20th BCS questions bank and Solution.
২০ তম বি সি এস প্রশ্ন ও সমাধান ১. বাংলাদেশের…
২০ তম বি সি এস প্রশ্ন ও সমাধান
১. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
ক. সাভারে
খ. চট্টগ্রামে
গ. মংলায়
ঘ. ঈশ্বরদীতে
উত্তর: খ. চট্টগ্রামে
ব্যাখ্যাঃ বাংলাদেশের মোট ১০টি ইপিজেড, এর মধ্যে সরকারি ৮টি ও বেসরকারি ২টি। প্রথম সরকারি ইপিজেড চট্টগ্রাম (১৯৮৩) এবং সর্বশেষ সরকারি ইপিজেড কর্ণফুলী (২০০৬) (পতেঙ্গা, চট্টগ্রাম) স্থাপিত হয়।
২. বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী?
ক. এস এম সুলতান
খ. জয়নুল আবেদীন
গ. কামরুল হাসান
ঘ. শফিউদ্দিন আহমদ
উত্তর: খ. জয়নুল আবেদীন
ব্যাখ্যাঃ ‘ম্যাডোনা-৪৩’ নামে দুর্ভিক্ষের ওপর ছবি এঁকে বিখ্যাত হন শিল্পাচার্য জয়নুল আবেদিন। তাঁর বিখ্যাত চিত্রকর্ম হলো- সংগ্রাম, মনপুরা-৭০, বিদ্রোহী গরু, সাঁওতাল রমণী, গায়ের বধু প্রভৃতি ।
৩. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?
ক. নভেম্বর ১২, ১৯৯৭
খ. ডিসেম্বর ২, ১৯৯৭
গ. ডিসেম্বর ১৬, ১৯৯৭
ঘ. ডিসেম্বর ২৫, ১৯৯৭
উত্তর: খ. ডিসেম্বর ২, ১৯৯৭
ব্যাখ্যাঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে সপ্তম জাতীয় সংসদের হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা (সন্তু লারমা)।
৪. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সামরিক সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
ক. ৯ টি
খ. ১১ টি
গ. ১৫ টি
ঘ. ১৭ টি
উত্তর: খ. ১১ টি
ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধ চলাকালীন ৪ এপ্রিল ‘মুক্তিফৌজ’ নামে মুক্তিবাহিনী গঠিত হয়। পরবর্তীতে ৯ এপ্রিল মুক্তিবাহিনী নামকরণ করা হয়। ১৯৭১ সালের ১০ এপ্রিল জেনারেল আতাউল গনি ওসমানি বাংলাদেশের প্রধান সেনাপতি নিযুক্ত হলে তিনি যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টর এবং ৬৪টি সাব-সেক্টরের ভাগ করেন
৫. বাংলাদেশের অন্তর্গত সুন্দরবনের আয়তন কত?
ক. ২৪০০ বর্গমাইল
খ. ১৯৫০ বর্গমাইল
গ. ১৮৮৬ বর্গমাইল
ঘ. ৯২৫ বর্গমাইল
উত্তর:৬০১৭ বর্গ কি. মি. বা ২৪০০ বর্গ মাইল
ব্যাখ্যাঃ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হলো সুন্দরবন। সুন্দরবনে আয়তন ১০,০০০ বর্গ কি. মি. যার মধ্যে ১১০৭ বর্গ কি. মি.বাংলাদেশের অংশ। শতকরা হিসেবে তা ৬১.০৭ শতাংশ। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো সুন্দরবনকে ৭১৮তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে।
৬. বাংলাদেশ কোন সালে কমনওয়েলথ-এর সদস্যপদ লাভ করে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তর: ক. ১৯৭২
ব্যাখ্যাঃ ৩২তম দেশ হিসেবে ১৯৭২ সালের ১৮ এপ্রিল কমনওয়েলথের এবং ১৩৬তম দেশ হিসেবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে বাংলাদেশ।
৭. নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত?
ক. ট্রপিক অব ক্যাপ্রিকন
খ. ট্রপিক অব ক্যানসার
গ. ইকুয়েটর
ঘ. আর্কটিক সার্কেল
উত্তর: খ. ট্রপিক অব ক্যানসার
ব্যাখ্যাঃ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার ওপর বাংলাদেশ অবস্থিত। ২৩.৫° ডিগ্রি উত্তর অক্ষাংশকে বলা হয় কর্কটক্রান্তি রেখা।
20th BCS questions bank and Solution.
৮. মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য কত জনকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়?
ক. ৪২ জন
খ. ৫৮ জন
গ. ৬৮ জন
ঘ. ৬২ জন
[নোট: বর্ তমানে বীরোত্ তম উপাধিতে খেতাবপ্রাপ্তের সংখ্যা ৬৯ জন।]
উত্তর: গ. ৬৮ জন
ব্যাখ্যাঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য চারটি (বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক) ক্যাটাগরিতে বিভক্ত করে মোট ৬৭৬ জনকে পদক প্রদান করা হয়। তার মধ্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীরবিক্রম ও ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়।
৯. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতে বঙ্গবন্ধু সম্পর্কে এক ব্যক্তি এক দম্ভোক্তি করে- যা ছিল নিম্নরূপ:
“লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না।” ‒ এ দম্ভোক্তিকারী ব্যক্তি কে ছিল?
ক. জেনারেল নিয়াজী
খ. জেনারেল টিক্কা খান
গ. জেনারেল ইয়াহিয়া খান
ঘ. জেনারেল হামিদ খান
উত্তরঃ ক. জেনারেল নিয়াজী
ব্যাখ্যাঃ “লোকটি এবং তার দল পাকিস্তানের শত্রু, এবার তারা শাস্তি এড়াতে পারবে না”- বঙ্গবন্ধু সম্পর্কে এ দম্ভোক্তিটি করেছিলেন পাকিস্তানের তৎকালীন স্বৈরশাসক জেনারেল ইয়াহিয়া খান ।
১০. “যুদ্ধই জীবন, যুদ্ধই সার্বজনীন।” ‒ এটি কার উক্তি?
ক. সালজার
খ. ফ্রাঙ্ক
গ. হিটলার
ঘ. মুসোলিনী
উত্তর: গ. হিটলার
ব্যাখ্যাঃ জার্মানির একনায়ক শাসক হিটলারের আত্মজীবনীমূলক গ্রন্থের নাম- ‘Mein Kamp’.
44th bcs question দেখুন
১১. এশিয়ার দীর্ঘ তম নদী কোনটি?
ক. হোয়াংহো
খ. ইয়াংসিকিয়াং
গ. গংগা
ঘ. সিন্ধু
উত্তর: খ. ইয়াংসিকিয়াং
ব্যাখ্যাঃ চীনের ইয়াংসিকিয়াং এশিয়ার দীর্ঘতম নদী। এর দৈর্ঘ্য ৫,৯৮০ কি. মি.
।
১২. সম্প্রতি ঢাকাতে সমাপ্ত ইন্টারন্যাশনাল কাপ ক্রিকেট প্রতিযোগিতায় কয়টি দল অংশগ্রহণ করে?
ক. ৭ টি
খ. ৯ টি
গ. ১১ টি
ঘ. ১২ টি
উত্তর: খ. ৯ টি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৩. আমলাতন্ত্রের প্রধান প্রবক্তা কে?
ক. এফ এম মার্কস
খ. ম্যাকস ওয়েবার
গ. রবার্ট প্রেসথাস
ঘ. কার্ল মার্কস
উত্তর: খ. ম্যাকস ওয়েবার
ব্যাখ্যাঃ সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের প্রবক্তা এবং কার্ল মার্কস কমিউনিজমের প্রবক্তা।
১৪. সাহিত্যে ১৯৯৮-এর নোবেল পুরস্কার কে পেয়েছেন?
ক. অরুন্ধতি রায়
খ. সালমান রুশদী
গ. ভি এস নাইপল
ঘ. হোসে সারামাগো
উত্তর: ঘ. হোসে সারামাগো
ব্যাখ্যাঃ ২০১৮ সালে যৌন কেলেঙ্কারির অভিযোগ এনে সাহিত্যে নোবেল স্থগিত রাখা হয়।
১৫. কোন দেশটি অতীতে কখনও অন্য কোন দেশের উপনিবেশে পরিণত হয় নি?
ক. থাইল্যান্ড
খ. মায়ানমার
গ. ইন্দোনেশিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তর: ক. থাইল্যান্ড
ব্যাখ্যাঃ থাইল্যান্ড শব্দের অর্থ মুক্তভূমি এবং থাইল্যান্ডে বিশ্বের প্রথম নারিকেল তেলের ফুয়েল স্টেশন’ নির্মিত হয়।
১৬. ইউরোপিয়ান ইউনিয়ন (EU) –এর একক মুদ্রা কবে থেকে চালু হয়েছে?
ক. ১ জানুয়ারি, ১৯৯৯
খ. ১ জুলাই, ১৯৯৯
গ. ১ মার্চ, ২০০০
ঘ. ১ জুলাই, ২০০০
উত্তর: ক. ১ জানুয়ারি, ১৯৯৯
ব্যাখ্যাঃ বিশ্ব অর্থবাজারে ইউরো প্রবেশ করে ১ জানুয়ারি, ১৯৯৯ এবং একক মুদ্রা হিসেবে চালু হয় ১ জানুয়ারি ২০০২ সালে।
১৭. চীনের ‘দ্বৈত অর্থনীতির’ ধারণা প্রধানত কোন বাস্তবতার নিরিখে গৃহীত?
ক. বাজার অর্থনীতিকে গ্রহণযোগ্য করা
খ. মতাদর্শগত ধারণার সমন্বয় সাধন
গ. হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
ঘ. তাইওয়ানকে চীনের অন্তর্ভুক্তকরণ
উত্তর: গ. হংকং-এর অর্থনীতিকে সচল রাখা
ব্যাখ্যাঃ ১৯৯৭ হংকং উপনিবেশটি চীনের অধীনে আসার পর হংকংয়ে মুক্ত বাজার অর্থনীতি সচল রাখার জন্য গণচীন, একদেশ, দুই পদ্ধতি” বা “ দ্বৈত অর্থনীতি’ চালু করে। এটি চলবে ২০৪৭ সাল পর্যন্ত ।
১৮. কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী?
ক. এর রণকৌশলগত গুরুত্ব
খ. এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
গ. মুসলিম বিদ্বেষের প্রবণতা
ঘ. আলবেনীয়দের ঔদ্ধত্য
উত্তর: খ. এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
১৯. রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
ক. সাইবেরিয়া
খ. ভ্লাদিভস্টক
গ. খাবারভস্ক
ঘ. বোখারা
উত্তর: খ. ভ্লাদিভস্টক
ব্যাখ্যাঃ ভ্লাদিভস্টকে রাশিয়ার রাসায়নিক ও পারমাণবিক গবেষণা কেন্দ্র রয়েছে।
২০. কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী কোন অঙ্গরাজ্যে সর্বাধিক বাস করে?
ক. আলবার্টা
খ. কুইবেক
গ. মেনিটোরা
ঘ. নোভাস্কোশিয়া
উত্তর: খ. কুইবেক
ব্যাখ্যাঃ আয়তনে উত্তর আমেরিকার বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার ফরাসি ভাষী জনগোষ্ঠী সর্বাধিক বাস করে পূর্বাঞ্চলীয় প্রদেশ কুইবেকে।
২১. আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদের হত্যা করেছে?
ক. মাজার-ই-শরীফ
খ. হেরাট
গ. জালালাবাদ
ঘ. কান্দাহার
উত্তর: ক. মাজার-ই-শরীফ
ব্যাখ্যাঃ তালেবান শাসন আমলে (১৯৯৬-২০০১) আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফে ইরানের কূটনীতিবিদদের হত্যা করা হয়।
২২. উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
ক. জ্যামিতিক সীমারেখা
খ. ঔপনিবেশিক সীমারেখা
গ. উপজাতিভিত্তিক সীমারেখা
ঘ. অচিহ্নিত সীমারেখা
উত্তর: ক. জ্যামিতিক সীমারেখা
ব্যাখ্যাঃ উত্তর আফ্রিকার দেশসমূহ হচ্ছে-মিশর, লিবিয়া, তিউনেশিয়া, আলজেরিয়া, সুদান, দক্ষিণ সুদান। এ অঞ্চলে মরুভূমির উপর দিয়ে জ্যামিতিক সরলরেখা টেনে সীমা নির্ধারণ করা হয় বলে এখানকার সীমা রেখার বৈশিষ্ট্য হচ্ছে- জ্যামিতিক সীমারেখা।
২৩. কোন দেশে প্রথম আণবিক বোমা ফেলা হয়?
ক. ইতালি
খ. জার্মানি
গ. জাপান
ঘ. চীন
উত্তর: গ. জাপান
ব্যাখ্যাঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকলীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম আণবিক বোমা (লিটলবয়) হিরোশিমায় ১৯৪৫ সালের ৬ আগস্ট এবং ৯ আগস্ট দ্বিতীয় আণবিক বোমা (ফ্যাটম্যান) ফেলে জাপানের নাগাসাকিতে।
২৪. নিম্নলিখিত কোন আঞ্চলিক / আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত?
ক. SAARC
খ. APEC
গ. ADB
ঘ. CIRDAP
উত্তর: ঘ. CIRDAP
ব্যাখ্যাঃ ঢাকায়-CIRDAP, LISG, ICDDR B: কাঠমাণ্ডুতে- SAARC; সিঙ্গাপুরে-APEC এবং ম্যানিলায় ADB এর সদর দফতর অবস্থিত।
২৫. সার্ক কোন বছর প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৭৫
খ. ১৯৮৫
গ. ১৯৮৭
ঘ. ১৯৯০
উত্তর: খ. ১৯৮৫
ব্যাখ্যাঃ ৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন- বাংলাদেশের আবুল হাসান এবং বর্তমান মহাসচিব- আমজাদ হোসেন বি. সিয়াল (পাকিস্তান)
২৬. কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন?
ক. সিঙ্গাপুর
খ. থাইল্যান্ড
গ. ইন্দোনেশিয়া
ঘ. মালয়েশিয়া
উত্তর: ঘ. মালয়েশিয়া
ব্যাখ্যাঃ [নোট: এখানে ১৯৯৮ সালকে বোঝানো হয়েছে।]
২৭. ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
ক. স্কটল্যান্ড
খ. আয়ারল্যান্ড
গ. নেদারল্যান্ড
ঘ. সুইজারল্যান্ড
উত্তর: খ. আয়ারল্যান্ড
ব্যাখ্যাঃ ১৯৯৮ সালের ১০ এপ্রিল যুক্তরাজ্যের অন্যতম অঙ্গরাজ্য আয়ারল্যান্ডের জাতিসত্তা সংঘাত নিরসনে ব্রিটিশ সরকার ও আয়ারল্যান্ডের ৭ টি গেরিলা গোষ্ঠীর মধ্যে “Good Friday Treaty” শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
২৮. জাতিসংঘের বর্ তমান মহাসচিব কোন মহাদেশের?
ক. এশিয়া
খ. আফ্রিকা
গ. ইউরোপ
ঘ. দক্ষিণ আমেরিকা
উত্তর: গ. পর্তুগাল
ব্যাখ্যাঃ জাতিসংঘের বর্তমান মহাসচিব (১ম) অ্যান্টিনিও গুতেরেস (পর্তুগাল) ইউরোপ মহাদেশের এবং সদ্য বিদায়ী মহাসচিব বান কি মুন (দক্ষিণ কোরিয়া) ছিলেন এশিয়া মহাদেশের।
২৯. ‘ম্যাকাও’ চীন সাগরে অবস্থিত একটি দ্বীপ যা কিনা একটি ইউরোপীয় দেশের কলোনী। ঐ ইউরোপীয় দেশটি কী?
ক. নেদারল্যান্ড
খ. স্পেন
গ. পর্তুগাল
ঘ. ইউকে
উত্তর: গ. পর্তুগাল
ব্যাখ্যাঃ ম্যাকাওকে- ১৯৯৯ সালে পর্তুগাল এবং হংকংকে ১৯৯৭ সালে ইংল্যান্ড চীনের নিকট হস্তান্তর করে।
[বি.দ্র. ১৯ ডিসেম্বর, ১৯৯৯ চীন ম্যাকাও দ্বীপটি ফিরে পায়।]
৩০. কোন চুক্তি অনুসারে বসনিয়া সংকট সমাধানের পথ সুগম হয়েছিল?
ক. জেনেভা চুক্তি
খ. মাদ্রিদ চুক্তি
গ. ডেটন চুক্তি
ঘ. প্যারিস চুক্তি
উত্তর: গ. ডেটন চুক্তি
ব্যাখ্যাঃ ১৯৯২ সালের ১ মার্চ বসনিয়া যুগোস্লাভিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কিন্তু সদ্য স্বাধীন দেশের নিয়ন্ত্রণ নিয়ে তিন জাতিগোষ্ঠীর মধ্যে দেখা দেয় জাতিগত দ্বন্দ্ব যা গৃহযুদ্ধে রূপ নেয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ১৯৯৪ সালে বসনিয়ায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং চূড়ান্ত ভাবে ১৯৯৫ সালে ক্লিনটনের উদ্যোগে ডেটন চুক্তির মাধ্যমে এ সংকটের অবসান হয়।
৩১. কোনটি তেজস্ক্রিয় পদার্থ নয়?
ক. লৌহ
খ. ইউরেনিয়াম
গ. প্লুটোনিয়াম
ঘ. নেপচুনিয়াম
উত্তর: ক. লৌহ
ব্যাখ্যাঃ যে সকল মৌলের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হয় এবং পারমাণবিক সংখ্যা ৮২ এর উপর তারা তেজস্ক্রিয় পদার্থ। লোহা-২৬, ইউরেনিয়াম-১২, নেপচুন-৯৩, প্লুটোনিয়াম-১৪। সুতরাং লোহা তেজষ্ক্রিয় পদার্থ নয়।
৩২. কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?
ক. রাবার
খ. এলুমিনিয়াম
গ. লৌহ
ঘ. তামা
উত্তর: গ. লৌহ
ব্যাখ্যাঃ স্থিতিস্থাপক গুণাঙ্ক = পীড়ন/বিকৃতি। যে বস্তুর পীড়ন ও বিকৃতির অনুপাত বেশি হবে সে বস্তুর স্থিতিস্থাপকতাও বেশি হবে। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ বিকৃতি সৃষ্টি করতে যে বস্তুতে যতবেশি বল প্রয়োগ করতে হয় সেই বস্তুর স্থিতিস্থাপকতাও তত বেশি হয়। ইস্পাত, লোহা প্রভৃতির বিকৃতি সৃষ্টি করতে অন্যান্য বস্তু অপেক্ষা অধিক বল প্রয়োগ করতে হয়। তাই এগুলোর স্থিতিস্থাপকতা বেশি।
৩৩. কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়?
ক. কাঁচা লৌহ
খ. ইস্পাত
গ. এলুমিনিয়াম
ঘ. কোবাল্ট
উত্তর: গ. এলুমিনিয়াম
ব্যাখ্যাঃ যে সকল পদার্থ চৌদক কর্তৃক আকার হয় এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চুম্বক পদার্থ বলে। যেমন লোহা, নিকেল, কোবাল্ট চুম্বক পদার্থ।
৩৪. যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কী বলে?
ক. দর্পণ
খ. লেন্স
গ. প্রিজম
ঘ. বিম্ব
উত্তর: ক. দর্পণ
ব্যাখ্যাঃ যে মসৃন তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে। লেন্স হলো দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোনো প্রতিসারক মাধ্যম। দুটি হেলানো সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যমকে বলা হয় প্রিজম। কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে যদি দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসৃত হচ্ছে বলে মনে হয় তবে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলা হয়।
৩৫. রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কী?
ক. গামা রশ্মি
খ. মাইক্রোওয়েভ
গ. অবলোহিত বিকিরণ
ঘ. আলোক তরঙ্গ
উত্তর: খ. মাইক্রোওয়েভ
ব্যাখ্যাঃ রাডার এমন একটি যন্ত্র যার সাহায্যে রেডিও প্রতিধ্বনির মাধ্যমে দূরবর্তী কোনো বস্তুর উপস্থিতি, দূরত্ব ও দিক নির্ণয় করা যায়। রাডারে ব্যবহার করা হয় মাইক্রোওয়েভ তরঙ্গ।
৩৬. মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
ক. হেস
খ. গোল্ডস্টাইন
গ. রাদারফোর্ড
ঘ. আইনস্টাইন
উত্তর: ক. হেস
ব্যাখ্যাঃ মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে বিজ্ঞানী হেস ১৯৩৬ সালে পদার্থে নোবেল পুরস্কার লাভ করেন। রাডারফোর্ড পরমাণু মডেলের জন্য বিখ্যাত এবং আইনস্টাইন ‘Theory of relativity-এর জন্য বিখ্যাত।
৩৭. তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় কোন যন্ত্রের মাধ্যমে?
ক. এ্যামপ্লিফায়ার
খ. জেনারেটর
গ. লাউড স্পিকার
ঘ. মাইক্রোফোন
উত্তর: গ. লাউড স্পিকার
ব্যাখ্যাঃ মপ্লিফায়ার শব্দ শক্তিকে তীব্রতর করে: জেনারেটর- যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করে এবং মাইক্রোফোন- শব্দতরঙ্গকে বিদ্যুৎ প্রবাহে রূপান্তরিত করে।
৩৮. সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে?
ক. ফ্যাদোমিটার
খ. আইরোকম্পাস
গ. সাবমেরিন
ঘ. এ্যানিওমিটার
উত্তর: গ. লাউড স্পিকার
ব্যাখ্যাঃ ফ্যাদোমিটার-সমুদ্রের গভীরতা নির্ণয়াক যন্ত্র,জাইরোকম্পাস জাহাজের দিক নির্ণায়ক যন্ত্র, সাবমেরিন সামরিক ডুবজাহাজ।
৩৯. কম্পিউটার কে আবিষ্কার করেন?
ক. উইলিয়াম অটরেড
খ. ব্লেইসি প্যাসকেল
গ. হাওয়ার্ড এইকিন
ঘ. আবাকাস
উত্তর: গ. হাওয়ার্ড এইকিন
ব্যাখ্যাঃ উইলিয়াম অটরেড স্লাইড রুল আবিষ্কার করেন। প্যাসকেল তরল পদার্থের ওপর চাপ প্রয়োগসংক্রান্ত সূত্র আবিষ্কার করেন। কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড আইকেন। আধুনিক কম্পিটারের জনক চার্লজ ব্যাবেজ।
৪০. কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
ক. থাইরোসিন
খ. গ্লুকাগন
গ. এড্রিনালিন
ঘ. ইনসুলিন
উত্তর: ঘ. ইনসুলিন
ব্যাখ্যাঃ : ডায়াবেটিস হয় ইনসুলিনের অভাবে। এটি একটি হরমোন যা নিঃসৃত হয় অগ্নাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স গ্রন্থি হতে। ইনসুলিন রক্তে গুরুজের পরিমাণ নিয়ন্ত্রণ করে।
৪১. বার্ষিক 4(1/2)% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
ক. ৪৫৮ টাকা
খ. ৬৫০ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ৭২৫ টাকা
উত্তর: গ. ৭০০ টাকা
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪২. পিতার বর্ তমান বয়স পুত্রের বয়সের চারগুণ। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল। পিতা ও পুত্রের বর্ তমান বয়স কত?
ক. ৫৬ এবং ১৪ বছর
খ. ৩২ এবং ৮ বছর
গ. ৩৬ এবং ৯ বছর
ঘ. ৪০ এবং ১০ বছর
উত্তর: গ. ৩৬ এবং ৯ বছর
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪৩. দুইটি নল দ্বারা একটি চৌবাচ্চা আট মিনিটে পূর্ণ হয়। নল দুইটি খুলে দেওয়ার ৪ মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়াতে চৌবাচ্চাটি পূর্ণ হতে আরও ৬ মিনিট লাগল। প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে?
ক. ১৮ মিঃ এবং ১২ মিঃ
খ. ২৪ মিঃ এবং ১২ মিঃ
গ. ১৫ মিঃ এবং ১২ মিঃ
ঘ. ১০ মিঃ এবং ১৫ মিঃ
উত্তর: খ. ২৪ মিঃ এবং ১২ মিঃ
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪৪. X/Y এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2Y/X হবে?
ক. 2y^2-x^2/xy
খ. 2y^2+x^2/xy
গ. x^2-2y^2/xy
ঘ. x^2-2y^2/xy
উত্তরঃ উত্তর: ক.
ব্যাখ্যাঃ 2Y/X- X/Y= 2y^2-x^2/xy
৪৫. x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)2 এর মান কত?
ক. 14
খ. 16
গ. 22
ঘ. 30
উত্তর: গ. 22
ব্যাখ্যাঃ (x + y)2= x2 + y2+2xy=8+2.7=8+14=22
৪৬. ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব ৩০০ কিঃ মিঃ। ঢাকা থেকে একটি ট্রেন সকাল ৭ টায় ছেড়ে গিয়ে বিকেল ৩ টায় চট্টগ্রাম পৌঁছে। ট্রেনটির গড় গতি ঘণ্টায় কত ছিল?
ক. ২৪.৫ কি: মিঃ
খ. ৩৭.৫ কি: মিঃ
গ. ৪২.০ কি: মিঃ
ঘ. ৪৫.০ কি: মিঃ
উত্তর: খ. ৩৭.৫ কি: মিঃ
ব্যাখ্যাঃ গতিবেগ=দুরত্ব/সময়
=৩০০/৫+৩
=৩০০/৮
=৩৭.৫
৪৭. একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি ১৬ মিঃ এবং অপর দুটি বাহুর প্রতিটি ১০ মিঃ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
ক. ৩৬ ঘঃ মিঃ
খ. ৪২ ঘঃ মিঃ
গ. ৪৮ ঘঃ মিঃ
ঘ. ৫০ ঘঃ মিঃ
উত্তর: গ. ৪৮ ঘঃ মিঃ
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪৮. দুইটি সংখ্যার অনুপাত ৫ ∶ ৮। উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ ∶ ৩ হয়। সংখ্যা দুটি কী কী?
ক. ৭ ও ১১
খ. ১২ ও ১৮
গ. ১০ ও ২৪
ঘ. ১০ ও ১৬
উত্তর: ঘ. ১০ ও ১৬
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪৯. একটি সরলরেখার উপর অংকিত বর্গ ঐ সরলরেখার অর্ধেকের উপর অংকিত বর্গের কত গুণ?
ক. দ্বিগুণ
খ. তিনগুণ
গ. চারগুণ
ঘ. পাঁচগুণ
উত্তর: গ. চারগুণ
৫০. x ও y এর মানের গড় ৯ এবং z = ১২ হলে x, y এবং z এর মানের গড় কত হবে?
ক. ৬
খ. ৯
গ. ১০
ঘ. ১২
উত্তর: গ. ১০
ব্যাখ্যাঃ x+y/2=9
or,x+y=2*9=18so,x+y+z=18+12=30
সুতরাং গড়= ৩০/৩ =১০
৫১. ‘পদ’ বলতে কী বোঝায়?
ক. কবিতার চরণ
খ. যে কোন শব্দ
গ. প্রত্যয়ান্ত শব্দ বা ধাতু
ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
উত্তর: ঘ. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
ব্যাখ্যাঃ বিভক্তিযুক্ত শব্দমাত্রই পন এবং বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই এক একটি পদ।
৫২. কোন বানাটি শুদ্ধ?
ক. শুশ্রুষা
খ. সুশ্রুষা
গ. শুশ্রূষা
ঘ. সুশ্রুসা
উত্তর: গ. শুশ্রূষা
ব্যাখ্যাঃ শুশ্রষা শব্দের ব্যাকরণিক পরিচয় বিশেষ্য। যার অর্থ পরিচর্যা বা সেবা।
৫৩. ‘ঠোঁট-কাটা’ বলতে কী বোঝায়?
ক. অহংকারী
খ. স্পষ্টভাষী
গ. মিথ্যাবাদী
ঘ. পক্ষপাতদুষ্ট
উত্তর: খ. স্পষ্টভাষী
ব্যাখ্যাঃ ঠোঁট কাটা বলতে কাউকে কোনো কিছু বলতে দ্বিধাবোধ করে না এমন বা স্পষ্টবাদী। পক্ষপাত বলতে বোঝায় একচোখা বা এক পক্ষের প্রতি অনুরক্ত।
৫৪. ‘বিষাদ সিন্ধু’ কার রচনা?
ক. কায়কোবাদ
খ. মীর মশাররফ হোসেন
গ. মোজাম্মেল হক
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
উত্তর: খ. মীর মশাররফ হোসেন
ব্যাখ্যাঃ মীর মশাররফ হোসেনের একমাত্র গন্য মহাকাব্য ‘বিষাদ সিন্ধু’ কারবালার কাহিনী নিয়ে তিন খণ্ডে রচিত একটি উপন্যাস। তাঁর রচিত উল্লেখযোগ্য উপন্যাস- রত্নাবতী (প্রথম), উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়ার বস্তানী এবং তাঁর বিখ্যাত নাটক বসন্তকুমারী (প্রথম), জমীদার দর্পণ, বেহুলা গীতাভিনয় প্রভৃতি। কায়কোবাদ রচিত বিখ্যাত মহাকাব্য মহাশ্মশান এবং ইসমাইল হোসেন সিরাজী রচিত বিখ্যাত মহাকাব্য- স্পেন ক।
।
৫৫. কোনটি কাব্যগ্রন্থ?
ক. শেষ প্রশ্ন
খ. শেষ লেখা
গ. শেষের কবিতা
ঘ. শেষের পরিচয়
উত্তর: খ. শেষ লেখা
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ- শেষের কবিতা (উপন্যাস), শেষ লেখা (কাবা), শেষের কথা (ছোট গল্প): শরত্তন্দ্র চট্টোপাধ্যায়- শেষ প্রশ্ন (উপন্যাস), শেষের পরিচয় (উপন্যাস)।
৫৬. নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থ কোনটি?
ক. রাজবন্দীর জবানবন্দী
খ. ব্যথার দান
গ. অগ্নিবীণা
ঘ. নবযুগ
উত্তর: খ. ব্যথার দান
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থ ব্যথার দান (গল্পগ্রন্থ)। ‘অগ্নিবীণা’ তাঁর প্রথম প্রকাশিত কাগ্রস্থ। ‘রাজবন্দীর জবানবন্দী’ তাঁর রচিত প্রবন্ধ এবং ‘নবযুগ’ তাঁর সম্পাদিত পত্রিকা।
৫৭. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস?
ক. চিলেকোঠার সেপাই
খ. আগুণের পরশমণি
গ. একাত্তরের দিনগুলো
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
উত্তর: খ. আগুণের পরশমণি
ব্যাখ্যাঃ চিলেকোঠার সেপাই’ আখতারুজ্জামান ইলিয়াসের ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস, ‘একাত্তরের দিনগুলি, জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ গ্রন্থ, ‘পায়ের আওয়াজ পাওয়া যা সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। ‘আগুনের পরশমণি’ হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
৫৮. কোনটি শামসুর রাহমানের রচনা?
ক. নিরন্তর ঘণ্টাধ্বনি
খ. নির্জন স্বাক্ষর
গ. নিরালোক দিব্যরথ
ঘ. নির্বাণ
উত্তর: গ. নিরালোক দিব্যরথ
ব্যাখ্যাঃ নিরন্তর ঘণ্টাধ্বনি (উপন্যাস)- সেলিনা হোসেন, নির্জন স্বাক্ষর (উপন্যাস)- বুদ্ধদেব বসু, নিরালোকে দিবারণ (কাব্যগ্রন্থ)- শামসুর রাহমান।
৫৯. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এল বান’ ‒ এখানে ‘টাপুর টুপুর’ কোন ধরনের শব্দ?
ক. অবস্থাবাচক শব্দ
খ. বাক্যালঙ্কার শব্দ
গ. ধ্বন্যাত্মক শব্দ
ঘ. দ্বিরুক্ত শব্দ
উত্তর: ঘ. দ্বিরুক্ত শব্দ
ব্যাখ্যাঃ কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন: বৃষ্টির পতনের শব্দ (টাপুর টুপুর), কোকিলের ডাক (কুহু কুহু), কল কল (স্রোতের ধ্বনি) ।
৬০. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
ক. সিংহাসন
খ. ভাই-বোন
গ. কানাকানি
ঘ. গাছপাকা
উত্তর: খ. ভাই-বোন
ব্যাখ্যাঃ সিংহাসন (সিংহ চিহ্নিত আসন)- মধ্যপদলোপী কর্মধারায় সমাস, ভাই-বোন (ভাই ও বোন)- দ্বন্দ্ব সমাস, কানাকানি (কানে কানে যে কথা)- ব্যতিহার বহুব্রীহি সমাস, গাছ পাকা (গাছে পাকা)- সপ্তমী তৎপুরুষ সমাস
৬১. ‘যা সহজে অতিক্রম করা যায় না’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
ক. অনতিক্রম্য
খ. অলঙ্ঘ্য
গ. দুরতিক্রম্য
ঘ. দুর্গম
উত্তর: গ. দুরতিক্রম্য
ব্যাখ্যাঃ যা অতিক্রম করা যায় না- অনতিক্রম্য, যা লঙ্ঘন করা যায় না- অলঙ্ঘ্য, যা সহজে অতিক্রম করা যায় না দুরতিক্রম্য, যেখানে সহজে গমন করা যায় না-দুর্গম।
৬২. ‘ব্যাঙের সর্দি’ অর্থ কী?
ক. রোগবিশেষ
খ. সম্ভাব্য ঘটনা
গ. অসম্ভব ঘটনা
ঘ. প্রতারণা
উত্তর: গ. অসম্ভব ঘটনা
ব্যাখ্যাঃ ব্যাঙের সর্দি বাগধারার অর্থ – অসম্ভব ঘটনা/ব্যাপার।
৬৩. ‘সংশপ্তক’ কার রচনা?
ক. মুনীর চৌধুরী
খ. শহীদুল্লাহ কায়সার
গ. জহির রায়হান
ঘ. শওকত ওসমান
উত্তর: খ. শহীদুল্লাহ কায়সার
ব্যাখ্যাঃ শহীদুল্লাহ কায়সার রচিত উপন্যাস হলো- সংশপ্তক, সারেং বউ। শওকত ওসমান রচিত উপন্যাস- জননী, ক্রীতদাসের হাসি, বনি আদম, রাজা উপাখ্যান, পতঙ্গ পিঞ্জর, চৌরসন্ধি, জাহান্নাম হইতে বিদায়, দুই সৈনিক, জলাংগী, রাজসাক্ষী, নেকড়ে অরণ্য প্রভৃতি। জহির রায়হান রচিত উপন্যাস- হাজার বছর ধরে, আরেক ফাল্গুন, বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আর কত দিন, কয়েকটি মৃত্যু। মুনীর চৌধুরী রচিত নাটক- কবর,রক্তাক্ত প্রান্তর, দণ্ডকারণ্য, মানুষ, চিঠি, পলাশী ব্যারাক ও অন্যান্য।
৬৪. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে?
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. আবদুল গনি হাজারী
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তর: ঘ. হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যাঃ ৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় একুশে ফেব্রুয়ারি” সাহিত্য সংকলনটি প্রকাশিত হয়। এছাড়াও তাঁর সম্পাদনায় ১৬ খণ্ডে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ: দলিলপত্র প্রকাশিত হয়।
৬৫. ‘নদী ও নারী’ কার রচনা?
ক. কাজী আব্দুল ওদুদ
খ. আবুল ফজল
গ. শামসুদ্দিন আব্দুল কালাম
ঘ. হুমায়ুন কবির
উত্তর: ঘ. হুমায়ুন কবির
ব্যাখ্যাঃ ‘নদী ও নারী” হুমায়ুন কবির রচিত একমাত্র উপন্যাস। কাজী আব্দুল ওদুদ রচিত উপন্যাস- নদীবক্ষে।আবুল ফজল রচিত উপন্যাস- রাঙা প্রভাত, চৌচির, প্রদীপ ও পতঙ্গ। শামসুদ্দীন আবুল কালাম রচিত উপন্যাস- কাশবনের কন্যা।
৬৬. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি?
ক. অগ্নিকোণ
খ. মরুশিখা
গ. মরুসূর্য
ঘ. রাঙা জবা
উত্তর: ঘ. রাঙা জবা
ব্যাখ্যাঃ রাঙা জবা নজরুলের (১১ই জ্যৈষ্ঠ, ১৩০৬-১২ই ভাদ্র, ১৩৮৩ বাং) সংগীতবিষয়ক গ্রন্থ এবং ‘মরুভাস্কর’- হযরত মুহাঃ (সা.)-এর জীবনী কাব্য। এছাড়াও- মরুশিখা, মরীচিকা, মরুমায়া- যতীন সেনগুপ্ত রচিত কাব্য। মরুসূর্য (কাব্য)- আ. ন. ম. বজলুর রশীদ, মরু দুলাল (গদ্যগ্রন্থ)- গোলাম মোস্তফা, মর চন্দ্রিকা (কাব্যগ্রন্থ)- কাজী কাদের নেওয়াজ, মরু ভাস্কর (প্রবন্ধ)- মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত গ্রন্থ।
।
৬৭. ‘আত্মঘাতী বাঙালী’ কার রচিত গ্রন্থ?
ক. অশোক মিত্র
খ. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
গ. নীরদচন্দ্র চৌধুরী
ঘ. অতুল সুর
উত্তর: গ. নীরদচন্দ্র চৌধুরী:
ব্যাখ্যাঃ ‘আত্মঘাতী বাঙালী’ (প্রবন্ধ)- নীরদচন্দ্র চৌধুরী: ভবিষ্যতের বাঙালী (প্রবন্ধ)-এস ওয়াজেদ আলী।
৬৮. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন?
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. বিনয় ঘোষ
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. রাধারমণ মিত্র
উত্তর: গ. আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যাঃ সংস্কৃতির ভাঙা সেতু’ (প্রবন্ধ)- আখতারুজ্জামান ইলিয়াস। সংস্কৃতির চড়াই উৎরাই (প্রবন্ধ)- শওকত ওসমান: সংস্কৃতির সংকট (প্রবন্ধ)- বদরুদ্দিন উমর; সংস্কৃতির কথা (প্রবন্ধ)-মোতাহের হোসেন চৌধুরী ।
৬৯. ‘কাক ভূষণ্ডি’র অর্থ কী?
ক. ষড়যন্ত্রকারী
খ. বাকসর্বস্ব
গ. দীর্ঘ প্রত্যক্ষমান
ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
উত্তর: ঘ. দীর্ঘায়ু ব্যক্তি
ব্যাখ্যাঃ ভূষণ্ডির কাক বাগধারার অর্থ- দীর্ঘায়ু ব্যক্তি।
৭০. নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্ তমান?
ক. কষ্ট
খ. উপনিষৎ
গ. কল্যাণীয়েষু
ঘ. আষাঢ়
উত্তর: ঘ. আষাঢ়
ব্যাখ্যাঃ কতকগুলো শব্দে স্বভাবতই মূর্ধন্য ‘ষ’ হয়। যেমন: আষাঢ়, ঊষা, আভাষ, অভিলাষ, ঈষৎ, পাষণ্ড, পাষাণ, শোষণ, ভাষণ, ঔষধ, ষোড়শ, পৌষ, ভূষণ, ষড়যন্ত্র, ষটচক্র প্রভৃতি।
Each question below consists of a related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
৭১. EXCITE : CALM
ক. retrain : compose
খ. agitate : trouble
গ. upset : perturb
ঘ. stimulate : cool down
উত্তর: ঘ. stimulate : cool down
ব্যাখ্যাঃ Excite (উত্তেজিত করা) এর বিপরীত calm (শান্ত)। stimulate (উত্তেজিত করা) এর বিপরীত cool down (শান্ত করা)।
৭২. DELAY : EXPEDITE
ক. related : halt
খ. block : obstruct
গ. drag : procrastinate
ঘ. detain : dispatch
উত্তর: ঘ. detain : dispatch
ব্যাখ্যাঃ Delay করলে expedite (গতি ত্বরান্বিত করা) সম্ভব হয় না। detain (আটক) করলে dispatch (প্রেরণ করা) করা সম্ভব হয় না।
৭৩. ANARCHY : GOVERNMENT
ক. penury : wealth
খ. chaos : disorder
গ. monarchy : republic
ঘ. verbosity : words
উত্তর: ক. penury : wealth
ব্যাখ্যাঃ Government এর অভাবে দেশে anarchy (নৈরাজ্য) সৃষ্টি হয়। wealth এর অভাবে penury (দারিদ্রা) নেমে আসে।
৭৪. VACCINE : PREVENT
ক. wound : heal
খ. victim : attend
গ. antidote : counteract
ঘ. diagnosis : cure
উত্তর: ঘ. diagnosis : cure
ব্যাখ্যাঃ Vaccine রোগকে prevent করে। antidote (প্রতিষেধক) রোগের বিস্তারকে counteract করে।
Choose the one word or phrase that best completes the sentence:
৭৫. ‒ glass is, for all practical purposes, a solid, its molecular structure is that of a liquid.
ক. Because
খ. Since
গ. Although
ঘ. If
উত্তর: গ. Although
ব্যাখ্যাঃ Solid ও liquid এর বৈপরীত্য বুঝাতে Although (তা সত্ত্বেও) ব্যবহৃত হয়েছে।
৭৬. The intensive search was conducted by the detectives to locate those criminals who ‒ .
ক. have had escaped
খ. had escaped
গ. are escaping
ঘ. have been escaping
উত্তর: খ. had escaped
ব্যাখ্যাঃ who দ্বারা যুক্ত দুটি clause-এর প্রথমটি যদি past tense হয় তবে পরেরটিও past tense হবে।
৭৭. The intellectual can no longer be said to live ‒ the margins of society.
ক. against
খ. beyond
গ. inside
ঘ. before
উত্তর: খ. beyond
ব্যাখ্যাঃ live on-জীবন ধারণ করা, live out কর্মস্থলের বাহিরে বাস করা live down-অতীতের কলঙ্ক ভুলে বাস করা, live beyond কোন গণ্ডির বাইরে থাকা।
৭৮. According to the conditions of my scholarship, after finishing my degree ‒ .
ক. my education will be employed by the university
খ. employment will be given to me by the University
গ. the University will employ me
ঘ. I will be employed of the University
উত্তর: ঘ. I will be employed of the UniversitY
ব্যাখ্যাঃ (ক), (খ) ও (গ) কোনাটিই সঠিক নয়। কেননা ‘finish’-এর subject-ই পরবর্তী clause-এর subject হবে। সুতরাং (ঘ) সঠিক উত্তর। কিন্তু (ঘ) এর বাক্যটি ত্রুটিপূর্ণ। এখানে বাক্যটি of না হয়ে by/at হলে সঠিক হয়।
৭৯. If a substance is cohesive, it tends to ‒ .
ক. retain heat
খ. bend without too much difficulty
গ. stick together
ঘ. break easily
উত্তর: গ. stick together
ব্যাখ্যাঃ cohesive/stick together দৃঢ়ভাবে একত্রে লেগে থাকা।
৮০. He stopped his car ‒ when the light turned red.
ক. abruptly
খ. equitably
গ. ambiguously
ঘ. incisively
উত্তর: ক. abruptly
ব্যাখ্যাঃ abruptly-আকস্মিকভাবে; exquitably -সমভাবে: ambiguously -দ্ব্যর্থকভাবে: incisively-তীক্ষ্ণভাবে।
Each sentence contains two blanks. Choose the set of words for each blank that best completes the sentence.
৮১. The influence of the technological revolution in ‒ and ‒ the concentration of wealth and power in the hands of the few should worry us all.
ক. proliferating ‒ diminishing
খ. undermining ‒ neutralizing
গ. accelerating ‒ intensifying
ঘ. aggravating ‒ demolishing
উত্তর: গ. accelerating ‒ intensifying
ব্যাখ্যাঃ এখানে and যুক্ত হওয়ায় and-এর উভয় পাশে একই রকমের শব্দ বসবে। accelerate দ্রুততর করা, Intensify-তীব্রতর করা।
৮২. Few people would care to take the negative side of the proposition that the women of the world are ‒ and ‒.
ক. admired ‒ provoked
খ. oppressed ‒ scorned
গ. rebuked ‒ regaled
ঘ. slighted ‒ celebrated
উত্তর: খ. oppressed ‒ scorned
ব্যাখ্যাঃ and দ্বারা যুক্ত হলে সমার্থক শব্দ বসে। oppressed (অত্যাচারিত, নির্যাতিত) এর সমার্থক scorned (অবহেলিত)।
৮৩. Anger, even when it is ‒ has one virtue, it overcomes ‒.
ক. sinful ‒ sloth
খ. unnecessary ‒ malice
গ. inevitable ‒ desire
ঘ. intense ‒ hate
উত্তর: গ. inevitable ‒ desire
ব্যাখ্যাঃ inevitable- অবশ্যম্ভাবী, desire-কামনা-বাসনা।
৮৪. The word ‘dilly-dally’ means:
ক. to dilute
খ. wait impatiently
গ. repeat
ঘ. waste time
উত্তর: ঘ. waste time
ব্যাখ্যাঃ dilly dally – সময় অপচয় করা।
৮৫. The word ‘Euphemism’ means:
ক. stating one thing like another
খ. description of a disagreeable thing by an agreeable name
গ. contrast of words is made in the same sentence
ঘ. a statement is made emphatic by over-statement
উত্তর: খ. description of a disagreeable thing by an agreeable name
ব্যাখ্যাঃ ‘Euphemism’-সুভাষণ, রূঢ় শব্দের পরিবর্তে সমার্থক সুন্দর শব্দ ব্যবহার ।
৮৬. The passive form of the sentence “some children were helping the wounded man” ‒
ক. The wounded man was helped by some children
খ. The wounded man was helping some children
গ. The wounded man was being helped by some children
ঘ. The wounded man was to be helped by some children
উত্তর: গ. The wounded man was being helped by some children
।
Read the following passage and answer questions from 87 – 90:
Rumor is the most primitive way of spreading stories ‒ by passing them on from mouth to mouth. But civilized countries in normal times have better sources of news than rumor. They have radio, television and newspapers. In times of stress and confusion, however, rumor emerges and becomes rife. At such times different kinds of news are in competition: the press, television, and radio versus the grape vine.
Especially do rumors spread when censorship is required on many important matters. The customary news sources no longer give out enough information. Since the people cannot learn through legitimate channels all that they are anxious to learn, they pick up ‘news’ whenever they can and when this happens, rumor thrives.
Rumors are often repeated even by those who do not believe the tales. There is a fascination about them. The reason is that the cleverly designed rumor gives expression to something deep in the hearts of the victims‒ the fears, suspicions, forbidden hopes or daydreams which they hesitate to voice directly. Pessimistic rumors about defeat and disasters show that the people who repeat them are worried and anxious. Optimistic rumors about record production or peace soon coming paint to complacency or confidence‒ and often to overconfidence.
৮৭. The author is mainly concerned with ‒
ক. the nature of rumor
খ. the fascination of rumors
গ. rumor as primitive man’s newspaper
ঘ. the breeding places of rumors
উত্তর: ক. the nature of rumor
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৮৮. The author suggests that rumors usually ‒
ক. alarm their hearers
খ. are hardy in their growth
গ. are disheartening
ঘ. can be suppressed by censorship
উত্তর: খ. are hardy in their growth
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৮৯. The author states that during war time the regular sources of news present only ‒
ক. optimistic reports
খ. pessimistic reports
গ. limited information
ঘ. government propaganda
উত্তর: গ. limited information
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৯০. Which of the following best describes the author’s personal attitude toward rumor?
ক. Excited enthusiasm
খ. Morbid curiosity
গ. Acute indignation
ঘ. Philosophical interest
উত্তর: গ. Acute indignation
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৯১. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
ক. জানুয়ারি ১০, ১৯৭৩
খ. ডিসেম্বর ১৬, ১৯৭২
গ. নভেম্বর ৪, ১৯৭২
ঘ. অক্টোবর ১১, ১৯৭২
উত্তর: খ. ডিসেম্বর ১৬, ১৯৭২
ব্যাখ্যাঃ ১৯৭২ সালের ১০ এপ্রিল ড. কামাল হোসেনকে কমিটি প্রধান করে ৩৪ সদস্যের সংবিধান প্রণয়ন কমি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর সর্বপ্রথম সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয় এবং একই বছর ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হবার পর ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে তা কার্যকর হয়। কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।
৯২. বাংলাদেশের জেলার সংখ্যা কত?
ক. ৩৬ টি
খ. ৫৪ টি
গ. ৬৪ টি
ঘ. ৪৪ টি
উত্তর: গ. ৬৪ টি
ব্যাখ্যাঃ বর্তমানে বাংলাদেশে ৮টি বিভাগ, ৬৪টি জেলা এবং ৪৯২টি উপজেলা রয়েছে।
৯৩. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হয়?
ক. অষ্টম
খ. নবম
গ. একাদশ
ঘ. দ্বাদশ
উত্তর: ঘ. দ্বাদশ
ব্যাখ্যাঃ দ্বাদশ সংশোধনী- সংসদীয় ব্যবস্থা প্রবর্তন; ত্রয়োদশ- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তন এবং পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করা হয়।
৯৪. বাংলার ফরায়েজী আন্দোলনের সূচনাকারী কে?
ক. তিতুমীর
খ. হাজী মোহাম্মদ মহসীন
গ. হাজী শরিয়ত উল্লাহ
ঘ. হাজী দানেশ
উত্তর: গ. হাজী শরিয়ত উল্লাহ
ব্যাখ্যাঃ বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা হাজী শরীয়তউল্লাহ মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। মুসলমানদের ফরজ কাজসমূহ পালনের উদ্বুদ্ধ করার আন্দোলনই ফরায়েজী আন্দোলন। ফরায়েজি আন্দোলনের প্রধানকেন্দ্র ফরিদপুর জেলা। তাঁর মৃত্যু পর তার সুযোগ্য পুত্র মহসিনউদ্দীন ওরফে দুদু মিয়া ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন।
৯৫. বাংলার প্রাচীন তম জায়গা কোনটি?
ক. সোনারগাঁও
খ. বিক্রমপুর
গ. পুণ্ড্র
ঘ. গোপালগঞ্জ
উত্তর: গ. পুণ্ড্র
ব্যাখ্যাঃ বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি মহাস্থানগড়ের পূর্ব নাম পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর যা বগুড়া জেলার করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল।
৯৬. মুজিবনগর কোথায় অবস্থিত?
ক. সাতক্ষীরায়
খ. মেহেরপুরে
গ. চুয়াডাঙ্গায়
ঘ. নবাবগঞ্জে
উত্তরঃ খ. মেহেরপুরে
ব্যাখ্যাঃ ১৯৭১ সালে ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয় এবং মেহেরপুরের বৈদ্যনাথতলার ভবেরপাড়া গ্রামে (বর্তমানে মুজিবনগর) ১৭ এপ্রিল ১৯৭১ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
৯৭. ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ঢাকার কোথায় আত্মসমর্পণ করে?
ক. রমনা পার্কে
খ. পল্টন ময়দানে
গ. তৎকালীন রেসকোর্স ময়দানে
ঘ. ঢাকা ক্যান্টনমেন্টে
উত্তর: গ. তৎকালীন রেসকোর্স ময়দানে
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লে. জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রেসকোর্স ময়দানে (সোহরাওয়ার্দী উদ্যান) বাংলাদেশ ও ভারতের সম্মিলিত মিত্র ও মুক্তিবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেনাপতি লে. জেনারেল জগজিৎ অরোবার নিকট আত্মসমর্পন করেন।
৯৮. বাংলাদেশের কোন ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির ন্যূন তম বয়স কত?
ক. ১৬ বছর
খ. ১৮ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর
উত্তর: খ. ১৮ বছর
ব্যাখ্যাঃ বাংলাদেশ সংবিধানের ১২২ অনুচ্ছেদের (২) দফার (খ)-তে বলা হয়েছে ‘কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্বাচিত কোন নির্বাচনী এলাকার ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তাহার বয়স আঠার বৎসরের কম না হয়। উল্লেখ্য, সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণের ন্যূনতম বয়স ২৫ বছর এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।
৯৯. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা কত?
ক. ২০
খ. ২৫
গ. ৩০
ঘ. ৪০
উত্তর: গ. ৩০
ব্যাখ্যাঃ [বি.দ্র. চতুর্দশ সংশোধনী ২০০৪ অনুযায়ী জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ টি। বর্ তমানে ৩০ জুন, ২০১১ সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৫০ টি।]
১০০. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য কত?
ক. ৪.৫ কিলোমিটার
খ. ৪.৮ কিলোমিটার
গ. ৫.২ কিলোমিটার
ঘ. ৬.২ কিলোমিটার
উত্তর: খ. ৪.৮ কিলোমিটার
ব্যাখ্যাঃ বাংলাদেশের সর্ববৃহৎ (নির্মিত) যমুনা/বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি এবং গ্রন্থ ১৮.৫ মি.। এ সেতুর পানের সংখ্যা ৪৯টি এবং পিলার ৫০টি।
