38th BCS Questions and Answer

৩৮ তম বি সি এস প্রশ্ন ও সমাধান-২০১৭ 1. কোন…


৩৮ তম বি সি এস প্রশ্ন ও সমাধান-২০১৭

1. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

শূণ্য

ত্রিভুজ

পূণ্য

ভূবন

উত্তরঃ ত্রিভুজ

ব্যাখ্যাঃ অশুদ্ধ শব্দগুলোর শুদ্ধরূপ হলো- শূন্য, পূণ্য, ভুবন।

2. কোনটিতে অপপ্রয়োগ ঘটেছে?

জবাবদিহি

মিথস্ক্রিয়া

গৌরবিত

একত্রিত

উত্তরঃ একত্রিত
ব্যাখ্যাঃ একত্রিত এর শুদ্ধ প্রয়োগ হবে একত্র ।

3. বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি?

৮টি

৬টি

৭টি

১১টি

উত্তরঃ ৭টি
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি। যেমন: অ, আ, ই, উ, এ, অ্যা, ও। যৌগিক স্বরজ্ঞাপকবর্ণ স্বরধ্বনি দুটি ঐ, (অ+ই), ঔ (অ+ ও); দুটো স্বর যোগ করে একটি স্বর হয়েছে তাই বর্ণ দুটি যৌগিক ।

4. ‘বাবা’ কোন ভাষা থেকে আগত শব্দ?

তুর্কি

সংস্কৃত

হিন্দি

অহমিয়া

উত্তরঃ তুর্কি
ব্যাখ্যাঃ তুর্কি ভাষার শব্দ হলো- বাবা, দাদা, নানা, নানী, উজবুক, কঞ্চি, কাঁচি, কুর্নিশ, কুলি, কোর্মা, চাকর, তকমা, তালাশ, তোপ, বাবুর্চি, বাহাদুর, বোঁচকা, মুচলেকা, মোগল, সওগাত, চাকু, দারোগা, বন্দুক প্রভৃতি; মা- তদ্ভব; বালা, চাচা চাচী- হিন্দি শব্দ ।

5. ‘Null and Void’- এর বাংলা পরিভাষা কোনটি ?

পালাবদল

বাতিল

মামুলি

নিরপেক্ষ

উত্তরঃ বাতিল
ব্যাখ্যাঃ Null and void এর পরিভাষা হলো বাতিল। Neutral এর পরিভাষা নিরপেক্ষ।

6. কোনটি শুদ্ধ বানান ?

স্বায়ত্ত্বশাসন

স্বায়ত্তশাসন

সায়ত্ত্বশাসন

স্বায়ত্বশাসন

উত্তরঃ স্বায়ত্তশাসন
ব্যাখ্যাঃ শুদ্ধ বানান হবে স্বায়ত্তশাসন (স্ব + আয়ত্ত)।

7. ‘গিন্নি’ কোন শ্রেণির শব্দ ?

অর্ধ-তৎসম

তৎসম

দেশি

বিদেশি

উত্তরঃ অর্ধ-তৎসম
ব্যাখ্যাঃ এমন কিছু শব্দ আছে যেগুলো সংস্কৃত থেকে কিঞ্চিৎ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহৃত হয়, এগুলোকে অর্ধতৎসম শব্দ বলে। যেমন: গৃহিনী > গিন্নি, জ্যোৎস্না > জোছনা ইত্যাদি। আর যে সকল শব্দ সংস্কৃত থেকে কিঞ্চিৎ বিকৃত হয়ে প্রাকৃত ভাষার মধ্য দিয়ে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে তদ্ভব শব্দ বলে। যেমন: হস্ত হথ > হাত, চর্মকার > চম্মআর > চামার, কর্ম > কম্ম > কাজ ইত্যাদি

8. ‘শ্রদ্ধা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি ?

শ্র+∙ধা+ আ

শ্রৎ+ ∙ধা+আ

শ্রৎ+∙ধা+অ+আ

শ্রু+∙ধা+আ

উত্তরঃ শ্রৎ+∙ধা+অ+আ
ব্যাখ্যাঃ শ্রদ্ধা- শুধু+Vধা+অ+আঃ শ্ৰমী- Vশ্রম + ইন; শ্রুত- vr + ত (জ): শ্রয়- শ্রি + অ (আ)।

9. ‘পুষ্পসৌরভ’ কোন সমাসের উদাহরণ?

বহুব্রীহি

কর্মধারয়

অব্যয়ীভাব

তৎপুরুষ

উত্তরঃ তৎপুরুষ
ব্যাখ্যাঃ পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে। আর পূর্বপদে ষষ্ঠী বিভক্তি (র, এর) লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। যেমন : পুষ্পসৌরভ (পুষ্পের সৌরভ)। এরূপ বটতলা, ধানক্ষেত, মাতৃসেবা, কবিগুরু, পিতৃতুল্যম, মার্তণ্ডপ্রায় ইত্যাদি।

10. ‘সূর্য’ শব্দের সমার্থক শব্দ কোনটি ?

অর্ণব

অর্ক

প্রসূন

পল্লব

উত্তরঃ অর্ক
ব্যাখ্যাঃ সূর্য, শব্দের সমার্থক শব্দ হলো- অর্ক, ভানু, তপন, রবি, দিবাকর, আফতাব, জলধি, সবিতা, আদিত্য, মার্তণ্ড, প্রভাকর, মিহির। ‘অর্ণব’ শব্দের সমার্থক শব্দ হলো সমুদ্র, জলনিধি, পারাবার, রত্নাকর, সাগর, সিন্ধু, বারিধি, উদধি। প্রসূন’ শব্দের প্রতিশব্দ হলো- ফুল, মুকুল, কুঁড়ি। বৃক্ষ এর প্রতিশব্দ পল্লব, বিটপি, শাখী, পণী, পাদপ। ।

11. ‘হ্ম’ যুক্তবর্ণটি কিভাবে গঠিত হয়েছে ?

ক্+ষ

ষ্+ম

হ্+ম

ম্+হ

উত্তরঃ হ্+ম
ব্যাখ্যাঃ কিছু গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ হলো- ক্ষ = (ক + ষ), হ্ম = হ্ + ম), ষ্ণ (ষ্+ণ), ঞ্জ = ঞ + জ), ঞ্চ = (ঞ + চ), ঞ্ছ = (ঞ + ছ), হ্ন = হ্ + ন), হু = (হ+ণ) ইত্যাদি।

12. ‘সদ্যোজাত’ শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি ?

সদ্যঃ+ জাত

সৎ+জাত

সদ্যো+ জাত

সদ্য+ জাত

উত্তরঃ সদ্যঃ+ জাত
ব্যাখ্যাঃ পূর্বপদের শেষে অঃ থাকার পর পরপদের প্রথমে বর্গীয় ৩য়, ৪র্থ, ৫ম বর্ণ বা অন্তঃস্থ বর্ণ (য/র/ল) বা হ থাকলে সন্ধির ফলে অ স্থলে ও হয়। যেমন: সদ্যোজাত (সদ্যঃ + জাত)। এরূপ- মনঃ + হর = মনোহর, মনঃ + রম = মনোরম, মনঃ + যোগ = মনোযোগ, তপঃ + বন = তপোবন, ত্রয়ঃ + দশ = ত্রয়োদশ।

13. ‘ব্যক্ত’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

ত্যক্ত

গূঢ়

দূঢ়

গ্রাহ্য

উত্তরঃ গূঢ়
ব্যাখ্যাঃ ‘ব্যক্ত’ শব্দের ব্যাকরণিক পরিচয় হলো বিশেষণ পদ যার অর্থ প্রকটভাবে স্পষ্ট এবং বিপরীত শব্দ গূঢ়ঃ দৃঢ়- হালকা: গ্রাহ্য- অগ্রাহ্য প্রভৃতি বিপরীত শব্দ ।

14. বাংলা কৃত-প্রত্যয় সাধিত শব্দ কোনটি?

চামার

মোড়ক

ধারালো

পোষ্টাই

উত্তরঃ মোড়ক
ব্যাখ্যাঃ ‘মোড়ক’ বাংলা কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ। যেমন: মোড়ক = √মুডু + অক । এরূপ বাংলা ‘অক’ প্রত্যয় সাধিত কয়েকটি শব্দ হলো- চড়ক, টনক, আটক, ঝালক ইত্যাদি।

15. কোনটি সার্থক বাক্যের গুণ নয়?

আকাঙ্ক্ষা

যোগ্যতা

আসত্তি

আসক্তি

উত্তরঃ আসক্তি
ব্যাখ্যাঃ একটি সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য ৩টি। যথা- আকাঙ্ক্ষা, আসভি, যোগ্যতা। সুতরাং আসক্তি বাক্যের কোন গুণ নয় ।

16. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত-

নাটগীতি

ধামালি

প্রেমগীতি

পদাবলি

উত্তরঃ নাটগীতি
ব্যাখ্যাঃ গঠন রীতি অনুসারে শ্রীকৃষ্ণকীর্তন’ নাটগীতি কাব্য। বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থে মাহবুবুল আলম একাধিক জায়গায় বলেছেন- শ্রীকৃষ্ণকীর্তন নাটগীতি কাব্য। শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি সংস্কৃত গীত গোবিন্দের অনুরূপ গীতি ও সংলাপবহুল নাট্য লক্ষণাক্রান্ত বলে তা নাট্য গীতিকাব্য হিসেবেও আখ্যায়িত হয়েছে।” অপরদিকে, ধামালি, পদাবলি ও প্রেমগীত সাহিত্যের কোনো গঠনরীতি নয়। ধামালি অর্থ রঙ্গরস বা পরিহাস বাক্য, কৌতুক। কেউ কেউ শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নামকরণ করেছেন- রাধাকৃষ্ণের ধামালি। কিন্তু এটা গঠনরীতি নয়। পদাবলি হলো বৈষ্ণব কবিদের রচিত পদ বা গীতিকবিতাবলি । শ্রীকৃষ্ণকীর্তন কাহিনী বর্ণনায় দিক দিয়ে ধামালি, রস আচ্ছাদনের দিক দিয়ে পদাবলি ।

17. ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত ?

পদাবলি

চর্যাপদ

মঙ্গলকাব্য

রোমান্সকাব্য

উত্তরঃ চর্যাপদ
ব্যাখ্যাঃ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন ‘চর্যাপদ’ ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগারের রয়েল লাইব্রেরী থেকে হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেন। তাঁর সম্পাদনায় ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয়। ‘সন্ধ্যাভাষা” বা “আলো আঁধারী ভাষা’ চর্যাপদের সঙ্গে যুক্ত। আলো আঁধারী বা সান্ধ্যভাষা বলার কারণ হলো চর্যাপদের ভাষা কতকটা বুঝা যায়, কতকটা বুঝা যায় না ।

18. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন?

ফরিদপুর

সিলেট

চট্টগ্রাম

কৃষ্ণনগর

উত্তরঃ চট্টগ্রাম
ব্যাখ্যাঃ মধ্যযুগের কবি দৌলত উজির বাহরাম খান চট্টগ্রামের ফতেহবাদ বা জাফরাবাদের অধিবাসী ছিলেন । দৌলত উজির বাহরাম খান তার উপাধি। তাঁর প্রকৃত নাম আসাউদ্দীন। তাঁর রচিত শ্রেষ্ঠ কাব্য- ‘লায়লী-মজনু” ।

19. ‘চন্দ্রাবতী’ কী?

নাটক

পালাগান

পদাবলী

কাব্য

উত্তরঃ কাব্য
ব্যাখ্যাঃ চন্দ্রাবতী কাব্যের রচয়িতা কোরেশী মাগন ঠাকুর রোসাঙ্গরাজ্যের (আরাকান) প্রধানমন্ত্রী ছিলেন। তিনি চট্টগ্রামের চক্রশালা বা চাশখালায় জন্মগ্রহণ করেন। তিনি আরবি, ফারসি, বর্মি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। এছাড়াও তিনি আলাওলের অন্যতম পৃষ্ঠপোষক হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিলেন।

20. ‘বিদ্যাপতি’ কোন রাজসভার কবি ছিলেন?

রোসাঙ্গ

মিথিলা

কৃষ্ণনগর

বিক্রমপুর

উত্তরঃ মিথিলা
ব্যাখ্যাঃ মিথিলার কবি বিদ্যাপতিকে বলা হয় মৈথিলি কোকিল, অভিনব জয়দেব। তাঁর উপাধি কবিকণ্ঠহার। তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করতেন। ব্রজবুলি বাংলা ও মৈথিলির মিশ্রণে সৃষ্ট এক প্রকার কৃত্রিম কবিভাষা। তাঁর রচিত গ্রন্থ হলো- কীর্তিলতা, ভূপরিক্রমা, কীর্তিপতাকা; পুরুষ পরীক্ষা, গোরক্ষবিজয়।

21. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা?

আত্মচরিত

আত্মকথা

আত্মজিজ্ঞাসা

আমার কথা

উত্তরঃ আত্মচরিত
ব্যাখ্যাঃ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ আত্মচরিত। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ হলো- সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, প্রভাবতী সম্ভাষণ, বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, শকুন্তলা ইত্যাদি। তিনি বাংলা ভাষায় যতি চিহ্নের প্রচলন করেন। আর বিদ্যাসাগার চরিত’ গ্রন্থের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ।

22. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচুর’ কোন ধরনের রচনা?

আত্মজীবনী

উপন্যাস

নাটক

প্রবন্ধ

উত্তরঃ প্রবন্ধ
ব্যাখ্যাঃ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত প্রবন্ধগ্রন্থ হলো- মতিচুর, অবরোধবাসিনী। এছাড়াও তাঁর বিখ্যাত উপন্যাস হলো- সুলতানার স্বপ্ন, পদ্মরাগ। তিনি ১৮৮০ সালে ৯ ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালের ৯ ডিসেম্বর পরলোকগমন করেন। প্রতিবছর ৯ ডিসেম্বর ডিসেম্বর রোকেয়া দিবস পালিত হয়।সালের ৯ ডিসেম্বর পরলোকগমন করেন। প্রতিবছর

23. কোনটি জসীমউদ্দীনের রচনা?

গাজী মিয়াঁর বস্তানী

ভাওয়াল গড়ের উপাখ্যান

ঠাকুরবাড়ির আঙিনা

হাঁসুলী বাঁকের উপকথা

উত্তরঃ ঠাকুরবাড়ির আঙিনা
ব্যাখ্যাঃ ঠাকুর বাড়ির আঙিনা (প্রবন্ধ)- জসীমউদ্দীন; গাজী মিয়ার বস্তানী (উপন্যাস)- মীর মশাররফ হোসেন: হাঁসুলী বাঁকের উপকথা (উপন্যাস)- তারাশঙ্কর বন্দ্যেপাধ্যায় এবং ভাওয়াল গড়ের উপাখ্যান (উপন্যাস)- আবু জাফর শামসুদ্দীন ।

24. ‘আমার ঘরের চাবি পরের হাতে’- গানটির রচয়িতা কে?

লালন শাহ্

হাসন রাজা

পাগলা কানাই

রাধারমণ দত্ত

উত্তরঃ লালন শাহ্
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত গানটির রচয়িতা লালন ফকির ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেউড়িয়াতে একটি আখড়া তৈরি করেন। তাঁর রচিত বিখ্যাত কয়েকটি গান হলো- বাড়ীর কাছে আরশীনগর/সেখান এক পরশী বসত করে…, খাঁচার ভিতর অচিন পাখি, কেউ মালা/কেউ তসবি গলায়/তাইতো জাত ভিন্ন বলায়, আমি অপার হয়ে বসে আছি প্রভৃতি।

25. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

নেকড়ে অরণ্য

বন্দী শিবির থেকে

নিষিদ্ধ লোবান

প্রিয়যোদ্ধা প্রিয়তম

উত্তরঃ বন্দী শিবির থেকে
ব্যাখ্যাঃ ‘বন্দী শিবির থেকে’ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ। এর রচয়িতা নাগরিক কবি শামসুর রাহমান। ‘নিষিদ্ধ লোবান’; ‘নেকড়ে অরণ্য’ ও ‘প্রিয়যোদ্ধা প্রিয়তমা’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের রচয়িতা- সৈয়দ শামসুল হক; শওকত ওসমান ও হারুন হাবীব রচনা করেন।

26. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি?

আগমনী

কোরবানী

প্রলয়োল্লাস

বিদ্রোহী

উত্তরঃ প্রলয়োল্লাস
ব্যাখ্যাঃ কাজী নজরুলের (২৪ মে, ১৮৯৯-২৯ আগস্ট, ১৯৭৬) প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২) এর প্রথম কবিতা ‘প্রলয়োল্লাস’ এবং দ্বিতীয় কবিতা ‘বিদ্রোহী’। বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় ১৯২১ সালে সাপ্তাহিক বিজলী পত্রিকায়। ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থে মোট কবিতার সংখ্যা ১২টি। ‘রক্তাম্বরধারিণী মা’ কবিতার জন্য ‘অগ্নিবীণা’ কাব্য নিষিদ্ধ হয়।

27. দীনবন্ধু মিত্রের ‘নীল-দর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়?

ঢাকা

কলকাতা

লন্ডন

মুর্শিদাবাদ

উত্তরঃ ঢাকা
ব্যাখ্যাঃ নীলকরের অত্যাচারে জর্জরিত নীল চাষীদের দুর্দশা অবলম্বনে দীনবন্ধু মিত্র রচিত নীল দর্পণ নাটকটি ১৮৬০ সালে ঢাকার ‘বাংলা প্রেস’ থেকে প্রকাশিত হয় এবং প্রথম মঞ্চস্থ হয় ঢাকাতেই। নাটকের উল্লেখযোগ্য চরিত্র গোলকবসু, নবীন মাধব, রাইচরণ, সাবিত্রী, সরলতা ইত্যাদি। ১৮৬১ সালে A Native ছদ্মনামে মাইকেল মধুসূদন দত্ত কৃত এ নাটকটির অনুবাদ প্রকাশ হয় “The Indigo Planting Mirror” শিরোনামে।

28. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ?

শেষপ্রশ্ন

শেষকথা

শেষদিন

শেষলেখা

উত্তরঃ শেষলেখা
ব্যাখ্যাঃ শেষলেখা (কাব্যগ্রন্থ), শেষকথা (ছোটগল্প)- রবীন্দ্রনাথ ঠাকুর; শেষপ্রশ্ন (উপন্যাস) – শরচন্দ্র চট্টপাধ্যায়।

29. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে?

কাজী আবদুল ওদুদ

আবুল ফজল

হুমায়ুন কবির

রশীদ করিম

উত্তরঃ হুমায়ুন কবির
ব্যাখ্যাঃ ‘নদী ও নারী হুমায়ুন কবির রচিত একমাত্র উপন্যাস। কাজী আব্দুল ওদুদ রচিত উপন্যাস- নদীবক্ষে। আবুল ফজল রচিত উপন্যাস- রাঙা প্রভাত, চৌচির, প্রদীপ ও পতঙ্গ। রশীদ করীম রচিত উপন্যাস- উত্তম পুরুষ, পদতলে রক্ত, লাঞ্চবাক্স, সোনার পাথর বাটি, প্রেম একটি লাল গোলাপ, আমার যত গ্লানি ইত্যাদি।

30. ‘বীরবল’ কোন লেখেকর ছদ্মনাম ?

প্রমথ চৌধুরী

আবু ইসহাক

প্রমথনাথ বিথী

সুনীল গঙ্গোপাধ্যায়

উত্তরঃ প্রমথ চৌধুরী
ব্যাখ্যাঃ চলিত রীতির প্রবর্তক প্রমথ চৌধুরীর ছদ্মনাম- বীরবল। সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম- নীললোহিত, স্বাতন পাঠক, নীল উপাধ্যায়।

31.মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ একটি –

উপন্যাস

ছোটগল্প

প্রবন্ধ

অনুবাদ নাটক

উত্তরঃ অনুবাদ নাটক
ব্যাখ্যাঃ মুনীর চৌধুরীর অনূদিত নাটক হলো- মুখরা রমণী বশীকরণ, রূপার কৌটা, কেউ কিছু বলতে পারে না। মুখরা রমণী বশীকরণটি শেক্সপিয়রের The Taming of the Shrew’ থেকে অনুবাদ করা হয়েছে। এছাড়াও তিনি ভাষা আন্দোলনের পটভূমিতে ‘কবর’ এবং পানি পথের তৃতীয় যুদ্ধের কাহিনী অবলম্বনে ‘রক্তাক্ত প্রান্তর’নাটক রচনা করেন ।

32. ‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা কে ?

বুদ্ধদেব বসু

মীর মশাররফ হোসেন

রবীন্দ্রনাথ ঠাকুর

সৈয়দ শামসুল হক

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যাঃ ‘চন্দরা’ চরিত্রের স্রষ্টা বাংলা ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। চরিত্রটি শাস্তি গল্পের বিখ্যাত চরিত্র। এ গল্পের অন্যান্য চরিত্র হলো- দুখিরাম, ছিদাম, রাধা। এই গল্পে পুরুষ শাসিত সমাজে নারীর অবস্থা নিখুঁতভাবেস্কুলে ধরা হয়েছে।

33. ‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

সঞ্জয় ভট্টাচার্য

কাজী নজরুল ইসলাম

শাহাদাৎ হোসেন

সুধীন্দ্রনাথ দত্ত

উত্তরঃ সঞ্জয় ভট্টাচার্য
ব্যাখ্যাঃ মাসিক ‘পূর্বাশা’ পত্রিকা ১৯৩২ সালে সঞ্জয় ভট্টাচার্যের সম্পাদনায় কুমিল্লা থেকে প্রকাশিত হয়। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা- ধূমকেতু (১৯২২), লাঙল (১৯২৫) এবং দৈনিক নবযুগ (১৯৪০)। সুধীন্দ্রনাথ দত্ত সম্পাদিত পত্রিকা- পরিচয় (১৯৩১)।

34. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন ?

রামরাম বসু

হরপ্রসাদ শাস্ত্রী

দেবেন্দ্রনাথ ঠাকুর

অক্ষয়কুমার দত্ত

উত্তরঃ রামরাম বসু
ব্যাখ্যাঃ ১৮০০ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ঐ বছর ২৪ নভেম্বর কলেজের কার্যক্রম শুরু হয়। এর প্রতিষ্ঠাতা লর্ড ওয়েলেসলি। ফোর্ট উইলিয়াম কলেজে ১৮০১ সালে বাংলা বিভাগ খোলা হলে বাইবেলের অনুবাদক উইলিয়াম কেরি এ বিভাগের প্রধান হন। বাংলার প্রধান পণ্ডিত হিসেবে তিনি নিযুক্ত করেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারকে এবং পণ্ডিত হিসেবে নিযুক্ত করেন রামরাম বসুকে।

35. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয় ?

১৮৬০

১৮৬৫

১৮৫৯

১৮৬১

উত্তরঃ ১৮৬১
ব্যাখ্যাঃ ‘মেঘনাদবধ কাব্য’ (১৮৬১) বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। মাইকেল মধুসূদন দত্ত রামায়ণের কাহিনি অবলম্বনে কাব্যটি রচনা করেন। এ কাব্যের সর্গ সংখ্যা ৯টি; এতে তিন রাত ও দুই দিনের কাহিনী বর্ণিত আছে। এ কাব্যের উল্লেখযোগ্য চরিত্র হলো- রাম, লক্ষ্মণ, সীতা, রাবণ, মেঘনাদ, প্রমীলা, বিভীষণ প্রমুখ।

36. Who is the author of ‘Man and Superman’?

G. B. Shaw

Thomas Hardy

Ernest Hamingway

Charles Dickens

Ans: G. B. Shaw
ব্যাখ্যাঃ ‘Man and Superman’ নাটকের রচয়িতা আইরিশ নাট্যকার George Bernard Shaw | তাঁর faro – Candida, Arms and the Man, Caesar and Cleopatra, The Doctor’s Dilemma; You Can Never Tell ইত্যাদি। তাকে বলা হয় The father of modern English Dickens – David Copperfield, A Tale of Two Cities, Oliver Twist, Great Expectation | Thomas Hardy af – Tess of the d’Urbervilles. Under the Greenwood Tree, The Return of the Native, The Poor Man and the Lady. Drama। আমেরিকান ঔপন্যাসিক Earnest Hemingway রচিত বিখ্যাত উপন্যাস হলো- The Sun Also Rises, A farewell to Arms, The Old Man and the Sea, For Whom the Bell Tolls |

37. The most famous satirist in English literature is –

Jonathan Swift

Alexander Pope

Joseph Addison

Richard Steel

Ans: Jonathan Swift
ব্যাখ্যাঃ Jonathan Swift af f – Gulliver’s Travel, A Tale of Tub, A Modest Proposal ইত্যাদি। তীষ্ম ও ক্ষুরধার লেখনীর দ্বারা তিনি ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত satirist (ব্যঙ্গ রচয়িতা) হিসেবে পরিচিতি পান। Alexander Pope (Mock heroic poet) রচিত বিখ্যাত গ্রন্থ- An Essay on Man, The Rape of the Lock, An Essay on Criticism of Joseph Addison a fe গ্রন্থ- Vision of Mirza | আইরিশ লেখক ও রাজনীতিবিদ Richard Steel রচিত বিখ্যাত গ্রন্থ- The Christian Hero.

38. What is the plural form of the word ‘louse’?

louses

lices

licess

lice

Ans: lice
ব্যাখ্যাঃ কতগুলো singular noun-এর মাঝের vowel পরিবর্তন করে plural করতে হয়। যেমন: Louse Lice, Tooth-Teeth, Mouse- Mice, Foot-Feet, Goose-Geese.

39. Choose the correct sentence:

He refrained to take any drastic action

He refrained from taking any drastic action

He refrained on taking any drastic action

He refrained in taking any drastic action

উত্তরঃ He refrained from taking any drastic action
ব্যাখ্যাঃ Refrain from অর্থ কোনো কিছু করা থেকে বিরত থাকা।।

40. Which word is closest in meaning to ‘Franchise’?

privilege

utility

frankness

superficial

উত্তরঃ privilege
ব্যাখ্যাঃ Franchise অর্থ বিশেষ সুবিধা (privilege)। অন্যদিকে, utility- উপযোগিতা superficial- অগভীর, ভাসাভাসা

41. ‘Once in a blue moon’ means-

always

nearly

hourly

very rarely

Ans: very rarely
ব্যাখ্যাঃ ‘Once in a blue moon’ – phraseটির অর্থ কদাচিৎ (very rarely)। অন্যদিকে, always- সর্বদা nearly- প্রায়; hourly- অবিরাম, ঘণ্টায় ঘণ্টায় ।

42. ‘Jacobean Period’ of Wnglish Literature refers to–

1558-1603

1625-1649

1649-1660

1603-1625

Ans: 1603-1625
ব্যাখ্যাঃ ইংরেজি সাহিত্যে Renaissance Period কে ৪ ভাগে বিভক্ত করা হয়। এর একটি হলো Jacobean period। ইংরেজি সাহিত্যে Jacobean period বলতে মূলত রাজা James-1 ( 1603-1625) এর cs, (1558-1603)-Elizabethan Period; (1625-1649)- Caroline period; (1649-1660)- Commonwealth period

43. A retired officer lives next door. Here, the underlined word in used as a/an:

Gerund

adverb

participle

preposition

Ans: participle
ব্যাখ্যাঃ Non finite verbaal: (1) infinitive (to+v), if all (2) Gerund (verb + ing) Noun ও Verb এর মতো কাজ করে এবং Noun এর জায়গায় বসে। (3) Participle-Ferb ও Adjective এর মতো কাজ করে এবং Adjective এর জায়গায় বসে। Participle (1) Present Participle (verb + ing) (ii) Past participle (v) (iii) Perfect participle (having + v). Retired শব্দটি Retire এর vs এবং এখানে officer (noun) এর পূর্বে বসে adjective এর কাজ করছে।

44. Choose the appropriate preposition in the blank of the following sentence:
Eight men were concerned ___ the plot.

at

with

for

in

Ans: for
ব্যাখ্যাঃ Concern in দায়ী অর্থে (responsibility for) কোন কিছুতে জড়িত। যেমন: Macbeth and Lady Macbeth were concerned in Duncan’s murder. Concern with face raffo/up C: They were more concerned with their way of life. Concern for fg, : He did not seem concerned for her safety.

45. Fill in the gap with the right tense:
When water ____ it turns into ice.

will freeze

freezes

would freeze

froze

Ans: freezes
ব্যাখ্যাঃ দুটি চিরন্তন সত্য বাক্য clause marker দ্বারা যুক্ত হলে, দুটো বাক্যই Present Indefinite Tense হয় । অর্থাৎ Result cluse টি present indefinite হলে when cluse টিও Present Indefinite tense হবে।

46. Which one is the correct antonym of ‘frugal’?

Extraordinary

spendthrift

economical

authentic

Ans: spendthrift
ব্যাখ্যাঃ Frugal অর্থ মিতব্যয়ী, হিসাবী। এর বিপরীতার্থক শব্দ অপব্যয়ী, বেহিসাবী)। অন্যদিকে, Extraordinary- অসাধারণ,হিসাবী; authentic- খাঁটি । বিস্ময়কর; economical- মিতব্যয়ী,

47. Choose the meaning of the idiom-
‘Take the bull by the horns’

  • To challenge the enemy with courage
  • Force the enemy to submit
  • Out of one’s wit
  • Surrender before the enemy

উত্তরঃ To challenge the enemy with courage
ব্যাখ্যাঃ Take the bull by the horns- idiom টির অর্থ, সাহস ও দৃঢ়চিত্তে কোন বিপদ/সমস্যা মোকাবিলা করা। অপরদিকে, To challenge the enemy with courage- সাহসের সাথে শত্রুকে মোকাবিলা করা: Force the enemy to submit- শত্রুকে আত্মসমর্পণ বা বশ্যতা স্বীকার করতে বাধ্য করা: Out of one’s wit- কিংকর্তব্যবিমূঢ়: Surrender before the enemy- শত্রুর সামনে আত্মসমর্পণ করা ।

48. Fill in the blank with the correct quantifier.
I still have ___ money.

a few

quite a few

a little

many

Ans: a little
ব্যাখ্যাঃ Money হচ্ছে uncountable noun | Uncountable Noun এর পূর্বে যে quantifier গুলো বসে তা zen- little, a little, the little, much, less, least, amount, some, most, all, a lot of lots of plenty of a great deal of etc. 1 Countable Noun a quantifier Few, a few, the few, many, several, number, these, those, some, most, all, a lot of lots of plenty of, a great deal of etc.

49. Select the right compound structure of the sentence:
“Though he is poor, he is honest”.

He is poor and honest

As he is poor, he is honest

Since he is poor, he is honest

He is poor but honest

উত্তরঃ As he is poor, he is honest
ব্যাখ্যাঃ Compound sentence (1) co-ordinating conjunction (and, or, but etc.) ara যুক্ত থাকে। অর্থের সাদৃশ্য আছে এমন দুটি বাক্যের ক্ষেত্রে and এবং বিপরীত অর্থবোধক দুটি বাক্যের ক্ষেত্রে but বসে। প্রশ্নে, poor এবং honest এর মধ্যে বিপরীত অর্থ নিহিত থাকায় but বসবে। অন্যদিকে, Complex sentence- clause marker (who, whom, which, whose, where, though, although, even though, if, in case, because, etc.) দ্বারা যুক্ত থাকে ।

50. Where do the following lines occur in?
“ Alone, alone, all, all alone,
Alone on a wide, wide sea …..”

Kubla Khan

The Rime of the Ancient Mariner

The Nightingle

The Dungeon

Ans: The Rime of the Ancient Mariner
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত চরণটি রোমান্টিক যুগের অন্যতম ইংরেজ কবি, সমালোচক Samuel Taylor Coleridge – এর বিখ্যাত কবিতা- The Rime of the Ancient Mariner থেকে উদ্ধৃত। এ কবিতার আরও দুটি বিখ্যাত 539 2011- Water, water, everywhere/Nor a drop to drink; He prayeth best, who loveth best/All thing both great and small

51. ‘For God’s sake hold your tongue, and let me love.’
This line is written by –

John donne

Emily Dickinson

T.S. Eliot

Mathew Arnold

Ans: John donne
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত চরণটি ইংরেজ কবি John Donne রচিত The Canonization কবিতা থেকে উদ্ধৃত। এছাড়াও তাঁর The Sun Rising কবিতার বিখ্যাত চরণ হলো- Busy old fool, unruly sun. Why dost thou thus; She’s all states, and all princes I/Nothing else is: This bed thy centre is, these walls thy sphere 1 John Donne – poet of love 4 The Father of Metaphysical Poetry I

52. Fill in the blank:
Tourists ___ their reservations well in advance if they want or fly to Cox’s Bazar.

better to had get

had better to get

had better got

had better get

Ans: had better get
ব্যাখ্যাঃ Had better, Had rather, Would better, Would rather- ata verba base form (v.) হয়।

53. The sun went down. The underlined word is used here as a/an:

preposition

noun

adverb

conjunction

Ans: adverb
ব্যাখ্যাঃ Preposition-এর পর Noun/pronoun থাকলে Prepositionটি preposition হিসেবেই কাজ করে। কিন্তু preposition এরপর কোনো noun/pronoun না থাকলে সেই preposition টি adverb হিসেবে কাজ করে। যেমন: 1. They were climbing up the hill. (preposition)

54. Which one of the following words is in singular form?

agenda

oases

radius

formulae

উত্তরঃ : radius
ব্যাখ্যাঃ Agenda (plural) 47 singular form 6 Agendum; Oases (plural) 4 singular form Oasis: Radius (singular) plural form Radii/Radiuses; Formulae (plural) as singular form Formula.

55. Identify the right passive voice of ‘It is impossible to do this’.

This is impossible to be done

Doing this is impossible

This is must be done

This can’t be done

Ans: This is impossible to be done
ব্যাখ্যাঃ Active form থেকে Passive form এ রূপান্তরের সময় active form এর object কে passive form এর subject করতে হবে। তারপর tense অনুযায়ী auxiliary verb + V3 = by/with/at + active form এর subject এর objective form বসাতে হবে। Linking verb এর পরে infinitive (to + verb) থাকলে to এর পরে be + verb এর past participle হয়। এখানে ‘do’ verb টি infinitive form এ থাকায় do এর v3 পর be নিতে হবে। কারণ to এর পর সরাসরি v3 হয় না।

56. Of the following authors, who wrote as epic?

Jane Mansfield

William Cowper

John Milton

William Shakespeare

Ans: John Milton
ব্যাখ্যাঃ John Milton (1604-1674) ইংরেজি সাহিত্যে মহাকাব্য রচয়িতা হিসেবে খ্যাত। তাঁর রচিত দু’টি far – Paradise Lost (1667), Paradise Regained (a brief epic) (1671)! Farms fag waraka 2011- Homer- (Illiad, Odyssey), Ovid Metamorphoses, Virgil- Aeneid etc.

57. The literary term ‘euphemism’ means-

vague idea

a sonnet

wise saying

in offensive expression

answer: in offensive expression
ব্যাখ্যাঃ Euphemism একটি literary term যার অর্থ হলো an inoffensive (অনাপত্তিজনক) way of expression। যেমন die (মৃত্যুবরণ করা) শব্দটি আমাদের কাছে unpleasant (অপ্রীতিকর) মনে হলেও pass away (চলে যাওয়া) শব্দটি unpleasant/unacceptable মনে হয় না। এখানে, pass away’ শব্দটি euphemism এর একটি উদাহরণ। অন্যদিকে, vague idea অর্থ অস্পষ্ট ধারণা: a sonnet- চতুর্দশপদী কবিতা; wise saying- বুদ্ধিদীপ্ত উক্তি ।

58. ‘Mutton’ is a/an

Common noun

Material noun

Abstract noun

Proper noun

উত্তরঃ Material noun
ব্যাখ্যাঃ আমরা জানি, Sheep হলো একটি common noun। আবার sheep এর দেহ (body) গঠিত হয় meat (mutton) দ্বারা। তাই mutton হলো material noun (বস্তুবাচক নাম)।

59. Reading is an excellent habit. Here, the underlined was is a-

Verbal noun

Participle

Gerund

Verb

Ans: Gerund
ব্যাখ্যাঃ Reading শব্দটি ভাঙ্গলে হয় Read + ing | verb + ing যুক্ত কোনো শব্দ যদি verb ও noun মত কাজ করে এবং বাক্যে now এর জায়গায় বসে, তাহলে সে শব্দ gerund বাক্যে Reading শব্দি subject হিসেবে noun এর জায়গায় বসেছে। তাই এটি gerund । অন্যদিকে, participle verb e adjective এর মত কাজ করে এবং adjective এর জায়গায় বসে। Participle তিন প্রকার : (i) Present participle (verb + ing) (ii) past participle (verb) (iii) perfect participle (having + va! উল্লেখ্য, Gerund ও Present participle এর রূপ একই (verb + ing) হলেও, Gerund বাক্যে noun হিসেবে বসে, অন্যদিকে Present participle adjective হিসেবে বসে। যেমন- I bought a pair of running shoes। এখানে, running শব্দটি shoes কে modify করছে, তাই এটি present participle.

60. Which one of the following words is an example of a distributive pronoun?

either

such

that

any

Ans: either
ব্যাখ্যাঃ Distributive pronoun – Each, every, either, neither pronoun ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে বোঝায়। অন্যদিকে, This, that, those, these, it such Demonstrative pronoun Any, one, some, many, all, none, no one, everyone, someone, nobody, anybody, somebody of Indefinite pronoun.

61. Who is not a Victorian poet?

Mathew Arnold

Alexander Pope

Robert Browning

Alfred Tennyson

উত্তরঃ Alexander Pope
ব্যাখ্যাঃ Alexander Pope Neo-classical (1660-1785) Augustan Age- 4 একজন বিখ্যাত লেখক। তাঁর নামানুসারে এ যুগকে The age of Pope বলেও অভিহিত করা হয়। এযুগের Sa fefore – Alexander Pope, Janathan Swift, Daniel Defoe the Mathew Arnold, Robert Browning 4 Alfred Tennyson Victorian period (1832 (1981) এর কবি।

62. A speech of too many word is called-

A big speech

Maiden speech

An unimportant speech

A verbose speech

উত্তরঃ A verbose speech
ব্যাখ্যাঃ Verbose speech. অর্থ বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতা। অন্যদিকে, Maiden speech – পার্লামেন্টে নবাগত সদস্যের প্রথম ভাষণ ।

63. ‘Strike while the iron is hot’ is an example of –

Noun clause

Adverbial clause

Adjective clause

Subordinate clause

উত্তরঃ Adverbial clause
ব্যাখ্যাঃ Strike while the iron is hot (কাল ক্ষেপণ না করে সময়ের সদ্ব্যবহার করা/ঝোপ বুঝে কোপ মারা এই idiom টি একটি adverbial clause of time এর উদাহরণ। কারণ while hot পর্যন্ত অংশটি strike- verb for modify Adverbial clause of time where, while, after. before, till, as soon as, no sooner…. than, scarely…. when conjunction হয়ে কমা দ্বারা শেষ হয় বা এগুলো দ্বারা শুরু হয়ে full stop দ্বারা শেষ হয় ।

64. The play ‘The Spanish Tragedy’ is written by-

Thomas Kyd

Christopher Marlowe

Shakespeare

Ben Jonson

উত্তরঃ Thomas Kyd
ব্যাখ্যাঃ প্রশ্নে উল্লিখিত সকলেই ছিলেন Renaissance যুগের বিখ্যাত নাট্যকার। Thomas Kyd রচিত বিখ্যাত নাটক হলো- The Spanish Tragedy. Christopher Marlowe রচিত বিখ্যাত নাটক হলো- Doctor Faustus, The Jew of Malta, You Never Can Tell, The Massacre at Paris. Ben Jonson afb fan- Silent Woman, Volpone. Every Man in His Humour, Every Man out of His Humour, The Alchemist

65. Who among the following Indian English writers is a famous novelist?

Gayatri Chakravorty Spivak

R. K. Narayan

Nissim Exekiel

Kamala Das

Ans: R. K. Narayan
ব্যাখ্যাঃ R. K. Narayan ছিলেন একজন ভারতীয় কথাসাহিত্যক, পৌরাণিক ও গদ্য সাহিত্য লেখক। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ- Swami and Friend, The Bachelor of Arts এবং The English Teacher. অাড়াও তাঁর রচিত The Financial Expert- ১৯৫১ সালে অন্যতম সর্বাধিক মৌলিক রচনা হিসেবে স্বীকৃতি লাভ করে। তাঁর অপর একটি রচনা The Guide বইটির জন্য তিনি সাহিত্যে একাডেমি পুরস্কারে ভূষিত হন।

66. The word ‘Panegyric’ means

Criticism

curse

elaborate praise

high sound

Ans: elaborate praise
ব্যাখ্যাঃ Panegyric শব্দটির অর্থ স্তুতি: প্রশস্তিগাথা সমালোচনা: curse- অভিশাপ; high sound- তীব্র শব্দ ।( elaborate praise ) । অন্যদিকে, criticism- সমালোচনা ।

67. Select the correctly spelt word:

hetarogeneous

heterogeneous

hetrogeneous

hetroganeous

উত্তরঃ heterogeneous
ব্যাখ্যাঃ Heter- oge- neous (হেটারজিনিয়াস) অর্থ ভিন্নধর্মী ।

68. ‘Among’ is a preposition that is used when __ people are involved.

more then two

two

two or more than two

four only

উত্তরঃ more then two
ব্যাখ্যাঃ ‘Among’ -preposition টি দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে বসে। অন্যদিকে, বিষয়টি দুই জন ব্যক্তি/বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকলে between ব্যবহৃত হয়।

69. Which period is known as “The golden age of English literature”?

The Victorian age

The Elizabethi age

The Restoration

The Elighteenth Century

উত্তরঃ The Elizabethi age
ব্যাখ্যাঃ Renaissance যুগের অন্তর্গত Elizabethan period-এর নামকরণ করা হয়েছে রানী প্রথম এলিজাবেথ-এর নামানুসারে। এ যুগকে ইংরেজি সাহিত্যে Golden Age বলা হয়। এ যুগের লেখক Christopher Marlowe, Thomas Kyd. Thomas Nashe, Robert Greene, John Lyly এবং George Peele কে University Wits বলা হয়।

70. Which one in the correct indirect narration?
“Why have you beaten my dog”? he said to me.

He demanded me why had I beaten his dog

He asked me why I have had beaten his dog

He demanded of me why I had beaten his dog

He enquired me why had I had beaten his dog

Ans: He enquired me why had I had beaten his dog
ব্যাখ্যাঃ Interrogative sentence এর ক্ষেত্রে direct speech থেকে indirect speech এ পরিবর্তনের সময় Reporting verb টি ask, enquire of, want to know, demand.. wonder ইত্যাদিতে পরিবর্তিত হয়। Reported speech af interrogative pronoun/adverb (who, whom, what, which, why. where, how) দ্বারা আরম্ভ হয়, তবে ঐ শব্দটিই বসে এবং তারপর subject + verb এর corresponding (অনুরূপ) past form + বাকী অংশ বসে।

71. প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা –

রাজশাহী

দিনাজপুর

খুলনা

চট্টগ্রাম

উত্তরঃ চট্টগ্রাম
ব্যাখ্যাঃ বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চল পুণ্ড্র জনপদের: বরিশাল (চন্দ্রদ্বীপ), খুলনা ও বাগেরহাট অঞ্চল বাকেরমত জনপদের এবং সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ছিল প্রাচীন বাংলার হরিকেল জনপদের অন্তরভুক্ত। মহাস্থানগড় ছিল পুণ্ড্র জনপদের রাজধানী।

72. নিম্নের মোঘল সম্রাটদের মাঝে কে প্রথম আত্মজীবনী লিখেছিলেন ?

আকবর

বাবর

শাহজাহান

হুমায়ুন

উত্তরঃ বাবর
ব্যাখ্যাঃ জহির উদ্দিন মুহম্মদ বাবর ফারগানা (বর্তমান উজবেকিস্তান) প্রদেশে জন্মগ্রহণ করেন। তিনি মোঘল সম্রাটদের মধ্যে প্রথম আত্মজীবনী রচনা করেন। ‘তুক-ই-বাবর’ নামক আত্মজীবনীমূলক গ্রন্থে তিনি জ পরাজয়ের ইতিহাস লিপিবদ্ধ করেন। ১৫২৬ সালে ইব্রাহীম লোদীকে প্রথম পাণিপথের যুদ্ধে পরাজিত করে ভারতবর্ষে মুঘল সম্রাজ্য প্রতিষ্ঠা করেন ।

73. ঐতিহাসিক ছয় দফা ঘোষণা করা হয় ১৯৬৬সালের –

ফেব্রুয়ারিতে

মে মাসে

জুলাই মাস

আগস্টে

উত্তরঃ ফেব্রুয়ারিতে
ব্যাখ্যাঃ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্ত করার লক্ষ্যে ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্মসূচি পেশ করেন। ছয় দফা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ২৩ মার্চ ১৯৬৬ সালে। ছয় দফার প্রথম দা ছিল প্রাদেশিক স্বায়ত্তশাসন। বাঙালি জাতির মুক্তির সনদ ছয় দফাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ম্যাগনাকার্টার সাথে তুলনা করা হয় ।

74. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন ?

ক্যাপ্টেন এম মনসুর আলী

তাজ উদ্দীন আহমেদ

খন্দকার মোশতাক আহমেদ

এ এইচ এম কামরুজ্জামান

উত্তরঃ এ এইচ এম কামরুজ্জামান
ব্যাখ্যাঃ মুজিবনগর সরকারের মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ (প্রধানমন্ত্রী); এ. এইচ. এম কামরুজ্জামান (স্বরাষ্ট্র, সরবরাহ, ত্রাণ এবং পূনর্বাসন, কৃষি); খন্দকার মোস্তাক আহমেদ (পররাষ্ট্র, আইন এবং সংসদ বিষয়ক); ক্যাপ্টেন এম মনসুর আলী (অর্থ, বাণিজ্য, এবং শিল্প, পরিবহন)। ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার বা মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।

75. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল –

দ্বিজাতি তত্ত্ব

অসাম্প্রদায়িকতা

বাঙালী জাতীয়তাবাদ

সামাজিক চেতনা

উত্তরঃ বাঙালী জাতীয়তাবাদ
ব্যাখ্যাঃ ভাষা আন্দোলনের সময়কাল ছিল ১৯৪৮-৫২ সাল পর্যন্ত। এ আন্দোলনের মধ্য দিয়ে বাঙ্গালি জাতির মধ্যে এক নতুন জাতীয় চেতনার উন্মেষ ঘটে যা বাঙ্গালি জাতীয়তাবাদী চেতনা হিসেবে পরিচিতি লাভ করে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন, ১৩৫৮ বঙ্গাব্দ) ছিল বৃহস্পতিবার।

76. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না –

মাওলানা ভাসানী

নবাব স্যার সলিমুল্লাহ

হোসেন শহীদ সোহরাওয়ার্দী

শেরে বাংলা এ কে ফজলুল হক

উত্তরঃ নবাব স্যার সলিমুল্লাহ
ব্যাখ্যাঃ ১৯৫৪ সালের ৮-১২ মার্চ অনুষ্ঠিত পূর্ব বাংলার প্রাদেশিক আইনসভার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য গঠিত বিরোধী রাজনৈতিক দলসমূহের মোর্চা ছিল যুক্তফ্রন্ট। আওয়ামী লীগ (মাওলানা ভাসানী), কৃষক-শ্রমিক পার্টি (শেৱে বাংলা একে ফজলুল হক), নেজামে ইসলাম (মাওলানা আতাহার আলী) এবং বামপন্থী গণতান্ত্রিক দলের (হাজি দানেশ) সমন্বয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল। নির্বাচনে যুক্তফ্রন্ট ২১ দফার ভিত্তিতে নৌকা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে ২৩৭টি আসনের মধ্যে ২২৩টিতে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে, নবাব স্যার সলিমুল্লাহর উদ্যোগে ১৯০৬ সালে সর্বভারতীয় মুসলিম লীগ গঠিত হয় ।

77. জুম চাষ হয় –

বরিশালে

ময়মনসিংহে

দিনাজপুরে

খাগড়াছড়িতে

উত্তরঃ খাগড়াছড়িতে
ব্যাখ্যাঃজুম চাষ পাহাড়ি এলাকায় প্রচলিত এক ধরনের কৃষি পদ্ধতি। বাংলাদেশের তিনটি পার্বত্য জেলায় (রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান) বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন জীবিকার প্রধান অবলম্বন হচ্ছে জুমচাষ । জুমচাষ স্থানীয়ভাবে সুইডেন চাষাবাদ বা জঙ্গল পরিষ্কার ও পোড়ানো চাষাবাদ’ নামে পরিচিত। এ পদ্ধতিতে পাহাড়ের একটি অংশ পুড়িয়ে ঐ অংশে কয়েক বছর ফসল চাষ করা হয় বিধায় বনভূমি বিনষ্ট হয় এবং ব্যাপক ভূমি ক্ষয় ঘটে। এ কারণে বাংলাদেশ সরকার জুম চাষ নিরুৎসাহিতকরণে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

78. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক –

বান্দরবন জেলায়

খাগড়াছড়ি জেলায়

রাঙামাটি জেলায়

সিলেট জেলায়

উত্তরঃ রাঙামাটি জেলায়
ব্যাখ্যাঃ চাকমা বাংলাদেশের বৃহত্তম আদিবাসী জনগোষ্ঠী। পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এদের বসবাস। বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাদের প্রধান উৎসব বিজু (বর্ষবরণ)।

79. বাংলাদেশে প্রথম আদমশুমারী কত সালে অনুষ্ঠিত হয় ?

১৯৭৪

১৯৭৯

১৯৮২

১৯৯৮

উত্তরঃ ১৯৭৪
ব্যাখ্যাঃ বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে : দ্বিতীয় আদমশুমারি ১৯৮১ সালে, তৃতীয় আদমশুমারি ১৯৯১ সালে, চতুর্থ আদমশুমারি ২০০১ সালে এবং পঞ্চম আদমশুমারি ২০১১ সালে (১৫-১৯ মার্চ)। সপ্তম আদমশুমারি অনুষ্ঠিত হবে ২০২১ সালে। সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জুনসংখ্যা ১৪,৯৭,৭২,৩৫৪ জন, জনসংখ্যার ঘনত্ব ১০১৫ জন (প্রতি বর্গ কিমি) এবং জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%।

80. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান –

ক্রমহ্রাসমান

নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে

অনিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে

অপরিবর্তিত থাকছে

উত্তরঃ ক্রমহ্রাসমান
ব্যাখ্যাঃ কৃষিকে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড বলা হলেও জাতীয় বা মোট দেশজ উৎপাদনে কৃষি খাতের অবদান ক্রমেই হ্রাসমান। ২০১৫-১৬, ২০১৬-১৭, ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) কৃষিখাতের অবদান পর্যায়ক্রমে ১৫:৩৩, ১৪.৭৯, ১৪.২৩ এবং ১৩.৬০ শতাংশ ।

81. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক-

সোনালী ব্যাংক

বাংলাদেশ কৃষি ব্যাংক

অগ্রণী ব্যাংক

রূপালী ব্যাংক

উত্তরঃ বাংলাদেশ কৃষি ব্যাংক
ব্যাখ্যাঃ বিশেষ অর্থনৈতিক খাতে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে ব্যাংক ব্যবস্থা পরিচালিত হয় তাকে বিশেষায়িত ব্যাংক ব্যবস্থা বলে। ১৯৬১ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান কৃষি উন্নয়ন ব্যাংকের উত্তরসূরী প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রপতির ২৭ নং আদেশ বলে ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি ব্যাংক। অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী বাংলাদেশে বিশেষায়িত ব্যাংকের সংখ্যা ৩টি। যথা- প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক।

82. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে –

ধারা ২৬

ধারা ২৮

ধারা ২৭

ধারা ১১

উত্তরঃ ধারা ২৭
ব্যাখ্যাঃ অনুচ্ছেদ ২৬- মৌলিক অধিকারের সহিত অসমাঞ্জস্য আইন বাতিল; অনুচ্ছেদ ২৭- আইনের দৃষ্টিতে সমতা; অনুচ্ছেদ ২৮- ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য: অনুচ্ছেদ ২৯- সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা।

83. বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৭ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে)-

২৯ জন

৩১ জন

৩০ জন

২১ জন

উত্তরঃ ২১ জন
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা- ২০১৯ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে) ২৪ জন এবং অর্থনৈতিক সমীক্ষা- ২০১৮ অনুযায়ী বাংলাদেশে শিশু মৃত্যুর হার ছিল (প্রতি হাজার জীবিত জন্মে) ২৮ জন ।

84. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদেশের গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষমাত্রা:

৭,০০%

৭,১২%

৭.৩০%

৭.৪০%

উত্তরঃ ৭.৪০%
ব্যাখ্যাঃ “প্রবৃদ্ধি ত্বরান্বিতকরণ, প্রত্যেক নাগরিকের ক্ষমতায়ন “- শ্লোগানকে প্রতিপাদ্য হিসেবে গ্রহণ করে গৃহীত সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল নির্ধারণ করা হয়েছে ২০১৫-১৬ অর্থবছরের প্রথম মাস জুলাই, ২০১৫ থেকে ২০১৯-২০ অর্থবছরের শেষ মাস জুন, ২০২০ পর্যন্ত। এ পরিকল্পনায় ৫ বছর ধরে গড়ে ৭.৪ শতাংশ হারে প্রকৃত জিডিপি অর্জনের মাধ্যমে ২০২০ সালে প্রবৃদ্ধি ৮.০০ শতাংশে উন্নীতকরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য, ৬ষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এ লক্ষ্যমাত্রা ছিল গড়ে ৭.৩ শতাংশ এবং ২০১১ ২০ অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির অনুমিত হার ধরা হয়েছে ৮.২ শতাংশ ।

85. ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের গড় মূল্যস্ফীতি ছিল –

৬.০%

৬.৪১%

৫.৯২%

৬.৪৩%

উত্তরঃ ৫.৯২%
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা- ২০১১ অনুযায়ী ২০১৬-১৭ অর্থবছরে জাতীয় পর্যায়ে গড় মুদ্রাস্ফীতির হ ৫.৪৪ শতাংশ, ২০১৭-১৮ অর্থবছরে ছিল ৫.৭৮ শতাংশ। আর ২০১৮-১৯ অর্থবছরের প্রথম নয় মাসে। (জুলাই, ২০১৮-মার্চ ২০১৯) গড় মুদ্রাস্ফীতির হার ৫.৪৪ শতাংশ।

86. বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় –

কয়লা

প্রাকৃতিক গ্যাস

ফার্নেস অয়েল

ডিজেল

উত্তরঃ প্রাকৃতিক গ্যাস
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

87. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল –

৫ বছর

৩ বছর

৪ বছর

৬ বছর

উত্তরঃ ৫ বছর
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ১১৮ অনুচ্ছেদের (২) দফায় বলা হয়েছে, এই সংবিধানের বিধানাবলী-সাপেক্ষে কোন নির্বাচন কমিশনারের পদের মেয়াদ তাঁহার কার্যভার গ্রহণের তারিখ হইতে পাঁচ বৎসরকাল হইবে”

88. দেশের কোন এলাকাতেই ভোটার হননি এমন ব্যক্তি সংসদ নির্বাচনে-

সংশ্লিষ্ট দলীয় কর্তৃপক্ষের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন

কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না

আইন মন্ত্রণালয়ের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন

নির্বাচন কমিশনের অনুমতিক্রমে প্রার্থী হতে পারবেন

উত্তরঃ কোনক্রমেই প্রার্থী হতে পারবেন না
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৬ নং অনুচ্ছেদের (১) ও (২) দফায় সংসদ সদস্যদের যোগ্যতা ও অযোগ্যতার মাপকাঠি এবং ১২২ নং অনুচ্ছেদে ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা লিপিবদ্ধ করা হয়েছে এ দুটি অনুচ্ছেদের কোনটিতেই সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ভোটার তালিকাভুক্তি হওয়ার বিষয়টি সরাসরি উল্লেখ করা হয়নি। তবে সংবিধানে এ দুটি অনুচ্ছেদের সংযুক্তি এবং অনুচ্ছেদ দুইটিকে ব্যাখ্যা করলে এ সত্যই সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, কোনো এলাকায় ভোটার তালিকায় নামভুক্তি ব্যতীত কোনো ব্যক্তি কোনোক্রমেই জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

89. কোনটি স্থানীয় সরকার নয় ?

পেীরসভা

সিটি কর্পোরেশন

পল্লী বিদ্যুৎ

উপজেলা পরিষদ

উত্তরঃ পল্লী বিদ্যুৎ
ব্যাখ্যাঃ ১৯৭৯ সালে প্রণীত স্থানীয় শাসন সংক্রান্ত আইন অনুযায়ী বর্তমানে বাংলাদেশে গ্রামাঞ্চলৈ তিন স্তর বিশিষ্ট (জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ) এবং শহরাঞ্চলে দ্বিস্তর বিশিষ্ট (সিটি কর্পোরেশন ও পৌরসভা) স্থানীয় শাসন ব্যবস্থা বিদ্যমান রয়েছে। তাছাড়াও আছে উপজাতি অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং তিন পার্বত্য জেলার (বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি) জন্য তিনটি স্থানীয় জেলা পরিষদ। অন্যদিকে, পল্লী বিদ্যুৎ হচ্ছে বাংলাদেশের আমাঞ্চলে বিদ্যুৎ বিতরণের জন্য। একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ।

90. আইন প্রণয়নের ক্ষমতা –

জাতীয় সংসদের

আইন মন্ত্রণালয়ের

রাষ্ট্রপতির

স্পীকারের

উত্তরঃ জাতীয় সংসদের
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পঞ্চম ভাগের দ্বিতীয় অধ্যায়ের ৮০ থেকে ৯২ নং অনুচ্ছেদে জাতীয় সংসদের আইন প্রণয়ন ক্ষমতা ও অর্থ সংক্রান্ত ক্ষমতা লিপিবদ্ধ করা হয়েছে। আর ৯৩ নং অনুচ্ছেদে জরুরি প্রয়োজনে রাষ্ট্রপতিকে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয়েছে যা আইনের সমতুল্য। তবে এ অধ্যাদেশকে অবশ্যই পরবর্তীতে সংসদ কর্তৃক অনুমোদিত হতে হয়।

91. সমাজের শিক্ষিত শ্রেণীর যে অংশ সরকার না কর্পোরেট গ্রূপে থাকে না কিন্তু সরকারের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে-

রাজনৈতিক দল

বিচার বিভাগ

প্রশাসন বিভাগ

সুশীল সমাজ

উত্তরঃ সুশীল সমাজ
ব্যাখ্যাঃ সুশীল সমাজ গণতন্ত্রের প্রতি অনুরাগী এবং জনমতের প্রতি শ্রদ্ধাশীল। মানবিক নিরাপত্তা ও শান্তির জন্য কাজ করা সুশীল সমাজের উদ্দেশ্য এবং সুশীল সমাজ প্রাথমিক, মাধ্যমিক, প্রাপ্তিক -এ তিন ক্যাটাগরিতে বিভক্ত। সুশীল সমাজের তিনটি পূর্বশর্ত হলো- অর্থ সম্পদের যোগান, সাংগঠনিক ও আদর্শগত।

92. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স –

২৫ বছর

৪০ বছর

৪৫ বছর

৩৫ বছর

উত্তরঃ ৩৫ বছর
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৪৮ অনুচ্ছেদের (৪) দফায় বলা হয়েছে, কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, যদি তিনি- (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; (খ) সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য না হন; (গ) কখনও এই সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতি পদ হইতে অপসারিত হইয়া থাকেন ।

93. বাংলাদেশের জাতীয় আয় গননায় দেশের অর্থনীতিকে কটি খাতে ভাগ করা হয়?

১২

১৩

১৫

১৪

উত্তরঃ ১৫
ব্যাখ্যাঃ বাংলাদেশে জাতীয় আয় পরিমাপের উদ্দেশ্যে সমগ্র অর্থনীতিকে ১৫টি খাতে ভাগ করা হয়। খাতসমূহ হলো- ১. কৃষি ও বনজ ২. মৎস্য ৩. খনিজ ৪. শিল্প ৫. বিদ্যুৎ, গ্যাস ও পানি সম্পদ ৬. নির্মাণ ৭. পাইকারি ও খুচরা বিপণন ৮. হোটেল ও রেঁস্তোরা ৯. পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ ১০. আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা ১১. রিয়েল এস্টেট, ভাড়া ও অন্যান্য ব্যবসা ১২. লোক প্রশাসন ও প্রতিরক্ষা ১৩. শিক্ষা ১৪. স্বাস্থ্য ও সামাজিক সেবা ও ১০. কমিউনিটি, সামাজিক ও ব্যক্তিগত সেবা।

94. টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডবল সেন্ঞ্চুরী করেন –

তামিম

সাব্বির

মুশফিক

লিটন দাস

উত্তরঃ মুশফিক
ব্যাখ্যাঃ মোহাম্মদ মুশফিকুর রহিম বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরি করার (২০০) কৃতিত্ব অর্জন করেন (মার্চ, ২০১৩ শ্রীলংকা সফরে তিনি রেকর্ডটি করেন)। তাছাড়া তামিম ইকবাল (দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার) ২০১৫ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২০৬ রান এবং সাকিব আল হাসান ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১৭ রান এবং ২০১৮ সালে মুশফিকুর রহিম ২১৯ রান করেন যা টেস্টে দেশের পক্ষে সর্বোচ্চ রান ।

95. নিচের কোনটি নাগরিকের দায়িত্ব ?

রাজনৈতিক সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া

রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা

দক্ষ জনশক্তি তৈরী করা

শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেয়া

উত্তরঃ রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা
ব্যাখ্যাঃ রাষ্ট্রীয় জীবন ব্যবস্থাকে সার্থক, সুন্দর, নিরাপদ ও স্বাভাবিক রাখতে রাষ্ট্রের নাগরিক মাত্রকেই কিছু দায়িত্ব ও কর্তব্য সম্পাদন করতে হয়। যেমন- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, নিয়মিত কর প্রদান, আইন মেনে চলা (রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা) ইত্যাদি। অন্যদিকে, শিল্প কারখানায় অধিক শ্রমিক নিয়োগ দেওয়া, দক্ষ জনশক্তি তৈরি করা- সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা নির্ভর দায়িত্ব এবং রাজনৈতিক সংগঠনে অন্ত র্ভুক্ত হওয়া নাগরিকের রাজনৈতিক অধিকার ।

96. মায়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলার সীমান্ত আছে ?

২ টি

৩ টি

৪ টি

৫ টি

উত্তরঃ ৩ টি
ব্যাখ্যাঃ বাংলাদেশের সাথে দুটি দেশের (ভারত ও মায়ানমার) আন্তর্জাতিক সীমানা রয়েছে। মোট সীমান্তবর্ত জেলা ৩২টি। ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত জেলা ৩০টি; মিয়ানমারের সাথে ৩টি। রাঙ্গামাটি একমর জেলা যার সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে। বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য ৪৭১১ কি.মি. (ভার ৩৭১৫.১৮ কি.মি., মায়ানমার ২৮০ কি.মি. এবং বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য ৭১৬ কি.মি.)।

97. পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে সম্পাদিত হয়?

১৯৯৭

১৯৯৩

২০০১

১৯৯৯

উত্তরঃ ১৯৯৭
ব্যাখ্যাঃ পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের সংগঠন জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ সালের ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষর করে। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে সপ্তম জাতীয় সংসদের হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা (সন্তু লারমা)।

98. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কী ?

বিকন অন্বেষা

নোয়া ১৮

ব্র্যাক অন্বেষা

নোয়া ১৯

উত্তরঃ ব্র্যাক অন্বেষা
ব্যাখ্যাঃ ৪ জুন, ২০১৭ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ‘স্পেস এক্স ফলকান-৯’ রকেটের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উৎক্ষেপিত বাংলাদেশের প্রথম ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষাকে’ ৭ জুলাই (২০১৭) কক্ষপথে স্থাপন করা হয়। সে থেকে স্যাটেলাইটটি পৃথিবীর ৪০০ মিটার উপর দিয়ে প্রতি ৯০ মিনিটে একবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে। প্রায় এক কেজি ওজনের এ স্যাটেলাইটির গ্রাউন্ড স্টেশন ঢাকাস্থ মহাখালীর ব্রাক বিশ্ববিদ্যালয়ে স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, জাপানের কিউক্ত ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে স্যাটেলাইটি তৈরি করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী রায়হান শামস ইসলাম অন্তরা, আব্দুল্লা হিল কাফি এবং সাইনুস ইবনে মনোয়ার।

99. বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ কোন সংস্থার মাধ্যমে নিস্পত্তি হয় ?

Permanent Court of Arbitration

International Court of Justice

Permanent Court of Justice

International Tribunal for the Law of the Sea

উত্তরঃ International Tribunal for the Law of the Sea
ব্যাখ্যাঃ “United Nations Convention on the Law of the Sea’ অনুযায়ী ১৯৯৬ সালে জার্মানির হামবুর্গে প্রতিষ্ঠিত স্থায়ী বিচারিক প্রতিষ্ঠান International Tribunal for the Law of the Sea (ITLOS)-2 বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়। অন্যদিকে, ভারত ও বাংলাদেশের মধ্যকার সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি হয় নেদারল্যান্ডের হেগে অবস্থিত Permanent Court of Arbitration- |

100. বাংলাদেশ বর্তমানে সর্বাধিক পরিমান অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে ?

ভারত থেকে

চীন থেকে

সিঙ্গাপুর থেকে

জাপান থেকে

উত্তরঃ চীন থেকে
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী ২০০৬-০৭ অর্থবছর থেকে শুরু করে ২০১৮-১৯ অর্থবছরের ফেব্রুয়ারি ২০১৯ পর্যন্ত বাংলাদেশের আমদানির ক্ষেত্রে শীর্ষ অবস্থানটি চীনের। উক্ত সময়ে দেশের মোট আমদানি ব্যয়ের ২৯.৪৩ ভাগ চীন থেকে আমদানি করা হয়েছে। এ তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ভারত (১৩.৪৯%) এবং সিঙ্গাপুর (৩.৬২%)। ২০১৮-১৯ অর্থবছরে প্রথম আট মাসে এ তিন দেশ থেকে আমদানি হয়েছে যথাক্রমে ১২০৩৬, ৫৫১৫ এবং ১৪৭৯ মিলিয়ন মার্কিন ডলারের।

101. ২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে –

কাতার

সিউল

দুবাই

বার্লিন

উত্তরঃ কাতার
ব্যাখ্যাঃ ২০১৮ সালে ২১তম আসর অনুষ্ঠিত হয় রাশিয়ায় (চ্যাম্পিয়ন- ফ্রান্স ও রানার্স আপ ক্রোয়েশিয়া)। ২০২২ সালে কাতারে ২২তম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কাতারের দোহায়।

102. ইসলামী সহযোগিতা সংস্থা (ও আই সি) এর দাপ্তরিক ভাষার সংখ্যা হচ্ছে

৪ টি

৫ টি

২ টি

৩ টি

উত্তরঃ ৩ টি
ব্যাখ্যাঃ ১৯৬৯ সালের ২৯ সেপ্টেম্বর ইসলামী সহযোগিতা সংস্থা OIC (Organization of Islamic Cooperation) প্রতিষ্ঠিত হয়। ওআইসির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। ওআইসির বর্তমান সদস্য সংখ্যা ৫৬ (প্রতিষ্ঠাকালীন সদস্য-২৫)। ওআইসির দাপ্তরিক ভাষা ৩টি (আরবি, ইংরেজি ও ফারসি)।

103. নৈরাজ্য যে তত্ত্বের মূল উপাদান সেটি হচ্ছে ?

নয়া উদারতাবান

গঠনবাদ

বাস্তববাদ

সবগুলো

উত্তরঃ বাস্তববাদ
ব্যাখ্যাঃ উদারপন্থী, রক্ষণশীল, সমাজতন্ত্রী ও ফ্যাসিস্টদের রাষ্ট্রপন্থী মতবাদের বিপরীত মতবাদ হচ্ছে নৈরাজ্যবাদ। রাষ্ট্রহীন সমাজ হচ্ছে নৈরাজ্যবাদের মূলমন্ত্র। এ মতে রাষ্ট্র অপ্রয়োজনীয়, অনাকাঙ্ক্ষিত, ক্ষতিকর ও ব্যক্তির বিকশিত হওয়ার পথে সবচেয়ে বড় বাঁধা, তাই প্রয়োজন রাষ্ট্রহীন সমাজ। নয়া উদারতাবাদ, গঠনবাদ, বাস্তববাদ প্রভৃতি মতবাদের অনুসারীদের মধ্যে নৈরাজ্যবাদী চিন্তার প্রকাশ লক্ষ্য করা গেলেও নব্য মার্কসবাদীদের মধ্যে তা দেখতে পাওয়া যায় না। যোসেফ স্ট্যালিন এ প্রসঙ্গে যথার্থই মন্তব্য করেছেন, “নৈরাজ্যবাদীরা মার্কসবাদের প্রকৃত শত্রু।” ফ্রান্সের পিয়েরে জোসেফ প্রুধো, রাশিয়ার মিখাইল বকুনিন, ইংল্যান্ডের উইলিয়াম গড়ইন প্রমূখ অন্যতম প্রসিদ্ধ নৈরাজ্যবাদী চিন্তাবিদ।

104. সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান কর্তৃক ঘোষিত স্ট্রাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ (এস, ডি, আই) এর জনপ্রিয় নাম ছিল

তারকা যুদ্ধ

শয়তানের সম্রাজ্যে আক্রমণ

থাড

ম্যাড

উত্তরঃ তারকা যুদ্ধ
ব্যাখ্যাঃ রোনাল্ড রিগ্যান ছিলেন আমেরিকার রিপাবলিকান পার্টির যুদ্ধবাজ প্রেসিডেন্ট। তিনি ১৯৮৬ সালে ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে প্রতিরক্ষার ব্যবস্থা হাতে নেন, যা SDI (Strategic Defence Initiative) বা তারকা যুদ্ধ নামে পরিচিত। সোভিয়েত ইউনিয়নের তীব্র প্রতিবাদের মুখে রিগ্যান তারকা যুদ্ধ প্রজেক্ট হতে পিছিয়ে আসেন।

105. ২০১৫ সালে প্যারিসে অনুষ্ঠিত কপ-২১ এ কতটি জাতি অংশ নেয় –

১৯৬

১৬৮

১৯৩

১৯৯

উত্তরঃ ১৯৬
ব্যাখ্যাঃ ৩০ নভেম্বর-১১ ডিসেম্বর, ২০১৫ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন (UNFCCC-এর কার্যক্রম কনফারেন্স অব পার্টিজ বা কপ কপ-২১। UNFCCC-এর ওয়েবসাইডে প্রদত্ত তথ্যানুযায়ী, এ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ও ১৯৫টি দেশের (মোট ১৯৬টি পার্টিজ) ৫০,০০০ প্রতিনিধি (অফিসিয়ালসহ) অংশগ্রহণ করে। ১৯৬টি পক্ষের সম্মতিতে সম্মেলনের শেষ দিন গৃহীত হয় ঐতিহাসিক প্যারিস চুক্তি। উল্লেখ্য, কপ-২৪ অনুষ্ঠিত হয় পোল্যান্ডের কাটোওয়াই শহরে ২০১৮ সালে; এতে ২০০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কপ-২৫ সম্মেলন অনুষ্ঠিত হবে চিলিতে।

106. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায়?

১৯৬২ সনে

১৯৮৬ সনে

১৯৭৮ সনে

১৯৮২ সনে

উত্তরঃ ১৯৮২ সনে
ব্যাখ্যাঃ রোহিঙ্গা হলো পশ্চিম মায়ানমারের রাখাইন রাজ্যের একটি রাষ্ট্রবিহীন ইন্দো-আরিয়ান জনগোষ্ঠী রোহিঙ্গারা অধিকাংশই ইসলাম ধর্মের অনুসারি। ১৯৮২ সালে বার্মিজ নাগরিকত্ব আইন অনুসারে রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়েছে।

107. গুয়াম এর গভর্ণরের নাম হচ্ছে

রম ব্লুম

এডি ক্যালভো

ডোলান্ড ডাক

গ্লেন বেক

উত্তরঃ এডি ক্যালভো
ব্যাখ্যাঃ গুয়াম প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশের একটি দ্বীপ যা মার্কিন যুক্তরাষ্ট্রের অধীন। এখানে ১৯৩৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ও মার্কিন নৌবাহিনীর মধ্যে তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এর রাজধানী হাগাত্মা (পূর্বের নাম আগানা)। চামোরো নামক জনগোষ্ঠী এখানকার আদি অধিবাসী। তৎকালীন গভর্নর ছিলেন এডি কালভো; বর্তমানে গুয়াম এর গভর্নরের নাম লু লিও গুয়েরেরো।

108. অক্টোবর বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন?

কার্ল মার্ক্স্

ফ্রেডরিক এঙ্গেলস

ভি, আই, লেনিন

মাও সেতুং

উত্তরঃ ভি, আই, লেনিন
ব্যাখ্যাঃ রাশিয়া তথা বিশ্ব সমাজতন্ত্র প্রতিষ্ঠার সূচনা পর্বের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে অক্টোবর বিপ্লব/নভেম্বর বিপ্লব/বলশেভিক বিপ্লব যা ছিল মূলত ১৯১৭ সালের রুশ বিপ্লবের একটি অবিচ্ছেদ্য অধ্যায়। মহান বিপ্লবী কমরেড ডি.আই. লেলিনের নেতৃত্বে শ্রমিক শ্রেণির সমর্থনে এ বিপ্লব সংগঠিত হয়েছিল (২৫ অক্টোবর, ১৯১৭, জুলিয়ান বর্ষপুঞ্জি এবং ৭ নভেম্বর, ১৯১৭ গ্রেগেরিয়ান বর্ষপুঞ্জি অনুসারে) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। সারা বিশ্বের মেহনতী মানুষের মুক্তির প্রতীক অক্টোবর বিপ্লবের শতবর্ষ পালিত হয় ২০১৭ সালে।

109. দুই বা ততোধিক প্রতিদ্বন্দী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয়?

বাফার রাষ্ট্র

লবেষ্টিত রাষ্ট্র

নিরপেক্ষ রাষ্ট্র

জিরো সাম রাষ্ট্র

উত্তরঃ বাফার রাষ্ট্র
ব্যাখ্যাঃ দুই বা ততোধিক বিবদমান বৃহৎ রাষ্ট্রের মাঝখানে সংঘর্ষ বা সংঘাত এড়ানোর জন্য যে রাষ্ট্র সৃষ্টি করা হয়। বা বজায় রাখা হয় কিংবা অস্তিত্বশীল থাকে তাকে বাফার টেস্ট বলে। যেমন- জার্মানি ও সাবেক সোভিয়েত ইউনিয়নের বিরোধের সময় ক্ষুদ্র রাষ্ট্র পোল্যান্ডকে বাফার টেস্ট মনে করা হতো। অন্যদিকে, যুদ্ধের সময় যে রাষ্ট্র নিরপেক্ষ ভূমিকা পালন করে তাকে নিরপেক্ষ রাষ্ট্র বলা হয়।

110. পিং পং এর অর্থ হচ্ছেঃ

ভলিবল

বাস্কেট বল

টেবিল টেনিস

লন টেনিস

উত্তরঃ টেবিল টেনিস
ব্যাখ্যাঃ টেবিল টেনিস বা পিং পং খেলার উৎপত্তি ইংল্যান্ডে। চীন, হংকং এবং তাইওয়ানে খেলাটির আনুষ্ঠানিক নাম হচ্ছে পিং পং কিউ এবং জাপানে খেলাটি তাত্ত্বিও নামে পরিচিত। টেবিল টেনিস চীনের জাতীয় খেলা।

111. বেল্ট ও রোড ইনিসিয়েটিভ (বি আর আই) প্রস্তাব করেছেঃ

আসিয়ান

ভারত

জাপান

চীন

উত্তরঃ চীন
ব্যাখ্যাঃ বেল্ট এন্ড রোড ইনিসিয়েটিভ (বিআরআই) ধারণার প্রবক্তা চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে কাজাখাস্তানের বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়ার সময় তিনি ধারণাটি প্রথম ব্যক্ত করেন। সড়ক, রেলপথ ও বন্দর উন্নয়নের মাধ্যমে এশিয়া, আফ্রিকা ও ইউরোপের ৬৫ দেশের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পটি ওয়ান বেল্ট ওয়ান রোড এবং নিউ সিল্ক রোড নামেও পরিচিত। ১২-১৪ মে বেইজিং এ অনুষ্ঠিত বেল্ট এন্ড রোড ইনিসিয়েটিভ এর প্রথম সম্মেলনে চীন এ প্রকল্পে ১২৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। ভারত সার্বভৌমত্বের প্রশ্ন উত্থাপন করে চীনের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে অংশগ্রহণ করেনি।

112. কোনটি জাতিসংঘের সহযোগী নয় ?

আই. এল. ও

ASEAN (আশিয়ান)

হু (WHO)

উপরের সবকটি

উত্তরঃ ASEAN (আশিয়ান)
ব্যাখ্যাঃ Association of South East Asian Nations (ASEAN) ১৯৬৭ সালের ৮ আগস্ট গঠিত হয়। আসিয়ান জোটভুক্ত দেশ- (ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, ব্রনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া ও লাওস) ১০টি । এর সদরদপ্তর ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত। অন্যদিকে, ১৯১৯ সালে প্রতিষ্ঠিত আইএলও (ILO) ১৯৪৬ সালের ১৪ ডিসেম্বরে জাতিসংঘের সহযোগী সংস্থা হিসেবে অন্তর্ভুক্ত হয়। এবং হু (WHO) ১৯৪৮ সালের ৭ই এপ্রিল জাতিসংঘের সহযোগী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে।

113. সার্কের সদর দপ্তর কোথায়?

কলম্বো

ঢাকা

কাঠমুন্ডু

নয়া দিল্লি

উত্তরঃ কাঠমুন্ডু
ব্যাখ্যাঃ ১৯৮৭ সালের ১৬ জানুয়ারি নেপালের কাঠমান্ডুতে সার্কের সচিবালয় প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও সাক যক্ষ্মা কেন্দ্র কাঠমান্ডুতে অবস্থিত। ভারতের নয়াদিল্লিতে- সার্ক বিশ্ববিদ্যালয় ও সার্ক ডকুমেন্টেশন সেন্টার, শ্রীলংকার কলম্বোতে সার্ক সাংস্কৃতিক কেন্দ্র, পাকিস্তানের ইসলামাবাদে- সার্ক মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র এবং ঢাকায় সার্ক কৃষি তথ্য কেন্দ্র অবস্থিত।

114. ১৯৯৫ সালটিকে কোন সংস্থাটির গোল্ডেন জুবিলি হিসেবে পালিত হয়েছে?

UNO

ASEAN

NAM

GATT

উত্তরঃ UNO
ব্যাখ্যাঃ ‘গোল্ডেন জুবিলি অর্থ হচ্ছে ৫০ বছর পূর্তি উৎসব যা বাংলায় ‘সুবর্ণ জয়ন্তী’ নামে পরিচিত। ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক সংগঠন UNO (United Nations Organization বা United Nations) বা জাতিসংঘ ১৯৯৫ সালে সুবর্ণ জয়ন্তী পালন করে। অপরদিকে, GATT (General Agreement on Tariffs and Trade) ১৯৪৮ সালে; NAM (Non Aligned Movement) ১৯৬১ সালে এবং ASEAN (Association of South East Asian Nations) প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।

115. নিম্নের কোন কার্যক্রমের সাথে এমনেস্টি ইন্টারন্যাশনাল জড়িত-

পরিবেশ সংরক্ষণ

মানবাধিকার সংরক্ষণ

প্রাণীদের প্রতি নিষ্ঠূরতা রোধ

ঐতিহসিক স্থাপনা সংরক্ষণ

উত্তরঃ মানবাধিকার সংরক্ষণ
ব্যাখ্যাঃ ১৯৬১ সালে প্রতিষ্ঠিত লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা বৃটিশ আইনজ্ঞ পিটার বেনেনসন। এ সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। সংস্থাটির সদরদপ্তর লন্ডন।

116. UNHCR এর সদর দপ্তর কোথায়?

রোম

জেনেভা

নিউইয়র্ক

লন্ডন

উত্তরঃ জেনেভা
ব্যাখ্যাঃ United Nations High Commissioner for Refugees (UNHCR) প্রতিষ্ঠিত হয় ১৪ ডিসেম্বর, ১৯৫০ সালে। সংস্থাটি ১৯৫৪ এবং ১৯৮১ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায়। এছাড়াও সুইজারল্যান্ডের জেনেভায় WHO, WTO, ILO, ITU, WMO WIPO, UNCTAD, ITC প্রভৃতি সংস্থার সদরদপ্তর অবস্থিত। UNHCR এর বর্তমান প্রধান ফিলিপ্পো গ্রান্ডি (Filippo Grandi) /

117. ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল কোনটি?

ভারতীয় জনতা পাটি

কমিউনিস্ট পার্টি

বহুজন সমাজ পার্টি

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস

উত্তরঃ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস
ব্যাখ্যাঃ কংগ্রেস ভারতের বৃহত্তম রাজনৈতিক দল দুইটির একটি (অপরটি ভারতীয় জনতা পার্টি)। বিশ্বের বৃহত্তম ও অন্যতম প্রাচীন রাজনৈতিক সংগঠন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ১৮৮৫ সালে। ভারতের স্বাধীনতা আন্দোলনে কংগ্রেস নেতৃত্ব দান করে এবং ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা অর্জন করলে, দলটি দেশের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়। সেই থেকে মূলত নেহেরু-গান্ধী পরিবারই কংগ্রেসকে নেতৃত্ব দান করে আসছে।

118. “Imperialism, the Highest Stage of Capitalism” বইটি কার লেখা

ভি.আই.লেনিন

টমাস হবসন

কার্ল মার্ক্স্

এন্টিনিও গ্রামসি

উত্তরঃ ভি.আই.লেনিন
ব্যাখ্যাঃ “Imperialism, the Highest Stage of Capitalism” (সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ বিকাশের সর্বোচ্চ পর্যায়) মার্কসবাদী রুশ বিপ্লবী এবং সোভিয়েত ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট ভ্লাদিমির ইলিচ লেলিন (১৮৭০১৯২৪) রচিত একটি বিখ্যাত গ্রন্থ যেখানে তিনি সাম্রাজ্যবাদের অর্থনৈতিক মর্মার্থ, তার বিরোধসমূহ এবং ধ্বংসের অনিবার্যতা উদ্ঘাটন করেন। ১৯১৬ সালে (জানুয়ারি-জুন) রচিত ও ১৯১৭ সালে প্রকাশিত এ গ্রন্থে লেলিন দেখান যে, বিশ শতকের শুরু নাগাদ পুঁজিবাদ তার বিকাশের নতুন পর্বে, সাম্রাজ্যবাদের পর্বে প্রবেশ করেছে। তাঁর রচিত অন্যান্য উল্লেযোগ্য কয়েকটি গ্রন্থ হচ্ছে- রাশিয়ায় পুঁজিবাদের বিকাশ (১৮৯৯), বাস্তববাদ ও অভিজ্ঞতাবাদী সমালোচনা (১৯০৯), রাষ্ট্র ও বিপ্লব (১৯১৬), কমিউনিজমে বামপন্থায় শিশু রোগ (১৯২০)প্রভৃতি। কাল/ মার্কস রচিত বিখ্যাত গ্রন্থের নাম Das Capital |

119. প্রাকৃতিক আইনের উদ্ধব হয়?

গনা কার্টা থেকে

থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে

গ্রীক, খৃষ্টান ও মধ্যযুগীয় ধর্মতত্ত্ব থেকে

কনফুসিয়ানিজম থেকে

উত্তরঃ থমাস হবসন, হুগো, গ্রোসিয়াস ও জন লক এর লেখনী থেকে
ব্যাখ্যাঃ ইংরেজ দার্শনিক টমাস হবস, জন লক এবং ওলন্দাজ পণ্ডিত হুগো গ্লেসিয়াস এর লেখনীতে প্রাকৃতিক, আইনের ধারণা পাওয়া যায়। টমাস হবস ‘Leviathan এবং জন লক তার ‘Two Treatise of Civil Government’ নামক বিখ্যাত গ্রন্থে প্রকৃতির রাজ্যে ব্যবহৃত প্রাকৃতিক আইনের ভিত্তিতে রাষ্ট্র উৎপত্তির সামাজিক চুক্তি মতবাদ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে, হুগো গ্লোসিয়াস প্রাকৃতিক আইনের উপর ভিত্তি করে আন্ত জাতিক আইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন যা তাকে আন্তর্জাতিক আইনের জনকের মর্যাদা দান করে।

120. ক্রমহাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে?

কোরোফ্লোরো কার্বন চুক্তি

IPCC চুক্তি

মন্ট্রিল প্রটোকল

কোনটিই নয়

উত্তরঃ মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যাঃ মন্ট্রিল প্রটোকল চুক্তিতে ক্রমহ্রাসমান হারে ওজোনস্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি বলা হয়েছে। ১৯৮৯ সালে স্বাক্ষরিত ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল মোট ৮ বার (১ম- লন্ডন (১৯৯০), ২- ই (১৯৯১), ৩য়- কোপেনহেগেন (১৯৯২), ৪র্থ- ব্যাংকক (১৯৯৩), ৫ম- ভিয়েনা (১৯৯৫), ৬ষ্ঠ- মন্ট্রিল (১৯৯৭), ৭ম- বেইজিং (১৯৯৯), ৮ম- মন্ট্রিল (২০০৭)) সংশোধন করা হয়।

121. ভূতাত্ত্বিকভাবে বাংলাদেশের সবচেয়ে পুরাতন ভূমিরূপ গঠিত হয়?

সাম্প্রতিককালে

কোয়াটারনারী যুগে

প্লাইস্টোসিন যুগে

টারশিয়ী যুগে

উত্তরঃ টারশিয়ী যুগে
ব্যাখ্যাঃ বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ। ভূমির অবস্থা এবং গঠনের সময়ানুক্রমিক দিক হতে বাংলাদেশের ভূ প্রকৃতিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়; যথা: ১. টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, ২. প্লাইস্টোসিন কালের সোপানসমূহ এবং ৩. সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।

122. বাংলাদেশের এফ, সি, ডি, আই প্রকল্পের উদ্দেশ্য-

বন্যা নিয়ন্ত্রণ

পানি নিষ্কাশন

পানি সেচ

উপরের তিনটি (ক, খ ও গ)

উত্তরঃ উপরের তিনটি (ক, খ ও গ)
ব্যাখ্যাঃ ১৯৬৪ সালে পাকিস্তান সরকারের মাস্টার প্ল্যানের আওতায় সর্বপ্রথম FCDI (Flood Control, Drainage and Irrigation) প্রকল্প গ্রহণ করা হয়। বর্তমানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত পানি উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত এ প্রকল্পের মূল্য উদ্দেশ্য হলো বন্যা নিয়ন্ত্রণ, পানি নিষ্কাষণ ও পানি সেচ। এ প্রকল্পের অধীনে পানি উন্নয়ন বোর্ড বন্যার ক্ষয়ক্ষতি ও নেতিবাচক প্রভাব হ্রাসকরণ এবং উদ্বৃত্ত পানি সেচকার্যে ব্যবহারের উদ্দেশ্যে বহু সংখ্যক ভেড়িবাধ, বাঁধ, সেচ প্রকল্প এবং খাল নির্মাণ ও খনন করেছে।

123. বাংলাদেশের জলবায়ু কী ধরনের?

ক্রান্তীয় মৌসুমী জলবায়ু

ক্রান্তীয় ও উপক্রান্তীয় জলবায়ু

উপক্রান্তীয় জলবায়ু

আর্দ্র ক্রান্তীয় জলবায়ু

উত্তরঃ ক্রান্তীয় মৌসুমী জলবায়ু
ব্যাখ্যাঃ ঋতু পরিবর্তনের সঙ্গে যে বায়ুর দিক পরিবর্তন হয়, তাকে মৌসুমী বায়ু বলে। আর এ বায়ু প্রবাহিত অঞ্চলের জলবায়ুকে বলে মৌসুমী জলবায়ু। ক্রান্তীয় অঞ্চলে এর প্রভাব সর্বাধিক বলে এ জলবায়ুকে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুও বলা হয়। সাধারণভাবে ১৫ -৩০° উত্তর দক্ষিণ অক্ষাংশের মহাদেশসমূহের পূর্ব প্রান্তে এ জলবায়ু পরিলক্ষিত হয়। এ অঞ্চলে সারা বছর উচ্চ তাপমাত্রা বিরাজ করে।

124. নিচের কোন জেলাতে প্লাইস্টোসিন চত্বর-ভূমি রয়েছে

চাঁদপুর

পিরোজপুর

মাদারীপুর

গাজীপুর

উত্তরঃ গাজীপুর
ব্যাখ্যাঃ প্লাইস্টোসিন যুগের সোপান তিন ভাগে বিভক্ত। তন্মধ্যে- ১. বরেন্দ্রভূমি- নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ; ২. মধুপুর গড়- ময়মনসিংহ ও টাঙ্গাইল এলাকাকে মধুপুর গড় আর গাজীপুর ও ঢাকা জেলার অংশকে ভাওয়াল গড় এবং ৩. লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থিত।

125. আফ্রিকার সাব-সাহারা অঞ্চলকে কী নামে অভিহিত করা হয়?

সাভানা

তুন্দ্রা

সাহেল

প্রেইরি

উত্তরঃ সাহেল
ব্যাখ্যাঃ সাব-সাহারা একটি ভৌগোলিক পরিভাষা, যা দিয়ে আফ্রিকা মহাদেশে সাহারা মরুভূমির দক্ষিণে সম্পূর্ণ বা অংশত অবস্থিত দেশগুলিকে বোঝানো হয়। সাহারা মরুভূমির উত্তরের অঞ্চলকে উত্তর আফ্রিকা বলা হয়, যা সাংস্কৃতিকভাবে আরব বিশ্বের অন্তর্গত। আর সাহারা মরুভূমির দক্ষিণেই সাহেল নামের একটি রূপান্তর মধ্যবর্তী অঞ্চল অবস্থিত, যার দক্ষিণে আছে সাভানা তৃণভূমিময় সুদান। এর দক্ষিণে আছে ক্রান্তীয় অরণ্য ও সাতানা তৃণভূমির মিশ্রণ। আফ্রিকার শিং (ইথিওপিয়া) এবং সুদান রাষ্ট্রের অধিকাংশই ভৌগোলিকভাবে সাহারা নিম্ন আফ্রিকার অংশ হলেও এই অঞ্চলে মধ্যপ্রাচ্যের বড় প্রভাব আছে, এবং এগুলো আরব বিশ্বের অন্তর্ভুক্ত। সাহারা-নিম্ন আফ্রিকা বা কালো আফ্রিকা নামেও পরিচিত।

126. কোনটি জলবায়ুর উপাদান নয়?

আর্দ্রতা

সমুদ্রস্রোত

উষ্ণতা

বায়ুপ্রবাহ

উত্তরঃ সমুদ্রস্রোত
ব্যাখ্যাঃ আবহাওয়ার দীর্ঘদিনের গড়কে অর্থাৎ ২৫-৪০ বছরের আবহাওয়ার সমষ্টিগত গড়কে জলবায়ু বলে। জলবায়ুর উপাদানসমূহ হলো- অক্ষাংশ, সমুদ্র সমতল থেকে উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র স্রোত, স্বায়ুপ্রবাহ, বায়ুর আর্দ্রতা, বায়ুর তাপ, বায়ুর চাপ, মেঘাচ্ছন্নতা, বারিপাত, বনভূমির অবস্থান ইত্যাদি। আবহাওয়া সম্পর্কীয় বিজ্ঞানকে বলা হয় মীটিআরলার্জি।

127. নিচের কোন ভৌগোলিক এলাকাটি ‘রামসার সাইট’ হিসেবে স্বীকৃত?

কাপ্তাই হ্রদ

রামসাগর

বগা লেইক

টাঙ্গুয়ার হাওড়

উত্তরঃ টাঙ্গুয়ার হাওড়
ব্যাখ্যাঃ বিশ্বব্যাপী জৈব পরিবেশ রক্ষা এবং জলাভূমির টেকসই ব্যবহার ও সংরক্ষণে ১৯৭১ সালে ইরানের রামসারে স্বাক্ষরিত হয় ‘কনভেনশন অব ওয়েটল্যান্ডস’ নামক আন্তর্জাতিক চুক্তি। এ কনভেনশনে বিশ্বের বিভিন্ন দেশের পরিবেশগত সংকটাপন্ন জলাভূমিকে রামসার সাইট হিসেবে ঘোষণা করার যে সিদ্ধান্ত গৃহীত হয় তারই আওতায় ২০০০ সালের ২০ জানুয়ারি সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরকে বিশ্ব ঐতিহ্যপূর্ণ এলাকা (রামসার সাইট) হিসেবে ঘোষণা করা হয়। উল্লেখ্য, ২১ মে ১৯৯২ সুন্দরবনকে বাংলাদেশের প্রথম রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়।

128. ‘পলল পাখা’ জাতীয় ভূমিরূপ গড়ে উঠ

নদীর নিম্ন অববাহিকায়

নদীর উৎপত্তিস্থলে

পাহাড়ের পাদদেশে

নদী মোহনায়

উত্তরঃ পাহাড়ের পাদদেশে
ব্যাখ্যাঃ উৎপত্তির ধরনের ভিত্তিতে সমভূমিকে ক্ষয়জাত ও সমন্বয়জাত -এ দুই শ্রেণিতে বিভক্ত করা হয়। আর এ সঞ্চয়জাত সমভূমিরই একটি রূপ হচ্ছে পলল পাখা। পাহাড়ের পাদদেশে পলি সঞ্চয়ের মাধ্যমে হাতপাখা আকৃতির যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে পলল পাখা (Alluvial fan) বলা হয়। হিমালয়ের পাদদেশে গঙ্গার বিভিন্ন উপনদীর গতিপথে এ ধরনের ভূ-খণ্ড দেখতে পাওয়া যায়।

129. ‘সেন্দাই ফ্রেমওয়ার্ক ২০১৫-৩০’ হচ্ছে একটি-

দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল

জাপানের উন্নয়ন কৌশল

সুনামী দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল

ভূমিকম্পের ঝুঁকি হ্রাস কৌশল

উত্তরঃ দুর্যোগের ঝুঁকি হ্রাস কৌশল
ব্যাখ্যাঃ ২০১৫ সালে ১৪-১৮ মার্চ জাপানের সেন্দাই সেটিতে অনুষ্ঠিত 3rd World Conference of Disaster Reducation’ এ ১৮৭টি দেশের সর্বসম্মত সিদ্ধান্তে ভূমিকম্প ও বিরূপ জলবায়ুর প্রভাব এবং মানবসৃষ্ট দুর্যোগে মানুষের জীবন, জীবিকা ও সম্পদের ক্ষয়ক্ষতি ২০০৫-১৫ সালের তুলনায় ২০২০-৩০ মেয়াদে উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনার লক্ষ্যে ‘Sendai Framework for Disaster Risk Reduction 2015-30’ গৃহীত হয়। উল্লেখ্য, সেন্দাই ফ্রেমওয়ার্কের এ শিরোনামটির প্রস্তাবক ছিল বাংলাদেশ।

130. কোনটি জলজ আবহাওয়াজনিত (hydro-meteorological) দুর্যোগ নয় ?

ভূমিকম্প

ভূমিধস

নদী ভাঙ্গন

ঘূর্ণিঝড়

উত্তরঃ ভূমিকম্প
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

131. কোন গ্যাসটি ‘ড্রাই আইস’ তৈরিতে ব্যবহার করা হয়?

অক্সিজেন

কার্বন ডাই-অক্সাইড

সালফার ডাই-অক্সাইড

নাইট্রোজেন ডাই-অক্সাইড

উত্তরঃ কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যাঃ ‘ড্রাই আইস’ তৈরিতে কার্বন-ডাই-অক্সাইড (CO2) গ্যাস ব্যবহার করা হয়। মূলত শুদ্ধ CO, এর কঠিন ড্রাই আইস বলে। ড্রাই আইস দেখতে সাদা বর্ণের। নাট্যমঞ্চে ধোঁয়া তৈরিতে এটি ব্যবহৃত হয়। খুব কম তাপমাত্রায় (–56.4°C) এবং চাপে (5.13 atm )গ্যাসীয় CD, রেখে দিলে তা তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি কঠিন পদার্থে রূপান্তরিত হয়। এই কঠিনরূপকেই ড্রাই আইস (Dry Ice) বলে।

132. বর্তমানে পরিবেশ-বান্ধব কোন গ্যাসটি রেফ্রিজারেটরের কম্প্রেসরে ব্যবহার করা হয়?

টাইক্লোরো ট্রাইফ্লুরো ইথেন

ডাইক্লোরো ডাইফুরো্ ইথেন

টেট্রাফ্লুরো ইথেন

আর্গন

উত্তরঃ টেট্রাফ্লুরো ইথেন
ব্যাখ্যাঃ রেফ্রিজারেটর থেকে যেন পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান নিঃসৃত না হয় সেজন্য বর্তমানে রেফ্রিজারেটরে টেট্রাফ্লুরো ইখেন ব্যবহার করা হয়। এটি পরিবেশবান্ধব রাসায়নিক। এর IUPAC স্বীকৃত নাম 1.1.1.2 টেট্রাফ্লুরো ইচ্ছেন। একে নরফুরেনও বলা হয়।

133. ক্যান্সার চিকিৎসায় যে বিকিরণ ব্যবহার করা হয় তা হলো-

গামা রেস (Gama rays)

আলফা রেস (Alpha rays)

বিটা রেস (Beta rays)

এক্স রেস (X-rays)

উত্তরঃ গামা রেস (Gama rays)
ব্যাখ্যাঃ ক্যান্সার চিকিৎসায় উচ্চ শক্তির ফোটন ব্যবহৃত করা হয়, যা ক্যান্সার কোষকে ধ্বংস করে। আর এই ফোটন হিসেবে গামা রশ্মি ব্যবহার করা হয়। কোবাল্ট আইসোটোপ হতে নির্গত গামা রশ্মি দ্বারা দেহের সুস্থ কোষের ক্ষতি না করেই ক্যান্সার কোষ ধ্বংস করা যায়।

134. ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?

প্লাসটিড

মাইটোকন্ড্রিয়া

নিউক্লিওলাস

ক্রোমাটিন বস্তু

উত্তরঃ ক্রোমাটিন বস্তু
ব্যাখ্যাঃ ব্যাকটেরিয়া এক ধরনের ক্ষুদ্র এককোষী, আনুবীক্ষণিক জীব। এদের কোষে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট ইত্যাদি থাকে না। ব্যাকটেরিয়া কোষে ক্রোমাটিন বস্ত্র থাকে। ব্যাকটেরিয়া বহু রোগের জন্য দায়ী। আবার অনেক রোগের প্রতিষেধকও ব্যাকটেরিয়া হতে তৈরি করা হয়।

135. মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষগুলো নষ্ট হলে কি রোগ হয়?

এপিলেপসি

প্যারালাইসিস

পারকিনসন

থ্রমবোসিন

উত্তরঃ পারকিনসন
ব্যাখ্যাঃ মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ ক্ষতিগ্রস্ত হলে পারকিনসন রোগ হয়। ডোপামিন তৈরি হয় স্নায়ু কোষে যা মানুষের চলাফেরায় সহায়তা করে। কিন্তু ডোপামিন ক্ষতিগ্রস্ত হলে অর্থাৎ পারকিনসন রোগে আক্রান্ত হলে আক্রান্ত ব্যক্তির হাতে পায়ে কাঁপুনি হয় এবং চলাফেরা করতে অসুবিধা হয়।

136. নিচের কোন উদ্ভিদ কেবল ম্যানগ্রোভ বনাঞ্চলে দেখা যায়?

খেজুর পাম

নিপা পাম

সাত পাম

তাল পাম

উত্তরঃ নিপা পাম
ব্যাখ্যাঃ গোলপাতা (Nypa Fruticans) ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের উপকূলীয় এবং মোহনা এলাকার এক প্রকার পাম জাতীয় উদ্ভিদ, যাদেরকে নিপা পাম (Nipa Palm) নামেও ডাকা হয়। এটি পামের একমাত্র প্রজাতি যাদেরকে ম্যানগ্রোভ অঞ্চলে পাওয়া যায়। ম্যানগ্রোভ বনে পাওয়া যায় এমন অন্যান্য

137. বায়ুমন্ডলের কোন স্তরে বজ্রপাত ঘটে?

ট্রপোমণ্ডল (Troposphere)

স্ট্রাটোমন্ডল (Stratosphere)

মেসোমণ্ডল (Mesosphere)

তাপমন্ডল (Troposphere)

উত্তরঃ ট্রপোমণ্ডল (Troposphere)
ব্যাখ্যাঃ বায়ুমণ্ডলের চারটি স্তরের মধ্যে বজ্রপাত ঘটে ট্রপোমণ্ডলে। ট্রপোমণ্ডল (Troposphere) হচ্ছে বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। এটি ভূ-পৃষ্ঠের উপরে ১৮ কিমি পর্যন্ত বিস্তৃত। এ স্তরেই মেঘ, টর্নেডো, ঘূর্ণিঝড় ইত্যাদি সংগঠিত হয়।

138. পৃথিবীর বারিমন্ডলের জলরাশির শতকরা কতভাগ জল ভূগর্ভ ধারণ করে?

২.০৫%

০,৬৮%

০.০১%

০.০০১%

উত্তরঃ ০,৬৮%
ব্যাখ্যাঃ পৃথিবীর মোট জলরাশির প্রায় ০.৬৮ শতাংশ ভূগর্ভ ধারণ করে। এছাড়াও সমুদ্র প্রায় ৯৭%, হিমবাহ 2.05%, হ্রদ 0.01%, বায়ুমণ্ডল ০.০০১% ধারণ করে।

139. বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয়

পিসিকালচার

মেরিকালচার

এপিকালচার

সেরিকালচার

উত্তরঃ এপিকালচার
ব্যাখ্যাঃ বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে এপিকালচার (Apiculture) বলে। মাছ চাষকে বলে পিসিকালচার (Pisciculture) এবং রেশম চাষকে বাণিজ্যিকভাবে সেরিকালচার (Sericulture) বলে।

140. মা এর রক্তে হেপাটাইটিস-বি ভাইরাস থাকলে নবজাতকের স্বাস্থ্যঝুঁকি ব্যবস্থাপনা কি হওয়া উচিত?

জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে

৩০ দিনের মধ্যে ভ্যাকসিন দিতে হবে

৭ দিন ইনকিউবেটরে রাখতে হবে

জন্মের ১ মাস পর কেবলমাত্র (HBIG) শট দিতে হবে

উত্তরঃ জন্মের ১২ ঘন্টার মধ্যে ভ্যাকসিন ও HBIG শট দিতে হবে
ব্যাখ্যাঃ মা’ হেপাটাইটিস বি (Hepatitis-B) ভাইরাস এ আক্রান্ত হলে গর্ভের সন্তানেও তা ছড়াতে পারে। এজন্য শিশুর জন্মের ১২ ঘণ্টার মধ্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিন এবং এইচবিআইজি (HBIG – Hepatitis B Immune Glubulin) শট দিতে হবে যাতে করে মা এর শরীরে থাকা ভাইরাস সন্তানে সংক্রমিত হতে না পারে। হেপাটাইটিস বি একটি মারাত্মক রোগ যা লিভারকে আক্রমণ করে। প্রাথমিক অবস্থায় এ রোগ শনাক্ত করা গেলে চিকিৎসায় ভাল থাকা সম্ভব।

141. ডেঙ্গু রোগ ছড়ায় –

House flies.

Anophilies মশা

ইদুর ও কাঠবেড়ালী

Aedes aegypti মশা

উত্তরঃ Aedes aegypti মশা
ব্যাখ্যাঃ ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ যা এডিস মশার (Ades Aegypti) মাধ্যমে ছড়ায়। ডেঙ্গু ছাড়াও চিকুনগুনিয়া, জিকা ভাইরাস ও Aedes Ageypti মশার মাধ্যমে ছড়ায়। Anophilies মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়। পেটের অসুখের জন্য দায়ী জীবাণু, রক্তে বিষক্রিয়ার জন্য দায়ী জীবাণু, নিউমোনিয়ার জন্য দায়ী জীবাণু House fly (মাছি) এর মাধ্যমে ছড়ায়।

142. বায়ুমন্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়-

স্ট্রাটোস্ফিয়ার

ট্রপোস্ফিয়ার

ওজোনস্তর

আয়োনোস্ফিয়ার

উত্তরঃ আয়োনোস্ফিয়ার
ব্যাখ্যাঃ বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়োনোস্ফিয়ার বা আয়নমণ্ডল হতে। ভূ-পৃষ্ঠের ঊর্ধ্বে ৮০ কিমি থেকে শুরু করে ৬৪০ কিমি পর্যন্ত আয়োনোস্ফিয়ার এর বিস্তৃতি। ট্রপোস্ফিয়ার এর বিস্তৃতি ভূপৃষ্ঠ হতে ১৮ কিমি। এই স্তরে আমরা বসবাস করি। ভূ-পৃষ্ঠের উপরে ১৮ কিমি থেকে ৮০ কিমি পর্যন্ত স্ট্রাটোস্ফিয়ার এর বিস্তৃতি। এ স্তরে ওজোনস্তর অবস্থিত।

143. স্টিফেন হকিং একজন-

কবি

রসায়নবিদ

পদার্থবিদ

দার্শনিক

উত্তরঃ পদার্থবিদ
ব্যাখ্যাঃ স্টিফেন হকিন্স একজন পৃথিবী বিখ্যাত পদার্থবিদ। তিনি ১৯৪২ সালের ৮ জানুয়ারি ব্রিটেনে জন্মগ্রহণ করেন। স্টিফেন হকিন্স বিগ ব্যাঙ তত্ত্বের আধুনিক ব্যাখ্যা উপস্থাপন করেন। তাঁর বিখ্যাত বইয়ের নাম A Brief History of Time, A Great Design | ১৪ মার্চ, ২০১৮ তিনি মৃত্যুবরণ করেন।

144. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?

ইথেন

হাইড্রোজেন

মিথেন

অক্সিজেন

উত্তরঃ মিথেন
ব্যাখ্যাঃ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন (CH4) প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৮০-৯০ শতাংশ । এছাড়া প্রাকৃতিক গ্যাসে ইথেন ১৩%, প্রোপেন ৩% থাকে। বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি থাকে নাইট্রোজেন (৭৮.০১%)। কার্বন মনোক্সাইডকে (CO) নীরব ঘাতক বলা হয়

145. কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস

তেল

সমুদ্রের ঢেউ

গ্যাস

কলা

উত্তরঃ সমুদ্রের ঢেউ
ব্যাখ্যাঃ নবায়নযোগ্য জ্বালানি হলো সেসব জ্বালানি যেগুলো প্রাকৃতিক উৎস হতে পাওয়া যায় এবং ভবিষ্যতে যাদের শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। সৌর শক্তি, সমুদ্রের ঢেউ, পারমাণবিক শক্তি নবায়নযোগ্য জ্বালানির উদাহরণ। অন্যদিকে, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোল এগুলো হলো জীবাশ্ম জ্বালানি যা খনিজ রূপে মাটির নিচে মজুদ থাকে ।

146. 10101111 এর 1 ‘s complement কোনটি ?

1111 1111

0101 0000

0000 0000

1100 0011

উত্তরঃ 0101 0000
ব্যাখ্যাঃ বাইনারি সংখ্যায় প্রকাশিত সংখ্যার ক্ষেত্রে complement হলো বাইনারি সংখ্যা । ও () এর পরিবর্তে যথাক্রমে 0 ও 1 বসিয়ে যে সংখ্যা পাওয়া যায় সে সংখ্যা। সেক্ষেত্রে বাইনারিতে প্রকাশিত সংখ্যা 10101111 এর complement হলো 01010000.

147. কোন মাধ্যমে আলোর পালস ব্যবহৃত হয়?

অপটিকাল ফাইবার

তামার তার

কো-এক্সিয়াল ক্যাবল

ওয়্যারলেস মিডিয়া

উত্তরঃ অপটিকাল ফাইবার
ব্যাখ্যাঃ অপটিক্যাল ফাইবার এ আলোর পালস ব্যবহৃত হয়। অপটিক্যাল ফাইবার একটি সুক্ষ্ম কাঁচ তদ্ভব আলোক নল যার মধ্য দিয়ে আলোর গতিতে ডাটা স্থানান্তর করা যায়।

148. ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটকল কোনটি?

POP9

HTML

POP3

SMTP

উত্তরঃ POP3
ব্যাখ্যাঃ ই-মেইল হলো ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ পদ্ধতি । ই-মেইল গ্রহণ করার অধিক ব্যবহৃত পদ্ধতি হলো POP3. (Post Office Protocol.c)। অন্যদিকে, ই-মেইল প্রেরণ করার জন্য ব্যবহৃত পদ্ধতি হলো Simple Mail Transfer Protocol (SMTP).

149. কোনটি সঠিক নয়?

A+0= A

A.1 = A

A+A = 1

A.A’ = 1

উত্তরঃ A.A’ = 1
ব্যাখ্যাঃ বুলিয়ান উপপাদ্য অনুসারে সঠিক ফরমূলা হলো- A + 0 = A, A. I = A এবং A + A = 1. প্রদত্ত অপশনগুলোর মধ্যে A. A’ = 1 সঠিক নয়।

150. এক word কত বিট বিশিষ্ট হয় ?

4

16

8

2

উত্তরঃ 8
ব্যাখ্যাঃ Word সাধারণত 1 বাইট এর হয়। আর 1 বাইট = 8 বিট। সে হিসেবে প্রদত্ত প্রশ্নে (ক) অপশনটিই উত্তর হবে। তবে 16 বিট দ্বারাও word হতে পারে। একইভাবে 8 এর গুণিতক যেকোনো সংখ্যা দ্বারা word হতে পারে। তবে 2 ও 4 বিট দ্বারা word হয় না।

151. কোন ধরণের bus ব্যবহৃত হয় না?

input-read buts

address bus

data bus

control bus

উত্তরঃ input-read buts
ব্যাখ্যাঃ কম্পিউটার এর Bus কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। যথা: System bus এবং Expansion bus. System bus আবার তিন প্রকার। যথা: 1. Address bus, ii. control bus এবং itt, data bus: প্রদত্ত প্রশ্নের input reader bus নামে কোনো bus নেই । প্রশ্নে প্রদত্ত dat bus এর হলে data bus হলে উত্তর হবে input reader bus.

152. ROM ভিত্তিক প্রোগ্রামের নাম কি?

malware

virus

lip – lop

Firmware

উত্তরঃ Firmware
ব্যাখ্যাঃ প্রশ্নে সঠিক উত্তর নেই। ROM ভিত্তিক প্রোগ্রাম স্থায়ী যা পরিবর্তন করা যায় না। ম্যানুফ্যাকচারিং কোম্পানি যন্ত্র তৈরির সময় যন্ত্রে ROM ভিত্তিক প্রোগ্রাম দিয়ে দেয়। প্রদত্ত প্রশ্নে irmware এর স্থলে firmware হলে এটি উত্তর হতো। malware বা virus ক্ষতিকারক প্রোগ্রাম।

153. একটি লজিক গেট এর আউটপুট 1 হয় যখন এর সব ইনপুট ০ থাকে । এই গেটটি-

AND

OR

NAND

XOR

উত্তরঃ NAND
ব্যাখ্যাঃ যে লজিক NAND গেট বলে। NOR গেট এর ক্ষেত্রেও এমনটি হয়। NOR & NAND গেটকে সর্বজনীন গেট বলে ।

154. কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম?

MS DOS

Windows XP

Windows 98

Windows 7

উত্তরঃ Ans: MS DOS
ব্যাখ্যাঃ মাইক্রোসফট কর্পোরেশন পৃথিবী বিখ্যাত একটি Software প্রতিষ্ঠান। মাইক্রোসফট কর্পোরেশন এর প্রথম প্রোগ্রাম MS DOS. এটি একটি Operating System. DOS এর পূর্ণরূপ— Disk Operating System । এটি একটি বর্ণভিত্তিক Operating System

155. ডিস্ক ডিফ্রাগমেন্টেশান ব্যবহৃত হয়

ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে

ভাইরাস ধ্বংসের জন্য

খারাপ সেক্টরসমূহ পরীক্ষা করতে

ডিস্ক ফরমেট কতে

উত্তরঃ ডিস্কের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করতে
ব্যাখ্যাঃ কম্পিউটারের ফাইলগুলোকে পুনর্বিন্যস্ত করার জন্য ডিস্ক ডিফ্রাগমেন্টেশন করা হয়। এর ফলে কম্পিউটারের কাজের গতি বৃদ্ধি পায়। ভাইরাস ধ্বংস করতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়। Error checking বা disk checking করা হয় কম্পিউটারের খারাপ সেক্টর পরীক্ষা করতে। আর ডিস্ক ফরমেট করা হয় স্টোরেজ ডিভাইস ব্যবহার উপযোগী করতে।

156. কোন সাইটটিতে কেনা-বেচারজন্য নয় ?

ekhanei.com

olx.com

amazon.com

google.com

উত্তরঃ google.com
ব্যাখ্যাঃ প্রদত্ত অপশনগুলোতে ekhanei.com, olx.com এবং amazon.com ইন্টারনেটের মাধ্যমে কেনা বেচার সাইট অর্থাৎ ই-কমার্স সাইট। অন্যদিকে, google.com একটি জনপ্রিয় সার্চ ইঞ্জিন ।

157. কম্পিউটার নেটওয়ার্ক OSI মডেল এর স্তর কয়টি?

5

7

9

8

উত্তরঃ 7
ব্যাখ্যাঃ প্রশ্নে OST এর পরিবর্তে OSI (Open System Interconnection) হবে। কম্পিউটার নেটওয়ার্কে মডেমের সাতটি স্তর রয়েছে। স্তর সাতটি হলো-i. Physical layer, ii. Data link layer, iii. Network layer, iv. Transport layer, v. Session layer. vi. Presentation layer এবং vii. Application layer.

158. নিচের কোন প্রটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয় ?

Novel network

Net BEUI

TCP/IP

Linux

উত্তরঃ TCP/IP
ব্যাখ্যাঃ ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে TCP/IP প্রটোকলটি সর্বাধিক ব্যবহৃত হয়। ইন্টারনেট প্রটোকল বলতে TCP/IP কেই বুঝায়। TCP এর পূর্ণরূপ — Transmission Control Protocol.

159. কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?

@

#

&

$

উত্তরঃ @
ব্যাখ্যাঃ একটি ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকবে। একটি ই-মেইল ঠিকানা User name, domain name ও @ দ্বারা গঠিত হয়। ই-মেইল ঠিকানায় @ প্রথম ব্যবহৃত হয় ১৯৭২ সালে।

160. নিচের কোনটি সামঞ্জস্যপূর্ণ নয়?

ফেসবুক

টুইটার

উইকিপিডিয়া

লিংকড ইন

উত্তরঃ উইকিপিডিয়া
ব্যাখ্যাঃ উইকিপিডিয়া – মুক্ত বিশ্বকোষ , আর ৩ টি সামাজিক যোগাযোগ মাধ্যম ।

161. সেট A = {x: x Fibonacct সংখ্যা এবং x < 64} হলে, P(A) এর উপাদান কয়টি?

128

64

256

32

উত্তরঃ 32
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

162. 4 জন মহিলা ও 6 জন পুরুষের মধ্য থেকে 4 সদস্যবিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করতে হবে যাতে ১ জন নির্দিষ্ট পুরুষ সর্বদাই উপস্থিত থাকেন। কত প্রকারে ঐ কমিটি গঠন করা থেকে পারে ?

304

84

210

120

উত্তরঃ 84
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

163. 30 থেকে 40 পর্যন্ত সংখ্যা থেকে যে কোন একটিকে ইচ্ছেমত নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত?

1/2

3/5

5/11

6/11

উত্তরঃ 5/11
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

164. টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। 10% লাভ করতে হলে টাকায় কয়টি বিক্রয় করতে হবে?

4 টি

3 টি

2 টি

কোনটিই নয়

উত্তরঃ 4 টি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

165. দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং গ, সা, গু, 4 হলে বৃহত্তর সংখ্যাটি কত?

6

12

8

16

উত্তরঃ 12
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

166. কোন আসল ৩ বছরে মুনাফা আসলে ৫৫০০ টাকা হয়, মুনাফা আসলের ৩/৮ অংশ হলে মুনাফার হার কত?

10%

12.5%

15%

12%

উত্তরঃ 12.5%
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

167. মিঃ রেজা তার সম্পদের 12% স্ত্রীকে, 58% ছেলেকে এবং অবশিষ্ট 720000/- টাকা মেয়েকে নিলেন। তার সম্পলের মোট মূল্য কত?

2000000 টাকা

1600000 টাকা

1200000 টাকা

2400000 টাকা

উত্তরঃ 2400000 টাকা
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

168. x= √3 + √2 হলে, x3 + 1/x3 এর মান কত?

18√3

24√3

12√3

8

উত্তরঃ 18√3
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

169. logx(1/8) = -2 হলে, x = কত?

√2

2√2

4

2

উত্তরঃ 2√2
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

170. 2x + 21-x = 3 হলে, x =কত?

(0,2)

(1,3)

(0,1)

(1,2)

উত্তরঃ (0,1)
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

171. বাস্তব সংখ্যায় |2x-3|≤ 1 অসমতাটির সমাধান

1 < x < 2

x ≤1 অথবা x < 2

-x < 1 < 2

1 ≤x ≤2

উত্তরঃ 1 ≤x ≤2
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

172. একটি সমান্তর অনুক্রমে 5ম পদটি 18 এবং প্রথম 5টি পদের যোগফল 75 হলে প্রথম পদটি কত?

10

12

4

2

উত্তরঃ 12
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

173. সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ যদি a হয় তবে ক্ষেত্রফল হবে-

√3/4 a²

2/√3 a²

√3/2 a²

2/3 a²

উত্তরঃ √3/4 a²
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

174. একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোনটির মান কত?

25°

60°

45°

30°

উত্তরঃ 30°
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

175. ত্রিভুজ ABC এ

450

600

300

22.50

উত্তরঃ 300
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

176. “RAPIS” অক্ষরগুলােকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

একটি প্রাণী

একটি শহর

একটি দেশ

একটি মহাসাগর

উত্তরঃ একটি শহর
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

177. অম্বর এর প্রতিশব্দ?

পৃথিবী

জল

সমুদ্র

আকাশ

উত্তরঃ আকাশ
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

178. ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা সমূহের যোগফল-

৪৯৯৯

৫০০১

৫০৫০

৫৫০১

উত্তরঃ ৫০৫০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

179. আগামী পরশুর পরের দিন যদি রবিবার হয়, তবে গতকালের আগের দিন কি বার ছিল?

মঙ্গলবার

সোমবার

বৃহস্পতিবার

শনিবার

উত্তরঃ মঙ্গলবার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

180. ১৯৯৪ সালের ১ ডিসেম্বর বৃহস্পতিবার হলে ১৯৯৫ সালের একই তারিখ কি বার হবে?

শুক্রবার

শনি বার

বৃহস্পতিবার

রবি বার

উত্তরঃ শুক্রবার
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

181.

৯৭

১৬৪

১৯১

১৩৭

উত্তরঃ ১৬৪
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

182. UNFARE শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপটি হবে

ЯЯАЧИU

AЯƎUИᖷ

ƎЯAᖷИU

ƎUИᖷAЯ

উত্তরঃ ƎЯAᖷИU
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

183. The novelist has a hold of —- in writing .

style

tradition

history

manner

উত্তরঃ style
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

184. নিচের কোন সংখ্যাটি ধারার অন্তর্ভুক্ত নয় ১-২-৫-১০-১৩-২৬-২৯ -৪৮

১০

২৯

৪৮

উত্তরঃ ৪৮
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

185. নিম্নের চারটির মধ্যে কোনটি ভিন্ন

টিন

তামা

পিতল

লোহা

উত্তরঃ পিতল
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

186. প্রশ্নবোধক স্থানে কি বসবে? JD-KF-?-PM-TR

NJ

MI

NI

OJ

উত্তরঃ MI
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

187. দুই ব্যক্তি একটি কাজ একত্রে ৮ দিনে করতে পারে। প্রথম ব্যক্তি একা কাজটি ১২ দিনে হতে পারে। দ্বিতীয় ব্যক্তি একা ঐ কাজটি কত দিনে করতে পারবে?

২৪ দিনে

২৫ দিনে

২০ দিনে

৩০ দিনে

উত্তরঃ ২৪ দিনে
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

188.

৬:১৫

৭:২০

৮:৪০

৭:৪০

উত্তরঃ ৭:২০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

189. নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়

২৬৩

২৩৩

২৫৩

২৪১

উত্তরঃ ২৫৩
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

190. একজন লোক একটি নির্দিষ্ট স্থান A থেকে হা শুরু করে ১২ কিলােমিটার উত্তর দিকে গেল এবং সেখান থেকে ৫ কিলােমিটার পূর্ব দিকে গেল। যাত্রা শেষে সে A অবস্থান থেকে কত দূরে থাকবে?

১৩ কি. মি.

১৭ কি. মি.

১৫ কি. মি.

১৪ কি, মি.

উত্তরঃ ১৩ কি. মি.
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

191. গোল্ডেন মিন (Golden Mean) হলো

সমস্ত সম্ভাব্য কর্মের গড়

ত্রিভূজের দুটি বাহন ভূ-কেন্দ্রিক সম্পর্ক

একটি প্রাচীন দার্শনিক ধারার নাম

দুটি চরম পন্থায় মধ্যবর্তী অবস্থা

উত্তরঃ দুটি চরম পন্থায় মধ্যবর্তী অবস্থা
ব্যাখ্যাঃ Golden Mean বা সুবর্ণ মধ্যক ধারণাটির প্রবর্তক মহামান্য দার্শনিক এরিস্টটল। তিনি দুইটি চরম পন্থার (মতবাদের) মধ্যবর্তী অবস্থান অথবা ভারসাম্যপূর্ণ অবস্থা বুঝাতে গোল্ডেন মিন প্রত্যয়টি ব্যবহার করেছেন। সুবর্ণ মধ্যক ধারণাটিকে সহজে ব্যক্ত করা যায় এভাবে চলতে হবে মধ্য পথে, ভারসাম্যের পথে, সেই পথেই মুক্ত হবে দৃষ্টি, জাগ্রত হবে জ্ঞান, উপলব্ধি হবে শান্তির।

192. কোন বছর ইউ এন ভি পি (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে?

১৯৯৫

১৯৯৯

১৯৯৮

১৯৯৭

উত্তরঃ ১৯৯৭
ব্যাখ্যাঃ United Nations Development Programme (UNDP) সুশাসনের সংজ্ঞা প্রবর্তন করে ১৯৯৭ সালে। UNDP সুশাসন নিশ্চিতকরণে ৯টি উপাদান উল্লেখ করেছে। উপাদান নয়টি হচ্ছে ১. সমঅংশীদারিত্ব, ২. আইনের শাসন ৩. স্বচ্ছতা ৪. সংবেদনশীলতা ৫. সংখ্যাগরিষ্ঠের মতের প্রাধান্য ৬. সমতা ও ন্যায্যতা ৭. কার্যকারিতা ও দক্ষতা ৮. জবাবদিহিতা এবং ৯. কৌশলগত লক্ষ্য।

193. শূন্যবাদ যে ল্যাটিন শব্দ থেকে উদ্ভূত তার অর্থ –

সূত্র

সর্বজনীন

কিছুই না

কোন কিছু

উত্তরঃ কিছুই না
ব্যাখ্যাঃ শূন্যবাদের ইংরেজি প্রতিশব্দ Nihilism যা ল্যাটিন শব্দ Nihil থেকে এসেছে যার অর্থ ‘Nothing’ বা কিছুই নয়। শূন্যবাদ মূলত একটি সংশয়বাদী দার্শনিক মতবাদ যেখানে সবকিছুই শূন্য এবং শূন্য থেকেই সবকিছুর সৃষ্টি বলে মনে করা হয়। পাশ্চাত্য দর্শনের অন্যতম প্রধান শূন্যবাদী দার্শনিক ফেডারিক নীটশে তাঁর দর্শনে ঈশ্বরকে মৃত বলে ঘোষণা করেন। আর ভারতীয় দর্শনে শূন্যবাদ অনুযায়ী সবকিছুই শূন্য, মিথ্যা বা মায়া ।

194. ব্যক্তি সহনশীলতার শিক্ষা লাভ করে-

কর্তব্যবোধ থেকে

আইনের শিক্ষা থেকে

মূল্যবোধের শিক্ষা থেকে

সুশাসনের শিক্ষা থেকে

উত্তরঃ মূল্যবোধের শিক্ষা থেকে
ব্যাখ্যাঃ যে শিক্ষার মাধ্যমে ঐতিহ্যগতভাবে স্বীকৃত, মমত্বপূর্ণ, মানবীয়, আদর্শিক ও কাঙ্ক্ষিত আচরণ অনুশীলনের প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে মূল্যবোধ শিক্ষা বলে। ব্যক্তির মধ্যে আত্মমর্যাদাবোধ, মানবপ্রেম, সত্যবাদিতা, অহিংসা, কঠোর শ্রম, সাম্য, ন্যায়ধর্ম, নিরপেক্ষতা, গণতান্ত্রিকবোধ, সৌহার্দ্য, মমত্ববোধ, সাহস, দেশপ্রেম, দায়িত্বশীলতা, সৃজনশীলতা, সহনশীলতা, শ্রদ্ধাবোধ, উৎপাদনশীলতা, কাম্য জনসংখ্যার ধারণা ইত্যাদি জাগ্রত হয় মূল্যবোধ শিক্ষার মাধ্যমে।

195. সুশাসনের কোন নীতি সংগঠনের স্বাধীনতাকে নিশ্চিত করে ?

অংশগ্রহণ

স্বচ্ছতা

জবাবদিহিতা

সাম্য ও সমতা

উত্তরঃ স্বচ্ছতা
ব্যাখ্যাঃ সুশাসনের অংশগ্রহণের নীতি সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা বিধান করে। কেননা, কোনো সংগঠনের অংশগ্রহণের নিশ্চয়তা না থাকলে সে সংগঠনের গণতন্ত্র চর্চা বা স্বাধীন বিকাশের সুযোগ থাকে না এবং জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সাম্য ও সমতার নীতি অনুসরণের প্রশ্নটিও অবান্তর হয়ে পড়ে। আর এ কারণেই UNDP অংশগ্রহণকে মানবাধিকারের অন্তর্ভুক্ত করেছে।

196. নিচের কোন রিপোর্টে বিশ্বব্যাংক সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে ?

শাসন প্রক্রিয়া ও মানব উন্নয়ন

শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন

শাসন প্রক্রিয়া ও সুশাসন

শাসন প্রক্রিয়া এবং নৈতিক শাসন প্রক্রিয়া

উত্তরঃ শাসন প্রক্রিয়া এবং উন্নয়ন
ব্যাখ্যাঃ বিশ্বব্যাংক ১৯৯২ সালের ‘Governance and Development’ রিপোর্টে সুশাসনের সংজ্ঞা নির্ধারণ করে। এছাড়াও বিশ্ব ব্যাংক ১৯৯৪ সালের ‘Governance: The World Bank’s Experience রিপোর্টে সুশাসনের কার্যাবলি মূল্যায়নের জন্য ৪টি বিষয় উল্লেখ করে। এগুলো হলো- ১. সরকারি খাত ব্যবস্থাপনা, ২ জবাবদিহিতা, ৩. উন্নয়নের আইনী কাঠামো এবং ৪. স্বচ্ছতা ও তথ্য নিশ্চিতকরণ।

197. নিচের কোনটি সুশাসনের উপাদান নয়?

নৈতিক শাসন

অংশগ্রহণ

স্বচ্ছতা

জবাবদিহিতা

উত্তরঃ নৈতিক শাসন
ব্যাখ্যাঃ জাতিসংঘ সুশাসনের ৮টি উপাদান (অংশগ্রহণ, আইনের শাসন, জবাবদিহিতা, ন্যায়বিচার, স্বচ্ছতা, কার্যকরী ও দক্ষ প্রশাসন, দায়বদ্ধতা, সংখ্যাগরিষ্ঠ মতের প্রাধান্য) চিহ্নিত করেছে। ইউএনডিপি এই ৮টি উপাদানের সাথে আরও একটি উপাদান (কৌশলগত লক্ষ্য) যোগ করে ৯টি উপাদানের এবং বিশ্বব্যাংক ৪৫ উপাদানের উল্লেখ করেছে যার কোনটিতেই নৈতিক শাসনকে সুশাসনের উপাদান হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। প্রকৃত প্রস্তাবে নৈতিক শাসন হচ্ছে ব্যক্তির বিবেক থেকে উদ্ভূত ব্যক্তিগত ব্যাপার যার সাথে প্রতিষ্ঠানের সুশাসনের কোনো সম্পর্ক নেই ।

198. নিচের কোনটি সংস্কৃতির উপাদান নয়?

প্রতীক

ভাষা

আইন

মূল্যবোধ

উত্তরঃ আইন
ব্যাখ্যাঃ মানুষের সমগ্র জীবনাচারের পরিশীলিত ও মার্জিত রূপ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতির ধারণা সার্বজনীন নয় বরং আপেক্ষিক। জাতিভেদে সংস্কৃতিগত ভিন্নতা পরিলক্ষিত হয়। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর সকল জাতির সংস্কৃতির মধ্যে কিছু সাধারণ উপাদানের উপস্থিতি লক্ষ্য করা যায়, যার অন্যতম কয়েকটি হচ্ছে ভাষা, প্রতীক, বিশ্বাস, ধারণা, আদর্শ, রীতিনীতি, প্রথা, মূল্যবোধ, লোকাচার, শিল্প-সাহিত্য ইত্যাদি। অন্যদিকে, আইন সংস্কৃতির উপাদান কিনা তা নিয়ে সমাজতাত্ত্বিক ও নৃবিজ্ঞানীদের মধ্যে মতপার্থক্য পরিলক্ষিত হয়। তাদের কেহ আইনকে সংস্কৃতির উপাদানের অন্তর্ভুক্ত করলেও অনেকে বর্জন করেছেন।

199. জেরেমি বেন্থাম কোন দেশের অধিবাসী ছিলেন?

মার্কিন যুক্তরাষ্ট্র

ফ্রান্স

জার্মান

যুক্তরাজ্য

উত্তরঃ যুক্তরাজ্য
ব্যাখ্যাঃ জেরেমি বেন্থাম (১৭৪৮-১৮৩২) ছিলেন একজন ইংরেজ দার্শনিক, আইনজ্ঞ এবং সমাজ সংস্কারক। তিনি ছিলেন আধুনিক উপযোগবাদের (Utilitarianism) প্রবক্তা। Greatest Happiness Principle এর উপর প্রতিষ্ঠিত তাঁর উপযোগবাদকে বলা হয় সুখবাদী উপযোগবাদ। যার মূল বক্তব্য হচ্ছে- “সর্বাধিক সংখ্যক লোকের সর্বাধিক সুখই সর্বাপেক্ষা ভালো বা নৈতিকতার মানদণ্ড। ”

200. মূল্যবোধ পরীক্ষা করে –

ভাল ও মন্দ

ন্যায় ও অন্যায়

নৈতিকতা ও অনৈতিকতা

উপরের সবগুলো

উত্তরঃ উপরের সবগুলো
ব্যাখ্যাঃ মূল্যবোধ হচ্ছে মানুষের সামাজিক জীবনাচারের আদর্শিক দিক যার দ্বারা ব্যক্তির আচার-আচরণ ও কর্মকাণ্ড পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় এবং সমাজ জীবনে ঐক্য ও সুশৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। শিষ্টাচার, সততা, ভাল-মন্দ, ন্যায়-অন্যায়, নৈতিকতা-অনৈতিকতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ, সহনশীলতা, সহমর্মিতা প্রভৃতি মানবীয় গুণাবলী মূল্যবোধের আদর্শ দ্বারা পরীক্ষিত বা মূল্যায়িত হয়।

প্রত্যেকটা পোস্টের রিভিও চলমান আসা করি ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *