ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র বিগত সালের প্রশ্ন

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র বিগত সালের প্রশ্ন ডিগ্রি…

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র বিগত সালের প্রশ্ন

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স; প্রথম বর্ষ,

পরীক্ষা-২০২২ (অনুষ্ঠিত-২১/০৪/২০২৪)।

(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- প্রথম পত্র)

বিষয় কোড: 111601

বিষয়: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০ খ্রিঃ পর্যন্ত)

সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট;

পূর্ণমান: ৮০

দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।।

ক-বিভাগ ১×১০=১০

১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) কোন সময়কে আইয়ামে জাহেলিয়া বলা হয়?

(Which period is called as Ayam-e-Jahiliya?)

উত্তর: মহানবি (সা.)-এর জন্মের ১০০ বছর পূর্বের সময়কে আইয়্যামে জাহেলিয়া বলা হয়।

(খ) জাজিরাতুল আরব-এর অর্থ কী?

(What is the meaning of Jaziratul Arab?).

উত্তর: ‘জাজিরাতুল আরব’-এর অর্থ আরব উপদ্বীপ।

(গ) মদিনা সনদ কখন স্বাক্ষরিত হয়?

(When was the Charter of Madina signed?)

উত্তর: মদিনা সনদ ৬২৪ খ্রি. স্বাক্ষরিত হয়।

(ঘ) হিলফুল ফুজুলের অর্থ কী?

(What is the meaning of Hilful. Fujul?)

উত্তর: হিলফুল ফুজুলের অর্থ হলো শান্তিসংঘ।

(ঙ) মুসলমানদের প্রথম কেবলা কোনটি?

(Which was the first Kibla of the Muslims?)

উত্তর: বায়তুল মুকাদ্দিস।

(চ) ৬২২ খ্রিস্টাব্দ কেন বিখ্যাত?

(Why is the year 622 A.D famous for?)

উত্তর: মহানবির হিজরতের জন্য।

(ছ) উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

(Who was the founder of the Umayyad dznasty?)

উত্তর: উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা মুয়াবিয়া।

(জ) ‘রিদ্দা’ শব্দের অর্থ কী?

(What is the meaning of the word ‘Riddah’?)

উত্তর: ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ।

(ঝ) দিওয়ান-এর প্রতিষ্ঠাতা কে? (Who is the founder of Dewan?)

উত্তর: হযরত ওমর।।

(ঞ) কাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়?

(Who is called the fifth. Caliph of Islam?)

উত্তর: ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম ধার্মিক খলিফা বলা হয়।

(ট ) কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?

(Who built the Dome of the Rock?)

উত্তর: কুব্বাতুস সাখরা খলিফা আব্দুল মালিক নির্মাণ করেন।

(ঠ) ‘খারিজি’ শব্দের অর্থ কী?

(What is the meaning of the word ‘Kharijites?)

উত্তর: ‘খারিজি’ শব্দের অর্থ দলত্যাগ।

খ-বিভাগ | যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।। ৪×৫=২০

২। প্রাক ইসলামী যুগে আরব সমাজে নারীর অবস্থার সংক্ষিপ্ত
বিবরণ দাও।

(Brictly describe the status of women in Arab society during the pre-Islamic era.)

৩। মদিনা সনদের তাৎপর্য ব্যাখ্যা কর।

(Explain the significance of the Charter of Medina)

৪। খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন?

(Who was Khalid bin Walid?)

৫। খোলাফায়ে রাশেদুন বলতে কী বুঝ?

(What do you mean by Khulafa-i-Rashidun?)

৬। হাজ্জাজ বিন ইউসুফ-এর পরিচয় দাও।

(Introduce Hajjaj bin Yusuf.)

৭। মাওয়ালি কারা?

(Who were the Mawali?)

৮। মুতাজিলা সম্পর্কে একটি টীকা লেখ।

(Write a short note on Mutajila.)

৯। সিফফিনের যুদ্ধের উপর একটি টাকা লেখ।

(Write a short note on the battle of Siffin.)

গ-বিভাগ [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০×৫=৫০

১০। প্রাক ইসলামী আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।

(Give an account of the social and political conditions of the pre-Islamic Arab)

১১। শর্তাবলি উল্লেখপূর্বক হুদায়বিয়ার সন্ধির গুরুত্ব লেখ।

(Write the importance of the treaty of Hudaiwiyah mentioning its provisions.)

১২। হযরত ওমর (রা.) এর প্রশাসনিক সংস্কার আলোচনা কর।

(Discuss the administrative reforms of Hazrat Umar (R))

১৩। কারবালার বিয়োগান্ত ঘটনার কারণ ও ফলাফল আলোচনা কর।

(Discuss the causes and results of the trageds of Karbala)

১৪। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা হিসেবে হযরত মুয়াবিয়া (রা.) এর কৃতিত্ব আলোচনা কর।

(Discuss the achievements of Muawiyah (R.) as the founder of the Umayyad Dynasty.)

১৫। উমাইয়া বংশের পতনের কারণসমূহ পর্যালোচনা কর।

(Review the factors leading of the downfall of Umaysal dznasty)

১৬। ইসলামে হজ্জের গুরুত্ব বিশ্লেষণ কর।

(Explain the importance of Hajj in Islam)

১৭ । খারিজিদের রাজনৈতিক ও ধর্মীয় মতবাদগুলো বিশ্লেষণ কর।

(Analyze the political and religious doctrine of the Kharities)

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র বিগত সালের প্রশ্ন

ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ;

পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিত-৩১/০১/২০২৩)]

(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-প্রথম পত্র)

বিষয়: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত)

বিষয় কোড: ১১১৬০১

সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট: পূর্ণমান: ৮০

[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।

ক-বিভাগ নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০

(ক) আরবের বৃহত্তম মরুভূমি কোনটি?

(Which is the largest desert of Arab?)

উত্তর: আরবের বৃহত্তম মরুভূমির নাম আল দাহনা।

(খ) ‘সাব-আ মুয়াল্লাকা’ অর্থ কী?

(What is the meaning of Sab-a-Muallaka?)

উত্তর: সাতটি ঝুলন্ত কবিতা।

(গ) আকাবার শপথ কারা করেছিল?

(Who took the Oath of Aqaba?)

উত্তর: ৬২১ সালে ইয়াসরিব থেকে আগত ১০ জন খাজরাজ ও ২ জন আউস গোত্রের লোক একই স্থানে এসে মহানবির (সা.) হাতে নিকট আকাবার শপথ করে।

(ঘ) কোন খলিফা পবিত্র কুরআনকে প্রথম গ্রন্থাকারে লিপিবদ্ধ করেন?

(Which Caliph compiled the Holy Quran as written book for the first time?)

উত্তর: হযরত উসমান (রা.)।

(৪) আল-গানিমাহ কী? (What is Al-Ganimah?)

উত্তর: আল-গানিমাহ একটি আরবি শব্দ, যার অর্থ ‘যুদ্ধের লুণ্ঠনকৃত মাল’ যার মধ্যে রয়েছে- জমি, সম্পদ, গবাদি পশু, নারী, শিশু প্রভৃতি।

(চ) কত সালে টুরস এর যুদ্ধ সংঘটিত হয়?

(In which year did the battle of Tours take place?)

উত্তর: ৭৩২ খ্রিস্টাব্দের অক্টোবর মাসে টুরস-এর যুদ্ধ সংঘটিত হয়।

(ছ) ‘আসাদুল্লাহ’ কার উপাধি ছিল?

(Whose sure name was ‘Asadullah’?)

উত্তর: আসাদুল্লাহ হযরত আলী (রা.)-এর উপাধি ছিল।

(জ) কে প্রথম মুসলিম নৌ-বাহিনী প্রতিষ্ঠা করেন?

(Who established the first Muslim Navy?)

উত্তর: মুয়াবিয়া (রা.) সর্বপ্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন।

(ঝ) ‘কারবালা’ কোন নদীর তীরে অবস্থিত?

(On the bank of which river is Karbala located?)

উত্তর: ‘কারবালা’ ফোরাত নদীর তীরে অবস্থিত।

(ঞ) উমাইয়াদের রাজধানী কোথায় ছিল?

(Where was the Umayyad capital?)

উত্তর: উমাইয়া খলিফাদের রাজধানী ছিল দামেস্কে

(ট) কোন খলিফাকে ‘আশীর্বাদের চাবিকাঠি’ বলা হয়? (Which caliph is called the ‘Key of blessings’?) উত্তর: খলিফা সুলাইমানকে।

(ঠ) জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে?

(Who is the founder of Jabariah sect?) উত্তর: জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন জাহম ইবন সাফওয়ান।

খ-বিভাগ যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।। ৪ x ৫=২০

২। ‘সাব-আ মুয়াল্লাকা’ সম্পর্কে আলোচনা কর।

(Discuss the Sab-a-Muallaka.)

৩। হুদাইবিয়ার সন্ধিকে ‘ফাতহুম মুবিন’ বলা হয় কেন?

(Why is Hudaybia Traty called Fathum Mubin?)

৪। রিদ্দার যুদ্ধের কারণসমূহ আলোচনা কর। (Discuss the causes of Ridda War.)

৫। ‘মজলিশ-উস-শূরা’ সম্পর্কে আলোচনা কর।

(Discuss about Majlish-Us-Sura)

৬ । উমাইয়াদের মাওয়ালী নীতি সম্পর্কে টীকা লেখ।

(Give a short note about Mawalid policy of the Umayyads.)

৭। মুসা বিন মুসাইর এর পরিচয় দাও।

(Introduce Musa-bin-Nusair.)

৮। উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ সংক্ষেপে লেখ।
(Write shortly the causes for the downfall of Umayyad caliphate)

৯। কাদেরিয়া কারা?

(Who are Qadarites?)

গ-বিভাগ যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।। ১০×৫ = ৫০

১০। প্রাক-ইসলামি আরবের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা কর।

(Discuss the geographical location and aspects of pre- Islamic Arabs.)

১১। হযরত মুহাম্মদ (সা.) এর মদিনায় হিজরতের কারণ ও গুরুত্ব নির্ণয় কর।

(Determine the causes and importance of Hijrah of Hazrat Muhammad (Sm.)

১২। মদিনা সনদের প্রধান ধারাগুলো উল্লেখ কর। ইসলামি রাষ্ট্র গঠনে এর গুরুত্ব নিরূপণ কর।

(Mention the main provisions of the Charter of Madina. Determine its importance for the establishment of the Islamic state.)

১৩। হযরত আবু বকর (রা.) কে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? আলোচনা কর।

(Why is Hazrat Abu Bakar (R.) Called the Savior of Islam? Discuss.)

১৪। হযরত আলী (রা.) ও মুয়াবিয়া (রা.) এর মধ্যে সংঘটিত সংঘর্ষের কারণ ও ফলাফল আলোচনা কর।

(Discuss the causes and result of the conflict between Hazrat Ali (R.) and Hazrat Muawiyah (R.)

১৫।-ওয়ালিদ বিন আব্দুল মালিককে শ্রেষ্ঠ সাম্রাজ্য বিজেতা বলা হয়

(Why is Walid-bin-Abudi Malik called the best conquere of the empire?)
কেন? বর্ণনা কর।

১৬। যাকাত কী? যাকাতের আর্থসামাজিক গুরুত্ব নিরূপণ কর।
(What is Zakat? Determine the socio-economic importance of Zakat.)

১৭। শিয়া সম্প্রদায়ের উৎপত্তি ও তাদের মতবাদসমূহ আলোচনা কর।
(Discuss the rise of Shites and their doctrines)

[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ:

পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-০৬/০১/২০২২)।

(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-প্রথম পত্র)

বিষয়: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত)

বিষয় কোড: 111601

সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট: পূর্ণমান: ৮০

[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।।

ক-বিভাগ

১। নিচের যে-কোনো দশটি প্রশ্নের উত্তর দাও।
১ × ১০ = ১০

(ক) ‘জাজিরাতুল আরব’ এর অর্থ কি?

(What is the meaning of ‘Jazairatul Arab’?)

উত্তর: ‘জাজিরাতুল আরব’-এর অর্থ আরব উপদ্বীপ।

(খ) বেদুঈন কারা?
(Who were the Beduins?)

উত্তর: মরুবাসী আরবদের বেদুঈন বলা হতো।

(গ) গোত্রকে আরবিতে কি বলা হয়?

(What is called the tribe in Arabic?)

উত্তর: গোত্রকে আরবিতে কাবিলা বলা হয়।

(ঘ) কখন মক্কা বিজয় হয়?

(When was the conquest of Mесса?)

উত্তর: মক্কা বিজয় হয় ৬৩০ সালে।

(ঙ) মদিনা সনদ কত খ্রিস্টাব্দে লিখিত হয়?

(In which year was the Charter of Medina signed?)

উত্তর: মদিনা সনদ ৬২৪ খ্রি. স্বাক্ষরিত হয়।

(চ) মুসলমানদের প্রথম কেবলা কোনটি?

(Which was the first Kibla of the Muslims?)

উত্তর: বায়তুল মুকাদ্দিস।

(ছ) বায়তুল মাল কি?
(What is Baitul Mal?)

উত্তর: বায়তুল মাল হলো ইসলামি রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার।

(জ) ‘রিদ্দা’ শব্দের অর্থ কি?

(What is the meaning of the word ‘Riddah’?)

উত্তর: ধর্মত্যাগীদের বিরুদ্ধে যুদ্ধ।

(ঝ) ‘রাজেন্দ্র’ বলা হয় কাকে?

(Who is called the ‘Father of Kings’?)

উত্তর: খলিফা আব্দুল মালিককে।

(ঞ) ‘সাইফুল্লাহ’ শব্দের অর্থ কি?

(What is the meaning of the word ‘Saifullah’?)

উত্তর: আল্লাহর অসি।

(ট) উমাইয়া বংশের কত জন খলিফা ছিল?

(How many caliphs were in the Umayyad dynasty?) উত্তর: উমাইয়া বংশে ১৪ জন খলিফা ছিলেন।

(ঠ) কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?

(Who built the Dome of the Rock?)

উত্তর: কুব্বাতুস সাখরা খলিফা আব্দুল মালিক নির্মাণ করেন।

খ-বিভাগ [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও। ৪ x ৫ = ২০

২। হানিফ সম্প্রদায় কারা?

(Who were the Hanifs?)

৩। উকাজ মেলার বিবরণ দাও।

(Give an account of the fair of Ukaz.)

৪। হিলফুল-ফুজুলের কার্যক্রম কি ছিল?

(What were the functions of Hilful-Fuzul?)

৫। খোলাফায়ে রাশেদুন বলতে কি বুঝ?

(What do you mean by Khulafa-i- Rashidun?)

৬। হযরত আবু বকর (রা.) কিভাবে খলিফা নির্বাচিত হন?

(How did Hazrat Abu Bakar (R.) elect as a caliph?)

৭। উষ্ট্রের যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লিখ।

(Write in brief about the Battle of Camel.)

৮। মুয়াবিয়া (রা.) এর পরিচয় দাও।

(Introduce Muawiyah (R.).)

৯। ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের ৫ম খলিফা বলা হয় কেন?

(Why is Omar Bin Abdul Aziz called the fifth caliph of Islam?)

গ-বিভাগ ১০×৫=৫০ (যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।

১০। প্রাক-ইসলামি আরবের সামাজিক ও রাজনৈতিক অবস্থার বর্ণনা দাও।

(Give an account of the social and political conditions of the Pre-Islamic Arab.)

১১। শর্তাবলি উল্লেখপূর্বক হুদাইবিয়ার সন্ধির গুরুত্ব লিখ।

(Write the importance of the Treaty of Hudaiwiyan mentioning its provisions.)

১২। বদর যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর।

(Discuss the causes and results of the Battle of Badr.)

১৩। হযরত ওমর (রা.) এর শাসন সংস্কার আলোচনা কর।

(Discuss the administrative reforms of Hazrat Omar (R.).)

১৪। হযরত ওসমান (রা.) হত্যার কারণ ও ফলাফল আলোচনা কর।

(Discuss the casuses and results of the murder of Hazrat Osman (R.).)

১৫। খলিফা আবদুল মালিকের প্রশাসনিক সংস্কারসমূহ পর্যালোচনা কর।

(Review the administrative reforms of caliph Abdul Malik)

১৬। ইসলামে হজের গুরুত্ব বিশ্লেষণ কর।

(Explain the importance of Hajj in Islam.) ।

১৭ খারিজিদের রাজনৈতিক ও ধর্মীয় মতবাদগুলো বিশ্লেষণ কর।
(Analyze the political and religious doctrine of the Kharijities.)

[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ;

পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-০৩/১২/২০১৯)।

(ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-প্রথম পত্র)

বিষয় কোড: 111601

বিষয়: ইসলামের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস (৭৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত) সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট;

পূর্ণমান: ৮০;

[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।।

ক-বিভাগ

নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও।

(ক) আইয়্যামে জাহিলিয়া শব্দের অর্থ কি?

(What is the meaning of word Ayyam-i-Jahiliya?)

উত্তর: ‘আইয়ামে জাহিলিয়া’ শব্দের অর্থ অন্ধকার যুগ।

(খ) কোন কবিকে আরবের শেক্সপিয়ার বলা হয়?

(Which poet is called the Shakespeare of Arab?)

উত্তর: ইমরুল কায়েসকে।

(গ) আল-মালা কি? (What is al-Mala?)

উত্তর: প্রাক-ইসলামি যুগে আরবে কুরাইশ গোত্রপতিদের নিয়ে গঠিত মন্ত্রণা পরিষদ।

(ঘ) ‘হিলফুল ফুজুল’-এর অর্থ কি?

(What is the meaning of ‘Hil-Ful-Fuzul’?)

উত্তর: হিলফুল ফুজুল এর অর্থ হলো শান্তিসংঘ।

(ঙ) মদিনার পূর্ব নাম কি?

(What was the earlier name of Medina?)

উত্তর: মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব।

(চ) ‘আনসার’ শব্দের অর্থ কি?

(What is the meaning of the word ‘Ansar’?)

উত্তর: ‘আনসার’ শব্দের অর্থ হলো- সাহায্যকারী।

(ছ) বদরের যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

(When did the battle of Badar happen?)

উত্তর: বদর যুদ্ধ ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ মার্চ সংঘটিত হয়।

(জ) ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয়?

(Who is called the savior of Islam?)

উত্তর: হযরত আবু বকর (রা.) কে।

(ঝ) ‘জুনুরাইন’ কার উপাধি ছিল?

(Who was entitled as ‘Junnuraine’?)

উত্তর: হযরত ওসমান (রা.)-এর উপাধি ছিল।

(ঞ) কাকে কু