14 BCS questions bank with solution.

১৪ তম বি সি এস প্রশ্ন ও সমাধান 1. জমি…

১৪ তম বি সি এস প্রশ্ন ও সমাধান

1. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?
তিতুমির
ফকির মজনু শাহ
দুদু মিয়া
হাজী শরীয়তুল্লাহ

উত্তরঃ দুদু মিয়া
ব্যাখ্যাঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় (উপজেলা তেঁতুলিয়া)। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার (উপজেলা টেকনাফ), সর্বপূর্বের জেলা বান্দরবান (উপজেলা থানচি) এবং সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ (উপজেলা শিবগঞ্জ)।

2. ১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

এক রাজনৈতিক মতবাদের

এক সাংস্কৃতিক আন্দোলনের

এক নতুন জাতীয় চেতনার

এক নতুন সমাজ ব্যবস্থার

উত্তরঃ এক নতুন জাতীয় চেতনার
ব্যাখ্যাঃ ভাষা আন্দোলনের সময় কাল ১৯৪৮-৫২। এ আন্দোলনের মধ্য দিয়ে বাঙ্গালি জাতির মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে যা বাঙ্গালি জাতীয়তাবাদী চেতনা হিসেবে পরিচিতি লাভ করে।

3. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?

জগৎ মোহিনী

বসন্ত কুমারি

আয়না

মোহিনী প্রেমপাস

উত্তরঃ বসন্ত কুমারি
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ ‘রত্নাবতী’, এটি মুসলমান রচিত প্রথম উপন্যাস এবং তাঁরই প্রথম নাটক ‘বসন্তকুমারী’। এছাড়াও তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হলো: উপন্যাস- গাজী মিয়ার বস্তানী, বিষাদ সিন্ধু, উদাসীন পথিকের মনের কথা এবং নাটক- জমিদার দর্পন, টালা অভিনয়, বেহুলা গীতাভিনয়।

4. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

প্রথম নাথ বিশী

প্রমথ চৌধুরী

প্রেমেন্দ্র মিত্র

প্রথম নাথ বসু

উত্তরঃ প্রমথ চৌধুরী
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম- বীরবল। চলিত ভাষায় রচিত তাঁর প্রথম গদ্যরচনা- বীরবলের হালখাতা। ‘বীরবলের হালখাতা’ প্রবন্ধ সংগ্রহের উল্লেখযোগ্য প্রবন্ধ- সাহিত্যে চাবুক, কথার কথা, যৌবনে দাও রাজটীকা, সাহিত্যে খেলা, সবুজপত্র। তিনি বাংলা কাব্য সাহিত্যে ইটালীয় সনেটের প্রবর্তক।

5. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

আলাওল

ফকির গরীবুল্লাহ

সৈয়দ হামজা

রেজাউদ্দৌলা

উত্তরঃ ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যাঃ ‘আমীর হামজা’ কাব্যের প্রকৃত রচয়িতা ফকির গরীবুল্লাহ। তবে তিনি কাজটি সমাপ্ত করতে পারেন তাঁর অসমাপ্ত কাজটি শেষ করেন সৈয়দ হামজা। ফকির গরীবুল্লাহ রচিত গ্রন্থ হলো- ইউসুফ জোলেখা,সোনাভান, জঙ্গনামা ।

6. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

আনোয়ার পাশা

ইস্তাম্বুল যাত্রীর পত্র

কুচবরণ কণ্যা

সোনার শিকল

উত্তরঃ কুচবরণ কণ্যা
ব্যাখ্যাঃ কুচবরণ কন্যা’ কাব্যগ্রন্থটির রচয়িতা বন্দে আলী মিয়া। আনোয়ার পাশা (নাটক), ইস্তাম্বুল যাত্রীর পত্র (ভ্রমণকাহিনী), সোনার শিকল (গল্পগ্রন্থ) গ্রন্থের রচয়িতা ইরাহিম খাঁ।

7. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?

বেনজির আহমেদ

কাজী নজরুল ইসলাম

জীবনানন্দ দাস

শামসুর রাহমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত কবিতাংশটুকুর রচয়িতা কাজী নজরুল ইসলাম। তাঁর রচিত বিখ্যাত পঙক্তি- কাটাকুণ্ডে বসি তুই পাখিবি মালিকা/দিয়া গেনু ডালে তোর … বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী… 1

14 BCS questions bank with solution.

8. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?

১৯০৩-১৯৭৬ ইং

১৮৮৯-১৯৬৬ ইং

১৮৯৯-১৯৭৯ ইং

১৯১০-১৯৮৭ ইং

উত্তরঃ ১৯০৩-১৯৭৬ ইং
ব্যাখ্যাঃ কবি জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালে ১৩ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি পল্লীকবি হিসেবে পরিচিত ।

9. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়

বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে

প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী

ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

উত্তরঃ ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবিতা হলো “নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবিতাটি তার ‘প্রভাতসঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার প্রথম লাইন- আজি এ প্রভাতে রবির কর/কেমনে পলিশ প্রাণের পর।

10. বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?

দশম থেকে চতুর্দশ শতাব্দী

একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী

দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী

ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

উত্তরঃ দশম থেকে চতুর্দশ শতাব্দী
ব্যাখ্যাঃ বাংলা ভাষার আদিস্তর- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী এবং ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।

11. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

প্রমথ নাথ চৌধুরী

ঈশ্বরচন্দ্র গুপ্ত

প্যারীচাঁদ মিত্র

দীনবন্ধু মিত্র

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যাঃ প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে ‘সবুজপত্র’ এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৯৩১ সালে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকা প্রকাশিত হয়।

12. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

২০,০০০ টাকা

২৫,০০০ টাকা

৩০,০০০ টাকা

৩৫,০০০ টাকা

উত্তরঃ ২৫,০০০ টাকা
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

13. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশী। সংখ্যাটি উহার অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটি কত?

৪৭

৩৬

২৫

১৪

উত্তরঃ 25
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

14. এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?

১০০

১৪০

১৮০

২০০

উত্তরঃ খ) ১৪০
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

15. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

১ কিলোগ্রাম

১০কিলোগ্রাম

১০০ কিলোগ্রাম

১০০০ কিলোগ্রাম

উত্তরঃ ১০০ কিলোগ্রাম
ব্যাখ্যাঃ :১০০ কেজি = ১ কুইন্টাল; ১০০০ কেজি = ১ টন। /p>

16. কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?

শূণ্যতায়

তরল পদার্থে

বায়বীয় পদার্থে

কঠিন পদার্থে

উত্তরঃ বায়বীয় পদার্থে
ব্যাখ্যাঃ শব্দের গতি কঠিন পদার্থে সবচেয়ে বেশি। বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম।

17. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?

লাল

সবুজ

নীল

বেগুনি

উত্তরঃ ঘ) বেগুনি
ব্যাখ্যাঃ দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর। দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম: বেগুনী – নীল আসমানী < সবুজ হলুদ < কমলা < লাল।

18. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

প্রতিফলন

প্রতিধ্বনি

প্রতিসরণ

প্রতিসরাঙ্ক

উত্তরঃ প্রতিধ্বনি
ব্যাখ্যাঃ ‘ফ্যাদোমিটারের’ মাধ্যমে শব্দ সৃষ্টি করে প্রতিধ্বনি সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়।

19. একটি ঘড়িতে ৬ টার ঘন্টাধ্বণি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাথ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? (ঘন্টাথ্বনি সমান সময় ব্যবথানে বাজে)

১১ সেকেন্ড

১০ সেকেন্ড

১২ সেকেন্ড

১০.৫ সেকেন্ড

উত্তরঃ ১০ সেকেন্ড

20. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?

উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদী

পাখি পালন বিষয়াদি

বাজ পাখি পালন বিষয়াদি

উড়োজাহাজ ব্যবস্হাপনা

উত্তরঃ পাখি পালন বিষয়াদি
ব্যাখ্যাঃ এভিকালচার হলো পাখি পালন বিদ্যা।

21. কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

সাদা

কালো

লাল

ধূসর

উত্তরঃ কালো
ব্যাখ্যাঃ কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি এ কারণে কালো রঙের কাপে চা দ্রুত ঠাণ্ডা হয়। সাদা রঙের কাপে চা দীর্ঘক্ষণ গরম থাকে। কারণ সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম।

22. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

গাড়ির মধ্যেই বসে থাকবেন

কোন গাছের তলায় আশ্যয় নিবেন

বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন

বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন

উত্তরঃ গাড়ির মধ্যেই বসে থাকবেন
ব্যাখ্যাঃ বজ্রপাতের সময় গাড়ির বাইরে এসে মাটিতে শুয়ে পড়া উচিত। কারণ বজ্রপাতের সময় শক ওয়েত সৃষ্টি হয় এবং বিদ্যুৎ অপরিবাহী বায়ু ভেদ করে ভূ-পৃষ্ঠের উঁচু স্থানে আকর্ষিত হয়।

23. কোথায় সাতার কাটা সহজ?

পুকুরে

বিলে

নদীতে

সাগরে

উত্তরঃ সাগরে
ব্যাখ্যাঃ লবণাক্ততার কারণে সমুদ্রের পানির ঘনত্ব পুকুর, বিল বা নদীর পানির ঘনত্বের চাইতে বেশি বলে সাগরের পানিতে সাঁতার কাটা সহজ।

24. সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?

নাইট্রোজেন

হিলিয়াম

নিয়ন

অক্সিজেন

উত্তরঃ নাইট্রোজেন
ব্যাখ্যাঃ সাধারণ বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এ গ্যাস ব্যবহারের ফলে ফিসামেন্টের

25. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক

আসলের সমান হবে

আসলের চেয়ে বেশী হবে

আসলের চেয়ে কম হবে

আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

উত্তরঃ আসলের চেয়ে বেশী হবে
ব্যাখ্যাঃ রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিন বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক আসল কম্পাঙ্কের চেয়ে বেশি হবে। আর দাঁড়ানো লোকটি হতে দূরে চলে গেলে অর্থাৎ স্টেশন ছেড়ে গেলে লোকটির কাছে বাঁশি কম্পাঙ্ক আসল কম্পাঙ্গের চেয়ে কম হবে। এটি ডপলার ক্রিয়ার উদাহরণ।

26. The walls of our house have been painted ___green.

by

in

with

no preposition

উত্তরঃ no preposition

27. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?

আট কপালে

উড়নচন্ডী

ছা-পোষা

ভূশন্ডির কাক

উত্তরঃ আট কপালে
ব্যাখ্যাঃ আট কপালে (হতভাগ্য), উড়নচণ্ডী (অমিতব্যয়ী), ছা-পোষা (পোষা ভারাক্রান্ত), ভূষণ্ডির কাক (দীর্ঘায়ু ব্যক্তি)।

28. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন

দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

উত্তরঃ দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ব্যাখ্যাঃ যৌগিক বাক্যের বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

29. ‘রাবণের চিতা’ বাগধারা টির অর্থ কী?

অনিষ্ট ইষ্ট লাভ

চির অশান্তি

অরাজক দেশ

সামান্য কিছু নিয়ে ঝগড়া

উত্তরঃ চির অশান্তি
ব্যাখ্যাঃ অনিষ্টের ইষ্ট লাভ (শাপে বর), চির অশান্তি (রাবণের চিতা), অরাজক দেশ (মগের মুল্লুগ) সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো (ফুটো পয়সার লড়াই)।

30. মৌলিক শব্দ কোনটি?

গোলাপ

শীতল

নেয়ে

গৌরব

উত্তরঃ গোলাপ
ব্যাখ্যাঃ যে সব শব্দ বিশ্লেষণ করা যায় না যা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন গোলাপ, ঘর, নাক, বাড়ি, তিন, লাল, চাঁদ, বউ, মা, পা ইত্যাদি।

31. যার কোন মূল্য নেই,তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?

ডাকাবুকা

তুলসী বনের বাঘ

তামার বিষ

ঢাকের বাঁয়া

উত্তরঃ
ব্যাখ্যাঃ ঢাকের বায়া- যার কোন মূল্য নেই। ডাকাবুকা- নিৰ্ভীক, তুলসী বনের বাঘ- ভন্ড, তামার কুপ্রভাব।

32. বাংলা লিপির উৎস কী?

সংস্কৃত লিপি

চীনা লিপি

আরবি লিপি

ব্রাহ্মী লিপি

উত্তরঃ ব্রাহ্মী লিপি
ব্যাখ্যাঃ প্রাচীন ভারতীয় চিত্রলিপিকে অবলম্বন করে উদ্ভূত প্রাচীন লিপিমালার দুটি রূপ- ব্রাহ্মী লিপি লিপি। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ব্রাহ্মী লিপির নিদর্শন পাওয়া গেছে বগুড়া জেলার মহাস্থানগড়ে।

33. কোনটি বিশেষণ বাক্যের শব্দ?

জীবন

জীবনী

জীবিকা

জীবাণু

উত্তরঃ জীবনী
ব্যাখ্যাঃ জীবন, জীবিকা, জীবাণু- বিশেষ্য, জীবনী- বিশেষণ।

34. বর্ণ হচ্ছে-

শব্দের ক্ষুদ্রতম অংশ

একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ

ধ্বনি নির্দেশক প্রতিক

ধ্বনির শ্রুতি অগ্রাহ্য রূপ

উত্তরঃ ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
ব্যাখ্যাঃ ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান ধ্বনি। আর ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ। বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা ৫০টি।

35. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-

সমাজ

পানি

মিছিল

নদী

উত্তরঃ নদী
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

36. ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি?

টি এস পি

ইউরিয়া

পটাশ

অ্যামোনিয়া

উত্তরঃ ইউরিয়া
ব্যাখ্যাঃ ১৯৭০ সালে নরসিংদীতে ঘোড়াশাল সারকারখানা প্রতিষ্ঠিত হয়। এ সারকারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার উৎপাদন করা হয়।

37. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়?

প্রথম সোমবার

দ্বিতীয় সোমবার

তৃতীয় সোমবার

চতুর্থ সোমবার

উত্তরঃ প্রথম সোমবার
ব্যাখ্যাঃ ১৯৮৮ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪০তম অধিবেশনে বিশ্ব প্রতিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ১৯৯১ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়।

38. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

বাংলা ১০৭৬

বাংলা ১১৭৬

বাংলা ১৩৭৬

ইংরেজি ১৮৭৬

উত্তরঃ বাংলা ১১৭৬
ব্যাখ্যাঃ ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা ১১৭৬ সনে, ইংরেজি ১৭৭০ সালে। পঞ্চাশের মন্বন্তর হয় বাংলা ১৩৫০ সনে, ইংরেজি ১৯৪৩ সালে ।

39. বাংলাদেশর মত্স আইনে কত সে.মি কত দৈর্ঘ্যর রুই মাছের পোনা মারা নিষেদ?

১৮

২০

২৩

২৫

উত্তরঃ ২৩
ব্যাখ্যাঃ মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী ২৩ সেন্টিমিটারের চেয়ে ছোট শোল, গজার, কাফু, কই, কাতলা, মৃগেল, কাল বাউস ও ঘনিয়া মাছ ধরা নিষিদ্ধ। তাছাড়া ৪.৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ফাঁক বিশিষ্ট জাল দিয়ে মাছ ধরাও নিষিদ্ধ।

40. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মান কারখানা কোথায় অবস্থিত?

নারায়ণগঞ্জ

কক্সবাজার

চট্টগ্রাম

খুলনা

উত্তরঃ খুলনা
ব্যাখ্যাঃ বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা ৩টি- খুলনা শিপইয়ার্ড, চট্টগ্রাম ডকইয়ার্ড, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড। বাংলাদেশের বেসরকারি খাতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড ২০০৮ সালে ১৫ মে স্টেলা মেরিস’ নামক একটি জাহাজ প্রথমবারের মত রপ্তানি করে ডেনমার্কে।

41. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

গারো

সাঁওতাল

খাসিয়া

মারমা

উত্তরঃ মারমা
ব্যাখ্যাঃ পিতৃতান্ত্রিক- মারমা ও হাজং মাতৃতান্ত্রিক- খাসিয়া, সাঁওতাল ও গারো ।

42. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী কে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে?

কৃষি ব্যাংক

গ্রামীণ ব্যাংক

সমবায় ব্যাংক

ইসলামী ব্যাংক

উত্তরঃ গ্রামীণ ব্যাংক
ব্যাখ্যাঃ ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ।

43. চন্দ্রঘোনা কাগজ কলের কাঁচামাল কি?

আখের ছোবড়া

বাঁশ

জারুল গাছ

নল-খাগড়া

উত্তরঃ বাঁশ
ব্যাখ্যাঃ ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত চন্দ্রঘোনা কাগজ কল দেশের বৃহত্তম কাগজ কল। এ কাগজ কলে প্রধান কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহৃত হয়।

44. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

উয়েন

পেসো

ইউয়ান

উয়ন