32 bcs question bank with solution.
৩২ তম বি সি এস প্রশ্ন ও সমাধান Q1. কোনটি…
৩২ তম বি সি এস প্রশ্ন ও সমাধান
Q1. কোনটি এন্টিবায়োটিক ?
a)ইনসুলিন
b) পেপসিন
c) পেনিসিলিন
d) ইথিলিন
উত্তরঃ পেনিসিলিন
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q2. ‘বৃক্ষে’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) কলাপী
b) নীরধী
c) বিটপী
d) অবনি
উত্তরঃ c) বিটপী
ব্যাখ্যাঃ বৃক্ষ’ শব্দের সমার্থক হলো বিটপী, তরু, গাছ, শাখী, দ্রুম, মহীরুহ, পাদক ইত্যাদি। কলাপী অর্থ ময়ূর, নীরধি অর্থ সাগর এবং অবনি অর্থ পৃথিবী।
Q3. Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
a) অর্ধচেতন
b) অবচেতন
c) চেতনাহীন
d) চেতনাপ্রবাহ
উত্তরঃ অবচেতন
ব্যাখ্যাঃ Subconscious শব্দটি মনোবিজ্ঞানে অধিক ব্যবহৃত হয় যার অর্থ অবচেতন। মানসিক ক্রিয়াকলাপ সম্পর্কে মানুষ পুরোপুরি সচেতন থাকে না অর্থাৎ নিজের অজান্তেই ঘটে।
Q4. কোনটি ইংরেজি শব্দ?-
a) ম্যাজেন্টা
b) পিস্তল
c) আলমারি
d) কমা
উত্তরঃ d) কমা
ব্যাখ্যাঃ কমা (comma) বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতে ব্যবহৃত যতি চিহ্ন যাকে প্রকাশ করা হয় (,) চিহ্ন আকারে। Inverted commas (“” বা “) বাংলায় উদ্ধৃতি চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়। ম্যাজেন্টা ইতালি ভাষার শব্দ এবং পিস্তল ও আলমারি পর্তুগিজ শব্দ ।
Q5. ‘শূন্যপুরাণ’ রচনা করেছে
a) রামাই পণ্ডিত
b)শ্রীকর নন্দী
c) বিজয় গুপ্ত
d)লোচন দাস
উত্তরঃ a) রামাই পণ্ডিত
ব্যাখ্যাঃ ১২০৪ সালে বখতিয়ার খিলজীর (তুর্কি শাসন) বাংলা বিজয়ের পর থেকে পরবর্তী প্রায় দেড়শ বছর (১২০১-১৩৫০) বাংলা সাহিত্যে কোনো উল্লেখযোগ্য নিদর্শন না পাওয়ায় ঐতিহাসিকগণ ঐ সময়কালকে বাংলা সাহিত্যে ‘অন্ধকার যুগ’ হিসেবে অভিহিত করেন। অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য কর্ম হলো- রামাই পণ্ডিত রচিত ‘শূন্যপুরাণ’ এবং হলায়ুধ মিশ্র রচিত সেক শুভোদয়া।
Q6. কোন শব্দ গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হবেয়ছে?
a)পরাকাষ্ঠা
b)শঅভিব্যক্তি
c) পরিশ্রান্ত
d)অনাবৃষ্টি
উত্তরঃ d)অনাবৃষ্টি
ব্যাখ্যাঃ ‘বৃষ্টি’ শব্দটির পূর্বে বাংলা উপসর্গ ‘অনা’ অভাব প্রকাশে যুক্ত হয়ে ‘অনাবৃষ্টি’ শব্দটি গঠিত হয়েছে যার অর্থ বৃষ্টির অভাব। পরা, অভি, পরি সংস্কৃত উপসর্গের উদাহরণ।
Q7. ‘পালমৌ’ ভ্রমণকাহিনীটি কার রচনা?
a)শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
b)সুনিল গঙ্গোপাধ্যায়
c) সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
d)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ c) সঞ্জিবচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ ‘পালামৌ’ সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ভ্রমণকাহিনী। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস শ্রীকান্ত, পথের দাবি, দেবদাস, বিরাজ বৌ, গৃহদাহ, পল্লীসমাজ, শেষপ্রশ্ন, দেনা-পাওনা, শেষের পরিচয় প্রভৃতি। সুনীল গঙ্গোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস- পূর্ব-পশ্চিম, সেই সময়, প্রথম আলো প্রভৃতি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস- হাঁসুলী বাঁকের উপকথা, ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম প্রভৃতি।
Q8. ‘আলোছায়া’ পদটি কোন সমাসের অন্তর্গত?
a)দ্বন্দ্ব সমাস
b)সঅব্যয়ীভাব সমাস
c) তৎপুরুষ সমাস
d)তর্মধারয় সমাস
উত্তরঃ a)দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যাঃ যে সমাসে একাধিক বিশেষ্য বা বিশেষ্যার্থক পদ সংযোজক অব্যয়ের লোপে একপদে মিলিত হয় এবং উভয়পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন : আলো ও ছায়া = আলোছায়া, হাট ও বাজার = হাট-বাজার
Q9. কোনটি সাধিত শব্দ নয়?
a)পানসা
b)ফুলেল
c) গোলাপ
d)হাতল
উত্তরঃ c) গোলাপ
ব্যাখ্যাঃ যে শব্দকে আর ছোট কোনো অংশে বিভক্ত করা যায় না তাকে মৌলিক শব্দ বলে। যেমন । হাত, পা, নাক, কান, গোলাপ, মা, বাবা, গাছ, মাটি ইত্যাদি। সাধিত শব্দকে প্রকৃতি ও প্রতায়, সমাস, সন্ধি, উপসর্গ প্রভৃতির সাহায্যে বিশ্লেষণ করা যায়। যেমন : পানি + সা => পানসা (সা প্রত্যয়যোগে গঠিত); ফুল + এল = ফুলেল (এল প্রত্যয় যোগে গঠিত): হাত + ল = হাতল (ল প্রত্যয়যোগে গঠিত।)
Q10. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?
a)তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
b)শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
c)ঈশান চন্দ্র বন্দ্যোপাধ্যায়
d)মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ d)মানিক বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যাঃ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস-পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা, জননী, আরোগ্য, অহিংসা ইত্যাদি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস- হাঁসুলী বাঁকের উপকথা,ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম ইত্যাদি।
Q11. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি?
a)পদ্মরাগ
b)পদ্মগোখরা
c)পদ্মপুরাণ
d)পদ্মাবতী
উত্তরঃ b)পদ্মগোখরা
ব্যাখ্যাঃ ‘পদ্মগোখরা’ কাজী নজরুল ইসলামের ‘শিউলিমালা’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত একটি গল্প। এছাড়াও এ গল্পগ্রন্থে স্থান পেয়েছে অগ্নিগিরি, জিনের বাদশা, শিউলিমালা প্রভৃতি গল্প। ‘পদ্মরাগ’ রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত উপন্যাস, পদ্মপুরাণ ও পদ্মাবর্তী যথাক্রমে নারায়ণ দে ও আলাওলের লেখা কাব্যগ্রন্থ।
Q12. ‘আনোয়ারা’ গ্রন্থটি কার রচনা?
a)কাজী ইমদাদুল হক
b)মীল মোশারফ হোসেন
c)মোহাম্মদ নজিবর রহমান
d)ইসমাইল হোসেন সিরাজী
উত্তরঃ c)মোহাম্মদ নজিবর রহমান
ব্যাখ্যাঃ মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্নের প্রথম ও জনপ্রিয় উপন্যাস ‘আনোয়ারা’ (১৯১৪)। এ উপন্যানের মূল উপজীব্য মুসলিম মধ্যবিত্তের তৎকালীন সমাজচিত্র। এছাড়াও তাঁর রচিত উপন্যাস- প্রেমের সমাধি, গরীবের মেয়ে, পরিণাম। মীর মশাররফ হোসেন রচিত উপন্যাস- বিষাদসিন্ধু, রত্নবতী, গাজী মিয়ার বস্তানী, উদাসীন পথিকের মনের কথা। ইসমাইল হোসেন সিরাজী রচিত উপন্যাস- রায়নন্দিনী, তারাবাঈ ।
Q13. ‘বীরবল’ ছদ্মনামে কে লিখতেন?
a)রবীন্দ্রনাথ ঠাকুর
b)মুনীর চৌধুরী
c)সমরেশ বসু
d)প্রমথ চৌধুরী
উত্তরঃ d)প্রমথ চৌধুরী
ব্যাখ্যাঃ বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম ‘বীরবল’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর। সমরেশ বসুর ছদ্মনাম- কালকূট ।
Q14. কোনটি শুদ্ধ বানান?
a)আকাংখা
b)আকাঙ্ক্ষা
c)আকাঙ্খা
d)আকাংক্ষা
উত্তরঃ b)আকাঙ্ক্ষা
ব্যাখ্যাঃ আকাঙ্ক্ষা অর্থ ইচ্ছা, বাসনা, অভিলাষ।
Q15. কোনটি ‘বাতাস’ শব্দের সমার্থক নয়?
a)পাবক
b)মারুত
c)পবন
d)অনিল
উত্তরঃ a)পাবক
ব্যাখ্যাঃ বাতাসের সমার্থক শব্দ- মারুত, পবন, অনিল, বায়ু, হাওয়া, সমীর, সমীকণ, জগদ্বল, গন্ধবহ প্রভৃতি। আগুনের সমার্থক শব্দ- পাৰক, অগ্নি, অনল, বহ্নি, শুচি, বিশ্বপা, সর্বভুক প্রভৃতি ।
Q16. ভাষার ক্ষুদ্রতম একক কোনটি?
a)বর্ণ
b)শব্দ
c)অক্ষর
d)ধ্বনি
উত্তরঃ d)ধ্বনি
ব্যাখ্যাঃ ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি (Sound), ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন – বর্ণ (Letter), একবারে উচ্চারণযোগ্য শব্দের ক্ষুদ্রতম অংশ অক্ষর (Syllable) এবং অর্থপূর্ণ ধ্বনি ও ধ্বনি সমষ্টি শব্দ (Word)।
Q17. ‘মা ছিলনা বলে কেউ তার চুল বেঁধে দেয়নি।’ এটি একটি-
a)জটিল বাক্য
b)যৌগিক বাক্য
c)সরল বাক্য
d)মিশ্র বাক্য
উত্তরঃ c)সরল বাক্য
ব্যাখ্যাঃ যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: পুকুরে পদ্মফুল জন্মে।
Q18. ‘গাছপাথর’ বাগধারাটির অর্থ-
a)ভূমিকা করা
b)হিসাব-নিকাশ
c)অসম্ভব বস্তু
d)বাড়াবাড়ি করা
উত্তরঃ b)হিসাব-নিকাশ
ব্যাখ্যাঃ ‘গাছপাথর’ বাগধারটির অর্থ হলো পরিমাপ বা হিসাবের জন্য সমবয়সের বৃক্ষ অর্থাৎ হিসাব-নিকাশের মানদণ্ড। উদাহরণ : বয়সের গাছপাথর নেই। (উৎস : বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান- পৃষ্ঠা-৩৫২)
Q19. ‘তুমি অধম, তাই বলে আমি উত্তম হব না কেন?’ এই প্রবাদটির রচয়িতা কে?
a)মীর মোশাররফ হোসেন
b)রোকেয়া সাখাওয়াত হোসেন
c)বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
d)রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ c)বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত প্রবাদটি ‘বাংলা উপন্যাসের জনক’ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুণ্ডলা’ উপন্যাস থেকে নেয়া হয়েছে। এ উপন্যাসের ‘পথিক তুমি পথ হারাইয়াছ’ বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উক্তি- মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে, মরণ রে/তুহু মম শ্যাম সমান, কাদমিন্বনী মরিয়া প্রমাণ করিলম সে মরে নাই প্রভৃতি ।
Q20. ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস কোনটি?
a)আরেক ফালগুন
b)জীবন ঘষে আগুন
c)নন্দিত নরকে
d)পিঙ্গল আকাশ
উত্তরঃ a)আরেক ফালগুন
ব্যাখ্যাঃ কথাশিল্পী জহির রায়হানের ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস ‘আরেক ফাল্গুন’ ১৯৬৮ সালে প্রকাশিত হয়। ১৯৪৮ থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের গতি-প্রকৃতি, জনতার সম্মিলন, আন্দোলনের সাথে জড়িত মানুষের ব্যক্তিজীবন, প্রেম-প্রণয় এ উপন্যাসের উপজীব্য। ‘নন্দিত নরকে- উপন্যাসের রচয়িতা হুমায়ূন আহমেদ। ‘জীবন ঘষে আগুন – গল্পগ্রন্থের রচয়িতা হাসান আজিজুল হক। পিঙ্গল আকাশ’ উপন্যাসের রচয়িতা- শওকত আলী।
Q21. মুক্তিযুদ্ধ নির্ভর রচনা কোনটি?
a)এইসব দিনরাত্রি
b)নূরুলদীনের সারা জীবন
c)একাত্তরের দিনগুলি
d)সৎ মানুষের খোঁজে
উত্তরঃ c)একাত্তরের দিনগুলি
ব্যাখ্যাঃ একাত্তরের দিনগুলি’ শহীদ জননী জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ। ‘এইসব দিন রাত্রি’ উপন্যাসের রচয়িতা হুমায়ূন আহমেদ। ‘নূরলদীনের সারা জীবন’ কাব্যনাট্যের রচয়িতা সৈয়দ শামসুল হক।
Q22. Choose the correct synonym for- “Extempore”
a)Planned
b)Improvise
c)Imprumptu
d)ঈম্মেদিয়াতে
উত্তরঃ c) Imprumptu
ব্যাখ্যাঃ Extempore এর অর্থ হলো পূর্বচিন্তা বা পূর্বপ্রস্তুতি ছাড়া। এটি বাক্যে adjective এবং adverb হিসেবে ব্যবহৃত হয়। planned (adj)- পরিকল্পিত; improvise (v)- তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা; impromptu (adj. & adv )- পূর্বপ্রস্তুতি ছাড়া উপস্থিতমতো; Immediate (adj)- তাৎক্ষণিক ।।
Q23. Choose the correct synonym for- “Menaching”
a)Encouraging
b)Alarming
c)Promising
d) auspicious
উত্তরঃ b) Alarming
ব্যাখ্যাঃ Menacing এর অর্থ হলো ভীতিকর বা বিপজ্জনক। Encouraging (adj)- উৎসাহব্যঞ্জক: Alarming (adj)- উদ্বেগজনক বা বিপজ্জনক; Promising (adj)- সম্ভাবনাময় বা প্রতিশ্রুতিপূর্ণ; Auspicious (adj)- শুভ বা মাঙ্গলিক।
Q24. Choose the correct anatomy for- “Oblige”
a)Bind
b)Require
c)Bother
d)Censure
উত্তরঃ d)Censure
ব্যাখ্যাঃ Oblige (v)-এর অর্থ হলো বাধ্য করা। Bind (v)- বাঁধা; Require (v)- দরকার পড়া/হওয়া আব্যশক হওয়া; Bother (v)- বিরক্ত বা জ্বালাতন করা; Censure (v)- সমালোচনা করা ।
Q25. Choose the correct anatomy for- “Cynical”
a)Pessimistic
b)Gullible
c)Equivocal
d) liberal
উত্তরঃ b)Gullible
ব্যাখ্যাঃ Cynical (adj) এর অর্থ হলো সবকিছুকেই নিন্দুকের দৃষ্টিতে বা সন্দেহের চোখে দেখে এমন।Pessimistic (adj)- হতাশাপ্রবণ: Gullible (adj)- সহজেই বিশ্বাস করে এমন; প্রতারণাযোগ্য.Equivocal (adj)- সন্দেহজনক; Liberal (adj)- উদার বা সরলমনা ।
Q26. Select the alternative which best expresses the meaning of the given sentence “We were no more surprised than Rahman.”
a)We were less surprised than Rahman
b)We were all surprised
c)Rahman was less surprised than us
d)We were as surprised as Rahman
উত্তরঃ d) We were as surprised as Rahman
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যটির অর্থ হলো আমরা রহমানের চেয়ে বেশি বিস্মিত হইনি। (ঘ)-এর বাক্যটির নিহিতার্থ হলে: আমরা রহমানের মতই বিস্মিত হয়েছি।
Q27. Select the alternative which best expresses the meaning of the given sentence “Note once our neighbour invited us into his house.”
a)Our neighbor has invited u into his house once but many times
b)Our neighbor has never invited us into his house
c)Occasionally our neighbor has invited us into his house
d)Our neighbor has not always invited us into his হউসে
উত্তরঃ b) Our neighbor has never invited us into his house
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যটির অর্থ হলো আমাদের প্রতিবেশী আমাদেরকে তার বাসায় একবারও নিমন্ত্রণ করেনি। Choose a suitable word/phrase to fill in the blanks of the given sentences:
Q28. Travelers — their reservation well in advance if they want to visit the ST. Martins island
a)had better to get
b)had to better get
c)had better get
d)had better গত
উত্তরঃ c) had better get
ব্যাখ্যাঃ had better, would rather ইত্যাদির পরে verb-এর base form বসে।
Q29. After food has been dried or canned — for later consumption.
a)it should be stored
b)that it should be stored
c)should be stored
d)which should be স্তরেদ
উত্তরঃ a)it should be stored
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যে complex sentence-এর structure অনুসৃত হয়েছে। Food এর pronoun হচ্ছে it. Choose the word/phrase that best retains the meaning of the underlined word/phrase in the given sentence:
Q30. Despite being a brilliant scientist, he does not seem to get his idias across.
a)make his ideas understood
b)get his ideas down pat
c)summaries his ideas
d)put together his ideas
উত্তরঃ a) make his ideas understood
ব্যাখ্যাঃ get (something) across- এর অর্থ হলো কোন কিছু (কাউকে) বোঝানো বা উপলব্ধি করানো।
Q31. What may be considered courteous in one culture may be arrogant in another.
a)flimsy
b)coarse
c)gracious
d) Friendly
উত্তরঃ d) friendly
ব্যাখ্যাঃ Courteous (adj)- ভদ্র, নম্র বা সজ্জনসুলভ। Flimsy (adj)- ঠুনকো, Course (adj)- অমার্জিত, অভদ্র; Gracious (adj)- সদয়, ভদ্র বা সৌজন্যময়: Friendly (adj)- বন্ধুসুলভ, প্রীতিপূর্ণ।
Q32. Words : writer
a)Laws : policeman
b)Butter : backer
c)Chalk : black board
d)Joy : Imature
উত্তরঃ a) Laws : policeman
ব্যাখ্যাঃ একজন writer বিভিন্ন শব্দ ব্যবহার করে নাটক, প্রবন্ধ, উপন্যাস এবং কবিতা রচনা করেন। একইভাবে একজন Baker (রুটি প্রস্তুতকারী) Butter দিয়ে খাদ্য সামগ্রী প্রস্তুত করেন ।
Q33. Patton : Support
a)Spouse : divorce
b)Artist : imitation
c)Counselor : advice
d)Restaurant : customer
উত্তরঃ c) Counselor : advice
ব্যাখ্যাঃ একজন Patron (পৃষ্ঠপোষক)- Support (সাহায্য প্রদান/পৃষ্ঠপোষকতা) করেন আবার একজন Counselor (উপদেশদাতা/পরামর্শক)- Advice (উপদেশ/পরামর্শ) প্রদান করেন ।
Q34. Heart : human
a)Walk : brick
b)Hand : child
c)Kitchen : house
d)Engine : car
উত্তরঃ d)Engine : car
ব্যাখ্যাঃ Heart ছাড়া human অচল। একইভাবে, engine ছাড়া car ও অচল। (এখানে ব্যক্তি/বস্তু-এর সাথে অবিচ্ছেদ্য অঙ্গ/অংশ এর সম্পর্ক বিদ্যমান)।
Q35. Choose the meaning of the expression: “no news is good news”
a)It is likely that we expect bad news
b)It is likely to have bad news
c)It is likely that nothing bad has happened
d)It is unlikely that another bad has হাপ্পেনেদ
উত্তরঃ c)It is likely that nothing bad has happened
ব্যাখ্যাঃ প্রদত্ত বাক্যের নিহিতার্থ হলো কোন সংবাদ না পাওয়া অর্থাৎ কোন খারাপ ঘটনা ঘটেনি । সুতরাং কোন সংবাদ না পাওয়াটাই একটা সুসংবাদ। (অর্থাৎ খারাপ ঘটনা ঘটলে তা জানা যেত।)
Q36. Choose the meaning of the given expression: ” A bird in hand is worth two in the bush
a)Take what you have got readily available rather than expecting better in the future
b)the seen is better than unseen
c)promises are better than actual
d)It is no good beating about the বুশ
উত্তরঃ b)the seen is better than unseen
ব্যাখ্যাঃপ্রদত্ত বাক্যের মর্মার্থ হলো নিজের নিয়ন্ত্রণে বা অধিকারে থাকা সামান্য জিনিস বা সম্পদ নিয়ন্ত্রণের বাইরে থাকা অধিক জিনিস বা সম্পদের চেয়ে শ্রেয়তর।
Q37. The sentence “Who would have thought Shylock was so unkind?” exopresses-
a)hyperbole
b)interrogation
c)command
d) d) wounder
উত্তরঃ d)wounder
ব্যাখ্যাঃ Hyperbole- অতিরঞ্জন, Interrogation প্রশ্ন, Command- আদেশ: Wonder- বিস্ময়। প্রদত্ত বাক্য দ্বারা বিস্ময় (Wonder) প্রকাশ করা হয়েছে।
Q38. “To raise one’sbriws” indicates-
a)anoyance
b)disapproval
c)indifference
d) surprise
উত্তরঃ d) surprise
ব্যাখ্যাঃ Annoyance (noun)- বিরক্তি; Dispproval (noun) – অননুমোদন; Indifference (noun)- ঔদাসিন্য; Surprise (noun) – বিস্ময় । “To raise one’s brows” দ্বারা Surprise (বিস্ময়) প্রকাশ বোঝায়।
Q39. x এবং y উভয়ই বিজোড় সংখ্যা হলে কোনটি জোড় সংখ্যা হবে?
a)x+y+1
b)xy
c)xy+2
d) x+y
উত্তরঃ d)x+y
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q40. ৭ সে. মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্ত লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্র কত?
a)১৪৬ ব.সে.মি.
b)১৯৬ ব.সে.মি.
c)৪৯ ব.সে.মি.
d)৯৮ ব.সে.মি.
উত্তরঃ d)৯৮ ব.সে.মি.
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q41. কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোন তিনটির সমষ্টি কত?
a)৩৬০º
b)২৭০º
c)১৫০º
d)১৮০º
উত্তরঃ a)৩৬০º
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q42. ১,৩,৬,১০,১৫,২১…….. ধারাটির দশম কত?
a)৪৫
b)৫৫
c)৬৫
d)৬২
উত্তরঃ b)৫৫
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q43. x²-8x-8y+16+y² এর সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণ বর্গ হবে?
a)4xy
b)2xy
c)6xy
d)8xy
উত্তরঃ b)2xy
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q44. টাকায় ৩টি করে লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
a)৫০%
b)২০%
c)৩০%
d)৩৩%
উত্তরঃ a)৫০%
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q45. বৃত্তের ব্যস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
a)৩ গুণ
b)৯ গুণ
c)১২ গুণ
d)১৬ গুণ
উত্তরঃ b)৯ গুণ
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q46. একটি গাড়ির চাকা প্রতি মিনিট ৯০ বার ঘোরে। ১ সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘরবে?
a)১৮০º
b)২৭০º
c)৫৪০º
d)৩৬০º
উত্তরঃ c)৫৪০º
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q47. ABCD চতুর্ভুজে ABΙΙCD, AC= BD এবং ∠A=90º হলে সঠিক চতুর্ভুক কোনটি?
a)সামন্তরিক
b)রম্বস
c)ট্রাপিজিয়াম
d)আয়তক্ষেত্র
উত্তরঃ d)আয়তক্ষেত্র
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q48. কোন ভগ্নাংশটি ক্ষুদ্রতম?
a)৫/৬
b)১২/১৫
c)১১/১৪
d)১৭/২১
উত্তরঃ c)১১/১৪
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q49. পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত?
a)৯
b)১২
c)১৪
d)১৫
উত্তরঃ d)১৫
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q50. ০.৪৭ׂকে সাধারণ ভগ্নাংশে পরিনত করলে কত হবে?
a)৪৭/৯০
b)৪৩/৯০
c)৪৩/৯৯
d)৪৭/৯৯
উত্তরঃ b)৪৩/৯০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q51. x²-y²+2y-1 এর একটি উৎপাদক-
a)x+y+1
b)x-y
c)x+y-1
d)x-y-1
উত্তরঃ c)x+y-1
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q52. log28= কত?
a)4
b)3
c)2
d)1
উত্তরঃ 3
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q53. x³+x²y, x²y+xy² এর ল,সা,গু কত?
a)xy
b)x+y
c)xy(x+y)
d)x²y(x+y)
উত্তরঃ d)x²y(x+y)
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q54. একটি আয়াতকার ঘরের দৈর্ঘ্য গ্রস্থ অপেক্ষা ৪ মিটার বেশি। ঘরটির পরিসীমা ৩২ মিটার হলে ঘরটির দৈর্ঘ কত?
a)৬ মিটার
b)১০ মিটার
c)১৮ মিটার
d)১২ মিটার
উত্তরঃ b)১০ মিটার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q55. একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 2মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3√3 বর্গ মিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত?
a)1 মিটার
b)2 মিটার
c)3 মিটার
d)4 মিটার
উত্তরঃ b)2 মিটার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q56. সেট A={x€N : x²>8, x²<30} হলে x এর সঠক মান কোনটি?
a)2
b)3
c)4
d)5
উত্তরঃ b)3
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q57. মডেমের মধ্যে যা থাকে তা হলো-
a)একটি মডুলেটর
b)একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
c)একটি কোডেক
d)একটি এনকোডাব
উত্তরঃ b)একটি মডুলেটর ও একটি ডিমডুলেটর
ব্যাখ্যাঃ যে ইলেক্ট্রনিক ডিভাইস একই সাথে মডুলেশন ও ডিমডুলেশন করতে পারে তাকে মডেম বলে। কম্পিউটারের ভাষাকে টেলিফোনের ভাষায় রূপান্তর করাকে বলে মডুলেশন ও টেলিফোনের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করাকে বলে ডিমডুলেশন ।
Q58. ডায়োড সবচেয়ে বেশি ব্যবহৃত হয়-
a)ক্যাপাসিটার হিসেবে
b)ট্রান্সফরমার হিসেবে
c)রেজিস্টর হিসেবে
d)রেক্টিফায়ার হিসেবে
উত্তরঃ d)রেক্টিফায়ার হিসেবে
ব্যাখ্যাঃ : যে যন্ত্রের সাহায্যে AC (Alteranative Current) বা পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে DC (Direct Current) বা একমুখি প্রবাহে পরিণত করা হয় তাকে রেকটিফায়ার বলে। এতে সবচেয়ে বেশি ডায়োট ব্যবহৃত হয়। একটি p-টাইপ অর্ধপরিবাহক ও একটি n টাইপ অর্ধপরিবাহক জোড়া লাগিয়ে এক একটি p – n জাংশন ডায়োট তৈরি করা হয় যা AC কে DC তে পরিণত করে।
Q59. বাসাবাড়িতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো-
a)৫০ হার্জ
b)২২০ হার্জ
c)২০০ হার্জ
d)১০০ হার্জ
উত্তরঃ a)৫০ হার্জ
ব্যাখ্যাঃ বাসাবাড়ীতে সরবরাহকৃত বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হলো ৫০ হার্জ অর্থাৎ প্রতি সেকেন্ডে এ AC (Alternative Current) বা পরিবর্তী বিদ্যুৎপ্রবাহ ৫০ বার দিক বদলায়।
Q60. বাংলাদেশের কৃষিতে ‘দোয়েল’-
a)জাতীয় পাখির নাম
b)কৃষি সংস্থার নাম
c)উন্নত জাতের গমের নাম
d)কৃষি যন্ত্রের নাম
উত্তরঃ c)উন্নত জাতের গমের নাম
ব্যাখ্যাঃ বাংলাদেশের জাতীয় পাখি ‘দোয়েল’ হলেও কৃষিক্ষেত্রে একটি উন্নতজাতের গমের নাম হচ্ছে দোয়েল। সোনালিকা, বলাকা, কাঞ্চন, আকবর, বরকত উন্নতজাতের গম: শুভ্র, বর্ণালী, মোহর উন্নত জাতের ভূট্টা ।
Q61. মৌমাছির চাষ হলো-
a) এপিককালচার
b)সেরিকালচার
c)পিসিকালচার
d)হর্টিকালচার
Ans: a) এপিককালচার
ব্যাখ্যাঃ এপিকালচার = মৌমাছি পালন বিজ্ঞান, সেরিকালচার = রেশম চাষ বিজ্ঞান, পিসিকালচার = মৎস্যচাষ বিজ্ঞান, হটিকালচার = উদ্যানপালন বিদ্যা।
Q62. দুধে থাকে-
a) সাইট্রিক এসিড
b)ল্যাকটিক এসিড
c)নাইটিক এসিড
d)সালফিউরিক এসিড
Ans: b)ল্যাকটিক এসিড
ব্যাখ্যাঃ দুধে ল্যাকটিক এসিড থাকে। এছাড়াও লেবুতে সাইট্রিক এসিড, টমেটোতে ম্যালিক এসিড, তেঁতুল ও আঙ্গুরে টারটারিক এসিড, কমলালেবুতে অ্যাসকরবিক এসিড, আপেলে সেলিক এসিড, আমলকিতে অক্সালিক এসিড, কাঠে এসিটিক এসিড এবং বোলতা, মৌমাছি ও লাল পিপড়ার কামড়ে ফরমিক এসিড থাকে।
Q63. কোনটি জৈব অম্ল?
a) নাইট্রিক এসিড
b)হাইড্রোক্লোরিক এসিড
c)এসিটিক এসিড
d)সালফিউরিক এসিড
Ans: c)এসিটিক এসিড
ব্যাখ্যাঃ জৈব এসিড বা অম্লে অবশ্যই কার্বনের (C) উপস্থিতি থাকে । নাইট্রিক এসিড (NHO;) হাইড্রোক্লোরিক এসিড (HCL) ও সালফিউরিক এসিডে (H.SO) কার্বন অনুপস্থিত। কিন্তু এসিটিক এসিড (CH3-COOH) এ কার্বন (C) রয়েছে। সুতরাং এটি একটি জৈব এসিড।
Q64. কম্পিটার ভাইরাস কি?
a) একটি ক্ষতিকারক জীবানু
b)একটি ক্ষতিকারক সার্কিট
c)একটি ক্ষতিকারক চৌম্বক ফ্লাক্স
d)একটি ক্ষতিকারক প্রোগ্রাম
Ans: d)একটি ক্ষতিকারক প্রোগ্রাম
ব্যাখ্যাঃ কম্পিউটার ভাইরাস ও জীববিজ্ঞানের ভাইরাস নামক জীবাণুর মধ্যে পার্থক্য রয়েছে। কম্পিউটারের ক্ষেত্রে VIRUS = Vital Information Reources Under Seize। কম্পিউটার ভাইরাস হলো এমন একটি সফটওয়্যার প্রোগ্রামিং যা অন্যকোনো কম্পিউটারে প্রবেশ করে এর ফাইল, ডিস্ক ও অভ্যন্তরীণ কার্যক্ষমতা বিনষ্ট করতে পারে।
Q65. কোনটি তারবিহীন দ্রতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
a) ওয়াইম্যাক্স
b)সি-মস
c)ব্ল-টুথ
d)ব্রডব্যান্ড
Ans: a) ওয়াইম্যাক্স
ব্যাখ্যাঃ ওয়াইম্যাক্স তার বিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগ। ব্রডব্যান্ড হলো তারযুক্ত ইন্টারনেট সংযোগ। ব্লু টুথ হলো নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি ডিভাইসের মধ্যে তথ্য আদান-প্রদানের প্রযুক্তি।
Q66. এন্টিবায়োটিকের কাজ-
a) রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি করা
b)জীবানু ধ্বংস করা
c)ভাইরাস ধ্বংস করা
d)বদ্রুত রোগ নিরাময় করা
Ans: b)জীবানু ধ্বংস করা
ব্যাখ্যাঃ এন্টিবায়োটিক হলো এমন পদার্থ যা শরীরে প্রবেশ করার পর সংক্রমিক জীবাণুকে ধ্বংস করে। অপরপক্ষে, এন্টিসেপটিক হলো বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ যা জীবাণু ধ্বংস করে ক্ষতে পচন নিবারণ করে।
Q67. মাশরুম এক ধরণের-
a)অপুষ্পক উদ্ভিদ
b)পরজীবী উদ্ভিদ
c)ফাঙ্গাস
d)অর্কি
Ans: c)ফাঙ্গাস
ব্যাখ্যাঃ মাশরুম মৃতজীবী ও সমাজদেহী অপুষ্পক উদ্ভিদ যা এগারিকাস গণভুক্ত ছত্রাক (Fungus)। এরা সাধারণত ব্যাঙের ছাতা হিসেবে পরিচিত। সব ব্যাঙের ছাতা বা মাশরুম খাদ্য হিসেবে ব্যবহার করা সম্ভব না
হলেও চাষকৃত খাওয়ার উপযোগী মাশরুম অভ্যধিক পুষ্টিকর ও খাদ্যগুণ সম্পন্ন।
Q68. অপটিক্যাল ফাইভারে আলোর কোন ঘটনাটি ঘটে?
a)প্রতিসরণ
b)বিচ্ছুরণ
c)অপবর্তন
d)অভ্যাতরীণ প্রতিফলন
Ans: d)অভ্যাতরীণ প্রতিফলন
ব্যাখ্যাঃ অপট্যিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু ও নমনীয় কাঁচতন্ত্র। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সাহায্যে এর মধ্য দিয়ে আলোক সংকেত প্রবাহিত হয় যা তথ্য সরবরাহ করে। টেলিযোগাযোগ, ইন্টারনেট ব্যবস্থা ও চিকিৎসা বিজ্ঞানে এটি ব্যবহৃত হয়।
Q69. যকৃতের রোগ কোনটি?
a)জন্ডিস
b)টাইফয়েড
c)হাম
d)কলেরা
Ans: a)জন্ডিস
ব্যাখ্যাঃ মানুষের রক্তে হলুদ রং এর বিলিরুবিন থাকে যার স্বাভাবিক মাত্রা ০.০২-০.৮ মিলিগ্রাম/ডেসিলিটার। যকৃতে এ বিলিরুবিনের সমন্বয় সাধন হয়। কখনো যকৃতে এ প্রক্রিয়াটিতে বাধা সৃষ্টি হলে রক্তে, প্রস্রাবে ও দেহে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় যার নাম জন্ডিস।
Q70. যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তা হলো-
a)আয়ন বায়ু
b)নিয়ত বায়ু
c)প্রত্যয়ন বায়ু
d)মৌসুমী বায়ু
Ans: b)নিয়ত বায়ু
ব্যাখ্যাঃ যে বায়ু সর্বদাই উচ্চচাপ অঞ্চল হতে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয় তাকে নিয়ত বায়ু (Planetary Winds) বলে। ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় তাই মৌসুমি বায়ু।
Q71. পিতলের উপাদান হলো-
a)তামা ও টিপন
b)তামা ও নিকেল
c)তাম ও সিসা
d)তামা ও দস্তা
উত্তরঃ d)তামা ও দস্তা
ব্যাখ্যাঃ পিতল এক প্রকার সংকর ধাতু। তামার (৮০%) সাথে দস্তা বা জিংক (২০%) মিশালে পিতল পাওয়া যায়। অপরদিকে তামার (৯০%) সাথে টিন (১০%) মিশালে পাওয়া যায় ব্রোঞ্জ।
Q72. বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যুত খরচ বলতে বুঝায়-
a)এক কিলোওয়াট ঘন্টা
b)এক ওয়াট-ঘন্টা
c)এক কিলোওয়া্ট
d)এক ওয়াট
Ans: a)এক কিলোওয়াট ঘন্টা
ব্যাখ্যাঃ বৈদ্যুতিক মিটারে এক ইউনিট বিদ্যু খরচ বলতে এক কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ বোঝায়। ১ কিলোওয়াট ঘণ্টা = ৩৬০০ কিলোজুল । এটি বিদ্যুৎ পরিমাপের বাণিজ্যিক একক । এই একককে বোর্ড অব ট্রেড ইউনিট বা BOT বলে।
Q73. পারস্পরিক আবেশকে ব্যবহার করা হয় কোনটিতে?
a)ডায়োড
b)ট্রান্সফরমার
c)ট্রানজিস্টার
d)অ্যামপ্লিফায়ার
Ans: b)ট্রান্সফরমার
ব্যাখ্যাঃ তড়িৎ চৌম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে ট্রান্সফর্মার কাজ করে যেখানে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্নবিভবে অথবা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয়।
Q74. উদ্ভিদের বৃদ্ধি নির্নায়ক যন্ত্র-
a)উডোমিটার
b)ক্রনমিটার
c)ট্যাকোমিটার
d)ক্রেসকোগ্রাফ
Ans: d)ক্রেসকোগ্রাফ
ব্যাখ্যাঃ উদ্ভিদের বৃদ্ধি নির্ণায়ক যন্ত্র- ক্রেসকোগ্রাফ। অপরপক্ষে, জনমিটার-দ্রাঘিমা নির্ণয়/সূক্ষ্ম সময় পরিমাপক যন্ত্র এবং ট্যাকোমিটার- উড়জাহাজের গতি নির্ণায়ক যন্ত্র।ওডোমিটার মোটরগাড়ির গতি নির্ণায়ক যন্ত্র,
Q75. স্বর্ণের খাদ বের করতে ব্যবহার করা হয়-
a)সালফিউরিক এসিড
b)নাইট্রিক এসিড
c)সাইট্রিক এসিড
d)কার্বোলিক এসিড
Ans: b)নাইট্রিক এসিড
ব্যাখ্যাঃ নাইট্রিক এসিড স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়। সালফিউরিক এসিড শিল্পক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়। সাইট্রিক এসিড পাওয়া যায় লেবুতে।
Q76. ভূ-পৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে-
a)উষা
b)গোধুলি
c)গুরুবৃত্ত
d)ছায়াবৃত্ত
Ans: d)ছায়াবৃত্ত
ব্যাখ্যাঃ পৃথিবী গোলাকার এবং সর্বদা ঘূর্ণনশীল। তাই পৃথিবীর একটি অংশ সর্বদা আলোকিত (দিন) এবং অপর অংশ সর্বদা অন্ধকার (রাত) । পৃথিবী ঘূর্ণনশীল বলে সময়ের সাথে সাথে দিন-রাতের পরিবর্তন হচ্ছে। দিন ও রাতের দুটি পৃথক অঞ্চল অর্থাৎ আলোকিত ও অন্ধকার অংশের সীমারেখাই ছায়াবৃত্ত।
Q77. প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন?
a)২০০৮
b)২০১১
c)২০০৯
d)২০১০
উত্তরঃ d)২০১০
ব্যাখ্যাঃ প্রথম বাংলাদেশি হিসেবে লালমনিরহাটের মুসা ইব্রাহীম ২৩ মে, ২০১০ মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহণ করেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ভোলার এম. এ. মুহিত ২১ মে, ২০১১ এভারেস্টে আরোহণ করেন। প্রথম বাংলাদেশী নারী হিসেবে নিশাত মজুমদার ১৯ মে ২০১২ এবং ২য় নারী হিসেবে ওয়াসফিয়া নাজরীন ২৬ মে ২০১২ এভারেস্ট জয় করেন।
Q78. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
a)করিমগঞ্জ
b)খোয়াই
c)পেট্রাপল
d)ডাউকি
উত্তরঃ d)ডাউকি
ব্যাখ্যাঃ সিলেটের তামাবিল সীমান্তের সাথে অবস্থিত ভারতীয় শহরের নাম ডাউকি এবং বেনাপোল সীমান্তের সাথে অবস্থিত ভারতীয় শহরের নাম পেট্রাপল।
Q79. BTRC- এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
a)Bangladesh Telephone Regulatory Commission
b)Bangladesh Telecommunication Regulatory Commission
c)Bangladesh Telecom Regulatory Commission
d)Bangladesh Telephone and Regulatory চম্মিসসিওন
উত্তরঃ b)Bangladesh Telecommunication Regulatory Commission
ব্যাখ্যাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) প্রতিষ্ঠিত হয় ১৬ এপ্রিল, ২০০১ সালে কিন্তু কার্যক্রম শুরু করে ৩১ জানুয়ারি, ২০০২ সালে ।
Q80.বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
a)চট্টগ্রাম
b)পাকশি
c)সৈয়দপুর
d)আখাউড়া
উত্তরঃ c)সৈয়দপুর
ব্যাখ্যাঃ ১৮৬২ সালে বাংলাদেশে প্রথম রেলপথ চালু হয়। বাংলাদেশ রেলওয়ের সার্বিক সদর দপ্তর ঢাকায় অবস্থিত। বাংলাদেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানাটি ১৮৭০ সালে নীলফামারী জেলার প্রতিষ্ঠিত হয়।
Q81. বাংলাদেশের White gold কোনটি?
a)ইলিশ
b)পাট
c)রূপা
d)চিংড়ি
উত্তরঃ d)চিংড়ি
ব্যাখ্যাঃ চিংড়ি বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় স্থান লাভ করে ১৯৭৬ সালে বা আশির দশকে। রপ্তানি পণ্য হিসেবে চিংড়ির অপার সম্ভাবনা ও বহির্বিশ্বে ব্যাপক চাহিদার কারণে একে বাংলাদেশের White Gold বলা হয়। উল্লেখ্য, দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র স্থাপিত হয় বাগেরহাটে (উদ্বোধন ১৫ মার্চ, ২০১১)।
Q82. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ-ভারতের সীমান্তের মধ্যে নয়?
a)পঞ্চগড়
b)সাতক্ষিরা
c)হবিগঞ্জ
d)কক্সবাজার
উত্তরঃ d)কক্সবাজার
ব্যাখ্যাঃ : বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি। ভারত ও মিয়ানমারের সাথে যথাক্রমে ৩০টি ও ৩টি। একমাত্র সীমান্তবর্তী জেলা রাঙ্গামাটির সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমানা রয়েছে। বাংলাদেশের সীমান্তবর্তী বান্দারবান ও কক্সবাজার জেলার সাথে ভারতের কোন সীমানা নেই।
Q83. ‘সোনালিকা’ ও ‘আকবর’ বাংলাদেশের কৃষি ক্ষেত্রে কিসের নাম?
a)উন্নত কৃষি যন্ত্রপাতির নাম
b)উন্নত জাতের ধানের নাম
c)দু’টি কৃষি বিষয়ক বেসরকারি সংস্থার নাম
d)উন্নত জাতের গমের নাম
উত্তরঃ d)উন্নত জাতের গমের নাম
ব্যাখ্যাঃ অগ্রণী, সোনালিকা, বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন প্রভৃতি উন্নত জাতের গম এবং ইরাটম, ইরা, ব্রিশাইল, ময়না, মালা ইরি, চান্দিনাম প্রভৃতি উন্নত জাতের ধানের নাম ।
Q84. ‘আলোকিত মানুষ চাই’- এটি কোন প্রতিষ্ঠানের শ্লোগান?
a)জাতীয় গ্রন্থ কেন্দ্র
b)বিশ্ব সাহিত্য কেন্দ্র
c)সুশাসনের জন্য নাগরিক
d)পাবলিক লাইব্রেরি
উত্তরঃ b)বিশ্ব সাহিত্য কেন্দ্র
ব্যাখ্যাঃ ‘আলোকিত মানুষ চাই’ এ শ্লোগানকে ধারণ করে দেশের কিশোর ও যুব সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যকে সামনে নিয়ে গুণি ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ ১৭ ডিসেম্বর, ১৯৭৮ সালে বিশ্ব সাহিত্যকেন্দ্র প্রতিষ্ঠা করেন। ঢাকার বাংলামোটরে অবস্থিত প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে ভ্রাম্যমাन লাইব্রেরি কার্যক্রম এবং ২০১৩ সালে ‘আলোর স্কুল’ ও ‘আলোর পাঠশাল’ (অনলাইনে বই পড়া) কর্মসূচি চালু করে।
Q85. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য-প্রস্তের অনুপাত কোনটি
a)৮ : ৫
b)১০ : ৬
c)১১ : ৮
d)১১ : ৭
উত্তরঃ b)১০ : ৬
ব্যাখ্যাঃ বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল ইসলাম। বাংলাদেশের জাতীয় পকাতার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০: ৬ (৫: ৩)। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় এক ছাত্রসভায় তৎকালীন ছাত্রনেতা ডাকসু ভিপি আ. স. ম আবদুর রব বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন।
Q86. কোন জেলায় চা বাগান বেশী?
a)সিলেট
b)হবিগঞ্জ
c)মৌলভীবাজার
d)বান্দরবান
উত্তরঃ c)মৌলভীবাজার
ব্যাখ্যাঃ বাংলাদেশে মোট চা বাগান ১৬৬টি। মৌলভীবাজারে ৯০টি, চট্টগ্রামে ২২টি, হবিগঞ্জে ২০টি এবং সিলেটে ২০টি চা বাগান রয়েছে।
Q87. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তর মুসলিম রাষ্ট্র কোনটি?
a)পাকিস্তান
b)সৌদি আরব
c)মিশর
d)ইন্দোনেশিয়া
উত্তরঃ d)ইন্দোনেশিয়া
ব্যাখ্যাঃইউএনএফপি’র বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০১৯ অনুযায়ী জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে ইন্দোনেশিয়া প্রথম পাকিস্তান দ্বিতীয় নাইজেরিয়া তৃতীয় এবং বাংলাদেশের অবস্থান চতুর্থ। অন্যদিকে, আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র কাজাখস্তান ।
Q88. রেডক্রসে সদর দপ্তর কোথায় অবস্থিত?
a)প্যারিস
b)লন্ডন
c)নিউইয়র্ক
d)জেনেভা
উত্তরঃ d)জেনেভা
ব্যাখ্যাঃ রেডক্রস প্রতিষ্ঠিত হয় ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে। রেডক্রসের প্রতিষ্ঠাতা হেনরি ডুনান্ট। এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। মুসলিম বিশ্বে রেডক্রস রেডক্রিসেন্ট নামে পরিচিত। এছাড়াও WHO, WTO, ILO, ITU, WMO, WIPO, UNHCR, UNCTAD, ITC, UNTITAR প্রভৃতি সংস্থার সদর দপ্তর
Q89. ‘জুলিয়াস সিজার’ কেন বিখ্যাত?
a)রোমার সম্রাট হিসেবে
b)বর্ণবাদ বিরোধী হিসেবে
c)বৃটেনের রাজা হিসেবে
d)আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে
উত্তরঃ a)রোমার সম্রাট হিসেবে
ব্যাখ্যাঃ রোমান সম্রাট জেনারেল জুলিয়াস সিজার খ্রিস্টপূর্ব ১০০ অব্দে রোমে জন্মগ্রহণ করেন এবং ১৫ মার্চ, ৪৪ অব্দে মৃত্যুবরণ করেন । তাঁর বিখ্যাত উক্তি- এলাম, দেখলাম, জয় করলাম।
Q90. পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
a)লাসা
b)পেটা নোভা
c)দিলি
d)ভিয়েন আন মেন
উত্তরঃ c)দিলি
ব্যাখ্যাঃ ইন্দোনেশিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভকারী পূর্ব তিমুরের রাজধানী দিলি। লাসা- চীনের স্বায়ত্তশান্তি অঞ্চল তিব্বতের রাজধানী, পোর্টো নোভা- বেনিনের রাজধানী এবং তিয়েন আন মেন- চীনের বেইজিংয়ে অবস্থিত একটি বিখ্যাত স্কোয়ার।
Q91. নোবেল পুরস্কার বিজয়ী ‘তাওয়াচ্চুল কারমান’ কোন দেশের নাগরিক?
a)ইরান
b)ইন্দোনেশিয়া
c)তুরস্ক
d)ইয়েমেন
উত্তরঃ d)ইয়েমেন
ব্যাখ্যাঃ ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রচলন শুরু হয়। সেই বছর থেকেই ৫টি (পদার্থ, রসায়ন, সাহিত্য, বিশ্বশান্তি এবং চিকিৎসা) বিষয়ের নোবেল প্রদান করা হয়। পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল প্রদান করা হয়। ২০১১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ৩ জন- ১. ইলেন জনসন সারলিফ (লাইবেরিয়া) ২. লেমাহ বোয়ি (লাইবেরিয়া) ও ৩. তাওয়াক্কুল কারমান (ইয়েমেন)। ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ২ জন- ১. ডেনিস মুকওয়েজ (কঙ্গো) ২. নাদিয়া মুরাদ বাসে তাহা (ইরাক)।
Q92. আমেরিকার চালক বিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’টি কি?
a)বোমারু বিমান চালিত
b)মিগ চালিত
c)হেলিকপ্টার চালিত
d)শক্তিশালী রকেট চালিত
উত্তরঃ সঠিক উত্তর দেয়া হয়নাই
ব্যাখ্যাঃ মার্কিন বিমান বাহিনীর চালক বিহীন গোয়েন্দা বিমান ‘স্টিলথ ড্রোন’ ইরান কর্তৃক ভূপাতিত হলে ২০১১ সালের ১৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্র এর জন্য দুঃখ প্রকাশ করে। চালকবিহীন বিমানটি রেডিও ফ্রিকোয়েন্সিরর মাধ্যমে Control Panel থেকে Remote Control দ্বারা পরিচালনা করা হয়।
Q93. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোনটি?
a)সুয়েজ খাল
b)মিসিসিপি
c)ভলগা
d)পানামা খাল
উত্তরঃ d)পানামা খাল
ব্যাখ্যাঃ আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল। পৃথিবীর গভীরতম পানামা খাল ১৯১৪ সালে উদ্বোধন করা হয় এবং যুক্তরাষ্ট্র ১৯১৯ সালে খালটি পানামার নিকট হস্তান্তর করে। মিশরে অবস্থিত সুয়েজ খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে। যুক্তরাষ্ট্র তথা উত্তর আমেরিকার দীর্ঘতম নদী- মিসিসিপি এবং ইউরোপের দীর্ঘতম নদী- ভলগা (রাশিয়া)।
Q94. ‘গ্রীনল্যান্ড’এর মালিকানা কোন দেশের?
a)সুইডেন
b)নেদারল্যান্ড
c)ডেনমার্ক
d)ইংল্যান্ড
উত্তরঃ c)ডেনমার্ক
ব্যাখ্যাঃ পৃথিবীর বৃহত্তম দ্বীপ গ্রীনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত। দ্বীপটি ডেনমার্ক-এর মালিকানাধীন।
Q95. ‘গ্রেটহল’ কোথায় অবস্থিত?
a)বৃটেন
b)যুক্তরাষ্ট্র
c)চীন
d)রাশিয়া
উত্তরঃ c)চীন
ব্যাখ্যাঃ গ্রেট হল চীনের রাজধানী বেইজিং-এ অবস্থিত যেখানে চীনের গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Q96. ‘তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
a)রাশিয়া
b)চীন
c)ভারত
d)পাকিস্তান
উত্তরঃ a)রাশিয়া
ব্যাখ্যাঃ ‘তাস’ রাশিয়ার সংবাদ সংস্থা যা ১৯০৪ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। জিনহুয়া নিউজ এজেন্সি চীনের, প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া- ভারতের, সাউথ এশিয়ান নিউজ এজেন্সী (সানা)- পাকিস্তানের সংবাদ সংস্থা।
Q97.✔22/(✔66+2)=কত?
a)√3+√2
b)3+√2
c)√3-√2
d)√3+2
Ans: c)√3-√2
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Q98. x-1/x=7 হলে x³-(1/x)³ এর মান কত?
a)334
b)154
c)364
d)512
উত্তরঃ c) 364
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
