19th BCS questions bank with solution.
১৯ তম বি সি এস প্রশ্ন ও সমাধান ১. ওজোন…
১৯ তম বি সি এস প্রশ্ন ও সমাধান
১. ওজোন স্তরের ফাটলের জন্য মুখ্যত দায়ী কোন গ্যাস?
ক. ক্লোরোফ্লুরো কার্বন
খ. কার্বন মনোক্সাইড
গ. কার্বন ডাই-অক্সাইড
ঘ. মিথেন
উত্তরঃ ক. ক্লোরোফ্লুরো কার্বন
ব্যাখ্যাঃ CFC বা ক্লোরোফ্লোরো কার্বন ওজোন স্তরের অবক্ষয়ে সর্বাধিক ভূমিকা রাখে। এটি বায়ুমণ্ডলের ওজোনস্তরে ওজোন (O.)-এর সাথে বিক্রিয়া করে অক্সিজেন (O2)-এ পরিণত করে। ফলে ওজোনস্তরে ফাটলের সৃষ্টি হয় এবং এ ফাটল দিয়ে অতিবেগুনি রশ্মি, কসমিক রে সরাসরি পৃথিবীতে চলে আসে যা
২. কোন দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনাঞ্চল প্রয়োজন মোট ভূমির‒
ক. ১৬ শতাংশ
খ. ২০ শতাংশ
গ. ২৫ শতাংশ
ঘ. ৩০ শতাংশ
উত্তরঃ গ. ২৫ শতাংশ
ব্যাখ্যাঃ কোনো দেশের পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ২৫ শতাংশ বনভূমি থাকা প্রয়োজন। সরকারী হিসেবে বাংলাদেশে বনভূমির পরিমাণ মোট ভূমির ১৩.২৩% (২০১৮)।
৩. বাংলাদেশে ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’‒
ক. ১৪ ডিসেম্বর
খ. ১৬ ডিসেম্বর
গ. ২১ ডিসেম্বর
ঘ. ২৩ ডিসেম্বর
উত্তরঃ ক. ১৪ ডিসেম্বর
ব্যাখ্যাঃ : ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাকালে পাকিস্তানী হানাদার বাহিনী নির্বিচারে জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবিদের হত্যা করে। তাঁদের স্মরণে প্রতিবছর ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস, ১৬ই ডিসেম্বর- বিজয় দিবস।
৪. মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত?
ক. ২০ জোড়া
খ. ২২ জোড়া
গ. ২৩ জোড়া
ঘ. ২৫ জোড়া
উত্তরঃ গ. ২৩ জোড়া
ব্যাখ্যাঃ : ২৩ জোড়া ক্রোমোজোমের মধ্যে ২২ জোড়া ‘অটোজোম’ আর এক জোড়া ‘সেক্স ক্রোমোজোম।
৫. উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. নওগাঁ
গ. বগুড়া
ঘ. নাটোর
উত্তরঃ ঘ. নাটোর
ব্যাখ্যাঃ উত্তরা গণভবন, নাটোরে অবস্থিত। বর্তমানে এটি উত্তরাঞ্চলের গর্ভমেন্ট হাউজ।
৬. ‘বিদ্রোহী’ কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশি
গ. দোলনচাঁপা
ঘ. বাঁধনহারাগ
উত্তরঃ ক. অগ্নিবীণা
ব্যাখ্যাঃ “বিদ্রোহী’ কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’ (১৯২২) এর ১২টি কবিতার মধ্যে দ্বিতীয় কবিতা এবং প্রথম কবিতা- ‘প্রলয়োল্লাস’। উল্লেখ্য, ‘রক্তাম্বরধারিণী মা’ কবিতার জন্য ‘অগ্নিবীণা’ নিষিদ্ধ হয়। বিদ্রোহী কবিতাটি প্রথম ‘বিজলী’ পত্রিকায় প্রকাশিত হয়।
৭. কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
ক. পেপসিন
খ. এমাইলেজ
গ. রেনিন
ঘ. ট্রিপসিন
উত্তর: গ. রেনিন
ব্যাখ্যাঃ পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায় রেনিন। পেপসিন এবং ট্রিপসিন আমিষ জাতীয় খাদ্য এবং এমাইলেজ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য পরিপাকে সহায়তা করে।
৮. ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?
ক. রোনাল্ডো
খ. জিদান
গ. সুকার
ঘ. বেবেতো
[নোট: ২০১০ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট পান টমাস মুলার (জার্মানি)।]
উত্তর: গ. সুকার
ব্যাখ্যাঃ ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট পান ক্রোয়েশিয়ার ডেভর সুরে (৬ গোল)। ২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট পান কলম্বিয়ার হামেস রদ্রিগুয়েজ (৬ গোল)। ২০১৮ সালের বিশ্বকাপে গোল্ডেন বুট পাম ইংল্যান্ডের হ্যারিকেন (৬ গোল)।
৯. বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার (FAO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. প্যারিস
গ. লন্ডন
ঘ. রোম
উত্তর: ঘ. রোম
ব্যাখ্যাঃ খাদ্য ও কৃষি সংস্থার (FAO) ১৯৪৫ সালের ১৬ অক্টোবর প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ইটালির রাজধানী রোমে। FAO এর বর্তমান সদস্য সংখ্যা-১৯৪। এছাড়াও ইটালির রাজধানী রোমে IFAD, WFP-এর সদর দপ্তর অবস্থিত।
১০. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি’ গানের রচয়িতা কে?
ক. আব্দুল গাফফার চৌধুরী
খ. আলতাফ মাহমুদ
গ. আব্দুল লতিফ
ঘ. আব্দুল আলীম
উত্তর: ক. আব্দুল গাফফার চৌধুরী
ব্যাখ্যাঃ প্রশ্নোক্ত গানটির রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরী ১৯৩৪ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। গানটি প্রথম প্রকাশিত হয় ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনে । গানটির প্রথম সুরকার আব্দুল লতিফ এবং বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
১১. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হল‒
ক. পরশুরাম
খ. নীললোহিত
গ. ভানুসিংহ ঠাকুর
ঘ. গাজী মিয়া
উত্তর: গ. ভানুসিংহ ঠাকুর
ব্যাখ্যাঃ ‘ভানুসিংহ ঠাকুর’ ছদ্মনাম ব্যবহারকারী রবীন্দ্রনাথের ব্রজবুলি ভাষায় রচিত গীতিকাব্যের সংকলন “ভানুসিংহ ঠাকুরের পদাবলী’। পরশুরাম-রাজশেখর বসু, নীললোহিত-সুনীল গঙ্গোপাধ্যায়, গাজী মিয়া মীর মশাররফ হোসেন।
১২. ‘দ্য লিবারেশন অফ বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা‒
ক. রফিকুল ইসলাম
খ. রশীদ করিম
গ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
ঘ. কর্নেল সিদ্দিক মালিক
উত্তর: গ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
উত্তরঃ
ব্যাখ্যাঃ “দ্য লিবারেশন অব বাংলাদেশ”- ভারতীয় লেখক মেজর জেনারেল খুসওয়ান্ত সিং। আর মেজর রফিকুল ইসলামের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থগুলো হলো- একাত্তরের বিজয় গাঁথা, লক্ষ প্রাণের বিনিময়ে, মুক্তিযুদ্ধ ও বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধের ইতিহাস ইত্যাদি।
১৩. বাগেরহাট খানজাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
ক. আশি
খ. সাতাশি
গ. ষাট
ঘ. চৌষট্টি
উত্তরঃ [বি.দ্র. প্রকৃত গম্বুজের সংখ্যা ৮১ টি।]
ব্যাখ্যাঃ সুলতানি আমলে বাগেরহাটে খানজাহান আলীর প্রতিষ্ঠিত ষাটগম্বুজ মসজিদে চারকোণে বড় ৪টি গম্বুজ ও ছোট ৭৭টি গম্বুজসহ মোট ৮১টি গম্বুজ রয়েছে।
১৪. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
ক. ১৯ টি
খ. ৯ টি
গ. ৮ টি
ঘ. ১১ টি
উত্তরঃ ঘ. ১১ টি
ব্যাখ্যাঃ মুক্তিযুদ্ধ চলাকালীন ৪ এপ্রিল ‘মুক্তিফৌজ’ নামে মুক্তিবাহিনী গঠিত হয়। পরবর্তীতে ৯ এপ্রিল মুক্তিবাহিনী নামকরণ করা হয়। ১৯৭১ সালের ১০ এপ্রিল জেনারেল আতাউল গনি ওসমানি বাংলাদেশের প্রধান সেনাপতি নিযুক্ত হলে তিনি যুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র দেশকে ১১টি সেক্টর এবং ৬৪টি সাব-সেক্টরের ভাগ করেন।
১৫. বাংলাদেশের জাতীয় পাখি‒
ক. ময়না
খ. কাক
গ. শালিক
ঘ. দোয়েল
উত্তর: ঘ. দোয়েল
ব্যাখ্যাঃ জাতীয় ফল কাঁঠাল, জাতীয় বৃক্ষ আমগাছ, জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার এবং জাতীয় পাখি দোয়েল।
১৬. রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত‒
ক. পলল গঠিত সমভূমি
খ. বরেন্দ্রভূমি
গ. উত্তরবঙ্গ
ঘ. মহাস্থানগড়
উত্তর: খ. বরেন্দ্রভূমি
ব্যাখ্যাঃ বরেন্দ্র অঞ্চল বঙ্গ অববাহিকার বৃহত্তম প্লাইস্টোসিন ভূ-প্রাকৃতিক একক। বৃহত্তর দিনাজপুর, রংপুর, পাবনা, রাজশাহী ও বগুড়া জেলা জুড়ে বরেন্দ্র ভূমি বিস্তৃত বরেন্দ্র ভূমির আয়তন ৭,৭৭০ বর্গকিলোমিটার।
১৭. বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির কত শতাংশ?
ক. ১৯ শতাংশ
খ. ১২ শতাংশ
গ. ১৬ শতাংশ
ঘ. ৯ শতাংশ
উত্তরঃ [বি.দ্র. ১৫ শতাংশ প্রায়: অর্থনৈতিক সমীক্ষা-২০১১।]
ব্যাখ্যাঃ বর্তমানে সরকারি হিসাব মতে বাংলাদেশের বনাঞ্চলের পরিমাণ মোট ভূমির ১৩.২৩ শতাংশ। বর্তমানে বাংলাদেশের মোট বনভূমির আয়তন ২.৩২ মিলিয়ন হেক্টর (অ.স. ২০১৮)।
১৮. বঙ্গবন্ধু সেতুর দৈর্ঘ্য‒
ক. ৫.৫ কিলোমিটার
খ. ৭.২ কিলোমিটার
গ. ৬ কিলোমিটার
ঘ. ৬.২ কিলোমিটা
উত্তরঃ [বি.দ্র. প্রকৃত দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।]
ব্যাখ্যাঃ বাংলাদেশের সর্ববৃহৎ নির্মিত যমুনা সেতুর দৈর্ঘ্য ৪.৮ কি.মি. এবং প্রস্থ ১৮.৫ মি.। এ সেতুর স্প্যানের সংখ্যা ৪৯টি এবং পিলার ৫০টি।
।
১৯. বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কী?
ক. বলাকা
খ. শাপলা
গ. নৌকা
ঘ. রণতরী
উত্তরঃ [নোট: সঠিক উত্তর হবে কাছিবেষ্টিত নোঙর।]
ব্যাখ্যাঃ বাংলাদেশের নৌ-বাহিনীর প্রতীক- কাছিবেষ্টিত নোঙর এবং বাংলাদেশ বিমানের প্রতীক, বলাকা। বিমানবাহিনীর প্রতীক- ঈগল আর জাতীয় সংসদের প্রতীক- শাপলা।
২০. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায়?
ক. ময়মনসিংহে
খ. বগুড়ায়
গ. সোনারগাঁয়ে
ঘ. রাঙামাটিতে
উত্তর: গ. সোনারগাঁয়ে
ব্যাখ্যাঃ বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত। শিল্পাচার্য জয়নুল আবেদিন সোনারগাঁয়ে লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে সোনারগাঁও লোক শিল্প ও কারুশিল্প যাদুঘরের নাম পরিবর্তন করে শিল্পাচার্য জয়নুল লোক শিল্প ও কারুশিল্প জাদুঘর করা হয়েছে।
২১. কসোভো কোথায় অবস্থিত?
ক. আলবেনিয়ায়
খ. সার্বিয়ায়
গ. রুমানিয়ায়
ঘ. গ্রিসে
উত্তরঃ উত্তর: খ. সার্বিয়ায়
[নোট: বর্ তমানে কসোভো একটি স্বাধীন রাষ্ট্র। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি এটি স্বাধীনতা লাভ করে।]
ব্যাখ্যাঃ কসোভো ইউরোপের বলকান অঞ্চলের একটি রাষ্ট্র যা পূর্বে সার্বিয়ার একটি প্রদেশ ছিল। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেশটি সার্বিয়ার নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে। কসোভোর রাজধানী- প্রিস্টিনা।
২২. ‘গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম?
ক. নরওয়ে
খ. নেদারল্যান্ড
গ. পোল্যান্ড
ঘ. প্যারাগুয়ে
উত্তরঃ খ. নেদারল্যান্ড
ব্যাখ্যাঃ ১ জানুয়ারি ১৯৯৯ সালে নেদারল্যান্ডে ইউরোপের একক মুদ্রা ইউরো চালু হলেও পাশাপাশি গিল্ডার চালু থাকে তবে ১ জুলাই ২০০২ সালে নেদারল্যান্ডের স্থানীয় মুদ্রা ‘গিল্ডার’ বিলুপ্ত করে ইউরো চালু করা হয়।
২৩. নেপালের পার্লামেন্টের নাম কী?
ক. সিনেট
খ. পঞ্চায়েত
গ. কংগ্রেস
ঘ. মজলিশ
উত্তরঃ [নোট: দুকক্ষবিশিষ্ট নেপালের পার্লামেন্টের নাম ‘পার্লামেন্ট’। নিম্নকক্ষ ‘হাউজ অব রিপ্রেজেনটেটিভ’ এবং উচ্চকক্ষ ‘হাউজ অব স্টেটস’।]
ব্যাখ্যাঃ নেপাল- লেজিসলেচার পার্লামেন্ট অব নেপাল (নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ উচ্চকক্ষ- ন্যাশনাল অ্যাসেম্বলি); যুক্তরাষ্ট্র-কংগ্রেস (উচ্চকক্ষ সিনেট, নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ); ইরাক ইরান মালদ্বীপ- মজলিস।
২৪. ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায়?
ক. গ্রিসে
খ. ইতালিতে
গ. তুরস্কে
ঘ. স্পেনেস
উত্তর: গ. তুরস্কে
ব্যাখ্যাঃ ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী’ তুরস্কে অবস্থিত। এটি একটি কিংবদন্তির শহর যাকে কেন্দ্র করে বিখ্যাত ট্রিয়ের যুদ্ধ’ সংঘটিত হয়েছিল। গ্রীসের বিখ্যাত নগরীগুলো হলো- এথেন্স, স্পার্টা, অলিম্পিয়া ইত্যাদি। ইতালির রোম, স্পেনের কর্ডোভা।
২৫. ‘নাসা’ কোন দেশের সংস্থা?
ক. জার্মানি
খ. রাশিয়া
গ. ফ্রান্স
ঘ. যুক্তরাষ্ট্র
উত্তর: ঘ. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যাঃনাসা’- যুক্তরাষ্ট্র, রাশিয়ার মহাকাশ সংস্থা- Russian Federal Space Agency (RFSA) আর ফ্রান্সের মহাকাশ সংস্থা Central National Enudes Spatiales (CNES)
২৬. জনসংখ্যার ভিত্তিতে বিশ্বর সবচেয়ে বড় মুসলিম দেশ কোনটি?
ক. বাংলাদেশ
খ. পাকিস্তান
গ. সৌদি আরব
ঘ. ইন্দোনেশিয়া
উত্তর: ঘ. ইন্দোনেশিয়া
ব্যাখ্যাঃ বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০১৯ অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া, পাকিস্তান দ্বিতীয়, বাংলাদেশ তৃতীয় (১৬.৮১ কোটি)।
২৭. ভায়াগ্রা কী?
ক. একটি জলপ্রপাত
খ. নতুন একটি ওষুধ
গ. সাড়া জাগানো চলচ্চিত্রের নাম
ঘ. নতুন জাহাজের নাম
উত্তর: খ. নতুন একটি ওষুধ
ব্যাখ্যাঃ ভায়াগ্রা একটি ঔষুধ যা যৌনশক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ভায়ালার প্রকৃত নাম সিলডেনাফিল । মার্কিন কোম্পানি ফাইজার এটি বাজারে ছাড়ে। যৌনশক্তি বৃদ্ধিতে সহায়ক হলেও হৃদরোগ আক্রান্ত ব্যক্তিদের এটি ব্যবহারে স্বাস্থ্যহানি ঘটতে পারে।
২৮. এশীয় উন্নয়ন ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়?
ক. ব্যাংকক
খ. সিঙ্গাপুর
গ. টোকিও
ঘ. ম্যানিলা
উত্তর: ঘ. ম্যানিলা
ব্যাখ্যাঃ এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ১৯৬৬ সালের ২২ আগস্ট প্রতিষ্ঠিত হয়। ১৯৬৬ সালের ১৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে লেনদেন শুরু করে। এডিবি সদরদপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলা । বর্তমানে এডিবির সদস্য সংখ্যা ৬৭ ।
২৯. কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি?
ক. অলিভেট
খ. আইবিএম
গ. এ্যাপেল ম্যাকিনটশ
ঘ. মাইক্রোসফট
উত্তর: ঘ. মাইক্রোসফট
ব্যাখ্যাঃ মাইক্রোসফট হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার সফটওয়্যার বিষয়ক প্রতিষ্ঠান এবং বিল গেটস এর প্রতিষ্ঠাতা। IBM, অ্যাপল ম্যাকিনটশ, অলিভেটি কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
৩০. যুক্তরাষ্ট্র চায় ইসরাইল কত শতাংশ জায়গা ফিলিস্তিনিদের কাছে হস্তান্তর করবে?
ক. ১২ শতাংশ
খ. ১০ শতাংশ
গ. ১৩ শতাংশ
ঘ. ১১ শতাংশ
উত্তর: গ. ১৩ শতাংশ
ব্যাখ্যাঃ ১৯৯৮ সালে ইসরাইল-ফিলিস্তিনের মধ্যে সম্পাদিত ভূমির বিনিময়ে শান্তি চুক্তিতে পশ্চিম তীরের ১৩ শতাংশ ভূ-খন্ড ফিলিস্তিনিদের কাছে হস্তান্তরের কথা বলা হয়।
।
৩১. বাংলাদেশের জিডিপিতে পশুসম্পদের অবদান কত?
ক. ২%
খ. ৫%
গ. ৬.৫%
ঘ. ১০%
উত্তরঃ উত্তর: গ. ৬.৫% । সাম্প্রতিক থেকে আপডেট করে নিতে হবে।
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা ২০১৯ অনুসারে বাংলাদেশের জিডিপিতে পশুসম্পদের অবদান ১.৫৩%।
৩২. বর্ তমানে বিদেশ থেকে কত টাকার গুঁড়া দুধ আমদানি করা হয়?
ক. ৫০০ কোটি টাকা
খ. ৪০০ কোটি টাকা
গ. ৩০০ কোটি টাকা
ঘ. ১২৫ কোটি টাকা
উত্তর: খ. ৪০০ কোটি টাকা । [নোট: বর্ তমানে ৩০০ কোটি টাকার গুঁড়ো দুধ আমদানি করা হয়।]
৩৩. বাংলাদেশের কেন্দ্রীয় গো-প্রজনন খামার কোথায় অবস্থিত?
ক. রাজশাহী
খ. চট্টগ্রাম
গ. সিলেট
ঘ. সাভার, ঢাকা
উত্তর: ঘ. সাভার, ঢাকা
ব্যাখ্যাঃ বাংলাদেশের ‘হরিণ প্রজনন কেন্দ্র কক্সবাজার, মহিষ প্রজনন কেন্দ্র -বাগেরহাট’ আর ‘ছাগল প্রজনন কেন্দ্র সিলেট’।
৩৪. বাংলাদেশের জাতীয় পশু কোনটি?
ক. গরু
খ. ছাগল
গ. গয়াল
ঘ. রয়েল বেঙ্গল টাইগার
উত্তর: ঘ. রয়েল বেঙ্গল টাইগার
ব্যাখ্যাঃ বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার-এর বৈজ্ঞানিক নাম- Panthera tigris
৩৫. রপ্তানি আয়ে বর্তমানে পশুসম্পদের অবদান কত?
ক. ৮ ভাগ
খ. ১০ ভাগ
গ. ১২ ভাগ
ঘ. ১৩ ভাগ
উত্তর: ক. ৮ ভাগ
ব্যাখ্যাঃ ২০১৭-১৮ অর্থবছরে প্রাণী সম্পদের অবদান ৪.৭৯ শতাংশ।
৩৬. দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান কত?
ক. ১ম
খ. ২য়
গ. ৩য়
ঘ. ৪র্থ
উত্তরঃ উত্তর: ঘ. ৪র্থ
ব্যাখ্যাঃ দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান আ। অর্থনৈতিক সমীক্ষা- ২০১৮ অনুসারে ২০১৬-১9 অর্থবছরে রপ্তানীতে চামড়ার অবদান ৩.৫৬ ভাগ (১.২৩৪ মিলিয়ন মার্কিন ডলার)।
৩৭. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
ক. নেনী
খ. টর্মি
গ. শেলী
ঘ. ডলি
উত্তর: ঘ. ডলি
ব্যাখ্যাঃ স্কটল্যান্ডের ড. আয়ান উইলমুট এর গবেষণায় ১৯৯৬ সালে, ৫ জুলাই ক্লোনভেড়া ডলির জন্ম হয় এবং ২০০৩ সালে ডলি মারা যায়।
৩৮. প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয়‒
ক. ইথেন
খ. এমোনিয়া
গ. মিথেন
ঘ. বিউটেন
উত্তর: গ. মিথেন
ব্যাখ্যাঃ প্রাণীর মলমূত্র থেকে ব্যাকটেরিয়ার সাহায্যে ফারমেন্টেশন প্রক্রিয়ায় উৎপন্ন হয় বায়োগ্যাস যার প্রধান উপাদান মিথেন (CH) । এ গ্যাস রান্না, আলো জ্বালানো ইত্যাদি কাজে ব্যবহার করা যায়।
৩৯. কৃষি বিশ্ববিদ্যালয়ের সর্বপ্রথম উপাচার্য কে ছিলেন?
ক. ড. এস ডি চৌধুরী
খ. ড. কাজী ফজলুর রহিম
গ. ড. ওসমান গনি
ঘ. অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ চৌধুরী
উত্তর: গ. ড. ওসমান গনি
ব্যাখ্যাঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি বিষয়ক একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান যা ১৯৬১ সালের ১৮ আগস্ট প্রতিষ্ঠিত হয়। কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন ড. ওসমান গণি ।
৪০. সাম্প্রতিককালে নোবেল পুরস্কারপ্রাপ্ত কোন কৃষিবিজ্ঞানী বাংলাদেশ সফর করেন?
ক. প্রফেসর ড. আব্দুস সালাম
খ. প্রফেসর নরম্যান বরলগ
গ. ড. আব্দুল কাদের
ঘ. ড. স্বামীনাথন
উত্তর: খ. প্রফেসর নরম্যান বরলগ
ব্যাখ্যাঃ প্রফেসর নরম্যান বোরলগ (১৯১৪-২০০৯) বিখ্যাত মার্কিন কৃষিবিজ্ঞানী যিনি সবুজ বিপ্লবের জনক হিসেবে পরিচিত। তিনি ১৯৭০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
৪১. গবাদিপশুর জাত উন্নয়নে পাক ভারত উপমহাদেশে কোন ব্রিটিশ প্রথম অগ্রণী ভূমিকা পালন করেন?
ক. মি. জে এইচ বি হেলেন
খ. লর্ড লিনলিথগো
গ. লর্ড ক্লাইভ
ঘ. ওয়ারেন হেস্টিংস
উত্তর: খ. লর্ড লিনলিথগো
ব্যাখ্যাঃ ব্রিটিশ আমলে পাক-ভারত উপমহাদেশে পশুর জাত উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেন লত লিনলিথগো। বাংলাদেশের গবাধি পশু গবেষণা ইনস্টিটিউট ঢাকার সাভারে অবস্থিত। ১৯৯৫ সালের ৬ মে বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভরণ বদল করা হয়।
৪২. বাংলাদেশের কোন অঞ্চলে গোচারণের জন্য বাগান আছে?
ক. পাবনা, সিরাজগঞ্জ
খ. দিনাজপুর
গ. বরিশাল
ঘ. ফরিদপুর
উত্তর: ক. পাবনা, সিরাজগঞ্জ
ব্যাখ্যাঃ বাংলাদেশের পাবনা ও সিরাজগঞ্জে গো-চারণের জন্য বাথান রয়েছে।
৪৩. বিশ্ব ব্যাংকের ১৯৯৭ সালের হিসাব অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত?
ক. ২০০ মার্কিন ডলার
খ. ২২৫ মার্কিন ডলার
গ. ২৪০ মার্কিন ডলার
ঘ. ২৬০ মার্কিন ডলার
উত্তরঃ
ব্যাখ্যাঃ অর্থনৈতিক সমীক্ষা ২০22 অনুসারে বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় 2991 মার্কিন ডলার। ।
৪৪. বাংলাদেশে পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়‒
ক. ২ ডিসেম্বর, ১৯৯৭
খ. ৩ ডিসেম্বর, ১৯৯৭
গ. ২২ ডিসেম্বর, ১৯৯৭
ঘ. ৩ জানুয়ারি, ১৯৯৮
উত্তর: ক. ২ ডিসেম্বর, ১৯৯৭
ব্যাখ্যাঃ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে স্বাক্ষর করেন বাংলাদেশ সরকারের পক্ষে সপ্তম জাতীয় সংসদের হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শান্তি বাহিনীর পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা জ্যোতিরিন্দ্র বোধপ্রিয় লারমা (সন্তু লারমা)।
৪৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. জেনেভা
খ. নিউইয়র্ক
গ. হেগ
ঘ. প্যারিস
উত্তর: খ. নিউইয়র্ক
ব্যাখ্যাঃ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্ক (যুক্তরাষ্ট্র)। এছাড়াও UNDP UNICEF, UNFPA, UNIFEM প্রভৃতি সংস্থার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। জাতিসংঘের বর্তমান সদস্য ১৯৩, সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান (১৪ জুলাই, ২০১১ইং)।
৪৬. বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি?
ক. কয়লা
খ. চুনাপাথর
গ. সাদামাটি
ঘ. গ্যাস
উত্তর:উত্তর: ঘ. গ্যাস
ব্যাখ্যাঃ বর্তমানে বাংলাদেশে গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৭টি। প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদনে।
৪৭. যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম কী?
ক. জর্জ ওয়াশিংটন
খ. আব্রাহাম লিংকন
গ. রুজভেল্ট
ঘ. কেনেডী
উত্তর: খ. আব্রাহাম লিংকন
ব্যাখ্যাঃ যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে ক্রীতদাস প্রথা বিলোপ করেন। তিনি ১৮৬৫ সালে ১৫ এপ্রিল আততায়ীর গুলিতে নিহত হন। জর্জ ওয়াশিংটন (প্রথম প্রেসিডেন্ট) কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি। ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট (৩২তম) মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই দুইবারের অধিক সময়ের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। জন এফ কেনেডি (৩৫তম) নির্দেশে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে আনবিক বোমা ফেলা হয়।
৪৮. বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার?
ক. ইনসুলিন
খ. থাইরক্সিন
গ. এনড্রোজেন
ঘ. এস্ট্রোজেনউত্তর ও ব্যাখ্যা
উত্তর: ক. ইনসুলিন
ব্যাখ্যাঃ বহুমূত্র বা ডায়াবেটিস রোগের চিকিৎসায় দরকার হয় ইনসুলিন। ইনসুলিন এক প্রকার হরমোন যা অগ্নাশয় এর আইল্যাটাস অব ল্যাঙ্গারহেল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। ইনসুলিন রক্তে গ্লুকোজের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। ইনসুলিন নিঃসরণের হার কমে গেলে বহুমূত্র বা ডায়াবেটিস রোগ হয়।
৪৯. বাংলাদেশের একজন ভোটারের সর্বনিম্ন বয়স কত?
ক. ১৬ বছর
খ. ১৮ বছর
গ. ২০ বছর
ঘ. ২১ বছর
উত্তর: খ. ১৮ বছর
ব্যাখ্যাঃ বাংলাদেশ সংবিধানের ১২২ অনুচ্ছেদের (২) দফার (খ) উপদফাতে বলা হয়েছে ‘কোন ব্যক্তি সংসদের নির্বাচনের জন্য নির্বাচিত কোন নির্বাচনী এলাকার ভোটার তালিকাভুক্ত হইবার অধিকারী হইবেন, যদি তাহার বয়স আঠার বৎসরের কম না হয়। উল্লেখ্য, সংসদ সদস্য হিসেবে অংশগ্রহণের ন্যূনতম বয়স ২৫ বছর এবং রাষ্ট্রপতি হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।
৫০. গ্রীন হাউজ এফেক্টের পরিণতিতে বাংলাদেশের সবচেয়ে গুরুতর ক্ষতি কী হবে?
ক. উত্তাপ অনেক বেড়ে যাবে
খ. বৃষ্টিপাত কমে যাবে
গ. নিম্নভূমি নিমজ্জিত হবে
ঘ. সাইক্লোনের প্রবণতা বাড়বে
উত্তর: গ. নিম্নভূমি নিমজ্জিত হবে
ব্যাখ্যাঃ গ্রিন হাউজ ইফেক্ট হলো তাপ আটকে পৃথিবীর সার্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। গ্রিন হাউজ ইফেক্টের ফে জমে থাকা বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এর ফলে বাংলাদেশসহ পৃথিবীর অনেক অঞ্চলের নিম্নভূমি পানিতে নিমজ্জিত হবে। গ্রিন হাউজ প্রতিক্রিয়ার জন্য দায়ী কয়েকটি গ্যাস হলো- CO, CFC CH ইত্যাদি।
১৯তম বিসিএস ১৯৯৮ সালে অনুষ্ঠিত হয়, যেখানে ৫০ নম্বরের পরিক্ষা হয়।
