28th BCS questions bank with solution.
২৮ তম বি সি এস প্রশ্ন ও সমাধান 1. চর্চাপদ…
২৮ তম বি সি এস প্রশ্ন ও সমাধান
1. চর্চাপদ আবিস্কৃত হয় কোথা থেকে?
- বাকুড়ার এক গৃহস্থলির গোয়াল ঘর থেকে
- আরাকান রাজগ্রন্থ থেকে
- নেপালের রাজগ্রন্থশালা থেকে
- সূদুর চীন দেশ থেকে
উত্তরঃ নেপালের রাজগ্রন্থশালা থেকে
ব্যাখ্যাঃ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজগ্রস্থাগার থেকে আবিষ্কার করেন। চর্যাশ্চর্যবিনিশ্চয়, সরহপাদ, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব এ চারটি পুঁথি একত্রে ‘হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে ১৯১৬ সালে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় ।
2. মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি?
- বিজয়গুপ্ত
- ভারতচন্দ্ররায়গুণাকর
- মুকুন্দরাম চক্রবর্তি
- কানাহরি দত্ত
উত্তরঃ ভারতচন্দ্ররায়গুণাকর
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যাপ্তিকাল ১২০০- ১৮০০ পর্যন্ত। ‘অন্নদামঙ্গল’ কাব্যের রচয়িতা নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২-১৭৬০) মঙ্গল যুগের সর্বশেষ কবি। অন্নদামঙ্গল কাব্য রচনা করার জন্য রাজা কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
3. বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন?
- নবদ্বীপের
- মিথিলার
- বৃন্দবনের
- বর্ধমানের
উত্তরঃ মিথিলার
ব্যাখ্যাঃ মিথিলার কবি বিদ্যাপতিকে বলা হয় মৈথিলি কোকিল, অভিনব জয়দেব। তাঁর উপাধি কবিকণ্ঠহার। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন। ব্রজবুলি বাংলা ও মৈথিলির মিশ্রণে সৃষ্ট এক প্রকার কৃত্রিম কবিভাষা। তাঁর রচিত গ্রন্থ হলো- কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তিপতাকা: পুরুষ পরীক্ষা, গোরক্ষবিজয় প্রভৃতি ।
4. শ্রীকৃষ্ণ কাব্যর বড়াই কোন ধরনের চরিত্র?
- শ্রী রাধার ননদিনী
- শ্রী রাধার শাশুড়ি
- রাধাকৃষ্ণের প্রেমের দূতি
- জনৈক গোপবালা
উত্তরঃ রাধাকৃষ্ণের প্রেমের দূতি
ব্যাখ্যাঃ বড়ু চণ্ডীদাস রচিত মধ্যযুগের বাংলা সাহিত্যের একমাত্র নিদর্শন ‘শ্রীকৃষ্ণকীর্তন’ ১৯০৯ সালে বসন্ত রঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের একটি গোয়ালঘর থেকে আবিষ্কার করেন এবং ১৯১৬ সালে কাব্যটি ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে প্রকাশিত হয়। এ কাব্যের প্রধান চরিত্র- রাধা, কৃষ্ণ এবং বড়ায়ি (রাধাকৃষ্ণের প্রেমের দূতী)। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড সংখ্যা ১৩টি।
5. লোকসাহিত্য কাকে বলে?
- গ্রামীন নরনারীর প্রনয় সংবলিত উপাখ্যানকে
- লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
- গ্রামীন অশিক্ষিত ত্ত অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
উত্তরঃ লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী গান ছড়া ইত্যাদিকে
ব্যাখ্যাঃ লোক সাহিত্যের নিদর্শনগুলো হলো ছড়া, গান, গীতিকা, কথা, ধাঁধা, প্রবাদ ইত্যাদি।
6. বাংলা সাহিত্য কখন গদ্যের সুচনা হয়?
- নবম শতকে
- ত্রয়োদশ শতকে
- ষোড়শ শতকে
- উনিশ শতকে
উত্তরঃ উনিশ শতকে
ব্যাখ্যাঃ প্রাচীন যুগ (৯৫০-১২০০) ও মধ্যযুগ (১২০১-১৮০০) মূলত পদ্য সাহিত্যের যুগ। আর আধুনিক যুগ (১৮০১-বর্তমান) বা উনিশ শতক মূলত গদ্য সাহিত্যের যুগ।
7. বাংলা ভাষায় প্রথম সাময়িকপত্র কোনটি?
- দিক দর্শন
- সংবাদ প্রভাকর
- তত্তবোধিনী
- বঙ্গদর্শন
উত্তরঃ দিক দর্শন
ব্যাখ্যাঃ ১৭৮০ সালে জেম্স অগাস্টাস হিকি সম্পাদিত ‘বেঙ্গল গেজেট’ (ইংরেজিতে) ভারতবর্ষের প্রকাশিত প্রথম পত্রিকা। তবে জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত এপ্রিল, ১৮১৮ সালে প্রকাশিত প্রথম সাময়িক পত্র ‘দিগদর্শন’ এবং মে, ১৮১৮-তে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘সমাচার দর্পণ’। সংবাদ প্রভাকর ১৮৩১ সালে, তত্ত্ববোধিনী ১৮৪৩ সালে এবং বঙ্গদর্শন ১৮৭২ সালে প্রকাশিত হয়।
8. ইয়ং বেঙ্গল কি?
- বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
- ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক-
- একটি সাহ্যিতক গোস্ঠির নাম
- একটি সাময়িক পত্রের নাম
উত্তরঃ ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালী যুবক-
ব্যাখ্যাঃ বঙ্গ নবজাগরণের অগ্রদূত ডিরোজিওর শিষ্য ও ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবকরা ইয়ং বেঙ্গল নামে পরিচিত। এদেরকে ‘নববাবু’ বলে ব্যঙ্গ করা হতো।
9. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি?
- বুড়ো শালিকের গাড়ে রো
- বিয়ে পাগলা বুড়ো
- কিঞ্চিত জলযোগ
- জলযোগ
উত্তরঃ বিয়ে পাগলা বুড়ো
ব্যাখ্যাঃ দীনবন্ধু মিত্রের- সধবার একাদশী ও বিয়ে পাগলা বুড়ো; মাইকেল মধূসুদন দত্তের প্রহসন-একেই কি বলে সভ্যতা ও বুড়ো সালিকের ঘাড়ে রোঁ ।
10. মীর মোশারফ হোসেনের নাটক কোনটি?
- নটির পুজা
- বেহুলা
- নবীন তপস্বীনি
- কৃঞ্চকুমারি
উত্তরঃ বেহুলা
ব্যাখ্যাঃ মীর মশাররফ হোসেনে রচিত নাটক- বসন্তকুমারী (প্রথম), জমীদার দর্পণ, টালা অভিনয়। নটির পূজা (নাটক)-রীবন্দ্রনাথ ঠাকুর, নবীন তপস্বিনী (নাটক)- দীনবন্ধু মিত্র এবং কৃষ্ণকুমারী (নাটক)- মাইকেল মদুসূদন দত্ত।
11. কোলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
- ১৮১৭ সালে
- ১৮৩২ সালে
- ১৮৫২ সালে
- ১৭৫৩ সালে
উত্তরঃ ১৭৫৩ সালে
ব্যাখ্যাঃ ‘প্লে হাউস’ নামে কলকাতার রায়বাজারে ১৭৫৩ সালে প্রথম রঙ্গমঞ্চ তৈরি করা হয়।
12. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?
- একরাত্রি
- নষ্ঠনীড়
- ক্ষুধিত পাষাণ
- ক্ষুধিত
উত্তরঃ ক্ষুধিত পাষাণ
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ-এর সামাজিক ছোটগল্প- ব্যবধান, কাবুলিওয়ালা, ছুটি, পোস্টমাস্টার, হৈমন্তী: প্রেমের গল্প সমাপ্তি, শেষের রাত্রি, একরাত্রি, শেষ কথা; অতি প্রাকৃত গল্প-ক্ষুধিত পাষাণ, নিশীথে, জীবন ও মৃত।
13. বাংলা সাহিত্যর প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি?
- মোতাহার হোসেন
- ইসমাইল হোসেন সিরাজি
- মীর মোশাররফ হোসেন
- ফররুখ আহমেদ
উত্তরঃ মীর মোশাররফ হোসেন
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন। তাঁর রচিত উপন্যাস হলো রত্নাবতী, বিষাদসিন্ধু, গাজী মিয়ার বস্তানী । ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস- রায়নন্দিনী, তারাবাঈ ।
14. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি?
- মাহে নত্ত
- সত্তগাত
- ধূমকেতু
- কালিকলম
উত্তরঃ ধূমকেতু
ব্যাখ্যাঃ নজরুল সম্পাদিত পত্রিকা – দৈনিক নবযুগ (১৯২০), ধূমকেতু (১৯২২), লাঙ্গল (১৯২৫)।
15. জীবনান্দ দাশের প্রবন্ধ গ্রন্থ কোনটি?
- ধূসর পান্ডলিপি
- কবিতার কথা
- ঝরা পালকের ক
উত্তরঃ কবিতার কথা
ব্যাখ্যাঃ রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রস্থ- কবিতার কথা। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো ঝরা পলক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির, রূপসী বাংলা এবং উপন্যাস- মাল্যবান, সতীর্থ। ‘দুর্দিনের যাত্রী’ কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ।
16.’সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
- কাজী নজরুল ইসলাম
- ফররুখ আহমেদ
- আব্দুল কাদির
- বন্দে আলি মিয়া
উত্তরঃ ফররুখ আহমেদ
ব্যাখ্যাঃ ‘সাত সাগরের মাঝি’ কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। তাঁর অন্যান্য বিখ্যাত কাব্যগ্রন্থ হলো হাতেম তাই, সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম। কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ হলো- অগ্নিবীণা, বিষের বাঁশি, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক, ছায়ানট, দোলনচাঁপা, জিঞ্জির, সন্ধ্যা, ফণিমনসা। আব্দুল কাদিরের বিখ্যাত কবিতা- দিলরুবা, উত্তর বসন্ত। বন্দে আলী মিয়ার বিখ্যাত কাব্যগ্রন্থ- ময়নামতির চর, অনুরাগ ।
17. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
- অগ্নীসাক্ষী
- চিলেকোঠার সেপাই
- আরেফ ফাল্গুন
- অনেক সুর্যের আশা
উত্তরঃ আরেক ফাল্গুন
ব্যাখ্যাঃ ভাষা আন্দোলনের পটভূমিতে জহির রায়হান রচিত উপন্যাস ‘আরেক ফাল্গুন’। ‘চিলেকোঠার সেপাই’ ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত আখতারুজ্জামান ইলিয়াসের উপন্যাস। অনেক সূর্যের আশা’ দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং ইংরেজ শাসন বিরোধী আন্দোলনের পটভূমিতে রচিত জয়েনউদ্দীন সরদারের উপন্যাস। ‘অগ্নিসাক্ষী’ জহিরুল ইসলাম রচিত উপন্যাস।
18. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
- শঙ্খনীল কারাগার
- কাটাতারে প্রজাপতি
- জাহান্নাম হতে বিদায়
- আর্তনাদ
উত্তরঃ জাহান্নাম হতে বিদায়
ব্যাখ্যাঃ শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস- জাহান্নাম হতে বিদায়, নেকড়ে অরণ্য, দুই সৈনিক। ‘শঙ্খনীল কারাগার’ হুমায়ূন আহমেদ রচিত উপন্যাস। ‘কাঁটাতারে প্রজাপতি’ সেলিনা হোসেন রচিত উপন্যাস। ‘আর্তনাদ’ শওকত ওসমান রচিত উপন্যাস ।
19. শত্তকত ত্তসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন?
- বনি আদম
- জননী
- চৌরসন্ধি
- ক্রিতদাসের হাসি
উত্তরঃ ক্রিতদাসের হাসি
ব্যাখ্যাঃ প্রতীকাশ্রয়ী উপন্যাস ‘ক্রীতদাসের হাসি’র জন্য শওকত ওসমান (প্রকৃত নাম শেখ আজিজুর রহমান) আদমজী (১৯৬৬) পুরস্কার লাভ করেন। বনী আদম, জননী, চৌরসন্ধি তাঁর রচিত উপন্যাস।
20. ’উপরোধ’ শব্দের অর্থ কি?
- প্রতিরোধ
- উপস্থাপন
- অনুরোধ
- উপযোগি
উত্তরঃ অনুরোধ
21. Dhaka is becoming one of the ——–cities in asia.
- More busy
- Busy
- Busiest
- Most busiest
উত্তরঃ Busiest
ব্যাখ্যাঃ The এর পরে Superlative Degree বসে।
22. He had written the book before he——-.
- Retired
- Had retired
- Has retired
- Will be retired
উত্তরঃ Retired
ব্যাখ্যাঃ অতীতকালে দুটি কাজের ক্ষেত্রে যে কাজটি আগে সম্পন্ন হয় সেটি past perfect tense এবং পরে সম্পন্ন হওয়াটি past indefinite tense হয়। এক্ষেত্রে before/after বসে। structure : Past perfect + before+past indefinite e Past indefinite+after+ past perfect.
23. Rizvi requested rini —— telephone to attend the meeting.
- Over
- Through
- With
- By
উত্তরঃ Over
ব্যাখ্যাঃ ফোনে কথা বললে Over telephone আর মুখোমুখি কথা বললে talk to হয়।
24. The word ‘precedence’ me– (Ans)-
- Example
- Priority
- Elderly
- Case
উত্তরঃ Priority
ব্যাখ্যাঃ precedence – অগ্রাধিকার বা অগ্রগণ্যতা। priority – একই অর্থই বোঝায়, example উদাহরণ নিদর্শন; elderly বয়োজ্যেষ্ঠ; case – ঘটনা, ব্যাপার।
25. The prices of the rice are —.
- Raising
- Risen
- Rising
- Raised
উত্তরঃ Rising
ব্যাখ্যাঃ rise অর্থ ওঠা; বৃদ্ধি পাওয়া (rise- rose- risen) raise অর্থ উত্থাপন করা, উপরে তোলা।
26. ‘To get along with’ me– (Ans)—
- To adjust
- To accompany
- To interest
- To walk
উত্তরঃ To adjust
ব্যাখ্যাঃ To get along with কারো সাথে সুসম্পর্ক বজায় রাখা।
27. ‘If winter comes, can spring be far behind?’ the lines were written by?
- Keats
- Frost
- Eliot
- Shelley
উত্তরঃ Shelley
ব্যাখ্যাঃ উপরিউক্ত চরণটি P.B. Shelley এর বিখ্যাত কবিতা Ode to The West Wind থেকে উদ্ধৃত। Shelley এর বিখ্যাত কবিতা হলো – Adonais, Queen Mab, Hellas | John Keats afbo fame afat – Ode to a Nightingale, Ode to Autumn, Ode on a Grecian Urn, Ode on Melancholy,Robert Frost রচিত বিখ্যাত কবিতা হলো- West Running Brook, also fatto afac – The Gerontion. The Waste Land, The Hollow Men, The Love Song of J. Alfred Prufrock
28. The verb of the word ‘short’ is—.
- Enshort
- Shorten
- Shorted
- Shorting
উত্তরঃ Shorten
29. ’Light’ is to ‘dark’ as ‘cold’ is to—.
- Hot
- Heat
- Cool
- winter
উত্তরঃ Hot
ব্যাখ্যাঃ Light এর বিপরীত dark এবং cold এর বিপরীত hot ।
30. Many prefer donating money——-distributing clothes.
- Than
- But
- To
- Without
উত্তরঃ to
ব্যাখ্যাঃ prefer এর সঙ্গে to হয়।
।
31. Julia has been ill — three months.
- Since
- About
- In
- For
উত্তরঃ for
ব্যাখ্যাঃ for preposition টি ‘period of time’ অর্থাৎ অনির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। অন্যদিকে since prepositions point of time নির্দিষ্ট সময় বোঝাতে ব্যবহৃত হয়। যেমন- Since Friday last and for hours. She has been off work since Tuesday. It has been raining for four hours.
32. We were waiting (for the bus )The braket part is—.
- A noun phrase
- An infinitive phrase
- A prepositional phrase
- A verb phrase
উত্তরঃ A noun phrase
ব্যাখ্যাঃ যে phrase verb এর Modifier হিসেবে ব্যবহৃত হয় তাকে noun phrase বলে। for the bus. এখানে verb এর Modifier হিসেবে ব্যবহৃত হয়েছে।
33. The word ‘disinterested’ me– —.
- Lack of interest
- Indifferent
- Callous
- Neutral
উত্তরঃ Neutral
ব্যাখ্যাঃ disinterested- নিরপেক্ষ, indifferent- উদাসীন, callous-অনুভূতিহীন এবং neutral- নিরপেক্ষ।
34. Who did write first English dictionary?.
- Boswell
- Ben jonson
- Samual Jonson
- Milton
উত্তরঃ Samual Jonson
ব্যাখ্যাঃ Samuel Johnson (১৭০৯-১৭৮৪) প্রথম ইংরেজি অভিধান প্রণয়ন করেন যা ১৭৫৫ সালে প্রকাশিত হয় । তিনি ১৭৬৪ সালে ইংরেজি সাহিত্য ক্লাব প্রতিষ্ঠা করেন।
35. New program will be —-next in Bangladesh television.
- Telecast
- Published
- Telecasted
- Broadcasted
উত্তরঃ Telecast
ব্যাখ্যাঃ টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার করাকে telecast আর রেডিওর অনুষ্ঠান সম্প্রচার করাকে broadcast বলে। telecast-এর Present, past এবং past participle একই রকম।
36. The word ‘electorate’ me– (Ans)—.
- Electron office
- A body of voters
- Many electrons
- Candidates
উত্তরঃ A body of voters
ব্যাখ্যাঃ “electorate” শব্দের অর্থ নির্বাচনমণ্ডলী (a body of voters) ।
37. ‘Animal Farm’ was written by –.
- George Orwell
- Stevension
- Swift
- Mark tawin
উত্তরঃ George Orwell
ব্যাখ্যাঃ George Orwell (1903-1950)-43 eft fam The Animal Farm, Nineteen Eighty Four. তার আসল নাম Eric Blair. Jonathan Swift এর কিছু বিখ্যাত novel হলো Gulliver’s Travels, A tale of a Tub, A modest Proposal etc. Mark Twain 43 fg famo – of Huckleberry Finn, The Adventures of Tom Sawyer, The Innocent Abroad, Rughing It, The Mysterious Stranger, The Diary of Adam & Eve etc.
38. There is no alternative —-training.
- To
- For
- Than
- Of
উত্তরঃ To
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
39. Which sentence is correct?.
- This is an unique case
- This is a unique case
- This is a very unique case
- This is the most unique case
উত্তরঃ This is a unique case
ব্যাখ্যাঃ Unique এর সাথে কোন Adverb বা Adjective হলে ‘a’ এবং ‘আ’ হলে ‘an’ বসে।
40. I can not — to pay such high prices.
- Able
- But
- Try
- Afford
উত্তরঃ Afford
ব্যাখ্যাঃ Negative/interrogative-বাক্যে can/could/be able to-এর পর সামর্থ্য বুঝাতে afford বসে।
41. কোন গোস্ঠি থেকে বাঙ্গালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছিল?
- নেগ্রিটো
- ভোটচীন
- দ্রাবির
- অস্ট্রিক
উত্তরঃ অস্ট্রিক
ব্যাখ্যাঃ নৃতাত্ত্বিক বিচারে বাঙালি সংকর জাতি। তাই এ জাতির একক জাতিগোষ্ঠীগত পরিচয় নির্ণয় খুবই দুরূহ। সংকর বাঙালি জাতিতে দ্রাবিড় উপাদান প্রধান তবে জনতত্ত্বের বিচারে দ্রাবিড় ও অস্ট্রিক-ভাষীরা একই জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। আর প্রাক-ঐতিহাসিক যুগে খর্বকায় নিগ্রটোদের পরেই আসে অস্ট্রিকরা। সে বিচারে অস্ট্রিকরাই বাঙালির প্রধান অংশ (অজয় রায় : ‘বাঙলা ও বাঙালী”)।
42. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানি স্থাপিত হয়?
- ১২০৬ খ্রিস্টাব্দে
- ১৩১০ খ্রিস্টাব্দে
- ১৬১০ খ্রিস্টাব্দে
- ১৫২৬ খ্রিস্টাব্দে
উত্তরঃ ১৬১০ খ্রিস্টাব্দে
ব্যাখ্যাঃ ঢাকা (প্রাচীন জাহাঙ্গীরনগর) প্রথম বাংলার রাজধানী হয় ১৬১০ সালে (মুঘল আমল) এবং স্বাধীনতার পূর্বে ১৯০৫ ও ১৯৪৭ সালে এবং স্বাধীনতার পরে ১৯৭১ সালে মোট চারবার রাজধানীর মর্যাদা লাভ করে।
43. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কি ছিল?
- বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
- প্রাদেশিক স্বায়ত্বশাসন
- পূর্ববাংলার অর্থনৈতিক বৈষম্য দুরিকরন
- বিনা ক্ষতিপুরনে জমিদারি উচ্ছেদ
উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা
ব্যাখ্যাঃ ১৯৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনী ইশতিহার ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান। যুক্তফ্রন্ট-এ নির্বাচনে ২৩৭টি আসনের মধ্যে ২২৩টি আসন লাভ করে। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা ।
44. অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
- ১৬ ডিসেম্বর ১৯৭৯
- ২৬ শে ডিসেম্বর ১৯৭৯
- ১ জানুয়ারি ১৯৮০
- ২১ শে ফেব্রুয়ারি ১৯৮০
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭৯
ব্যাখ্যাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন চত্বরে স্থাপিত সৈয়দ আব্দুল্লাহ খালেদ এর নকশায় “অপরাজেয় বাংলা” উদ্বোধন হয়- ১৬ ডিসেম্বর, ১৯৭৯
45. জাতীয় সৃতিসৌধের উচ্চতা কত?
- ৪৫.৬ মি.
- ৪৬ মি.
- ৪৫.৫ মি.
- ৪৫ মি.
উত্তরঃ ৪৫.৬ মি.
ব্যাখ্যাঃ ঢাকার সাভারে অবস্থিত ১০৭ একর জমির উপর ৭টি ফলক বিশিষ্ট জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মইনুল হোসেন। এটির উচ্চতা ৪৬.৫ মিটার বা ১৫০ ফুট (বাংলাপিডিয়া মতে, ৪৬.৭২ মি. বা ১৫০ ফুট) । ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন।
46. হাজংনদের অধিবাস কোথায়?
- ময়মনসিংহ ত্ত নেত্রকোনা
- কক্সবাজার ত্ত রামু
- রংপুর ত্ত দিনাজপুর
- সিলেট ত্ত মনিপুর
উত্তরঃ ময়মনসিংহ ত্ত নেত্রকোনা
ব্যাখ্যাঃ পিতৃতান্ত্রিক হাজংরা ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর ও সুনামগঞ্জে বসবাস করে। রংপুর ও দিনাজপুরে সাঁওতাল; কক্সবাজার ও রামুতে রাখাইন এবং সিলেট ও মণিপুরে বাস করে মণিপুরী উপজাতি সম্পদ্রায়।
47. নিঝুম দ্বীপের আয়তর কত?
- ৮০ ব.মা.
- ৮২ ব.মা.
- ৮৫ ব.মা.
- ৯০ ব.মা.
উত্তরঃ ৮২ ব.মা.
ব্যাখ্যাঃ নোয়াখালী জেলার মেঘনা নদীর মোহনায় গড়ে ওঠা নিঝুম দ্বীপের (পূর্ব নাম বাউলার চর) আয়তন প্রায় ৯১ বর্গ কি. মি.। এ দ্বীপটি চর ওসমান ও চর কমলা এ দু’ভাগে বিভক্ত।
48. বাংলাদেশের গ্রামের সংখ্যা কত?
- ৮৫৪৫০ টি
- ৮৪৫০০ টি
- ৮৫৫০০টি
- ৮৩৯০০ টি
উত্তরঃ ৮৫৫০০টি
ব্যাখ্যাঃ ২০১১ সালের পঞ্চম আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের গ্রামের সংঙ্গা ৮৭,১৯১টি।
49. বাংলাদেশে প্রথম জাতিয় সংসদ নির্বাচন হয় কবে?
- ৭ মার্চ ১৯৭৩
- ৫ মার্চ ১৯৭৩
- ৬ এপ্রিল ১৯৭৩
- ১৯ এপ্রিল ১৯৭৩
উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩
ব্যাখ্যাঃ ১৯৭৩ সালের ৭ মার্চ বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের নির্বাচন হয়। প্রথম জাতীয় সংসদের স্পীকার ছিলেন মোহাম্মদ উল্লাহ ও আবদুল মালেক উকিল। সর্বশেষ (একাদশ) জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৩০ ডিসেম্বর, ২০১৮।
50. বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
- সেন্টমার্টিন
- লালপুর
- হিলি
- লালমোহন
উত্তরঃ সেন্টমার্টিন
ব্যাখ্যাঃ কক্সবাজার জেলার টেকনাফ সমুদ্র উপকূল থেকে প্রায় ৪৮ কি. মি. দূরে বঙ্গোপসাগরে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন সেন্টমার্টিন অবস্থিত, যা নারিকেল জিঞ্জিরা নামেও পরিচিত; আয়তন ৮ বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন ভোলা জেলার হাজীপুর।
।
51. যুক্তরাস্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত?
- ৯৯
- ১০০
- ১০১
- ১০২
উত্তরঃ ১০০
ব্যাখ্যাঃ মার্কিন যুক্তরাষ্ট্র ১৭৭৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষ বিশষ্ট পার্লামেন্টের নাম কংগ্রেস। এর নিম্নকক্ষের নাম হাউজ অব রিপ্রেজেনটিটিভ এবং সদস্য সংখ্যা ৪৩৫। উচ্চকক্ষের নাম- সিনেট এবং সদস্য সংখ্যা ১০০।
52. ফেয়ার ফ্যাক্স কি?
- সংবাদ সংস্থা
- পরিবেশ সংস্থা
- গোয়েন্দা সংস্থা
- মানবাধিকার সংস্থা
উত্তরঃ গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যাঃ ফেয়ার ফ্যাক্স- মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি অর্থনৈতিক গোয়েন্দা সংস্থা এবং ইন্টারফ্যাক্স- রাশিয়ার সংবাদ সংস্থা।
53. NASA –এর সদর দপ্তর কোথায়?
- ফ্লোরিডা
- হিউস্টন
- কেপ কেনেডি
- টেকসাস
উত্তরঃ ফ্লোরিডা
ব্যাখ্যাঃ ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা National Aeronautics and Space Administration (NASA) এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি।
54. দক্ষিন আফ্রিকা কত বছর শেতাঙ্গ শাসনে ছিল?
- ৩০০ বছর
- ৩৩৫ বছর
- ৩৪২ বছর –
- ৫০০ বছর
উত্তরঃ ৩৪২ বছর –
ব্যাখ্যাঃ ১৯৪৮ সাল থেকে দক্ষিণ আফ্রিকায় অনুসৃত বর্ণ বৈষম্য ও বর্ণ পৃথকীকরণের নীতির বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর ১৯৯৪ সালে কৃষ্ণাঙ্গ নেতা নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দল ‘ন্যাশনাল কংগ্রেস’ নির্বাচনে বিজয়ী হওয়ার মাধ্যমে ৩৪২ (১৬৫২-১৯৯৪) বছরের শ্বেতাঙ্গ শাসনের অবসান ঘটে। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন ডি. ক্লার্ক ।
55. বসনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরর মধ্যস্থতাকারী কে?
- বিল ক্লিনটন
- জিমি কার্টার
- নিক্সন
- রিগান
উত্তরঃ জিমি কার্টার
ব্যাখ্যাঃ ১৯৯২ সালের ১ মার্চ বসনিয়া যুগোশ্লাভিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে। কিন্তু সদ্য স্বাধীন দেশের নিয়ন্ত্রণ নিয়ে তিন জাতিগোষ্ঠীর মধ্যে দেখা দেয় জাতিগত দ্বন্দ্ব যা গৃহযুদ্ধে রূপ নিলে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় ১৯৯৪ সালে বসনিয়ায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয় এবং চূড়ান্তভাবে ১৯৯৫ সালে ক্লিনটনের উদ্যোগে ‘ডেটন চুক্তির মাধ্যমে এ সংকটের অবসান হয়।
56. ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
- নিকোলাস সার্কোজি
- জ্যাক শিরাক
- ফ্রাসিয়ে মিতেরা
- জেনারেল দ্য গল
উত্তরঃ নিকোলাস সার্কোজি
ব্যাখ্যাঃ ফ্রান্সের বর্তমান (২৫তম) প্রেসিডেন্টের নাম- ইমানুয়েল ম্যাডেন। ফ্রান্সের ২৩তম প্রেসিডেন্ট- নিকোলাস সার্কোজি, ২২তম প্রেসিডেন্ট- জ্যাক শিরাক, ২১তম প্রেসিডেন্ট ফ্রঁসোয়া মিতেরা, এবং প্রথম প্রেসিডেন্টের নাম- চার্লস ডি গল ।
57. হোয়াংহো নদীর শুরু স্থল কোথায়?
- হিমালয়
- কুয়েনলুন পর্বত
- ব্ল্যক ফরেস্ট
- আলপস
উত্তরঃ কুয়েনলুন পর্বত
ব্যাখ্যাঃ হুয়াংহো চীনের দীর্ঘতম এবং এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম নদী। নদীটি কুনলুন পর্বত থেকে উৎপন্ন হয়ে পীত সাগরের পতিত হয়েছে। হুয়াংহো নদীর দৈর্ঘ্য ৫৪৬৪ কি.মি. । গঙ্গা নদীর উৎপত্তিস্থল হিমালয় পর্বত, দানিয়ুব নদীর উৎপত্তিস্থল ব্লাক ফরেস্ট, রাইন নদীর উৎপত্তিস্থল আলপস পর্বত।
58. মেক্সিকো ত্ত যুক্তরাস্ট্র বিভক্তকারি সীমারেখা কোনটি?
- সনেরা লাইন
- ম্যাকনামারা লাইন
- ডুরাল্ড লাইন
- হিন্টারবার্গ লাইন
উত্তরঃ সনেরা লাইন
ব্যাখ্যাঃ মেক্সিকো ও যুক্তরাষ্ট্র- সনোরা লাইন; উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম- ম্যাকনামারা লাইন; পাকিস্তান ও আফগানিস্তান- ডুরাল্ড লাইন; জার্মানি ও পোল্যান্ড- হিন্ডারবার্গ লাইন দ্বারা বিভক্ত ।
59. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
- বেলজিয়াম
- ফ্রান্স
- জার্মানি
- ফিনল্যান্ড
উত্তরঃ বেলজিয়াম
ব্যাখ্যাঃ ইউরোপের ককপিট নামে পরিচিত বেলজিয়ামের ওয়াটার লু (১৮১৫) যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ানকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়। ফিনল্যান্ডকে বলা হয় হাজার দ্বীপের দেশ।
।
60. বিশ্বের কোন দেশের স্বাক্ষরতার হার ১০০%.?
- পোল্যান্ড
- লিথুনিয়া
- কাজাকিস্থান
- স্লোভাকিয়া
উত্তরঃ স্লোভাকিয়া
ব্যাখ্যাঃ মানব উন্নয়ন রিপোর্ট ২০১৮ অনুযায়ী স্বাক্ষরতার হার ১০০% এর দেশ- ইউক্রেন, অ্যান্ডোরা, উজবেকিস্তান ও উত্তর কোরিয়া ।
।
61.রেফ্রিজারেটরের কমপ্রেসরের কাজ কি?
- ফ্রেয়নকে ঘনিভূত করা
- ফ্রেয়নকে বাস্পে পরিনত করা
- ফ্রেয়নকে সংকুচিত করে এর তাপ ত্ত তাপমাত্রা বৃদ্ধি করা
- ফ্রেয়নকে ঠান্ডা করা
উত্তরঃ ফ্রেয়নকে ঘনিভূত করা
ব্যাখ্যাঃ রেফ্রিজারেটরে হিমায়ক হিসেবে ফ্রেয়ন ব্যবহার করা হয়। কমপ্রেশার ফ্রেয়নকে বাষ্পে পরিণত করে। ফ্রেয়নের রাসায়নিক নাম ডাইক্লোরো ডাই ফ্লোরো মিথেন।
62. এক গ্রাম পানির তাপমাত্রা ২০ থেকে ৩০ degree সেলসিয়াসে বৃদ্ধির জন্য কত তাপ প্রয়োজন?
- ১০ ক্যালরি
- ২ ক্যালরি
- ৩ ক্যালরি
- ৪ ক্যালরি
উত্তরঃ ১০ ক্যালরি
ব্যাখ্যাঃ এক গ্রাম পানির তাপমাত্রা ১° সেলসিয়াস বৃদ্ধির জন্য তাপের প্রয়োজন হয় ১ ক্যালরি। তাহলে (৩০°-২০°) = ১০° সেলসিয়াস বৃদ্ধির জন্য তাপের প্রয়োজন হবে ১০ ক্যালরি।
63. কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিকে থাকে?
- ১ সেকেন্ড
- ০.১ সেকেন্ড
- ০.০১ সেকেন্ড
- ০.০০১ সেকেন্ড
উত্তরঃ ০.১ সেকেন্ড
ব্যাখ্যাঃ যখন কোনো শব্দের কম্পাঙ্ক সংখ্যা ২০ থেকে ২০০০০ সীমার মধ্যে থাকে তখন সে শব্দ আমরা শুনতে পাই। একে শব্দের শ্রাব্যতার সীমা বলে। কোনো শব্দ শোনার পর তার রেশ ০.১ সেকেও পর্যন্ত আমাদের মস্তিষ্কে থাকে।
64. টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহার হয়?
- স্থায়ী চুম্বক
- অস্থায়ী চুম্বক
- সংকর চুম্বক
- প্রাকৃতিক চুম্বক
উত্তরঃস্থায়ী চুম্বক
ব্যাখ্যাঃ টেপ রেকর্ডার ও কম্পিউটার স্মৃতির ফিতায় স্থায়ী চুম্বক (সিরামিক চুম্বক) ব্যবহৃত হয়। এই চুম্বক আয়রণ অক্সাইড ও বেরিয়াম অক্সাইডের মিশ্রণ দ্বারা তৈরি ও ফেরাইট (Ferrite) নামক যৌগিক পদার্থ দ্বারা গঠিত।
65. টেলিভিশনে রংঙ্গিন ছবি তৈরি করার জন্য কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়?
- ১ টি
- ২ টি
- ৩ টি
- ৪ টি
উত্তরঃ ৩ টি
ব্যাখ্যাঃ টেলিভিশনে রঙিন ছবি উৎপাদনের জন্যে তিনটি মৌলিক রং- লাল, নীল ও সবুজ ব্যবহার করা হয়।
।
66. পৃথিবিতে কখন ল্যপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে?
- কমপ্যাক ১৯৮৫
- এসপন ১৯৮১
- আইবিএম ১৯৮৩
- অ্যাপল ১৯৭৭
উত্তরঃ এসপন ১৯৮১
ব্যাখ্যাঃ ১৯৮১ সালে Osborne computer সর্বপ্রথম Osborne-1 নামে একটি ল্যাপটপ কম্পিউটার তৈরি করে। একই বছর এপসন ল্যাপটপ তৈরি করে যার নাম Epson Hx-201
67. যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চ বিভবকে নিম্ন এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রুপান্তরিত করা হয়?
- ট্রান্সফরমার
- মোটর
- জেনারেটর
- ডায়নামো
উত্তরঃ ট্রান্সফরমার
ব্যাখ্যাঃ উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করে- ট্রান্সফর্মার; যান্ত্রিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে-জেনারেটর: বিদ্যুৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে-মটর।
68. বিদ্যুত বিলের হিসাব কিভাবে করা হয়?
- ত্তয়াট আত্তয়ারে
- ত্তয়াটে
- ভোল্টে
- কিলোত্তয়াট ঘন্টায়
উত্তরঃ কিলোত্তয়াট ঘন্টায়
ব্যাখ্যাঃ কিলোওয়াট ঘণ্টা হলো বিদ্যুৎ শক্তির বাণিজ্যিক একক। একে বোর্ড অব ট্রেড (BOT) ইউনিট বলে। এক কিলোওয়াট ঘণ্টা = ৩৬০০ X ১০° জুল।
69. কোনটি পানিতে দ্রভিভুত হয় না?
- গ্লিসারিন
- ফিটকিরি
- সোডিয়াম ক্লোরাইড
- ক্যালসিয়াম কার্বনেট
উত্তরঃ ক্যালসিয়াম কার্বনেট
ব্যাখ্যাঃ গ্লিসারিন ও ফিটকিরি পানিতে দ্রবণীয়। সোডিয়াম ক্লোরাইড (খাবার লবণ) পানিতে অতিমাত্রায় দ্রবণীয় । ক্যালসিয়াম কার্বনেট পানিতে অদ্রবণীয় ।
70. পারমানবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে কোন ধাতু ব্যবহার করা হয়?
- সোডিয়াম
- পটাশিয়াম
- ম্যগনেসিয়াম
- কোনটিই নহে
উত্তরঃ সোডিয়াম
ব্যাখ্যাঃ পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে ব্যবহার করা হয় সোডিয়াম। কারণ এর রয়েছে নিম্ন গলন বিন্দু ও উচ্চ তাপ স্থানান্তর সহগ।
।
71. চা পাতায় কোন ভিটামিন থাকে?
- ভিটামিন-ই
- ভিটামিন-কে
- ভিটামিন-বি কমপ্লেক্স
- ভিটামিন-এ
উত্তরঃ ভিটামিন-বি কমপ্লেক্স
ব্যাখ্যাঃ চা পাতায় ক্যাফেইন, ভিটামিন বি কমপ্লেক্স, এ্যামাইনো এসিড, খনিজ লবণ ইত্যাদি থাকে। ডিমের কুসুম, অংকুরিত ছোলা, গম প্রভৃতিতে ভিটামিন ই, শুটকি মাছ, সবুজ শাকসবজিতে ভিটামিন কে এবং দুধ, ডিম, সবুজ শাকসবজি ও হলুদ ফল মূলে ভিটামিন এ পাওয়া যায়।
72. উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় কিসের অভাবে?
- নাইট্রোজেনের
- ফসফরাসের
- ইউরিয়ার
- পটাসিয়ামের
উত্তরঃ নাইট্রোজেনের
ব্যাখ্যাঃ নাইট্রোজেনের অভাবে ক্লোরোফিল সৃষ্টিতে ব্যাঘাত ঘটলে উদ্ভিদের পাতা হলদে হয়ে যায়। ফসফরাসের অভাবে পাতা বেগুনি হয়ে যায়। পটাসিয়ারে অভাবে পাতার শীর্ষ ও কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।
73. মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত?
- ১৫ ইঞ্চি(প্রায়)
- ১৭ ইঞ্চি(প্রায়)
- ১৮ ইঞ্চি(প্রায়)
- ২০ ইঞ্চি(প্রায়)
উত্তরঃ ১৮ ইঞ্চি(প্রায়)
ব্যাখ্যাঃ মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ছেলেদের ১৭.২৭ ইঞ্চি এবং মেয়েদের ১৬.৯৩ ইঞ্চি। Spinal cord বা স্নায়ু রজ্জু মস্তিষ্ক থেকে মেরুদণ্ডের ভেতরে বিস্তৃত।
74. ক্যান্সার রোগের কারন কি?
- কোষের অস্বাভাবিক মৃত্যু
- কোষের অস্বাভাবিক বৃদ্ধি
- কোষের অস্বাভাবিক জমাট বাধা
- কোষের অস্বাভাবিক জমাট বাধা
উত্তরঃ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
ব্যাখ্যাঃ শরীরের কোনো স্থানের কোষের দ্রুত, অস্বাভাবিক ও অনিয়ন্ত্রিত বিভাজনকে ক্যান্সার বলে। ক্যান্সার কোষগুলো পার্শ্ববর্তী কোষগুলোকে বিনষ্ট করে টিউমার সৃষ্টি করে।
75. ইনসুলিন নি:সৃত হয় কোথা থেকে?
- অগ্ন্যশয় হতে
- প্যানক্রিয়াস হতে
- লিভার হতে
- পিটুইটারি গ্ল্যান্ড হতে
উত্তরঃ প্যানক্রিয়াস হতে ও অগ্ন্যশয় হতে
ব্যাখ্যাঃ অগ্ন্যাশয় এর ইংরেজি হলো প্যানক্রিয়াস (Pancreas) । এই অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়। এর অভাবে ডায়বেটিস রোগ হয়।
76. সুষম খাদ্যের উপাদন কয়টি?
- ৪ টি
- ৫ টি
- ৬ টি
- ৮ টি
উত্তরঃ ৬ টি
ব্যাখ্যাঃ শর্করা, আমিষ, স্নেহপদার্থ, ভিটামিন, খনিজ লবণ এবং খাদ্যে শর্করা, আমিষ ও স্নেহ পদার্থের অনুপাত ৪ ঃ ১ঃ ১। পানি এই ৬টি সুষম খাদ্যের উপাদান।
77. জীব জগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি কোনটি?
- আলট্রা ভায়োলেট রশ্মি
- বিটা রশ্মি
- আলফা রশ্মি
- গামা রশ্মি
উত্তরঃ আলট্রা ভায়োলেট রশ্মি
ব্যাখ্যাঃ আল্ট্রাভায়োলেট, গামা, বিটা সবগুলো রশ্মিই ক্ষতিকর। তবে এর মধ্যে সবচেয়ে ক্ষতিকর গামা রশ্মি। কারণ এ রশ্মিগুলোর মধ্যে গামা রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম ।
78. জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে কি?
- প্রাকৃতিক পরিবেশ
- সামাজিক পরিবেশ
- বায়বীয় পরিবেশ
- সাংস্কৃতিক পরিবেশ
উত্তরঃ প্রাকৃতিক পরিবেশ
ব্যাখ্যাঃ প্রাকৃতিক পরিবেশের প্রধান তিনটি উপাদান- মাটি, পানি ও বায়ু। জনসংখ্যা বৃদ্ধির ফলে এ তিনটি উপাদানের উপরই ক্ষতিকর প্রভাব পড়ছে।
79. কোথায় দিন-রাত্রি সর্বত্র সমান?
- মেরু অঞ্চলে
- নিরক্ষরেখায়
- উত্তর গোলার্ধে
- দক্ষিন গোলার্ধে
উত্তরঃ নিরক্ষরেখায়
ব্যাখ্যাঃ নিরক্ষরেখায় সব সময় দিন-রাত্রি সমান থাকে। তবে ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর পৃথিবীর সর্বত্র দিবা-রাতি সমান থা
80. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
- সৌর বছর
- কসমিক ইয়ার
- পলিসার
উত্তরঃ কসমিক ইয়ার
ব্যাখ্যাঃ পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে আসাকে সৌর বছর; ছায়াপথের ঘুরে আসা কসমিক ইয়ার; আলো এক বছরে যত দূরত্ব অতিক্রম করে তাকে- আলোকবর্ষ বলে।
81. A rocket flying to the moon does not need wings because—.
- It has no engine
- Space has to much dust
- It has no fuel
- Space is airless
উত্তরঃ Space is airless
ব্যাখ্যাঃ চন্দ্রগামী রকেটের কোন ডানার প্রয়োজন নেই। কারণ মহাকাশ বাতাস শূন্য।
82. Rubber is notable for its—.
- Lightness
- Heaviness
- Elasticity
- Viscosity
উত্তরঃ Elasticity
ব্যাখ্যাঃ lightness- লঘুত্ব, elasticity- নমনীয়তা, heaviness- ভার, viscosity- সান্দ্রতা।
83. Julias Caesar was the ruler of rome about—.
- 1000 years ago
- 1500 years ago
- 2000 years ago
- 3000 years ago
উত্তরঃ 2000 years ago
ব্যাখ্যাঃ Julius Caesar (খৃ. পূ. ১০০-৪৪ অব্দ) মিশর জয় করে রানী ক্লিওপেট্রার সাথে প্রণয়ে আবদ্ধ হন।
84. The south pole is located in the—.
- Arctic
- Antarctic
- Antipodes
- Occident
উত্তরঃ Antarctic
ব্যাখ্যাঃ The South Pole (দক্ষিণ মেরু) অবস্থিত Antarctic -এ। Antipodes- ভূপৃষ্ঠের বিপরীত দিকে অবস্থিত দুটি স্থান, Occident- পাশ্চাত্য, Arctic – উত্তর মেরু সম্বন্ধীয় ।
85. Tiger:Zoology::March:
- Astrology
- Cryptology
- Astronomy
- Telescopy
উত্তরঃ Astronomy
ব্যাখ্যাঃ Tiger সম্পর্কিত আলোচনা Zoology-তে থাকে। Mars (মঙ্গল গ্রহ) সম্পর্কিত
আলোচনা,Astronomy (জ্যোতির্বিদ্যা)-তে থাকে।
86. Break:repair::wound:
- Heat
- Hurt
- Fix
- Plaster
উত্তরঃ Plaster
ব্যাখ্যাঃ Repair করা হয় তখন, যখন Break (ভাঙা) হয়। আর Heal (আরোগ্য) করা হয় তখন, যখন Wound (আহত) হয়।
87. Frightened:Screm::Angry:
- Cry
- Shiver
- Shout
- Sheer
উত্তরঃ Shout
ব্যাখ্যাঃ Frightened (ভীত) হলে আমরা Scream (চিৎকার) করি। Angry হলে Shout করি।
88. He— consciousness as a result of his head hitting the car’s dashboard.
- Failed
- Broke
- Lost
- Passed
উত্তরঃ Lost
ব্যাখ্যাঃ Lose consciousness- জ্ঞান হারিয়ে ফেলা।
।
89. Only after I ———home, did I remember my doctor’s appointment.
- Going
- Go
- Went
- Gone
উত্তরঃ Went
ব্যাখ্যাঃ Complex sentence-এর ক্ষেত্রে একটি Clause যে tense-এ থাকে পরবর্তী Clause ও সে tense Inversion 43 (negative adverb te hardly, barely, seldom, never, scarcely etc.) sentence 4 sentence- auxiliary verb subject 4 যেমন- seldom had she presented her inner views. এছাড়াও কিছু expression যেমন- only if only when, only because, only after, only until etc. sentence-4 sentence এর principal clause-এ inversion হবে।
90. When they had their first child, they put —- a large sum for his education.
- Aside
- Beside
- Outside
- Under
উত্তরঃ Aside
ব্যাখ্যাঃ put aside- সরিয়ে রাখা/সঞ্চয় করা। put sth about গুজব ছড়ানো, put off যাত্রা শুরু করা, put sth forward-উপস্থাপন করা, put in/into- নোঙর করা, put up with সহ্য করা।
91. If you count 1 to 100, how many 5s will you pass on the way?
- 10
- 11
- 18
- 20
উত্তরঃ 20
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
92. A farmer had 17 hens all but 9 nine died. How many live hens were left?
- 3
- 4
- 9
- 16
উত্তরঃ 9
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
93. If two typists can type two pages in the two minutes how many typists will it take to type 18 pages in six minutes.
- 3
- 6
- 9
- 18
উত্তরঃ 6
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
94. The fifth constant from beginning of this sentence is the letter—–.
- i
- e
- a
- t
উত্তরঃ t
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
95. If the second day of the month is a Monday , the eighteenth day of the month is a —–.
- Sunday
- Tuesday
- Wednesday
- Monday
উত্তরঃ Wednesday
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
96. Two men, starting at the same point, walk in opposite directions for 4 meters, turn left and walk another 3 meters. What is the distance between them?
- 7 meters
- 14 meters
- 10 meters
- 6 meters
উত্তরঃ 10 meters
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
97. 30% of 10 is 10% of which?
- 30
- 60
- 500
- 600
উত্তরঃ 30
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
98. Rahim is 12 years old. He is three times older than karim. What will be the age of rahim when he is two times older than karim?
- 15 years
- 16 years
- 17 years
- 17 years
উত্তরঃ 16 years
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
99. Divide 30 by half and add 1o. What do you get?
- 25
- 45
- 55
- 70
উত্তরঃ 70
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
100. If a man swims 4 miters upstream at 1 mph and back downstream to the same point at 4 mph, what is his average speed?
- 0.8 mph
- 1.6 mph
- 2.4 mph
- 3.2 mph
উত্তরঃ 1.6 mph
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
