14 BCS questions bank with solution.

১৪ তম বি সি এস প্রশ্ন ও সমাধান 1. জমি…

১৪ তম বি সি এস প্রশ্ন ও সমাধান

1. জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী- এটি কার ঘোষণা?
তিতুমির
ফকির মজনু শাহ
দুদু মিয়া
হাজী শরীয়তুল্লাহ

উত্তরঃ দুদু মিয়া
ব্যাখ্যাঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় (উপজেলা তেঁতুলিয়া)। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার (উপজেলা টেকনাফ), সর্বপূর্বের জেলা বান্দরবান (উপজেলা থানচি) এবং সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ (উপজেলা শিবগঞ্জ)।

2. ১৯৫২ সালের তত্কালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল?

এক রাজনৈতিক মতবাদের

এক সাংস্কৃতিক আন্দোলনের

এক নতুন জাতীয় চেতনার

এক নতুন সমাজ ব্যবস্থার

উত্তরঃ এক নতুন জাতীয় চেতনার
ব্যাখ্যাঃ ভাষা আন্দোলনের সময় কাল ১৯৪৮-৫২। এ আন্দোলনের মধ্য দিয়ে বাঙ্গালি জাতির মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে যা বাঙ্গালি জাতীয়তাবাদী চেতনা হিসেবে পরিচিতি লাভ করে।

3. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্হ কোনটি?

জগৎ মোহিনী

বসন্ত কুমারি

আয়না

মোহিনী প্রেমপাস

উত্তরঃ বসন্ত কুমারি
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ ‘রত্নাবতী’, এটি মুসলমান রচিত প্রথম উপন্যাস এবং তাঁরই প্রথম নাটক ‘বসন্তকুমারী’। এছাড়াও তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হলো: উপন্যাস- গাজী মিয়ার বস্তানী, বিষাদ সিন্ধু, উদাসীন পথিকের মনের কথা এবং নাটক- জমিদার দর্পন, টালা অভিনয়, বেহুলা গীতাভিনয়।

4. কোন খ্যাতিমান লেখক ‘বীরবল’ ছদ্মনামে লিখতেন?

প্রথম নাথ বিশী

প্রমথ চৌধুরী

প্রেমেন্দ্র মিত্র

প্রথম নাথ বসু

উত্তরঃ প্রমথ চৌধুরী
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম- বীরবল। চলিত ভাষায় রচিত তাঁর প্রথম গদ্যরচনা- বীরবলের হালখাতা। ‘বীরবলের হালখাতা’ প্রবন্ধ সংগ্রহের উল্লেখযোগ্য প্রবন্ধ- সাহিত্যে চাবুক, কথার কথা, যৌবনে দাও রাজটীকা, সাহিত্যে খেলা, সবুজপত্র। তিনি বাংলা কাব্য সাহিত্যে ইটালীয় সনেটের প্রবর্তক।

5. ‘আমীর হামজা’ কাব্য রচনা করেন কে?

আলাওল

ফকির গরীবুল্লাহ

সৈয়দ হামজা

রেজাউদ্দৌলা

উত্তরঃ ফকির গরীবুল্লাহ
ব্যাখ্যাঃ ‘আমীর হামজা’ কাব্যের প্রকৃত রচয়িতা ফকির গরীবুল্লাহ। তবে তিনি কাজটি সমাপ্ত করতে পারেন তাঁর অসমাপ্ত কাজটি শেষ করেন সৈয়দ হামজা। ফকির গরীবুল্লাহ রচিত গ্রন্থ হলো- ইউসুফ জোলেখা,সোনাভান, জঙ্গনামা ।

6. কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়?

আনোয়ার পাশা

ইস্তাম্বুল যাত্রীর পত্র

কুচবরণ কণ্যা

সোনার শিকল

উত্তরঃ কুচবরণ কণ্যা
ব্যাখ্যাঃ কুচবরণ কন্যা’ কাব্যগ্রন্থটির রচয়িতা বন্দে আলী মিয়া। আনোয়ার পাশা (নাটক), ইস্তাম্বুল যাত্রীর পত্র (ভ্রমণকাহিনী), সোনার শিকল (গল্পগ্রন্থ) গ্রন্থের রচয়িতা ইরাহিম খাঁ।

7. ‘বউ কথা কও, বউ কথা কও, কও কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে, যাবে কত যামিনী’- এই কবিতাংশটুকুর কবি কে?

বেনজির আহমেদ

কাজী নজরুল ইসলাম

জীবনানন্দ দাস

শামসুর রাহমান

উত্তরঃ কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত কবিতাংশটুকুর রচয়িতা কাজী নজরুল ইসলাম। তাঁর রচিত বিখ্যাত পঙক্তি- কাটাকুণ্ডে বসি তুই পাখিবি মালিকা/দিয়া গেনু ডালে তোর … বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর/অর্ধেক তার করিয়াছে নারী… 1

14 BCS questions bank with solution.

8. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?

১৯০৩-১৯৭৬ ইং

১৮৮৯-১৯৬৬ ইং

১৮৯৯-১৯৭৯ ইং

১৯১০-১৯৮৭ ইং

উত্তরঃ ১৯০৩-১৯৭৬ ইং
ব্যাখ্যাঃ কবি জসীমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এবং ১৯৭৬ সালে ১৩ মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি পল্লীকবি হিসেবে পরিচিত ।

9. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে-

ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়

বাধা-বিপত্তি প্রতিভাকে অঙ্কুরেই বিনষ্ট করে

প্রকৃতি বিপুল ঐশ্বর্যের অধিকারী

ভাঙ্গার পরেই গড়ার কাজ শুরু হয়

উত্তরঃ ভবিষ্যত বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কবিতা হলো “নির্ঝরের স্বপ্নভঙ্গ। কবিতাটি তার ‘প্রভাতসঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। ‘নির্ঝরের স্বপ্নভঙ্গ’ কবিতার প্রথম লাইন- আজি এ প্রভাতে রবির কর/কেমনে পলিশ প্রাণের পর।

10. বাংলা ভাষার আদি স্তরের স্হিতিকাল কোনটি?

দশম থেকে চতুর্দশ শতাব্দী

একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী

দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী

ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

উত্তরঃ দশম থেকে চতুর্দশ শতাব্দী
ব্যাখ্যাঃ বাংলা ভাষার আদিস্তর- সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, দশম থেকে চতুর্দশ শতাব্দী এবং ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী।

11. কার সম্পাদনায় ‘সংবাদ প্রভাকর’ প্রথম প্রকাশিত হয়?

প্রমথ নাথ চৌধুরী

ঈশ্বরচন্দ্র গুপ্ত

প্যারীচাঁদ মিত্র

দীনবন্ধু মিত্র

উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত
ব্যাখ্যাঃ প্রমথ চৌধুরীর সম্পাদনায় ১৯১৪ সালে ‘সবুজপত্র’ এবং ঈশ্বরচন্দ্র গুপ্তের সম্পাদনায় ১৯৩১ সালে ‘সংবাদ প্রভাকর’ পত্রিকা প্রকাশিত হয়।

12. শতকরা ৫ টাকা হার সুদে ২০ বছরে সুদে-আসলে ৫০,০০০ টাকা হলে মূলধন কত?

২০,০০০ টাকা

২৫,০০০ টাকা

৩০,০০০ টাকা

৩৫,০০০ টাকা

উত্তরঃ ২৫,০০০ টাকা
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

13. দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা তিন বেশী। সংখ্যাটি উহার অংকদ্বয়ের সমষ্টির তিনগুন অপেক্ষা ৪ বেশী। সংখ্যাটি কত?

৪৭

৩৬

২৫

১৪

উত্তরঃ 25
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

14. এক গোয়ালা তার n সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিত ভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে ১/২ অংশ, দ্বিতীয় পুত্রকে ১/৪ অংশ, তৃতীয় পুক্রকে ১/৫ অংশ এবং বাকি ৭ টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ঐ গোয়ালার গাভীর সংখ্যা কত?

১০০

১৪০

১৮০

২০০

উত্তরঃ খ) ১৪০
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

15. এক কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়?

১ কিলোগ্রাম

১০কিলোগ্রাম

১০০ কিলোগ্রাম

১০০০ কিলোগ্রাম

উত্তরঃ ১০০ কিলোগ্রাম
ব্যাখ্যাঃ :১০০ কেজি = ১ কুইন্টাল; ১০০০ কেজি = ১ টন। /p>

16. কোন মাধ্যম শব্দের গতি সবচেয়ে কম?

শূণ্যতায়

তরল পদার্থে

বায়বীয় পদার্থে

কঠিন পদার্থে

উত্তরঃ বায়বীয় পদার্থে
ব্যাখ্যাঃ শব্দের গতি কঠিন পদার্থে সবচেয়ে বেশি। বায়বীয় মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম।

17. দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলোর?

লাল

সবুজ

নীল

বেগুনি

উত্তরঃ ঘ) বেগুনি
ব্যাখ্যাঃ দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য বেগুনি এবং দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য লাল আলোর। দৃশ্যমান বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম: বেগুনী – নীল আসমানী < সবুজ হলুদ < কমলা < লাল।

18. কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?

প্রতিফলন

প্রতিধ্বনি

প্রতিসরণ

প্রতিসরাঙ্ক

উত্তরঃ প্রতিধ্বনি
ব্যাখ্যাঃ ‘ফ্যাদোমিটারের’ মাধ্যমে শব্দ সৃষ্টি করে প্রতিধ্বনি সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়।

19. একটি ঘড়িতে ৬ টার ঘন্টাধ্বণি ঠিক ৬ টায় শুরু করে বাজতে ৫ সেকেন্ড সময় লাগে। ঐ ঘড়িতে ১২ টার ঘন্টাথ্বনি বাজতে কত সেকেন্ড সময় লাগবে? (ঘন্টাথ্বনি সমান সময় ব্যবথানে বাজে)

১১ সেকেন্ড

১০ সেকেন্ড

১২ সেকেন্ড

১০.৫ সেকেন্ড

উত্তরঃ ১০ সেকেন্ড

20. ‘এভিকালচার’ বলতে কি বোঝায়?

উড্ডয়ন সংক্রান্ত বিষয়াদী

পাখি পালন বিষয়াদি

বাজ পাখি পালন বিষয়াদি

উড়োজাহাজ ব্যবস্হাপনা

উত্তরঃ পাখি পালন বিষয়াদি
ব্যাখ্যাঃ এভিকালচার হলো পাখি পালন বিদ্যা।

21. কোন রংয়ের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?

সাদা

কালো

লাল

ধূসর

উত্তরঃ কালো
ব্যাখ্যাঃ কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি এ কারণে কালো রঙের কাপে চা দ্রুত ঠাণ্ডা হয়। সাদা রঙের কাপে চা দীর্ঘক্ষণ গরম থাকে। কারণ সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম।

22. বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন। নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন?

গাড়ির মধ্যেই বসে থাকবেন

কোন গাছের তলায় আশ্যয় নিবেন

বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়বেন

বাইরে এসে আকাশের দিকে মুখ করে দাড়িয়ে থাকবেন

উত্তরঃ গাড়ির মধ্যেই বসে থাকবেন
ব্যাখ্যাঃ বজ্রপাতের সময় গাড়ির বাইরে এসে মাটিতে শুয়ে পড়া উচিত। কারণ বজ্রপাতের সময় শক ওয়েত সৃষ্টি হয় এবং বিদ্যুৎ অপরিবাহী বায়ু ভেদ করে ভূ-পৃষ্ঠের উঁচু স্থানে আকর্ষিত হয়।

23. কোথায় সাতার কাটা সহজ?

পুকুরে

বিলে

নদীতে

সাগরে

উত্তরঃ সাগরে
ব্যাখ্যাঃ লবণাক্ততার কারণে সমুদ্রের পানির ঘনত্ব পুকুর, বিল বা নদীর পানির ঘনত্বের চাইতে বেশি বলে সাগরের পানিতে সাঁতার কাটা সহজ।

24. সাধারন বৈদ্যুতিক বাল্বের ভিতরে কি গ্যাস সাধারণত ব্যবহার করা হয়?

নাইট্রোজেন

হিলিয়াম

নিয়ন

অক্সিজেন

উত্তরঃ নাইট্রোজেন
ব্যাখ্যাঃ সাধারণ বৈদ্যুতিক বাল্বে নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এ গ্যাস ব্যবহারের ফলে ফিসামেন্টের

25. রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিনে বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাড়ান ব্যাক্তির কাছে বাঁশীর কম্পনাঙ্ক

আসলের সমান হবে

আসলের চেয়ে বেশী হবে

আসলের চেয়ে কম হবে

আসল গতির সাথে সম্পর্কযুক্তভাবে কমে যাবে

উত্তরঃ আসলের চেয়ে বেশী হবে
ব্যাখ্যাঃ রেলওয়ে স্টেশনে আগমনরত ইঞ্জিন বাঁশি বাজাতে থাকলে প্লাটফর্মে দাঁড়ানো ব্যক্তির কাছে বাঁশির কম্পাঙ্ক আসল কম্পাঙ্কের চেয়ে বেশি হবে। আর দাঁড়ানো লোকটি হতে দূরে চলে গেলে অর্থাৎ স্টেশন ছেড়ে গেলে লোকটির কাছে বাঁশি কম্পাঙ্ক আসল কম্পাঙ্গের চেয়ে কম হবে। এটি ডপলার ক্রিয়ার উদাহরণ।

26. The walls of our house have been painted ___green.

by

in

with

no preposition

উত্তরঃ no preposition

27. কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?

আট কপালে

উড়নচন্ডী

ছা-পোষা

ভূশন্ডির কাক

উত্তরঃ আট কপালে
ব্যাখ্যাঃ আট কপালে (হতভাগ্য), উড়নচণ্ডী (অমিতব্যয়ী), ছা-পোষা (পোষা ভারাক্রান্ত), ভূষণ্ডির কাক (দীর্ঘায়ু ব্যক্তি)।

28. যৌগিক বাক্যের অন্যতম গুণ কি?

একটি জটিল ও একটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

একটি সংযুক্ত ও একটি বিযুক্ত বাক্যের সাহায্যে বাক্য গঠন

দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন

দুটি মিশ্র বাক্যের সাহায্যে বাক্য গঠন

উত্তরঃ দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন
ব্যাখ্যাঃ যৌগিক বাক্যের বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

29. ‘রাবণের চিতা’ বাগধারা টির অর্থ কী?

অনিষ্ট ইষ্ট লাভ

চির অশান্তি

অরাজক দেশ

সামান্য কিছু নিয়ে ঝগড়া

উত্তরঃ চির অশান্তি
ব্যাখ্যাঃ অনিষ্টের ইষ্ট লাভ (শাপে বর), চির অশান্তি (রাবণের চিতা), অরাজক দেশ (মগের মুল্লুগ) সামান্য কিছু নিয়ে ঝগড়া লাগানো (ফুটো পয়সার লড়াই)।

30. মৌলিক শব্দ কোনটি?

গোলাপ

শীতল

নেয়ে

গৌরব

উত্তরঃ গোলাপ
ব্যাখ্যাঃ যে সব শব্দ বিশ্লেষণ করা যায় না যা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন গোলাপ, ঘর, নাক, বাড়ি, তিন, লাল, চাঁদ, বউ, মা, পা ইত্যাদি।

31. যার কোন মূল্য নেই,তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়?

ডাকাবুকা

তুলসী বনের বাঘ

তামার বিষ

ঢাকের বাঁয়া

উত্তরঃ
ব্যাখ্যাঃ ঢাকের বায়া- যার কোন মূল্য নেই। ডাকাবুকা- নিৰ্ভীক, তুলসী বনের বাঘ- ভন্ড, তামার কুপ্রভাব।

32. বাংলা লিপির উৎস কী?

সংস্কৃত লিপি

চীনা লিপি

আরবি লিপি

ব্রাহ্মী লিপি

উত্তরঃ ব্রাহ্মী লিপি
ব্যাখ্যাঃ প্রাচীন ভারতীয় চিত্রলিপিকে অবলম্বন করে উদ্ভূত প্রাচীন লিপিমালার দুটি রূপ- ব্রাহ্মী লিপি লিপি। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ব্রাহ্মী লিপির নিদর্শন পাওয়া গেছে বগুড়া জেলার মহাস্থানগড়ে।

33. কোনটি বিশেষণ বাক্যের শব্দ?

জীবন

জীবনী

জীবিকা

জীবাণু

উত্তরঃ জীবনী
ব্যাখ্যাঃ জীবন, জীবিকা, জীবাণু- বিশেষ্য, জীবনী- বিশেষণ।

34. বর্ণ হচ্ছে-

শব্দের ক্ষুদ্রতম অংশ

একসঙ্গে উচ্চারিত ধ্বনিগুচ্ছ

ধ্বনি নির্দেশক প্রতিক

ধ্বনির শ্রুতি অগ্রাহ্য রূপ

উত্তরঃ ধ্বনির শ্রুতিগ্রাহ্য রূপ
ব্যাখ্যাঃ ভাষার মূল উপকরণ বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান ধ্বনি। আর ধ্বনি নির্দেশক প্রতীক হলো বর্ণ। বাংলা বর্ণমালায় বর্ণ সংখ্যা ৫০টি।

35. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত-

সমাজ

পানি

মিছিল

নদী

উত্তরঃ নদী
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

36. ঘোড়াশাল সার কারখানার উৎপাদিত সারের নাম কি?

টি এস পি

ইউরিয়া

পটাশ

অ্যামোনিয়া

উত্তরঃ ইউরিয়া
ব্যাখ্যাঃ ১৯৭০ সালে নরসিংদীতে ঘোড়াশাল সারকারখানা প্রতিষ্ঠিত হয়। এ সারকারখানায় প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার উৎপাদন করা হয়।

37. প্রতি বছর অক্টোবর মাসের কোন দিন বিশ্ব প্রতিবেশ দিবস(World habitat day) পালিত হয়?

প্রথম সোমবার

দ্বিতীয় সোমবার

তৃতীয় সোমবার

চতুর্থ সোমবার

উত্তরঃ প্রথম সোমবার
ব্যাখ্যাঃ ১৯৮৮ সালের ১৭ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪০তম অধিবেশনে বিশ্ব প্রতিবেশ দিবস পালনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক ১৯৯১ সাল থেকে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ দিবস পালিত হয়।

38. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?

বাংলা ১০৭৬

বাংলা ১১৭৬

বাংলা ১৩৭৬

ইংরেজি ১৮৭৬

উত্তরঃ বাংলা ১১৭৬
ব্যাখ্যাঃ ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা ১১৭৬ সনে, ইংরেজি ১৭৭০ সালে। পঞ্চাশের মন্বন্তর হয় বাংলা ১৩৫০ সনে, ইংরেজি ১৯৪৩ সালে ।

39. বাংলাদেশর মত্স আইনে কত সে.মি কত দৈর্ঘ্যর রুই মাছের পোনা মারা নিষেদ?

১৮

২০

২৩

২৫

উত্তরঃ ২৩
ব্যাখ্যাঃ মৎস্য রক্ষা ও সংরক্ষণ বিধিমালা অনুযায়ী ২৩ সেন্টিমিটারের চেয়ে ছোট শোল, গজার, কাফু, কই, কাতলা, মৃগেল, কাল বাউস ও ঘনিয়া মাছ ধরা নিষিদ্ধ। তাছাড়া ৪.৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ফাঁক বিশিষ্ট জাল দিয়ে মাছ ধরাও নিষিদ্ধ।

40. বাংলাদেশের প্রধান জাহাজ নির্মান কারখানা কোথায় অবস্থিত?

নারায়ণগঞ্জ

কক্সবাজার

চট্টগ্রাম

খুলনা

উত্তরঃ খুলনা
ব্যাখ্যাঃ বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা ৩টি- খুলনা শিপইয়ার্ড, চট্টগ্রাম ডকইয়ার্ড, নারায়ণগঞ্জ ডকইয়ার্ড। বাংলাদেশের বেসরকারি খাতের সর্ববৃহৎ জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড ২০০৮ সালে ১৫ মে স্টেলা মেরিস’ নামক একটি জাহাজ প্রথমবারের মত রপ্তানি করে ডেনমার্কে।

41. নিচের কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?

গারো

সাঁওতাল

খাসিয়া

মারমা

উত্তরঃ মারমা
ব্যাখ্যাঃ পিতৃতান্ত্রিক- মারমা ও হাজং মাতৃতান্ত্রিক- খাসিয়া, সাঁওতাল ও গারো ।

42. কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠী কে ঋণ দিয়ে দেশে বিদেশে সুনাম কুড়িয়েছে?

কৃষি ব্যাংক

গ্রামীণ ব্যাংক

সমবায় ব্যাংক

ইসলামী ব্যাংক

উত্তরঃ গ্রামীণ ব্যাংক
ব্যাখ্যাঃ ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন ।

43. চন্দ্রঘোনা কাগজ কলের কাঁচামাল কি?

আখের ছোবড়া

বাঁশ

জারুল গাছ

নল-খাগড়া

উত্তরঃ বাঁশ
ব্যাখ্যাঃ ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত চন্দ্রঘোনা কাগজ কল দেশের বৃহত্তম কাগজ কল। এ কাগজ কলে প্রধান কাঁচামাল হিসেবে বাঁশ ব্যবহৃত হয়।

44. দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?

উয়েন

পেসো

ইউয়ান

উয়ন

উত্তরঃ Ans: উয়েন
ব্যাখ্যাঃ ইয়েন- জাপান, পেসো আর্জেন্টিনা, ইউয়ান- চীন, দক্ষিণ কোরিয়া- উয়ন।

45. ক্যাটালন কোন দেশের ভাষা?

স্পেন

বলজিয়াম

নাইজেরিয়া

মঙ্গোলিয়

উত্তরঃ স্পেন
ব্যাখ্যাঃ ইউরোপ মহাদেশের রাষ্ট্র স্পেনের রাজধানী মাদ্রিদ এবং ভাষা ক্যাটালাম, স্পেনিশ, বাসক।

46. পপি উত্পাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে ‘গোল্ডেন ট্রায়াঙ্গেল’ বলা হয়?

মায়ানমার, থাইল্যান্ড, চীন

মায়ানমার, থাইল্যান্ড, লাওস

মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া

ইরান, আফগানিস্তান, পাকিস্তান

উত্তরঃ মায়ানমার, থাইল্যান্ড, লাওস
ব্যাখ্যাঃ গোল্ডেন ক্রিসেন্ট- আফগানিস্তান, পাকিস্তান ও ইরান : গোল্ডেন ট্রায়েঙ্গেল-মায়ানমার, থাইল্যান্ড ও লাওস

47. তাসখন্দ চুক্তি কখন স্বাক্ষরিত হয়?

১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর

১৯৬৫ সালের ১০ ডিসেম্বর

১৯৬৬ সালের ১০ জানুয়ারী

১৯৬৬ সালের ৩০ জানুয়ারী

উত্তরঃ ১৯৬৬ সালের ১০ জানুয়ারী
ব্যাখ্যাঃ সাবেক সোভিয়েত ইউনিয়নের (প্রধানমন্ত্রী কোসিগান) মধ্যস্থতায় ১৯৬৬ সালের ১০ই জানুয়ারি উজবেকিস্তানের রাজধানীতে তাসখন্দ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান।

48. বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?

মাইকেল এঞ্জেলো

লিওনার্দো দ্যা ভিঞ্চি

পাবলো পিকাশো

ভ্যাণগগ

উত্তরঃ লিওনার্দো দ্যা ভিঞ্চি
ব্যাখ্যাঃ লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা চিত্রটি ফ্রান্সের ল্যুভর মিউজিয়ামে সংরক্ষিত আছে। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য চিত্রকর্ম হলো- দ্য লাস্ট সাপার, পোরট্রেইট অব মিউজিশিয়ান প্রভৃতি। মোজেস, পিয়েতো, ডেভিড মাইকেল অ্যাঞ্জেলে; দ্য ব্লু রুম, গোয়ের্নিকা-পাবলো পিকাসো এবং সানফ্লাওয়ার- ভ্যানগগের বিখ্যাত চিত্রকর্ম।

49. কোন দেশটি আরব দেশের অর্ন্তভুক্ত নয়?

জর্ডান

লেবানন

ইরান

বাহরাইন

উত্তরঃ ইরান
ব্যাখ্যাঃ ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত । আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল ৭টি (মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব এবং ইয়েমেন) এবং বর্তমান সদস্য সংখ্যা ২২টি। আরব লীগের বর্তমান মহাসচিব আহমেদ আবুল ঘেইত(৩ জুলাই, ২০১৬)।

50. কোনটি দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে কম সংশ্লিষ্ট বিষয়?

ধর্ম

জাতি

সংস্কৃতি

ভাষা

উত্তরঃ সংস্কৃতি

51. জার্মানি ব্যাতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

সুইজারল্যান্ড

পোল্যান্ড

অষ্ট্রিয়া

ডেনমার্ক

উত্তরঃ অষ্ট্রিয়া
ব্যাখ্যাঃ ইরোপের দেশ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। জার্মানি ব্যতিরেকে অস্ট্রিয়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে।

52. রাজিব গান্ধীকে হত্যার জন্য বোমা বহন কারী আত্নঘাতী মহিলার নাম কি?

ধানু

নাথু

থানু

আনু

উত্তরঃ ধানু
ব্যাখ্যাঃ রাজীব গান্ধী (১৯৪৪-১৯৯১) ছিলেন ভারতের সপ্তন প্রধানমন্ত্রী। রাজীব গান্ধীকে হত্যার জন্য রোমা বহনকারী আত্মঘাতী মহিলার নাম ধানু বা গায়েরী এবং হত্যার দায়ে অভিযুক্ত আসামীর নাম- নলিনী।

53. কোনটি বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান নয়?

IBRD

IDA

IMF

IFC

উত্তরঃ IMF
ব্যাখ্যাঃ ১৯৪৪ প্রতিষ্ঠিত বিশ্বব্যাংকের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। ৫টি অঙ্গসংগঠনের (IBRD, IDA, IFC, MIGA, ICSID) সমন্বয়ে বিশ্বব্যাংক গঠিত । IMF প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালে এবং এর সদস্য সংখ্যা ১৮৯

54. কোনটি ‘ওআইসি’(OIC) এর অংগ সংস্থা নয় ?

আন্তর্জাতিক ইসলামী আদালত

সাধারণ সচিবালয়

ইসলামী উন্নয়ণ ব্যাংক

ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র

উত্তরঃ ইসলামী বাণিজ্য উন্নয়ন কেন্দ্র
ব্যাখ্যাঃ ইসলামী সম্মেলন সংস্থা (ওআইসি) ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায়। বাংলাদেশ ১৯৭৪ সালে ২৩ ফেব্রুয়ারি ওআইসির সদস্য পদ লাভ করে।

55. কখন থেকে এশিয়া উন্নয়ন ব্যাংকের লেনদেন শুরু হয়?

১৯৬৫

১৯৬৬

১৯৬৭

১৯৬৮

উত্তরঃ ১৯৬৬
ব্যাখ্যাঃ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে। এডিবি’র সদরদপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা অবস্থিত। এডিবির বর্তমান সদস্য সংখ্যা ৬৭।

56. মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

২৬ মার্চ,১৯৭১

১০ এপ্রিল,১৯৭১

৬ সেপ্টেম্বর,১৯৭১

১০ নভেম্বর,১৯৭১

উত্তরঃ ১০ এপ্রিল,১৯৭১
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগরে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন তৎকালীন চীপ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। তবে এটি কার্যকর হয়। ২৬ মার্চ থেকে।

57. কমনওয়েলথের কোন দেশটি যুক্তরাজ্যর রাজা ও রাণীকে তাদের রাষ্ট্র প্রধান হিসেবে স্বীকার করে?

অষ্ট্রেলিয়া

কানাডা

সাইপ্রাস

মরিশাস

উত্তরঃ অষ্ট্রেলিয়া
ব্যাখ্যাঃ বৃটেনের রানীকে ফিজি, কানাডা, অস্ট্রেলিয়া সহ আরো ১২টি দেশ (নিউজিল্যান্ড, জ্যামাইকা, বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ, গ্রানাডা, পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, টুভ্যালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্যা গ্রাডাডাইন্স, বেলিজ, এন্টিওয়া অ্যান্ড বারমুডা এবং সেন্ট কিটস অ্যান্ড নেভিস) সাংবিধানিক রাষ্ট্রপ্রধান হিসেবে গণ্য করে।

58. A speech full of too many words is-

A big speech

Maiden speech

An unimportnt speach

A verbose speech

উত্তরঃ A verbose speech

59. To meet trouble half way means-

To be puzzled

To get nervious

To be disappointed

To bear up

উত্তরঃ To be puzzled
ব্যাখ্যাঃ To meet trouble half way- সমস্যার অর্ধেক মোকাবিলা করা/হতবুদ্ধি হওয়া।

60. What is the meaning of the idiom ‘a round dozen’?

A full dozen

A little less than a dozen

A little more than a dozen

Round about a dozen

উত্তরঃ A full dozen
ব্যাখ্যাঃ Round Dozen অর্থ পূর্ণ ডজন ।

61. You should “show good manners” in the company of young ladies- Which is the appropriate phrase for the underlined expression above?

Behave gently

Practice manners

Behave yourself

Do not talk rudely

উত্তরঃ Behave gently
ব্যাখ্যাঃ Show good manners- ভাল ব্যবহার প্রদর্শন করা যা behave gently-র সাথে সঙ্গতিপূর্ণ।

62. Trying unitedly we were able to have our project approved ‘against’ strong oppositions. which of the following says nearly the same as ‘against’ above?

In the wake of

In the guise of

In the plea of

In the teeth of

উত্তরঃ In the teeth of
ব্যাখ্যাঃ In the teeth of অর্থ বিরুদ্ধে (against)।

63. Not many people can commit such a heinous crime ‘in cold blood’. What does the quoted idiom mean?

In cool brain and calculeted thought

So patiently and thoughtfully

So impatiently and thoughtlessly

Stirred by sudden emotion

উত্তরঃ In cool brain and calculeted thought
ব্যাখ্যাঃ In cold blood – ঠান্ডা মাথায়

64. People who assume that no evil can befall them are foolishly-

Ardent

Complacent

confident

apprehensive

উত্তরঃ Complacent
ব্যাখ্যাঃ আত্মতৃপ্তি লাভ করাকে complacent বলে, ardent- অতিশয় ব্যাকুল।

65. One who unduly forwards in rendering services for others is not generally liked in society-
Which of the following words represents truly the character of the person mentioned here?

Benevolent

Official

Officious

Bureaucratic

উত্তরঃ Officious
ব্যাখ্যাঃ unduly (অযাচিতভাবে) অন্যের service প্রদানকারীদের officious (কর্তৃত্বপরাযণ)। bureaucratic আমলাতান্ত্রিক। benevolent পরোপকারী।

66. The second anniversary celebration of our college will be held on December,15.
which of the following is the correct phrase for ‘will be held’?

takes off

comes off

will bring about

will come round

উত্তরঃ comes off
ব্যাখ্যাঃ Come off- সংঘটিত হওয়া, take off- উড়ানো, bring about ঘটানো, come round- আরোগ্য লাভ করা ।

67. ‘Dog day’ means-

a period of being carefree

a period of habing youthful flings

a period of misfortunate

hot weather

উত্তরঃ hot weather
ব্যাখ্যাঃ Dog day অর্থ উষ্ণ সময় ।

68. What kind of man is quite the opposite type of “supercilious”?

Affable

Haughty

Disdainfull

Wicked

উত্তরঃ Affable
ব্যাখ্যাঃ Supercilious ( উদাসীন) এর বিপরীত Affable (অমায়িক। Haughty-উদ্ধত, তাচ্ছিল্যপূর্ণ।

69. ১৮ ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংলটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে ৩০০ কোণে স্পর্শ করলো খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল?

১২ ফুট

৯ ফুট

৬ ফুট

৩ ফুট

উত্তরঃ ৬ ফুট
ব্যাখ্যাঃ ছবিতে।

70. How many eggs have your hens _ this month?

lain

laid

lay

lied

উত্তরঃ laid
ব্যাখ্যাঃ শোয়া অর্থে – Lie (past-lay, past participle-lain), ডিম পাড়া অর্থে-Lay (pant-laid, past participle-laid), মিথ্যা বলা অর্থে -Lie (past-lied, past participle-lied)

71. Can you tell me where ________?

Does Mr. Ali live

Mr. Ali doesn’t live

Mr. Ali lives

Lives Mr. Ali

উত্তরঃ Mr. Ali lives
ব্যাখ্যাঃ Complex sentence interrogative হলে sub-ordinate clause affirmative হয়

72. Now-a-days many villages are lit —– Electricity. Which is the correct preposition in the above blank?

with

by

from

on

উত্তরঃ with
ব্যাখ্যাঃ to give light to sth or to a place এর ক্ষেত্রে light এর পরে preposition by বসে। light এর past lit. যেমন:The stage was lit by bright spotlights. (Oxford Dictionary) ।

73. বাংলাদেশর সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

১২ অক্টোবর,১৯৭২

১৬ ডিসেম্বর,১৯৭২

২৬ মার্চ,১৯৭৩

১৬ ডিসেম্বর,১৯৭৪

উত্তরঃ ১২ অক্টোবর,১৯৭২
ব্যাখ্যাঃ ১৯৭২ সালের ১০ এপ্রিল ড. কামাল হোসেনকে কমিটি প্রধান করে ৩৪ সদস্যের সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। ১৯৭২ সালের ১২ অক্টোবর সর্বপ্রথম সংবিধান খসড়া গণপরিষদে উত্থাপিত হয় এবং একই বছর ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হবার পর ১৬ ডিসেম্বর ১৯৭২ সাল থেকে তা কার্যকর হয়। কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু।

৭৪। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?

কুড়িগ্রাম

নীলফামারী

পঞ্চগড়

লালমনিরহাট

উত্তরঃ লালমনিরহাট
ব্যাখ্যাঃ ছিটমহল সমস্যা নিরসনে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরা চুক্তি স্বাক্ষরিত হলেও এ চুক্তির বাস্তবায়ন হয় দীর্ঘ প্রায় ৪২ বছর পর ২০১৫ সালের ৩১ জুলাই মধ্যরাতে দুই দেশের ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে। এ বিনিময়ের ফলে ভারতের ভিতরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল পায় ভারত ও বাংলাদেশের ভিতরে থাকা ভারতের ১১১টি ছিটমহল পায় বাংলাদেশ। বাংলাদেশের ভিতরে থাকা ভারতের অধিকাংশ ছিটমহলের ন্যায় দহগ্রাম ছিটমহলও লালমনিরহাটে অবস্থিত।।

৭৫. জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে?

হামিদুর রহমান

তানভীর কবীর

মাইনুল হোসেন

নিতুন কুণ্ডু

উত্তরঃ মাইনুল হোসেন
ব্যাখ্যাঃ ঢাকার সাভারে অবস্থিত ১০৭ একর জমির উপর ৭টি ফলক বিশিষ্ট স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মঈনুল হোসেন। এটির উচ্চতা ৪৬.৫ মিটার বা ১৫০ ফুট (বাংলাপিডিয়া মতে, ৪৬.৭২ মি. বা ১৫০ ফুট) । ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর হুসেইন মুহম্মদ এরশাদ এটি উদ্বোধন করেন। ।

৭৬. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ঢাকা

ময়নামতি

রাজশাহী

সোনারগাঁও

উত্তরঃ সোনারগাঁও
ব্যাখ্যাঃ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে সোনারগাঁও লোক শিল্প ও কারুশিল্প যাদুঘরের নাম পরিবর্তন করে জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর করা হয়েছে।।

৭৭. ‘দক্ষিণ তালপট্টি’ দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

বালেশ্বর

হাড়িয়াভাঙ্গা

রুপসা

ভৈরব

উত্তরঃ হাড়িয়াভাঙ্গা
ব্যাখ্যাঃ বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দক্ষিন তালপট্টি দ্বীপ হাড়িয়াভাঙ্গা মোহনায় অবস্থিত। এ দ্বীপের অপর নাম নিউমুর বা পূর্বাশা ।।

৭৮. ১৯৯৭ সালে এশিয়ার কোন রাষ্ট্রে ‘একদেশ, দুই নীতি’ চালু হবে?

লাওস

ভিয়েতনাম

মঙ্গোলিয়া

গণচীন

উত্তরঃ গণচীন
ব্যাখ্যাঃ ১৯৯৭ সালে হংকং উপনিবেশটি চীনের অধীনে আসার পর হংকংয়ে মুক্ত বাজার অর্থনীতি সচল রাখার জন্য গণচীন একদেশ, দুই পদ্ধতি’ নীতি চালু করে । এটি চলবে ২০৪৭ সাল পর্যন্ত। ।

৭৯. এশিয়ায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি কি?

জাপানকে সাহায্য করা

ভিয়েতনামকে দমন করা

‘আসিয়ান’ জোটকে সমর্থন করা

দক্ষিণ কোরিয়াকে রক্ষা করা

উত্তরঃ ‘আসিয়ান’ জোটকে সমর্থন করা

৮০ পুনর্ভবা, নাগর, কুলিখ ও টাঙ্গন কোন নদীর উপনদী?

মহানন্দা

ব্রহ্মপুত্র

কুমার

যমুনা

উত্তরঃ মহানন্দা
ব্যাখ্যাঃ মহানন্দা বাংলাদেশ-ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি হিমালয় পর্বতের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অংশে উৎপত্তি লাভ করে পশ্চিমবঙ্গের উত্তরাংশ দিয়ে বাংলাদেশে রাবেশ করে। মহানন্দার উপনদী হলো পুনর্ভবা, নাগর, টাঙ্গন ও কুলিখ)।

৮১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

সিপাহী

ল্যান্স নায়েক

হাবিলদার

ক্যাপ্টেন

উত্তরঃ ল্যান্স নায়েক
ব্যাখ্যাঃ হামিদুর রহমান ১৯৫৩ সালের ২ ফেব্রুয়ারি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৪নং সেক্টরে যুদ্ধরত অবস্থায় ১৯৭১ সালের ২৮ অক্টোবর শাহাদাত বরণ করেন। ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারি তিনি পাকিস্তান সেনাবাহিনীতে সিপাহি পদে যোগদান করেন।।

৮২. যমুনা নদী কোথায় পতিত হয়েছে?

পদ্মায়

বঙ্গোপসাগরে

ব্রহ্মপুত্রে

মেঘনায়

উত্তরঃ পদ্মায়
ব্যাখ্যাঃ যমুনা নদীর পূর্ব নাম জোনাই। নদীটি ভারতের কৈলাশ শৃঙ্গের মানস সরোবর থেকে উৎপত্তি হয়ে বাংলাদেশের গোয়ালন্দে পদ্মার সাথে মিলিত হয়েছে। ধলেশ্বরী, বুড়িগঙ্গা যমুনার শাখা নদী।।

৮৩ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?

পঞ্চগড়

ঠাকুরগাঁও

দিনাজপুর

লালমনিরহাট

উত্তরঃ পঞ্চগড়
ব্যাখ্যাঃ বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় (উপজেলা তেঁতুলিয়া)। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজার (উপজেলা টেকনাফ), সর্বপূর্বের জেলা বান্দরবান (উপজেলা থানচি) এবং সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ (উপজেলা শিবগঞ্জ) ।

৮৪;ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কি?

UNIMOG

UNGOMAP

UNFICP

UNIIMOG

উত্তরঃ UNIIMOG
ব্যাখ্যাঃ UNIIMOG (United Nations Iran Iraq Military Observer Group) ১৯৮৮ সালে আগস্টে প্রতিষ্ঠা করা হয়। এর প্রধান ছিলেন যুগোশ্লাভিয়ার মেজর জেনারেল স্নাতকো জোভিরক। এ মিশনেই বাংলাদেশ প্রথম শান্তিরক্ষী প্রেরণ করে।।

৮৫. ‘গ্লাসনস্ত’ -এর অর্থ কি?

সমাজতন্ত্রের সংগঠন

সমাজতন্ত্র ও গণতন্ত্রের মধ্যে সামঞ্জস্য বিধান

খোলামেলা আলোচনা

সমাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্র প্রতিষ্ঠা

উত্তরঃ খোলামেলা আলোচনা
ব্যাখ্যাঃ গ্লাসনস্ত’ ও ‘পেরেস্ত্রইকা’ শব্দগুলো সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট গর্বাচের প্রবর্তন করেন।।

৮৬ . ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে—–।

জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান

সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা

পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা

সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা

উত্তরঃ সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা

৮৭. চন্দ্রঘোনা কাগজ কলের প্রধান কাঁচামাল কি?

আখের ছোবড়া

বাঁশ

জারুল গাছ

নল-খাগড়া

উত্তরঃ বাঁশ

৮৮ . বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?

কামরুল হাসান

জয়নুল আবেদিন

হাশেম খান

হামিদুর রহমান

উত্তরঃ কামরুল হাসান
ব্যাখ্যাঃ মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার ছিলেন শিব নারায়ণ দাস। বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও গ্রন্থের অনুপাত ১০:৬ (৫ । ৩)। বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান।।

৮৯. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত?

৬ সেমি

৫ সেমি

৮ সেমি

৭ সেমি

উত্তরঃ ৫ সেমি

৯০. একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বৃদ্ধি ও প্রস্থ ১০% হ্রাস করা হলে, ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে?

৮% (বৃদ্ধি)

৮% (হ্রাস)

১০৮% (বৃদ্ধি)

১০৮% (হ্রাস)

উত্তরঃ
ব্যাখ্যাঃ

৯১. কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?

১/২ (ভূমি * উচ্চতা)

দৈর্ঘ্য * প্রস্থ

২(দৈর্ঘ্য * প্রস্থ )

ভূমি * উচ্চতা

উত্তরঃ ভূমি * উচ্চতা
ব্যাখ্যাঃ সামান্তরিকের ক্ষেত্রেফল = ভূমি × উচ্চতা: ত্রিভুজের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)।।

৯২. 1/2{(a+b)2+(a−b)2}=কত?

a2+b2

a2-b2

(a+b)2/2−(a−b)2/2(a+b)2/2-(a-b)2/2

(a+b)^2+(a−b)^2

উত্তরঃ a2+b2
ব্যাখ্যাঃ ।

৯৩; am.an=am+nam.an=am+nকখন হবে?

m ধনাত্মক হলে

n ধনাত্মক হলে

m ও n ধনাত্মক হলে

m ধনাত্মক n ঋণাত্মক হলে

উত্তরঃ m ও n ধনাত্মক হলে

৯৪; The invention of computer has turned over a new leaf in the history of modern technology. -Which of the following is nearest in meaning to the italicized idiom above?

created a new history

began a new civiliztion

opened a new chapter

created a sensation

উত্তরঃ opened a new chapter

৯৫. The condition of most slum dwellers is “so miserable that it cannot be described in words”. -Which is the best phrase for the quotation expression above?

beggars description

cuts to the quick

boils down to this

keeps open house

To be disappointed

উত্তরঃ beggars description
ব্যাখ্যাঃ beggars description বর্ণনাতীত, cut to the quick- মনে কষ্ট দেয়া, boil down-আয়তন কমানো, keep open house গৃহস্থালির দায়িত্ব পালন করা।।

৯৬. ‘Paradise Lost’ attempted to-

Justify the ways of man to God

Justify the ways of God to man

Show that the Satan and God have equal power

Explain why good and evil are necessary

উত্তরঃ Justify the ways of God to man
ব্যাখ্যাঃ John Milton 1658 সালে Paradise Lost রচনা করেন। এটি ১২টি সর্গে বিভক্ত। তার আর একটি রচনা Paradise Regained.।

৯৭. What is the meaning of ‘Soft Soap’?

Flatter for self motives

To speak ill of others

To speak high of others

To recognise other’s good deeds

উত্তরঃ Flatter for self motives
ব্যাখ্যাঃ Soft soap অর্থ মোসাহেবী।।

৯৮. What is the full name of the great American short story writer O’Henry?

Walt Whitman

William Sydney Porter

Marjorie Kinnan Rawlings

Mark Twain

উত্তরঃ William Sydney Porter
ব্যাখ্যাঃ আমেরিকান ছোটগল্প লেখক William Sydney Porter-এর ছদ্মনাম হলো O Henry। তাঁর বিখ্যাত ছোটগল্প হলো- The Gift of Magi । আমেরিকান লেখক Samuel Langhorne Clemens ছদ্মনাম হলো Mark Twain।।

৯৯. জাতিবাচক বিশেষ্যের দৃষ্টান্ত—–

সমাজ

পানি

মিছিল

নদী

উত্তরঃ নদী
ব্যাখ্যাঃ সমাজ-সমষ্টিবাচক বিশেষ্য: পানি- বস্তুবাচক বিশেষ্য; মিছিল- সমষ্টিবাচক বিশেষ্য এবং নদী- জাতিবাচক বিশেষ্য।।

১০০. বাংলা সাহিত্যে ‘ভোরের পাখি’ বলা হয় কাকে?

রবীন্দ্রনাথ ঠাকুর

রাজশেখর বসু

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

বিহারীলাল চক্রবর্তী

উত্তরঃ বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার মীর মশাররফ হোসেন রচিত প্রথম গ্রন্থ ‘রত্নাবতী’, এটি মুসলমান রচিত প্রথম উপন্যাস এবং তাঁরই প্রথম নাটক ‘বসন্তকুমারী’। এছাড়াও তাঁর রচিত বিখ্যাত গ্রন্থ হলো: উপন্যাস- গাজী মিয়ার বস্তানী, বিষাদ সিন্ধু, উদাসীন পথিকের মনের কথা এবং নাটক- জমিদার দর্পন, টালা অভিনয়, বেহুলা গীতাভিনয়।।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *