21th bcs questions questions bank with solution.
২১ তম বি সি এস প্রশ্ন ও সমাধান ১. ‘বাঙ্গালা…
২১ তম বি সি এস প্রশ্ন ও সমাধান
১. ‘বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত’ কার রচনা?
ক. মুহাম্মদ শহীদুল্লাহ
খ. মুহাম্মদ আবদুল হাই
গ. মুনীর চৌধুরী
ঘ. মোফাজ্জল হায়দার চৌধুরী
উত্তরঃ0 ক. মুহাম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যাঃ ড. মুহম্মদ শহীদুল্লাহ রচিত গ্রন্থ হলো- বাংলা ভাষার ইতিবৃত্ত, ভাষা ও সাহিত্য, বাংলা সাহিত্যের কথা, বাংলা ভাষার ব্যাকরণ ও বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান। এছাড়াও- ‘বাংলা সাহিত্যের ইতিবৃত্ত’ (আধুনিক) নামে মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান একটি গ্রন্থ রচনা করেন।
২. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
গ. রামমোহন রায়
ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
উত্তর: খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যাঃ বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (১৮২০-১৮৯১) রচিত গ্রন্থ হলো- প্রভাবতী সম্ভাষণ (প্রথম মৌলিক গ্রন্থ), সীতার বনবাস, ভ্রান্তিবিলাস, বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, শকুন্তলা, আত্মরচিত (আত্মজীবনীমূলক) ইত্যাদি।
।
৩. ‘চতুর্দশপদী কবিতাবলী’ কার রচনা?
ক. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
খ. নবীনচন্দ্র সেন
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
উত্তর: গ. মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যাঃ মাইকেল মধুসূদন দত্ত রচিত ‘চতুর্দশপদী কবিতাবলী’ বাংলা সাহিত্যের প্রথম সনেট সংকলন। তাঁর রচিত বিখ্যাত গ্রন্থগুলো হলো- কাব্যগ্রন্থ- তিলোত্তমাসম্ভব কাব্য, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য; নাটক শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী ও মায়াকানন এবং বিখ্যাত মহাকাব্য- মেঘনাদবধ। অপরদিকে- নবীনচন্দ্ৰ সেন রচিত ত্রয়ী মহাকাব্য হলো- ‘বৈরতক, কুরুক্ষেত্র, প্রভাস’। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত মহাকাব্য বৃত্রসংহার ।
৪. কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
ক. বিষের বাঁশী
খ. বন্দীর বন্দনা
গ. সন্দ্বীপের চর
ঘ. রূপসী বাংলা
উত্তর: ক. বিষের বাঁশী
ব্যাখ্যাঃ কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ হলো- অগ্নিবীণা, বিষের বাঁশি, সিন্ধু হিন্দোল, সাম্যবাদী, সর্বহারা, চক্রবাক, ছায়ানট, দোলনচাঁপা, জিঞ্জির, সন্ধ্যা, ফণিমনসা প্রভৃতি। বন্দীর বন্দনা (কাব্যগ্রন্থ)-বুদ্ধদেব বসু সন্দ্বীপের চর (কাব্যগ্রন্থ)- বিষ্ণু দে রূপসী বাংলা (কাব্যগ্রন্থ)- জীবনানন্দ দাশ রচিত গ্রন্থ।
।
৫. ‘কবর’ নাটক কার রচনা?
ক. শহীদুল্লাহ কায়সার
খ. জহির রায়হান
গ. মুনীর চৌধুরী
ঘ. সত্যেন সেন
উত্তর: গ. মুনীর চৌধুরী
ব্যাখ্যাঃ ৯৫৩ সালে সাংবাদিক রণেশ দাশগুপ্তের অনুরোধে মুনীর চৌধুরী ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে ‘কবর’ নাটকটি রচনা করে কারাগারের বন্দিদের অভিনয়ে মঞ্চস্থ করেন। এছাড়াও তাঁর রচিত নাটক- মানুষ, নষ্ট ছেলে, দণ্ডকারণ্য, দওধর, রক্তাক্ত প্রান্তর, পলাশীর ব্যারাক ও অন্যান্য এবং তাঁর বিখ্যাত অনুবাদকৃত নাটকগুলো হলো- মুখরা রমনী বশীকরণ, রূপার কৌটা, কেউ কিছু বলতে পারে না।
৬. ‘চাঁদের হাট’ অর্থ কী?
ক. বন্ধুদের সমাগম
খ. আত্মীয় সমাগম
গ. প্রিয়জন সমাগম
ঘ.গণ্যমান্যদের সমাগম
উত্তর:গ. প্রিয়জন সমাগম
ব্যাখ্যাঃ চাঁদের হাট বাগধারার অর্থ-প্রিয়জনদের সমাগম।
৭. কোন বানানটি শুদ্ধ?
ক. সূচিষ্মিতা
খ. সূচিস্মিতা
গ. সূচীস্মিতা
ঘ. সুচিস্মিতা
উত্তর: ঘ. সুচিস্মিতা
ব্যাখ্যাঃ শুদ্ধ বানান শুচিস্মিতা (বিশেষণ পদ)।
৮. ‘কর্মে যার ক্লান্তি নেই’ ‒ এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কী?
ক. ক্লান্তিহীন
খ. অক্লান্ত
গ. অক্লান্ত কর্মী
ঘ. অবিশ্রাম
উত্তর: গ. অক্লান্ত কর্মী
ব্যাখ্যাঃ কর্মে যাহার ক্লান্তি নাই এর এককথায় প্রকাশ- অক্লান্তকর্মী।
৯. ণত্ব বিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন?
ক. দেশি
খ. বিদেশি
গ. তৎসম
ঘ. তদ্ভব
উত্তর: গ. তৎসম
ব্যাখ্যাঃ বাংলা ভাষায় প্রচলিত তৎসম শব্দের দন্ত্য ন মূর্ধন্য ণ-তে পরিণত হওয়ার নিয়মকে ণত্ব বিধান বলে। উল্লেখ্য বাংলা (দেশী), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়োজন হয় ।
১০. ক্রিয়াপদ ‒
ক. সবসময়ে বাক্যে থাকবে
খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
গ. শুধু অতীতকাল বোঝাতে বাক্যে ব্যবহৃত হয়
ঘ. আসলে বিশেষণ থেকে অভিন্ন
উত্তর: খ. কখনো কখনো বাক্যে উহ্য থাকতে পারে
ব্যাখ্যাঃ যে পদ দ্বারা কোনো কার্য সম্পাদন করা বুঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন: কবি কবিতা লেখেন। ক্রিয়াপদ বাক্য গঠনের অপরিহার্য অঙ্গ। তবে কখনো কখনো বাক্যে ক্রিয়াপদ উহা বা অনুক্ত থাকতে পারে। বাক্যে সাধারণত ‘হ’ এবং ‘আছ’ ধাতু গঠিত ক্রিয়াপদ উহা থাকে। যেমন: ইনি আমার ভাই = ইনি আমার ভাই (হন) ।
১১. কোনটি অনুজ্ঞা?
ক. তুমি গিয়েছিলে
খ. তুমি যাও
গ. তুমি যাচ্ছিলে
ঘ. তুমি যাচ্ছ
উত্তর: খ. তুমি যাও
ব্যাখ্যাঃ বর্তমান কালের আদেশ, উপদেশ, অনুমতি, আমন্ত্রণ, আশীর্বাদ, প্রার্থনা প্রভৃতি বোঝাতে বর্তমান অনুজ্ঞা ব্যবহৃত হয়।
১২. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’ ‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?
ক. অনুভূতি
খ. গালি
গ. প্রত্যঙ্গ
ঘ. শক্তি
উত্তর: ঘ. শক্তি
ব্যাখ্যাঃ গালি অর্থে মুখ শব্দের ব্যবহার- মুখপোড়া মিনসে। প্রত্যঙ্গ অর্থে মুখ শব্দের গড়নটা সুন্দর। শক্তি বা ক্ষমতা অর্থে মুখ শব্দের ব্যবহার- যতবড় মুখ নয় তত বড় কথা।
১৩. কোন বানাটি শুদ্ধ?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মূমুর্ষু
ঘ. মূমূর্ষু
উত্তর: খ. মুমূর্ষু
ব্যাখ্যাঃ মুমূর্ষু শব্দটি বিশেষণ পদ। যার অর্থ হলো মরণাপন্ন।
১৪. ‘ব্রজবুলি’ বলতে কী বোঝায়?
ক. ব্রজধামে কথিত ভাষা
খ. এক রকম কৃত্রিম কবিভাষা
গ. বাংলা ও হিন্দির যোগফল
ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা
উত্তর: ঘ. মৈথিলী ভাষার একটি উপভাষা
ব্যাখ্যাঃ ব্রজবুলি মূলত মৈথিলী ও বাংলার মিশ্রণে গঠিত একটি কৃত্রিম কবিভাষা। মিথিলার কবি বিদ্যাপতি এ ভাষা আবিষ্কার করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ব্রজবুলি ভাষায় রচিত গীতিকাব্যের সংকলন ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’
১৫. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?
ক. উদাসীন
খ. প্রতিকুল
গ. রাগহীন
ঘ. বিশেষভাবে রুষ্ট
উত্তর: ক. উদাসীন
ব্যাখ্যাঃ ‘বিরাগী’ বিশেষণ পদ। যার অর্থ উদাসীন, নিঃস্পৃহ, আসক্তিহীন। ‘বিরাগী’ শব্দের বিশেষা বিরাগ।
১৬. ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ ‒ কে বলেছেন?
ক. চণ্ডীদাস
খ. বিদ্যাপতি
গ. রামকৃষ্ণ পরমহংস
ঘ. বিবেকানন্দ
উত্তরঃ ক. চণ্ডীদাস
ব্যাখ্যাঃপ্রশ্নোক্ত চরণটির রচয়িতা বৈষ্ণব পদাবলীর আদি কবি চণ্ডীদাস। তাঁর রচিত অপর বিখ্যাত উক্তি- কেমনে ধরিব হিয়া?……. আমার আস্তিনা দিয়া । বিদ্যাপতি রচিত ব্রজবুলি ভাষায় বিখ্যাত পদ-এ সখি হামারি দুখের নাহি ওর/এ ভরা বাদর মাহ ভাদর/শূন্য মন্দির মোর। স্বামী বিবেকান্দের বিখ্যাত উক্তি- জীবে প্রেম করে যেইজন/সেইজন সেবিছে ঈশ্বর ।
।
১৭. কোনটি রবীন্দ্রনাথের রচনা?
ক. চতুরঙ্গ
খ. চতুষ্কোণ
গ. চতুর্দশী
ঘ. চতুষ্পাঠী
উত্তরঃ ক. চতুরঙ্গ
ব্যাখ্যাঃ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস হলো- বৌ ঠাকুরানীর হাট, শেষের কবিতা, চোখের বালি, রাজর্ষি, ঘরে বাইরে, গোরা, নৌকাডুবি, যোগাযোগ, চতুরঙ্গ, চার অধ্যায়, দুই বোন, করুণা।
১৮. কোনটি কাব্যগ্রন্থ?
ক. কবিতা
খ. কাব্যপরিক্রমা
গ. কয়েকটি কবিতা
ঘ. বাঙলার কাব্য
উত্তর: গ. কয়েকটি কবিতা
ব্যাখ্যাঃ সমর সেন রচিত ‘কয়েকটি কবিতা’ একটি কাব্যগ্রন্থ। বুদ্ধদেব বসু সম্পাদিত ‘কবিতা’ একটি সাহিত্য পত্রিকা ।
১৯. কোনটি নাটক?
ক. কর্তার ইচ্ছায় কর্ম
খ. গড্ডালিকা
গ. পল্লীসমাজ
ঘ. সাজাহান
উত্তর: ঘ. সাজাহান
ব্যাখ্যাঃ গড্ডলিকা (গল্পগ্রন্থ)- রাজশেখর বসু; পল্লীসমাজ (উপন্যাস)- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: সাজাহান (নাটক)দ্বিজেন্দ্রলাল রায়।।
২০. ‘আবোল-তাবোল’ কার লেখা?
ক. উপেন্দ্রকিশোর রায় চৌধুরী
খ. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
গ. সুকুমার রায়
ঘ. সত্যজিৎ রায়
উত্তর: গ. সুকুমার রায়
ব্যাখ্যাঃ সুকুমার রায় রচিত শিশুতোষ গ্রন্থগুলো হলো- আবোল-তাবোল, হ-য-ব-র-ল, খাই খাই, পাগলা দাশু, বহুরূপী। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত শিশুতোষ গ্রন্থ হলো- ঠাকুরমার ঝুলি, ঠাকুরদার ঝুলি, দাদা মশায়ের থলে, ঠানদিদির থলে, খোকা বাবুর খেলা, কিশোরদের মন, বাংলার সোনার ছেলে ।
Each question below consists of related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed in the original pair.
২১. Eager Indifferent
ক. concerned careful
খ. anxious nervous
গ. enthusiastic halfhearted
ঘ. devoted dedicated
উত্তর: গ. enthusiastic halfhearted
ব্যাখ্যাঃ যিনি Eager (উৎসাহী) নন, তিনি indifferent (উদাসীন)। যিনি enthusiastic (উৎসাহী নন তিনি halfhearted (নিরুদ্যম) হন।
২২. Lengthen Prolong
ক. stretch extend
খ. distance reduce
গ. draw out shorten
ঘ. reach out cut short
উত্তর: ক. stretch extend
ব্যাখ্যাঃ কোন কিছু Lengthen (প্রলম্বিত করা) করলে Prolong (দীর্ঘায়িত হয়া) হয়। stretch (টানলে) করলে extend (প্রসারিত করা) হয়।
২৩. Delay Retard
ক. postpone promote
খ. adjourn start
গ. slow down hold up
ঘ. defer accelerate
উত্তর: গ. slow down hold up
ব্যাখ্যাঃ কোন কিছু delay (দেরি করা) করলে retard (বাধাপ্রাপ্ত হওয়া) হয়। slow down (গতি কমানো)করলে hold up (ধীরতর করা) হয়।
২৪. Submissive Disobedient
ক. comply conform
খ. heed acquiesce
গ. observe defy
ঘ. obey hearken to
উত্তর: গ. observe defy
ব্যাখ্যাঃ Submissive (বাধা) এর বিপরীত disobedient (অবাধ্য)। Observe (মেনে চলা) এর বিপরীত defy (অমান্য করা)।
Q. 25 to 30 are incomplete sentences. Choose the word or phrase that best completes the sentence.
২৫. He fantasized ‒ winning the lottery
ক. with
খ. from
গ. after
ঘ. about
উত্তরঃ উত্তর: ঘ. about
ব্যাখ্যাঃ fantasize about অলীক কল্পনা করা।
২৬. The Parthenon is said ‒ erected in the Age of Pericles.
ক. to have become
খ. to have begun
গ. to have been
ঘ. to have had begun
উত্তরঃ গ. to have been
২৭. He divided the money ‒ the two children.
ক. among
খ. between
গ. in between
ঘ. over
উত্তর: খ. between
ব্যাখ্যাঃ দুজনের মধ্যে কোন কিছু ভাগ/ বোঝাতে between বসে বসে আর দুইয়ের অধিকের মধ্যে হলে among বসে।
২৮. As they waited, Rahim argued against war ‒
ক. while his brother discusses the effects of pollution
খ. while his brother discussed the effects of pollution
গ. while his brother was discussing the effects of pollution
ঘ. while his brother had discussed the effects of pollution
উত্তর: গ. while his brother was discussing the effects of pollution
ব্যাখ্যাঃ দুটি clause while দ্বারা যুক্ত হলে যে clause-এর শুরুতে while থাকবে তা continuous হবে।
২৯. If we want concrete proof, we are looking for ‒ .
ক. clear evidence
খ. building material
গ. a cement mixer
ঘ. something to cover a path
উত্তর: ক. clear evidence
ব্যাখ্যাঃ concrete proof এর জন্য অবশ্যই clear evidence প্রয়োজন।
৩০. The Olympic games were watched by ‒ billions of people all over the world.
ক. exactly
খ. usually
গ. truly
ঘ. literally
উত্তর:ঘ. literally
ব্যাখ্যাঃ literally- আক্ষরিক / মোটামুটিভাবে, usually সচরাচর, truly সত্যিকারভাবে, exactly-নির্ভুলভাবে।
৩১. The author thinks that true learning wil lead to ‒
ক. personal understanding of the ideas of writers
খ. discovery of unknown world
গ. revelation of the mysteries of the world
ঘ. better expressive powers
উত্তর: ঘ. better expressive powers
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৩২. Which of the following best describes the author’s attitude towards learning?
ক. learning is not a matter of reading extensively
খ. learning is not something to be demonstrated in examinations
গ. learing is a matter of promoting creativity in students
ঘ. learning is a matter of memorization
উত্তর: গ. learing is a matter of promoting creativity in students
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Read the following passage and answer questions number 33, 34, 35 and 36 that refer to the passage.
The gypsies are a tribe of strange people. They do not have any fixed home, but wander about from place to place and live in tents. They were originally natives of India. But as they reached England from Egypt, the Enghish took them for Egyptians. This is why they came to be called gypsies. They were believed to possess strange powers. They could tell your fortune by reading the palm of your hand. It was thought they stole little children to train them in their way of life. Whenever a child was lost, it was thought that it had been carried away by gypsies. So they were arrested and sent for trial. But this attitude towards the gypsies has gradually changed.
৩৩. The gypsies are people who ‒ .
ক. have a settled way of life
খ. come originally from Egypt to England
গ. are always on the move
ঘ. steal children to train them in their way of life
উত্তর: গ. are always on the move
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৩৪. The gypsies like to live in tents because ‒ .
ক. it is easy to hide stolen children in a tent
খ. it is easy to read one’s palm inside a tent
গ. it is easy to bring them from Egypt
ঘ. it is easy to pitch them
উত্তর: ঘ. it is easy to pitch them
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৩৫. ‘The English took them for Egyptians’ means ‒ .
ক. The English took them to the Egyptians
খ. The Enghlish considered them to be Egyptians
গ. The English were taken in by the Egyptians
ঘ. The English brought them as far as to Egypt
উত্তর: খ. The Enghlish considered them to be Egyptians
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৩৬. Attitude towards the gypsies ‒ .
ক. are still the same as before
খ. have not much changed over the years
গ. can change once they stop stealing children
ঘ. have shown sings of change
উত্তর: ঘ. have shown sings of change
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
Choose the one word of phrase that best completes the sentence:
৩৭. The tree has benn blown ‒ by the strong wind.
ক. away
খ. up
গ. off
ঘ. out
উত্তর: উত্তর: গ. off
ব্যাখ্যাঃ blow away-গুলি করে হত্যা করা, blow up-বিস্ফোরিত হওয়া, blow off- উপড়ে ফেলা, blow “out নিভানো।
৩৮. No one can ‒ that he is clever.
ক. defy
খ. admire
গ. deny
ঘ. denounce
উত্তর: গ. deny
ব্যাখ্যাঃ defy-প্রকাশ্যে বিরোধিতা করা: admire-প্রশংসা করা; deny-অস্বীকার করা; denounce নিন্দা করা।
৩৯. A reward has been announced for the employees who ‒ hard.
ক. have worked
খ. has worked
গ. will be work
ঘ. have had worked
উত্তর: ক. have worked
ব্যাখ্যাঃ Relative pronoun সব সময় তার antecedent (পূর্বপদ) কে follow করে। এখানে who এর actecedent পূর্বপদ ’employees- plural হাওয়ায় plural verb ‘have worked হবে।
৪০. To ‒ the arrival of spring, Bangladesh Television ‒ a special function.
ক. commemorate : launched
খ. announce : telecast
গ. celebrate : organized
ঘ. welcome : sanctioned
উত্তর: গ. celebrate : organized
ব্যাখ্যাঃ ঋতুর আগমনকে স্বাগত জানানো এবং উৎযাপন করাকে ceoebrate বলে।
৪১. একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘোরে?
ক. ১৮০০
খ. ২৭০০
গ. ৩৬০০
ঘ. ৫৪০০
উত্তর: ঘ. ৫৪০০
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৪২. একটি ক্লাসে ৩০ জন ছাত্র আছে। তাদের মধ্যে ১৮ জন ফুটবল খেলে এবং ১৪ জন ক্রিকেট খেলে এবং ৫ জন কিছুই খেলে না। কত জন উভয়ই খেলে?
ক. ৩
খ. ৫
গ. ৭
ঘ. ৯
উত্তর: গ. ৭
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৪৩. একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ ∶ ১। এতে কী পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ ∶ ১ হবে?
ক. ১২ গ্রাম
খ. ৬ গ্রাম
গ. ৩ গ্রাম
ঘ. ৪ গ্রাম
উত্তর: ঘ. ৪ গ্রাম
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৪৪. ১,০০০ টাকা ক ও খ ১ ∶ ৪ অনুপাতে ভাগ করে নেয়। খ-এর অংশ সে এবং তার মা ও মেয়ের মধ্যে ২ ∶ ১ ∶ ১ অনুপাতে ভাগ করে। মেয়ে কত টাকা পাবে?
ক. ১০০ টাকা
খ. ৪০০ টাকা
গ. ২০০ টাকা
ঘ. ৮০০ টাকা
উত্তর: গ. ২০০ টাকা
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৪৫. ৯৯৯৯৯৯-এর সঙ্গে কোন ক্ষুদ্র তম সংখ্যা যোগ করলে যোগফল ২, ৩, ৪, ৫ এবং ৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
ক. ২১
খ. ৩৯
গ. ৩৩
ঘ. ২৯
উত্তর: ক. ২১
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৪৬. একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময়ে ৪ বার লাফ দেয় খরগোশ সে সময়ে ৫ বার লাফ দেয়। কিন্তু খরগোশ ৪ লাফে যতদূর যায়, কুকুর ৩ লাফে ততদূর যায়। কুকুর ও খরগোশের গতিবেগের অনুপাত কত?
ক. ১৫ ∶ ১৬
খ. ২০ ∶ ১২
গ. ১৬ ∶ ১৫
ঘ. ১২ ∶ ২০
উত্তর: গ. ১৬ ∶ ১৫
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৪৭. এক দোকানদার ১১০ টাকা কেজি দামের কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২,০০০ টাকা লাভ করল। দোকানদার দ্বিতীয় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল?
ক. ১০০ কেজি
খ. ৮০ কেজি
গ. ৫০ কেজি
ঘ. ৬০ কেজি
উত্তর: খ. ৮০ কেজি
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৪৮. একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফলের কত গুণ?
ক. ১৬
খ. ৪
গ. ৮
ঘ. ২
উত্তর: ক. ১৬
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৪৯. ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। দুজন লোক কমিয়ে দিলে কাজটি সমাধা করতে শতকরা কতদিন বেশি লাগবে?
ক. ২৫%
খ. 
গ. ৫০%
ঘ. 
উত্তর: খ.
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৫০. একজন চাকুরীজীবীর বেতনের
অংশ কাপড় ক্রয়ে,
অংশ খাদ্য ক্রয়ে এবং
অংশ বাড়ি ভাড়ায় ব্যয় হয়। তার আয়ের শতকরা কত ভাগ অবশিষ্ট রইল?
ক. 
খ. 
গ. 
ঘ. 
উত্তর: ক.
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।
৫১. বাংলাদেশের সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার ক’টি?
ক. ২৯ টি
খ. ২২ টি
গ. ২১ টি
ঘ. ৫ টি
উত্তর: ক. ২৯ টি
ব্যাখ্যাঃ ১৯৮০ খ্রিস্টাব্দে বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডার কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুল জারির মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিস গঠন করা হয়। শুরুর দিকে ক্যাডার সংখ্যা ছিল ১৪টি। ১৯৮২ খ্রিস্টাব্দে ক্যাডার সংখ্যা বাড়িয়ে করা হয় ২৮টি। ১৯৮৫ খ্রিস্টাব্দে ক্যাডার সংখ্যা করা হয় ২৯টি। ২০০৭ খ্রিস্টাব্দে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হলে বিচার ক্যাডার বিলুপ্ত করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে নেয়া হয়। এর ফলে ক্যাডার সংখ্যা কমে হয় ২৮টি। ২০১৪ খ্রিস্টাব্দের ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালায় টেলিকমিউনিকেশন ক্যাডার বিলুপ্ত করা হয়। ২০১৮ সালের ১৩ নভেম্বর ইকোনোমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারে একীভূত করা হয়। যার ফলে ক্যাডার সংখ্যা কমে হয় ২৬টি। বর্তমানে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা ২৬টি
৫২. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়?
ক. ২৫ (৭)
খ. ২৮ (৪)
গ. ৪০ (৩)
ঘ. ৪২
উত্তর: খ. ২৮ (৪)
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের মৌলিক অধিকার অংশে ২৪ (৪) অনুচ্ছেদের (৩) দফায় বলা হয়েছে যে, ‘নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ণ হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।”
৫৩. প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত কোন কাজ এককভাবে করতে পারেন?
ক. প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ
খ. প্রধান বিচারপতি নিয়োগ
গ. অডিটর জেনারেল নিয়োগ
ঘ. পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান নিয়োগ
উত্তর: খ. প্রধান বিচারপতি নিয়োগ
ব্যাখ্যাঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৪৮(৩) ধারায় উল্লেখ রয়েছে যে, এই সং
