22th Bcs question bank with solution.
২২ তম বি সি এস প্রশ্ন ও সমাধান বাংলা ১….
২২ তম বি সি এস প্রশ্ন ও সমাধান
বাংলা
১. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?
ক. দীনেশচন্দ্র সেনগুপ্ত
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. সুকুমার সেন
উত্তর : ক. দীনেশচন্দ্র সেনগুপ্ত
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের ইতিহাসবিষয়ক প্রথম গ্রন্থ দীনেশচন্দ্রের ‘ বঙ্গভাষা ও সাহিত্য ‘ । তবে ‘ বাংলা ভাষা ও সাহিত্য ‘ নামে ড . মুহম্মদ শহীদুল্লাহ ও ড . মুহম্মদ আবদুল হাই এর গ্রন্থ রয়েছে ।
২. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহাম্মদ শহীদুল্লাহ
ঘ. মুহাম্মদ এনামুল হক
উত্তর : খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ – সুনীতিকুমার চট্টোপাধ্যায় ; ‘ বাঙ্গালা ব্যাকরণ -ড . মুহম্মদ শহীদুল্লাহ ; ‘ ব্যাকরণ কৌমুদী’- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর : ব্যাকরণ মঞ্জুরী’- মুহম্মদ এনামুল হক রচিত
৩. পদাবলী-র প্রথম কবি কে?
ক. শ্রীচৈতন্য
খ. বিদ্যাপতি
গ. চণ্ডীদাস
ঘ. জ্ঞানদাস
উত্তর : গ. চণ্ডীদাস
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা চণ্ডীদাস হলেন বাংলা সাহিত্যের প্রথম মানবতাবাদী কবি ” ব্রজবুলি ভাষার স্রষ্টা মিথিলার কবি বিদ্যাপতিকে বলা হয় বৈষ্ণব পদালীর অদ্ভাবালি কবি । ষোড়শ শতকের কৰি জ্ঞানদাস চৈতন্যোত্তর বৈষ্ণব পদাবলীর অন্যতম কবি । তিনি চণ্ডীদাসকে অনুসরণ করে পদ রচনা করেন । শ্রীচৈতন্যদেব ছিলেন বৈষ্ণবধর্ম প্রচারক । বাংলা সাহিত্যে একটি অক্ষর না লিখলেও মধ্যযুগে তাঁর নামে একটি যুগের সৃষ্টি হয়েছে
৪. দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
ক. দুই ভাষায় রচিত পুঁথি
খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
গ. তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
ঘ. আঞ্চলিক ভাষায় রচিত পুঁথি
উত্তর : খ. কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
ব্যাখ্যাঃ কলকাতা থেকে নিম্নমানের মুদ্রণযন্ত্রে মুদ্রিত বাংলা , ফার্সি , আরবি , হিন্দি , ইংরেজি প্রভৃতি নানা ভাষার সংমিশ্রণে লেখা সাহিত্যই পুঁথি সাহিত্য ।
৫. সঞ্চয়িতা- কোন কবির কাব্য সংকলন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীমউদদীন
উত্তর : ক. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ সঞ্চয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন । রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো সোনার তরী , শেষ লেখা , মানসী , বলাকা , গীতাঞ্জলি , বনফুল , পূরবী , খেয়া , সেঁজুতি , ক্ষণিকা প্রভৃতি । ‘ সঞ্চিতা ‘ কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন । এটি তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন । কাজী নজরুল ইসলাম রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো- অগ্নিবীণা , ভাঙার গান , বিষের বাঁশি , সাম্যবাদী , সর্বহারা , ফণিমনসা , সঞ্চিতা , দোলনচাঁপা , ছায়ানট , পুবের হাওয়া , সিন্ধু হিন্দোল , চক্রবাক প্রভৃতি । সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ হলো- বেণু ও বীণা , কেকা , সন্ধিক্ষণ । জসীমউদ্দীন রচিত কাব্যগ্রন্থ হলো- রাখালী , নকশী কাঁথার মাঠ , বালুচর , ধানক্ষেত , সোজন বাদিয়ার ঘাট , মাটির কান্না , মা যে জননী কান্দে , কাফনের মিছিল প্রভৃতি
৬. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক?
ক. চোখের বালি
খ. বলাকা
গ. ঘরে-বাইরে
ঘ. রক্তকরবী
উত্তর : ঘ. রক্তকরবী
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক হলো- ডাকঘর , কালের যাত্রা , তাসের দেশ , রক্তকরবী , বিসর্জন , বাল্মীকি প্রতিতা , অস্থপরতা , অচলায়তন , মুক্তধারা , চিত্রাঙ্গদা , নটির পূজা প্রভৃতি । ‘ চোখের বালি ‘ , ঘরে – বাইরে উপন্যাস এবং ‘ বলাকা ‘ তাঁর কাব্যগ্রন্থ ।
৭. কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল?
ক. বিদ্রোহী
খ. আনন্দময়ীর আগমনে
গ. কাণ্ডারী হুঁশিয়ার
ঘ. অগ্রপথিক
উত্তর : খ. আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যাঃ আনন্দময়ীর আগমনে বিদ্রোহীর কৈফিয়ৎ কবিতার জন্য ১ বছর এবং প্রলয়শিখা রচনার জন্য ৬ মাস কারাবরণ করেন
৮. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?
ক. বাউণ্ডুলের আত্মকাহিনী
খ. মুক্তি
গ. হেবা
ঘ. বিদ্রোহী
উত্তর : ক. বাউণ্ডুলের আত্মকাহিনী
ব্যাখ্যাঃ কাজী নজরুলের প্রথম রচনা- বাউন্ডেলের আত্মকাহিনী : প্রথম গ্রন্থ – ব্যথার দান ( গল্প ) ; প্রথম কবিতা মুক্তি : প্রথম উপন্যাস – বাঁদন হায়া : প্রথম প্রবন্ধ – যুগবাণী
৯. সওগাত- পত্রিকার সম্পাদক কে ছিলেন?
ক. মোহাম্মদ নাসির উদ্দিন
খ. আবুল কালাম শামসুদ্দিন
গ. কাজী আব্দুল ওদুদ
ঘ. সিকান্দার আবু জাফর
উত্তর : ক. মোহাম্মদ নাসির উদ্দিন
ব্যাখ্যাঃ সওগাত ‘ পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন । ‘ সওগাত ‘ মাসিক পত্রিকা ১৯১৮ সালে প্রথম প্রকাশিত হয় । সিকানদার আবু জাফর সম্পাদিত পত্রিকা সমকাল ‘ ১৯৫৭ সালে ঢাকা থেকে প্রকাশিত হয় । আবুল কালাম শামসুদ্দীন সম্পাদিত পত্রিকা জেহাদ । কাজী আব্দুল ওদুদ ছিলেন বুদ্ধির মুক্তি আন্দোলনের কান্ডারি ।।
22th Bcs question bank with solution.
১০. সাত সাগরের মাঝি- কাব্যগ্রন্থটির কবি কে?
ক. ফররুখ আহমদ
খ. আহসান হাবিব
গ. শামসুর রাহমান
ঘ. হাসান হাফিজুর রহমান
উত্তর : ক. ফররুখ আহমদ
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১১. পথের দাবি- উপন্যাসের রচয়িতা কে?
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. সত্যেন সেন
ঘ. সুকান্ত ভট্টাচার্য
উত্তর : ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ পথের দাবী ‘ ব্রিটিশ শাসনের পটভূমিতে রচয়িত শবচন্দ্র চট্টোপাধ্যায় রাজনৈতিক উপন্যাস । উপন্যাসটি ১৯২৬ সালে বঙ্গবাণী প্রত্রিকায় প্রকাশিত হলে ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল । তাঁর রচিত অন্যান্য উপন্যাস হলো – শ্রীকান্ত , গৃহদাহ , বিরাজ বৌ , শেষ প্রশ্ন , দেনা পাওনা , বড়দিদি , দেবদাস প্রভৃতি । মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস- দবারাত্রির কাব্য , পদ্মা নদীর মাঝি , জননী , পুতুলনাচের ইতিকথা প্রভৃতি । সত্যেন সেন রচিত উপন্যাস পাপের সন্তান , অভিশপ্ত নগরী প্রভৃতি ।
১২. অপলাপ- শব্দের অর্থ কী?
ক. অস্বীকার
খ. মিথ্যা
গ. প্রলাপ
ঘ. অসদালাপ
উত্তর : ক. অস্বীকার
ব্যাখ্যাঃ ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ হলো- সাত সাগরের মাঝি , সিরাজাম মুনীরা , নৌফেল ও হাতেম , মুহূর্তের কবিতা । আহসান হাবিব রচিত কাব্যগ্রন্থ হলো- ছায়াহরিণ , সারা দুপুর , রাত্রিশেষ , আশায় বসতি , মেঘ বলে চৈত্রে যাবো , বিদীর্ণ দর্পণে মুখ । শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হলো- বন্দী শিবির থেকে বাংলাদেশ স্বপ্ন দ্যাখে , দুঃসময়ের মুখোমুখি , প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে , বুক তার বাংলাদেশের হৃদয় , বিধ্বস্ত নীলিমা , প্রতিদিন ঘরহীন ঘরে , অন্ধকার থেকে আলোয় , রৌদ্র করোটিতে প্রভৃতি
১৩. পদ বা পদাবলী বলতে কী বুঝায়?
ক. লাচাড়ী ছন্দে রচিত পদ্য বা কবিতাবলি
খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
গ. বাউল বা মরমী গীতি
ঘ. বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গুঢ় বিষয়ের বিশেষ সৃষ্টি
উত্তর : খ. পদ্যাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা
ব্যাখ্যাঃ পদ বা পদাবলী বলতে বুঝায় বৌদ্ধ বা বৈষ্ণবীয় ধর্মের গূঢ় রহস্য কেন্দ্রিক রচনা । বৈষ্ণব পদাবলী বৈষ্ণব সমাজে পরিচিত মহাজন পদাবলী নামে । বৈষ্ণব পদাবলীর মহাকবি বলা হয় বিদ্যাপতি , চণ্ডীদাস , জ্ঞানদাস ; গোবিন্দ দাস ; বলরাম দাস প্রমুখকে । বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা বিদ্যাপতি ; তবে বাংলায় প্রথম পদ রচনা করেন বড়ু চণ্ডীদাস । চতুর্দশ শতকের শেষ দিক থেকে বৈষ্ণব কবিতা রচিত হতে থাকে ।
১৪. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)- কারা রচনা করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ আলী আহসান
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
গ. মুহম্মদ আবদুল হাই, আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
উত্তর : ঘ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
ব্যাখ্যাঃ বাংলা ভাষার ইতিবৃত্ত- ড . মুহ . শহীদুল্লাহ । ‘ ভাষার ইতিবৃত্ত’- সুকুমার সেন রচিত
১৫. কোনটি ঠিক?
ক. গোরা (নাট্যগ্রন্থ)
খ. বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
গ. পথের দাবী (উপন্যাস)
ঘ. একাত্তরের দিনগুলি (উপন্যাস)
উত্তর : গ. পথের দাবী (উপন্যাস)
ব্যাখ্যাঃ গোরা ‘ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি উপন্যাস , ‘ বিদ্রোহী ‘ কাজী নজরুল ইসলামের ‘ অগ্নিবীণা ‘ কাব্যগ্রন্থের একটি কবিতা । ‘ পথের দাবি ‘ অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস । ‘ একাত্তরের দিনগুলি ‘ জাহানারা ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ ।
১৬. কোনটি হযরত মুহাম্মদ (স.)এর জীবনী গ্রন্থ?
ক. মরুমায়া
খ. মরুভাস্কর
গ. মরুতীর্থ
ঘ. মরুকুসুম
উত্তর : খ. মরুভাস্কর
ব্যাখ্যাঃ মরুভাস্কর ‘ হযরত মুহাম্মদ ( সঃ ) -এর জীবনী গ্রন্থ । এ নামে দুটি গ্রন্থ আছে । একটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ , অপরটি মুহম্মদ ওয়াজেদ আলীর প্রবন্ধ । ‘ মরুমায়া ‘ যতীন সেনগুপ্ত রচিত কাব্য ।
১৭. পদাবলী লিখেছেন-
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. মাইকেল মধুসূদন
গ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
ঘ. কায়কোবাদ
উত্তর : ক. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর ৭ মে , ১৮৬১ সালে ( ২৫ বৈশাখ , ১২৬৮ বঙ্গাব্দ ) জন্মগ্রহণ করেন এবং ৭ আগস্ট ১৯৪১ সালে ( ২২ শ্রাবণ , ১৩৪৮ বঙ্গাব্দ ) মৃত্যুবরণ করেন । বাংলা সাহিত্যে মহাকাব্য ব্যতীত সাহিত্যের সকল শাখায় তার অবদান বিদ্যমান । ভানু সিংহ ঠাকুর ‘ ছদ্মনাম ব্যবহারকারী রবীন্দ্রনাথের ব্রজবুলি ভাষায় গীতিকাব্যের সংকলন ‘ ভানু সিংহ ঠাকুরের পদাবলী ‘
১৮. বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান- এর সম্পাদক কে?
ক. মুহম্মদ আবদুল হাই
খ. মুহাম্মদ শহীদুল্লাহ
গ. মুহম্মদ এনামুল হক
ঘ. আহমদ শরীফ
উত্তর : ঘ. আহমদ শরীফ
ব্যাখ্যাঃ মুহম্মদ শহীদুল্লাহ বাংলা একাডেমির ‘ আঞ্চলিক অভিধান ‘ এবং আহমদ শরীফ বাংলা একাডেমির ‘ সংক্ষিপ্ত বাংলা অভিধান সম্পাদনা করেন । জিল্লুর রহমান সিদ্দিকী বাংলা একাডেমির ইংরেজি – বাংলা অভিধানের প্রধান সম্পাদক । বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক ( সৃজনশীল ) ‘ পত্রিকা উত্তরাধিকার
১৯. ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!- এই বাক্যের কী-এর অর্থ-
ক. ভয়
খ. রাগ
গ. বিরক্তি
ঘ. বিপদ
উত্তর : গ. বিরক্তি
২০. ঢাকের কাঠি- বাগধারাটির অর্থ-
ক. সাহায্যকারী
খ. তোষামুদে
গ. বাদক
ঘ. স্বাস্থ্যহীন লোক
উত্তর : খ. তোষামুদে
ইংরেজি
Each question below consists of a related pair of words; select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
২১. Submission- Yielding
ক. Subjection- Liberation
খ. Restrain- Indulge
গ. Complaint- Acquiescent
ঘ. Restriction- Relaxation
উত্তর : গ. Complaint- Acquiescent
ব্যাখ্যাঃ Yielding ( নম্র / বিনয়ী ) হল submission ( বাধ্য ) । acquiescent ( রাজি ) হল compliant ( সম্মতি ) ।
২২. Vacilate- Hesitate
ক. Persevere- Waiver
খ. Impulsive- Deliberate
গ. Obstinate- Accommodating
ঘ. Irresolute- Indecisive
উত্তর : ঘ. Irresolute- Indecisive
ব্যাখ্যাঃ Hesitate ( ইতস্তত ) হলে vacillate ( দ্বিধান্বিত ) হবে । irresolute ( অস্থিরচিত্ত ) হলে indecisive ( দ্বিধান্বিত ) হবে ।
২৩. Assert- Dissent
ক. Affirm- Object
খ. Reject- Disapprove
গ. Acknowledge- Recognize
ঘ. Endorse- Ratify
উত্তর : ক. Affirm- Object
ব্যাখ্যাঃ Dissent ( আপত্তি থাকা ) থাকলে assert ( দাবি করা ) করবে । object ( আপত্তি ) থাকলে affirm ( দৃঢ়ভাবে ঘোষণা করা ) করবে ।
২৪. Distort- Twist
ক. Straighten- Bend
খ. Defor- Reform
গ. Harmonize- Balance
ঘ. Observe- Blur
উত্তর : গ. Harmonize- Balance
ব্যাখ্যাঃ Twist ( মোচড়ানো ) করলে distort ( বিকৃতি করা ) ঘটবে । Balance করলে harmonize ( সুসংগত ) হবে ।
Question nos 25-29 are incmoplete sentences. Choose the word or phrase that best completes the sentence.
২৫. Government has been entrusted __ elected politicians.
ক. with
খ. for
গ. to
ঘ. at
উত্তরঃ to
ব্যাখ্যাঃ Entrusted to অর্থ কোন ব্যক্তির উপর বিশ্বাস স্থাপন করা
২৬. He has paid the penalty __ his crimes __ five years in prison.
ক. for, with
খ. at, by
গ. about, a t
ঘ. after, in
উত্তর : ক. for, with
২৭. The path ___ paved, so we were albe to walk through the park.
ক. was
খ. had been
গ. has been
ঘ. being
উত্তর : খ. had been
২৮. In spite of my requests, he did not __.
ক. give in
খ. fall in
গ. get off
ঘ. give forth
উত্তর : গ. get off
ব্যাখ্যাঃ give in- বশ্যতা স্বীকার করা , ger off- যাত্রা করা , fall in পতিত হওয়া , give forth- নিসৃত হওয়া । প্রদত্ত বাক্যের অর্থ আমার অনুরোধ সত্ত্বেও সে বশ্যতা স্বীকার করেনি ।
২৯. The children studied in a class room __ windows were never opened.
ক. that
খ. which
গ. where
ঘ. whose
উত্তর : ঘ. whose
ব্যাখ্যাঃ noun বা pronoun এর পূর্বে যাহার / যেটির অর্থে whose ( possessive ) বসে ।
Questions no. 30-32 are incomplete sentences. Fill in the gaps by choosing one word from the choices given.
৩০. To stay healthy, we must plan to have a balanced __.
ক. food
খ. diet
গ. outlook
ঘ. figure
উত্তর : খ. diet
ব্যাখ্যাঃ keep one’s fingers crossed- আশা পোষণ পোষণ করা ।
৩১. We must keep our fingers __ that the weather will stay fine for the picnic tomorrow.
ক. raised
খ. pointed
গ. lifte
ঘ. crosse
উত্তর : ঘ. crossed
ব্যাখ্যাঃ keep our fingers crossed – আশা পোষন করা ।
৩২. They have __ their support for our case.
ক. pledged
খ. disavowed
গ. provided
ঘ. defered
উত্তর : ক. pledged
ব্যাখ্যাঃ pledge- প্রতিজ্ঞা , জামা নত রাখা , অঙ্গীকার করা ।
Chosse the correct meaning of the following words:
৩৩. Cul-de-sac
ক. selection
খ. dead end
গ. error
ঘ. bubble
উত্তর : খ. dead end
ব্যাখ্যাঃ ফরাসি শব্দ Cul – de – sac- এর অর্থ কানাগলি ( dead end )।
৩৪. Parcel
ক. Quarrel
খ. Piece of land
গ. Postage
ঘ. Unobstructed view
উত্তর : গ. Postage
ব্যাখ্যাঃ Parcel- শব্দের অর্থ- ডাকযোগে প্রেরণের মোড়ক , কোন কিছুর অপরিহার্য অংশ , খণ্ড প্রভৃতি ।
৩৫. Rumminant
ক. Cud-chewing nimal
খ. Soup
গ. Gossip
ঘ. Noise-maker
উত্তর : ক. Cud-chewing nimal
ব্যাখ্যাঃ Ruminant- জাবর কাটা পশু
Read the following passage and answer the question 46-40
One the face of it, telescopes and data bases sound like very different things. Telescopes sit on the top of mountains, and are pointed at the skies; data bases sit on computer hard disks, humming away, and going no where. Yet they have something in common; both allow astronomers to explore the universe. Modern telescopes are highly automated pieces that produce reams of observational data. Such data can be stored, precessed and distributed just like other digital information. This astronomer actually to visit a telescope to make observation.
৩৬. Which is correct?
ক. Telescopes and data bases complement each other for the astronomer
খ. Telescopes and data bases are both becoming relevant for the astronomer
গ. Telescopes and data bases have nothing in common for the astronomer
ঘ. Telescopes and data bases cab be confusing to the astronomer
উত্তর : ক. Telescopes and data bases complement each other for the astronomer
৩৭. ‘Data bases sit on computer disks, humming away’ implies-
ক. Data bases are singing instrument
খ. Data bases are useless and static
গ. Data bases make soft sound but are working away
ঘ. Data bases are things of the past
উত্তর : গ. Data bases make soft sound but are working away
৩৮. Modern data base ‘produce reams of observational data.’
ক. Data bases produce lot of information
খ. Data bases are placked with paper
গ. Data bases create information instantly
ঘ. Data bases are of limited use in strong information
উত্তর : ক. Data bases produce lot of information
৩৯. Which is correct?
ক. The contemporary astronomer needs to look at the sky from a mountain top
খ. The contemporary astronomer needs a telescope to explore the universe
গ. The contemporary astronomer needs heavy machinery to explore the universe
ঘ. The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe
উত্তর : ঘ. The contemporary astronomer needs a telescope equipped with digital sensors to explore the universe
৪০. A good title for the passage will be-
ক. Telescope and exploration of the universe
খ. Digital telescope and exploration of the universe
গ. Astronomers and exploration of the universe
ঘ. Space exploration in the new millenium
উত্তর : খ. Digital telescope and exploration of the universe
গণিত
৪১. কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট। সংখ্যাটি কত?
ক. ৭৩০
খ. ৭৩৫
গ. ৮০০
ঘ. ৭৮০
উত্তর : খ. ৭৩৫
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪২. কোন পরীক্ষায় পরীক্ষার্থীর ৮০% গণিত এবং ৭০% বাংলায় পাস করলো। উভয় বিষয়েই পাস করলো ৬০%, উভয় বিষয়ে শতকরা কত জন ফেল করলো?
ক. ১৫%
খ. ১০%
গ. ১২%
ঘ. ১১%
উত্তর : খ. ১০%
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪৩. কোন কোন স্বাভাবিক সংখ্যা দ্বারা ৩৪৬কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ৩১ অবশিষ্ট থাকে?
ক. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
খ. ৩৫, ৪০, ৬৫, ১১০, ৩১৫
গ. ৩৫, ৪৫, ৭০, ১০৫, ৩১৫
ঘ. ৩৫, ৪৫, ৬৩, ১১০, ৩১৫
উত্তর : ক. ৩৫, ৪৫, ৬৩, ১০৫, ৩১৫
৪৪. একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হল। ক্ষতির শতকরা হার কত?
ক. ৪%
খ. ৬%
গ. ৫%
ঘ. ৭%
উত্তর : গ. ৫%
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪৫. দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে বড় সংখ্যাটি কত?
ক. ৭০
খ. ৮০
গ. ৯০
ঘ. ১০০
উত্তর : ঘ. ১০০
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন ।

৪৬. একটি প্রকৃত ভগ্নাংশের হর ও লবের অন্তর ২, হর ও লব উভয় থেকে ৩ বিয়োগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তার সংগে ১/৪ যোগ করলে যোগ ফল ১ হবে , ভগ্নাংশটি কত?
ক. ৭/৯
খ. ৯/১১
গ. ১১/১৩
ঘ. ১৩/১৫
উত্তর : খ. ৯/১১
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪৭. কোন সংখ্যাটি বৃহত্ তম?
ক. ০.৩
খ. ১/৩
গ. √০.৩
ঘ. ২/৫
উত্তর : গ. √০.৩
৪৮. x+y=12 এবং x-y=2 হলে xy এর মান কত?
ক. 35
খ. 140
গ. 70
ঘ. 144
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৪৯. এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুণ। ৫ বছর পরে ছেলের ১২ বছর হলে বর্ তমানে ঐ ব্যক্তির বয়স কত?
ক. ৬৫ বছর
খ. ২৮ বছর
গ. ৩৩ বছর
ঘ. ৫৩ বছর
উত্তর : গ. ৩৩ বছর
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন ।

৫০. ৬০ মিটারবিশিষ্ট একিট রশিকে ৩:৭:১০ অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত?
ক. ৮:২২:৩০
খ. ১০:২০:৩০
গ. ৯:২১:৩০
ঘ. ১২:২০: ২৮
উত্তর : গ. ৯:২১:৩০
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

বিজ্ঞান
৫১. নিউটন আবিষ্কার করেন-
ক. কিউরী
খ. রাদারফোর্ড
গ. চ্যাডউইক
ঘ. থমসন
উত্তর : গ. চ্যাডউইক
ব্যাখ্যাঃ চ্যাডউইক – নিউট্রন ; রাদারফোর্ড- প্রোটন ; থমসন – ইলেকট্রন আবিষ্কার করেন ।
৫২. যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয়-
ক. আইসোটোপ
খ. আইসোমার
গ. আইসোটোন
ঘ. আইসোবার
উত্তরঃ ঘ. আইসোবার
ব্যাখ্যাঃ নিউট্রনের সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান- আইসোটোন ; প্রোটনের সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা অসমান- আইসোটোপ ; ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন সংখ্যা অসমান- আইসোবার.
৫৩. উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র-
ক. ক্রনোমিটার
খ. ট্যাকোমিটার
গ. হাইগ্রোমিটার
ঘ. ওডোমিটার
উত্তর : খ. ট্যাকোমিটার
ব্যাখ্যাঃ ক্রনোমিটার সময় পরিমাপক ; ট্যাকোমিটার – উড়োজাহাজের গতি নির্ণায়ক ; হাইগ্রোমিটার – আর্দ্রতা নির্ণয়ের ; ওডোমিটার – মটরগাড়ির গতি নির্ণয়ক যন্ত্র ।
৫৪. ভূমিকম্প নির্ণয়াক যন্ত্র-
ক. ব্যারোমিটার
খ. সেক্সট্যান্ট
গ. সিসমোগ্রাফ
ঘ. ম্যানোমিটার
উত্তর : গ. সিসমোগ্রাফ
ব্যাখ্যাঃ ব্যারোমিটার- বায়ু চাপ নির্ণায়ক ; সেক্সট্যান্ট – গ্রহ নক্ষত্র উন্নতি নির্ণায়ক ; সিসমোগ্রাফ – ভূমিকম্প নির্ণায়ক ; ম্যানোমিটার গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র.
৫৫. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রশ্মি বের হয়-
ক. গামা রশ্মি
খ. বিটা রশ্মি
গ. রঞ্জন রশ্মি
ঘ. কসমিক রশ্মি
উত্তর : ক. গামা রশ্মি
ব্যাখ্যাঃ রঙিন টেলিভিশন ও কম্পিউটারে CRT বা Catho de ray tube ব্যবহৃত হয় । এই টিউব হতে মানবদেহের জন্য ক্ষতিকর গামা রশ্মি বের হয় । এ রশ্মির শক্তি দৃশ্যমান আলোর চেয়ে ৫০,০০০ গুণ বেশি
৫৬. সূর্যে শক্তি উৎপন্ন হয়-
ক. পরমাণুর ফিশন পদ্ধতিতে
খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
গ. রাসায়নিক বিক্রিয়ার ফলে
ঘ. তেজস্ক্রিয়তার ফলে
উত্তর : খ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
ব্যাখ্যাঃ সূর্যে শক্তি উৎপন্ন হয় পরমাণুর নিউক্লিয় ফিউশন বিক্রিয়ায় । এ বিক্রিয়ায় একাধিক হালকা পরমাণুর নিউক্লিয়াস পরস্পর সংযুক্ত হয়ে অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াসে পরিণত হয় । এ সময় প্রচুর পরিমাণে নিউক্লিয় শক্তি উৎপন্ন হয়
৫৭. ডেঙ্গু জ্বরের বাহক-
ক. এ্যানোফিলিস
খ. কিউলেক্স
গ. এডিস
ঘ. সকল ধরনের মশা
উত্তর : গ. এডিস
ব্যাখ্যাঃ ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা । পীতজ্বরের জীবাণু , চিকনগুণিয়া এবং এবং জিকা ভাইরাস এর বাহকও এডিস মশা । স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায় । কিউলেক্স মশা ফাইলেরিয়ার জীবাণু বহন করে ।
৫৮. পেনিসিলিয়াম আবিষ্কার করেন-
ক. রবার্ট হুক
খ. টমাস এডিসন
গ. আলেকজান্ডার ফ্লেমিং
ঘ. জেমস ওয়াট
উত্তর : গ. আলেকজান্ডার ফ্লেমিং
ব্যাখ্যাঃ রবার্ট হুক – কোষ : টমাস আলভা এডিসন – ফনোগ্রাফ ; আলেকজান্ডার ফ্লেমিং – পেনিসিলিন ; জেমস ওয়াট বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন
৫৯. গ্রীন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে-
ক. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে
খ. বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
গ. নদ-নদীর পানি কমে যেতে পারে
ঘ. ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে
উত্তর : ক. সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যেতে পারে
ব্যাখ্যাঃ তাপ আটকে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধিকে গ্রিন হাউস ইফেক্ট বলে । গ্রিন হাউস প্রতিক্রিয়ায় মেরু অঞ্চলের বরফ গলে যাবে ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে ।
৬০. আমাদের দেশে বনায়নের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ-
ক. গাছপালা পরিবেশের ভারসাম্য নষ্ট করে
খ. গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীববজগতকে বাঁচায়
গ. দেশের অর্থনৈতিক উন্নয়নে কোন অবদান নেই
ঘ. ঝড় ও বন্যার আশঙ্কা বাড়িয়ে দেয়
উত্তর : খ. গাছপালা O2 ত্যাগ করে পরিবেশকে নির্মল রাখে ও জীববজগতকে বাঁচায়
ব্যাখ্যাঃ গাছপালা বায়ুমণ্ডল হতে CO2 , গ্যাস গ্রহণ করে এবং O2 , ত্যাগ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে জীব জগতকে বাঁচিয়ে রাখতে প্রভৃত ভূমিকা রাখে
সাধারণ জ্ঞান
৬১. বাংলাদেশ-ভারত পানি চুক্তির মেয়াদ-
ক. ১০ বছর
খ. ২০ বছর
গ. ২৫ বছর
ঘ. ৩০ বছর
উত্তর : ঘ. ৩০ বছর
ব্যাখ্যাঃ ১২ ডিসেম্বর , ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে ৩০ বছর মেয়াদি পানি চুক্তি স্বাক্ষর করেন ।
৬২. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
ক. পাট
খ. তৈরি পোশাক
গ. চা
ঘ. মাছ
উত্তর : খ. তৈরি পোশাক
ব্যাখ্যাঃ বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী খাত তৈরি পোশাক শিল্প । অর্থনৈতিক সমীক্ষা- ২০১৯ অনুযায়ী ২০১৭-১৮ অর্থবছরে তৈরি পোশাক খাতে রফতানি আয় ছিল ১৫,৪২৬ মিলিয়ন মার্কিন ডলার যা মোট পণ্য রপ্তানির ৪১.৫২ শতাংশ । অন্যদিকে , বৈদেশিক মুদ্রা অর্জনকারী দ্বিতীয় খাত নিটওয়্যার শিল্পের এ সময়ে আয় ছিল ১৫,১৮৯ মিলিয়ন মার্কিন ডলার যা মোট পণ্য রপ্তানির ৪১.৫১ শতাংশ
৬৩. কুমিল্লা বার্ড (BARD) –এর প্রতিষ্ঠাতা কে?
ক. মোহাম্মদ আইউব খান
খ. আখতার হামিদ খান
গ. আবদুল হামিদ খান ভাসানী
ঘ. এ. কে. ফজলুল হক
উত্তর: খ. আখতার হামিদ খান
ব্যাখ্যাঃ Bangladesh Academy for Rural Development ( BARD ) – এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান । তিনি ১৯৫৯ সালে পল্লির জনগণের উন্নয়নের জন্য কুমিল্লার কোটবাড়িতে বার্ড প্রতিষ্ঠা করেন ।
৬৪. ছয়-দফা দাবি প্রথম কোথায় উত্থাপন করা হয়?
ক. ঢাকায়
খ. লাহোরে
গ. করাচিতে
ঘ. নারায়ণগঞ্জে
উত্তর: খ. লাহোরে
ব্যাখ্যাঃ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা কর্মসূচি পেশ করেন । হয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২৩ মার্চ ১৯৬৬ সালে । ছয় দফার প্রথম দফা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন । বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল । ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয় ।
৬৫. বাংলার চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন?
ক. কর্নওয়ালিস
খ. ক্লাইভ
গ. জন মেয়ার
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তর: ক. কর্নওয়ালিস
ব্যাখ্যাঃ কর্নওয়ালিস ১৭৯৩ সালে চিরস্থায়ী ভূমি ব্যবস্থা চালুর মাধ্যমে সূর্যাস্ত আইন বলবৎ করেন ।
৬৬. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
ক. দিনাজপুর
খ. ঠাকুরগাঁও
গ. লালমনিরহাট
ঘ. পঞ্চগড়
উত্তর: ঘ. পঞ্চগড়
ব্যাখ্যাঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় ( উপজেলা তেঁতুলিয়া ) । বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার ( উপজেলা টেকনাফ ) , সর্বপূর্বের জেলা বান্দরবান ( উপজেলা থানচি ) এবং সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ ( উপজেলা শিবগঞ্জ )
৬৭. সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
ক. আড়িয়াল খাঁ
খ. সুরমা
গ. চন্দনা
ঘ. রূপসা
উত্তর: খ. সুরমা
ব্যাখ্যাঃ ফরিদপুর- আড়িয়াল খাঁ , সিলেট- সুরমা আর খুলনা- রূপসা নদীর তীরে অবস্থিত ।
৬৮. বাংলাদেশের লোকশিল্প যাদুঘর কোথায় অবস্থিত?
ক. ময়নামতি
খ. সোনারগাঁ
গ. ঢাকা
ঘ. পাহাড়পুর
উত্তর: খ. সোনারগাঁ
ব্যাখ্যাঃ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত । ১৯৯৬ সালে সোনারগাঁও লোক শিল্প ও কারুশিল্প যাদুঘরের নাম পরিবর্তন করে জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর করা হয় ।
৬৯. বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ কোন অঞ্চলের?
ক. রাঙ্গামাটি
খ. রংপুর
গ. কুমিল্লা
ঘ. সিলেট
উত্তর: ঘ. সিলেট
ব্যাখ্যাঃ মণিপুরী নৃত্য – সিলেট : ঝুমুর নৃত্য – রংপুর ; ধুপ নৃত্য – খুলনা ; বল এবং জারী নৃত্য- ঢাকা অঞ্চলের
৭০. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
ক. আট
খ. দশ
গ. এগার
ঘ. পনের
উত্তর: গ. এগার
ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধ চলাকালীন ৪ এপ্রিল মুক্তিফৌজ ‘ নামে মুক্তিবাহিনী গঠিত হয় । পরবর্তীতে ৯ এপ্রিল মুক্তিবাহিনী নামকরণ করা হয় । ১৯৭১ সালের ১০ এপ্রিল জেনারেল আতাউল গনি ওসমানি বাংলাদেশের প্রধান সেনাপতি নিযুক্ত হলে তিনি যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১ টি সেক্টর এবং ৬৪ টি সাব – সেক্টরের ভাগ করেন
৭১. ইসলামী সম্মেলন সংস্থার হেড কোয়ার্টার বা প্রধান কার্যালয় কোথায়?
ক. তেহরান
খ. জেদ্দা
গ. কায়রো
ঘ. রিয়াদ
উত্তর: খ. জেদ্দা
ব্যাখ্যাঃ ইসলামী সম্মেলন সংস্থা ( ওআইসি ) ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয় । ওআইসির প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোর রাজধানী রাবাতে । ওআইসি – র প্রথম মহাসচিব মালয়েশিয়ার টেংকু আবদুর
৭২. বাংলাদেশ কোন সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য পদ লাভ করে?
ক. ১৯৭২
খ. ১৯৭৩
গ. ১৯৭৪
ঘ. ১৯৭৫
উত্তরঃ গ, ১৯৭৪
ব্যাখ্যাঃ ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল কর্তৃক জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নি সংযোগের প্রতিক্রিয়ায় মুসলিম বিশ্বের ২৫ টি দেশের রাষ্ট্রপ্রধানদের মরক্কোর রাবাতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের শেষ দিন ( ২৫ সেপ্টেম্বর ) ওআইসি গঠিত হয় । বাংলাদেশ লাহোরে অনুষ্ঠিত ওআইসির দ্বিতীয় শীর্ষ সম্মেলনে ( ২৩ ফেব্রুয়ারি ১৯৭৪ ) সংস্থাটির সদস্যপদ ( ৩২ তম সদস্য ) লাভ করে । উল্লেখ্য বাংলাদেশকে সদস্যপদ দেওয়ায় পাকিস্তান সংস্থাটি ত্যাগ করেছিল ।
৭৩. অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
খ. উন্নয়নের গতিধারা
গ. মাইক্রো ক্রেডিট
ঘ. বৈদেশিক সাহায্য
উত্তর: ক. দুর্ভিক্ষ ও দারিদ্র্য
ব্যাখ্যাঃ ভারতীয় বংশোদ্ভূত বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৯৯৮ সালে দুর্ভিক্ষ ও দারিদ্র্য বিষয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান । Poverty and Famine অমর্ত্য সেন রচিত বিখ্যাত গ্রন্থ ।
৭৪. জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) –এর আগামী শীর্ষ সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
ক. দিল্লি
খ. ডারবান
গ. ঢাকা
ঘ. জাকার্তা
উত্তর: গ. ঢাকা
ব্যাখ্যাঃ ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে NAM প্রতিষ্ঠিত হয় । NAM- এর ১৬ তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২৬-৩১ আগস্ট ২০১২ সালে ইরানের তেহরানে এবং ১৭ তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালে ভেনিজুয়েলার পড়লামারে ( Porlamar ) । সংস্থার পরবর্তী শীর্ষ সম্মেলন ( ১৮ তম ) অনুষ্ঠিত হবে ২০১৯ সালে আজারবাইজানের রাজধানী বাকুতে । বর্তমানে NAM এর সদস্য সংখ্যা ১২৫ টি
৭৫. উপসাগরীয় সহযোগিতা পরিষদ (GCC) –এর সদস্য সংখ্যা কত?
ক. ৬
খ. ৭
গ. ৮
ঘ. ৫
উত্তর: ক. ৬
ব্যাখ্যাঃ ১৯৮১ সালে প্রতিষ্ঠিত উপসাগরীয় ৬ টি দেশ নিয়ে Gulf Co – operation Council গঠিত হয় এর সদর দপ্তর রিয়াদ ( সৌদি আরব ) । সদস্য- সৌদি আরব , বাহরাইন , কুয়েত , কাতার , ওমান ও সংযুক্ত আরব আমিরাত ।
৭৬. BIMSTEC কী ধরণের সংগঠন?
ক. রাজনৈতিক
খ. অর্থনৈতিক
গ. বাণিজ্যিক
ঘ. সামাজিক
উত্তর: খ. অর্থনৈতিক
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সংগঠন BIMSTEC বা Bay of Bengal Initiative for Multi – Sectoral Technical and Economic Co – operation এর বর্তমান সদস্য ৭ এবং সদর দপ্তর ঢাকা । ৬ জুন , ১৯৯৭ এর যাত্রা।
৭৭. সার্ক কোন সালে, কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক. ১৯৮৫ সালে, ঢাকায়
খ. ১৯৮৩ সালে, দিল্লিতে
গ. ১৯৮৪ সালে, কলোম্বোতে
ঘ. ১৯৮৬ সালে, মালেতে
উত্তর: ক. ১৯৮৫ সালে, ঢাকায়
ব্যাখ্যাঃ ঢাকায় অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলন মধ্য দিয়ে সার্ক প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর । সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুণ্ডুতে অবস্থিত । সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান এবং বর্তমান মহাসচিব আমজাদ হোসেন বি . সিয়াল ( পাকিস্তান )
৭৮. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
ক. ১৯৫
খ. ১৮৯
গ. ১৭০
ঘ. ১৭৫
উত্তরঃ ১৯৩
ব্যাখ্যাঃ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় । প্রতিষ্ঠাতকালীন জাতিসংঘের সদস্য ছিল ৫১ টি । সর্বশেষ দক্ষিণ সুদান ২০১১ সালের ১৪ জুলাই সদস্য পদ লাভ করায় জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা [বি.দ্র. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩ ]।
৭৯. বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ লাভ করে?
ক. ২ বার
খ. ৩ বার
গ. ১ বার
ঘ. ৪ বার
উত্তর: ক. ২ বার
ব্যাখ্যাঃ জাতিসংঘের নিরাপত্তা বা স্বস্তি পরিষদের মোট সদস্য ১৫ টি ( স্থায়ী ৫ টি , অস্থায়ী সদস্য ১০ টি ) । নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দুই বছরের জন্য নির্বাচিত হয় । ১৯৭৮ সালে নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জপান ( জয় লাভ বাংলাদেশ ) । ২০০০-২০০১ সালে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অস্থায়ী সদস্য পদ লাভ করে ।
৮০. বাংলাদেশ সরকারী কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত?
ক. ১৬৩
খ. ১৩৭
গ. ১৩৮
ঘ. ১৪০(২)
উত্তর: খ. ১৩৭
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের নবম ভাগের ২ য় পরিচ্ছদের ১৩৭ ধারায় উল্লেখ রয়েছে যে , আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক সরকারী কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাইবে এবং একজন সভাপতি ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হইবে , সেইরণ অন্যান্য সদস্যকে লইয়া প্রত্যেক কমিশন গঠিত হইবে ।
৮১. জাতির জনক বঙ্গবন্ধু জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন?
ক. স্বস্তি পরিষদে
খ. সাধারণ পরিষদের অধিবেশনে
গ. ইকোসোকে (ECOSOC)
ঘ. ইউনেসকোতে (UNESCO)
উত্তর: খ. সাধারণ পরিষদের অধিবেশনে
ব্যাখ্যাঃ বাংলাদেশ ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৩৬ তম সদস্য হিসেবে যোগদান করে । ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯ তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করেন ।
৮২. মুক্তিযুদ্ধের বিজয়ের দিনে আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?
ক. জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী
খ. এয়ার কমোডর এ কে খন্দকার
গ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
ঘ. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
উত্তর: খ. এয়ার কমোডর এ কে খন্দকার
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর ইস্টার্ন কমান্ডের অধিনায়ক লে . জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি ঢাকার রেসকোর্স ময়দানে ( সোহরাওয়ার্দী উদ্যান ) বাংলাদেশ ও ভারতের সম্মিলিত মিত্র ও মুক্তিবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান সেনাপতি লে . জেনারেল জগজিৎ অরোবার নিকট আত্মসমর্পণ করেন । আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এয়ার কমোডর একে খন্দকার
৮৩. রাশিয়ার কুরস্ক নামক পারমাণবিক সাবমেরিনটির ওজন কত টন?
ক. ১২,৮০০
খ. ১৩,৯০০
গ. ১৪,২০০
ঘ. ১৫,০০০
উত্তরঃ[বি.দ্র. ২৫,০০০ টন, সূত্র : সংবাদ, ২৩ আগস্ট ২০০০। ২৪,০০০ টন, সূত্র : প্রথম আলো, ২৩ আগস্ট, ২০০০]
ব্যাখ্যাঃ ২০০০ সালের ১২ আগস্ট অস্কার ক্লাশ নিউক্লিয়ার পাওয়ারড সাবমেরিন কে -১৪১ ‘ কুরস্ক ‘ এক রহস্যজনক বিস্ফোরণজনীত কারণে ১১৮ জন সাবমেরিন অফিসারসহ এন্টার্কটিকা এবং নরওয়েরর মাঝামাঝি ব্যারেন্টস সাগরে ডুবে যায় । এর ওজন ছিল ২৪০০০ টন।
৮৪. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
ক. সুইডেন
খ. নাইজেরিয়া
গ. বাংলাদেশ
ঘ. ভারত
উত্তরঃ
ব্যাখ্যাঃ TI রিপোর্ট -২০১৮ অনুযায়ী শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ- সোমালিয়া , এবং সর্বনিম্ন দুর্নীতিগ্রস্ত দেশ নিউজিল্যান্ড । বাংলাদেশের অবস্থান নিম্নক্রমে ১৭ এবং ঊর্ধ্বক্রমে ১৪৩ তম
৮৫. ‘বিশ্বের জনসংখ্যা পরিস্থিতি ২০০০’ রিপোর্ট অনুসারে নারী নির্যাতনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষে রয়েছে কোন দেশ?
ক. পাকিস্তান
খ. কেনিয়া
গ. পাপুয়া নিউগিনি
ঘ. বাংলাদেশ
উত্তর: গ. পাপুয়া নিউগিনি
ব্যাখ্যাঃ ২০১৪ সালের ইউনিসেফ – এর প্রতিবেদন অনুযায়ী বিশ্বের নারী নির্যাতনের শীর্ষ অবস্থানে রয়েছে আফ্রিকার দেশ পাপুয়া নিউগিনি । The Thomson Reuters Foundation এর ২০১৮ সালের সার্ভে অনুযায়ী নারীদের জন্য সবচেয়ে বিপদজনক দেশ হচ্ছে ভারত ।
৮৬. ২০০০ সালের নোবেল শান্তি পুরস্কার লাভ করেন কে?
ক. প্রেসিডেন্ট কিম দায়ে জুং
খ. হোমস জে হেকম্যান
গ. গাও সিংজিয়ান
ঘ. এরিক ক্যান্ডেল
উত্তর: ক. প্রেসিডেন্ট কিম দায়ে জুং
ব্যাখ্যাঃ ২০১৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন যৌথভাবে ডেনিস মুকগুয়েজ ( কঙ্গো ) এবং নাদিয়া মুরাদ বাসে তাহা ( ইরাক )। ২০১৪ সালে শান্তিতে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন- মালালা ইউসুফজাই ( পাকিস্তান ) এবংকৈলাশ সত্যার্থী ( ভারত ) । ।
৮৭. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
ক. আফ্রিকা
খ. ইউরেশিয়া
গ. এশিয়া
ঘ. উত্তর আমেরিকা
উত্তর: গ. এশিয়া
ব্যাখ্যাঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন ৪,৪৫,৭৯,০০০ বর্গ কিমি । দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকার ডায়তন ৩,০০,৬৫,০০০ বর্গ কিমি । তৃতীয় বৃহত্তম মহাদেশ দেশ উত্তর আমেরিকার আয়তন ২,৪৪,৭৪,০০০ কিমি .। পঞ্চম বৃহত্তম মহাদেশে ইউরোপ মহাদেশের আয়তন ৯৯,৩৮,০০০ বর্গ কিমি ।
৮৮. আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি করা হয়?
ক. ১০ এপ্রিল, ১৯৭১
খ. ৭ এপ্রিল, ১৯৭১
গ. ৭ মার্চ, ১৯৭১
ঘ. ২৫ মার্চ, ১৯৭১
উত্তর: ক. ১০ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদনানাথতলায় শপথ গ্রহণ করে । বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর
৮৯. ‘হেলসিংকি’ কোন দেশের রাজধানী?
ক. সুইডেন
খ. নরওয়ে
গ. ফিনল্যান্ড
ঘ. পোল্যান্ড
উত্তর: গ. ফিনল্যান্ড
ব্যাখ্যাঃ সুইড্রেন- স্টকহোম , নরওয়ে – অসলো , ফিনল্যান্ড হেলসিংকি , পোল্যান্ড – ওয়ারশ
৯০. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
ক. ইরাক
খ. মিসর
গ. কুয়েত
ঘ. জর্ডান
উত্তর: ক. ইরাক
ব্যাখ্যাঃ আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ( ১৯৭২ সালের ৮ জুলাই ) এবং প্রথম আফ্রিকান মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় সেনেগাল ( ১৯৭২ সালের ১ ফেব্রুয়ারি ) । মিসর স্বীকৃতি দেয় । ১৯৭৩ সালের ১৫ সেপ্টেম্বর , কুয়েত স্বীকৃতি দেয় ১৯৭৩ সালের ৪ নভেম্বর , জর্ডান স্বীকৃতি দেয় ১৯৭৩ সালের ১৬ অক্টোবর ।
৯১. ‘সোনালি আঁশের দেশ’ কোনটি?
ক. ভারত
খ. শ্রীলঙ্কা
গ. পাকিস্তান
ঘ. বাংলাদেশ
উত্তর: ঘ. বাংলাদেশ
ব্যাখ্যাঃ পার্ট বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল । বাংলাদেশে পাটের প্রাচুর্য এবং বিশ্ব বাজারে চাহিদার কারণে পাটকে সোনালী আঁশ এবং বাংলাদেশকে সোনালী আঁশের দেশ বলা হয় ।
৯২. বাংলা একাডেমীর মূল ভবনের নাম কী ছিল?
ক. বর্ধমান হাউজ
খ. বাংলা হাউজ
গ. আহসান হাউজ
ঘ. চামেলি হাউজ
উত্তর: ক. বর্ধমান হাউজ
ব্যাখ্যাঃ রাষ্ট্রভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় । এ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউজ । বাংলা একাডেমির প্রথম পরিচালক ড . মুহম্মদ এনামুল হক এবং মহাপরিচালক ড . মাযহারুল ইসলাম ।
৯৩. ঢাকা বিভাগে কয়টি জেলা আছে?
ক. ১৫ টি
খ. ১৭ টি
গ. ১৪ টি
ঘ. ১২ টি
উত্তর: খ. ১৭ টি
ব্যাখ্যাঃ ঢাকা বিভাগে বর্তমানে জেলা আছে ১৩ টি ( ১. ঢাকা ২. ফরিদপুর ৩. গাজীপুর ৪. গোপালগঞ্জ ৫ . কিশোরগঞ্জ ৬. মাদারীপুর ৭. মানিকগঞ্জ ৮. মুন্সীগঞ্জ ৯. নারায়ণগঞ্জ ১০. নরসিংদী শরীয়তপুর ও ১৩. টাঙ্গাইল ) । উল্লেখ্য , চট্টগ্রাম- ১১ টি , রংপুর , রাজশাহী- ৮ টি করে , ময়মনসিংহ , সিলেট- ৪ টি ১১ , রাজবাড়ী ১২ করে , খুলনা- ১০ টি এবং বরিশাল বিভাগে ৬ টি জেলা রয়েছে ।
৯৪. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে?
ক. ১৯০৫
খ. ১৯১১
গ. ১৯৩৫
ঘ. ১৯২১
উত্তর: ঘ. ১৯২১
ব্যাখ্যাঃ ১৯১২ সালে গঠিত ১৩ সদস্যবিশিষ্ট নাথান কমিশনের সুপারিশক্রমে ১৯২১ সালের ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় । প্রথম উপাচার্য- পি . জে . হার্টজ । বর্তমান উপাচার্য ড . মোঃ আখতারুজ্জামান । ১৯০৫ সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয় এবং ১৯১১ সালে বঙ্গ ভঙ্গ রদ করা হয় ।
৯৫. সুইডেনের মুদ্রার নাম কী?
ক. পাউন্ড
খ. ডলার
গ. ক্রোনা
ঘ. পিসো
উত্তর: গ. ক্রোনা
ব্যাখ্যাঃ পাউন্ড- সাইপ্রাস , মিসর , সিরিয়া , লেবানন ; ডলার মার্কিন যুক্তরাষ্ট্র , কানাডা , সিঙ্গাপুর , অস্ট্রোলিয়া , সুইডেন- ক্রোনা ; পেসো- ফিলিপাইন , মেক্সিকো , কলম্বিয়া , উরুগুয়ের মুদ্রা
৯৬. NAM –এর বর্ তমান সদস্য সংখ্যা কত?
ক. ১০০
খ. ১১০
গ. ১১৪
ঘ. ১২০
[বি.দ্র. NAM –এর বর্তমান সদস্য সংখ্যা ১১৮]
ব্যাখ্যাঃ ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ার বান্দুং শহরে প্রথম আফ্রো – এশিয়া সম্মেলনের মাধ্যমে Non Allign Movement ( NAM ) বা জোটনিরপেক্ষ আন্দোলন গঠনের সিদ্ধান্ত গ্রহীত হয় । পরবর্তীতে ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে আনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যম NAM প্রতিষ্ঠিত হয় । বর্তমানে NAM এর সদস্য সংখ্যা ১২৫ টি ।
৯৭. কমনওয়েলথ সেক্রেটারিয়েট যে অট্টালিকায় অবস্থিত তার নাম কী?
ক. মার্লবোরো হাউজ
খ. হোয়াইট হাউজ
গ. বার্কিংহাম প্রাসাদ
ঘ. দি চেকার্স
উত্তর: ক. মার্লবোরো হাউজ
ব্যাখ্যাঃ লন্ডনে অবস্থিত ‘ মার্লবোরো হাউজে কমনওয়েলথ সেক্রেটারিয়েট অবস্থিত । ওয়াশিংটনে অবস্থিত ‘ হোয়াইট হাউস ‘ মার্কিন প্রেসিডেন্টের বাসভবন এবং লন্ডনে অবস্থিত ‘ বার্কিংহাম প্রাসাদ ‘ ইংল্যান্ডের রানীর বাসভবন ।
৯৮. সতীদাহ প্রথা কবে রহিত হয়?
ক. ১৮১৯
খ. ১৮২৯
গ. ১৮৩৯
ঘ. ১৮৪৯
উত্তর: খ. ১৮২৯
ব্যাখ্যাঃ ১৮২৯ সালে রাজা রামমোহন রায়ের প্রচেষ্টায় উইলিয়াম বেন্টিংক সতীদাহ প্রথা রহিত করেন ।
৯৯. প্রথম সাফ গেমস কোথায় অনুষ্ঠিত হয়?
ক. ঢাকা
খ. নয়াদিল্লী
গ. কলম্বো
ঘ. কাঠমুন্ডু
উত্তর: ঘ. কাঠমুন্ডু
ব্যাখ্যাঃ প্রথম সাফ গেমস ( বর্তমানে সাউথ এশিয়ান গেমস ) ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয় নেপালের কাঠমাণ্ডুতে । দ্বাদশ সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় ২০১৬ এ ভারতের গোয়া ও শিলিং – এ । ত্রয়োদশ সাউথ এশিয়ান গেমস অনুষ্ঠিত হয় নেপালের কাঠমান্ডুতে ২০১৮ সালে
১০০. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
ক. নীলফামারী
খ. কুড়িগ্রাম
গ. লালমনিরহাট
ঘ. দিনাজপুর
উত্তর: গ. লালমনিরহাট
ব্যাখ্যাঃ ছিটমহল সমস্যা নিরসনে ১৯৭৪ সালে মুজিব – ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়িত হয় ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে । ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে ভারত পায় তার ভূ – খন্ডে থাকা বাংলাদেশের ৫১ টি এবং বাংলাদেশের পায় তার ভূ – খন্ডে থাকা ভারতের ১১১ টি ছিটমহল ।
