27th BCS questions bank with solution.
1. Identify the imparative sentence a. I shall go to…
1. Identify the imparative sentence
- a. I shall go to college.
- b. Motin is singing a song.
- c. Stand up.
- d. It has been raining since morning.
উত্তরঃ c. Stand up
ব্যাখ্যাঃ আদেশ, অনুরোধসূচক বাক্যকে imperative sentence বলে।
2. Fill in the gaps with the suitable word:To stay healthy we must have a balanced-
- diet
- food
- drink
- environment
উত্তরঃ diet
ব্যাখ্যাঃ Balanced diet- সুষম খাদ্য।
3. Choose the correct alternative and marks its letter on your answer sheet. The rich should not look down- the poor.
at
for
towards
upon
উত্তরঃ upon
ব্যাখ্যাঃ Look down upon-এর অর্থ অবজ্ঞা করা। Look at তাকানো; Look for খোঁজা। কিন্তু, look down at অথবা look down for অর্থহীন।
4. I took a map with me,as I didn’t want to ………… my way on the journey. on the journey.
loose
lose
lost
loss
উত্তরঃ lose
ব্যাখ্যাঃ Infinitive marker ‘to’-এর পরে verb এর base form হবে। সেক্ষেত্রে (ক) এবং (খ) উভয়ই
উত্তর হতে পারে। কিন্তু অর্থ বিবেচনা করলে (খ) সঠিক উত্তর।
5. Every driver must be held……………….. his own actions
responsible for
responsible to
liable to
blamed for
উত্তরঃ responsible for
ব্যাখ্যাঃ কোন কাজের জন্য দায়িত্বশীলতা বুঝাতে responsible for এবং আইনগত দায়বদ্ধতা বুঝাতে liable to হয়।
6. Through thick and thin’means
under all conditions
to make thick and thin
not clear in understanding
of greate density
উত্তরঃ under all conditions
ব্যাখ্যাঃ ‘Through thick and thin’ এর অর্থ যে কোন পরিস্থিতিতেই ঘটুক না কেন যা under all conditions এর সাথে সংগতিপূর্ণ ।
7. ’Prior to’means
After
Before
Immediately
During the period of
উত্তরঃ Before
ব্যাখ্যাঃ Prior to’ এর অর্থ পূর্বে।
8. Nobody knocked him down; it was an
Incident
Occurrence
Accident
Event
উত্তরঃ Accident
ব্যাখ্যাঃ knock down এর অর্থ কোন কিছু/কাউকে আঘাত করে পতিত করা। যেহেতু কেউ তাকে knock down করেনি তাই এটি accident.
9. ১^২+২^২+৩^২+………….+৫^২=কত?
৩৫৭২৫
৪২৯২৫
৪৫৫০০
৪৭২২৫
উত্তরঃ ৪২৯২৫
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
10. ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪ টি করে বিকয় করলে শতকরা কত লাভ হবে?
৪৫%
৪৮.৫০%
৫২.৭৫%
৫৬.২৫%
উত্তরঃ ৫৬.২৫%
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
11. এক ব্যবসায়ী একটি পন্যের মুল ২৫% বাড়ালো,অত:পর বর্ধিত মুল্য থেকে ২৫% কমালো।সর্বশেষ মুল্য সর্বপ্রথম মুল্যের তুলনায়-
.৫%কমানো হয়েছে
.৬.২৫%কমানো হয়েছে
৫%বাড়ানো হয়েছে
৬.২৫% বাড়ানো হয়েছে
উত্তরঃ ৬.২৫%কমানো হয়েছে
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
12. যদি একটি কাজ ৯ জন লোক ১২ দিনে করতে পারে,অতিরিক্ত ৩ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
৭
৯
১০
১২
উত্তরঃ ৯
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
13. শিক্ষা সফরে যাওয়ার জন্য ২৪০০ টাকায় বাস ভাড়া করা হলো এবং প্রতেক ছাএ/ছাএী সমান ভাড়া বহন করবে ঠিক হলো ।অতিরিক্ত ১০ জন ছাএ/ছাএী যাওয়ায় প্রতি জনের ভাড়া ৮ টাকা কমে গেল।বাসে কত জন ছাএ/ছাএী গিয়েছিল?
৪০
৪৮
৫০
৬০
উত্তরঃ ৬০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
14. পিতা, মাতা ও পুত্রের বয়সের গড় ৩৭ বছর । আবার পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বছর। মাতার বয়স কত?
৩৮ বছর
৪১ বছর
৪৫ বছর
৪৮ বছর
উত্তরঃ ৪১ বছর
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
15. যদি (x-y)^2=14 এবং xy=2 হয় তবে x^2+y^2=কত?
12
14
16
18
উত্তরঃ 18
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
16. বৃত্তের ব্যাস তিনগুন বৃদ্ধি করলে ক্ষেএফল কতগুন বৃদ্ধি পাবে?
৪
৯
১২
১৬
উত্তরঃ ৯
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
17. একটি সমদ্বিবাহু সমকোনী ত্রিভুজের অতিভুজের দৈঘ্য ১২ সেমি হলে ত্রিভুজের ক্ষেএফল কত বর্গ সেমি?
৩৬
৪৮
৫৬
৭২
উত্তরঃ ৩৬
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
18. ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে
৮
১২
১৮
১৪০
উত্তরঃ ১৮
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
19. NIPORT কি?
জনসংখ্যা বিষয়ক গবেষনা প্রতিষ্ঠান
পোলট্রীফার্ম বিষয়ক গবেষনা প্রতিষ্ঠান
নদী বন্দর বিষয়ক গবেষনা প্রতিষ্ঠান
বন্দর বিষয়ক গবেষনা প্রতিষ্ঠান
উত্তরঃ জনসংখ্যা বিষয়ক গবেষনা প্রতিষ্ঠান
ব্যাখ্যাঃ National Institute of Population Research and Training (NIPORT) জনসংখ্যাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান (১৯৭৭)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধিভূক্ত প্রতিষ্ঠানটির অবস্থান ঢাকার আজিমপুরে।
20. সংবিধানের কোন অনুচ্ছেদে “রাষ্ট্র ও গনজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন” বলা আছে?
১০ নং অনুচ্ছেদে
২১(২) নং অনুচ্ছেদে
২৭ নং অনুচ্ছেদে
২৮(২) নং অনুচ্ছেদে
উত্তরঃ ২৮(২) নং অনুচ্ছেদে
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগে মৌলিক অধিকার অংশে ২৮ নং অনুচ্ছেদে (২) দফায় বলা হয়েছে “রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন”। ১০ নং অনুচ্ছেদে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি; ২৭ নং অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা এবং ২১ অনুচ্ছেদের (২) দফায় বলা হয়েছে “সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য। ”
21. UNDP রিপোর্ট সেপ্টেম্বর ২০০৫ সাল মোতাবেক বাংলাদেশের মাথাপিচু আয় কত?
৪৪৪ ডলার
৭৭০ ডলার
১০৭০ ডলার
১৭৭০ ডলার
উত্তরঃ ১৭৭০ ডলার
ব্যাখ্যাঃ UNDP মানব উন্নয়ন রিপোর্ট ২০১৮ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় ৩,৬৭৭ মার্কিন ডলার। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুসারে বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় ১,৯০৯ মার্কিন ডলার।
22. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য “বীরপ্রতীক” উপধি লাভ করে কতজন?
৭ জন
৬৮ জন
১৭৫ জন
৪২৬ জন
উত্তরঃ ৪২৬ জন
ব্যাখ্যাঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য চারটি (বীর শ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক) ক্যাটাগরিতে বিভক্ত করে মোট ৬৭৬ জনকে পদক প্রদান করা হয়। তার মধ্যে ৭ জনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীরবিক্রম ও ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়।
23. বাংলাদেশের ইক্ষু গবেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
দিনাজপুর
গোপালপুর
পাকশী
ইশ্বরদী
উত্তরঃ ইশ্বরদী
ব্যাখ্যাঃ পাবনা জেলার ঈশ্বরদীতে ‘বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট’ ও ‘বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র’ অবিস্থত। প্রতিষ্ঠানটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির নাম বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট (২০১৫ সাল থেকে)।
24. মিলেনিয়াম ডেভলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
২০১০
২০১৫
২০২০
২০২৫
উত্তরঃ ২০১৫
ব্যাখ্যাঃ ২০০০ সালে অনুষ্ঠিত সহস্রাব্দ উন্নয়ন সম্মেলনে গৃহীত হয় ঐতিহাসিক ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ যার মেয়াদ শেষ হয় ২০১৫ সালে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’র মূল লক্ষ্য ৮টি। ২০১৬ সাল থেকে এমডিজির পরিবর্তে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) গ্রহণ করা হয় যার মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত।
25. রাজারবাগ পুলিশ লাইনে “দুর্জয়” ভাস্কর্যটির শিল্পী কে?
হামিদুর রহমান
মৃনাল হক
শামিম শিকদার
নোভেরা আহমেদ
উত্তরঃ মৃনাল হক
ব্যাখ্যাঃ মৃণাল হকের বিখ্যাত ভাস্কার্য ‘বলাকা (মতিঝিল), গোল্ডেন জবিলি টাওয়ার (রা. বি.), রাজসিক বিহার (হোটেল শেরাটনের সামনে), বর্ষারাণী (তেজগাঁও)। হামিদুর রহমান-কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি; শামীম সিকদার স্বোপার্জিত স্বাধীনতা; নভেরা আহমেদ- ‘মা ও শিশু’ ভাস্কর্যের ভাস্কর।
26. চট্টগ্রাম- কক্সবাজার সাবমেরিন কেবলস অপটিকাল ফাইবার স্থাপন করার জন্য বাংলাদেশ সরকারকে কত দূরত্বের ব্যয় বহন করতে হবে?
৭০০ কি.মি
৫৭০ কি.মি
৩০০ কি.মি
১৭০ কি.মি
উত্তরঃ ১৭০ কি.মি
ব্যাখ্যাঃ ফ্রান্সের মার্সাই থেকে সিঙ্গাপুর পর্যন্ত স্থাপিত সাবমেরিন কেবস অপটিক্যাল ফাইবারের লাইনের মোট দৈর্ঘ্য ২২ হাজার কি. মি.। তন্মধ্যে বাংলাদেশের অংশ ১২৪০ কি. মি. ।
27. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি?
বিজয় স্তম্ভ
বিজয়কেতন
স্বাধীনতা সোপান
রক্ত সোপান
উত্তরঃ রক্ত সোপান
ব্যাখ্যাঃ ‘বিজয়কেতন’ ভাস্কর্যটি ঢাকা সেনানিবাসে অবস্থিত। রক্তসোপান ভাস্কর্যটি রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত।
28. বাংলাদেশের পোষ্টাল একাডেমি কোথায় অবস্থিত?
রাজশাহী
ঢাকা
চট্টগ্রাম
খুলনা
উত্তরঃ রাজশাহী
ব্যাখ্যাঃ বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার সারদা রাজশাহীতে অবস্থিত। বাংলাদেশ নেভাল একাডেমি ও মিলিটারি একাডেমি- চট্টগ্রামে অবস্থিত।
29. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ কত কি.মি?
৫.০৩
৬.০৩
৪.৮
৫.৫৮
উত্তরঃ ৬.১৫
ব্যাখ্যাঃ প্রস্তাবিত পদ্মা সেতু নির্মিত হচ্ছে মাওয়া (মুন্সীগঞ্জ) ও জাজিরা (শরীয়তপুর) পয়েন্টে। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কি.মি. এবং প্রস্থ ১৮.১০ মিটার। পদ্মা সেতুর কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা ১২ ডিসেম্বর, ২০১৫।
30. বাংলাদেশে সর্বপ্রথম কোন মহিলা টেস্ট টিউব শিশুর মা হন?
পারভীন ফাতেমা
ফিরোজা বেগম
রওশন জাহান
কানিজ ফাতেমা
উত্তরঃ ফিরোজা বেগম
ব্যাখ্যাঃ বাংলাদেশে টেস্টটিউব শিশু জন্মদানের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেন ডা. পারভীন ফাতেমা। তাঁর তত্ত্বাবধানে ৩০মে, ২০০১ সালে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে জন্মগ্রহণ করে হীরা, মণি, মুক্তা নামে ৩ টেস্টটিউব বেবী।
31. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
১৩৬ তম
১৩৭ তম
১৩৮ তম
১৩৯ তম
উত্তরঃ ১৩৬ তম
ব্যাখ্যাঃ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য হিসেবে যোগদান করে। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম অধিবেশনের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম বাঙালি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করেন।
32. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
তানবির কবির
হামিদুর রহমান
হামিদুজ্জামান
অস্কার বাদল
উত্তরঃ হামিদুর রহমান
ব্যাখ্যাঃ ১৯৫২ সালে ২৩ ফেব্রুয়ারি (২১ ফেব্রুয়ারির) ভাষা শহীদের স্মরণে প্রথম শহীদ মিনার নির্মিত হলে ২৪ ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতা শহীদ মিনারটি উদ্বোধন করেন। কিন্তু ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় পুলিশ ও সেনাবাহিনী শহীদ মিনারটি ভেঙে ফেলে। পরবর্তীতে বাংলা রাষ্ট্রভাষা স্বীকৃতি পাওয়ার পর ১৯৫৭ সালে পুনরায় শহীদ মিনার নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৬৩ সালে শেষ হয়। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী শহীদ মিনারটি ভেঙে ফেললে ১৯৭৩ সালে এটি পুনঃনির্মাণ করা হয়।
33. জাতিসংঘ সাধারন পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে?
বি.এ সিদ্দিকী
খাজা ওয়াসিউদ্দিন
হুমায়ন রশিদ চৌধুরী
শমসের মবিন চৌধুরী
উত্তরঃ হুমায়ন রশিদ চৌধুরী
ব্যাখ্যাঃ বাংলাদেশ ১৯৭৪ সালে ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম অধিবেশনে ১৩৬তম সদস্য হিসেবে যোগদান করে ১৯৮৬ সালে হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করেন।
34. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপধিতে ভূষিত করা হয়?
৫ জন
৭ জন
২ জন
৬ জন
উত্তরঃ ২ জন
ব্যাখ্যাঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শনের জন্য ৪২৬ জনকে বীর প্রতীক খেতাব প্রদান করা হয়। তন্মধ্যে দুইজন মহিলা বীর প্রতীক হলেন ক্যাপ্টেন সিতারা বেগম (সেনাবাহিনী) ও তারামন বিবি(গণবাহিনী)।
35. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সনে?
১৯৯৫
১৯৯৬
১৯৯৮
২০০১
উত্তরঃ ১৯৯৮
ব্যাখ্যাঃ কর্মসংস্থান ব্যাংক দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে দেশের বেকার যুবক- যুব মহিলাদের ঋণ সহায়তা ও আত্মকর্মসংস্থানের জন্য সরকার কর্তৃক বিশেষায়িত ব্যাংক হিসেবে ১৯৯৮ সালের ৩০ জুন প্রতিষ্ঠিত হয়।
36. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?
৫ম
৮ম
৯ম
১০ম
উত্তরঃ ৮ম
ব্যাখ্যাঃ UNFPA-এর রিপোর্ট ২০১৯ অনুযায়ী লোকসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বিশ্বের ৮ম জনবহুল দেশ, বর্তমানে বাংলাদেশের লোক সংখ্যা-১৬ কোটি ৮১ লাখ। উল্লেখ্য, লোকসংখ্যার দিক থেকে এশিয়ায় বাংলাদেশের অবস্থান পঞ্চম, মুসলিম বিশ্বে চতুর্থ এবং সার্কভুক্ত দেশে তৃতীয়।
37. সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
৮
১০
১২
১৪
উত্তরঃ ৮
ব্যাখ্যাঃ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন (অপর নাম নারিকেল জিঞ্জিরা) কক্সবাজার জেলার সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত দেশের একামত্র প্রবাল দ্বীপ। এ দ্বীপের আয়তন ৮ বর্গ কিলোমিটার।
38. বাংলদেশে পরমানু শক্তি কমিশন গঠিত হয় কত সনে?
১৯৭২
১৯৭৫
১৯৭৩
১৯৯৭
উত্তরঃ ১৯৭৩
ব্যাখ্যাঃ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাংলাদেশের একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান ও অন্যতম নিয়ন্ত্রক সংস্থা। এটি ১৯৭৩ সালের ২৭ জুন প্রতিষ্ঠিত হয়।
39. কোন ইঞ্জিনে কার্বুরেটর থাকে?
পেট্রোল ইঞ্জিনে
ডিজেল ইঞ্জিনে
রকেট ইঞ্জিনে
বিমান ইঞ্জিনে
উত্তরঃ পেট্রোল ইঞ্জিনে
ব্যাখ্যাঃ পেট্রোল ইঞ্জিনে কার্বোরেটর থাকে। কার্বোরেটর হলো মোটর গাড়ির প্রকোষ্ঠ, যেখানে বায়ু ও পেট্রোল বাষ্প নির্দিষ্ট অনুপাতে বায়ুর সাথে মিশ্রিত হলে তা বিস্ফোরক গ্যাসে পরিণত হয়। এই মিশ্রণ পেট্রোল ইঞ্জিনের জ্বালানি হিসেবে কাজ করে
40. সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘের বিকিরন হচ্ছে-
আলফা রশ্মি
বিটা রশ্মি
গামা রশ্মি
রঞ্জন রশ্মি
উত্তরঃ গামা রশ্মি
ব্যাখ্যাঃ সর্বাপেক্ষা ছোট তরঙ্গ দৈর্ঘ্য গামারশ্মি। এর তরঙ্গ দৈর্ঘ্য 10″ এর মিটারের কম। তড়িৎ চুম্বকীয় রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম হলো : গামা রশ্মি < এক্সরে < অতিবেগুনি রশ্মি < দৃশ্যমান আলো < অবলোহিত রশ্মি < বেতার তরঙ্গ।
41. মানুষের হৃৎপিন্ডে কতটি প্রকোষ্ঠ থাকে?
দুটি
চারটি
ছয়টি
আটটি
উত্তরঃ চারটি
ব্যাখ্যাঃ মানুষের হৃৎপিণ্ডে চারটি প্রকোষ্ঠ থাকে, যার আছে। আরশোলার হৃদপিন্ড ১৩ প্রকোষ্ট বিশষ্ট। মধ্যে দুটি অলিন্দ ও দুটি নিলয়। ব্যাঙের তিনটি প্রকোষ্ঠ
42. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হয়, কারন-
রান্নার জন্য শুধু তাপ নয় চাপও কাজে লাগে
বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
সঞ্চিত বাষ্পের তাপ রান্নার সহায়ক
উত্তরঃ উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়
ব্যাখ্যাঃ প্রেসার কুকার ঢাকনা দেওয়া বদ্ধ পাত্র যার অভ্যন্তরে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে অধিক চাপ সৃষ্টি হয়। উচ্চচাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি পায়। এই জন্য প্রেসার কুকারের পানি উষ্ণ তাপমাত্রায় (১২০° C বা তার চেয়ে বেশি) ফোটে। ফলে প্রেসার কুকারে তাড়াতাড়ি রান্না হয়।
43. বিলিরুবিন তৈরি হয়-
পিওথলিতে
কিডনীতে
প্লীহায়
যকৃতে
উত্তরঃ প্লীহায়
ব্যাখ্যাঃ পিত্তের বর্ণের জন্য দায়ী বিলিরুবিন যা তৈরি হয় প্লীহায়। রক্তে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যাওয়াকে জন্ডিস বা পান্ডুরোগ বলে। রক্তে বিলিরুবিনের স্বাভাবিক মাত্রা ০.২-০.৮ মিলিগ্রাম/ডেসিলিটার
44. মানুষের গায়ের রং কোন উপাদানের উপাদানের উপর নির্ভর করে?
মেলানিন
থায়ামিন
ক্যলোরিন
হিমোগ্লোবিন
উত্তরঃ মেলানিন
ব্যাখ্যাঃ মানুষের গায়ের রঙ নির্ভর করে ত্বক বা চামড়ায় মেলানিনের উপস্থিতির উপর। ত্বকে মেলানিনের পরিমাণ বেশি থাকলে গায়ের রং কালো হয় এবং এর পরিমাণ কম হলে গায়ের রং ফর্সা হয় ।
45. বাদুর অন্ধকারে চলাফেরা করে কিভাবে?
তীক্ষ্ দৃষ্টি সম্পন্ন চোখের সাহায্যে
ক্রমাগত শব্দ উৎপন্নের মাধ্যমে অবস্থান নির্নয় করে
সৃষ্ট শব্দের প্রতিধ্ধনি শুনে
অলৌকিক ভাবে
উত্তরঃ সৃষ্ট শব্দের প্রতিধ্ধনি শুনে
ব্যাখ্যাঃ বাদুড় পথ চলে প্রতিধ্বনি শুনে। বাদুড় ক্রমাগত উচ্চ কম্পাংকের শব্দোত্তর তরঙ্গ সৃষ্টি করে। বাদুড় সৃষ্ট এই শব্দের প্রতিধ্বনি শুনে পথ চলার পথে কোনো প্রতিবন্ধকের উপস্থিতি কিংবা খাদ্যবস্তুর অবস্থান নির্ণয় করে।
46. গাছের খাদ্য তালিকায় আছে
N-P-K-S ও Zn
Na-P-K-S ও Zn
N-B-K-S ও A1
N-P-K-S ও A1
উত্তরঃ N-P-K-S ও Zn
ব্যাখ্যাঃ গাছের বৃদ্ধির জন্য ১৬টি উপাদান আবশ্যক যার মধ্যে ১০টি মুখ্য উপাদান এবং ৬টি গৌণ উপাদান। মুখ্য উপাদান : নাইট্রোজেন (N), পটাসিয়াম (K), ক্যালসিয়াম (Ca), লৌহ (Fe), ম্যাগনেসিয়াম (Mg), অক্সিজেন (O), হাইড্রোজেন (H), কার্বন (C), সালফার (S) ও ফসফরাস (P) । গৌণ উপাদান। তামা (Cu), দত্তা (Zn), ক্লোরিন (CI), ম্যাঙ্গানিজ (Mn) রোবন (B) ও মলিবডেনাম (Mo) |
47. নিচের কোনটি DNA এর নাইট্রোজেন বেস?
ইউরাসিল
গোয়ানিন
পিরিডক্সিন
এ্যাসপারাজিন
উত্তরঃ গোয়ানিন
ব্যাখ্যাঃ Deoxyribonucleic Acid বা DNA গঠিত হয় নাইট্রোজেন বেস, পেন্টোজ সুগার এবং ফসফেট গ্রুপ দ্বারা। DNA তে ৪ ধরনের নাইট্রোজেন বেস থাকে যার দুটি নিউরিন বেস (অ্যাডনিন ও গুয়ানিন) এবং পুঁটি পাইরিমিডিন বেস (সাইটোসিস ও থাইমিন)।
48. নিচের কোনটি পরমানুর নিউক্লিয়াসে থাকেনা?
Meson
Neutron
Proton
Eletron
উত্তরঃ Eletron
ব্যাখ্যাঃ পরমাণুর নিউক্লিয়াস গঠিত হয় প্রোটন ও নিউট্রনের সমন্বয়ে। কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের বাহিরে থাকে। এর চার্জ নেগেটিভ।
49. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিন বা দক্ষিন পশ্চিম অঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
ডেনিস
ক্যাটারিনা
আইভান
রিটা
উত্তরঃ ক্যাটারিনা
ব্যাখ্যাঃ ২০০৫ সালে ২৯ আগস্ট যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা পশ্চিম অঞ্চলে (লুইজিয়ানা উপকূলে) সর্বপ্রথম আঘাত হানে হারিকেন ক্যাটরিনা। এতে যুক্তরাষ্ট্রের ক্ষতির পরিমাণ ছিল ২০০ বিলিয়ন ডলার।
50. কোন দেশটি স্ক্যানডিনেভিয়ার অন্তভুক্ত নয়?
ডেনমার্ক
ফিনল্যান্ড
নেদারল্যান্ড
যুক্তরাষ্ট্র
উত্তরঃ যুক্তরাষ্ট্র
ব্যাখ্যাঃ ‘স্ক্যান্ডিনেভিয়া’ বলতে ইউরোপের উত্তরাঞ্চলকে বুঝায়। এর অন্তর্ভুক্ত দেশগুলো হলো ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে এবং সুইডেন ।
51. মুসলমান প্রধান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য?
নাইজেরিয়া
লেবানন
নাইজারনুমো
উগান্ডা
উত্তরঃ উগান্ডা
ব্যাখ্যাঃ ১৯৬৯ সালের ২৯ সেপ্টেম্বর ইসলামী সহযোগিতা সংস্থা OIC (Organization of Islamic Cooperation) প্রতিষ্ঠিত হয়। ওআইসির সদর দপ্তর সৌদি আরব এর জেদ্দায় অবস্থিত। ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৬ (প্রতিষ্ঠাকালীন সদস্য-২৫)। মুসলমান প্রধান না হলেও OIC-এর সদস্য দেশ- উগান্ডা, ক্যামেরুন, বেনিন, মোজাম্বিক, গায়ানা, সুরিনাম।
52. কিউবায় ক্ষেপনাস্ত্র সঙ্কটের সময় যুক্তরাষ্টের প্রেসিডেন্ট কে ছিলেন?
রিজার্ড এম নিক্সন
জন এফ কেনেডি
লিন্ডন বেইনস জনসন
হ্যারি এস ট্রুম্যান
উত্তরঃ জন এফ কেনেডি
ব্যাখ্যাঃ ১৯৬২ সালে কিউবায় ক্ষেপণাস্ত্র সংকটের সময় USA এর ৩৫তম প্রেসিডেন্ট ছিলেন জন. এফ. কেনেডি। রিচার্ড মিল হাউজ নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম এবং লিন্ডন বেইনস জনসন ছিলেন ৩৬তম প্রেসিডেন্ট।
53. মার্কিন যুক্তরাষ্টের কোন প্রেসিডেন্ট ১২ বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন?
হ্যারি এস ট্রুম্যান
ফ্রাঙ্কলিন রুজভেল্ট
জেমস মনরো
তথ্যটি সঠিক নয়
উত্তরঃ ফ্রাঙ্কলিন রুজভেল্ট
ব্যাখ্যাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ১৯৩৩-১৯৪৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। তাঁর সময় কালে (১৯২৯-১৯৪০) আমেরিকায় অর্থনৈতিক মহামন্দা দেখা দেয়। এই মহামন্দা মোকাবেলার জন্য তিনি নিউ ডিল ব্যবস্থা প্রবর্তন করেন। হ্যারি এস. ট্রম্যান ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৩তম প্রেসিডেন্ট। তাঁর নির্দেশে ১৯৪৫ সালে জাপানের হিরোশিমায় ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়।
54. ভারতীয় লোকসভায় নির্বাচিত সদস্য সংখ্যা কত?
৫৪৩
৫৪৫
৪১৫
৫৪০
উত্তরঃ ৫৪৩
ব্যাখ্যাঃ ভারতের দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট সদস্য ৫৪৫ জন। তবে নির্বাচিত সদস্য ৫৪৩ এবং দুটি আসন এ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত।
55. কোন দেশের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করে?
মার্কিন যুক্তরাষ্ট্র
নিউজিল্যান্ড
বাহামা
সুইজারল্যান্ড
উত্তরঃ নিউজিল্যান্ড
ব্যাখ্যাঃ ১৮৯৩ সালে নিউজিল্যান্ডের মহিলারা সর্বপ্রথম ভোটাধিকার লাভ করেন এবং যুক্তরাষ্ট্রের মহিলারা ১৯২০ সালে ভোটাধিকার লাভ করেন।
56. Chemical Weapons Convention কোন সালে সাক্ষরিত হয়?
১৯৯০
১৯৯৬
১৯৯৩
১৯৯৯
উত্তরঃ ১৯৯৩
ব্যাখ্যাঃ রাসায়নিক অস্ত্রের উন্নয়ন, উৎপাদন, মজুদ ও ব্যবহার নিশ্চিতকল্পে Convention স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে এবং কার্যকর হয় ১৯৯৭ সালে।
57. কোন পরিষদের সুপারিশক্রমে জাতিসংঘে নতুন সদস্য গ্রহন করা হয়?
অছি পরিষদ
সাধারন পরিষদ
নিরাপত্তা পরিষদ
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
উত্তরঃ নিরাপত্তা পরিষদ
ব্যাখ্যাঃ সাধারণ সভার ভোটের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সুপারিশে জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ করা হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি (স্থায়ী ৫টি- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন এবং অস্থায়ী সদস্য ১০টি) নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য অঞ্চল ভিত্তিতে দুই বছরের জন্য নির্বাচিত হয়। ১৯৬৩ সালের পূর্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ছিল ১১টি।
58. কোন মুসলিম মনিষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান?
ইয়াসির আরাফাত
নাগীব মাহফুজ
আনোয়ার সাদাত
প্রফেসর আব্দুস সালাম
উত্তরঃ নোয়ার সাদাত
ব্যাখ্যাঃ১৯৭৮ সালে মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত প্রথম মুসলিম মনীষী হিসেবে শান্তিতে এবং প্রথম মুসলিম মহিলা হিসেবে ২০০৩ সালে শিরীন এবাদী শান্তিতে নোবেল পুরস্কার পান। ১৯৯৪ সালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত শান্তিতে, ১৯৮৮ সালে মিসরের নাগীব মাহফুজ সাহিত্যে এবং ১৯৭৯ সালে পাকিস্তানের প্রফেসর আবদুল সালাম পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ।
59. বাদশা ফাহাদের পর সৌদি বাদশা কে হন?
খালেদ
আবদুল্লাহ
ফয়সাল
আব্দুল আজিজ
উত্তরঃ আবদুল্লাহ
ব্যাখ্যাঃ আবদুল আজিজ ইবনে আবদুর রহমান আল ফয়সাল আল সউদ ১৯২৬ সালে সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। সৌদি আরবের বর্তমান বাদশা সালমান বিন আবদুল আজিজ (৬ষ্ঠ)। সৌদি আরবের কোন সংবিধান ও পার্লামেন্ট নেই ।
60. অক্সফাম(Oxfam)এর সদর দপ্তর কোথায়?
নিউইয়র্ক
ক্যামেনিক্স
লন্ডন
হেগ
উত্তরঃ লন্ডন
ব্যাখ্যাঃ আন্তর্জাতিক সেচ্ছাসেবী দাতব্য সংস্থা অক্সফাম (Oxfam) ১৯৪২ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর লন্ডন, যুক্তরাজ্য। এছাড়াও IMO, কমনওয়েলথ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রভৃতির সদর দপ্তর লন্ডন। UNICEF, UNDP, UNFPA, UNIFEM প্রভৃতি সংস্থার সদর দপ্তর নিউইয়র্ক। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডের রাজধানী হেগে।
61. কোনটি বিংশ শতাব্দীর শেষভাগে উপনিবেশবাদের নিগড় থেকে মুক্ত হয়?
হংকং
শ্রীলংকা
ম্যাকাউ
বাংলাদেশ
উত্তরঃ ম্যাকাউ
ব্যাখ্যাঃ ১৯৯৭ সালে ৩০ জুন মধ্যরাতে ইংল্যান্ড হংকং কে এবং ১৯৯৯ সালের ১৯ ডিসেম্বর মধ্যরাতে পর্তুগাল ম্যাকাউকে চীনের কাছে হস্তান্তর করে।
62. নিচের কোন চুক্তিটি যুক্তরাষ্ট্রির সিনেটে অনুমোদিত হয়নি?
এবিএম চুক্তি(ABM)
সল্ট-১ চুক্তি(SALT-1)
সল্ট-২ চুক্তি(SALT-2)
ষ্টার্ট-১ চুক্তি(START-1)
উত্তরঃ সল্ট-২ চুক্তি(SALT-2)
ব্যাখ্যাঃ Strategic Arms Limitation Treaty-II (সল্ট-২) চুক্তিটি ১৯৯৩ সালে মস্কোতে সাবেক সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় যা যুক্তরাষ্ট্রের সিনেটে অনুমোদিত হয়নি। চুক্তিটিতে মস্কো ও ওয়াশিংটনের পারমাণবিক ওয়ার হেডের সংখ্যা কমিয়ে তিন থেকে সাড়ে তিন হাজার করার বাধ্যবাধকতা লিপিবদ্ধ করা হয়েছিল।
63. Amnesty International কত সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল?
১৯৭৭
১৯৭৮
১৯৭৯
১৯৮১
উত্তরঃ ১৯৭৭
ব্যাখ্যাঃ Amnesty International লন্ডনভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন। এটি ১৯৬১ সালে ২৮ মে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
64. START-2 কি?
টিভিতে সম্প্রসারিত একটি সিরিয়াল
বানিজ্য সংক্রান্ত একটি চুক্তি
কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
এর কোনটিই নয়
উত্তরঃ কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
ব্যাখ্যাঃ START 2 (Strategic Arms Reduction Treaty) চুক্তি রাশিয়ার মস্কোতে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয় ১৯৯৩ সালে।
65. আশিয়ান রিজিওনাল ফোরাম (ARF) এর সদস্য সংখ্যা কত?
২১
২২
২৩
২৬
উত্তরঃ ২৬
ব্যাখ্যাঃ আসিয়ান রিজিওনাল ফোরাম (এআরএফ) ১৯৯৪ সালের ২৫ জুলাই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায়। এর বর্তমান সদস্য ২৭ (সর্বশেষ সদস্য শ্রীলংকা, ২০০৭)। বাংলাদেশ ২০০৬ সালের ২৬ জুন আসিয়ান রিজিওনাল ফোরামের ২৬তম সদস্য পদ লাভ করে ।
66. মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড: মাহাথির মোহাম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
২১ বছর
২২ বছর
২৪ বছর
২৬ বছর
উত্তরঃ ২২ বছর
ব্যাখ্যাঃ সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব পাওয়ার পর মাহাথির মোহাম্মদকে এখন ‘তুন’ নামে সম্বোধন করা হয়। তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। উল্লেখ্য, ১০ মে, ২০১৮ ড. মাহাথির মোহাম্মদ বিশ্বের সবচেয়ে প্রবীন এবং মালয়েশিয়ার ৭ম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় পুনরায় দেশটির ক্ষমতায় অধিষ্ঠিত হন।
67. বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
১৯৭৪ সালে
১৯৭৫ সালে
১৯৭৩ সালে
১৯৭৬ সালে
উত্তরঃ ১৯৭৪ সালে
ব্যাখ্যাঃ ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। বাংলাদেশ ১৯৭৪ সালে ২৩ ফেব্রুয়ারি ওআইসির সদস্য পদ লাভ করে ওআইসির প্রথম মহাসচিব মালয়েশিয়ার টেংকু আবদুর রহমান।
68. ইরাকের বর্তমান প্রেসিডেন্ট জালাল তালাবানি কোন সম্প্রদায়ের?
সুন্নি
সিয়া
কুর্দি
খিষ্টান
উত্তরঃ কুর্দি
ব্যাখ্যাঃ ইরাকের বর্তমান প্রেসিডেন্ট মোঃ ফুয়াদ মাসুম- কুর্দি এবং প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি- শিয়া সম্প্রদায়ের।
69. কোনটি উপন্যাস?
নতুন চাঁদ
কন্যা কুমারী
গড্ডালিকা
নেমেসিস
উত্তরঃ কন্যা কুমারী
ব্যাখ্যাঃ ‘নতুন চাঁদ’ (কাব্যগ্রন্থ)- কাজী নজরুল ইসলাম: ‘কন্যা কুমারী’ (উপন্যাস)- আব্দুর রাজ্জাক, ‘গড্ডলিকা (গল্পগ্রন্থ)- রাজশেখর বসু: ‘নেমেসিস’ (নাটক)- নুরুল মোমেন।
70. লৌকিক কাহিনীর প্রখম রচয়িতা কে?
আলাওল
কোরেশী মগন
দৌলত কাজী
সৈয়দ সুলতান
উত্তরঃ দৌলত কাজী
ব্যাখ্যাঃ মুখে মুখে রচিত লোক কাহিনী বা লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী। তাঁর গ্রন্থের নাম ‘সতীময়না-লোরচন্দ্রানী’। ১৬ শতকের কবি দৌলত কাজী কাব্যটির কাজ শুরু করলেও তাঁর মৃত্যুর পর কাব্যটি শেষ করেন আলাওল।
71. সাপ্তাহিক ‘সুধাকর’ এর সম্পাদক কে?
মুন্সি মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহম্মদ
মুন্সি মোহাম্মদ মেহের উল্লা
শেখ আবদুর রহিম
ইসমাইল হোসেন সিরাজি
উত্তরঃ শেখ আবদুর রহিম
ব্যাখ্যাঃ ‘সাপ্তাহিক সুধাকর’, মাসিক ‘মিহির’ ও মাসিক ‘হাফেজ’, ‘মোসলেম ভারত’ পত্রিকাগুলো সম্পাদনা করেন শেখ আব্দুর রহিম।
।
72. মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়?
১৯২৬
১৯২৭
১৯২৮
১৯২৯
উত্তরঃ ১৯২৭
ব্যাখ্যাঃ ১৯২৭- মাসিক মোহাম্মদী (মোহাম্মদ আকরম খাঁ), ১৯২৭- শিখা (আবুল হোসেন), ১৯২৮- সাপ্তাহিক সওগাত (মোহাম্মদ নাসিরুদ্দিন)।
73. কোন পত্রিকাটি ১৯২৩ সালে প্রকাশিত হয়?
কালিকলম
প্রগতি
কল্লোল
সবুজপত্র
উত্তরঃ কল্লোল
ব্যাখ্যাঃ দীনেশ রঞ্জন দাশের সম্পাদনায় ১৯২৩ সালে ‘কল্লোল’ পত্রিকাটি প্রকাশিত হয়। কালিকলম (১৯২৬) শৈলজানন্দ, প্রগতি (১৯২৭)- বুদ্ধদেব বসু ও অজিত দত্ত এবং সবুজপত্র (১৯১৪)- পত্রিকা প্রমথ চৌধুরী সম্পাদনা করেন।
74. ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?
অরনি
পরিচয়
নবশক্তি
ক্রান্তি
উত্তরঃ ক্রান্তি
ব্যাখ্যাঃ চল্লিশের দশকে কিরণ শঙ্কর সেনগুপ্তের সম্পাদনায় ‘ক্রান্তি’ পত্রিকাটি ঢাকা থেকে প্রকাশিত হয়।
75. গ্রীক শব্দ কোনটি?
তুফান
লুঙ্গি
কুশন
দাম
উত্তরঃ দাম
ব্যাখ্যাঃ তুফান- আরবি, লুঙ্গী- বর্মি, কুপন- ফরাসি এবং দাম- গ্রিক শব্দ । গ) কুপন
76. বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে?
উনিশ
কুড়ি
একুশ
বাইশ
উত্তরঃ একুশ
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে। খাঁটি বাংলা উপসর্গ ২১টি এবং তৎসম (সংস্কৃত) উপসর্গ ২০টি।
77. শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোট খাট বর্গির উপদ্রব বলিলেই হয়।রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ?
একরাত্রি
শুভা
সমাপ্তি
সংলাপ
উত্তরঃ সমাপ্তি
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত সংলাপটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সমাপ্তি’ ছোটগল্পের নায়িকা ‘মৃন্ময়ী’ সম্পর্কে লেখকের উক্তি। তাঁর অন্যান্য বিখ্যাত পংক্তিমালা- আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর, সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা, ছোট প্রাণ ছোট ব্যথা/ ছোট ছোট … ।
78. বাংলা সাহিত্যর প্রথম ইতিহাস গ্রন্থ কোনটি?
বাঙলা সাহিত্যের ইতিহাস
বঙ্গভাষা ও সাহিত্য
বাংলা সাহিত্যের কথা
বাংলা সাহিত্যের রূপকথা
উত্তরঃ বঙ্গভাষা ও সাহিত্য
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ ‘বঙ্গভাষা ও সাহিত্য’ (১৮৯৬) এর রচয়িতা ড. দীনেশচন্দ্র সেন। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- History of Bengali Language and Literature (১৯১১), বঙ্গ সাহিত্য পরিচয় (১৯১৪)। এছাড়াও তিনি মৈমনসিংহ গীতিকা (১৯২৩) ও পূর্ববঙ্গ গীতিকা (১৯২৬) সম্পাদনা করেন। ‘বাংলা সাহিত্যের কথা’- ড. মুহম্মদ শহীদুল্লাহ, ‘বাঙ্গালা সাহিত্যের ইতিহাস’- ড. সুকুমার সেন এবং ‘বাংলা সাহিত্যের রূপরেখা’- গোপাল হালদার।
79. কত খ্রিষ্ট্রাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিনী’ পদক লাভ করে?
১৯১৬
১৯২৩
১৯৩৩
১৯০৩
উত্তরঃ ১৯২৩
ব্যাখ্যাঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ‘জগত্তারিণী’ স্বর্ণপদক ১৯২৩; তাঁর প্রকাশিত প্রথম গল্প ‘মন্দির’-এর জন্য ‘কুন্তলীন’ পুরস্কার ১৯০৩ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডি.লিট উপাধি লাভ করেন ১৯৩৮ সালে ।
80. রাজা রামমোহন রচিত বাংলা ব্যাকরনের নাম কি?
মাগধীয় ব্যাকরন,
গৌড়ি ব্যাকরন
মাতৃভাষা ব্যাকরন
ভাষা ও ব্যাকরন
উত্তরঃ গৌড়ি ব্যাকরন
ব্যাখ্যাঃ গৌড়ীয় ব্যাকরণ (১৮৩৩)- রাজা রামমোহন রায়; ‘এ গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ’ (১৭৭৮) উইলিয়াম কেরি।
81. মেছো’ শব্দের প্রকৃতি ও প্রত্যয় কি?
মাছ+ও
মেছ+ও
মাছি+উয়া(ও)
মাছ+উয়া(ও)
উত্তরঃ মাছ+উয়া(ও)
82. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
বাক+দান=বাগদান
উত+ছেদ=উদচ্ছেদ
পর+পর=পরস্পর
সম+সার=সংসার
উত্তরঃ পর+পর=পরস্পর
ব্যাখ্যাঃ নিপাতনে সিদ্ধ শব্দটি ব্যাকরণে প্রচলিত শব্দ। সন্ধির ক্ষেত্রে নিপাতনে সিদ্ধ সন্ধি হলো কোনো নিয়ম অনুযায়ী নিষ্পন্ন না হওয়া । যেমন: পর + পর = পরস্পর, বন + পতি = বনস্পতি, কুল + অটা = কুলটা, গো + অক্ষ = গবাক্ষ প্রভৃতি
।
83. বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাতে?
মধুসুদন দও
দীন বন্ধু মিএ
জোতিন্দ্রনাথ ঠাকুর
রামনারায়ন তর্করত্ন
উত্তরঃ রামনারায়ন তর্করত্ন
ব্যাখ্যাঃ তারাপদ শিকদারের ‘ভদ্রার্জুন’ (১৮৫২) ও রামনারায়ণ তর্করত্নের ‘কুলীনকুল সর্বস্ব’ (১৮৫৪) নাটকের মাধ্যমে বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয়।
।
84. প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়………….
উপমিত
উপমান
উপমেয়
রূপক
উত্তরঃ উপমেয়
ব্যাখ্যাঃ যার সঙ্গে (পরোক্ষ) কোনো ব্যক্তি বা বস্তুকে তুলনা করা হয় তাকে উপমান আর যাকে (প্রত্যক্ষ) তুলনা করা হয় তাকে উপমেয় বলে। উদাহরণ: পুরুষ (উপমেয়) সিংহের ন্যায় (উপমান) ।
।
85. পাখি সব করে রব রাতি পোহাইল’ পংক্তর রচয়িতা…………….?
রাম নারায়ন তর্করত্ন
বিহারী লাল
কৃষ্ঞচন্দ্র মজুমদার
মদনমোহন তর্কালংকার
উত্তরঃ মদনমোহন তর্কালংকার
ব্যাখ্যাঃপ্রশ্নোক্ত পঙক্তিটি মদনমোহন তর্কালঙ্কার রচিত ‘শিশুশিক্ষা’ বইয়ের একটি কবিতা। তাঁর এ বইয়ের আরেকটি বিখ্যাত চরণ- সকালে উঠিয়া আমি মনে মনে বলি/সারাদিন আমি যেন ভাল হয়ে চলি ।
86. আমি কিংবদান্তির কথা বলছি’-এর রচয়িতা কে?
সিকান্দার আবু জাফর
আবু জাফর ওবায়দুল্লাহ
ফররুখ আহম্মদ
আহসান হাবীব
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ
ব্যাখ্যাঃ ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ আবু জাফর ওবায়দুল্লাহর একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- সাত নরী হার, কলমের চোখ, সহিষ্ণু পতাঙ্ক প্রভৃতি। ফররুখ আহমদ রচিত কাব্যগ্রন্থ- সাত সাগরেরর মাঝি, সিরাজাম মুনীরা, নৌফেল ও হাতেম, মুহূর্তের কবিতা প্রভৃতি। আহসান হাবীব রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ- ছায়াহরিণ, রাত্রিশেষ, সারাদুপুর, আশায় বসতি, মেঘ বলে চৈত্রে যাবো প্রভৃতি।
87. জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি’ সহ্য করতে পারতেন না……….।
বঙ্কিমচন্দ্র
সৈয়দ মুজতবা আলি
প্রমথ চৌধুরী
প্রমথনাথবিশী
উত্তরঃ প্রমথ চৌধুরী
ব্যাখ্যাঃ বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর বিখ্যাত উক্তি- সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত, ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে/উল্টোটা করতে গেলে মুখে শুধু কালিই পড়ে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উক্তি- পথিক তুমি পথ হারাইয়াছ, তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন।
88. এ মাটি সোনার বাড়া’এ উদ্ধিতিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
বিশেষনের অতিশায়ন
রূপবাচক বিশেষন
উপাদান বাচক বিশেষন
বিধেয় বিশেষন
উত্তরঃ বিশেষনের অতিশায়ন
ব্যাখ্যাঃ বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বোঝায়, তাকে বিশেষণের অতিশায়ন বলে। যেমন: যমুনা একটি দীর্ঘ নদী, পদ্মা দীর্ঘতর, কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী।
89. What would have happened if………?
The bridge is broken
The bridge would break
The bridge had broken
The bridge has been broken
উত্তরঃ The bridge had broken
ব্যাখ্যাঃ If যুক্ত বাক্যের এক প্রান্তে would have থাকলে অন্য প্রান্তে had + verb-এর past participle হয়।
90. Explain the meaning of-`Bring to pass`
Cause of destroy
Cause to happen
Cause to carry out
Cause to convince
উত্তরঃ Cause to happen
ব্যাখ্যাঃ ‘Bring to pass’ এর অর্থ ঘটানো যা Cause to happen দ্বারা প্রকাশ পায়।
91. which of the flowing sentences is the correct one?
Paper is made of wood
Paper is made by wood
Paper is made from wood
Paper is made on wood
উত্তরঃ Paper is made from wood
ব্যাখ্যাঃ কোনো কিছুর আকৃতি পরিবর্তন করে যদি কিছু তৈরি করা হয় তাহলে made of এর পরিবর্তে made from হয়। কোনো কিছু থেকে সরাসরি তৈরি করা হলে made of হয়।
92. The word ‘bounty’ is closest in meaning to
Generosity
Familiar
Dividing line
Sympathy
উত্তরঃ Generosity
ব্যাখ্যাঃ bounty এবং generosity-এর অর্থ উদারতা/দানশীলতা ।
93. Give the correct Passive form of-My teacher embodies all the good qualities.
All the good qualities are embodied on my teacher
All the good qualities are embodied by my teacher
All the good qualities are embodied in my teacher
All the good qualities are embodied to my teacher
উত্তরঃ All the good qualities are embodied in my teacher
ব্যাখ্যাঃ Embody এর পর preposition ‘in’ বসে। Embody in এর অর্থ দেহ ধারণ করা/বাস্তব রূপ দেওয়া।
94. choose the correct indirect speech- She asked me “Are you happy in your new job?”
She asked me if I was happy in my new job
She asked me if I have been happy in my new job
She asked me whether I am happy in my new job
She asked me if I had been happy in my new job
উত্তরঃ She asked me if I was happy in my new job
ব্যাখ্যাঃ Direct Speech-4 Interrogative Sentence Indirect Speech- Conjunction হিসেবে if/whether reporting verb past tense reported speech- এ Present Indefinite Tense রূপান্তরিত হয়ে Past Indefinite Tense
95. The meaning of the word `obese`is-
Very fat
Ugly
Tardy
Obnoxious
উত্তরঃ Very fat
ব্যাখ্যাঃ obese- খুব মোটা, ugly-কুৎসিত, tardy-মন্থর, obnoxious -আপত্তিকর /নোংরা।
96. A person who writes about his own life writes-
A diary
A biography
An autobiography
A chronicle
উত্তরঃ An autobiography
ব্যাখ্যাঃ diary-দিনপঞ্জি, biography-জীবনী, autobiography-আত্মজীবনী, chronicle- ঘটনাপঞ্জি ।
97. which of the flowing sentences is correct?
Why have you done this?
Why you had done this?
Why you have done this?
Why did you done this?
উত্তরঃ Why have you done this?
ব্যাখ্যাঃ উপরিউক্ত conjunction এর structure হলো Wh- word + Auxiliary verb (have/has) + main verb এর past participle + object .
98. what will be correct preposition to complete the sentences?“I am not good………translation.”
In
About
With
At
উত্তরঃ At
ব্যাখ্যাঃ কোন বিষয়ে দক্ষতা বুঝাতে good at ব্যবহার করা হয়।
99. which is the noun of the word `beautiful`?
Beauty
Beautify
Beauteous
উত্তরঃ Beauty
ব্যাখ্যাঃ beautiful (adj)-সুন্দর; beauty-সৌন্দর্য; beautifully (ady) সুন্দরভাবে/সুন্দর করে
100. fill in the blank with the appropriate preposition: We have to go…… five minutes.
In
Beautifully
On
By
উত্তরঃ By
ব্যাখ্যাঃ কোন নির্দিষ্ট সময়ের মধ্যে বুঝাতে ‘by’ preposition বসে।
