গুলো , গুলিন ইত্যাদি ।

40. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন?

  • বিদ্রোহী
  • প্রলয়োল্লাস
  • আনন্দময়ীর আগমনে
  • নারী

উত্তরঃ আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম আনন্দময়ীর আগমনে ও বিদ্রোহীর কৈফিয়ৎ কবিতার জন্য ১ বছর এবং প্রলয়শিখা রচনার জন্য ৬ মাস কারাবরণ করেন

41. Choose the correct sentence.

  • Every body have gone there
  • Every body are gone there
  • Every body has gone there
  • Every body has went there

উত্তরঃ Every body has gone there
ব্যাখ্যাঃ Everybody, ANybody ইত্যাতির পর singular verb হয়

42. Choose the correct sentence.

  • The train is running in time
  • The train is running on time
  • The train is running with time
  • The train is running to time

উত্তরঃ The train is running on time
ব্যাখ্যাঃ নির্দিষ্ট সময়ের পূর্বে বুঝাতে in time বসে । আর নির্দিষ্ট সময়ের পূর্বেও না পরেও না এমন সময়কে বুঝাতে on time বসে ।

43. Choose the correct preposition. My brother has no interest……..music.

  • For
  • In
  • With
  • At

উত্তরঃ In
ব্যাখ্যাঃ interest in- অনুরক্ত , আসক্ত , কৌতূহলী

44. Fill in the blank with write option. I am looking forward………..you.

  • To seeing
  • Seeing
  • To see
  • To have seen

উত্তরঃ To seeing
ব্যাখ্যাঃ object to , confess to , accustomed to , look forward to , with a view to verb সাথে ing যুক্ত হয়

45. Choose the correct form (passive) of- Who will do the work?”

  • Who will be done the work?
  • Who will done the work?
  • By whom will the work be done?

উত্তরঃ By whom will the work be done?

46. Fill in the blank with the correct phrase: …… your shoes before entering the mosque.

  • Put on
  • Put off
  • Put away
  • Put outs

উত্তরঃ Put off
ব্যাখ্যাঃ put out- নিভানো , put off- খুলে ফেলা , put on- পরিধান করা , put away- কোন কিছু যথাস্থানে রাখা ।

47. Choose the correct sentence.

  • I have looked for a good doctor before I met you.
  • I had looked for a good doctor before I met you.
  • I looked for a good doctor before I met you.
  • I am looking for a good doctor before meeting you.

উত্তরঃ I had looked for a good doctor before I met you.
ব্যাখ্যাঃ Past perfect tense- এ before- এর পূর্বে past perfect tense বসে এবং before- এর পরে past indefinite tense হয় । আবার after- এর পূর্বে past indefinite tense হয় এবং after -এর পরে past perfect tense হয়

48. Fill in the blank with correct preposition.He is devoid …………. commonsense.

  • Of
  • From
  • Introduction
  • At

উত্তরঃ Of
ব্যাখ্যাঃ devoid of শূন্য / ফাঁকা / বিহীন / বর্জিত । সাধারণত sense বুঝাতে devoid of ব্যবহৃত হয় ।

49. Select the write word. He run fast lest he ………. miss the train.

  • Can
  • Should
  • Could
  • Has

উত্তরঃ Should
ব্যাখ্যাঃ lest যুক্ত বাক্য যে tense- ই থাকুক না কেন lest- এর পরে subject- এর অব্যবহিত পর should বসে ।

50. The Arabian nights ……….. still a great favaurite.

  • Has
  • Is
  • Are
  • Were

উত্তরঃ Is
ব্যাখ্যাঃ কোন ব্যক্তি / বস্তু / পুস্তক / বিষয় / স্থানের নাম দেখতে plural হলেও প্রকৃতপক্ষে singular verb গ্রহন করে GP : John Keats , The United States of America , Statistics

51. Choose the correct preposition. The police is looking ………… the case.

  • After
  • On
  • Up
  • Into

উত্তরঃ Into
ব্যাখ্যাঃ look after- দেখাশোনা করা , look up- আভধানে কোন শব্দ দেখা , look into look on দর্শক হওয়া ।

52. Choose the correct spelling.

  • Ascertain
  • Assertain
  • Ascertain
  • asartain

উত্তরঃ Ascertain
ব্যাখ্যাঃ Ascertain- নিশ্চিত করা ।

53. Select the correct sentence

  • The man was tall who stole my bag.
  • The man stole my bag who was tall.
  • The man who stole my bag was tall.
  • The man was tall who is stealing tall my bag.

উত্তরঃ The man was tall who is stealing tall my bag.
ব্যাখ্যাঃ Relative Pronoun সব সময় তার antecedent ( পূর্ব পদ যাকে modify করে ) এর পাশেই বসে । Who ব্যক্তিবাচক noun / pronoun কে follow করে তাই এর ঠিক পরেই who বসবে ।

54. Complete the sentence with the correct verb form: Neela ……… her hand when she was cooking dinner.

  • Is burning
  • Burnt
  • Will burn
  • Was burning

উত্তরঃ Burnt
ব্যাখ্যাঃ When দ্বারা যুক্ত দুটি অতীত ঘটনার একটি past continuous tense হলে অপরটি past indefinite tense হয়

55. Choose the correct preposition: The tree has been blown ………. by the storm.

  • Away
  • Up
  • Off
  • Out

উত্তরঃ Off
ব্যাখ্যাঃ blow off – তাড়িত হওয়া

56. Identify the correct passive form of` He is going to open a shop.

  • He is being gone to open a shop
  • A shop is being gone opened by him
  • A shop will be opened by him
  • A shop is going to be opened by him

উত্তরঃ A shop is going to be opened by him
ব্যাখ্যাঃ প্রদত্ত active voice এর বাক্যটিতে He ( subject ) এবং a shop ( object ) অতএব passive করার নিয়ম অনুযায়ী a shop ( subject ) হবে এবং him ( object ) হবে

57. Identify the correct synonym for the word `Magnanimous’

  • Generous
  • Unkind
  • Revengeful
  • Friendly

উত্তরঃ Generous
ব্যাখ্যাঃ Magnanimous- মহানুভব ( generous ) , revengeful- প্রতিশোধপরায়ণ , unkind- নির্দয়

58. Fill in the blank with the correct phrase: He……….. arrested if he had tried to leave the country.

  • Would
  • Could be
  • Would have been
  • Must be

উত্তরঃ Would have been
ব্যাখ্যাঃ শতমূলক বাক্যে if যুক্ত Clause- টি past perfect হলে Principle Clause- টি Perfect Conditional would have / might have / could have বসবে।

59. Choose the write word to fill the blank. Two of the children have to sleep in one bed,but the other three have …………. ones.

  • Different
  • separate
  • Complete
  • Lonely

উত্তরঃ separate
ব্যাখ্যাঃ different বিভিন্ন ভিন্ন separate- পৃথক ; complete- সম্পূর্ণ : lonely- একাকী

60. Choose the write word to fill the blank: The democratic partiy’s candidate ………….. defeat in the small hours of the morning.

  • Consented
  • Agreed
  • Accepted
  • Granted

উত্তরঃ Accepted
ব্যাখ্যাঃ consent- সম্মতি দেওয়া , agree- রাজি হওয়া , accept- গ্রহণ করা , grant- অনুমোদন / মঞ্জুর করা ।

61. The proper function of the press is surely to………… the man in the street with facts.

  • Equip
  • Deliver
  • Proffer
  • Provide

উত্তরঃ Provide
ব্যাখ্যাঃ equip- সজ্জিত করা , deliver- বিলি করা , proffer- দেবার প্রস্তাব করা , provide সরবরাহ করা