15th BCS questions bank with solution.

১৫ তম বি সি এস প্রশ্ন ও সমাধান উত্তর ভুল…

১৫ তম বি সি এস প্রশ্ন ও সমাধান

উত্তর ভুল মনে হলে আপনি সঠিক উত্তরটি আমাদের মেইল করুন , আমরা পরবর্তিতে আপডেট করে দিব ।

১. ১বর্গ ইঞ্চি কত বর্গ সে:মি সমান?

ক. ০.০৯২৯

খ. ৭.৩২

গ. ৬.৪৫

ঘ. ৬৪.৫০

উত্তরঃ গ. ৬.৪৫

২. যে ভূমিতে ফসল জন্মায় না-

ক. পতিত

খ. অনুর্বর

গ. ঊষর

ঘ. বন্ধ্যা

উত্তরঃ গ. ঊষর
ব্যাখ্যাঃ যা ফেলে রাখা হয়- পতিত; যে জমির উর্বরতা শক্তি নেই- অনুর্বর; যে ভূমিতে ফসল জন্মায় না- ঊষর এবং যে নারীর সন্তান হয় না- বন্ধ্যা।

৩. ‘অপমান’ শব্দের ‘অপ’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত?

ক. বিপরীত

খ. নিকৃষ্ট

গ. বিকৃত

ঘ. অভাব

উত্তরঃ ক. বিপরীত
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার- ১. বাংলা উপসর্গ- ২১টি, ২. তৎসম বা সংস্কৃত উপসর্গ- ২০টি এবং ৩. বিদেশী উপসর্গ- অনির্ণেয়। একটি উপসর্গ বিভিন্ন অর্থে ব্যবহৃ হয়। যেমন: অপ উপসর্গ বিপরীত অর্থে অপমান, স্থানান্তর অর্থে- অপহরণ, নিকৃষ্ট অর্থে- অপকর্ম প্রভৃতি।

৪. ‘সোনালী কাবিন’-এর রচয়িতা কে?

ক. হাসান হাফিজুর রহমান

খ. আল মাহমুদ

গ. হুমায়ুন আজাদ

ঘ. শক্তি চট্টোপাধ্যায়

উত্তরঃ খ. আল মাহমুদ
ব্যাখ্যাঃ আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ- লোক লোকান্তর, সোনালী কাবিন, কালের কলস, বখতিয়ারের ঘোড়া, পাখির কাছে ফুলের কাছে, অদৃষ্টবাদীদের রান্নাবান্না প্রভৃতি। হুমায়ূন আজাদ রচিত কাব্যগ্রন্থ- অলৌকিক ইস্টিমার, জ্বলো চিতাবাঘ, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, কাফনে মোড়া অশ্রু বিন্দু আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে প্রভৃতি ।

15th BCS questions bank with solution.

৫. ‘ঠক চাচা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?

ক. আলালের ঘরের দুলাল

খ. জোহরা

গ. মৃত্যুক্ষুধা

ঘ. হাজার বছর ধরে

উত্তরঃ ক. আলালের ঘরের দুলাল
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরের দুলাল-এর চরিত্র- ঠক চাচা, মতি লাল, বাবুরাম বাবু প্রমূখ। মোহাম্মেল হক রচিত ‘জোহরা’ উপন্যাসের চরিত্র- জোহরা, কাশেম প্রমূখ । কাজী নজরুল ইসলাম রচিত ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের চরিত্র- আনসার, মেজ-বৌ, প্যাকালে প্রমুখ। জহির রায়হান রচিত ‘হাজার বছর ধরে’ উপন্যাসের চরিত্র- মঞ্জু, টুনি, মকবুল প্রমূখ।

৬. ‘বঙ্গদর্শন’ পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?

ক. ১৮৬৫

খ. ১৮৭২

গ. ১৯৭৫

ঘ. ১৯৮১

উত্তরঃ খ. ১৮৭২
ব্যাখ্যাঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকা ১৮৭২ সালে প্রকাশিত হয়। ।

৭. বাংলাদেশের ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?

ক. এক

খ. দুই

গ. তিন

ঘ. চার

উত্তরঃ ঘ. চার
ব্যাখ্যাঃ ১৯৭৫ সালে রাঙ্গামাটির বেতবুনিয়ায় প্রথম, এছাড়াও গাজীপুরের তালিবাবাদ, মহাখালী এবং সিলেটে ভূ-উপগ্রহ কেন্দ্র অবস্থিত।

৮. পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কত তম?

ক. অষ্টম

খ. দশম

গ. দ্বাদশ

ঘ. চতুর্দশ

উত্তরঃ ক. অষ্টম
ব্যাখ্যাঃ ইউএনএফপিএ’-এর বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৯ অনুযায়ী জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান বর্তমানে অষ্টম, এশিয়ায় পঞ্চম, মুসলিম বিশ্বে চতুর্থ এবং সার্কভুক্ত দেশের মধ্যে তৃতীয়।

৯. ‘The World Economic Forum’ কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking-এ ১৯৯৩ সালে কোন দেশ সর্বোচ্চ স্থান অধিকার করেছে?

ক. যুক্তরাষ্ট্র

খ. জাপান

গ. জার্মানি

ঘ. দক্ষিণ কোরিয়া

উত্তরঃ ঘ. দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যাঃ The World Economic Forum’ কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking এ ২০১৭ সালে সর্বোচ্চ স্থান অধিকারী দেশ সুইজাল্যান্ড এবং সর্বনিম্ন দেশ ইয়েমেন। সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম।

১০ ক্রুজিরো কোন দেশের মুদ্রার নাম?

ক. লুক্সেমবার্গ

খ. ব্রাজিল

গ. কম্বোডিয়া

ঘ. মঙ্গোলিয়া

উত্তরঃ খ. ব্রাজিল
ব্যাখ্যাঃ দক্ষিণ আফ্রিকার বৃহত্তম দেশ ব্রাজিলের পূর্বের মুদ্রার নাম- রুজিরো তবে বর্তমানে ব্রাজিলিয়ান রিয়াল। লুক্সেমবার্গের মুদ্রার নাম- ইউরো, কম্বোডিয়ার মুদ্রার নাম- রিয়াল এবং মঙ্গোলিয়ার মুদ্রার নাম- তুগরিক।

১১. আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?

ক. মায়ানমার

খ. জর্ডান

গ. ইরাক

ঘ. ইসরাইল

উত্তরঃ খ. জর্ডান
ব্যাখ্যাঃ আকাবা-জর্ডান, আকিয়াব মিয়ানমার, বসরা- ইরাক, হাইফা- ইসরাইল।

১২. ‘সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন।হউক দূর অকল্যাণ সকল অশোভন।’-চরণ দুটি কার লেখা?

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. গোলাম মোস্তফা

ঘ. শেখ ফজলল করিম

উত্তরঃ ঘ. শেখ ফজলল করিম
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত চরণটির রচয়িতা শেখ ফজলল করিম। তাঁর রচিত অন্যান্য বিখ্যাত পংক্তিমালা হলো- কোথায় স্বর্গ, কোথায় নরক… মানুষেতে সুরাসুর, বাঁচতে হলে লাঙ্গল ধর রে/আবার এসে গাঁয়। গোলাম মোস্তফা পংক্তিমালা হলো- নহে আশরাফ যার আছে শুধু বংশ পরিচয়/সেই আশরাফ জীবন যাহার পুণ্য কর্মময়।

১৩. The speaker failed to make the audience-to him patiently.-Which of the following is the best form of pronoun in the above sentence?

ক. to listen

খ. listening

গ. listened

ঘ. listen

উত্তরঃ ঘ. listen
ব্যাখ্যাঃ Causative verb make এর structure হলো: Subject + make any tense) + ব্যক্তি(doer) / বস্তু (receiver) + v1 + extension যেমন- I made John repair the car.

১৪. My uncle has three sons,work in the same office.-which of the following is the best form of pronoun in the above sentence?

ক. all of them

খ. who all

গ. they all

ঘ. all of whom

উত্তরঃ ঘ. all of whom

১৫. What is the meaning of the word ‘intrepid’?

ক. arrogant

খ. belligerent

গ. questioning

ঘ. fearless

উত্তরঃ ঘ. fearless
ব্যাখ্যাঃ Intrepid/ Fearless- নিৰ্ভীক, সাহসী। Arrogant উদ্ধত, বেয়াদব, Beligerent- যুদ্ধরত, Questioning- জিজ্ঞাসু।

১৬. What is the meaning of the expression ‘bottom line’?

ক. The final step

খ. The end of a road

গ. The last line of a book

ঘ. The essential point

উত্তরঃ ঘ. The essential point
ব্যাখ্যাঃ bottom line অর্থ হল-গুরুত্বপূর্ণ বিষয় (the essential point); bottomless basket-তলাবিহীন ঝুড়ি ।

১৭. The word ‘plurality’ means-

ক. The letter ‘S’

খ. Men and women

গ. Chaos and confusion

ঘ. The holding of more than one office at a time

উত্তরঃ ঘ. The holding of more than one office at a time
ব্যাখ্যাঃ ‘plurality’ শব্দটি বাণিজ্যিক ক্ষেত্রে অধিক ব্যবহৃত হয়, যার অর্থ একই সাথে একাধিক ব্যবসা বা অফিস পরিকল্পনা।

১৮. বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত?

ক. ৮,০০০কি:মি

খ. ৫,২০০কি:মি

গ. ১১,০০০কি:মি

ঘ. ৮,৫০০কি:মি

উত্তরঃ খ. ৫,২০০কি:মি

১৯. বাংলাদেশে GDP-তে কৃষিখাতের অবদান কত শতাংশ?

ক. ৮০%

খ. ৭৫%

গ. ১৯.৯৫%

ঘ. ১০%

উত্তরঃ গ. ১৯.৯৫%
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী, ২০২১-২০২২ অর্থবছরে ৬.৯৪ শতাংশ।

২০. বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?

ক. নাফ

খ. কর্ণফুলী

গ. নবগঙ্গা

ঘ. ভাগীরথী

উত্তরঃ ক. নাফ
ব্যাখ্যাঃ বাংলাদেশ ও মিয়ানমার সীমাক্তে অবস্থিত নাফ নদীর দৈর্ঘ্য ৫৬ কিমি। কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ পূর্ব কোণ দিয়ে প্রবাহিত প্রলম্বিত খাঁড়ি সদৃশ নাফ নদী মায়ানমারের আরকান থেকে কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে। আরকান ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় থেকে উৎসারিত নাফ নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে। বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান এবং মায়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।

২১. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘৩৬০ আউলিয়ার দেশ’ বলা হয়?

ক. চট্টগ্রাম

খ. সিলেট

গ. ঢাকা

ঘ. রাজশাহী

উত্তরঃ খ. সিলেট
ব্যাখ্যাঃ ১২ আউলিয়ার দেশ চট্টগ্রাম এবং ৩৬০ আউলিয়ার দেশ সিলেট ।

২২. বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি কোন খাতে?

ক. আবাসিক

খ. কৃষি

গ. পরিবহন

ঘ. শিল্প

উত্তরঃ খ. কৃষি
ব্যাখ্যাঃ কৃষি প্রধান বাংলাদেশে পানি সম্পদ সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃষিখাতে। ২০১৭-১৮ অর্থবছরে দেশে সেচের আওতাধীন জমির পরিমাণ ৫৫.৫৬ লক্ষ হেক্টর।

২৩. নিম্নের কোন তারিখে পিএলও-ইসরাইল পারস্পরিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে?

ক. ১০ সেপ্টেম্বর,১৯৯৩

খ. ১১ সেপ্টেম্বর,১৯৯৩

গ. ১৩ সেপ্টেম্বর,১৯৯৩

ঘ. ২০ সেপ্টেম্বর,১৯৯৩

উত্তরঃ গ.১৩ সেপ্টেম্বর,১৯৯৩
ব্যাখ্যাঃ Palestine Liberation Organization (PLO) প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে এবং জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে ১৯৭৪ সালে। পিএলও এর সদর দপ্তর প্যালেস্টাইনের রামাল্লায়। ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে স্বাক্ষরিত ‘অসলো চুক্তি’র মাধ্যমে পিএলও-ইসরাইল পরস্পরকে স্বীকৃতি দেয়।

২৪. রিও-ডি জেনেরিওতে অনুষ্ঠিত ‘ধরিত্রী সম্মেলন’-এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন?

ক. ১৫০

খ. ১৫৬

গ. ১৭৮

ঘ. ১৭৯

উত্তরঃ ঘ. ১৭৯
ব্যাখ্যাঃ ধরিত্রী সম্মেলন হচ্ছে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন। ১৯৯২ সালে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ১৯৯২ সালে প্রথম ধরিত্রী সম্মেলনের দুই যুগ পূর্তি উপলক্ষে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ২০১২ সালে অনুষ্ঠিত হয় রিও ২০+ সম্মেলন।

২৫.‘Club of Viena’ কী?

ক. অষ্ট্রিয়ার একটি বিখ্যাত পান্থশালা

খ. পশ্চিম ইউরোপের প্রধাণ বাণিজ্যিক ব্যাংকগুলোর বাৎসরিক সভা

গ. একটি বিশ্ব উন্নয়নসংক্রান্ত গবেষণা প্রতিষ্ঠান

ঘ. পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন

উত্তরঃ ঘ. পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন
ব্যাখ্যাঃ ক্লাব অব ভিয়েনা হলো পশ্চিম ইউরোপের চিত্রশিল্পীদের একটি সংগঠন। ক্লাব অব ভিয়েনার প্রতিষ্ঠাতা অস্টিয়ান প্রাণিবিজ্ঞানী রুপার্ট রিডিল (Rupert Riedl)।

২৬.জাতিসংঘ ‘আদিবাসী বর্ষ’ হিসেবে কোন সালকে ঘোষণা করেছে?

ক. ১৯৯১

খ. ১৯৯২

গ. ১৯৯৩

ঘ. ১৯৯৪

উত্তরঃ গ. ১৯৯৩
ব্যাখ্যাঃ জাতিসংঘ ১৯৯৩ সালকে ‘আদিবাসী বর্ষ’ হিসেবে ঘোষণা করে। পরের বছর (১৯৯৪ সালে) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের ঘোষণা দেয়া হয়।

২৭.১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছে?

ক. ফুনসিনপেক

খ. সি.পি.পি

গ. খেমারোজ

ঘ. কেপি.এল.এন.এফ

উত্তরঃ ক. ফুনসিনপেক
ব্যাখ্যাঃ কম্বোডিয়া ১৯৫৩ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কম্বোডিয়া রাজধানীর নাম নমপেন । ১৯৯৩ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে ‘খেমাররুজ দল বিজয়ী হয়।

২৮.‘ষ্ট্রোক’ আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারণ হতে পারে-এটি কী?

ক. হৃৎপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া

খ. মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা

গ. হৃৎপিন্ডের অংশবিশেষের অসাড়তা

ঘ. ফুসফুস হঠাৎ বিকল হয়ে যাওয়া

উত্তরঃ খ. মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা
ব্যাখ্যাঃ ‘স্ট্রোক’- মস্তিষ্কজনিত রোগ পক্ষান্তরে, হার্টঅ্যাটাক- হৃদপিণ্ডজনিত রোগ।

২৯.কোনটি রক্তের কাজ নহে?

ক. কলা হতে ফুসফুসে বর্জ্য পদার্থ বহন করা

খ. ক্ষুধাস্ত্র হতে কলাতে খাদ্যের সারবস্তু বহন করা

গ. হরমোন বিতরণ করা

ঘ. জারক রস বিতরণ করা

উত্তরঃ ঘ. জারক রস বিতরণ করা
ব্যাখ্যাঃ রক্তের কাজ নয় জারক রস বিতরণ করা। রক্তের কাজ হলো- কলা হতে ফুসফুসে বর্জ্যপদার্থ বহন করা: খাদ্যের সারবস্তু কলা ও অঙ্গে বাহিত করা: হরমোন, লিপিড, উৎসেচক ইত্যাদি বিভিন্ন অঙ্গে বাহিত করা: CO2 পরিবহন করা ইত্যাদি।

৩০.ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটরে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরি?

ক. এল.ই.ডি.

খ. সিলিকন চিপ

গ. এল.সি.ডি.

ঘ. আই.সি.

উত্তরঃ খ. সিলিকন চিপ
ব্যাখ্যাঃ সিলিকন চিপ হলো অর্ধপরিবাহী সিলিকনের তৈরি একধরনের চিপ, যা ক্যালকুলেটর, ডিজিটাল ঘড়ি ইত্যাদিতে ব্যবহৃত হয় সংখ্যামান প্রদর্শনের জন্য ।

৩১.গ্রীন হাউজ এফেক্টের পরিনতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি কী হবে?

ক. উত্তাপ অনেক বেড়ে যাবে

খ. নিম্নভূমি নিম্মজ্জিত হবে

গ. সাইক্লোনের প্রবণতা বাড়বে

ঘ. বৃষ্টিপাত কমে যাবে

উত্তরঃ খ. নিম্নভূমি নিম্মজ্জিত হবে
ব্যাখ্যাঃ গ্রিন হাউজ ইফেক্ট হলো তাপ আটকে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। গ্রিন হাউজ ইফেক্টের ফলে জমে থাকা বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশসহ পৃথিবীর অনেক অঞ্চলের নিম্নভূমি পানিতে নিমজ্জিত হবে।

৩২.নিত্য ব্যবহার‌্য বহু ‘অ্যারোসলের’ কৌটায় এখন লেখা থাকে সি.এফ.সি বিহীন।সি.এফ.সি গ্যাস কেন ক্ষতিকারক?

ক. ফুসফুসে রোগ সৃষ্টি করে

খ. গ্রীন হাউজ এফেক্টে অবদান রাখে

গ. ওজোন স্তরে ফুটো তৈরি করে

ঘ. দাহ্য বলে অগ্নিকান্ডের সৃষ্টি করে

উত্তরঃ গ. ওজোন স্তরে ফুটো তৈরি করে
ব্যাখ্যাঃ সিএফসি বা ক্লোরোফ্লোরো কার্বন ওজোন স্তরের ওজন (O3) গ্যাসের সাথে বিক্রিয়া করে ওজোন স্তরে ফুটো সৃষ্টি করে এর ফলে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে এসে পৌঁছে যা মানুষের চর্ম ক্যান্সার সহ আরোও মারাত্মক রোগ সৃষ্টি করে।

৩৩. ৬৪ কিলোগ্রাম বালি ও পাথর টুকরার মিশ্রণে বালির পরিমাণ ২৫%।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমান ৪০% হবে?

ক. ৯.৬ কিলোগ্রাম

খ. ১১.০ কিলোগ্রাম

গ. ৪৮.০কিলোগ্রাম

ঘ. ৫৬.০ কিলোগ্রাম

উত্তরঃ ঘ. ৫৬.০ কিলোগ্রাম
ব্যাখ্যাঃ মিশ্রণে পাথর : বালি = ৭৫ : ২৫ = ৩ : ১ .: অনুপাতের যোগফল = (৩ + ১) = 8 .: মিশ্রণে পাথর = ৬৪ এর ৩/৪ = ৪৮ কিলোগ্রাম এবং বালি = ৬৪ এর১/৪ = ১৬ কিলোগ্রাম ধরি, মিশ্রণে বালি মিশাতে হবে x কিলোগ্রাম নতুন অনুপাত, পাথর : বালি = ৪০: ৬০ = 2:3 .: শর্তমতে, ৪৮ (১৬ + x) = ২ : ৩ বা,৪৮/(১৬ + x)=২/৩ বা, ৩২+২x=১১২ বা, x=৫৬

৩৪.কোন সংখ্যার ২/৭ অংশ ৬৪-এর সমান?

ক. ১৮

খ. ২৪৮

গ. ২১৭

ঘ.২২৪

উত্তরঃ ঘ. ২২৪
ব্যাখ্যাঃ ধরি, সংখ্যাটি x .: শর্তমতে,২x/৭ =৬৪ বা,২x=৭*৬৪ .:x= = ৭*৬৪/২=২২৪

৩৫. একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চে দেয়ালকে স্পর্শ করে।মই এর অপর প্রান্ত হতে দেয়ালের দূরত্ব-

ক. ১০

খ. ৩০

গ. ২০

ঘ. ২৫

উত্তরঃ খ. ৩০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৩৬. (2+x)+3=3(x+2)হলে x এর সমান মান কত?

ক. -1/2

খ. 1/2

গ. 1/3

ঘ. 2/3

উত্তরঃ ক. -1/2
ব্যাখ্যাঃ 3(x + 2) = (2 + x) + 3 বা, 3x + 6 = x + 5 বা, 2x=-1 বা,x = -1/2

৩৭. কোন সংখ্যাটি বৃহত্ তম?

ক. ০.৩

খ. √০.৩

গ. ২/৫

ঘ. ১/৩

উত্তরঃ খ. √০.৩
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৩৮. শুদ্ধ বানানটি নির্দেশ কর?

ক. মুহুর্মুহু

খ. মূহুর্মুহু

গ. মুর্হুমূর্হু

ঘ. এুর্হুর্মূহু

উত্তরঃ ক.মুহুর্মুহু
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৩৯. ‘দ্যুলোক’ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. দুঃ+লোক

খ. দিব্+লোক

গ. দ্বি+লোক

ঘ. দি+লোক

উত্তরঃ খ. দিব্+লোক
ব্যাখ্যাঃ দ্যুলোক (দ্বি + লোক) শব্দটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি । আরো কিছু নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হলো বৃহস্পতি, একাদশ, ষোড়শ, পতগুলি, পরস্পর, আশ্চর্য, মনীষা ইত্যাদি ।

৪০. ‘তাপ’ শব্দের বিপরীতার্থক শব্দ-

ক. শৈত্য

খ. শীতল

গ. উত্তাৎ

ঘ. হিম

উত্তরঃ ক.শৈত্য
ব্যাখ্যাঃ শৈত্য-তাপ: শীতল-উষ্ণ, উত্তাপ-শৈত্য, হিম-উত্তপ্ত।

৪১. ‘ইচ্ছা’ বিশেষ্যের বিশেষণটি নির্দেশ কর।

ক. ইচ্ছাময়

খ. ঐচ্ছিক

গ. ইচ্ছুক

ঘ. অনিচ্ছা

উত্তরঃ খ. ঐচ্ছিক
ব্যাখ্যাঃ ‘ইচ্ছা’ (বিশেষ্য) শব্দের অর্থ হলো অভিলাষ, অভিপ্রায়, স্পৃহা, আকাঙ্ক্ষা। এর বিশেষণ হলো ঐচ্ছিক।

৪২. কোন ব্যাকটিতে সমধাতুজ কর্ম আছে?

ক. সেই বই পড়ছে

খ. সে গভীর চিন্তায় মগ্ন

গ. সে ঘুমিয়ে আছে

ঘ. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর ‍কিছু বলা যায় না

উত্তরঃ ঘ. সে যে চাল চেলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর ‍কিছু বলা যায় না
ব্যাখ্যাঃ ক্রিয়া ও কর্ম একই ধাতু থেকে উৎপন্ন হলে তাকে সমধাতুজ কর্ম বলে- চাল (কর্ম), চেলেছে (ক্রিয়া)।

৪৩.‘Pediatric relates to the treatment of-

ক. adults

খ. children

গ. old people

ঘ. women

উত্তরঃ খ. children
ব্যাখ্যাঃ শিশু চিকিৎসাবিজ্ঞানকে Pediatric বলা হয়।

৪৪.`Boot leg’ means to-

ক. distribute

খ. export

গ. import

ঘ. smuggle

উত্তরঃ ঘ. smuggle
ব্যাখ্যাঃ চোরাকারবারিদের ক্ষেত্রে পণ্য পরিবহন বুঝাতে ব্যবহৃত Bootleg হয়।

৪৫.Which of the following is a correct sentence?

ক. He was too clever not to miss the point

খ. He was so clever to miss the point

গ. He was too clever to miss the point

ঘ. He was too clever to grasp the point

উত্তরঃ গ. He was too clever to miss the point
ব্যাখ্যাঃ এখানে too… to হবে, যা না বোধক অর্থ প্রকাশ করবে। ।

৪৬.The ‘poet laureate’ is-

ক. the best poet of the country

খ. a wineer of the Nobel prize in poetry

গ. the Court poet of England

ঘ. a classical poet

উত্তরঃ গ. the Court poet of England
ব্যাখ্যাঃ বৃটেনের রাজসভার কবিদের বলা হয় Poet Laureate বা Court poet of England । বৃটেনের প্রধান প্রধান রাজকবি হলেন- Edmund Spenser, Ben Jonson, John Dryden, William Wordsworth, Alfred Tennyson প্রমুখ।

৪৭.Which of the following school of litarary writings is connected with a medical theory?

ক.Comedy of manners

খ.Theater of the Absurd

গ.Heoric Tragedy

ঘ.Comedy of Humours

উত্তরঃ ঘ. Comedy of Humours
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৪৮. বাংলাদেশে সরকারি মেডিকেল কলেজের সংখ্যা কত?

ক. ৮

খ. ১০

গ. ১২

ঘ. ২২

উত্তরঃ ঘ. ২২(1993)
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা- ২০১৯ অনুযায়ী বর্তমানে সরকারি মেডিকেল কলেজ- ৩৬টি, আর্ম ফোর্সেস ও আর্মি মেডিকেল কলেজ- ৬টি, ডেন্টাল কলেজ ৯টি ও ডেন্টাল ইউনিট- ৮টি এবং বেসরকারি মেডিকেল কলেজ ৬৯টি, ডেন্টাল- ২৬

৪৯. সেন্টমার্টিন দ্বীপ-এর আর একটি নাম কী?

ক. নারিকেল জিনজিরা

খ. সোনাদিয়া

গ. কুতুবদিয়া

ঘ. নিঝুম দ্বীপ

উত্তরঃ ক. নারিকেল জিনজিরা
ব্যাখ্যাঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার জেলার এ দ্বীপটি বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত। এ দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম নারিকেল জিঞ্জিরা।

৫০.২০০০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে সম্প্রতি রিপোর্ট বেরিয়েছে?

ক. ২০ মিলিয়ন

খ. ১২ মিলিয়ন

গ. ১০ মিলিয়ন

ঘ. ১৩ মিলিয়ন

উত্তরঃ গ. ১০ মিলিয়ন
ব্যাখ্যাঃ বিশ্বব্যাংকের ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০১৬ অনুযায়ী বর্তমানে ঢাকার লোকসংখ্যা ১ কোটি

৫১.বাংলাদেশে জাতীয় সংসদে বর্তমানে মহিলা সদ্যস্যের সংখ্যা কত?

ক. ৫০

খ. ৩২

গ. ৩৫

ঘ. ৪০

উত্তরঃ ক. ৫০
ব্যাখ্যাঃ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন ছিল ১৫টি এবং দ্বিতীয় সংসদে তা ৩০টি করা হয়। পরবর্তীতে সংবিধানের চতুদর্শ সংশোধনীর মাধ্যমে ৪৫টি, পঞ্চদশ সংশোধনী মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন ৫০টিতে উন্নীত করা হয় এবং সপ্তদশ সংশোধনীতে মহিলা আসন ৫০টি বজায় রাখা হয়।

৫২.বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টস –এর অংশ কত?

ক. ৭৭.৫৫%

খ. ৫৫%

গ. ৩৫%

ঘ. ৫৫%

উত্তরঃ ক. ৭৭.৫৫%
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী দেশের রপ্তানি আয়ের প্রায় ৪১.৫২ ভাগ

৫৩.The United Nations University কোন শহরে অবস্থিত?

ক. লন্ডন

খ. ব্রাসেলস

গ. নিউইয়র্ক

ঘ. টোকিও

উত্তরঃ ঘ. টোকিও
ব্যাখ্যাঃ ১৯৭৩ সালে জাপানের টোকিওতে UN University এবং ১৯৯১ সালে কোস্টারিকায় UN Peace university প্রতিষ্ঠিত হয়।

৫৪.বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল?

ক. ১৯৭৮-৭৯

খ. ১৯৭৯-৮০

গ. ১৯৮০-৮১

ঘ. ১৯৮১-৮২

উত্তরঃ খ. ১৯৭৯-৮০
ব্যাখ্যাঃ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য (স্থায়ী ৫টি, অস্থায়ী সদস্য ১০টি) ১৫টি। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দুই বছরের জন্য নির্বাচিত হয়। ১৯৭৮ সালে নিরাপত্তা পরিষদের এশীয় আসনে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ছিল জপান (জয় লাভ বাংলাদেশ)। ২০০০-২০০১ সালে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় অস্থায়ী সদস্য পদ লাভ করে।

৫৫.League of Arab states-এর বর্ তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক. তিউনিস

খ. কায়রো

গ. রাবাত

ঘ. জেদ্দা

উত্তরঃ খ. কায়রো
ব্যাখ্যাঃ আরব লীগ ১৯৪৫ সালে ২২ মার্চ প্রতিষ্ঠিত হয়। আরব লীগের বর্তমান সদর দপ্তর মিসরের কায়রোতে। আরবলীগের প্রতিষ্ঠাকালী সদস্য (সৌদি আরব, ইরাক, মিশর, লেবানন, জর্ডান ও সিরিয়া)- ৬টি। বর্তমান সদস্য ২২টি।

৫৬. বিশ্বের কোন শহর ‘নিষিদ্ধ শহর’ নামে পরিচিত?

ক. লাসা

খ. উলানবাহতার

গ. পিয়ংইয়ং

ঘ. কাবুল

উত্তরঃ ক. লাসা
ব্যাখ্যাঃ চীনের অন্তর্ভুক্ত তিব্বতের রাজধানী লাসা নিষিদ্ধ শহর নামে পরিচিত। তিব্বতের ধর্মীয় নেতার নাম দালাইলামা।

৫৭. নিম্নে