11th BCS Question and solution
11th BCS Question and solution উত্তর ভুল মনে হলে আপনি…
11th BCS Question and solution
উত্তর ভুল মনে হলে আপনি সঠিক উত্তরটি আমাদের মেইল করুন , আমরা পরবর্তিতে আপডেট করে দিব ।
১. সমাস ভাষাকে –
ক. বিস্তৃত করে
খ. সংক্ষেপ করে
গ. অর্থবোধক করে
ঘ. ভাষারূপ ক্ষু্ন্ন করে
উত্তরঃ খ. সংক্ষেপ করে
ব্যাখ্যাঃ সমাস মানে সংক্ষেপণ, একাধিক পদের একপদীকরণ। বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
২. বৈরাগ্য সাধনে —–সে আমার নয় । শূণ্যস্থান পূরণ করুন
ক. মুক্তি
খ. আনন্দ
গ. আশ্বাস
ঘ. বিশ্বাস
উত্তরঃ ক. মুক্তি
৩. বাংলার গীতিকবিতায় ভোরের পাখি কে ?
ক. প্যারিচাঁদ মিত্র
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ গ. বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যাঃ বাংলা গীতিকবিতার জনক বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে ‘ভোরের পাখি’ উপাধি দেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক: প্যারীচাঁদ মিত্র বাংলা উপন্যাসের প্রথম রচয়িতা এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি- অপরাজেয় কথাশিল্পি।
৪. কোনটি শুদ্ধ বাক্য ?
ক. একটি গোপন কথা বলি
খ. একটা গোপনীয় কথা বলি
গ. একটি গুপ্ত কথা করি
ঘ. একটি গোপন কথা বলি
উত্তরঃ খ. একটা গোপনীয় কথা বলি
৫. ‘শিষ্টাচার’ – এর সমার্থক শব্দ কোনটি ?
ক. সদাচার
খ. নিষ্ঠা
গ. সংযম
ঘ. সততা
উত্তরঃ ক. সদাচার
৬. সংশয় – এর বিপরীতার্থক শব্দ কোনটি ?
ক. বিস্ময়
খ. নির্ভর
গ. দ্বিধা
ঘ. প্রত্যয়
উত্তরঃ ঘ. প্রত্যয়
ব্যাখ্যাঃ সংশয়’ শব্দের ব্যাকরণিক পরিচয় বিশেষ্য। যার অর্থ সন্দেহ, দ্বিধা। এর বিপরীতার্থক শব্দ হলো প্রতায়।
৭. ‘ক্ষমার যোগ্য’ এর বাক্য সংকোচন –
ক. ক্ষমাপ্রার্থী
খ. ক্ষমার্হ
গ. ক্ষ্যমাপ্রদ
ঘ. ক্ষমা
উত্তরঃ খ. ক্ষমার্হ
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৮. ‘—— সেপ্টম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস’ । শূণ্যস্থান পূরণ করুন ।
ক. ৬ ই
খ. ৮ ই
গ. ৫ ই
ঘ. ১০ ই
উত্তরঃ খ. ৮ ই
ব্যাখ্যাঃ প্রতি বছর ৮ সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয়
৯. ‘মোস্তফা চরিত’ গ্রন্থের রচিয়তা –
ক. মোঃ বরকতউল্লাহ
খ. মুহম্মদ আব্দুল হাই
গ. মাওলানা আকরাম খাঁ
ঘ. মুহম্মদ শহীদুল্লাহ
উত্তরঃ গ. মাওলানা আকরাম খাঁ
ব্যাখ্যাঃ মওলানা আকরম খাঁ রচিত বাংলা সাহিত্যের অক্ষয় কীর্তি ‘মোস্তফা চরিত’ হযরত মোহাম্মদ (স.) এর জীবনী। তাঁর রচিত অন্যান্য গ্রন্থ হলো তফসিরুল কোরআন (পবিত্র কোরআনের বঙ্গানুবাদ), সমস্যা ও সমাধান, মোসলেম বাংলার সামাজিক ইতিহাস, মুক্তি ও ইসলাম প্রভৃতি।
১০. ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ গ্রন্থটির রচিয়তা –
ক. আতাউর রহমান খান
খ. আবুল মনসুর আহমদ
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. মুহম্মদ আব্দুল হাই
উত্তরঃ খ. আবুল মনসুর আহমদ
ব্যাখ্যাঃ আবুল মনসুর আহমদ-এর অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ হলো- আবে হায়াত (উপন্যাস); ফুড কনফারে (গল্পগ্রন্থ): শেরে বাংলা থেকে বঙ্গবন্ধু (রাজনীতি বিষয়ক গ্রন্থ)।
১১. পুঁথি সাহিত্যের প্রাচীন তম লেখক –
ক. ভারতচন্দ্র রায়
খ. কাজী দৌলত
গ. সৈয়দ হামজা
ঘ. আব্দুল হাকিম
উত্তরঃ গ. সৈয়দ হামজা
ব্যাখ্যাঃ পুঁথি সাহিত্যের প্রাচীন তম লেখক -সৈয়দ হামজা হলেও পুথি সাহিত্যের সার্থক ও জনপ্রিয় লেখক ফকির গরীবুল্লাহ ।(আনু. ১৬৮০ – ১৭৭০) এদেশের অষ্টাদশ শতাব্দীর একজন সাহিত্যিক। ফকির গরীবুল্লাহ হুগলি জেলার (তখনকার বর্ধমান এর অংশ) বালিয়া পরগনার হাফিজপুর গ্রামের অধিবাসী। গরীবুল্লাহ সম্পর্কে তেমন তথ্য পাওয়া যায় না। তাঁর পিতার নাম শাহ্ দুন্দীর (সাহা দুন্দি)। তথ্যের অভাবে গরীবুল্লাহ – এর সময় নির্ধারন করা দুরূহ। সাহিত্যকর্ম: তাঁর রচনা কোনগুলো তা নিয়েও মতবিরোধ আছে। তবে আমির হামজা প্রথম পর্ব তাঁর রচনা। ফকির গরীবুল্লাহ – এর ইউসুফ – জোলেখা নামে একটি কাব্যগ্রন্থ আছে। মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন, কাব্যটি ১৭৬৫ সালের পর রচিত। ঐতিহাসিকরা বলেন,আঠারো শতকের মধ্যভাগে ফকির গরীবুল্লাহ কয়েকটি পুঁথি রচনা করেন। সেগুলো হচ্ছে: ইউসুফ জোলেখা, আমির হামজা, সোনাভান ও সতয়পীরের পুঁথি। মৃত্যু: তাঁর মৃত্যুর কোনো সঠিক সাল, বা তারিখ পাওয়া যায় না।
১২. ‘চাচা কাহিনীর’ লেখক –
ক. সৈয়দ শামছুল হক
খ. শওকত ওসমান
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. ফররুখ আহমেদ
উত্তরঃ গ. সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যাঃ চাচা কাহিনী সৈয়দ মুজতবা আলীর একটি রম্যরচনা। তাঁর রচিত অন্যান্য বিখ্যাত গ্রন্থ হলো- পঞ্চতন্ত্র, ময়ূরকণ্ঠী, টুনি মেম, দেশে-বিদেশে, শবনম, শহর-ইয়ার, তুলনাহীন, অবিশ্বাস্য, কত না অশ্রু জলে প্রভৃতি।
১৩. বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে –
ক. কারক
খ. শব্দ
গ. পদ
ঘ. ক্রিয়াপদ
উত্তরঃ গ. পদ
ব্যাখ্যাঃ বিভক্তিযুক্ত প্রত্যেক শব্দই পদ। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই পদ। পদ ৫ প্রকার- বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া ।
১৪. রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক –
ক. তারাশংকর
খ. শরৎচন্দ্র
গ. বঙ্গিমচন্দ্র
ঘ. নজরুল ইসলাম
উত্তরঃ খ. শরৎচন্দ্র
ব্যাখ্যাঃ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৫ সেপ্টেম্বর ১৮৭৬ – ১৬ জানুয়ারি ১৯৩৮) ছিলেন একজন বাঙালি লেখক, ঔপন্যাসিক, ও গল্পকার। তিনি দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। তার অনেক উপন্যাস ভারতবর্ষের প্রধান ভাষাগুলোতে অনূদিত হয়েছে। বড়দিদি (১৯১৩), পল্লীসমাজ (১৯১৬), দেবদাস (১৯১৭), চরিত্রহীন (১৯১৭), শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭ – ১৯৩৩), দত্তা (১৯১৮), গৃহদাহ (১৯২০), পথের দাবী (১৯২৬), পরিণীতা (১৯১৪), শেষ প্রশ্ন (১৯৩১) ইত্যাদি শরৎচন্দ্র রচিত বিখ্যাত উপন্যাস। বাংলা সাহিত্যের ইতিহাসে অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তার দরুন তিনি ‘অপরাজেয় কথাশিল্পী’ নামে খ্যাত।শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক উপন্যাস ” শ্রীকান্ত “। শ্রীকান্ত ‘ র একটি শক্তিশালী চরিত্র ” রাজলক্ষ্মী “।
১৫. বেগম রোকেয়ার রচনা কোনটি ?
ক. আয়না
খ. ভাষা ও সাহিত্য
গ. অবরোধবাসিনী
ঘ. লাল সালু
উত্তরঃ গ. অবরোধবাসিনী
ব্যাখ্যাঃ বেগম রোকেয়ার রচিত গ্রন্থ হলো: প্রবন্ধ- অবরোধবাসিনী, মতিচূর এবং উপন্যাস- সুলতানার স্বপ্ন, পদ্মরাগ। ভাষা ও সাহিত্য (প্রবন্ধ)- মুহম্মদ আবদুল হাই, আয়না (গল্পগ্রন্থ)-আবুল মনসুর আহমদ, লালসালু (উপন্যাস)- সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা।
১৬. কেনাটি শুদ্ধ ?
ক. সৌজন্যতা
খ. সৌজন্নতা
গ. সৌজন্য
ঘ. সৌজন্ন
উত্তরঃ গ. সৌজন্য
ব্যাখ্যাঃ সৌজন্নতা ও সৌজন্যতা এবং সৌজনতা শব্দগুলো প্রত্যয়ঘটিত অতন্ধি: শুদ্ধরূপ- সৌজন্য
১৭. ‘অর্ধচন্দ্র’ এর অর্থ –
ক. অমাবস্যা
খ. গলাধাক্কা দেওয়া
গ. কাস্তে
ঘ. দ্বিতীয়
উত্তরঃ খ. গলাধাক্কা দেওয়া
ব্যাখ্যাঃ অর্ধচন্দ্র বাগধারার অর্থ- গলাধাক্কা দেওয়া।
১৮. ‘সূর্য’ – এর প্রতিশব্দ
ক. সধাংশু
খ. শশাংক
গ. আদিত্য
ঘ. বিধু
উত্তরঃ গ. আদিত্য
ব্যাখ্যাঃ “সূর্য” এর প্রতিশব্দ হলো আদিতা, সবিতা, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, আফতাব, অর্ক, ভানু, প্রভাকর, দিনমণি, দিনপতি, মিহির, হরিদশ্ব প্রভৃতি। চাঁদের প্রতিশব্দ- শশী, শশধর, সুধাকর, শশাঙ্ক, হিসাতে,সুধাংশু, বিষ্ণু প্রভৃতি ।
১৯. `Justice delayed is justice denied’ was stated by –
ক. Shakespeare
খ. Emerson
গ. Gladstone
ঘ. Disraeli
উত্তরঃ গ. Gladstone
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত চরণটির রচয়িতা William Ewart Gladstone ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ। তাঁর অপর একটি উক্তি হলো- Justice hurried is justice buried
২০. `syntax’ means –
ক. Supplementary tax
খ. Sentence building
গ. Manner of speech
ঘ. Synchronizing
উত্তরঃ খ. Sentence building
ব্যাখ্যাঃ Syntax বা বাক্যতত্ত্ব বাক্যের গঠন নিয়ে আলোচনা করে তাই সঠিক উত্তর হবে Sentence building
২১. Choose the correct sentence –
ক. He was hunged for murder
খ. He has been hunged for murder
গ. He was hanged for murder
ঘ. He had been hunged for murder
উত্তরঃ গ. He was hanged for murder
ব্যাখ্যাঃ ফাঁসিতে ঝুলানোকে hanged for. আর ঝুলানো বা টাঙানো হলো Hung.
২২. Choose the correct sentence –
ক. The rich is not always happy
খ. Rich is not always happy
গ. The rich is not happy always
ঘ. The rich are noy always happy
উত্তরঃ ঘ. The rich are not always happy
ব্যাখ্যাঃ The rich is not happy always তখন Adjective-এর পূর্বে the বসলে সেটি plural common noun এ পরিণত হয়।
২৩. What is the synonym of `Incite’ ?
ক. Urge
খ. Permit
গ. Instigate
ঘ. deceive
উত্তরঃ গ. Instigate
ব্যাখ্যাঃ Incite and instigate – মানে উত্তেজিত করা । permit -অনুমতি দান করা, urge- তাড়া করা , deceive-প্রতারনা করা
২৪. What is the antonym `Honorary’ ?
ক. Literary
খ. Honorable
গ. Salaried
ঘ. Official
উত্তরঃ গ. Salaried
ব্যাখ্যাঃ Honorary-(অবৈতনিক, বেতনবিহীন) antonym হলো solaried ( বেতনভুক্ত) -Literary- সাহিত্য বিষয়ক, Honourble-মাননীয় , Official-আনুষ্ঠানিক।
২৫. What is the verb of the word ability ?
ক. Ableness
খ. Enable
গ. ably
ঘ. able
উত্তরঃ খ. Enable
ব্যাখ্যাঃ Ability (n) – সামর্থ্য Able (adj) সমর্থ enable (v)- সমর্থ হওয়া।
২৬. Who is poet of the Victorian age ?
ক. Mathew Arnold
খ. Helen keller
গ. Shakespeare
ঘ. Robert Browning
উত্তরঃ ঘ. Robert Browning
ব্যাখ্যাঃ Victorian Age (1850-1900). Mathew Arnold (1822-1888), Robert Browning (1812 1889) Mathew Arnold as fare feet – The Scholar Gipsy, Sohrab and Rustom, The Rugby ইত্যাদি। Chapel Robert Browning afbe faure after an- The Patriot, Rabbi Ben Ezra, Andrea Del Sarto Shakespare afse fame after e-Under the Greenwood Tree. The Rape of Lucrece, Venus and Adonis ইত্যাদি।
২৭. Who is the author of `For Whom the Bell Tolls’ ?
ক. Lord Tennison
খ. Homer
গ. Charles Dickens
ঘ. Ernest Hemingway
উত্তরঃ ঘ. Ernest Hemingway
ব্যাখ্যাঃ আমেরিকান লেখক Earnest Hemingway রচিত বিখ্যাত উপন্যাস- The Sun Also Rises,A farewell to Arms, The Old Man and the Sea, For Whom the Bell Tolls Charles Dickens রচিত উপন্যাস – David Copperfield, A Tale of Two Cities, Oliver Twist, Great Expectation ইত্যাদি। Alfred Tennison are fare afere om Ulysses. The Lotos Eaters. The Lady of Shalott
২৮. Fill in the blanks ” He has assured me_______safety’ ?
ক. with
খ. of
গ. for
ঘ. at
উত্তরঃ খ. of
ব্যাখ্যাঃ Assure of অর্থ নিশ্চিত করা।
২৯. May Allah help you. What kind of sentence is this ?
ক. Assertive
খ. Imperative
গ. Optative
ঘ. Exclamatory
উত্তরঃ গ. Optative
ব্যাখ্যাঃ ইচ্ছা, প্রার্থনা কিংবা আকাঙ্খা প্রকাশে Optative Sentence ব্যবহৃত হয়। যেমন: Wish you a great success।
৩০. A rolling stone gathers no moss. what rolling’ is ?
ক. Gerund
খ. Participle
গ. Verbal noun
ঘ. Adjective
উত্তরঃ ঘ. Adjective
ব্যাখ্যাঃ Verb এর সাথে ing যুক্ত হয়ে যদি adj এর মত কাজ করে তাহলে তাকে Participle বলে।
৩১. He has been ill___Friday last. Fill in the blanks.
ক. in
খ. since
গ. from
ঘ. on
উত্তরঃ খ. since
ব্যাখ্যাঃ Point of time এর পূর্বে since বসে; Period of time এর পূর্বে for বসে
৩২. Which is the noun of the word beautiful ?
ক. Beautify
খ. Beauty
গ. Beautifully
ঘ. Beautious
উত্তরঃ খ. Beauty
ব্যাখ্যাঃ Beautiful হল Adj Beautify হলো সুন্দরকরন/ সজ্জিত করন যা verb । প্রত্যেকটি word beauty এই noun থেকে এসেছে।
৩৩. Hold water means –
ক. keep water
খ. Store
গ. Bear examination
ঘ. Drink water
উত্তরঃ গ. Bear examination
ব্যাখ্যাঃ Hold water টিঁকে থাক, Bear examination পরীক্ষার টিকে থাকা।
৩৪. Out and out means –
ক. Noat at all
খ. Man of outside
গ. To be last
ঘ. Throughly
উত্তরঃ ঘ. Throughly
ব্যাখ্যাঃ Out and out- সম্পূর্ণ (thoroughly) ।
৩৫. প্রাচীন ‘চন্দ্রদ্বীপ’ – এর বর্ তমান নাম –
ক. মালদ্বীপ
খ. হাতিয়া
গ. বরিশাল
ঘ, হাতিয়া
উত্তরঃ গ. বরিশাল
ব্যাখ্যাঃ প্রাচ্যের ভেনিস নামে পরিচিত বরিশালের প্রাচীন নাম চন্দ্রদীপ, বাকলা, বাখেরগঞ্জ । রামপালের তাম্রশাসন এবং আইন ই আকবরী গ্রন্থে চন্দ্রদীপের নাম উল্লেখ পাওয়া যায়
৩৬. মা ও মণি হলো –
ক. একটি উপন্যাসের নাম
খ. একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী
গ. একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম
ঘ. একটি প্রসাধনী শিল্পের নাম
উত্তরঃ গ. একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম
ব্যাখ্যাঃ মা ও মণি হলো একটি ক্রীড়া প্রতিযোগিতা যা ১৯৯২ সালে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
৩৭. বি.কে. এস. পি হলো –
ক. একটি কিশোর ফুটবল টিমের নাম
খ. একটি সংবাদ সংস্থার নাম
গ. একটি ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম
ঘ. একটি ক্রিয়া ও সংগীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
উত্তরঃ গ. একটি ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের নাম
ব্যাখ্যাঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকার অদূরে সাভারে অবস্থিত। ১৯৭৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পেটি নামে প্রতিষ্ঠা লাভ করে পরবর্তীতে ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান রাখা হয়।
৩৮. ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো –
ক. ঔষধ শিল্পের দেশীয় কাঁচামালের ব্যবহার নিশ্চিত করা
খ. অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
গ. ঔষধ শিল্পের দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেয়া
ঘ. বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহার বাধ্য করা
উত্তরঃ খ. অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা
৩৯. কোনে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী ?
ক. রংপুর
খ. ফরিদপুর
গ. রাজশাহী
ঘ. যশোর
উত্তরঃ ঘ. যশোর
ব্যাখ্যাঃ রাজশাহী রেশম, ফরিদপুর-পাট। যশোর তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী।
৪০. ইউরিয়া সারের কাঁচামাল
ক. অপরিশোধিত তেল
খ. মিথেন গ্যাস
গ. এমোনিয়া
ঘ. ক্লিংকার
উত্তরঃ খ. মিথেন গ্যাস
ব্যাখ্যাঃ
ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হলো মিথেন গ্যাস। বাংলাদেশে ইউরিয়া সারের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস
৪১. বাসস একটি –
ক. খবরের কাগজের নাম
খ. একটি প্রেস ক্লাবের নাম
গ. একটি সংবাদ সংস্থার নাম
ঘ. একটি বিদেশি কোম্পানির নাম
উত্তরঃ গ. একটি সংবাদ সংস্থার নাম
ব্যাখ্যাঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা ঢাকার পল্টনে অবস্থিত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের সালের ১ জানুয়ারি বাসস প্রতিষ্ঠিত হয়।
৪২. বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয় –
ক. ২৬ মার্চ
খ. ২১ ফেব্রুয়ারি
গ. ১৬ ডিসেম্বর
ঘ. ১৪ ডিসেম্বর
উত্তরঃ ঘ. ১৪ ডিসেম্বর
ব্যাখ্যাঃ ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাকালে পাকিস্তানী হানাদার বাহিনী নির্বিচারে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করে। তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। ২৬শে মার্চ- স্বাধীনতা দিবস, ২১শে ফেব্রুয়ারি- শহীদ দিবস, ১৬ই ডিসেম্বর- বিজয় দিবস।
৪৩. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
ক. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
খ. পার্বত্য চট্টগ্রামের বনভূমি
গ. সিলেটের বনভূমি
ঘ. খুলনা, বরিশাল ও পটুয়াখালির বনভূমি
উত্তরঃ ক. ভাওয়াল ও মধুপুরের বনভূমি
৪৪. চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নিমার্ণের প্রধান উদ্দেশ্য –
ক. ঢাকা শহরকে নদীর ওপারে বিস্তৃত করা
খ. দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে
গ. ঢাকা-আরিচা রোডে যানবাহন চলাচলের চাপ কমানো
ঘ. বাংলাদেশ-চীনের মধ্যে সুসম্পর্কের স্থায়ী বন্ধন সৃষ্টি করে
উত্তরঃ খ. দেশের দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করে
ব্যাখ্যাঃ চীন-বাংলাদেশ মৈত্রী সেতু-১ নির্মাণের প্রধান উদ্দেশ্য দেশের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার পরিবহন ব্যবস্থা উন্নত করা। এটি ঢাকার পোস্তগোলা পয়েন্টে বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত প্রথম সেতু ।
৪৫. বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কী ?
ক. ১০ : ৬
খ. ১১ : ৭
গ. ৯ : ৫
ঘ. ১০.৫ : ৭.৫
উত্তরঃ ক. ১০ : ৬
ব্যাখ্যাঃ মানচিত্র খচিত পতাকার ডিজাইনার- শিব নারায়ন দাস। বর্তমান ডিজাইনার কাম্রুল হাসান । ১৯৭১ সালের ২রা মার্চ আ স ম আবদুর রব ঢাবির কলাভবনের বটতলায় প্রথম জাতীয় পতাকা উত্তলন করেন ।
৪৬. বাংলাদেশের বৃহত্তর নদী কোনটি ?
ক. যমুনা
খ. পদ্মা
গ. ব্রক্ষপুত্র
ঘ. মেঘনা
উত্তরঃ ঘ. মেঘনা
ব্যাখ্যাঃ দৈর্ঘ্য, গ্রন্থ এবং গভীরতায় বাংলাদেশের বৃহত্তম নদী মেঘনা; আর ব্রহ্মপুত্র’ হলো বাংলাদেশের দীর্ঘতম নদ। চর বেশি আছে যমুনা নদীতে।
৪৭. হরিপুর তেলক্ষেত্র আবিষ্কার হয় –
ক. ১৯৮৫ সালে
খ. ১৯৮৬ সালে
গ. ১৯৮৭ সালে
ঘ. ১৯৮৪ সালে
উত্তরঃ খ. ১৯৮৬ সালে
ব্যাখ্যাঃ সিলেট জেলার হরিপুরে ১৯৮৬ সালে তেল আবিষ্কৃত হয়। উত্তোলন ১৯৮৭ সালে। বন্ধ হয় ১৯৯৪ সালে।
৪৮. মিশুকের স্থপতি কে ?
ক. মোস্তফা মনোয়ারা
খ. শামীম সিকদার
গ. হামিদুজ্জামান খান
ঘ. মঈনুল হোসেন
উত্তরঃ গ. হামিদুজ্জামান খান
ব্যাখ্যাঃ মিশুক ভাস্কর্যটি ঢাকার শাহবাগে শিশু পার্কের সামনে অবস্থিত। এর স্থপতি হামিদুজ্জামান খান। তাঁর অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কার্য হলো- সংশপ্তক (জাহাঙ্গীর নগর বিশ্বব্যিালয়), স্বাধীনতা (কাজী নজরুল ইসলাম এভিনিউ), ক্যাম্পাস (ঢাকা বিশ্ববিদ্যালয়) প্রকৃতি
৪৯. বাংলাদেশের কোন জেলার বেশি পাট উৎপন্ন হয় ?
ক. রংপুর
খ. ময়মনসিংহ
গ. ফরিদপুর
ঘ. টাংগাইল
উত্তরঃ গ. ফরিদপুর
ব্যাখ্যাঃ .২০১০ সালে ড মক্সুদুল আলম পাটের জিনোম আবিষ্কার করেন।
৫০. বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত ?
ক. ২ কোটি একর
খ. ২ কোটি ৫০ লক্ষ একর
গ. ২ কোটি ৪০ লক্ষ একর
ঘ. ২ কোটি ২৫ লক্ষ একর
উত্তরঃ গ. ২ কোটি ৪০ লক্ষ একর
ব্যাখ্যাঃ ২০১৯ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী ৫৫.৫৬ হেক্টর
৫১. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ?
ক. ২২৫ নটিক্যাল মাইল
খ. ২০০ নটিক্যাল মাইল
গ. ২৫০ নটিক্যাল মাইল
ঘ. ১০ নটিক্যাল মাইল
উত্তরঃ খ. ২০০ নটিক্যাল মাইল
ব্যাখ্যাঃ বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল আর রাজনৈতিক সমুদ্রসীমা ৩৫০ নটিক্যাল মাইল আর
৫২. মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত ?
ক. গঙ্গা
খ. ব্রক্ষ্মপুত্র
গ. করতোয়া
ঘ. মহানন্দা
উত্তরঃ গ. করতোয়া
ব্যাখ্যাঃ বাংলাদেশের অন মহাস্থানগড়ের পূর্ব নাম । মহাস্থানগড় বগুড়া বেগার করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত। বগুড়া জেলায় অবস্থিত মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল ।
৫৩. আন্তর্জাতিক রোটারী সংস্থার প্রতিষ্ঠাতা –
ক. Badel Powel
খ. Paul harris
গ. W.Silson
ঘ. H.Wilson
উত্তরঃ খ. Paul Harris
ব্যাখ্যাঃ মার্কিন আইনজীনি পল পি হ্যারিস ১৯০৫ সালে আন্তর্জাতিক রোটারি সংস্থা প্রতিষ্ঠিতা করেন। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে।
৫৪. এফটা –[AFTA] বলতে বোঝায় –
ক. একটি বিমান সংস্থা
খ. পূর্ব আফ্রিকার একটি সংবাদ সংস্থা
গ. একটি বাণিজ্যিক গোষ্ঠী
ঘ. একটি সামরিক চুক্তি
উত্তরঃ গ. একটি বাণিজ্যিক গোষ্ঠী
ব্যাখ্যাঃ Asean Free trade area ১৯৯২ সালে ২৮ জানুয়ারি স্বাক্ষরিত হয় এবং ২০০৩ সালে ১ জানুয়ারী কার্যকর হয়। এর সদস্য আসিয়ানভুক্ত ১০ টি দেশ।
৫৫. ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে –
ক. অল্প সুদে
খ. বিনা সুদে
গ. স্বাভাবিক সুদে
ঘ. অকি সামন্য সুদে
উত্তরঃ খ. বিনা সুদে
ব্যাখ্যাঃ ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৭৫ সালের ২০ অক্টোবর কার্যক্রম শুরু করে। আইডিবির সদর দপ্তর সৌদি আরবের জেদ্দার অবস্থিত।
৫৬. নামিবিয়ার রাজধানী –
ক. প্রিটোরিয়া
খ. উইন্ডহুক
গ. করাভু
ঘ. কোটাভি
উত্তরঃ উইন্ডহুক
ব্যাখ্যাঃ নামিবিয়ার পূর্ব নাম ছিল দক্ষিণ-পশ্চিম আফ্রিকা। জাতিসংঘর শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ১৯৯০ সালে দেশটি দক্ষিণ আফ্রিকা থেকে স্বাধীনতা লাভ করে। নামিবিয়ার রাজধানী । প্রিটোরিয়া দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী।
৫৭. আমেরিকাকে এশিয়া থেকে পৃথম থেকে করেছে কোন প্রণালী ?
ক. বেরিং
খ. পক
গ. ফ্লোরিডা
ঘ. জিব্রাল্টার
উত্তরঃ বেরিং
ব্যাখ্যাঃ ইউরোপ (স্পেন) থেকে আফ্রিকাকে ( মরক্কো) জিব্রাটাল প্রনালী, পক প্রনালী ভারত থেকে শ্রীলংকাকে, ফ্লোরিডা প্রনালী কিউবা ও ফ্লোরিডাকে পৃথক করেছে।
৫৮. সাউথ কমিশনের চেয়ারম্যান –
ক. মুগাবে
খ. জুলিয়াস নায়ারে
গ. সুহার্তো
ঘ. ক্যাষ্ট্রো
উত্তরঃ জুলিয়াস নায়ারে
৫৯. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় –
ক. ৯ মার্চ
খ. ১২ মে
গ. ৫ জুন
ঘ. ৭ জুলাই
উত্তরঃ ৫ জুন
ব্যাখ্যাঃ ১৯৭৩ সালে প্রথম ৫জুন কে পরিবেশ দিবস হিসেবে পালন করা হয়।
৬০. জাতিসংঘ দিবস পালিত হয়
ক. ৯ মার্চ
খ. ২৪ অক্টোবর
গ. ৫ জুন
ঘ. ৭ জুলাই
উত্তরঃ ২৪ অক্টোবর
৬১.এডেন কোন দেশের সমুদ্রবন্দর ?
ক. ওমান
খ. কাতার
গ. ইয়েমেন
ঘ. ইরাক
উত্তরঃ গ. ইয়েমেন
ব্যাখ্যাঃইয়েমেন- এডেন, কাতার- দোহা। ওমান মাস্কটি এবং ইরাকের সমুদ্র বন্দরের নাম-উম্মে কাছার।
৬২.১৯৯২ সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হবে কোথায় ?
ক. বার্লিন
খ. জুরিখ
গ. বার্সোলনা
ঘ. ব্রাসেলস
উত্তরঃ গ. বার্সোলনা
৬৩.মালদ্বীপের মুদ্রার নাম কী ?
ক. পাউন্ড
খ. ডলার
গ. রুপী
ঘ. রুপাইয়া
উত্তরঃ ঘ. রুপাইয়া
ব্যাখ্যাঃমালদ্বীপ ও ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপাইয়া, ভারত, পাকিস্তান ও নেপালের মুদ্রার নাম রুপি। মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশের মুদ্রার নাম ডলার
এবং ব্রিটেনের মুদ্রার নাম পাউন্ড ।
৬৪.আন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)- এর সদর দপ্তর –
ক. জেনেবা
খ. বন
গ. ভিয়েনা
ঘ. রোম
উত্তরঃ ভিয়েনা
ব্যাখ্যাঃ আর্ন্তজাতিক আনবিক শক্তি কমিশন ১৯৫৭ সালে প্রতিষ্ঠা লাভ করে ২০০৫ সালে নোবেল পায়। এর সদর দপ্তর ভিয়েনাতে।
৬৫.জাপানের পার্লামেন্টের নাম –
ক. নেসেট
খ. পিনাসাস
গ. ডায়েট
ঘ. শুরা
উত্তরঃ গ. ডায়েট
ব্যাখ্যাঃ পিনাসাস কাতারের পার্লামেন্টের নাম , নেসেট ইসরাইলের পার্লামেন্টের নাম
৬৬.ওডারনীস নদী –
ক. পশ্চিম জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
খ. পশ্চিম জার্মানি ও চেকোশ্লোভাকিয়ার মধ্যে সীমা নির্ধারক
গ. পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
ঘ. পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
উত্তরঃ গ. পূর্ব জার্মানি ও পোল্যান্ডের মধ্যে সীমা নির্ধারক
৬৭.‘হারারে’- এর পুরাতন নাম –
ক. পেট্রোগ্রাড
খ. ফরমুলা
গ. সলসবেরী
ঘ. রোডেসিয়া
উত্তরঃ গ. সলসবেরী
ব্যাখ্যাঃ সলসবেরী- হারারের, ফরমোজা-তাইওয়ানের, পেট্রোগ্রাড দক্ষিণ রোডেশিয়া-জিম্বাবুয়ের পুরাতন নাম।
৬৮.পবিত্র ভূমি কোনটিকে বলা হয় ?
ক. জেদ্দা
খ. জেরুজালেম
গ. প্যালেষ্টাইন
ঘ. তাইফ
উত্তরঃ খ. জেরুজালেম
ব্যাখ্যাঃ অপশনে প্রদত্ত সবগুলোই স্থানই মুসলমানদের পবিত্র স্থান। পবিত্র ভূমি হিসেবে পরিচিত জেরুজালেম মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক শহর যা ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের পবিত্র স্থান।
৬৯.১৫ ÷ (১৫ × ১৫)/(১৫ ÷ ১৫ এর ১৫ )সরল করলে তার মান হবে?
ক. 1
খ. 0
গ. 225
ঘ. 1/225
উত্তরঃ গ. 225
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৭০.একটি পাত্রে দুধ ও পানির অনুপাত ৫:২ । যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ ৬ লিটার বেশি হয় তবে পানির পরিমাণ –
ক. ১৪ লিটার
খ. ১০ লিটার
গ. ৬ লিটার
ঘ. ৪ লিটার
উত্তরঃ ঘ. ৪ লিটার
ব্যাখ্যাঃ ধরি, দুধ ও পানি যথাক্রমে ৫ক এবং ২ক । প্রশ্নমতে ৫ক-২ক= ৬ বা, ক=২। সুতরাং পানির পরিমান ২*২= ৪ লিটার।
৭১. a – {a –(a+1)} = কত
ক. a
খ. a+1
গ. a-1
ঘ. 1
উত্তরঃ খ. a+1
ব্যাখ্যাঃ = a-{a-a-1}= a-(-1)= a+1
৭২.যদি a3-b3 = 513 এবং a-b = 3 হয়, তবে ab এর মান কত ?
ক. 35
খ. 45
গ. 54
ঘ. 55
উত্তরঃ গ. 54
ব্যাখ্যাঃ a^3-b^3= (a-b)^3+3ab(a-b)
or, 513= 3^3+ 3ab.3
or, 9ab=513-27
or, ab= 486/9=54
৭৩.পাশাপাশি দুইটি বর্গক্ষেত্রের প্রত্যেক বাহু ২০ ফুট । BC = ৬ ফুট,CF = ৫ ফুট, DE= কত ?
ক. ১২ ফুট
খ. ১৫ ফুট
গ. ২০ ফুট
ঘ. ১৮ ফুট
উত্তরঃ ঘ. ১৮ ফুট
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৭৪.(x+3)(x-3)কে x-6 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে ?
ক. -3
খ. -6
গ. 6
ঘ. 3
উত্তরঃ ক. -3
ব্যাখ্যাঃ (x+3)(x-3)= x^2-9,
so, x^2-6=0
or, x^2=6
or,x^2-9= 6-9=-3
৭৫.চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায় । ১ কুইন্টাল চালের বর্ তমান মূল্য কত ?
ক. ৭৫০ টাকা
খ. ৭৫ টাকা
গ. ৭০০ টাকা
ঘ. ৭২০ টাকা
উত্তরঃ ঘ. ৭২০ টাকা
ব্যাখ্যাঃ নিচের ছবিতে।

৭৬.একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের ৩ গুণ । দৈর্ঘ্য ৪৮ মিটার হলে; ক্ষেত্রটির পরিসীমা কত ?
ক. ৬৪ মিটার
খ. ১৪৪ মিটার
গ. ১২৮ মিটার
ঘ. ৯৬ মিটার
উত্তরঃ ১২৮ মিটার
ব্যাখ্যাঃ দৈর্ঘ ৪৮ মিটার হলে প্রস্থ ১৬ মিটার। সুতরাং পরিসীমা ২( দৈর্ঘ্য+ প্রস্থ)= ২(৪৮+১৬)= ১২৮ মিটার ।
৭৭.ক ঘন্টায় ১০ কি.মি এবং খ ঘন্টা ১৫ কি.মি বেগে একই সময় একই স্থান থেকে রাজশাহীর পথে রওয়ানা হলো ।ক ১০.১০ মিনিটের সময় এবং খ ৯.৪০ মিনিটের সময় রাজশাহী পৌছাল । রওয়ানা হওয়ার স্থান থেকে রাজশাহীর দূরত্ব কত কি.মি ?
ক. ১৫ কি.মি
খ. ২৫ কি.মি
গ. ২০ কি.মি
ঘ. ২৮ কি.মি
উত্তরঃ ক. ১৫ কি.মি
ব্যাখ্যাঃ নিচের ছবিতে।

৭৮.১৯, ৩৩, ৫১, ৭৩ – পরবর্তী সংখ্যাটি কত ?
ক. ৮৫
খ. ৯৮
গ. ৯৯
ঘ. ১২১
উত্তরঃ গ. ৯৯
ব্যাখ্যাঃ নিচের ছবিতে।

৭৯.ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম ?
ক. ২৫.৫ টাকা
খ. ২৫.৯৩ টাকা
গ. ৪০ টাকা
ঘ. ২৭ টাকা
উত্তরঃ খ. ২৫.৯৩ টাকা
ব্যাখ্যাঃ নিচের ছবিতে।

৮০.১০ টি সংখ্যার যোগফল ৪৬২ । এদের প্রথম ৪ টির গড় ৫২ এবং শেষ ৫টির গড় ৩৮ । পঞ্চম সংখ্যাটি কত ?
ক. ৬৪
খ. ৬০
গ. ৫০
ঘ. ৬২
উত্তরঃ ক. ৬৪
৮১.২টা ১৫ মিনিটের সময় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় ?
ক. ২০°
খ. ২২.৫°
গ. ২৩°
ঘ. ২৩.৫ °
উত্তরঃ খ. ২২.৫°
।
৮২.একটি বৃত্তের ব্যাসার্ধকে যদি rথেকে বৃদ্ধি করে r+n করা হয়, তবে তার ক্ষেত্রফল দ্বিগুণ হয় । r এর মান কত ?
ক. n/√2-1
খ. n+√2
গ. √2n
ঘ. √2(n+1)
উত্তরঃ ক. n/√2-1v
ব্যাখ্যাঃ নিচের ছবিতে।

৮৩.একটি ক্রিকেট দলের যতজন ষ্ট্যাম্প আউট হলো তার দেড়গুণ কট আউট হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো ।এ দলের কতজন কট আউট হলো ?
ক. ২ জন
খ. ৩ জন
গ. ৪ জন
ঘ. ৫ জন
উত্তরঃ খ. ৩ জন
ব্যাখ্যাঃ নিচের ছবিতে।

৮৪.একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে ১,৫৪০ ফুট গতিবেগে লক্ষ্যভেদ করে । এক ব্যক্তি বন্দুক ছুঁড়বার ও সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় ।শব্দের গতি প্রতি সেকেন্ডে ১,১০০ ফুট । লক্ষ্য বস্তুর দূরত্ব কত ?
ক. ১৮৭৫ ফুট
খ. ১৯৭৫ ফুট
গ. ১৯২৫ ফুট
ঘ. ২০১৫ ফুট
উত্তরঃ গ. ১৯২৫ ফুট
ব্যাখ্যাঃ নিচের ছবিতে ।

৮৫.সমুদ্র স্রোতের অন্য তম কারণ –
ক.সমুদ্রের ঘূর্ণিঝড়
খ. বায়ু প্রবাহের প্রভাব
গ. সমুদ্রের পানিতে ঘনত্বের তার তম্য
ঘ. সমুদ্রের পানিতে তাপের পরিচালনা
উত্তরঃ খ. বায়ু প্রবাহের প্রভাব
ব্যাখ্যাঃ সমুদ্রস্রোতের অন্যতম কারণ হলো বায়ু প্রবাহ। এছাড়া উষ্ণতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবণের তারতম্য, পৃথিবীর আবর্তন ইত্যাদি কারণেও সমুদ্রস্রোত সৃষ্টি হয়।
৮৬.রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো –
ক. লেন্সের কাজ করে
খ. আতশী কাচের কাজ করে
গ. দর্পনের কাজ করে
ঘ. প্রিজমের কাজ করে
উত্তরঃ ঘ. প্রিজমের কাজ করেক
ব্যাখ্যাঃ রংধনুর সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করে।
৮৭.বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ –
ক. কম হয়
খ. বেশি হয়
গ. একই হয়
ঘ. খুব কম হয়
উত্তরঃ গ. একই হয়
ব্যাখ্যাঃ রেগুলেটর দ্বারা পাখার গতি নিয়ন্ত্রণ করা হয়। রেগুলেটরে পরিবর্তনশীল রোধ থাকে। রোধ বাড়ানো। হলে পাখা ধীরে ঘুরে আর রোধ কমানো হলে পাখা জোরে ঘুরে। পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। কারণ এ সময় রেগুলেটরে বিদ্যুৎশক্তি তাপশক্তি হিসেবে অপচয় হয়।
৮৮.সৌরকোষের বিদ্যুৎ রাতেও ব্যবহার করা সম্ভব যদি এর সঙ্গে থাকে –
ক. ক্যাপাসিটর
খ. জেনারেটর
গ. ষ্টোরেজ ব্যাটারি
ঘ. ট্রান্সফরমার
উত্তরঃ গ. ষ্টোরেজ ব্যাটারি
ব্যাখ্যাঃ স্টোরেজ ব্যাটারির সাহায্যে দিনের সৌরশক্তিকে সঞ্চিত করে রাখা হয় রাতে ব্যবহারের জন্য।
৮৯.মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত ?
ক. ২৫ জোড়া
খ. ২৬ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২৪ জোড়া
উত্তরঃ গ. ২৩ জোড়া
ব্যাখ্যাঃ এর মধ্যে ২২ জোড়া অটোসোম আর ১ জোড়া সেক্স ক্রোমোসোম
৯০.মাইক্রোওয়েভের মাধ্যমে যে টেলিযোগাযোগ ব্যবস্থা আমাদের দেশে প্রচলিত তাতে মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে –
ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
খ. খোলামেলা জায়গায় মধ্য দিয়ে সরলরেখায়
গ. বিশেষ ধরনের ক্যাবলের মধ্য দিয়ে
ঘ. ভূমি ও আয়োনোস্ফোয়ারের মধ্যে প্রতিফলন হতে হবে
উত্তরঃ ক. ওয়েভ গাইডের মধ্য দিয়ে
ব্যাখ্যাঃ মাইক্রোওয়েভের মাধ্যমে প্রচলিত টেলিযোগাযোগ ব্যবস্থা যা আমাদের দেশে প্রচলিত মাইক্রোওয়েভ অধিকাংশ দূরত্ব অতিক্রম করে ওয়েভ গাইডের মধ্য দিয়ে। ওয়েভ গাইডের মধ্যে আলোর পূর্ণ তার প্রতিফলন পরপর ঘটে এবং অধিক দূরত্ব অতিক্রম করে।
৯১.প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
ক. হাইড্রোজেন গ্যাস
খ. মিথেন
গ. কার্বন মনোক্সাইড
ঘ. নাইট্রোজেন গ্যাস
উত্তরঃ খ. মিথেন
ব্যাখ্যাঃ প্রাকৃতিক গ্যাসে শতকরা ৮০-৯০ ভাগ মিথেন গ্যাস থাকে। এছাড়া ইখেন ১৩%, প্রোপেন ৩% থাকে।
৯২.কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো –
ক. শাজি মাটি
খ. চুনাপাথর
গ. জিপশাম
ঘ. বালি
উত্তরঃ ঘ. বালি
ব্যাখ্যাঃ কাঁচ তৈরির জন্য ৭১% কাচবালি লাগে ।
৯৩.কম্পিউটার সফটওয়্যার বলতে বুঝানো হয় –
ক. যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
খ. তথ্য দেওয়া ও তথ্য নেয়ার অংশবিশেষ
গ. এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
ঘ. কম্পিউটার তৈরির নক্সা
উত্তরঃ গ. এর প্রোগাম বা কর্মপরিকল্পনার কৌশল
ব্যাখ্যাঃ কম্পিউটার সফটওয়্যার হলো প্রোগ্রাম ও কর্ম পরিচালনার কৌশল। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশ।
৯৪.মৌলিক পর্দাথের ক্ষুদ্র তম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহন করে তাকে বলা হয় –
ক. অণু
খ. পরমাণু
গ. ইলেকট্রন
ঘ. প্রোটেন
উত্তরঃ খ. পরমাণু
ব্যাখ্যাঃ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে পরমাণু বলে। পরমাণুকে ভাঙলে ইলেক্ট্রন, প্রোটন, নিউট্রন ইত্যাদি মৌলিক কণিকা পাওয়া যায়। অণু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।
৯৫.কাজ করার সামর্থ্যকে বলে –
ক. শক্তি
খ. ক্ষমতা
গ. কাজ
ঘ. বল
উত্তরঃ ক. শক্তি
ব্যাখ্যাঃ প্রযুক্ত বল এবং ঐ বলের অভিমুখে বস্তুর সরণের গুণফলকে কাজ বলে। কাজ করার হারকে ক্ষমতা বলে। আর শব্দ করার সামর্থ্যকে বলে শক্তি।
৯৬.এক মিটার কত ইঞ্চি?
ক. ১৭.৩৯ ইঞ্চি
খ. ৩৮.৫৫ ইঞ্চি
গ. ৩৯.৩৭ ইঞ্চি
ঘ. ৩৯.৪৭ ইঞ্চি
উত্তরঃ ৩৯.৩৭ ইঞ্চি
৯৭.ধানের ফুলে পরাগ সংযোগ ঘটে –
ক. কীটপতঙ্গের
খ. ফুলে ফলে সংস্পর্শে
গ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
ঘ. পাতা দ্বারা স্থানান্তরিত হয়ে
উত্তরঃ গ. বাতাসের সাহায্যে পরাগ ঝরে পড়ে
ব্যাখ্যাঃ পরাগধানী হতে পরাগরেনু স্থানান্তরিত হয়ে ফলের গর্ভমূলো পতিত হওয়াকে পরাগায়ন বলে। ধান বায়ু পরাগী উদ্ভিদ। বায়ু পরাগী অন্যান্য উদ্ভিদ হলো : গম, ভুট্টা, ইক্ষু, তাল ইত্যাদি। পানি পরাগী উদ্ভিদ পাতা শেওলা, ঝাউঝাঝি ইত্যাদি। সরিষা, তুলশী, অর্কিড, গোলাপ, কুমড়া ইত্যাদি উদ্ভিদে পরাগায়ন হয় পতঙ্গের সাহায্যে। মাদার, শিমুল, কদম ইত্যাদি প্রাণি পরাগী উদ্ভিদ ।
৯৮.সমুদ্র পৃষ্টে বায়ুর চাপ প্রতি বর্গ সেঃ মিঃ এ
ক. ৫ কিঃ মিঃ
খ. ১০ কিঃ মিঃ
গ. ১৭ কিঃ মিঃ
ঘ. ১০ নিউটন
উত্তরঃ ঘ. ১০ নিউটন
ব্যাখ্যাঃ পদার্থ মাত্রেরই ওজন আছে। বায়ু একটি পদার্থ ভাই বাবুরও ওজন আছে। বায়ু এই ওজনের কারণে ে চাপ সৃষ্টি করে তাকে বায়ুর চাপ বলে। ভূ-পৃষ্ঠের বায়ুর চাপ সর্বাধিক। ভূ-পৃষ্ঠ হতে উপরের দিকে বায়ুর চাপ কমতে থাকে। সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ ১০ নিউটন/ বর্গ সে. মি. বা ৭৬ সে.মি. বা ৬.৭ কেজি/বর্গ ইঞ্চি বা ১৪.৭২ পাউন্ড/বর্গ ইঞ্চি।
৯৯.সর্বপ্রথম যে উফশি ধান এদেশে চালু হয়ে এখনও বর্ তমান রয়েছে তা হেলো –
ক. ইরি ১
খ. ইরি ৮
গ. ইরি ৩
ঘ. ইরি ২০
উত্তরঃ খ. ইরি ৮
ব্যাখ্যাঃ
তথ্য: উচ্চ ফলনশীল উন্নত জাতের আধুনিক ধান চাষকে বলা হয় উফশি । বাংলাদেশের কয়েকটি উফশি ধানের জাত হচ্ছে ইরাটম, সুপার রাইস, ব্রিশাইল, আলোক প্রভৃতি ।
১০০.ইস্পাত সাধারণ লৌহ থেকে ভিন্ন, কারণ এতে –
ক. লোহাকে টেস্পারিং করা হয়েছে
খ. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
গ. সব বিজাতীয় দ্রব্য বের করে দেয়া হয়েছে
ঘ. বিশেষ ধরনের আকরিক ব্যবহার করা হয়েছে
উত্তরঃ খ. সুনিয়ন্ত্রিত পরিমাণ কার্বন রয়েছে
ব্যাখ্যাঃ লোহার সাথে সুনিয়ন্ত্রিত পরিমাণে কার্বন মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। এতে ০.১৫%-১.৫% কার্বন থাকে। ইস্পাতে সুনিয়ন্ত্রিত কার্বন থাকায় এটি বেশি স্থিতিস্থাপক।
