16th BCS questions bank with solution

১৬ তম বি সি এস প্রশ্ন ও সমাধান ১. “জ্ঞান…

১৬ তম বি সি এস প্রশ্ন ও সমাধান

১. “জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।”- এ উক্তিটি কোন পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকত?

ক. সওগাত

খ. মোহাম্মদী

গ. সমকাল

ঘ. শিখা

উত্তরঃ ঘ. শিখা
ব্যাখ্যাঃ ঢাকা মুসলিম সাহিত্য সমাজের (১৯২৬) মুখপত্র আবুল হোসেন সম্পাদিত শিখা (১৯২৭) পত্রিকার প্রতি সংখ্যায় উক্তিটি লেখা থাকত।

২. ‘অবমূল্যায়ন’ ও ‘অবদান’ শব্দ দুটিতে ‘অব’ উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক?

ক. শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই অর্থে ব্যবহৃত হয়েছে

খ. শব্দ দুটিতে উপসর্গটি একই অর্থে ব্যবহৃত হয়েছে

গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম

ঘ. দুটি শব্দে উপসর্গটির অর্থ আপাত-বিচারে ভিন্ন হলেও আসলে এক

উত্তরঃ গ. দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম
ব্যাখ্যাঃ ‘অব’- সংস্কৃত বা তৎসম উপসর্গ। উপসর্গটি অবমূল্যায়ন শব্দে হীনতা অর্থে এবং অবদান শব্দটিতে “উৎকর্ষ অর্থে ব্যবহৃত হয়েছে।

৩. কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?

ক. গৌড়

খ. সোনারগাঁ

গ. ঢাকা

ঘ. হুগলী

উত্তরঃ খ. সোনারগাঁ
ব্যাখ্যাঃ বাংলার প্রথম সুবেদার ইসলাম খান বার ভূঁইয়াদের বিতাড়িত করে বাংলায় সুবেদারি শাসন প্রতিষ্ঠা করেন এবং ১৬১০ সালে সুবা বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। তিনি সম্রাটের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। পরবর্তীতে স্বাধীনতার পূর্বে ১৯০৫ ও ১৯৪৭ সালে এবং স্বাধীনতার পরে ১৯৭১ সালে ঢাকা বাংলার রাজধানীর মর্যাদা লাভ করে।

৪. ‘Intellectual’ শব্দের বাংলা অর্থ-

ক. বুদ্ধিমান

খ. বুদ্ধিজীবী

গ. মননশীল

ঘ. মেধাবী

উত্তরঃ খ. বুদ্ধিজীবী
ব্যাখ্যাঃ বুদ্ধিজীবী তাঁরাই যাঁরা মনোজাগতিক বিষয়াদি যেমন সাহিত্য, শিল্পকলা, ভাব, চিন্তা সম্পর্কে একান্ত আগ্রহী।

16th BCS questions bank with solution

৫. যা চিরস্থায়ী নয়-

ক. অস্থায়ী

খ. ক্ষণিক

গ. ক্ষণস্হায়ী

ঘ. নশ্বর

উত্তরঃ ঘ. নশ্বর
ব্যাখ্যাঃ ক্ষণকাল ব্যাপীয়া স্থায়ী- ক্ষণস্থায়ী; যা চিরস্থায়ী নয়- নশ্বর, যা স্থায়ী নয়- অস্থায়ী

৬. ’অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. নেতিবাচক

খ. বিয়োগান্ত

গ. নঞর্থক

ঘ. অজানা

উত্তরঃ গ. নঞর্থক
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার- ১. বাংলা উপসর্গ- ২১টি, ২. তৎসম বা সংস্কৃত উপসর্গ- ২০টি এবং ৩. বিদেশী উপসর্গ- অনির্ণেয়। একটি উপসর্গ বিভিন্ন অর্থে ব্যবহৃ হয়। এখানে ‘অচিন’ শব্দের ‘অ’ উপসর্গটি নর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। ‘অ’ উপসর্গটি অভাব অর্থে প্রকাশ পেয়েছে অচেনা, অজানা, অদেখা, অমিল প্রভৃতি শব্দগুলিতে।

৭. প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি?

ক. উৎকর্ষতা

খ. উৎকর্ষ

গ. উৎকৃষ্ট

ঘ. উৎকৃষ্টতা

উত্তরঃ গ. উৎকৃষ্ট
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৮. “পথিক তুমি পথ হারাইয়াছ” – কথাটি কার?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

গ. মীর মোশাররফ হোসেন

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তরঃ খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচনদ্র চট্টোপাধ্যায়ের ‘কপালকুন্ডলা’ উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক কুমারকে উদ্দেশ্য করে প্রশ্নোক্ত উটি করেন। এটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি। এ উপন্যাসের আরেকটি উক্তি- তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইবনা কেন।

৯. ‘সওগাত’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. কাজী নজরুল ইসলাম

খ. আবুল কালাম আজাদ

গ. খান মুহাম্মদ মঈনুদ্দিন

ঘ. মোহাম্মদ নাসিরুদ্দিন

উত্তরঃ ঘ. মোহাম্মদ নাসিরুদ্দিন
ব্যাখ্যাঃ মোহাম্মদ নাসিরউদ্দিন কর্তৃক ১৯১৮ সালে প্রকাশিত ‘সওগাত’ই একমাত্র পত্রিকা, যা আজও টিকে আছে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- নবযুগ, ধূমকেতু, লাঙ্গল খান মুহাম্মদ মঈনুদ্দিন সম্পদিত পত্রিকা- সাম্যবাদী।

১০. কোন গ্রন্হটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল?

ক. মেঘনাদবধ কাব্য

খ. দুর্গেশ নন্দিনী

গ. নীলদর্পণ

ঘ. অগ্নিবীণা

উত্তরঃ গ. নীলদর্পণ
ব্যাখ্যাঃ দীনবন্ধু মিত্র তাঁর বিখ্যাত নাটক ‘নীলদর্পণ’ প্রকাশ করেন ‘কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে যা ১৮৬০ সালে ঢাকার ‘বাংলা প্রেস’ থেকে প্রকাশিত হয়। নীলকরের অত্যাচারে জর্জরিত নীল চাষীদের দুর্দশা অবলম্বনে রচিত নীল দর্পণ ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ। ‘মেঘনাদবধ কাব্য’ (বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য) মাইকেল মধুসূদন দত্ত। ‘দুর্গেশনন্দিনী’ (বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস। ‘অগ্নিবীণা’ কাজী নজরুল ইসলাম রচিত প্রথম কাব্যগ্রন্থ।

১১. ‘সমকাল’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?

ক. মোহাম্মদ আকরম খাঁ

খ.তফাজ্জল হোসেন

গ. নাসিরুদ্দীন

ঘ. সিকানদার আবু জাফর

উত্তরঃ ঘ. সিকানদার আবু জাফর
ব্যাখ্যাঃ সিকান্দার আবু জাফর সম্পাদিত মাসিক সাহিত্যপত্র ‘সমকাল’ ১৯৫৭ সালে প্রথম ঢাকা থেকে প্রকাশিত হয়। মোহাম্মদ আকরম খাঁ সম্পাদিত পত্রিকা- দৈনিক খাদেম, দৈনিক/ সাপ্তাহিক/ মাসিক মোহাম্মদী। তফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত পত্রিকা দৈনিক ইত্তেফাক। মোহাম্মদ নাসিরউদ্দিন সম্পদিত পত্রিকা সওগাত। ।

১২. সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন?

ক. গোলাম মোস্তফা

খ. ফররুখ আহমদ

গ. ভাই গিরীশচন্দ্র সেন

ঘ. সুনিতীকুমার চট্টোপাধ্যায়

উত্তরঃ গ. ভাই গিরীশচন্দ্র সেন
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় প্রথম কোরআন বাংলায় অনুবাদ করেন ভাই গিরীশ চন্দ্র সেন। তিনি ১৮৮১-১৯৮৬ সালের মধ্যে অনুবাদের কাজ সম্পন্ন করেন। আর মুসলমানদের মধ্যে প্রথম কোরআন বাংলায় অনুবাদ করেন মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া। ইংরেজিতে প্রথম কোরআন শরীফ অনুবাদ করেন ড. তালিম আবু নাসের ।

১৩. সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য-

ক. বাক্যর সরল ও জটিলরূপে

খ. শব্দের রূপগত ভিন্নতায়

গ. তৎসম ও অতৎসম শব্দের ব্যবহারে

ঘ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়

উত্তরঃ ঘ. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়
ব্যাখ্যাঃ সাধু ও চলিত ভাষার পার্থক্য পরিলক্ষিত হয় তৎসম ও অতৎসম শব্দবহুলতায়, সর্বনাম ও ক্রিয়াপদের রূপ ভিন্নতায় এবং গুরুগম্ভীরতা ও সহজ-সরল, গতিময়তায়।

১৪. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৫৫

খ. ১৯৩৫

গ. ১৯৫২

ঘ. ১৩৫২

উত্তরঃ ক. ১৯৫৫
ব্যাখ্যাঃ রাষ্ট্রভাষা আন্দোলনের পরবর্তী কালের প্রেক্ষাপটে ১৯৭০ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমির প্রতিষ্ঠিত হয়। এ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানটির মূল ভবনের নাম ছিল বর্ধমান হাউজ। বাংলা একাডেমি ১৯৬০ সাল থেকে বাংলা সাহিত্যের বিকাশে গবেষণা, কবিতা প্রভৃতির জন্য পুরস্কার প্রদান করে আসছে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত সৃজনশীল মাসিক পত্রিকার নাম উত্তরাধিকার।

১৫. ‘মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর’- এ পঙক্তিটি কার রচনা?

ক. রবীন্দ্রনাথ ঠাকুর

খ. কাজী নজরুল ইসলাম

গ. শেখ ফজলুল করিম

ঘ. শামসুর রাহমান

উত্তরঃ গ. শেখ ফজলুল করিম
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত চরণটির রচয়িতা শেখ ফজলল করিম। তাঁর রচিত পংক্তিমালা হলো- সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন/হউক দূর অকল্যাণ সকল অশোভন, বাঁচতে হলে লাঙ্গল ঘর রে/আবার এসে গাঁয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি হলো- মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত উক্তি- গাহি সাম্যের গান/ ধরণীর হাতে দিল যারা/আনি ফসলের কামান, কাটাকুঞ্জে বসি তুই গাঁথিবি মালিকা/দিয়া গেনু ডালে তোর বেদনার টিকা।

১৬. বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে?

ক. বাংলার প্রকৃতির কথা

খ. বাংলার মানুষের কথা

গ. বাংলার ইতিহাসের কথা

ঘ. বাংলার সাংস্কৃতির কথা

উত্তরঃ ক. বাংলার প্রকৃতির কথা
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের গীতিবিতানের স্বরবিতান অন্তর্ভুক্ত জাতীয় সংগীতে বাংলার প্রকৃতির কথা রয়েছে। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ কবিতাটির ২৫ চরণের প্রথম ১০ চরণ বাংলাদেশের জাতীয় সংগীত হিসেবে গৃহীত হয়েছে। জাতীয় সংগীত প্রথম ইংরেজিতে অনুবাদ করেন সৈয়দ আলী আহসান ।

১৭. ‘রোহিণী’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

ক. চরিত্রহীন

খ. গৃহদাহ

গ. কৃষ্ণকান্তের উইল

ঘ. সংসপ্তক

উত্তরঃ গ. কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যাঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র- গোবিন্দলাল, হরলাল, রোহিনী, ভ্রমর, তিশাকর প্রমুখ। শরৎচন্দ্রের ‘চরিত্রহীন’ উপন্যাসের চরিত্র- সতীশ, কিরণময় এবং ‘গৃহদাহ’ উপন্যাসের চরিত্র সুরেশ, অচলা প্রমূখ।

১৮. ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থের সম্পাদক কে ছিলেন?

ক. হাসান হাফিজুর রহমান

খ. বেগম সুফিয়া কামাল

গ. মুনীর চৌধুরী

ঘ. আবুল বরকত

উত্তরঃ ক. হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যাঃ ‘৫২-র ভাষা শহীদদের স্মরণে রচিত ‘একুশে ফেব্রুয়ারি সাহিত্য সংকলনটি হাসান হাফিজুর রহমানের সম্পাদনায় ১৯৫৩ সালে প্রকাশিত হয়। এছাড়াও তাঁর সম্পাদনায় বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ : দলিলপত্র (১৬ খন্ডে) প্রকাশিত হয়।

১৯. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ?

ক. বিষবৃক্ষ

খ. গণদেবতা

গ. আরণ্যক

ঘ. ঘরে বাইরে

উত্তরঃ ঘ. ঘরে বাইরে
ব্যাখ্যাঃ বিষবৃক্ষ (উপন্যাস)-বঙ্কিমচন্দ্র, গণদেবতা (উপন্যাস)- তারাশঙ্কর; আরণ্যক (উপন্যাস)-বিভুতিভূষণ;ঘরে বাইরে (উপন্যাস)- রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা।

২০. কবি কাজী নজরুল ইসলাম ‘সঞ্চিতা’ কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?

ক. বারীন্দ্রকুমার ঘোষ

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. বীরজাসুন্দরী দেবী

ঘ. মুজাফফর আহমদ

উত্তরঃ খ. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ কবি নজরুল ইসলাম তাঁর রচিত ‘সঞ্চিতা’ কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘বসন্ত’ নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন। এছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুর ‘তাসের দেশ’ (নাটক) নেতাজী সুভাষ চন্দ্র বসুকে, ‘কালের যাত্রা’ (নাটক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে, ‘খেয়া’ (কাব্যগ্রন্থ) বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুকে এবং ‘পূরবী’ (কাব্যগ্রন্থ) আর্জেন্টিনার মহিলা কবি ভিক্টোরিয়া ওকাম্পোকে উৎসর্গ করেন।

২১. The word ‘imbibe’ means :

ক. to learn

খ. To tinge

গ. To drink

ঘ. To acquire

উত্তরঃ গ. To drink
ব্যাখ্যাঃ Imbibe অর্থ হলো শুষে নেয়া/পান করা।

২২. The word ‘homogeneous’ means:

ক. Of the same kind

খ. Of the same place

গ. Of the same race

ঘ. Of the same density

উত্তরঃ ক. Of the same kind
ব্যাখ্যাঃ Homogenous অর্থ হলো সমগোত্রীয়/সমজাতীয়।

২৩. The synonyme of ‘genesis’ is-

ক. introduction

খ. preface

গ. beginning

ঘ. foreword

উত্তরঃ গ. beginning
ব্যাখ্যাঃ পৃথিবী সৃষ্টির সূচনাকে genesis বলে।

২৪. The word ‘ecological’ is related to-

ক. Atmosphere

খ. Pollution

গ. Environment

ঘ. Demography

উত্তরঃ গ. Environment
ব্যাখ্যাঃ Ecological-পরিবেশ সংক্রান্ত। demography- জনসংখ্যা সম্পর্কিত বিদ্যা । ।

২৫. Which of the following sentence is correct?

ক. One of my friends are a lawyer

খ. One of my friends is a lawyer

গ. One of my friend is a lawyer

ঘ. One of my friends are lawyers

উত্তরঃ খ. One of my friends is a lawyer
ব্যাখ্যাঃ One of এর পর countable Noun বহুবচন হবে। কিন্তু Aux. verb হবে singular

২৬. The correct passive of “Sheila was writing a letter” is –

ক. A letter was written by Sheila

খ. A letter was being writing by Sheila

গ. A letter was being written by Sheila

ঘ. A letter was been written by sheila

উত্তরঃ গ. A letter was being written by Sheila
ব্যাখ্যাঃ Past continuous tense এর Passive voice er structure হলো Sub. (object) + was/were being মূল verb এর past participle+obj(sub)

২৭. Which of the following sentences is correct?

ক. That shirt which he bought is blue in colour

খ. The shirt that which he bought is blue in colour

গ. Which shirt he bought is blue in colour

ঘ. The shirt which he bought is blue in colour

উত্তরঃ ঘ. The shirt which he bought is blue in colour
ব্যাখ্যাঃThe shirt এখানে relative pronoun which এর antecedent। ।

২৮. Which of the following sentences is correct?

ক. Why you have done this?

খ. Why did you have done this?

গ. Why have you done this?

ঘ. Why you had done this?

উত্তরঃ গ. Why have you done this?
ব্যাখ্যাঃ প্রদত্ত প্রশ্নবোধক বাক্যে WH+ Aux verb + sub + verb এর base form + objective + ?

২৯. Which of the following sentance is a correct proverb?

ক. Fools rush in where angels fear to tread

খ. Fools rush in were an angels fears to tread

গ. A fool rushes in where an angels fear to tread

ঘ. Fools rush in where the angels fear to tread

উত্তরঃ ক. Fools rush in where angels fear to tread
ব্যাখ্যাঃ (ক)-র প্রবাদটির অর্থ হল, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল ।

৩০. Which of the following sentences is correct?

ক. I forbade him from going

খ. I forbade him to go

গ. I forbade him going

ঘ. I forbade him not to go

উত্তরঃ খ. I forbade him to go
ব্যাখ্যাঃ Forbid somebody from doing অর্থ কাউকে কোনো কিছু করা থেকে বিরত রাখা।

৩১. In which century was the Victorian period?

ক. 17th century

খ. 18th century

গ. 19th century

ঘ. 20th century

উত্তরঃ গ. 19th century
ব্যাখ্যাঃ 19th century-Victorian period (1832-1901), কয়েকজন বিখ্যাত Victorian poet হলো-Mathew Arnold, Robert Browning, Thomas Hardy, Alfred Tennyson.

৩২. A person who writes about his own life writes-

ক. A chronicle

খ. An autobiography

গ. A diary

ঘ. A biography

উত্তরঃ খ. An autobiography
ব্যাখ্যাঃ Autobiography হলো আত্মজীবনী। ।

৩৩. Shakespeare is known mostly for his-

ক. Poetry

খ. Novels

গ. Autobiography

ঘ. plays

উত্তরঃ ঘ. plays
ব্যাখ্যাঃ এলিজাবেথ যুগের কবি Shakespeare ৩৭টি Play (নাটক) লিখেছেন। “All that glitters is not Shakespeare কর্তৃক রচিত যা The Merchant of Venice এ বর্ণিত আছে।

৩৪. A pilgrim is a person who undertakes a journey to a-

ক. Holy place

খ. A mosque

গ. A bazar

ঘ. A new country

উত্তরঃ ক. Holy place
ব্যাখ্যাঃ Holy place যারা যাত্রা করে তাদেরকে pilgrim বা তীর্থযাত্রী বলে।

৩৫. Something which is obnoxious means that it is-

ক. Very dangerous

খ. Very pleasent

গ. Very ugly

ঘ. Very unpleasent

উত্তরঃ ঘ. Very unpleasent
ব্যাখ্যাঃ Obnoxious হলো আপত্তিকর, নোংরা, নিরানন্দ কর (very unpleasant)

৩৬. Something that is ‘fresh’ is something-

ক. Recently printed of published

খ. In fairly good condition

গ. Disrespectful

ঘ. Pleasant

উত্তরঃ খ. In fairly good condition
ব্যাখ্যাঃ in fairly good condition বেশ ভাল অবস্থাকে বোঝায়।

৩৭. A fantasy is-

ক. An imaginary story

খ. A funny film

গ. A history

ঘ. A real life event

উত্তরঃ ক. An imaginary story
ব্যাখ্যাঃ Fantasy হলো কাল্পনিক গল্প, Fairy Tale রূপকথা, Fable-উপকথা, Horror Fiction লোমহর্ষক উপন্যাস।

৩৮. An ordinance is-

ক. A book

খ. An arms factory

গ. A news paper journal

ঘ. A law

উত্তরঃ ঘ. A law
ব্যাখ্যাঃ Ordinance হলো বিশেষ আইন দ্বারা জারীকৃত অধ্যাদেশ। Ordnance-গোলন্দাজ বাহিনী/কামান। ।

৩৯. Three score is –

ক. Thirty times

খ. Three hundred times

গ. Three times twenty

ঘ. More than three

উত্তরঃ গ. Three times twenty
ব্যাখ্যাঃ Three score-ষাট, Thirty times- ত্রিশ গুণ, Three hundred times- তিনশত গুণ Three times Twenty- ষাট (২০+২০+20). More than three-তিন এর অধিক। ।

৪০. The antonym of ‘indifference’ is –

ক. Ardour

খ. Compassion

গ. Anxiety

ঘ. Concern

উত্তরঃ Ardour
ব্যাখ্যাঃ Indifference (উদাসীনতা) এর বিপরীত ardour (উৎসাহ)। Compassion করুণা, Anxiety l-উদ্বেগ মুশ্চিন্তা, Concern-উদ্বেগ/সম্পৃক্ততা।

৪১. বাংলাদেশে রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনীর মাধ্যমে?

ক. ১০

খ. ১১

গ. ১২

ঘ. ১৩

উত্তরঃ ১২
ব্যাখ্যাঃ বাংলাদেশে রাষ্ট্রপতি শাসিত সরকারব্যবস্থা প্রবর্তিত হয় ১৯৭৫ সালে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এবং ১৯৯১ সালে দ্বাদশ সংশোধনীর মাধ্যমে সংসদীয় শাসনব্যবস্থা চালু হয়।

৪২. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

ক. জয়নুল আবেদীন

খ. কামরুল হাসান

গ. হাশেম খান

ঘ. হামিদুর রহমান

উত্তরঃ কামরুল হাসান
ব্যাখ্যাঃ মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন শিব নারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও গ্রন্থের অনুপাত ১০:৬ (৫ : ৩)। বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান। ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় এক ছাত্রসভায় পি আ. স. ম আবদুর রব বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করেন।

৪৩. “সব কটা জানালা খুলে দাও না” – এর গীতিকার কে?

ক. মরহুম আলতাফ মাহমুদ

খ. মরহুম নজরুল ইসলাম বাবু

গ. ড. মনিরুজ্জামান

ঘ. মরহুম ড. আবু হেনা মোস্তফা কামাল

উত্তরঃ মরহুম নজরুল ইসলাম বাবু
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত গানটির গীতিকার মরহুম নজরুল ইসলাম বাবু। তিনি (১৯৪৯-১৯৯০) জামালপুর জেলার বদরগঞ্জ উপজেলার চরনগর গ্রামে জন্মগ্রহণ করেন। আলতাফ মাহমুদ হলেন আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী গানটির বর্তমান সুরকার।

৪৪. জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি?

ক. অ্যামোনিয়া

খ. সুপার ফসফেট

গ. টিএসপি

ঘ. ইউরিয়া

উত্তরঃ ইউরিয়া
ব্যাখ্যাঃ ইউরিয়া সার উৎপাদনকারী জিয়া সার কারখানাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে অবস্থিত ।

৪৫. বাংলায় ইউরোপীয় বণিক দের মধ্যে কারা প্রথম এসেছিল?

ক. ইংরেজরা

খ. ফরাসীরা

গ. ওলন্দাজরা

ঘ. পর্তুগিজরা

উত্তরঃ পর্তুগিজরা
ব্যাখ্যাঃ ১৪৮৭ সালে ইউরোপ থেকে সমুদ্রপথে ভারতবর্ষে আসার পথ আবিষ্কৃত হয়। ১৪৯৮ সালে ভাস্কো ডা গামা কালিকটে পৌঁছান এবং ১৫১৬ সালে পর্তুগিজরা প্রথম ইউরোপীয় বণিক হিসেবে বাংলায় আগমন করে। পর্তুগিজগণ বাংলাদেশে ফিরিঙ্গি নামে পরিচিত ছিলেন।

৪৬. কর্কটক্রান্তি রেখা-

ক. বাংলাদেশের উত্তর সীমান্ত দিয়া গিয়াছে

খ. বাংলাদেশের দক্ষিণ সীমান্ত দিয়া গিয়াছে

গ. বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়াছে

ঘ. বাংলাদেশ হতে অনেক দূরে অবস্থিত

উত্তরঃ বাংলাদেশের মধ্যখান দিয়া গিয়াছে
ব্যাখ্যাঃ আন্তর্জাতিক কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের ঝিনাইদহ, ঢাকা, কুমিল্লা জেলা বরাবর। এ রেখার অবস্থান ২৩.৫° উত্তর অক্ষাংশে।

৪৭. জাতিসংঘের জনসংখ্যা সংক্রান্ত ১৯৯৪ সালের রিপোর্ট অনুযায়ী জনসংখ্যার দিক দিয়া বাংলাদেশের স্থান?

ক. সপ্ তম

খ. অষ্টম

গ. নবম

ঘ. দশম

উত্তরঃ নবম।
ব্যাখ্যাঃ বর্তমানে ৮ম ।

৪৮. অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো কোথায় অবস্থিত?

ক. চট্টোগ্রাম

খ. ঢাকা

গ. মংলা

ঘ. খুলনা

উত্তরঃ চট্টগ্রাম
ব্যাখ্যাঃ বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম কন্টেইনার ডিপো চট্টগ্রামে অবস্থিত কিন্তু অভ্যন্তরীণ কন্টেইনার ডিপো ঢাকার কমলাপুরে অবস্থিত।

৪৯. উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন?

ক. লর্ড মিন্টো

খ. লর্ড কার্জন

গ. লর্ড মাউন্ট ব্যাটেন

ঘ. লর্ড ওয়াভেল

উত্তরঃ লর্ড মাউন্ট ব্যাটেন
ব্যাখ্যাঃ ৯৪৭ সালের ১৪ এবং ১৫ আগস্ট পাকিস্তান ও ভারত গঠিত হওয়ার সময় লর্ড মাউন্টব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ অক্টোবর এক ঘোষণায় বাংলা প্রদেশকে পূর্ববঙ্গ ও আসাম নামক দুটি প্রদেশে বিভক্ত করেন। উল্লেখ্য, উপমহাদেশের প্রথম গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস।

৫০. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত-

ক. নেপাল ও ভুটান

খ. পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম

গ. পশ্চিমবঙ্গ ও কুচবিহার

ঘ. পশ্চিমবঙ্গ ও আসাম

উত্তরঃ পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম
ব্যাখ্যাঃবাংলাদেশের উত্তরে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়: পূর্বে- ত্রিপুরা মিজোরাম; পশ্চিমে-পশ্চিমবঙ্গ।

৫১. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?

ক. বরিশাল জেলা

খ. ফরিদপুর জেলা

গ. ঢাকা জেলা

ঘ. রাজশাহী জেলা

উত্তরঃ বরিশাল জেলা
ব্যাখ্যাঃ ধূসরতার কবি,তিমির হননের কবি, নির্জনতার কবি ও রূপসী বাংলার খ্যাত জীবনানন্দ দাশ(১৮৯৯-১৯৫৪) বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর মাতা কবি কুসুমকুমারী দাশ।

৫২. চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম ‍দিন অর্থাৎ ২১ জুলাই, ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?

ক. ৩৮৭ জন

খ. ৩৭৫ জন

গ. ৩৫৭ জন

ঘ. ৩৭৮ জন

উত্তরঃ ৩৫৭ জন
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৫৩. বাংলাদেশের দীর্ঘ তম রেল সেতু-

ক. ভৈরব সেতু

খ. হার্ডিঞ্জ সেতু

গ. ব্রহ্মপুত্র সেতু

ঘ. তিস্তা সেতু

উত্তরঃ হার্ডিঞ্জ সেতু। [বর্ তমানে যমুনা সেতু]
ব্যাখ্যাঃ বর্তমানে দীর্ঘতম রেল সেতু ‘বঙ্গবন্ধু সেতু’। তবে এককভাবে ‘হার্ডিঞ্জ সেতু’।

৫৪. বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ কত?

ক. ১,৮২৪ কোটি টাকা

খ. ১,৮৪২ কোটি টাকা

গ. ১,৮৭৬ কোটি টাকা

ঘ. ১,৮৬৭ কোটি টাকা

উত্তরঃ ১,৮৭৬ কোটি টাকা
ব্যাখ্যাঃ ২০১৯-২০ সালে বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ৮৭,৬২০ কোটি টাকা।

৫৫. ১৪ ডিসেম্বর, ১৯৯৩ তারিখে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতিকে স্মরণীয় করে রাখবার জন্য ঢাকার মোট কতগুলো সড়কের নামকরণ করা হয়?

ক. ৪ টি

খ. ৫ টি

গ. ৬ টি

ঘ. ৭ টি

উত্তরঃ ৫ টি
ব্যাখ্যাঃ বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করা হয় ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ অবস্থিত ঢাকার মিরপুরে। যার স্থপতি মোস্তফা হারুন কুদ্দুস হিলি। ।

৫৬. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?

ক. শায়েস্তা খান

খ. শাহ সুজা

গ. টিপু সুলতান

ঘ. ইসলাম খান

উত্তরঃ শায়েস্তা খান
ব্যাখ্যাঃ ১৭৬৮ সালে সুবাদার শাহাজাদা আজম লালবাগের কেল্লার নির্মাণ কাজ শুরু করেন এবং সুবাদার শায়েস্তা খান ১৭৮২ সালে তা সম্পন্ন করেন। সুবেদার শায়েস্তা খান নির্মিত স্থাপত্য- ছোট কাটরা, সাত গম্বুজ মসজিদ । শাহ সুজা- ঢাকার চকবাজারের বড় কাটারা নির্মাণ করেন। টিপু সুলতান ছিলেন মহীশূরের শাসনকর্তা ।

৫৭. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

ক. ১৯০৬ সালে

খ. ১৮৬৪ সালে

গ. ১৯১৯ সালে

ঘ. ১৮৪০ সালে

উত্তরঃ ১৮৬৪ সালে
ব্যাখ্যাঃ ১৮৬৪ সালে প্রতিষ্ঠিত ঢাকা পৌরসভার প্রথম প্রশাসক- মি. স্ক্যানার এবং প্রথম ভারতীয় প্রশাসক আনন্দচন্দ্র।

৫৮. বাংলাদেশে জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হয়েছিল?

ক. ১৯৯২ সালে

খ. ১৯৯৩ সালে

গ. ১৯৯১ সালে

ঘ. ১৯৯০ সালে

উত্তরঃ ১৯৯২ সালে
ব্যাখ্যাঃ বাংলাদেশে উপজেলা ব্যবস্থা প্রথম প্রবর্তন করা হয় ১৯৮২ সালের ৭ নভেম্বর এবং তা বাতিল ঘোষণা করা হয় ২৩ নভেম্বর, ১৯৯১। পরবর্তীতে উপজেলা ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হয় ৩ ডিসেম্বর, ১৯৯৮ সালে।

৫৯. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?

ক. ৪ ফেব্রুয়ারি, ১৯৭২

খ. ২৪ জানুয়ারি, ১৯৭২

গ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

ঘ. ৪ এপ্রিল, ১৯৭২

উত্তরঃ ৪ ফেব্রুয়ারি, ১৯৭২
ব্যাখ্যাঃ যুক্তরাজ্য- ৪ ফেব্রু। ১৯৭২: ফ্রান্স- ১৪ ফেব্রু ১৯৭২ : যুক্তরাষ্ট্র- ৪ এপ্রিল, ১৯৭২; রাশিয়া- ২৪ জুন ১৯৭২।

৬০. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?

ক. ১৬ মার্চ, ১৯৭২

খ. ১৬ ডিসেম্বর, ১৯৭২

গ.. ৪ মার্চ, ১৯৭২

ঘ. ৪ জানুয়ারি, ১৯৭৩

উত্তরঃ সঠিক উত্তর ১ সেপ্টেম্বর,১৯৭২]
ব্যাখ্যাঃ ৪ মার্চ, ১৯৭২ সালে প্রথম ১ টাকা এবং ১০০ টাকার নোট চালু হয়

৬১. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?

ক. ৭ জুন,১৯৯৪

খ. ১১ জুন,১৯৯৪

গ. ১ জুলাই, ১৯৯৪

ঘ. ১২ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১১ জুন,১৯৯৪
ব্যাখ্যাঃ ১৯৬০ সালে নাইজেরিয়া স্বাধীনতা লাভ করার পর বিভিন্ন সময়ে সামরিক শাসনের সম্মুখীন হয়। ১৯৯৩ সালের ১৭ নভেম্বর জেনারেল সানি আবাচা দেশটির ক্ষমতা দখল করেন। ১৯৯৪ সালের ৭ জুন বিরোধী নেতা মাসুদ আরিওলা নিজকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন ।

৬২. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুথ্থানের মধ্যে কবে দেশের ক্ষমতা দখল করে?

ক. ২১ জুলাই,১৯৯৪

খ. ২২ জুলাই, ১৯৯৪

গ. ২৩ জুলাই,১৯৯৪

ঘ. ২৪ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ২৩ জুলাই,১৯৯৪
ব্যাখ্যাঃ আফ্রিকার দেশ গাম্বিয়া ১৯৬৫ সালে স্বাধীনতা লাভ করার পর দেশটিতে স্থিতিশীল গণতন্ত্র বিদ্যমান ছিল। পরবর্তীতে ১৯৯৪ সালের জুলাই মাসে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতিকে করা হয় এবং সামরিক নেতা ক্যাপ্টেন (অব) ইয়াহইয়া এ. জে. জে জাম্মেহ নিজেকে দেশের প্রধান হিসেবে ঘোষণা করেন।

৬৩. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত ছিল?

ক. ১৫ টি

খ.৬ টি

গ. ১১টি

ঘ. ১০ টি

উত্তরঃ ১১টি
ব্যাখ্যাঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য (স্থায়ী ৫টি, অস্থায়ী সদস্য ১০টি) ১৫টি। এর মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন)। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দুই বছরের জন্য নির্বাচিত হয়। ১৯৬৩ সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল (স্থায়ী ৫টি এবং অস্থায়ী (৬টি) ১১টি।

৬৪. ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে গোলদাতা কারা?

ক. স্টইচকভ ও রোবের্তো

খ. সালেনকো আর্ডেসন

গ. সালেনকো স্টইচকভ

ঘ. আর্ডেসন রোর্বেতো

উত্তরঃ সালেনকো স্টইচকভ
ব্যাখ্যাঃ ২০১৮ সালে ফিফা বিশ্বকাপের ২১তম আসর রাশিয়ায় অনুষ্ঠিত হয় এবং সর্বোচ্চ গোলদাতা ইংল্যান্ডের হ্যারিকেন ৬টি। ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হবে কাতারে এবং ২০২৬ সালে ২৩তম আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। ।

৬৫. ১৯৯৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত রাশিয়ার পার্লামেন্টের নির্বাচনে কোন রাজনৈতিক দলটি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আত্নপ্রকাশ করে?

ক. রাশিয়াস চয়েস

খ. লিবারেল ডেমোক্রেটিক পার্টি

গ. সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি

ঘ. দ্য কমিউনিস্ট পার্টি

উত্তরঃ লিবারেল ডেমোক্রেটিক পার্টি
ব্যাখ্যাঃ ২০১৮ সালের নির্বাচনে ইউনাইটেড রাশিয়ার জয়ের মধ্য দিয়ে ভ্লাদিমির পুতিন ৪র্থ বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হন।

৬৬. পিএলও চেয়ারম্যান ইয়াসির আরাফাত তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্হায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে কবে গাজা ভূখন্ডে আসেন?

ক. ১১ জুলাই, ১৯৯৪

খ.১২ জুলাই, ১৯৯৪

গ. ১৩ জুলাই, ১৯৯৪

ঘ. ১ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১ জুলাই, ১৯৯৪
ব্যাখ্যাঃ ইয়াসিন আরাফাত ১৯২৯ সালের ২৪ আগস্ট মিশরের কায়রোতে জন্মগ্রহণ করেন। ১৯৬৯ সালে পিএলও-এর চেয়ারম্যান নির্বাচিত হন এবং ১৯৯৪ সালের ১ জুলাই তিউনিসিয়ায় নির্বাসিত জীবন ছেড়ে স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে গাজা ভূখন্ডে আসেন। তিনি ২০০৪ সালের ১১ নভেম্বর ফ্রান্সের প্যারিসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

৬৭. রুয়ান্ডায় প্যাট্রিয়াটিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?

ক. ৮ জুলাই, ১৯৯৪

খ. ১৯ জুলাই, ১৯৯৪

গ. ২৪ জুলাই, ১৯৯৪

ঘ. ২৭ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১৯ জুলাই, ১৯৯৪
ব্যাখ্যাঃ হুতু ও তুতসি নামক দুই আদিবাসী সম্প্রদায়ের দ্বন্দ্ব পঞ্চাশের দশক থেকে শুরু করে নব্বই দশকের মাঝামাঝি সময় পর্যন্ত রুয়ান্ডাকে চির অশান্তির দেশে পরিণত করে রাখে। ১৯৯৪ সালে এসে এ যুদ্ধ পূর্বের সব রেকর্ড শুরু করে। এরূপ পরিস্থিতিতে ১৯৯৪ সালের ১৯ জুলাই বহু নেতা প্যাঙ্কেইর বিজিমুতে পরবর্তী ৫ বছরের জন্য প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করেন। ।

৬৮. Hubble Telescope এর ত্রুটি সংশোধনের জন্য নভোচারীগনকে মহাশূণ্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?

ক. Endeavour

খ. Challanger

গ. Pathfinder

ঘ. Apollo

উত্তরঃ Endeavour

৬৯. গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেন?

ক. ৮ জুলাই, ১৯৯৪

খ. ৯ জুলাই, ১৯৯৪

গ. ১০ জুলাই, ১৯৯৪

ঘ. ১১ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১০ জুলাই, ১৯৯৪
ব্যাখ্যাঃ গিরিজা প্রসাদ কৈরালা ছিলেন ‘নেপালি কংগ্রেস পার্টি থেকে নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি ১৯৯৪ সালের ১০ জুলাই নেপালের প্রধানমন্ত্রীর পথ থেকে পদত্যাগ করেন। নেপালের বর্তমান প্রধামন্ত্রী কমিউনিস্ট পার্টি নেতা কে পি শর্মা অলি (১৫ ফেব্রুয়ারি, ২০১৮-বর্তমান) এবং বর্তমান রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী ।

৭০. Asia pacific Economic co- operation (APEC) ফোরামের নভেম্বরে, ১৯৯৩- এ অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে কোন সদস্য দেশের সরকার প্রধান অনুপস্থিত ছিলেন?

ক. মালয়েশিয়া

খ. ফিলিপাইন

গ. অস্ট্রেলিয়া

ঘ. জাপান

উত্তরঃ জাপান
ব্যাখ্যাঃ APEC (Asia-Pecific Economic Cooperation) গঠিত হয় ১৯৮৯ সালে এর সদর দপ্তর সিঙ্গাপুর সিটিতে এবং বর্তমান সদস্য দেশের সংখ্যা ২১টি। ।

৭১. ১৯৯৪ এর নববর্ষের ‍দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমন করে?

ক. নজবুল্লাহ

খ. আহমেদ শাহ মাসুদ

গ. আব্দুর রশীদ দোস্তাম

ঘ. গুলবুদ্দীন হেকমতিয়ার

উত্তরঃ আব্দুর রশীদ দোস্তাম
ব্যাখ্যাঃ ১৯৯৪-এর নববর্ষের দিনে আবদুর রশীদ দোস্তাম গুলবদ্দিন হেকমতিয়ারকে সঙ্গে নিয়ে বোরহান উদ্দিন রাব্বানী এবং আহমেদ শাহ মাসুদের সরকারকে উৎখাত করার উদ্দেশ্যে কাবুল শহর আক্রমণ করেন।

৭২. ধুমকেতু সুমেকার লেভী-৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?

ক. ১৫ জুলাই, ১৯৯৪

খ. ১৬ জুলাই, ১৯৯৪

গ. ১৭ জুলাই, ১৯৯৪

ঘ. ১৮ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ১৬ জুলাই, ১৯৯৪

৭৩. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?

ক. ১৯৩৩

খ. ১৯৪৩

গ. ১৯৪৫

ঘ. ১৯৪৭

উত্তরঃ ১৯৪৫
ব্যাখ্যাঃ ১৯৪৫ সালে ফেব্রুয়ারি মাসে সাবেক সোভিয়েত ইউনিয়নে ইয়াস্টা কনফারেন্স অনুষ্ঠিত হয় যেখানে নিরাপত্তা পরিষদের গঠন এবং ভেটো ক্ষমতা নিয়ে আলোচনা হয়।

৭৪. NATO কবে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৭ সালের ৪ আগষ্ট

খ. ১৯৪৯ সালের ৪ এপ্রিল

গ. ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারী

ঘ. ১৯৫১ সালের ৪ মে

উত্তরঃ ১৯৪৯ সালের ৪ এপ্রিল
ব্যাখ্যাঃ যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইউরোপের ২৬টি দেশ নিয়ে NATO (North Atlantic Treaty Organisation) সামরিক জোট ৪ এপ্রিল ১৯৪৯ সালে গঠিত হয়। এর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে। এর বর্তমান সদস্য সংখ্যা ২৯টি।

৭৫. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার‌্যক্রম শুরু করে?

ক. ১৯৪৫ সাল হতে

খ. ১৯৪৬ সাল হতে

গ. ১৯৪৭ সাল হতে

ঘ. ১৯৪৮ সাল হতে

উত্তরঃ ১৯৪৫ সাল হতে
ব্যাখ্যাঃ International Monetary Fund (IMF) বা আন্তর্জাতিক অর্থ তহবিল ১৯৪৪ সালে ব্রেটন উত্স সম্মেলনের মাধ্যমে গঠিত হয় এবং ১৯৪৭ সালে ১ মার্চ কার্যক্রম শুরু করে। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। এর সদস্য সংখ্যা ১৮৯টি।

৭৬. বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?

ক. ১৯৪৬

খ. ১৯৪৮

গ. ১৯৬১

ঘ. ১৯৬২

উত্তরঃ ১৯৬১
ব্যাখ্যাঃ ইউরোপের দেশ জার্মানি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিভক্ত হয়ে গেলে ১৯৬১ সালে পূর্ব জার্মানি সরকার কার্সিনে একটি প্রাচীর তুলে দেয় এবং ১৯৮৯ সালে ৯ নভেম্বর পূর্ব-পশ্চিম জার্মানির বার্লিনের বাসিন্দারা প্রাচীরটি ভেঙ্গে ফেলে। ফলশ্রুতিতে ১৯৯০ সালের ৩ অক্টোবর (মাঝ রাতে) দুই জার্মানি একত্রিত হয়।

৭৭. Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯০৩ সালে

খ. ‍১৯০৫ সালে

গ. ১৯০৯ সালে

ঘ. ১৯১২ সালে

উত্তরঃ ১৯০৫ সালে
ব্যাখ্যাঃ মার্কিন আইনজীবি পল পি হ্যারিস ১৯০৫ সালে আন্তর্জাতিক রোটারি ক্লাব প্রতিষ্ঠিতা করেন। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে অবস্থিত।

৭৮. ‍Straw vote বলতে কী বুঝায়?

ক. Unofficial poll of public opinion

খ. Poll based on random representation

গ. ‘Yes-no’ vote

ঘ. Manipulated elections

উত্তরঃ Unofficial poll of public opinion
ব্যাখ্যাঃ Poll based on random representations বলতে প্রতিনিধি নির্বাচনের ভোট বুঝায়। Yes-No Vote বলতে হ্যাঁ-না ভোট বুঝায় এবং Manipulated elections বলতে প্রভাব বিস্তার কর নির্বাচন বুঝায়।

৭৯. বি-৫২ কী?

ক. এক ধরনের যাত্রীবাহী বিমান

খ. এক বিশেষ ধরনের হেলিকপ্টার

গ. এক ধরনের বোমারু বিমান

ঘ. ভূমি হতে শূণ্যে ‍নিক্ষেপণযোগ্য এক ধরনের ক্ষেপণাস্ত্র

উত্তরঃ এক ধরনের বোমারু বিমান
ব্যাখ্যাঃ বি-৫২ বোমারু বিমানটির নির্মাতা দেশ হলো যুক্তরাষ্ট্র। এটি ডানায় ২২টি এবং ভেতরে ৮টি ক্ষেপণাস্ত্র নিয়ে উড়তে পারে।

৮০. জর্দান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে কবে জর্দানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ঐতিহাসিক ঘোষণায় স্বাক্ষর করেন?

ক. ২৪ জুলাই, ১৯৯৪

খ. ২৫ জুলাই, ১৯৯৪

গ. ২৬ জুলাই, ১৯৯৪

ঘ. ২৭ জুলাই, ১৯৯৪

উত্তরঃ ২৬ জুলাই, ১৯৯৪
ব্যাখ্যাঃ জর্ডান ও ইসরাইলের মধ্যে ৪৬ বছরের যুদ্ধাবস্থার আনুষ্ঠানিক অবসানের লক্ষ্যে জর্ডানের বাদশাহ হোসেন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী ইসহাক রাবিন ১৯৯৪ সালের ২৬ অক্টোবর আকাবা মরু এলাকায় ঐতিহাসিক ঘোষণার স্বাক্ষর করেন।

৮১. আবহাওয়ায় ৯০% আদ্রতা মানে-

ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%

খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প

গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%

ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমান বৃষ্টিপাতের সময়ের ৯০%

উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমান সম্পৃক্ত অবস্থায় ৯০%
ব্যাখ্যাঃ আবহাওয়া ৯০% আর্দ্রতা মানে হলো বায়ু যতটুকু জলীয় বাষ্প ধারণ করতে পারে তার শতকরা ৯০ ভাগের উপস্থিতি।

৮২. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-

ক. ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ

খ. বোতাম টিপিয়া ডায়াল করা

গ. অপটিক্যাল ফাইবারের ব্যবহার

ঘ. নতুন ধরনের মাইক্রোফোন

উত্তরঃ ডিজিটাল সিগনালে বার্তা প্রেরণ
ব্যাখ্যাঃ ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য হলো এটি ডিজিটাল সিগন্যালে বার্তা প্রেরণ করে। ডিজিটাল সিগন্যাল বৈদ্যুতিক সংকেত on এবং off এর মতো কাজ করে।

৮৩. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ হোল-

ক. কম্পিউটার

খ. অফসেট পদ্ধতি

গ. ফটো লিথোগ্রাফী

ঘ. প্রসেস ক্যামেরা

উত্তরঃ ফটো লিথোগ্রাফী
ব্যাখ্যাঃ আধুনিক ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার কারণ হলো ফটো লিথোগ্রাফী। করে লিখোগ্রাফী পদ্ধতিতে ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন হয় না। এতে শুধুমাত্র কালির ব্যবহারের মাধ্যমে মুদ্রণ ব্যবস্থা সম্পাদিত হয়।

৮৪. পীট কয়লার বৈশিষ্ট হল-

ক. মাটির অনেক গভীরে থাকে

খ. ভিজা ও নরম

গ. পাহাড়ী এলাকায় পাওয়া যায়

ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক

উত্তরঃ ভিজা ও নরম
ব্যাখ্যাঃ পীট কয়লার বৈশিষ্ট্য হলো এটি ভিজা ও নরম। পীট কয়লা নিম্নমানের, উচ্চমানের কয়লা হলো বিটুমিনাস ।

৮৫. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-

ক. পটকা মাছ

খ. হাঙ্গর

গ. শুশুক

ঘ. জেলী ফিস

উত্তরঃ শুশুক
ব্যাখ্যাঃ শুশুক বা ডলফিন জাতীয় প্রাণিরা পানিতে বাস করলেও এরা ফুলকার সাহায্যে পানি হতে অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাই এরা পানিতে ভেসে ওঠে মাথার উপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে।

৮৬. রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর কোন রশ্নি বের হয়?

ক. মৃদু রঞ্জন রশ্নি

খ. গামা রশ্নি

গ. বিটা রশ্নি

ঘ. কসমিক রশ্নি

উত্তরঃ গামা রশ্নি
ব্যাখ্যাঃ রঙিন টেলিভিশন ও কম্পিউটারে CRT বা Cathode ray tube ব্যবহৃত হয়। এই টিউব হতে মানবদেহের জন্য ক্ষতিকর গামা রশ্মি বের হয়। এ রশ্মির শক্তি দৃশ্যমান আলোর চেয়ে ৫০,০০০ গুণ বেশি।

৮৭. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-

ক. ৩

খ. ২২/৭

গ. ২৫/৯

ঘ. প্রায় ৫/৯

উত্তরঃ খ. ২২/৭

৮৮. চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না কেন?

ক.চাঁদে কোন জীব নেই তাই

খ.চাঁদে কোন পানি নেই তাই

গ.চাঁদে বায়ুমন্ডল নেই তাই

ঘ.চাঁদের মধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মধ্যাকর্ষণজনিত ত্বরণ অপেক্ষা কম তাই

উত্তরঃ চাঁদে বায়ুমন্ডল নেই তাই
ব্যাখ্যাঃ শব্দ সঞ্চালনের জন্য জড় মাধ্যমের প্রয়োজন এবং বায়ু একটি জড় মাধ্যম। চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। তাই চাঁদে শব্দ করলে তা সঞ্চালিত হতে পারে না। এজন্যই শব্দ শোনা যায় না।

৮৯. নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়-

ক.ধমনীর ভেতর দিয়ে

খ.শিরার ভেতর দিয়ে

গ.স্নায়ুর ভেতর দিয়ে

ঘ.ল্যাকটিয়ালের ভেতর দিয়ে

উত্তরঃ ধমনীর ভেতর দিয়ে
ব্যাখ্যাঃ নাড়ির স্পন্দন প্রবাহিত হয় ধমনী দিয়ে। ডাক্তারগণ মানুষের নাড়ির যে স্পন্দন পরীক্ষা করেন, তা মূলত ধমনীর স্পন্দন। ধমনীর স্বাভাবিক স্পন্দন গড়ে প্রতি মিনিটে ৭২ বার।

৯০. উপকূলে কোন একটি স্হানে পরপর দুটি জোয়ারের মধ্যে ব্যাবধান হল-

ক.প্রায় ১২ ঘন্টা

খ.প্রায় ২৪ ঘন্টা

গ.প্রায় ৬ ঘন্টা

ঘ.চাদের তিথি অনুসার ভিন্ন

উত্তরঃ প্রায় ১২ ঘন্টা
ব্যাখ্যাঃ উপকূলে একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার ও দুইবার ভাটা হয়। পর পর দুটি জোয়ার ও দুটি কাটার ব্যাবধান ১২ ঘন্টা প্রায়।

৯১. নিম্নলিখিত চারটি সংখ্যার মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়?

ক.২০৪৮

খ.৫১২

গ.১০২৪

ঘ.৪৮

উত্তরঃ ১০২৪
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন।

৯২. কোন লঘিষ্ট সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪,৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?

ক.৮৯

খ.১৪১

গ.২৪৮

ঘ.১৭০

উত্তরঃ ১৪১
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন।

৯৩. ৫০০ টাকার ৪ বছরের সুদ এবং ৬০০ টাকার ৫ বছরের সুদ একত্রে ৫০০ টাকা হলে সুদের হার কত?

ক.৫%

খ.৬%

গ.১০%

ঘ.১২%

উত্তরঃ ১০%
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন।

৯৪. দুই ব্যাক্তি একত্রে একটি কাজ ৮ দিনে করতে পারে। দ্বিতীয় ব্যাক্তি একাকী কাজটি কত দিনে করতে পারবে?

ক.২০ দিন

খ.২২ দিন

গ.২৪ দিন

ঘ.২৬ ‍দিন

উত্তরঃ ২৪ দিন
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন।

৯৫. একজন দোকানদার ৭ ১/২% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হোত। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

ক.১০০ টাকা

খ.২০০ টাকা

গ.৩০০ টাকা

ঘ.৪০০ টাকা

উত্তরঃ ২০০ টাকা
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন।

৯৬.a+b+c=9, a2+b2+c2=29 হলে ab+bc+ca এর মান কত?

ক.52

খ.46

গ.26

ঘ.22

উত্তরঃ 26
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন।

৯৭. (a2+b2+-c2+2ab)/(a2-b2+c2+2ac)= কত

ক.a+b+c

খ.(a+b-c)/(a-b+c)

গ.(a-b+c)/(a+b-c)

ঘ.(a+b-c)/(a+b+c)

উত্তরঃ (a+b-c)/(a-b+c)
ব্যাখ্যাঃ

৯৮.a:b=4:7 এবং b:c=5:6 হলে a:b:c= কত?

ক.4:7:6

খ.20:35:24

গ.20:35:42

ঘ.24:35:30

উত্তরঃ 20:35:42
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন।

৯৯. দুইটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হওয়া সত্বেও ‍ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে?

ক. দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ

খ.দুই কোণ ও এক বাহু

গ.তিন কোণ

ঘ.তিন বাহু

উত্তরঃ তিন কোণ
ব্যাখ্যাঃ দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার পূর্বশর্ত- ১. তিনবাহু সমান ২. দুটি কোণ ও একবাহু সমান ৩. দুটি বাহু এবং তাদের দ্বারা গঠিত অন্তঃস্থ কোণ সমান। কিন্তু তিনকোণ সমান হলে ত্রিভুজদ্বয় সদৃশকোণী হবে, সর্বসম নয়।

১০০. চতুর্ভুজের চার কোণের অণুপাত ১:২:২:৩ হলে বৃহত্ তম কোণের পরিমাণ হবে-

ক.১০০

খ.১১৫

গ.১৩৫

ঘ.২২৫

উত্তরঃ গ.১৩৫
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *