21th bcs questions questions bank with solution.

২১ তম বি সি এস প্রশ্ন ও সমাধান ১. ‘বাঙ্গালা…

২১ তম বি সি এস প্রশ্ন ও সমাধান

১. বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত কার রচনা?

ক. মুহাম্মদ শহীদুল্লাহ

খ. মুহাম্মদ আবদুল হাই

গ. মুনীর চৌধুরী

ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী

উত্তরঃ0 ক. মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যাঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ হলো- বাংলা ভাষার ইতিবৃত্ত, ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ব্যাকরণ ও বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। এছাড়াও- ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (আধুনিক) নামে মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান একটি গ্রন্থ রচনা করেন।

২.প্রভাবতী সম্ভাষণ কার রচনা?

ক. দেবেন্দ্রনাথ ঠাকুর

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. রামমোহন রায়

ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

উত্তর: খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যাঃ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) রচিত গ্রন্থ হলো- প্রভাবতী সম্ভাষণ (প্রথম মৌলিক গ্রন্থ), সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, শকুন্তলা, আত্মরচিত (আত্মজীবনীমূলক) ইত্যাদি। ।

৩. চতুর্দশপদী কবিতাবলী কার রচনা?

ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

খ. নবীনচন্দ্র সেন

গ. মাইকেল মধুসূদন দত্ত

ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

উত্তর: গ. মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যাঃ মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘চতুর্দশপদী কবিতাবলী’ বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থগুলো হলো- কাব্যগ্রন্থ- তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য; নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ও মায়াকানন এবং বিখ্যাত মহাকাব্য- মেঘনাদবধ। অপরদিকে- নবীনচন্দ্ৰ সেন রচিত ত্রয়ী মহাকাব্য হলো- ‘বৈরতক, কুরুক্ষেত্র, প্রভাস’। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত মহাকাব্য বৃত্রসংহার ।

৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?

ক. বিষের বাঁশী

খ. বন্দীর বন্দনা

গ. সন্দ্বীপের চর

ঘ. রূপসী বাংলা

উত্তর: ক. বিষের বাঁশী
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ হলো- অগ্নিবীণা, বিষের বাঁশি, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক, ছায়ানট, দোলনচাঁপা, জিঞ্জির, সন্ধ্যা, ফণিমনসা প্রভৃতি। বন্দীর বন্দনা (কাব্যগ্রন্থ)-বুদ্ধদেব বসু সন্দ্বীপের চর (কাব্যগ্রন্থ)- বিষ্ণু দে রূপসী বাংলা (কাব্যগ্রন্থ)- জীবনানন্দ দাশ রচিত গ্রন্থ। ।

৫.কবর নাটক কার রচনা?

ক. শহীদুল্লাহ কায়সার

খ. জহির রায়হান

গ. মুনীর চৌধুরী

ঘ. সত্যেন সেন

উত্তর: গ. মুনীর চৌধুরী
ব্যাখ্যাঃ ৯৫৩ সালে সাংবাদিক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ‘কবর’ নাটকটি রচনা করে কারাগারের বন্দিদের অভিনয়ে মঞ্চস্থ করেন। এছাড়াও তাঁর রচিত নাটক- মানুষ, নষ্ট ছেলে, দণ্ডকারণ্য, দওধর, রক্তাক্ত প্রান্তর, পলাশীর ব্যারাক ও অন্যান্য এবং তাঁর বিখ্যাত অনুবাদকৃত নাটকগুলো হলো- মুখরা রমনী বশীকরণ, রূপার কৌটা, কেউ কিছু বলতে পারে না।

৬. চাঁদের হাট অর্থ কী?

ক. বন্ধুদের সমাগম

খ. আত্মীয় সমাগম

গ. প্রিয়জন সমাগম

ঘ.গণ্যমান্যদের সমাগম

উত্তর:গ. প্রিয়জন সমাগম
ব্যাখ্যাঃ চাঁদের হাট বাগধারার অর্থ-প্রিয়জনদের সমাগম।

৭. কোন বানানটি শুদ্ধ?

ক. সূচিষ্মিতা

খ. সূচিস্মিতা

গ. সূচীস্মিতা

ঘ. সুচিস্মিতা

উত্তর: ঘ. সুচিস্মিতা
ব্যাখ্যাঃ শুদ্ধ বানান শুচিস্মিতা (বিশেষণ পদ)।

৮. কর্মে যার ক্লান্তি নেই এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?

ক. ক্লান্তিহীন

খ. অক্লান্ত

গ. অক্লান্ত কর্মী

ঘ. অবিশ্রাম

উত্তর: গ. অক্লান্ত কর্মী
ব্যাখ্যাঃ কর্মে যাহার ক্লান্তি নাই এর এককথায় প্রকাশ- অক্লান্তকর্মী।

৯. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন?

ক. দেশি

খ. বিদেশি

গ. তৎসম

ঘ. তদ্ভব

উত্তর: গ. তৎসম
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় প্রচলিত তৎসম শব্দের দন্ত্য ন মূর্ধন্য ণ-তে পরিণত হওয়ার নিয়মকে ণত্ব বিধান বলে। উল্লেখ্য বাংলা (দেশী), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় ।

১০. ক্রিয়াপদ

ক. সবসময়ে বাক্যে থাকবে

খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে

গ. শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়

ঘ. আসলে বিশেষণ থেকে অভিন্ন

উত্তর: খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
ব্যাখ্যাঃ যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বুঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন: কবি কবিতা লেখেন। ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহা বা অনুক্ত থাকতে পারে। বাক্যে সাধারণত ‘হ’ এবং ‘আছ’ ধাতু গঠিত ক্রিয়াপদ উহা থাকে। যেমন: ইনি আমার ভাই = ইনি আমার ভাই (হন) ।

১১. কোনটি অনুজ্ঞা?

ক. তুমি গিয়েছিলে

খ. তুমি যাও

গ. তুমি যাচ্ছিলে

ঘ. তুমি যাচ্ছ

উত্তর: খ. তুমি যাও
ব্যাখ্যাঃ বর্তমান কালের আদেশ, উপদেশ, অনুমতি, আমন্ত্রণ, আশীর্বাদ, প্রার্থনা প্রভৃতি বোঝাতে বর্তমান অনুজ্ঞা ব্যবহৃত হয়।

১২. যত বড় মুখ নয় তত বড় কথা এখানে মুখ বলতে কী বোঝায়?

ক. অনুভূতি

খ. গালি

গ. প্রত্যঙ্গ

ঘ. শক্তি

উত্তর: ঘ. শক্তি
ব্যাখ্যাঃ গালি অর্থে মুখ শব্দের ব্যবহার- মুখপোড়া মিনসে। প্রত্যঙ্গ অর্থে মুখ শব্দের গড়নটা সুন্দর। শক্তি বা ক্ষমতা অর্থে মুখ শব্দের ব্যবহার- যতবড় মুখ নয় তত বড় কথা।

১৩. কোন বানাটি শুদ্ধ?

ক. মুমুর্ষু

খ. মুমূর্ষু

গ. মূমুর্ষু

ঘ. মূমূর্ষু

উত্তর: খ. মুমূর্ষু
ব্যাখ্যাঃ মুমূর্ষু শব্দটি বিশেষণ পদ। যার অর্থ হলো মরণাপন্ন।

১৪. ব্রজবুলি বলতে কী বোঝায়?

ক. ব্রজধামে কথিত ভাষা

খ. এক রকম কৃত্রিম কবিভাষা

গ. বাংলা ও হিন্দির যোগফল

ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা

উত্তর: ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা
ব্যাখ্যাঃ ব্রজবুলি মূলত মৈথিলী ও বাংলার মিশ্রণে গঠিত একটি কৃত্রিম কবিভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষা আবিষ্কার করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রজবুলি ভাষায় রচিত গীতিকাব্যের সংকলন ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’

১৫. বিরাগী শব্দের অর্থ কী?

ক. উদাসীন

খ. প্রতিকুল

গ. রাগহীন

ঘ. বিশেষভাবে রুষ্ট

উত্তর: ক. উদাসীন
ব্যাখ্যাঃ ‘বিরাগী’ বিশেষণ পদ। যার অর্থ উদাসীন, নিঃস্পৃহ, আসক্তিহীন। ‘বিরাগী’ শব্দের বিশেষা বিরাগ।

১৬. সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই কে বলেছেন?

ক. চণ্ডীদাস

খ. বিদ্যাপতি

গ. রামকৃষ্ণ পরমহংস

ঘ. বিবেকানন্দ

উত্তরঃ ক. চণ্ডীদাস
ব্যাখ্যাঃপ্রশ্নোক্ত চরণটির রচয়িতা বৈষ্ণব পদাবলীর আদি কবি চণ্ডীদাস। তাঁর রচিত অপর বিখ্যাত উক্তি- কেমনে ধরিব হিয়া?……. আমার আস্তিনা দিয়া । বিদ্যাপতি রচিত ব্রজবুলি ভাষায় বিখ্যাত পদ-এ সখি হামারি দুখের নাহি ওর/এ ভরা বাদর মাহ ভাদর/শূন্য মন্দির মোর। স্বামী বিবেকান্দের বিখ্যাত উক্তি- জীবে প্রেম করে যেইজন/সেইজন সেবিছে ঈশ্বর । ।

১৭. কোনটি রবীন্দ্রনাথের রচনা?

ক. চতুরঙ্গ

খ. চতুষ্কোণ

গ. চতুর্দশী

ঘ. চতুষ্পাঠী

উত্তরঃ ক. চতুরঙ্গ
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস হলো- বৌ ঠাকুরানীর হাট, শেষের কবিতা, চোখের বালি, রাজর্ষি, ঘরে বাইরে, গোরা, নৌকাডুবি, যোগাযোগ, চতুরঙ্গ, চার অধ্যায়, দুই বোন, করুণা।

১৮. কোনটি কাব্যগ্রন্থ?

ক. কবিতা

খ. কাব্যপরিক্রমা

গ. কয়েকটি কবিতা

ঘ. বাঙলার কাব্য

উত্তর: গ. কয়েকটি কবিতা
ব্যাখ্যাঃ সমর সেন রচিত ‘কয়েকটি কবিতা’ একটি কাব্যগ্রন্থ। বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ একটি সাহিত্য পত্রিকা ।

১৯. কোনটি নাটক?

ক. কর্তার ইচ্ছায় কর্ম

খ. গড্ডালিকা

গ. পল্লীসমাজ

ঘ. সাজাহান

উত্তর: ঘ. সাজাহান
ব্যাখ্যাঃ গড্ডলিকা (গল্পগ্রন্থ)- রাজশেখর বসু; পল্লীসমাজ (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: সাজাহান (নাটক)দ্বিজেন্দ্রলাল রায়।।

২০. আবোল-তাবোল কার লেখা?

ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী

খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার

গ. সুকুমার রায়

ঘ. সত্যজিৎ রায়

উত্তর: গ. সুকুমার রায়
ব্যাখ্যাঃ সুকুমার রায় রচিত শিশুতোষ গ্রন্থগুলো হলো- আবোল-তাবোল, হ-য-ব-র-ল, খাই খাই, পাগলা দাশু, বহুরূপী। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত শিশুতোষ গ্রন্থ হলো- ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, দাদা মশায়ের থলে, ঠানদিদির থলে, খোকা বাবুর খেলা, কিশোরদের মন, বাংলার সোনার ছেলে ।

Each question below consists of related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.

২১. Eager Indifferent

ক. concerned careful

খ. anxious nervous

গ. enthusiastic halfhearted

ঘ. devoted dedicated

উত্তর: গ. enthusiastic halfhearted
ব্যাখ্যাঃ যিনি Eager (উৎসাহী) নন, তিনি indifferent (উদাসীন)। যিনি enthusiastic (উৎসাহী নন তিনি halfhearted (নিরুদ্যম) হন।

২২. Lengthen Prolong

ক. stretch extend

খ. distance reduce

গ. draw out shorten

ঘ. reach out cut short

উত্তর: ক. stretch extend
ব্যাখ্যাঃ কোন কিছু Lengthen (প্রলম্বিত করা) করলে Prolong (দীর্ঘায়িত হয়া) হয়। stretch (টানলে) করলে extend (প্রসারিত করা) হয়।

২৩. Delay Retard

ক. postpone promote

খ. adjourn start

গ. slow down hold up

ঘ. defer accelerate

উত্তর: গ. slow down hold up
ব্যাখ্যাঃ কোন কিছু delay (দেরি করা) করলে retard (বাধাপ্রাপ্ত হওয়া) হয়। slow down (গতি কমানো)করলে hold up (ধীরতর করা) হয়।

২৪. Submissive Disobedient

ক. comply conform

খ. heed acquiesce

গ. observe defy

ঘ. obey hearken to

উত্তর: গ. observe defy
ব্যাখ্যাঃ Submissive (বাধা) এর বিপরীত disobedient (অবাধ্য)। Observe (মেনে চলা) এর বিপরীত defy (অমান্য করা)।

Q. 25 to 30 are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence.

২৫. He fantasized ‒ winning the lottery

ক. with

খ. from

গ. after

ঘ. about

উত্তরঃ উত্তর: ঘ. about
ব্যাখ্যাঃ fantasize about অলীক কল্পনা করা।

২৬. The Parthenon is said ‒ erected in the Age of Pericles.

ক. to have become

খ. to have begun

গ. to have been

ঘ. to have had begun

উত্তরঃ গ. to have been

২৭. He divided the money ‒ the two children.

ক. among

খ. between

গ. in between

ঘ. over

উত্তর: খ. between
ব্যাখ্যাঃ দুজনের মধ্যে কোন কিছু ভাগ/ বোঝাতে between বসে বসে আর দুইয়ের অধিকের মধ্যে হলে among বসে।

২৮. As they waited, Rahim argued against war ‒

ক. while his brother discusses the effects of pollution

খ. while his brother discussed the effects of pollution

গ. while his brother was discussing the effects of pollution

ঘ. while his brother had discussed the effects of pollution

উত্তর: গ. while his brother was discussing the effects of pollution
ব্যাখ্যাঃ দুটি clause while দ্বারা যুক্ত হলে যে clause-এর শুরুতে while থাকবে তা continuous হবে।

২৯. If we want concrete proof, we are looking for ‒ .

ক. clear evidence

খ. building material

গ. a cement mixer

ঘ. something to cover a path

উত্তর: ক. clear evidence
ব্যাখ্যাঃ concrete proof এর জন্য অবশ্যই clear evidence প্রয়োজন।

৩০. The Olympic games were watched by ‒ billions of people all over the world.

ক. exactly

খ. usually

গ. truly

ঘ. literally

উত্তর:ঘ. literally
ব্যাখ্যাঃ literally- আক্ষরিক / মোটামুটিভাবে, usually সচরাচর, truly সত্যিকারভাবে, exactly-নির্ভুলভাবে।

৩১. The author thinks that true learning wil lead to ‒

ক. personal understanding of the ideas of writers

খ. discovery of unknown world

গ. revelation of the mysteries of the world

ঘ. better expressive powers

উত্তর: ঘ. better expressive powers
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৩২. Which of the following best describes the author’s attitude towards learning?

ক. learning is not a matter of reading extensively

খ. learning is not something to be demonstrated in examinations

গ. learing is a matter of promoting creativity in students

ঘ. learning is a matter of memorization

উত্তর: গ. learing is a matter of promoting creativity in students
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

Read the following passage and answer questions number 33, 34, 35 and 36 that refer to the passage.

The gypsies are a tribe of strange people. They do not have any fixed home, but wander about from place to place and live in tents. They were originally natives of India. But as they reached England from Egypt, the Enghish took them for Egyptians. This is why they came to be called gypsies. They were believed to possess strange powers. They could tell your fortune by reading the palm of your hand. It was thought they stole little children to train them in their way of life. Whenever a child was lost, it was thought that it had been carried away by gypsies. So they were arrested and sent for trial. But this attitude towards the gypsies has gradually changed.

৩৩. The gypsies are people who ‒ .

ক. have a settled way of life

খ. come originally from Egypt to England

গ. are always on the move

ঘ. steal children to train them in their way of life

উত্তর: গ. are always on the move
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৩৪. The gypsies like to live in tents because ‒ .

ক. it is easy to hide stolen children in a tent

খ. it is easy to read one’s palm inside a tent

গ. it is easy to bring them from Egypt

ঘ. it is easy to pitch them

উত্তর: ঘ. it is easy to pitch them
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৩৫. ‘The English took them for Egyptians’ means ‒ .

ক. The English took them to the Egyptians

খ. The Enghlish considered them to be Egyptians

গ. The English were taken in by the Egyptians

ঘ. The English brought them as far as to Egypt

উত্তর: খ. The Enghlish considered them to be Egyptians
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৩৬. Attitude towards the gypsies ‒ .

ক. are still the same as before

খ. have not much changed over the years

গ. can change once they stop stealing children

ঘ. have shown sings of change

উত্তর: ঘ. have shown sings of change
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

Choose the one word of phrase that best completes the sentence:

৩৭. The tree has benn blown ‒ by the strong wind.

ক. away

খ. up

গ. off

ঘ. out

উত্তর: উত্তর: গ. off
ব্যাখ্যাঃ blow away-গুলি করে হত্যা করা, blow up-বিস্ফোরিত হওয়া, blow off- উপড়ে ফেলা, blow “out নিভানো।

৩৮. No one can ‒ that he is clever.

ক. defy

খ. admire

গ. deny

ঘ. denounce

উত্তর: গ. deny
ব্যাখ্যাঃ defy-প্রকাশ্যে বিরোধিতা করা: admire-প্রশংসা করা; deny-অস্বীকার করা; denounce নিন্দা করা।

৩৯. A reward has been announced for the employees who ‒ hard.

ক. have worked

খ. has worked

গ. will be work

ঘ. have had worked

উত্তর: ক. have worked
ব্যাখ্যাঃ Relative pronoun সব সময় তার antecedent (পূর্বপদ) কে follow করে। এখানে who এর actecedent পূর্বপদ ’employees- plural হাওয়ায় plural verb ‘have worked হবে।

৪০. To ‒ the arrival of spring, Bangladesh Television ‒ a special function.

ক. commemorate : launched

খ. announce : telecast

গ. celebrate : organized

ঘ. welcome : sanctioned

উত্তর: গ. celebrate : organized
ব্যাখ্যাঃ ঋতুর আগমনকে স্বাগত জানানো এবং উৎযাপন করাকে ceoebrate বলে।

৪১. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?

ক. ১৮০০

খ. ২৭০০

গ. ৩৬০০

ঘ. ৫৪০০

উত্তর: ঘ. ৫৪০০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৪২. একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়ই খেলে?

ক. ৩

খ. ৫

গ. ৭

ঘ. ৯

উত্তর: গ. ৭
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৪৩. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ১ হবে?

ক. ১২ গ্রাম

খ. ৬ গ্রাম

গ. ৩ গ্রাম

ঘ. ৪ গ্রাম

উত্তর: ঘ. ৪ গ্রাম
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৪৪. ১,০০০ টাকা ক ও খ ১ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?

ক. ১০০ টাকা

খ. ৪০০ টাকা

গ. ২০০ টাকা

ঘ. ৮০০ টাকা

উত্তর: গ. ২০০ টাকা
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৪৫. ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্র তম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

ক. ২১

খ. ৩৯

গ. ৩৩

ঘ. ২৯

উত্তর: ক. ২১
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৪৬. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?

ক. ১৫ ∶ ১৬

খ. ২০ ∶ ১২

গ. ১৬ ∶ ১৫

ঘ. ১২ ∶ ২০

উত্তর: গ. ১৬ ∶ ১৫
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৪৭. এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?

ক. ১০০ কেজি

খ. ৮০ কেজি

গ. ৫০ কেজি

ঘ. ৬০ কেজি

উত্তর: খ. ৮০ কেজি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৪৮. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?

ক. ১৬

খ. ৪

গ. ৮

ঘ. ২

উত্তর: ক. ১৬
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৪৯. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?

ক. ২৫%

খ.

গ. ৫০%

ঘ.

উত্তর: খ.
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৫০. একজন চাকুরীজীবীর বেতনের অংশ কাপড় ক্রয়ে, অংশ খাদ্য ক্রয়ে এবং অংশ বাড়ি ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?

ক.

খ.

গ.

ঘ.

উত্তর: ক.
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৫১. বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কটি?

ক. ২৯ টি

খ. ২২ টি

গ. ২১ টি

ঘ. ৫ টি

উত্তর: ক. ২৯ টি
ব্যাখ্যাঃ ১৯৮০ খ্রিস্টাব্দে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল জারির মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস গঠন করা হয়। শুরুর দিকে ক্যাডার সংখ্যা ছিল ১৪টি। ১৯৮২ খ্রিস্টাব্দে ক্যাডার সংখ্যা বাড়িয়ে করা হয় ২৮টি। ১৯৮৫ খ্রিস্টাব্দে ক্যাডার সংখ্যা করা হয় ২৯টি। ২০০৭ খ্রিস্টাব্দে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হলে বিচার ক্যাডার বিলুপ্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে নেয়া হয়। এর ফলে ক্যাডার সংখ্যা কমে হয় ২৮টি। ২০১৪ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালায় টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত করা হয়। ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনোমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করা হয়। যার ফলে ক্যাডার সংখ্যা কমে হয় ২৬টি। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৬টি

৫২. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?

ক. ২৫ (৭)

খ. ২৮ (৪)

গ. ৪০ (৩)

ঘ. ৪২

উত্তর: খ. ২৮ (৪)
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অংশে ২৪ (৪) অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে যে, ‘নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ণ হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।”

৫৩. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?

ক. প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ

খ. প্রধান বিচারপতি নিয়োগ

গ. অডিটর জেনারেল নিয়োগ

ঘ. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ

উত্তর: খ. প্রধান বিচারপতি নিয়োগ
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৪৮(৩) ধারায় উল্লেখ রয়েছে যে, এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপ্রতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন।

৫৪. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?

ক. জরুরি অবস্থা ঘোষণা

খ. মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ

গ. সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা

ঘ. ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান

উত্তর: ঘ. ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচার অনুষ্ঠান
ব্যাখ্যাঃ ৯৩ হাজার যুদ্ধবন্দীর বিচারের উদ্দেশ্যে সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় ১৯৭৩ সালে ১৫ জুলাই এবং রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে ১৯৭৩ সালের ১৭ জুলাই। উল্লেখ্য, অদ্যবধি বাংলাদেশ সংবিধানের মোট ১৭টি সংশোধনী গৃহীত হয়েছে।

৫৫. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?

ক. ১২৫৫ খ্রিষ্টাব্দে

খ. ১৬১০ খ্রিষ্টাব্দে

গ. ১৯০৫ খ্রিষ্টাব্দে

ঘ. ১৯৪৭ খ্রিষ্টাব্দে

উত্তর: খ. ১৬১০ খ্রিষ্টাব্দে
ব্যাখ্যাঃ ঢাকা (প্রাচীন জাহাঙ্গীরনগর) প্রথম বাংলার রাজধানী হয় ১৬১০ সালে (মুঘল আমল) এবং স্বাধীনতার পূর্বে ১৯০৫ ও ১৯৪৭ সালে এবং স্বাধীনতার পরে ১৯৭১ সালে মোট চারবার রাজধানীর মর্যাদা লাভ করে।

৫৬. যমুনা বঙ্গবন্ধু সেতুর পিলার কয়টি?

ক. ৭৫ টি

খ. ৫৯ টি

গ. ৫০ টি

ঘ. ৪৫ টি

উত্তর: গ. ৫০ টি
ব্যাখ্যাঃ বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিমি এবং প্রস্থ ১৮.৫ মি.। এ সেতুর স্প্যানের সংখ্যা ৪৯টি এবং পিলার ৫০টি।

৫৭. জাতীয় সংসদে কোরাম হয় কত জনে?

ক. ৯০ জন

খ. ৭৫ জন

গ. ৬০ জন

ঘ. ৫০ জন

উত্তর: গ. ৬০ জন
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগ (প্রথম পরিচ্ছদ) ৭২ অনুচ্ছেদের (২) দফায় বলা হয়েছে, “সংসদের বৈঠক চলাচালে কোন সময়ে উপস্থিত সদস্য-সংখ্যা ষাটের কম বলিয়া যদি সভাপতির দৃষ্টি আকর্ষণ করা হয়, তাহা হইলে তিনি অন্যূন ষাট জন সদস্য উপস্থিত না হওয়া পর্যন্ত বৈঠক স্থগিত রাখিবেন কিংবা মূলতবী করিবেন।”

৫৮. জাতীয় সংসদ ভবন কত একর জমির উপর নির্মিত?

ক. ৩২০ একর

খ. ২১৫ একর

গ. ১৮৫ একর

ঘ. ১২২ একর

উত্তর: খ. ২১৫ একর
ব্যাখ্যাঃ ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের স্থপতি যুক্তরাষ্ট্রের নাগরিক লুই আই কান। জাতীয় সংসদ ভবন ২১৫ একর জমির উপর নির্মিত ।

৫৯. সংসদ ভবনের স্থপতি কে?

ক. মাজহারুল হক

খ. লুই আই কান

গ. এফ. আর. খান

ঘ. নভেরা আহমেদ

উত্তর: খ. লুই আই কান
ব্যাখ্যাঃ ১৯৬২ সালে আইয়ুব খান ঢাকা শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং তৎকালীন বিচারপতি আব্দুর সাত্তার ২৮ জানুয়ারি ১৯৮২ সালে এটি উদ্বোধন করেন। জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় ১৯৮২ সালের ১৫ ফেব্রুয়ারি।

৬০. তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাস করা হয়?

ক. ২১ জানুয়ারি, ১৯৯১

খ. ২২ ফেব্রুয়ারি, ১৯৯২

গ. ২৭ মার্চ, ১৯৯৬

ঘ. ২৮ এপ্রিল, ১৯৯৭

উত্তর: গ. ২৭ মার্চ, ১৯৯৬
তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে পাস করা হয় ১৯৯৬ সালের ২৭ মার্চ (ত্রয়োদশ সংশোধনী) এবং ৩০ জুন, ২০১১ পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।

৬১. ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়?

ক. দার্জিলিং

খ. কোলকাতা

গ. নয়াদিল্লী

ঘ. ঢাকা

উত্তর: গ. নয়াদিল্লী
ব্যাখ্যাঃ ভারতের সঙ্গে বাংলাদেশের ‘গঙ্গার পানি বন্টন চুক্তি’ ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী দেব গৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

৬২. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?

ক. চাঁদপুর

খ. সিরাজগঞ্জ

গ. গোয়ালন্দ

ঘ. ভোলা

উত্তর: গ. গোয়ালন্দ
ব্যাখ্যাঃ পদ্মা ও যমুনার মিলনস্থল গোয়ালন্দ । পদ্মা ও মেঘনার মিলনস্থল চাঁদপুর।

৬৩. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?

ক. ১৯৫৫

খ. ১৯৫৭

গ. ১৯৬৭

ঘ. ১৯৭২

উত্তর: খ. ১৯৫৭
ব্যাখ্যাঃ ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাস আবিষ্কার হয় এবং ১৯৫৭ সাল থেকে উত্তোলন করা হয়। বর্তমানে দেশে গ্যাস ক্ষেত্রের সংখ্যা ২৭টি।

৬৪. লালসালু উপন্যাসটির লেখক কে?

ক. মুনির চৌধুরী

খ. সৈয়দ ওয়ালীউল্লাহ

গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

ঘ. শওকত আলী

উত্তর: খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যাঃ ‘লালসালু’ (১৯৪৮) উপন্যাসের রচয়িতা সৈয়দ ওয়ালীউল্লাহ। উপন্যানটি ১৯৬৭ সালে Tree Without Roots নামে ইংরেজি ভাষায় অনূদিত হয়। এছাড়াও তাঁর রচিত উপন্যাস- চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো। শওকত আলী রচিত বিখ্যাত উপন্যাস হলো- ওয়ারিশ, প্রদোষে প্রাকৃতজন, কুলায় কালস্রোত, পিঙ্গল বৌ, বড়দিদি, গৃহদাহ, পল্লীসমাজ, শেষপ্রশ্ন, দেনা-পাওনা, বৈকুণ্ঠের উইল, শেষের পরিচয় প্রভৃতি। আকাশ, হিসাবনিকাশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত উপন্যাস- পথের দাবি, শ্রীকান্ত, দেবদাস, বিরাজ।

৬৫. বাংলাদেশে ফরায়েজী আন্দোলনের প্রবক্তা কে?

ক. দুদু মিয়া

খ. তিতুমীর

গ. হাজী শরিয়ত উল্লাহ

ঘ. সৈয়দ আহমদ শহীদ

উত্তর: গ. হাজী শরিয়ত উল্লাহ
ব্যাখ্যাঃ বাংলায় ফরায়েজী আন্দোলনের উদ্যোক্তা হাজী শরীয়তউল্লাহ মাদারীপুর জেলায় জন্মগ্রহণ করেন। মুসলমানদের ফরজ কাজসমূহ পালনের উদ্বুদ্ধ করার আন্দোলনই ফরায়েজী আন্দোলন। ফরায়েজি আন্দোলনের প্রধানকেন্দ্র ফরিদপুর জেলা। তাঁর পুত্র মহসিনউদ্দীন ওরফে দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপ দেন ।

৬৬. বর্তমানে বাংলাদেশে গড়পড়তা মাথাপিছু আয় কত মার্কিন ডলার?

ক. ২৪২

খ. ৩০০

গ. ২৮৯

ঘ. ৪০০

উত্তরঃ $2990
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা-২০22 অনুযায়ী মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার।

৬৭. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবি কী ছিল?

ক. প্রাদেশিক স্বায়ত্তশাসন

খ. বাংলাকে অন্য তম রাষ্ট্রভাষা করা

গ. পূর্ব বাংলার অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ

ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি স্বত্বের উচ্ছেদ সাধন

উত্তর: খ. বাংলাকে অন্য তম রাষ্ট্রভাষা করা
ব্যাখ্যাঃ ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর শেরে বাংলা এ. কে. ফজলুল হকের নেতৃত্বে সমমনা চারটি দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। ১৯৫৪ সালের ১১ মার্চ অনুষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট নৌকা প্রতীক নিয়ে ২১ দফা কর্মসূচির ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে। যুক্তফ্রন্টের ২১ দফা কর্মসূচির প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্ত ানের অন্যতম রাষ্ট্রভাষা করা।

৬৮. বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত হতে?

ক. চা

খ. পাট ও পাটজাত দ্রব্য

গ. তৈরি পোশাক

ঘ. চিংড়ি মাছ

উত্তর: গ. তৈরি পোশাক
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় তৈরি পোষাক শিল্পে যা দেশের মোট রপ্তানি আয়ের ৪১.৫২%।

৬৯. সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?

ক. ভারতে

খ. বাংলাদেশে

গ. শ্রীলঙ্কায়

ঘ. মালদ্বীপে

[নোট: বর্তমানে মালদ্বীপে।]
ব্যাখ্যাঃ ইউএনডিপির মানব উন্নয়ন রিপোর্ট-২০১৮ অনুযায়ী শিক্ষার হার সর্বোচ্চ মালদ্বীপ (৯৯.৩) এবং সর্বনিম্ন আফগানিস্তান (২৮.১), ভারত (৭২.১), বাংলাদেশ (৫৭.৭) এবং শ্রীলঙ্কা (৯২.৬)।

৭০. OPEC-ভুক্ত দেশ কয়টি?

ক. ১০ টি

খ. ১১ টি

গ. ৮ টি

ঘ. ১২ টি

উত্তর: ঘ. ১২ টি
ব্যাখ্যাঃ Organisation of Patroleum Exporting Countries (OPEC) গঠিত হয় ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর। বর্তমান সদস্য ১৪টি (প্রতিষ্ঠাকালীন সদস্য ৫টি)- ভেনিজুয়েলা, ইরান, ইরাক, কাতার, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত, গ্যাবন, অ্যাঙ্গুলা, ইকুয়েডর, ইকোটোরিয়াল গিনি ও কঙ্গো। এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। সম্প্রতি কাতার ওপেক ত্যাগ করেছে ।

৭১. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪১

খ. ১৯৪৫

গ. ১৯৪৯

ঘ. ১৯৫১

উত্তর: খ. ১৯৪৫
ব্যাখ্যাঃ ১৯৪৫ সালে ২৬ জুন বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোতে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করেন। পরবর্তীতে ১৯৪৫ সালের ১৫ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘের সনদে স্বাক্ষর করে। আর জাতিসংঘ সনদ কার্যকর হয় ১৯৪৫ সালের ২৪ অক্টোবর। তাই প্রতি বছর ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস পালিত হয় ।

৭২. নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (NATO) কোন বছর প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৪৫

খ. ১৯৪৮

গ. ১৯৪৯

ঘ. ১৯৫১

উত্তর: গ. ১৯৪৯
ব্যাখ্যাঃ ১৯৪৯ সালের ৪ এপ্রিল NATO বা North Atlantic Treaty Organization গঠিত হয়। যার বর্তমান সদস্য ২৯ এবং সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়াম ।

৭৩. নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কী?

ক. ইনকা ফ্রিডম পার্টি

খ. ন্যাশনালিস্ট পার্টি

গ. আফ্রিকান সোস্যালিস্ট পার্টি

ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস

উত্তর: ঘ. আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস
ব্যাখ্যাঃ নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দল ‘আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস’ ১৯১২ সালের ৮ জানুয়ারি প্রতিষ্ঠিত শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটে। তিনি ১৯৮৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এবং ২০১৩ সালের ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

৭৪. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে এবং কোন বছর স্বাক্ষরিত হয়?

ক. ২৩ জুন, ১৯৯৬

খ. ১২ ডিসেম্বর, ১৯৯৬

গ. ২ ডিসেম্বর, ১৯৯৭

ঘ. ১০ মার্চ, ১৯৯৮

উত্তর: গ. ২ ডিসেম্বর, ১৯৯৭
ব্যাখ্যাঃ পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সংগঠন জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশে সরকার ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করে। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে সপ্তম জাতীয় সংসদের হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা (সন্তু লারমা)।

৭৫. ইন্দোনেশিয়ার নতুন রাষ্ট্রপতির নাম কী?

ক. জেনারেল হাবিবি

খ. মেঘবতী সুকর্ণপুত্রী

গ. আবদুর রহমান ওয়াহিদ

ঘ. জেনারেল রিয়ান্তো

উত্তরঃ @@
ব্যাখ্যাঃ আবদুর রহমান ওয়াহিদ ছিলেন ইন্দোনেশিয়ার চতুর্থ রাষ্ট্রপতি। মুসলিম বিশ্বের প্রথম নারী প্রেসিডেন্ট ও ইন্দোনেশিয়ার পঞ্চম রাষ্ট্রপতি মেঘবতী সুকর্ণপুত্রী হলেন ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্নের কন্যা। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার বর্তমান রাষ্ট্রপতির নাম জোকো উইদোদো ।

৭৬. সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?

ক. নাইজেরিয়া

খ. শ্রীলঙ্কা

গ. পাকিস্তান

ঘ. ভারত

উত্তর: গ. পাকিস্তান
ব্যাখ্যাঃ : ১৯৯৯ সালের ১৮ অক্টোবর কমওয়েলথ থেকে পাকিস্তানকে বহিষ্কার করা হয় এবং ১২ মে ২০০৮ সালে পাকিস্তানকে পুনরায় কমনওয়েলথের সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়। উল্লেখ্য বাংলাদেশ ১৯৭২ সালে কম ওয়েলথ-এর সদস্য পদ লাভ করার প্রতিবাদে পাকিস্তান সদস্যপদ ত্যাগ করেছিল। নোট: পরবর্তীতে পাকিস্তানের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। এরপর ৩ নভেম্বর, ২০০৭ সালে সামরিক শাসনের কারণে দেশটির সদস্যপদ স্থগিত করা হয়। ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় ২০০৮ সালের ১২ মে পাকিস্তানের সদস্যপদ পুনর্বহাল করা হয়।]

৭৭. দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি সই করেছে?

ক. ১৯৭৬

খ. ১৯৮৫

গ. ১৯৯৩

ঘ. ১৯৯৪

উত্তর: গ. ১৯৯৩
ব্যাখ্যাঃ SAPTA (SAARC Preferential Trading Arrangement) দক্ষিণ এশীয় রাষ্ট্রগুলোর বাণিজ্যিক চুক্তি যা ১৯৯৩ সালে এপ্রিলে ঢাকায় সার্কের সপ্তম সম্মেলনে স্বাক্ষরিত হয় এবং ১৯৯৫ সালের ডিসেম্বর কার্যকর হয় ।

৭৮. শতাব্দীর সর্বশেষ অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?

ক. রোম

খ. সিডনী

গ. মস্কো

ঘ. টরেন্টো

উত্তর: খ. সিডনী
ব্যাখ্যাঃ শতাব্দীর সর্বশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার সিডনিতে। ২০১২ সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের লন্ডনে। ২০১৬ সালে অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। ২০২০ সালে অনুষ্ঠিত হবে জাপানের টোকিওতে, ২০২৪ সালে ফ্রান্সের প্যারিসে এবং ২০২৮ সালে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে।

[নোট: ২০১২ সালে অলিম্পিক অনুষ্ঠিত হবে লন্ডনে।]

৭৯. কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে?

ক. ন্যাটো (NATO)

খ. সিটিবিটি (CTBT)

গ. এনপিটি (NPT)

ঘ. সল্ট (SALT)

উত্তর: খ. সিটিবিটি (CTBT)
ব্যাখ্যাঃ Comprehensive Test Ban Treaty (CTBT) বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ১২৯তম দেশ হিসেবে ১৯৯৬ সালে CTBT চুক্তিতে স্বাক্ষর করে এবং ২৮তম দেশ হিসেবে এ চুক্তি অনুমোদন করে। এ যাবৎ ১৮৩টি দেশ এ চুক্তিতে স্বাক্ষর করে।

৮০. কটি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?

ক. ৪৮ টি

খ. ৫০ টি

গ. ৫১ টি

ঘ. ৬০ টি

উত্তর: গ. ৫১ টি
ব্যাখ্যাঃ ১৯৪৫ সালে ২৬ জুন বিশ্বের ৫০টি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোতে ১১১ ধারা সম্বলিত জাতিসংঘের মূল সনদে স্বাক্ষর করেন। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার পূর্বে ১৪ অক্টোবর ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড জাতিসংঘের সনদে স্বাক্ষর করে বলে পোল্যান্ডকে জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।

৮১. বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?

ক. এশিয়া

খ. ইউরোপ

গ. দক্ষিণ আমেরিকা

ঘ. আফ্রিকা

উত্তর: ঘ. আফ্রিকা
ব্যাখ্যাঃ পশ্চিম আফ্রিকার দেশ বেনিন প্রজাতন্ত্রের পূর্ব নাম- দাহোমি। দেশটির ভাষা ফ্রেঞ্চ এবং মুদ্রা ফ্রাংক।বেনিন প্রজাতন্ত্রের রাজধানী পোর্টনোভা।

৮২. বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্যকারী দেশ কোনটি?

ক. জাপান

খ. জার্মানি

গ. যুক্তরাষ্ট্র

ঘ. যুক্তরাজ্য

উত্তর: ক. জাপান
ব্যাখ্যাঃ স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশকে সবচেয়ে বেশি সাহায্য প্রদান করছে। ।

৮৩. গ্রুপ ৭৭ কোন ধরণের দেশ নিয়ে গঠিত?

ক. উন্নত

খ. উন্নয়নশীল

গ. ঔপনিবেশিক

ঘ. অনুন্নত

উত্তর: খ. উন্নয়নশীল
ব্যাখ্যাঃ ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত উন্নয়নশীল দেশসমূহের অর্থনৈতিক সংগঠন গ্রুপ-৭৭ এর বর্তমান সদস্য ১৩৪।

৮৪. ১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?

ক. আর কে নারায়ন

খ. অরুন্ধতি রায়

গ. হারমান হেস

ঘ. গুন্টারগ্রাস

উত্তর: ঘ. গুন্টারগ্রাস
ব্যাখ্যাঃ ১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার লাভ করেন জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস। ২০১৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন- ফেলেনা অ্যালেক্সিয়েভিচ (বেলারুশ)। ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক কাজুও ইশিগুরো। ২০১৮ সালে সাহিত্যে নোবেল প্রদান করা হয়নি।

৮৫. বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে?

ক. লসএঞ্জেলেস

খ. আটলান্টা

গ. মস্কো

ঘ. মেক্সিকো সিটি

উত্তর: ক. লসএঞ্জেলেস
ব্যাখ্যাঃ ১৯৮০ সালে সদস্য লাভের পর বাংলাদেশ ১৯৮৪ সালে লস এঞ্জেলস-এ অনুষ্ঠিত অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করে।

৮৬. আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?

ক. লন্ডনে

খ. মিউনিখে

গ. হংকং-এ

ঘ. প্যারিসে

উত্তর: ঘ. প্যারিসে
ব্যাখ্যাঃ আইফেল টাওয়ার ফ্রান্সের প্যারিসে ১৮৮৯ সালে নির্মাণ করা হয়। আলেকজান্ডার গুস্তাভো নকশাকৃত আইফেল টাওয়ারের উচ্চতা ৩২০ মিটার।

৮৭. আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দফতর কোথায় অবস্থিত?

ক. জেনেভায়

খ. ওয়াশিংটনে

গ. ভিয়েনায়

ঘ. ব্রাসেলসে

উত্তর: গ. ভিয়েনায়
ব্যাখ্যাঃ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) জাতিসংঘ কর্তৃক ১৯৫৭ সালের জুলাই মাসে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। সংস্থাটি ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। এছাড়াও OPEC, UNIDO, UNODC. CTBTO প্রভৃতি সংস্থার সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।

৮৮. ১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত ৪র্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল?

ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ

খ. বিশ্বের নারীরা এক হও

গ. নারীর অধিকার মানবাধিকার

ঘ. নারী নির্যাতন বন্ধ কর

উত্তর: ক. নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
ব্যাখ্যাঃ প্রথম নারী সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকোতে, দ্বিতীয় নারী সম্মেলন ১৯৮০ সালে কোপেনহেগেনে, তৃতীয় নারী সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবিতে এবং চতুর্থ নারী সম্মেলন ১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত হয়।

৮৯. ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?

ক. জেনেভা

খ. মেক্সিকো সিটি

গ. নিউইয়র্ক

ঘ. রিওডিজনারিও

উত্তর: ঘ. রিওডিজনারিও
ব্যাখ্যাঃ ধরিত্রী সম্মেলন হচ্ছে পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলন। ১৯৯২ সালে প্রথম ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রাজিলের রিও ডি জেনিরোতে। ১৯৯২ সালে প্রথম ধরিত্রী সম্মেলনের দুই যুগ পূর্তি উপলক্ষে ব্রাজিলের রিও ডি জেনিরোতে ২০১২ সালে অনুষ্ঠিত হয় রিও ২০+ সম্মেলন। ।

৯০. কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?

ক. বাংলাদেশে

খ. জাপানে

গ. সুইডেনে

ঘ. সিঙ্গাপুরে

উত্তর: ক. বাংলাদেশে
ব্যাখ্যাঃ বর্তমানে জাপান, বাংলাদেশ, সুইডেন এবং সিঙ্গাপুরসহ বিশ্বের অধিকাংশ দেশে নারীরা পুরুষের চেয়ে বেশি সময় বাঁচে। ২০১৮ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী বর্তমানে বাংলাদেশে পুরুষ ও নারীদের গড় আয়ু যথাক্রমে ৭০.৩ এবং ৭২.৯ বছর।

৯১. বায়ুমণ্ডলের ওজোনস্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?

ক. কার্বন ডাই-অক্সাইড

খ. জলীয় বাষ্প

গ. CFC বা ক্লোরোফ্লুরো কার্বন

ঘ. নাইট্রিক অক্সাইড

উত্তর: গ. CFC বা ক্লোরোফ্লুরো কার্বন
ব্যাখ্যাঃCFC বা ক্লোরোফ্লোরো কার্বন ওজোন স্তরের অবক্ষয়ে সর্বাধিক ভূমিকা রাখে। এটি বায়ুমণ্ডলের ওজোনস্ত রে ওজোন (O)-এর সাথে বিক্রিয়া করে অক্সিজেন (O2)-এ পরিণত করে। ফলে ওজোনস্তরে ফাটলের সৃষ্টি হয় এবং এ ফাটল দিয়ে অতিবেগুনি রশ্মি, কসমিক রে সরাসরি পৃথিবীতে চলে আসে যা জীবজগতের জন্য মারাত্মক ক্ষতিকর। রেফ্রিজারেটর, এয়ারকণ্ডিশনার-এ CFC ব্যবহার করা হয়।

৯২. ড্রাই আইস (dry ice) হল

ক. কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড

খ. কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড

গ. শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ

ঘ. হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা

উত্তর: ক. কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যাঃ ড্রাই আইস’ তৈরিতে কার্বন-ডাই-অক্সাইড (CO2) গ্যাস ব্যবহার করা হয়। মূলত শুদ্ধ CO2 এর কঠিন রূপকেই ড্রাই আইস (Dry fce) বলে। খুব কম তাপমাত্রায় ( 56.4° C) এবং চাপে (5.13 atm ) গ্যাসীয় CO, রেখে দিলে তা তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয়। এই কঠিন CO, কেই ড্রাই আইস বলে। ড্রাই আইস দেখতে সাদা বর্ণের। নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে এটি ব্যবহৃত হয়। ।

৯৩. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?

ক. শুশুক

খ. তিমি

গ. ইলিশ

ঘ. হাঙ্গর

উত্তর: ক. শুশুক
ব্যাখ্যাঃ শুশুক বা ডলফিন জাতীয় প্রাণিরা পানিতে বাস করলেও এরা ফুলকার সাহায্যে পানি হতে অক্সিজেন গ্রহণ করতে পারে না। তাই এরা পানিতে ভেসে ওঠে মাথার উপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে।

৯৪. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সত্য নয় সেটি হল

ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়

খ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়

গ. এ রোগ মানবদেহের কিডনী বিনষ্ট করে

ঘ. ইনসুলিন নামক একটি হরমোনের অভাবে এ রোগ হয়

উত্তর: ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
ব্যাখ্যাঃ ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। অগ্নাশয় হতে ইনসুলিনের নির্গমন কম হলে বিপাক ক্রিয়া বাহত হয় এবং এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। একে বলা হয় ডায়াবেটিস। চিনি জাতীয় খাবার বেশি খাওয়া ডায়াবেটিস রোগের কারণ নয়, তবে কারো ডায়াবেটিস হলে তাকে চিনি এবং চিনিজাতীয় খাবার পরিহার করতে হয় ।

৯৫. কম্পিউটার ভাইরাস হল

ক. এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম

খ. কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট

গ. কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা

ঘ. কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন

উত্তর: ক. এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
ব্যাখ্যাঃ VIRUS- Vital Information Resources Under Seize, এটি কম্পিউটারের এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। এটি কম্পিউটারে প্রবেশ করে তথ্য চুরি করে অথবা প্রোগ্রাম ও তথ্য নষ্ট করে ফেলে।

৯৬. এনজিওপ্লাস্টি হচ্ছে

ক. হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া

খ. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো

গ. হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন

ঘ. হৃৎপিণ্ডের নতুন শিরা সংযোজন

উত্তর: খ. হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
ব্যাখ্যাঃ হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো- এনজিওপ্লাস্টি; অন্যস্থান থেকে শিরা কেটে জোড়া লাগিয়ে ধমনীর রক্ত চলাচল সচল করা- ‘Coronary by pass.

৯৭. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?

ক. কার্বন ডাই-অক্সাইড

খ. কার্বন মনোক্সাইড

গ. নাইট্রিক অক্সাইড

ঘ. সালফার ডাই-অক্সাইড

উত্তর: খ. কার্বন মনোক্সাইড
ব্যাখ্যাঃ মানবদেহে রক্তের অক্সিজেন পরিবাহন ক্ষমতা খর্ব করে কার্বন মনোক্সাইড (CO)। রক্তে অক্সিজেন পরিবহন করে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন (O2), কার্বন মনোঅক্সাইড (CO) এবং কার্বন ডাই অক্সাইড (CO2) তিনটি গ্যাসই যুক্ত হতে পারে। হিমোগ্লোবিনের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা কার্বন মনোক্সাইডের সবচেয়ে বেশি (CO > 02 > CO2)। রক্তে CO প্রবেশ করলে তা হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয় ফলে O, রক্তে যুক্ত হতে পারে না। যার ফলে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যায়।

৯৮. স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রার সর্বোচ্চ মান পরিগ্রহ করে তা হল

ক. ০° সেন্টিগ্রেড

খ. ১০০° সেন্টিগ্রেড

গ. ৪° সেন্টিগ্রেড

ঘ. ২৬৩° কেলভিন

উত্তর: গ. ৪° সেন্টিগ্রেড
ব্যাখ্যাঃ পানির ঘনত্ব সর্বাধিক ৪৭% তাপমাত্রায়। ৪°C থেকে তাপমাত্রা কমাতে থাকলে পারি ঘনত্ব কমতে থাকে। ০°C তাপমাত্রায় পানি বরফ এবং ১০০ °C তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়।

৯৯. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়

ক. আইসোবার

খ. আইসোটোপ

গ. আইসোটোন

ঘ. আইসোমার

উত্তর: গ. আইসোটোন
ব্যাখ্যাঃ নিউট্রনের সংখ্যা সমান কিন্তু ভর অসমান- আইসোটোন; প্রোটনের সংখ্যা সমান কিন্তু ভর অসমান আইসোটোপ: ভর সংখ্যা সমান কিন্তু প্রোটন ভিন্ন- আইসোবার।

১০০. মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

ক. ভূকেন্দ্রে

খ. ভূপৃষ্ঠে

গ. ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে

ঘ. ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে

উত্তর: খ. ভূপৃষ্ঠে
ব্যাখ্যাঃ মাধ্যাকর্ষণজনিত ত্বরণ ভূ-পৃষ্ঠে সবচেয়ে বেশি। মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান পৃথিবীর কেন্দ্রে শূন্য। মেরু অঞ্চলে এ আকর্ষণ বলের মান সর্বাধিক এবং বিষুব অঞ্চলে সবচেয়ে কম।

21th bcs questions bank with solution.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *