31th BCS questions bank with solution.

৩১ তম বি সি এস প্রশ্ন ও সমাধান 1. মানব…

৩১ তম বি সি এস প্রশ্ন ও সমাধান

1. মানব দেহে সাধারনভাবে ক্রমোজোম থাকে-
২৫ জোড়া
২৪ জোড়া
২৩ জোড়া
২০ জোড়া

উত্তরঃ ২৩ জোড়া
ব্যাখ্যাঃ নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত নিউক্লিওপ্রোটিন দ্বারা ক্রোমোজোম গঠিত। মানবদেহে ২৩ জোড়া ক্রোমোসোম থাকে। ক্রোমোজোম দুই প্রকার- অটোসোম (২২ জোড়া) এবং সেক্সক্রোমোজোম (১ জোড়া)।

2. 0,1,2 এবং 3 দারা গঠিত চার অংকের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল-

3147

2287

2987

2187

উত্তরঃ 2187
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

3. যদি দুইটি সংখ্যার যোগফল এবং গুনফল যথাক্রমে 20 এবং 96 হয়,তবে সংখ্যা দুটির ব্যাস্থানুপাতিক যোগফল কত হবে?

1/8

1/6

3/4

5/24

উত্তরঃ 5/24
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

4. যদি (64)2/3 + (625)1/2-3h হয় তবে h এর মান কত?

9 2/3

11 1/3

12 2/5

13 2/3

উত্তরঃ 13 2/3
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

5. একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলর দৈরঘ্য যথাক্রমে 20m,21m এবং 29m হলে আর ক্ষেত্রফল কত?

20m^2

210m^2

290m^2

300m^2

উত্তরঃ 210m^2
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

6. দুটি সংখ্যার যোগফল 48 এবং তাদের গুনফল 432 ,তবে বড় সংখ্যাটি কত?

36

37

39

40

উত্তরঃ 36
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

7. (x-4)^2 + (y+3)^2=100 বৃত্তের কেন্দ্রিয় স্থাংক কত?

(0,0)

(4,-3)

(-4,3)

(10,10)

উত্তরঃ (4,-3)
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

8. f(x)=x^3-2x+10 হলে f(0) কত?

1

5

8

10

উত্তরঃ 10
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

9. 1^2+2^2+3^2+……….+x^2 এর মান কত

{ x(x+1)(2x+1)}/6

x(x+1)/2

x

{x(x+1)/2}^2

উত্তরঃ { x(x+1)(2x+1)}/6
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

10. .যদি a+b=2,ab=1হয় তবে aএবং b এর মান কত?

0,2

1,1

-1,3

-3,4

উত্তরঃ 1,1
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

11. 3x-7y+10=0 এবং y-2x-3=0 এর সমাধান-

x=1,y=-1

x=1,y=1

x=-1,y=-1

x=-1,y=1

উত্তরঃ x=-1,y=1
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

12. যদি a2+1/a2=51হয় তবে a+1/a এর মান কত?

+-9

+-7

+-5

+-3

উত্তরঃ +-7
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

13. x^3-x^2 কে x-2 দ্বারা ভাগ করলে অবশেষ থাকবে –

2

4

-6

-8

উত্তরঃ 4
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।


14. .(4x^2-16) এবং 6x^2+24x+24 এর গসাগু-

x+2

x+4

x-2

2(x+2)

উত্তরঃ 2(x+2)
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

15. একটি রম্বসের কর্ণ দ্বয় যথাক্রমে 4cm এবং 6cm হয় তবে রম্বসের ক্ষেত্রফল কত?

6

8

12

24

উত্তরঃ 12
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

16. Log2(1/32) এর মান-

1/25

-5

1/5

-1/5

উত্তরঃ -5
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

17. কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60।তবে সংখ্যাটি কত?

250

100

200

300

উত্তরঃ 200
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

18. .কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি । উহা কত?

70

80

90

75v

উত্তরঃ 70
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

19. রহিম,করিম এবং গাজী তিন জনে একটি কাজ করতে পারে যথাক্রমে 15,6 এবং 10 দিনে।তারা একত্রে তিন জনে কাজটি কত দিনে শেষ করতে পারবে?

21দিন

18দিন

7দিন

3 দিন

উত্তরঃ 3 দিন
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

20. .যদি Q/P=1/4 হয় তবে (P+Q)/(P-Q) এর মান-

5/3

2/3

3/5

5/7

উত্তরঃ 5/3
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

21. .কোনটি সবচেয়ে ছোট ?

2/11

3/11

2/13

4/15

উত্তরঃ 2/13
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

22. হীরক উজ্জ্বল দেখায় কারণ –

পূর্ণঅভ্যন্তরীণপ্রতিফলনেরজন্য

প্রতিসরনের জন্য

প্রতিফলনের জন্য

অপবর্তনের জন্য

উত্তরঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
ব্যাখ্যাঃ আলোর ধর্ম অনুযায়ী আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের চেয়ে বড় মানের কোণে আপতিত হয়, তখন আলোক রশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলিত হয়, আলোর এই ধর্মকেই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে । আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য হীরক উজ্জ্বল দেখায়।

23. .কোন আলোক তরঙ্গে মানব চোখে দেখতে পাওয়া যায় ?

১০ থেকে ৪০০ নেমি

৪০০ থেকে ৭০০ নেমি

১০০ মাইচ্রোমিটার থেকে ১ মি.

১ মি এর ঊর্ধে

উত্তরঃ ৪০০ থেকে ৭০০ নেমি
ব্যাখ্যাঃ দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য ৪০০ থেকে ৭০০ সে. মি. (mm) । দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি এবং বেগুনি আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম।।

24. প্রবল জোয়ারের কারণ ,যখন –

সূর্য ও চন্দ্রের পৃথিবীর সঙ্গে সমকোণে অবস্থান করে

চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে

পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে

সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে

উত্তরঃ সূর্য, চন্দ্র ও পৃথিবী যথাক্রমে এক সরলরেখায় অবস্থান করে
ব্যাখ্যাঃ পূর্ণিমা ও অমাবস্যার তিথিতে পৃথিবী, চন্দ্র ও সূর্য যখন প্রায় একই সরল রেখায় অবস্থান করে তখন প্রবল জোয়ার হয়। এ সময় ভেজ কাটাল হয়। অষ্টমী তিথিতে মরা কাটাল হয়। এ সময় চন্দ্র ও সূর্য পৃথিবীর সাথে এক সমকোণ থেকে পৃথিবীকে আকর্ষণ করে।

25. অপটিক্যাল ফাইবার হচ্ছে –

খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল

খুব সূক্ষ্ম সুপরিবাহী তামার তার তন্তু নল

খুব সরু এসবেস্টস ফাইবের নল

সূক্ষ্ম প্লাস্টিক ঘটিত নল

উত্তরঃ খুব সরু ও নমনীয় কাচ তন্তুর আলোক নল
ব্যাখ্যাঃ অপটিক্যাল ফাইবার খুব সরু ও নমনীয় কাঁচ তন্তু, আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে এর মাধ্যমে তথ্য আদান-প্রদান করা হয়। ইন্টারনেট, টেলিযোগাযোগ ও চিকিৎসা ক্ষেত্রে অপটিক্যাল ফাইবার ব্যবহৃত হয়।

26. বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় –

স্ট্যাটোস্ফির

ট্রপোস্ফিয়ার

আয়োনোস্ফিয়ার

ওজোনস্তর

উত্তরঃ আয়োনোস্ফিয়ার
ব্যাখ্যাঃ বায়ুমণ্ডলের চারটি স্তর। ভূ-পৃষ্ঠের নিকটতম স্তরকে বলে ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় স্তরটি স্ট্রাটোস্ফিয়ার এই রে ওজন স্তর রয়েছে; তৃতীয় স্তরটি মেসোস্ফিয়ার, চতুর্থ স্তর তাপমণ্ডল এর তিনটি স্তর আয়োনোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার ও ম্যাগনিটোস্ফিয়ার- আয়োনোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।

27. বিগ ব্যাং তত্ত্বের আধুনিক তত্ত্ব ব্যাখ্যা উপস্থাপন করেছেন –

স্টিফেন হকিং

জি লেমেটার

আব্দুস সালাম

এডুইন হাবল

উত্তরঃ স্টিফেন হকিং
ব্যাখ্যাঃ বিজ্ঞানীদের ধারণা ১৫শ কোটি বছর পূর্বে মহাবিশ্বের সমস্ত বস্তু সংকুচিত অবস্থায় একটি বিন্দুর মত ছিল এবং এই বিন্দু বিস্ফোরণ ঘটে গ্রহ, নক্ষত্র, ছায়াপথ ইত্যাদি তৈরি হয়। আদি সেই বিস্ফোরণকেই বলা হয় “Big Bang বা মহাবিস্ফোরণ”। বেলজিয়ামের জ্যোতির্বিজ্ঞানী জি লেমেটার এই তত্ত্বের প্রবক্তা। তবে স্টিফেন হকিং তাঁর বিখ্যাত গ্রন্থ A Brief History of Time-এ পদার্থ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আধুনিক Big Bang তত্ত্ব উপস্থাপন করেন।

28. আকাশে বিদ্যুৎ চমকায় –

মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে

দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে

মেঘের মধে বিদ্যুৎ কোষ তৈরি হলে

মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

উত্তরঃ মেঘের অসংখ্য জলকনা /বরফকনার মধ্যে চার্জ সঞ্চিত হলে
ব্যাখ্যাঃ মেঘের অসংখ্য জলকণার মধ্যে চার্জ সঞ্চিত হয়ে এক মেঘ থেকে অন্য মেঘে বিদ্যুৎ কণা সঞ্চারিত হওয়ার সময় আকাশে বিদ্যুৎ চমকায়। সাধারণত ঝড়-বৃষ্টির সময় ভিন্নধর্মী দুটি মেঘ পরস্পরের সংস্পর্শে এলে চার্জের বিনিময় ঘটে। ফলে আমরা আকাশে বিদ্যুৎ চমকাতে দেখি এবং প্রচণ্ড শব্দে বজ্রপাত শুনতে পায়।।

29. কাজ ও বলের একক যথাক্রমে-

নিউটন ও মিটার

জুল ও ডাইন

ওয়াট ও পাউন্ড

প্যাসকেল ও কিলোগ্রাম

উত্তরঃ জুল ও ডাইন
ব্যাখ্যাঃ কাজের আন্তর্জাতিক একক জুল এবং CGS পদ্ধতিতে কাজের একক আর্গ। বলের আন্তর্জাতিক একক নিউটন এবং CGS পদ্ধতিতে বলের একক ডাইন ।

30. বিদ্যুতের উচ্চতম ভোল্ট থেকে নিম্নতর ভোল্ট পাওয়া যায় –

ট্রান্সমিটারের সাহায্যে

স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে

স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে

এডাপ টরের সাহায্যে

উত্তরঃ স্টেপ ডাউন ট্রান্সফরমারের সাহায্যে
ব্যাখ্যাঃ অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তর করে- উচ্চধাপী বা আরোহী বা স্টেপ আপ ট্রান্সফর্মার আবার অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহকে অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহে রূপান্তর করে নিম্নধাপী বা অবরোহী বা স্টেপ ডাউন ট্রান্সফর্মার।

31. কৃষি জমিতে প্রধানত চুন ব্ব্যবহার করা হয় –

মাটির ক্ষয় রোধের জন্য

মাটির অম্লতা বৃ্ধির জন্য

মাতির অম্লতে হ্রাসের জন্য

মাটির জৈব পদার্থ বৃধির জন্য

উত্তরঃ মাতির অম্লতে হ্রাসের জন্য
ব্যাখ্যাঃ মাটির অম্লতা হ্রাসের জন্য কৃষি জমিতে চুন ব্যবহার করা হয়। চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম অক্সাইড (CaO) ।

32. কোলেস্টেরল এক ধরনের-

অসম্পৃক্ত এলকোহল

জৈব এসিড

পলিমার

এমিনো এসিড

উত্তরঃ অসম্পৃক্ত এলকোহল
ব্যাখ্যাঃ কোলেস্টেরল এক ধরনের অসম্পৃক্ত এলকোহল; রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এটাক ইত্যাদি রোগের আশঙ্কা বেড়ে যায় ।

33. সমুদ্রে দ্রাঘিমাংশ নির্ণয় এর নাম –

ক্রোনোমিটার

কম্পাস

সিসমোগ্রাফ

সেক্সট্যান্ট

উত্তরঃ সেক্সট্যান্ট
ব্যাখ্যাঃ ক্রনোমিটার সূক্ষ্ম সময় ও দ্রাঘিমাংশ নির্ণয়ের যন্ত্র, কম্পাস- দিক নির্ণায়ক যন্ত্র; সিসমোগ্রাফ- ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্র: সেক্সট্যান্ট- সূর্য ও অন্যান্য গ্রহের কৌণিক উন্নতি পরিমাপক যন্ত্র ।

34. কম্পিউটার টু কম্পিউটার তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয়

মেইল

ইন্টারকম

ইন্টারনেট

টেলিকমিউনেশন

উত্তরঃ ইন্টারনেট
ব্যাখ্যাঃ যোগাযোগ বা কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তির নাম ইন্টারনেট। ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ গবেষণামূলকভাবে ইন্টারনেট চালু করে যার নাম ছিল ‘অর্পানেট’। ইন্টারনেটের কনক ভিনটন জি কার্ফ । ইন্টারকম হচ্ছে স্বল্প দূরত্বের ব্যক্তিগত টেলিফোন নেটওয়ার্ক ।

35. ‘এপিকালচার’ বলতে বুঝায় –

রেশমের চাষ

মৎস্য চাষ

মৌমাছির চাষ

পাখিপালন বিদ্যা

উত্তরঃ মৌমাছির চাষ
ব্যাখ্যাঃ রেশম চাষ বিজ্ঞান- সেরিকালচার, মৎস্যচাষ বিজ্ঞান- পিসিকালচার, মৌমাছি চাষ বিজ্ঞান- এপিকালচার এবং পাখি পালন বিজ্ঞান- এভিকালচার।

36. কোন নিস্ক্রীয় গ্যাসে আটটি ইলেকট্রন নেই ?

হিলিয়াম

নিয়ন

আর্গন

জেনন

উত্তরঃ হিলিয়াম
ব্যাখ্যাঃ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং রেডন প্রভৃতি নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে সাধারণত ৮টি ইলেকট্রন থাকে। ব্যতিক্রম গ্যাস হিলিয়ামে মাত্র দুটি ইলেকট্রন থাকে। নিষ্ক্রিয় গ্যাস রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।

37. আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক ?

ভর সংখ্যা সমান থাকে

নিউট্রন সংখ্যা সমান থাকে

প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে

প্রোটন সংখ্যা সমান থাকে

উত্তরঃ প্রোটন সংখ্যা সমান থাকে
ব্যাখ্যাঃ আইসোটোপ- প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর ভিন্ন, আইসোটোন- নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর ভিন্ন। আইসোবার এ ভরসংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন।

38. .জারন বিক্রিয়ায় ঘটে –

ইলেকট্রন বর্জন

ইলেক্ট্রন গ্রহণ

ইলেকট্রন আদান প্রদান

তড়িৎ ধনাত্নক মৌলের বা মূলকের অপসারণ

উত্তরঃ ইলেকট্রন বর্জন
ব্যাখ্যাঃ জারণ-বিজারণের ইলেকট্রনীয় ধারণা অনুযায়ী যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা (অণু, পরমাণু, মূলক বা আয়ন) ইলেকট্রন প্রদান করে, তাকে জারণ এবং যে বিক্রিয়ায় কোনো রাসায়নিক সত্তা ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলা হয়। জারণ-বিজারণ এক সাথে ঘটে।

39. .ভারি পানির সংকেত হচ্ছে

2H2O2

H2O

D2O

HD2O2

উত্তরঃ D2O
ব্যাখ্যাঃ পানির সংকেত HO; ভারী পানির রাসায়নিক নাম- ডিউটেরিয়াম অক্সাইড যার সংকেত DO. ভারী পানি ব্যবহৃত হয় পারমাণবিক চুল্লিতে। ।

40. In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word:- Sporadic

Consistent

Uniform

Frequent

Scattered

উত্তরঃ Scattered
ব্যাখ্যাঃ Sporadic (বিক্ষিপ্ত, মাঝে মাঝে); consistent (সঙ্গতিপূর্ণ); uniform (একই রকম): frequent (প্রায়শই সংঘটিত হয় এমন; বার বার); scattered (ছড়িয়ে ছিটিয়ে পড়া)।

41. In each of the following questions, out of the given alternatives, choose the one that best expresses the meaning of the given word:- Omnipotent

Feeble

Supreme

Impotent

Vulnerable

উত্তরঃ Supreme
ব্যাখ্যাঃ Omnipotent (সর্বশক্তিমান): feeble (দুর্বল, ক্ষীণ): supreme (সর্বপ্রধান, সর্বোচ্চ); impotent (অক্ষম, নপুংশক); vulnerable (ঝুঁকিপূর্ণ, অরক্ষিত)।


42. In each of the following questions, choose the word opposite in meaning to the given word:- Repeal

Abolish

Enact

Annul

Nullify

উত্তরঃ Enact
ব্যাখ্যাঃ Repeal, Abolish, Anmul এবং Nullify অর্থ বাতিল করা, কিন্তু Enact অর্থ আইনে পরিণত করা।


43. In each of the following questions, choose the word opposite in meaning to the given word:- Equity

Uprightness

Justice

Integrity

Bias

উত্তরঃ Bias
ব্যাখ্যাঃ Equity- ন্যায়পরায়ণতা: Uprightness- সততাঃ Justice- ন্যায়পরায়ণতা: Integrity- চারিত্রিক


44. In each of the following questions, out of the four alternatives, choose the one which can be substituted for the given word/sentence:- A formal composition or speech expressing high praise of somebody-

elegy

eulogy

caricature

exaggeration

উত্তরঃ eulogy
ব্যাখ্যাঃ বক্তৃতায় বা লিখিতভাবে কারও উচ্চ প্রশংসা করাকে eulogy বলে। অন্যদিকে, elegy-শোকগাথা; caricature-ব্যঙ্গচিত্রণ, ব্যঙ্গকরণ; exaggeration-অতিরঞ্জিতকরন।

45. The word ”Shrug” indicating doubt or indifference is associated with-

Shoulders

Head

Forehead

Eyebrows

উত্তরঃ Shoulders
ব্যাখ্যাঃ Shrug- (ঔদাসীন্য, সন্দেহ ইত্যাদি প্রকাশে) কাঁধ ঈষৎ উত্তোলন করা, কাঁধ ঝাঁকানো। Forehead কপাল, ললাট: Eyebrows : Shoulders- কাঁধ।

46. He is quite _ in dealing with people.

unsubtle

imprudent

diplomatic

impolite

উত্তরঃ diplomatic
ব্যাখ্যাঃ unsubtle-স্থিতিহীন, স্থিরতাশূন্য; imprudent- উদ্ধত; diplomatic-কৌশলী; অশিষ্ট/অভদ্র । এখানে বাক্যটির অর্থ- মানুষের সঙ্গে সে ব্যবহারে সম্পূর্ণ কৌশলী । ।


47. They suffered much _ tornado had hit their village.

until

since

as if

let alone

উত্তরঃ since
ব্যাখ্যাঃ until-যতক্ষণ পর্যন্ত না; since-যেহেতু; as if- যেন; let alone ব্যতীত। সুতরাং option-গুলোর অর্থ অনুযায়ী conjunction ‘since’ হবে

48. Choose the wrong sentence:

The land is belonged to an old lady

They parted from one another suddenly

The leader expressed himself forcibly

Mother bought me an ice-cream


উত্তরঃ The land is belonged to an old lady
ব্যাখ্যাঃ belong to ( অধিকারে থাকা) কখনো passive form -এ হয় না ।।

49. Choose the wrong sentence:

He was always arguing with his brother

His failure resulted for lack of attention

When will you write to him about your plan?

Who was the boy you were all laughing at?

উত্তরঃ His failure resulted for lack of attention
ব্যাখ্যাঃ এখানে preposition- সংক্রান্ত ভুল হয়েছে। সঠিক বাক্যটি হবে His failure resulted from lack of attention.

50. Choose the correctly spelt word:-

Volantory

Volantary

Voluntary

Voluntory

উত্তরঃ Voluntary
ব্যাখ্যাঃ Voluntary স্বেচ্ছা প্রণোদিত।


51. .Choose the correctly spelt word:-

Accilerate

Accelerate

Accelerrate

Accilarate

উত্তরঃ Accelerate
ব্যাখ্যাঃ Accelerate- ত্বরান্বিত করা।

52. Choose the correctly spelt word:-

Tsunami

Sunami

Suname

Sunamce

উত্তরঃ Tsunami
ব্যাখ্যাঃ Tsunami জাপানি শব্দ যার অর্থ সামুদ্রিক জলোচ্ছ্বাস।

53. Which living in poverty,the poet had to _ a great deal of sufferings

see through

put up with

pass by

fall back

উত্তরঃ put up with
ব্যাখ্যাঃ see through – শেষ পর্যন্ত সাহায্য-সহযোগিতা, উৎসাহ দেওয়া; Pass by- পাশ দিয়ে অতিক্রম করে যাওয়া put up with সহ্য করা: fall back- পিছু হটা। বাক্যটির অর্থ- দরিদ্র্যের মধ্যে বসবাস করার সময় তখন কবিকে অনেক দুঃখ-কষ্ট সহ্য করতে হয়েছিল।


54. _ his earlierstudy,the Professor’s new study indicates a general warning trend in global weather.

In contrast of

In contrast to

In contrast by

In contrast as

উত্তরঃ In contrast to
ব্যাখ্যাঃ Introduce to- কাউকে কিছুর সঙ্গে পরিচিত করা। ।

55. Only those who are not serious to their success work by _ and start.

long odds

against time

every inch

fits

উত্তরঃ fits
ব্যাখ্যাঃ বাক্যটিতে বৈপরীত্য আছে। তাই In contrast to ( বিপরীত হবে।

56. Of the four alternatives given below, choose the word/words that best fits into the underlined word given in the sentence: – One day ‘women willhave has so long been denied them _ leisure, money and room to themselves.

Spece

Liberty

Office

Capacity

উত্তরঃ Liberty
ব্যাখ্যাঃ By fits and starts একটি idiom যার অর্থ অনিয়মিতভাবে বা মাঝে মাঝে। অর্থাৎ যারা অনিয়মিতভাবে কাজ করে, শুধুমাত্র তারাই তাদের সাফল্যের ক্ষেত্রে দৃঢ় প্রতিজ্ঞ নয়।


57. Crafty men condemn studies, simple men admire them and wise men use them.

Denounce

Laud

Compliment

Acclaim

উত্তরঃ Denounce
ব্যাখ্যাঃ condemn-দোষ দেয়া, নিন্দা করা; Denounce-নিন্দা করা; কিন্তু Land/ compliment / Acclaim সবগুলোর অর্থই প্রশংসা করা।


58. To end in smoke-

To create fire

To go through suffering

To come to nothing

To see fire

উত্তরঃ To come to nothing
ব্যাখ্যাঃ o end in smoke-নিষ্ফল হওয়া, ব্যর্থতায় পর্যবসিত হওয়া অর্থাৎ to come to nothing.

59. বাংলা গদ্যের জনক কে?

  • বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • উইলিয়াম কেরী

উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যাঃ গদ্য সৃষ্টির প্রাথমিক পর্যায়ে শৃঙ্খলা, পরিমিতিবোধ ও যতি চিহ্নের মাধ্যমে বাংলা গদ্যের অবয়ব নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে (১৮২০-১৮৯১) বাংলা গদ্যের জনক বলা হয়। তিনি ১৮৪০ সালে ১৯ বছর বয়সে সংস্কৃত কলেজ থেকে ‘বিদ্যাসাগর’ উপাধি লাভ করেন। তাঁর প্রকৃত নাম ঈশ্বরচন্দ্র শর্মা এবং পৈতৃক উপাধি ‘বন্দ্যোপাধ্যায়’।

60. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে?

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

আনন্দমোহন বাগচী।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচয়িতা সাহিত্যসম্রাট হিসেবে খ্যাত বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। এই তিনটির মধ্যে ‘আনন্দমঠ’ (১৮৮২) উপন্যাসটি ছিয়াত্তরের মন্বন্তরের পটভূমিকায় সন্ন্যাসী বিদ্রোহের ছায়া অবলম্বনে ‘দেশপ্রীতিমূলক উপদেশাত্মক উপন্যাস যেখানে স্থান পেয়েছে তাঁর দেশাত্মবোধক সঙ্গীত ‘বন্দে মাতরম’। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস- ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম।

61. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত?

ক) দোলনচাপা

খ) বিষের বাঁশী।

গ) সাম্যবাদী

ঘ) অগ্নিবীণা

উত্তরঃ ঘ) অগ্নিবীণা
ব্যাখ্যাঃ ‘বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২) এর ১২টি কবিতার মধ্যে দ্বিতীয় কবিতা এবং প্রথম কবিতা- ‘প্রলয়োল্লাস’। উল্লেখ্য, ‘রক্তাম্বরধারিণী মা’ কবিতার জন্য ‘অগ্নিবীণা’ নিষিদ্ধ হয়। বিদ্রোহী কবিতাটি ১৯২১ সালের ডিসেম্বর মাসে প্রথম সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয় ।

62. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি?

ক ) জসীমউদ্দীন

খ ) আবুল হাসান

গ ) ফররুখ আহমদ

ঘ ) শহীদ কাদরী

উত্তরঃ ক ) জসীমউদ্দীন
ব্যাখ্যাঃ পল্লীকবি হ