34th BCS Question and answers with pdf
১. ‘ চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়? ১৮০০ ১৮৫৭ ১৯০৭…
১. ‘ চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়?
১৮০০
১৮৫৭
১৯০৭
১৯০৯
উত্তরঃ ১৯০৭
ব্যাখ্যাঃ
উত্তর: গ তথ্য: প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের
রাজগ্রস্থাগার থেকে আবিষ্কার করেন। চর্যাশ্চর্যবিনিশ্চয়, সরহপাদ, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব এ চারটি পুঁথি একত্রে তাঁর সম্পাদনায় ‘হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
।
২. বাংলা সাহিত্যের পঠন-পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে —বাংলা সাহিত্যের প্রাচীন যুগ।
৪৫০-৬৫০
৬৫০-৮৫০
৬৫০-১২০০
৬৫০-১২৫০
উত্তরঃ ৬৫০-১২০০
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৬৫০-১২০০ খ্রি. মধ্যযুগ ১২০১-১৮০০ খ্রি. এবং আধুনিক যুগ ১৮০১-বর্তমান।
৩. মধ্যযুগের কবি নন কে?
জয়নন্দী
বড়ু চণ্ডীদাস
গোবিন্দ দাস
জ্ঞান দাস
উত্তরঃ জয়নন্দী
ব্যাখ্যাঃ মধ্যযুগে বাংলা সাহিত্যে বেশ কয়েকজন চণ্ডীদাসের নাম পাওয়া যায়। যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বড়ু চণ্ডীদাস, দ্বিজ চণ্ডীদাস, দীন চণ্ডীদাস এবং চণ্ডীদাস। প্রায় ৪৫০ জন বৈষ্ণব পদকর্তা দ্বিতীয় বিদ্যাপতি খ্যাত গোবিন্দ দাস এবং তাঁর ভাব শিষ্য জ্ঞানদাস মধ্যযুগের কবি। অপরপক্ষে, জয়নদী মধ্যযুগের কবি নন, তিনি জয়নন্দী পা নামে পরিচিত এবং চর্যাপদের ৪৬ নং পদের রচয়িতা।
৪. বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে —-
১১৯৯-১২৫০ পর্যন্ত
১২০১-১৩৫০ পর্যন্ত
১২৫০-১৩৫০ পর্যন্ত
১২৫০-১৪৫০ পর্যন্ত
উত্তরঃ ১২০১-১৩৫০ পর্যন্ত
ব্যাখ্যাঃ ১২০৪ সালে বখতিয়ার খিলজীর (তুর্কি শাসন) বাংলা বিজয়ের পর থেকে পরবর্তী প্রায় দেড়শ বছর (১২০১-১৩৫০) বাংলা সাহিত্যের কোনো উল্লেখযোগ্য নিদর্শন না পাওয়ায় ঐতিহাসিকগণ ঐ সময়কালকে বাংলা সাহিত্যের ‘অন্ধকার যুগ’ হিসেবে অভিহিত করেন। অন্ধকার যুগের উল্লেখযোগ্য সাহিত্য কর্ম হলো রামাই পণ্ডিত রচিত ‘শূন্যপুরাণ’ এবং হলায়ুধ মিশ্র রচিত সেক শুভোদয়া
৫. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
উইলিয়াম কেরি
লর্ড ওয়েলেসলি
মৃত্যুঞ্জল বিদ্যালঙ্কার
রামরাম বসু
উত্তরঃ উইলিয়াম কেরি
ব্যাখ্যাঃ ১৮০০ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত ফোর্ট উইলিয়াম কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ খোলা হলে উইলিয়াম কেরি এ বিভাগের প্রধান হন। বাংলার প্রধান পণ্ডিত হিসেবে তিনি নিযুক্ত করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে এবং পণ্ডিত হিসেবে নিযুক্ত করেন রামরাম বসুকে।
৬. বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চির স্মরণীয়?
মাইকেল মধুসূদন দত্ত
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ব্যাখ্যাঃ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আধুনিক কবিতার জনক মাইকেল মধুসুদন দত্ত এবং রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা করেন। মতান্তরে অনেক সমালোচক বঙ্কিমচন্দ্রকেই বাংলা সাহিত্যের জনক হিসেবে অভিহিত করেছেন।
৭. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি?
তিলোত্তমা কাব্য
মেঘনাদ বধ কাব্য
বেতাল পঞ্চবিংশতি
বীরাঙ্গনা
উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি
ব্যাখ্যাঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দি ভাষায় লাবুজি রচিত বৈতাল পৈচ্চিসি’ অবলম্বনে ‘বেতাল পঞ্চবিংশতি’ রচনা করেন। এটি বাংলা ভাষার প্রথম কাহিনীধর্মী গ্রন্থ যেখানে তিনি প্রথম বিরাম চিহ্নের সফল প্রয়োগ করেন। তিলোত্তমা কাব্য’ (অমিত্রাক্ষর ছন্দের সফল প্রয়োগ), ‘মেঘনাদবধ কাব্য’ (বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য), ‘বীরাঙ্গনা’ (বাংলা সাহিত্যের প্রথম পত্রকাব্য) মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত রচনা ।
৮. কুলীন কুলসর্বস্ব নাটকটি কার লেখা?
মাইকেল মধুসূদন দত্ত
দীনবন্ধু মিত্র
রামনারায়ণ তর্করত্ন
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রামনারায়ণ তর্করত্ন
ব্যাখ্যাঃ কুলীনকুল সর্বস্ব’ রামনায়ণ তর্করত্ন রচিত কৌলিন্য প্রথা বিষয়ক সামাজিক নাটক। ‘যেমন কর্ম তেমন ফল” ও “উভয় সঙ্কট” তাঁর উল্লেখযোগ্য প্রহসন। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত নাটক হলো- শর্মিষ্ঠা, কৃষ্ণকুমারী, পদ্মাবতী। দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক হলো- নীল দর্পণ, লীলাবতী, নবীন তপস্বিনী। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক হলো- বসন্ত, কালের যাত্রা, চিত্রাঙ্গদা, ডাকঘর, রক্তকরবী, বিসর্জন, তাসের দেশ।
৯. ‘ নীল দর্পণ’ নাটকটির বিষবস্তু কি?
নীলকরদের অত্যাচার
ভাষা আন্দোলন
অসহযোগ আন্দোলন
তে-ভাগা আন্দোলন
উত্তরঃ নীলকরদের অত্যাচার
ব্যাখ্যাঃ নীলকরের অত্যাচারে জর্জরিত নীল চাষীদের দুর্দশা অবলম্বনে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটি ১৮৬০ সালে ঢাকার ‘বাংলা প্রেস’ থেকে প্রকাশিত হয় এবং প্রথম মঞ্চস্থ হয় ঢাকাতেই। নাটকের উল্লেখযোগ্য চরিত্র গোলকবসু, নবীন মাধব, রাইচরণ, সাবিত্রী, সরলতা ইত্যাদি। ১৮৬১ সালে A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত কৃত এ নাটকটির অনুবাদ প্রকাশ হয় The Indigo Planting Mirror শিরোনামে।
১০. ‘ ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা?
আলাওল
কাজী দীন মহম্মদ
কাজী মোতাহের হোসেন
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ বীন্দ্রনাথ ঠাকুরের ‘ঘরে বাইরে’ উপন্যাসটি স্বদেশী আন্দোলনের পটভূমিতে রচিত। এ উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র- বিমলা, নিখিলেশ, সন্দ্বীপ। তাঁর রচিত অন্যান্য উপন্যাস- বৌ ঠাকুরানীর হাট, শেষের কবিতা, চোখের বালি, রাজর্ষি, গোরা, নৌকাডুবি, যোগাযোগ, চতুরঙ্গ, চার অধ্যায় প্রভৃতি।
১১. সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ কোনটি?
পঞ্চতন্ত্র
কালান্তর
প্রবন্ধ সংগ্রহ
শাশ্বত বঙ্গ
উত্তরঃ পঞ্চতন্ত্র
ব্যাখ্যাঃ পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী সৈয়দ মুজতবা আলীর রম্যধর্মী প্রবন্ধ গ্রন্থ। তাঁর বিখ্যাত ভ্রমণকাহিনী দেশে-বিদেশে এবং বিখ্যাত ছোটগল্প- চাচা কাহিনী, টুনি মেম। ‘কালান্তর’- রবীন্দ্রনাথ ঠাকুর, ‘প্রবন্ধ সংগ্রহ – প্রথম চৌধুরী এবং ‘শাশ্বত বঙ্গ- কাজী আবদুল ওদুদ রচিত প্রবন্ধ ।
১২. ‘ তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন?
অক্ষয়কুমার দত্ত
প্যারীচাঁদ মিত্র
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সৈয়দ মুজতবা আলী
উত্তরঃ অক্ষয়কুমার দত্ত
ব্যাখ্যাঃ ১৮৪৩ সালে অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রকাশিত হয়।
১৩. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি?
কবর
পায়ের আওয়াজ পাওয়া যায়
জন্ডিস ও বিবিধ বেলুন
ওরা কদম আলী
উত্তরঃ কবর
ব্যাখ্যাঃ ১৯৫৩ সালে সাংবাদিক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ‘কবর’ নাটকটি রচনা করে কারাগারের বন্দিদের অভিনয়ে মঞ্চস্থ করেন। এছাড়াও তাঁর রচিত নাটক- মানুষ, নষ্ট ছেলে, দণ্ডকারণ্য, দণ্ডধর, রক্তাক্ত প্রান্তর, পলাশীর ব্যারাক ও অন্যান্য। ‘পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্য নাটক। ‘জন্ডিস ও বিবিধ বেলুন’ নাটকের রচয়িতা সেলিম আল দীন এবং ‘ওরা কদম আলী’ নাটকের রচয়িতা মামুনুর রশীদ।
১৪. ‘ ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম?
দীনবন্ধু মিত্র
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
জীবনানন্দ দাস
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ‘ভানুসিংহ ঠাকুর’ ছদ্মনামে ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলি’ রচনা করেন। দানবন্ধু মিত্রের উপাধি রায় বাহাদুর । চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম- বীরবল। জীবনানন্দ দাসকে বলা হয় উপাধি বাংলার কবি, তিমির হননের কবি, নির্জনতার কবি।
১৫. কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত?
চৈতালী
রাখালী
ফনিমনসা
আলো পৃথিবী
উত্তরঃ রাখালী
ব্যাখ্যাঃ ‘রাখালী’ জসীম উদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ (১৯২৭) যেখানে বিখ্যাত ‘কবর’ কবিতাটি অন্ত র্ভূক্ত। তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ হলো- নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, মাটির কান্না, মা যে জননী কান্দে, বালুচর, ধানক্ষেত, কাফনের মিছিল প্রভৃতি। চৈতালী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ। ‘ফনিমনসা কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ। ‘আলো পৃথিবী’ জীবনানন্দ দাসের কবিতা ।
।
১৬. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা ‘ —– কার কবিতা?
শওকত ওসমান
সিকান্দার আবু জাফর
সুফিয়া কামাল
শামসুর রাহমান
উত্তরঃ শামসুর রাহমান
ব্যাখ্যাঃ বিখ্যাত পংক্তিটি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’ কবিতার অন্তর্গত। তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থ হলো- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, না বাস্তব না দুঃস্বপ্ন, বুক তার বাংলাদেশের হৃদয়, বন্দী শিবির থেকে, রৌদ্র করোটিতে, অন্ধকার থেকে আলোয়, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রতিদিন ঘরহীন ঘরে প্রভৃতি।
১৭. ‘ দেয়াল’ রচনাটি কার?
হুমায়ূন আহমেদ
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
বুদ্ধদেব বসু
সেলিনা হোসেন
উত্তরঃ হুমায়ূন আহমেদ
ব্যাখ্যাঃ হুমায়ূন আহমেদ রচিত শেষ উপন্যাস ‘দেয়াল’ যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা ও সমকালীন ঘটনা প্রবাহ ভিত্তিক রাজনৈতিক উপন্যাস। তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো- নন্দিত নরকে, বহুব্রীহি, দারুচিনি দ্বীপ, শঙ্খনীল কারাগার, এইসব দিনরাত্রি, আনন্দ বেদনার কাব্য প্রভৃতি। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত ত্রয়ী উপন্যাস হলো- ধাত্রী দেবতা, গণদেবতা, পঞ্চগ্রাম।
১৮. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
ক্রীতদাসের হাসি
মাটি আর অশ্রু
হাঙর নদী গ্রেনেড
সারেং বউ
উত্তরঃ হাঙর নদী গ্রেনেড
ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধ ভিত্তিক ‘হাঙর নদী গ্রেনেড’ (১৯৭৬) উপন্যাসটির রচয়িতা সেলিনা হোসেন। এছাড়াও তাঁর বিখ্যাত উপন্যাস- যাপিত জীবন, পোকামাকড়ের ঘর বসতি, নিরন্তর ঘণ্টাধ্বনি প্রভৃতি। ক্রীতদাসের হাসি উপন্যাসের রচয়িতা শওকত ওসমান। মাটি আর অশ্রু” উপন্যাসের রচয়িতা সিকান্দার আবু জাফর। ‘সারেং বউ’ উপন্যাসের রচয়িতা শহীদুল্লা কায়সার।
১৯. ‘ আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।’ —– এ গানের প্রথম সুরকার কে?
আবদুল গাফফার চৌধুরী
আসাদ চৌধুরী
আলতাফ মাহমুদ
আবদুল লতিফ
উত্তরঃ আবদুল লতিফ
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত গানটির গীতিকার আব্দুল গাফফার চৌধুরী, প্রথম সুরকার আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ ।
২০. ১৯৮৫ সালে নাসির উদ্দিন স্বর্ণপদক কে পান?
সৈয়দ আলী আহসান
সৈয়দ ওয়ালীউল্লাহ
সৈয়দ শামসুল হক
সিকান্দার আবু জাফর
উত্তরঃ সৈয়দ আলী আহসান
ব্যাখ্যাঃ আমার পূর্ববাংলা’ কবিতার রচয়িতা সৈয়দ আলী আহসান ১৯৮৫ সালে মধুসূদন স্বর্ণপদক ও নাসির উদ্দিন স্বর্ণপদক লাভ করেন। তিনি গ্রিক নাট্যকার সোফোক্লেস রচিত ইডিপাস বাংলায় অনুবাদ করেন। এছাড়াও তিনি বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক।
২১. প্রাণদ : জল : : মহীজ : ?
সম্বর
গ্রহ
নিঃসর্গ
অশ্ব
উত্তরঃ নিঃসর্গ
ব্যাখ্যাঃ জল, প্রাণদ এর প্রতিশব্দ, মহীজ, পৃথিবী বা নিঃসর্গ এর প্রতিশব্দ।
English:
1. Who is known as the ‘Lady of the Lamp’?
Sorojini Naidu
Hellen Killer
Florence Nightingale
Madame Teresa
উত্তরঃ Florence Nightingale
ব্যাখ্যাঃ আধুনিক নার্সিং সেবার অগ্রদূত Florence Nightingale (১২ মে, ১৮২০- ১৩ আগস্ট, ১৯১০) ‘Lady of the Lamp’ হিসেবে পরিচিত। তাঁর জন্ম দিন স্মরণীয় করে রাখার জন্য ১৯৭৪ সাল থেকে প্রতি বছর ১২ মে ইন্টারন্যাশনাল নার্সেস ডে’ পালন করা হয়।
2. For which of the following disciplines Nobel Prize is awarded ?
Physics and Chemistry
Physiology or Medicine
chemistry, literature, peace, physics, and physiology or medicine
All of the above
উত্তরঃ All of the above
ব্যাখ্যাঃ ১৯০১ সালে নোবেল পুরস্কার প্রচলন শুরু হয়। সেই বছর থেকেই ৫টি (পদার্থ, রসায়ন, সাহিত্য, বিশ্বশান্তি এবং চিকিৎসা) বিষয়ের নোবেল প্রদান করা হয়। পরবর্তীতে ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে নোবেল প্রদান করা শুরু হয়।
3. Lunar eclipse occurs on—-
A new moon day
A full moon day
A half moon day
A moonless day
উত্তরঃ A full moon day
ব্যাখ্যাঃA Lunar eclipse occurs when the moon passes directly behind the earth into its shadow. It can occur in the night of full moon..
4. World ‘ No-Tobacco Day’ is observed on—–
May 25
May 28
May 30
May 31
উত্তরঃ May 31
ব্যাখ্যাঃ তামাকের ভয়াবহতা নিয়ন্ত্রণ এবং তামাকমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সদস্য রাষ্ট্রসমূহ ১৯৮৭ সালে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস চালু করে। তাই প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়
5. Which of the following ecosystems covers the largest area of the earth’s surface ?
Desert Ecosystem
Mountain Ecosystem
Fresh water Ecosystem
Marine Ecosystem
উত্তরঃ Marine Ecosystem
ব্যাখ্যাঃ
6. In Cricket game the length of pitch between the two wickets is —–
14 yards
23 yards
22 yards
21 yards
উত্তরঃ 22 yards
ব্যাখ্যাঃ ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার) এবং প্রস্থ ১০ ফুট (৩.০৫ মিটার)।
7. IMF (International Monitory Fund) is the result of—–
Hawana Conference
Geneva Conference
Rome Conference
Brettonwood Conference
উত্তরঃ Brettonwood Conference
ব্যাখ্যাঃ International Monetary Fund (IMF) ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত Bretton Wood Conference এ ৪৫ টি দেশের গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর এবং এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালের ১ মার্চ। IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র)। IMF এর সদস্য সংখ্যা- ১৮৯।
8. Dengue fever is spread by——-
Aedes aegypti mosquito
Common House flies
Anophilies mosquito
Rats and squirrels
উত্তরঃ Aedes aegypti mosquito
ব্যাখ্যাঃ ডেঙ্গুজ্বর একটি ভাইরাস জনিত রোগ। এডিস এজিন্টাই মশার মাধ্যমে এ রোগ ছড়ায়। এ রোগে আক্রান্ত রোগীর রক্তে প্লাটিল্যাট কমে যায়। ডেঙ্গুজ্বরের ভাইরাসের নাম ফ্ল্যাভি ভাইরাস। এনোফিলিস মশা ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে।
9. The International Court of Justice is located in——
New York
London
Geneva
Hague
উত্তরঃ Hague
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
10. √169 is equal to—-
11
13
15
17
উত্তরঃ 13
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
11. Badminton is the national sport of—–
Malaysia
Scotland
China
Nepal
উত্তরঃ Malaysia
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
12. EURO is the currency of—–
Asia
Europe
America
Africa
উত্তরঃ Europe
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
13. Photosynthesis takes place in —–
Roots of the plants
Stems of the plants
Green parts of the plants
All parts of the plants
উত্তরঃ Green parts of the plants
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
14. The term PC means——
Private Computer
Prime Computer
Personal Computer
Professional Computer
উত্তরঃ Personal Computer
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
15. Fill in the blank of the following sentence with the right form of verb. If I —–a king!
am
was
were
shall be
উত্তরঃ were
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
16. Tiger : Zoology : : Mars :—–
Astrology
Cryptology
Astronomy
Telescope
উত্তরঃ Astronomy
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
17. Meiden speech means—–
First speech
Middle speech
Maid servant’s speech
Final speech
উত্তরঃ First speech
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
18. N.B. stands for—–
Note before
No bar
Non bearing
Nota bene
উত্তরঃ Nota bene
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
19. What is the masculine gender of “mare”?
Mermaid
Bear
Stallion
Dog
উত্তরঃ Stallion
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
20. Botany is to plants as Zoology is to —-
Flowers
Rivers
Mountains
Animals
উত্তরঃ Animals
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Mathematics
১. কোন সংখ্যার ০.১ ভাগ এবং ০.১ ভাগের মধ্যে পার্থক্য ১.০ হলে, সংখ্যাটি কত?
১০
৯
৯০
১০০
উত্তরঃ ৯০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
২. একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল ১৯২ বর্গমিটার। এর দৈর্ঘ্য ৪ মিটার কমালে এবং প্রস্থ ৪ মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আয়তাকার কক্ষের সমান পরিসীমাবিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত হবে?
২২৫ বর্গমিটার
১৪৪ বর্গমিটার
১৬৯ বর্গমিটার
১৯৬ বর্গমিটার
উত্তরঃ ১৯৬ বর্গমিটার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৩. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের ৫ গুণ; সংখ্যা তিনটির গড় কত?
৬
৩
৫
৪
উত্তরঃ ৪
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৪. একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ১৩২ সেন্টিমিটার ও ১৩৮৬ বর্গসেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত?
৬৬ সেন্টিমিটার
৪২ সেন্টিমিটার
২১ সেন্টিমিটার
২২ সেন্টিমিটার
উত্তরঃ ৪২ সেন্টিমিটার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৫. একটি শ্রেণিতে যতজন ছাত্র-ছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরও ২৫ পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট ৭৫ টাকা উঠল। ঐ শ্রেণির ছাত্র-ছাত্রীর সংখ্যা কত?
৭০
৮৫
৭৫
১০০
উত্তরঃ ৭৫
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৬. মামুন 240 টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে, যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়ত। সে কতগুলো কলম কিনেছিল?
13টি
14টি
15টি
16টি
উত্তরঃ 15টি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৭. একটি পঞ্চভুজের সমষ্টি —-
৪ সমকোণ
৬ সমকোণ
৮ সমকোণ
১০ সমকোণ
উত্তরঃ ৬ সমকোণ
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৮. ১৭ দিন আগে আবদুর রহিম বলেছিল যে তার জন্মদিন ‘আগামীকাল’। আজ ২৩ তারিখ হলে তার জন্মদিন কোন তারিখে?
৭
৮
৯
১০
উত্তরঃ ৭
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৯. ০.০৩, ০.১২, ০.৪৮— শূন্যস্থানে সংখ্যাটি কত হবে?
০.৯৬
১.৪৮
১.৯২
১.৫০
উত্তরঃ ১.৯২
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১০. ২০ ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?
৬
৭
৮
১০
উত্তরঃ ৮
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১১. ইদানীং আপনার মনে হচ্ছে সংসার আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় —-
খুবই হতাশাবোধ করবেন
বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
উত্তরঃ সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১২. আমার কক্ষে এক বৃদ্ধ দম্পতি ও তাদের সাথে দুই দম্পতি প্রত্যেক দুইজন করে সন্তানসহ আমার কক্ষে প্রবেশ করলেন। আমার কক্ষে মোট কতজন লোক হ’ল?
৯
১০
১১
১২
উত্তরঃ ১১
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৩. ক খ-এর পুত্র। খ এবং গ পরস্পর বোন। ঘ হচ্ছে গ এর মা, চ, ঘ-এর পুত্র। চ এর সংগে ক-এর সম্পর্ক কি?
ক এর মামা চ
ক এর খালু চ
চ এর নান ক
ক এর চাচা চ
উত্তরঃ ক এর মামা চ
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৪. 5^(n+2)+35×5^(n−1)/4×5n=?
4
8
5
7
উত্তরঃ 8
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৫. বিষমবাহু△ABC -এর বাহুগুলির মান এমনভাবে নির্ধারিত যে, AD মধ্যমা দ্বারা গঠিত △ABD-এর ক্ষেত্রফল x বর্গমিটার ।ABC-এর ক্ষেত্রফল কত?
x2 বর্গমিটার
2x বর্গমিটার
(x2)2 বর্গমিটার
উত্তরঃ 2x বর্গমিটার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
16. A={1,2,3}B=∅,A∪B=?
(x3)3 বর্গমিটার
{1,2,3}
{1,2,∅}
{2,3,∅}
∅
উত্তরঃ {1,2,3}
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৭. x+y=2,x2+y2=4,x3+y3=?
8
9
16
25
উত্তরঃ 8
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৮. ঘড়িতে এখন ৮টা বাজে। ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি হলো__
১৫০°
৬০°
৯০°
১২০°
উত্তরঃ ১২০°
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
১৯. Give the right Answer.
X,T
S,T
T,B
উত্তরঃ T,B
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Bangladesh Affairs
১. ১৯৭১ সনের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?
৭ মার্চ ১৯৭১ খৃঃ
২৬ মার্চ ১৯৭১ খৃঃ
১০ এপ্রিল ১৯৭১ খৃঃ
১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ
উত্তরঃ ১০ এপ্রিল ১৯৭১ খৃঃ
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদন্যনাথতলায় শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলার নামকরণ করা হয় মুজিবনগর। অস্থায়ী সরকারও পরিচিত হয় ‘মুজিবনগর সরকার’ নামে। ১৭ এপ্রিল পালিত হয় মুজিবনগর দিবস।
২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জন্মগ্রহণ করেন?
১ মার্চ ১৯১৯ খৃঃ
১৭ মার্চ ১৯২০ খৃঃ
১৪ আগস্ট ১৯৪৭ খৃঃ
২১ জুন ১৯৪১ খৃঃ
উত্তরঃ ১৭ মার্চ ১৯২০ খৃঃ
ব্যাখ্যাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জ করেন এবং ১৫ আগস্ট, ১৯৭৫ সালে মৃত্যুবরণ করেন। তাঁর জন্মদিনটি বাংলাদেশের জাতীয় শিশু দিবস:
৩. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?
নোয়াখালী
ফেনী
লালমনিরহাট
সাতক্ষীরা
উত্তরঃ ফেনী
ব্যাখ্যাঃ চর শ্রীজনি ও শাহাবানী- নোয়াখালিতে, মুহুরীর চর- ফেনীতে, উড়ির চর- চট্টগ্রামে এবং নির্মল চর
রাজশাহীতে অবস্থিত।
৪. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?
১৯৪৭ খৃঃ
১৯৫৮ খৃঃ
১৯৬৪ খৃঃ
১৯৬৫ খৃঃ
উত্তরঃ ১৯৬৪ খৃঃ
ব্যাখ্যাঃ ১৯৬৪ সালে পাকিস্তান টেলিভিশন নামে বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয়। ১৯৮০ সালে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়
৫. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
৭ মার্চ ১৯৭৩ খৃঃ
৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ
১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩ খৃঃ
ব্যাখ্যাঃ বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ৭ মার্চ, ১৯৭৩ এবং ১ম জাতীয় সংসদের ১ম অধিবেশন বসে ৭ এপ্রিল, ১৯৭৩ যেখানে স্পীকার হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ উল্লাহ। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়- ৩০ ডিসেম্বর, ২০১৮।
৬. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?
১৭৫৭ খৃঃ
১৭৭০ খৃঃ
১৮৫৭ খৃঃ
১৭৯৩ খৃঃ
উত্তরঃ ১৭৯৩ খৃঃ
ব্যাখ্যাঃ ১৭৯৩ সালের ২৩ মার্চ বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করেন লর্ড কর্ণওয়ালিস। তিনি ভারতে সিভিল সার্ভিস পরীক্ষারও প্রবর্তক।
৭. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
এ, ডি, বি
বিশ্বব্যাংক
জাইকা
আই, এম, এফ
উত্তরঃ বিশ্বব্যাংক
ব্যাখ্যাঃ বাংলাদেশ উন্নয়ন ফোরামের পূর্ববর্তী নাম ‘এইড ক্লাব’। এর প্রধান সমন্বয়কারী হলো বিশ্বব্যাংক।
৮. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
গোমতী
জিঞ্জিরাম
নাফ
কর্ণফুলী
উত্তরঃ নাফ
ব্যাখ্যাঃ বাংলাদেশ ও মিয়ানমার (বার্মা) সীমান্তবর্তী নাফ নদীর দৈর্ঘ্য ৫৬ কিমি। কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ পূর্ব কোণ দিয়ে প্রবাহিত নাফ নদী মায়ানমারের আরকান থেকে কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে। বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ নাফ নদীর ডান এবং মায়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।
৯. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
অর্থ মন্ত্রণালয়
প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ ব্যাংক
সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
উত্তরঃ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন
ব্যাখ্যাঃ বাংলাদেশের শেয়ার বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন ৮ জুন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ২০১২ সালের ১০ ডিসেম্বর এর নাম পরিবর্তন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করা হয় । আর অর্থবাজার নিয়ন্ত্রণ করে বাংলাদেশ ব্যাংক।
১০. জামাল নজরুল ইসলাম কে?
ফুটবল খেলোয়াড়
অর্থনীতিবিদ
কবি
বৈজ্ঞানিক
উত্তরঃ বৈজ্ঞানিক
ব্যাখ্যাঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলাম ১৬ মার্চ ২০১৩ মৃত্যুবরণ করেন।
১১. নিচের কোন সংস্থাটি ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে?
UNDP
UNESCO
UNICEF
UNCTAD
উত্তরঃ UNESCO
ব্যাখ্যাঃ United Nations Economic Social and Cultural Organization (UNESCO) ১৯৯৯ সালের ১৭ নভেম্বর তারিখে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয়। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি ১৮৮টি দেশ প্রথম বারের মত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে।
১২. ‘ তাহরির স্কয়ার’ কোথায় অবস্থিত?
সিউল
আম্মান
কায়রো
তেহরান
উত্তরঃ কায়রো
ব্যাখ্যাঃ মিশরের কায়রোতে অবস্থিত তাহারির স্কোয়ারের পূর্বনাম ইসলামিয়া ময়দান। ১৯১৯ সালে মিশরের বিপ্লবের পর এই স্কোয়ার তাহারির স্কোয়ার হিসেবে পরিচিতি পায়। ১৯৫২ সালে সরকারিভাবে এই গুরুত্বপূর্ণ স্থানকে তাহারির স্কোয়ার নামকরণ করা হয়। মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক বিরোধী আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল তাহরির স্কয়ার।
১৩. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?
নাইজেরিয়া
ভারত
মালয়েশিয়া
তুরস্ক
উত্তরঃ ভারত
ব্যাখ্যাঃ ১৫ জুন ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ডি-৮ ভুক্ত দেশগুলো হলো বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, তুরস্ক, মিশর ও নাইজেরিয়া। এর সদরদপ্তর ইস্তাম্বুল, তুরস্ক।
১৪. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
লন্ডন
নিউইয়র্ক
প্যারিস
ভিয়েনা
উত্তরঃ লন্ডন
ব্যাখ্যাঃ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা বৃটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন। এ সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
১৫. ‘ আরব বসন্ত’ বলতে কি বুঝায়?
আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
আরব অঞ্চলে বসন্তকাল
আরব রাজতন্ত্র
আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
ব্যাখ্যাঃ আরব দেশগুলোর গণজাগরণ প্রথম শুরু হয় তিউনিশিয়ায় ২০১০ সালের ডিসেম্বরে। ২০১১ সালে ১৪ জানুয়ারি তিউনিশিয়ায় জুঁই বিপ্লব ঘটে। ২০১৮ সালে ফ্রান্সে ইয়োলো ভেস্ট আন্দোলন সংঘটিত হয়।
১৬. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
ফিজি
ভ্যাটিকান
কুয়েত
মালদ্বীপ
উত্তরঃ মালদ্বীপ
ব্যাখ্যাঃ আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিক্যান। আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর
বৃহত্তম দেশ যথাক্রমে রাশিয়া ও চীন।
১৭. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
নেপাল
ভারত
ভূটান
মালদ্বীপ
উত্তরঃ নেপাল। এখন ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র।
ব্যাখ্যাঃ বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল ১৮ মে, ২০০৬ ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হওয়ায় সাংবিধানিকভাবে
বর্তমানে কোনো হিন্দু রাষ্ট্র নেই।
১৮. ‘ লয়াজিরগা’ কোন দেশের আইন সভা?
ফিজি
সিরিয়া
লেবানন
আফগানিস্তান
উত্তরঃ আফগানিস্তান
ব্যাখ্যাঃ লয়াজিরগা- আফগানিস্তানের, পিপলস কাউন্সিল- সিরিয়ার, পার্লামেন্ট অব লেবানন- লেবাননের ।
১৯. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
ডেনমার্ক
বেলজিয়াম
ভিয়েতনাম
আর্মেনিয়া
উত্তরঃ ডেনমার্ক
ব্যাখ্যাঃ কোপেন হেগেন- আর্মেনিয়ার রাজধানী। ডেনমার্কের, ব্রাসেলস- বেলজিয়ামের, হ্যানয়- ভিয়েতনামের এবং ইয়েরেভান
২০. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
মিসর
ইরাক
ইরান
থাইল্যান্ড
উত্তরঃ থাইল্যান্ড
ব্যাখ্যাঃ শ্যামদেশ থাইল্যান্ড পুরাতন নাম । মেসোপটেমিয়া ইরাকের এবং পারস্য ইরানের পুরাতন নাম।
General Science
১. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহন করে?
ফসফরাস
নাইট্রোজেন
পটাশিয়াম
সালফার
উত্তরঃ নাইট্রোজেন
ব্যাখ্যাঃ ইউরিয়া সার হতে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে। ইউরিয়া সারে ৪৬% নাইট্রোজেন থাকে। ইউরিয়া সার প্রস্তুত করা হয় অ্যামেনিয়া থেকে। উদ্ভিদ ফসফরাস পায় ফসফেট সমৃদ্ধ সার (TSP, ক্যালসিয়াম সুপার ফসফেট ইত্যাদি) হতে। মিউরেট অব পটাস সার হতে উদ্ভিদ পটাশিয়াম পেয়ে থাকে।
২. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
নিউট্রন ও প্রোটন
ইলেকট্রন ও প্রোটন
নিউট্রন ও পজিট্রন
ইলেকট্রন ও পজিট্রন
উত্তরঃ নিউট্রন ও প্রোটন
ব্যাখ্যাঃ পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসে চার্জ নিরপেক্ষ নিউট্রন ও ধনাত্মক চার্জযুক্ত প্রোটন থাকে আর চারদিকে থাকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেক্ট্রন ।
৩. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
অক্সিজেন পরিবহন করা
রোগ প্রতিরোধ করা
রক্ত জমাট বাধতে সাহায্য করা
উপরে উল্লিখিত সব কয়টিই
উত্তরঃ অক্সিজেন পরিবহন করা
ব্যাখ্যাঃ রক্তের লাল রং এর জন্য দায়ী কণিকা হিমোগ্লোবিন অক্সিজেন পরিবহন করে এবং রক্তে অম্ল-ক্ষারের সমতা রক্ষা করে। রক্ত জমাট বাধতে সাহায্য করে অনুচক্রিকা ।
৪. সুষম খাদ্যের উপাদান কয়টি?
৪ টি
৬ টি
৫ টি
৮ টি
উত্তরঃ ৬ টি
ব্যাখ্যাঃ ষম খাদ্যের ৬টি উপাদান হলো শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ লবণ ও পানি যা এতে পরিমাণমত থাকে।
৫. ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?
অগ্ন্যাশয় হতে
প্যানক্রিয়াস হতে
লিভার হতে
পিটুইটারী গ্লান্ড হতে
উত্তরঃ অগ্ন্যাশয় হতে এবং প্যানক্রিয়াস হতে
ব্যাখ্যাঃ Pancreas এর বাংলা প্রতিশব্দ অগ্ন্যাশয় যার ‘আইলেটস অব ল্যাঙ্গার হ্যান্স’ নামক অংশ থেকে ইনসুলিন নিঃসৃত হয়। পিটুইটারী গ্লান্ড বা গ্রন্থি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থি। এটি বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের পরিমাণ নিয়ন্ত্রণ করে। একে Master gland বা প্ৰভু গ্রন্থি বলা হয়।
৬. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় —–
পটকা মাছ
হাঙ্গর
শুশুক
জেলী ফিস
উত্তরঃ শুশুক
ব্যাখ্যাঃ শুশুক বা ডলফিন জাতীয় প্রাণিরা পানিতে বাস করলেও এরা ফুলকার সাহায্যে পানি হতে অক্সিজেন গ্রহণ করতে পারে না । তাই এরা পানিতে ভেসে ওঠে মাথার উপর আড়াআড়িভাবে থাকা ছিদ্রের সাহায্যে অক্সিজেন গ্রহণ করে।
৭. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল —–
গ্লাইকোজেন
গ্লুকোজ
ফ্রুক্টোজ (Fructose)
সুক্রোজ
উত্তরঃ গ্লাইকোজেন
ব্যাখ্যাঃ অতিরিক্ত খাদ্য প্রাণীদেহের যকৃতে গ্লাইকোজেনরূপে সঞ্চিত থাকে। আর উদ্ভিদ দেহে সঞ্চিত থাকে স্টার্চ হিসেবে।
।
৮. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে —-
জুওলজী
বায়োলজী
ইভোলিউশন
জেনেটিক্স
উত্তরঃ জেনেটিক্স
ব্যাখ্যাঃ জেনেটিক্স বা বংশগতিবিদ্যা হলো জীব বিজ্ঞানের সে শাখা যেখানে জীবের বংশানুক্রমিক গুণাবলির উৎপত্তি, প্রকৃতি ও আচরণ সম্পর্কিত বিষয় আলোচিত হয়। অন্যদিকে ইভোলিউশন বা বিবর্তন হলো জীব বিজ্ঞানের সে শাখা সেখানে জীবরে উৎপত্তি, ধারাবাহিক পরিবর্তন ও বিকাশ সম্বন্ধে আলোচিত হয়। বায়োলজী হলো উদ্ভিদ ও প্রাণী সম্পর্কিত বিজ্ঞান। জুওলজী বায়োলজির একটি শাখা যা প্রাণিদের নিয়ে আলোচনা করে।
৯. কোন খাদ্যে প্রোটিন বেশি?
ভাত
গরুর মাংস
মসুর ডাল
ময়দা
উত্তরঃ মসুর ডাল
ব্যাখ্যাঃ প্রোটিন সমৃদ্ধ খাদ্য হলো মসুর ডাল ও গরুর মাংস। প্রতি ১০০ গ্রাম মসুর ডালে প্রোটিনের পরিমাণ ২৫.১ গ্রাম এবং গরুর মাংসে ২২.৬ গ্রাম। (সূত্র: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি, পৃ-৬৪, নভেম্বর ২০১২, এনসিটিবি)। ভাত ও ময়দা শর্করা জাতীয় খাদ্য ।
১০. হাড় ও দাঁতকে মজবুত করে —–
আয়োডিন
আয়রন
ম্যাগনেসিয়াম
ক্যালসিয়াম ও ফসফরাস
উত্তরঃ ক্যালসিয়াম ও ফসফরাস
ব্যাখ্যাঃ আয়োডিন থায়েরোয়েড গ্রন্থিকে কার্যকর রাখে, আয়রন শরীরে অক্সিজেন সরবরাহে সহায়তা করে এবং ক্যালসিয়াম ও ফসফরাস হাড় ও দাঁতকে মজবুত করে, রক্ত তঞ্চন, পেশী সংকোচন ইত্যাদি গুরুত্বপূর্ণ কাজ করে ।
১১. সুনামীর কারণ হল —–
আগ্নেয়গিরির অগ্নুৎপাত
ঘূর্ণীঝড়
চন্দ্র ও সূর্যের আকর্ষণ
সমুদ্রের তলদেশে ভূমিকম্প
উত্তরঃ সমুদ্রের তলদেশে ভূমিকম্প
ব্যাখ্যাঃ সুনামী (Tsunami) জাপানি শব্দ। সমুদ্রের তলদেশে ভূমিকম্প হলে বিশালাকার ঢেউ সৃষ্টি হয়। এ
ঢেউগুলো কে সুনামী বলে।
১২. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যাটি সঠিক নয় তা হল —–
এ রোগে মানবদেহের কিডনি নষ্ট করে
চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
ইনসুলিনের অভাবে এ রোগ হয়
উত্তরঃ চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
ব্যাখ্যাঃ ডায়াবেটিস রোগ হয় ইনসুলিনের অভাবে। অশ্মাশায় হতে ইনসুলিনের নির্গমন কম হলে বিপাক ক্রিয়া ব্যবহৃত হয় এবং এর ফলে রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। একে বলা হয় ডায়াবেটিস। চিনি জাতীয় খাবার বেশি খাওয়া ডায়াবেটিস রোগের কারণ নয়, তবে কারো ডায়াবেটিস হলে তাকে চিনি এবং চিনিজাতীয় খাবার পরিহার করতে হয়।
১৩. প্রাকৃতিক কোন উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়?
নদী
সাগর
হ্রদ
বৃষ্টিপাত
উত্তরঃ বৃষ্টিপাত
ব্যাখ্যাঃ বৃষ্টিপাত হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়। নদ-নদী মৃদু পানি পাওয়ার উৎস হলেও ভাতে ময়লা ও অপদ্রব্য মিশ্রিত থাকতে পারে। অন্যদিকে সাগরের পানি লবণাক্ত।
১৪. নবায়নযোগ্য জ্বালানী কোনটি?
পরমাণু শক্তি
কয়লা
পেট্রোল
প্রাকৃতিক গ্যাস
উত্তরঃ পরমাণু শক্তি
ব্যাখ্যাঃ নবায়নযোগ্য জ্বালানি হলো সেসব জ্বালানি যেগুলো প্রাকৃতিক উৎস হতে পাওয়া যায় এবং ভবিষ্যতে যাদের শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। সৌর শক্তি, পারমাণবিক শক্তি নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোল এগুলো হলো জীবাশ্ম জ্বালানি যা খনিজ রূপে মাটির নিচে মজুদ থাকে।
১৫. জমির লবণাক্ততা নিয়িন্ত্রণ করে কোনটি?
কৃত্রিম সার প্রয়োগ
পানি সেচ
মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
প্রাকৃতিক গ্যাস প্রয়োগ
উত্তরঃ পানি সেচ
ব্যাখ্যাঃ জমিতে সেচ প্রদানের ফলে লবণ দ্রবীভূত হয়ে যায়। এজন্যই জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করতে পানি সেচ দেওয়া হয়।
১৬. নিচের কোনটির বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি?
তামা
রূপা
সোনা
কার্বন
উত্তরঃ রূপা
ব্যাখ্যাঃ বিদ্যুৎ পরিবাহিতা রূপার সর্বাধিক হলেও পরিবাহি হিসেবে তামা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তামার পরিবাহিতা রূপার চেয়ে ৯% কম, আবার সোনার পরিবাহিতা তামার চেয়ে ২৪% কম।
১৭. কোন ডালের সংগে ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে?
অড়হর
ছোলা
খেসারী
মটর
উত্তরঃ খেসারী
ব্যাখ্যাঃ খেসারী ডাল অধিক পরিমাণে খাদ্য হিসেবে গ্রহণ করলে ল্যাথারাইজম হতে পারে। এ রোগে আক্রান্ত হলে পা অচল হয়ে যায়।
১৮. মানবদেহে শক্তি উৎপাদনের প্রধান উৎস —–
পরিপাক
খাদ্য গ্রহণ
শ্বসন
রক্ত সংবহন
উত্তরঃ শ্বসন
ব্যাখ্যাঃ মানবদেহের শক্তি উৎপাদনের প্রধান উৎস শ্বসন। শ্বসন প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য জাড়িত হয়ে শক্তি ও CO2 উৎপন্ন করে। ২৪ ঘন্টা শ্বসন প্রক্রিয়া অব্যাহত থাকে।
১৯. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির –
ঘনত্ব কম
ঘনত্ব বেশি
তাপমাত্রা বেশি
দ্রবণীয়তা বেশি
উত্তরঃ ঘনত্ব বেশি
ব্যাখ্যাঃ কোনো বস্তু পানিতে ভাসবে যদি এর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম হয়। পানি জমে বরফে পরিণত হলে এর আয়তন বৃদ্ধি পায় কিন্তু বরফের ঘনত্ব তখন পানির চেয়ে কমে যায়। অর্থাৎ বরফ কর্তৃক অপসারিত পানির ঘনত্ব বরফের ঘনত্বের চেয়ে বেশি হয়। এজন্যই বরফ পানিতে ভাসে।
২০. গাড়ির ব্যাটারিতে কোন এসিড ব্যবহৃত হয়?
নাইট্রিক
সালফিউরিক
হাইড্রোক্লোরিক
সাইট্রিক এসিড
উত্তরঃ সালফিউরিক
ব্যাখ্যাঃ গাড়ীর ব্যাটারিতে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়। হাইড্রোক্লোরিক এসিড মানুষের পাকস্থলিতে থাকে যা হজমে সাহায্য করে।
