17th BCS questions bank and solution.
১৭ তম বি সি এস প্রশ্ন ও সমাধান ১। f(x)…
১৭ তম বি সি এস প্রশ্ন ও সমাধান
১। f(x) = x2 + 1/x +1 এর অনুরূপ কোনটি?
ক) f(1) = 1
খ) f(0) = 1
গ) f(-1) = 3
ঘ) f(1) = 3
উত্তরঃ ঘ) f(1) = 3
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

২। x + y = 0 এবং 2x – y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেঁদ করে?
ক) (-1/3, 1/3)
খ) (1,-1 )
গ) (-3,3)
ঘ) (-1,1)
উত্তরঃ ঘ) (-1,1)
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৩। একটি সোনার গহনার ওজন ১৬ গ্রাম। তাতে সোনার পরিমাণঃতামার পরিমাণ = ৩:১। তাতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪:১ হবে?
ক) ৬ গ্রাম
খ) ৫ গ্রাম
গ) ৪ গ্রাম
ঘ) ৮ গ্রাম
উত্তরঃ গ) ৪ গ্রাম
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন।

৪। যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় এবং p>0 হয়, তবে p এর মান-
ক) √৪৮
খ) ০
গ) √৬
ঘ) √২৪
উত্তরঃ ঘ) √২৪
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

17th BCS questions bank and solution.
৫। আরব দেশসমূহে পাশ্চাত্যের উপর প্রথম তেল অবরোধ করে-
ক) ১৯৭০ সালে
খ) ১৯৭৩ সালে
গ) ১৯৭৪ সালে
ঘ) ১৯৭৮ সালে
উত্তরঃ খ) ১৯৭৩ সালে
ব্যাখ্যাঃ ১৯৭৩ সালের ১৭ অক্টোবর আরব ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে তেল উৎপাদনকারী দেশসমূহ (ওপেকভুক্ত) তেলকে অস্ত্র হিসেবে গ্রহণ করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের কতিপয় শিল্পোন্নত দেশের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা জারি করে।
৬। পোলিও টিকার আবিষ্কারক জোনাস সাল্ক যুক্তরাষ্ট্রের একটি শহরে মারা যান, শহরটির নাম-
ক) La Martini
খ) La Zola
গ) San Antinio
ঘ) San Hose
উত্তরঃ খ) La Zola
ব্যাখ্যাঃ মার্কিন চিকিৎসক জোনাস সাল্ক (১৯১৪-১৯৯৫ )- ১৯৫২ সালে পোলিও টিকা আবিষ্কার করেন। (সূত্র: উইকিপিডিয়া]
৭। বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুন বদল করা হয়-
ক) ৫ মে, ১৯৯৪
খ) ৬ এপ্রিল, ১৯৯৪
গ) ৫ মে, ১৯৯৫
ঘ) ৭ মে ১৯৯৫
উত্তরঃ গ) ৫ মে, ১৯৯৫
ব্যাখ্যাঃ বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রূণ বদল করা হয় ৫ মে, ১৯৯৫ সালে।
৮। “বেনেলাক্স” বলতে যে দেশগুলোকে বোঝায়-
ক) সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড
খ) চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড, জার্মানি
গ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
ঘ) ইংল্যান্ড, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
উত্তরঃ গ) বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
ব্যাখ্যাঃ Be-বেলজিয়াম; ne-নেদারল্যান্ড; lux লুক্সেমবার্গ = (Benelex)। ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত অর্থনৈতিক জোটটির সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
৯। বাংলাদেশে ঢোকার পর গঙ্গা নদী ব্রহ্মপুত্র যমুনার সাথে নিন্মোক্ত একটি জায়গায় মেশে-
ক) গোয়ালন্দ
খ) বাহাদুরবাদ
গ) ভৈরববাজার
ঘ) নারায়ণগঞ্জ
উত্তরঃ ক) গোয়ালন্দ
ব্যাখ্যাঃ গঙ্গা নদী গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়ে নেপাল ও ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তীতে নদীটি রাজবাড়ী জেলার গোয়ালন্দে ব্রহ্মপুত্র-যমুনার সাথে মিলিত হয়েছে। এ মিলিত প্রবাহ চাঁদপুরে পদ্মা নামে মেঘনার সাথে মিলিত হয়েছে।.
১০। ১৮৭৪ সালে ঢাকা শহরে পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়-
ক) সদরঘাটে
খ) চাঁদনীঘাটে
গ) পোস্তগোলায়
ঘ) শ্যামবাজারে
উত্তরঃ খ) চাঁদনীঘাটে
ব্যাখ্যাঃ ১৮৭৪ সালে চাঁদনীঘাট তবে ২০০২ সালে সায়েদাবাদে দেশের সর্ববৃহত্তম পানি শোধনাগার স্থাপিত হয়।
।
১১। পর্তুগিজ ভাষা থেকে নিন্মোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্তীকরণ করা হয়েছে?
ক) টেবিল
খ) চেয়ার
গ) বালতি
ঘ) শরবত
উত্তরঃ গ) বালতি
ব্যাখ্যাঃ পর্তুগিজ ভাষার শব্দ- চাবি, আনারস, পেঁপে, পেয়ারা, বাতাবি, জানালা, তোয়ালে, বালতি, আলমারি, পাউরুটি, ফিতা, পেরেক, কামরা, টুপি, আলপিন, আলকাতরা, বোতাম, ইত্যাদি। অন্যদিকে, চেয়ার, টেবিল ইংরেজি এবং শরবত- আরবি শব্দ।
১২। ঢাকার বড় কাটরা ও ছোট কাটরা শহরের নিন্মোক্ত একটি এলাকায় অবস্থিত-
ক) চকবাজার
খ) সদরঘাট
গ) লালবাগ
ঘ) ইসলামপুর
উত্তরঃ ক) চকবাজার
ব্যাখ্যাঃ ঢাকার বড় কাটরা (১৬৪৪)-শাহাজাদা সুজা: ছোট কাটরা (১৬৬৪), লালবাগের কেল্লা, সাত গম্বুজ মসজিদ নির্মাণ করেন- শায়েস্তা খান।
।
১৩। ‘কর্নার স্টোন অব পিস’ এ স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে-
ক) মাকাও
খ) হাইতি
গ) ওকিনাওয়া
ঘ) ভিয়েতনাম
উত্তরঃ খ) হাইতি
ব্যাখ্যাঃ হাইতি উত্তর আমেরিকার পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের একটি দেশ। ১৯০৪ সালে স্বাধীনতাপ্রাপ্ত হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে ‘কর্নার স্টোন অব পিস’ অবস্থিত।
১৪। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-
ক) রাজ কাঁকড়া
খ) গণ্ডার
গ) পিপীলিকাভুক ম্যানিস
ঘ) স্নো লোরিস
উত্তরঃ উত্তরঃ ক) রাজ কাঁকড়া
ব্যাখ্যাঃ জীবন্ত জীবাশ্ম বলতে সেসব জীবকে বুঝায় যারা সুদূর অতীতে জন্ম নিয়ে তেমন কোনো বিবর্তন না হয়েই বর্তমানেও টিকে আছে। বাংলাদেশের জীবন্ত জীবাশ্মের উদাহরণ হচ্ছে ‘রাজ কাঁকড়া”।
১৫। ‘আকোয়া রেজিয়া’ বলতে বোঝায়-
ক) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড
খ) কনসেনট্রেটেড নাইট্রিক এসিড
গ) কনসেনট্রেটেড সালফিউরিক এসিড এবং কনসেনট্রেটেড নাইট্রিক এসিডের মিশ্রণ
ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
উত্তরঃ ঘ) কনসেনট্রেটেড নাইট্রিক ও হাইড্রোক্লরিক এসিডের মিশ্রণ
ব্যাখ্যাঃ ১ মোল গাঢ় নাইট্রিক এসিডের সাথে ৩ মোল গাঢ় হাইড্রোক্লোরিক এসিডের মিশ্রণকে ‘অ্যাকোয়া রেজিয়া” বলে। স্বর্ণ, প্লাটিনাম প্রভৃতি ধাতু নাইট্রিক এসিড কিংবা হাইড্রোক্লোরিক এসিডে দ্রবীভূত হয় না। তবে এসব ধাতু অ্যাকোয়া রেজিয়া-তে দ্রবীভূত হয়। অ্যাকোয়া রেজিয়া কে রাজম্ন ও বলে ।
১৬। বায়ুমণ্ডলে চাপের ফলে ভূ-গর্ভস্থ পানি লিফট পাম্পের সাহায্যে সর্বোচ্চ যে গভীরতা থেকে উঠানো যায়-
ক) ১ মিটার
খ) ১০ মিটার
গ) ১৫ মিটার
ঘ) ৩০ মিটার
উত্তরঃ খ. ১০ মিটার
ব্যাখ্যাঃ বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ ১০ মিটারের অধিক বায়ুস্তরকে ধরে রাখতে পারে না। লিফট পাম্প স্বাভাবিক বায়ুর চাপের দ্বারা পানি ওঠায়, এ কারণে লিফট পাম্প ১০ মিটারের ওপরে পানি ওঠাতে পারে না।
১৭। বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন ‘চর্যাপদ’ এর আবিষ্কারক-
ক) ডঃ মুহাম্মাদ শহীদুল্লাহ
খ) ডঃ সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ) হরপ্রসাদ শাস্রী
ঘ) ডঃ সুকুমার সেন
উত্তরঃ গ) হরপ্রসাদ শাস্রী
ব্যাখ্যাঃ প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন চর্যাপদ ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রক্তমস্থাগার থেকে আবিষ্কার করেন। চর্যাশ্চর্যবিনিশ্চয়, সরহপাদ, কৃষ্ণপাদের দোহা এবং ডাকার্ণব এ চারটি পুঁথি একত্রে তাঁর সম্পাদনায় ‘হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা’ নামে ১৯১৬ সালে ‘বঙ্গীয় সাহিত্য পরিষদ’ থেকে গ্রন্থাকারে প্রকাশিত হয় ।
১৮। হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
ক) দৌলত উজীর বাহরাম খান
খ) সৈয়দ সুলতান
গ) আব্দুল করিম সাহিত্যবিশারদ
ঘ) আলাওল
উত্তরঃ ঘ) আলাওল
ব্যাখ্যাঃ আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাওল মালিক মুহম্মদ জায়সীর হিন্দিকাব্য ‘পদুমাবৎ’ অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যটি রচনা করেন। আলাওল রচিত প্রথম ও শ্রেষ্ঠ রচনা ‘পদ্মাবতী’ কাব্যটি আব্দুল করিম সাহিত্যবিশারদ সম্পাদনা করেন। আলাওল রচিত অন্যান্য অনুবাদ কাব্যগ্রন্থ হলো- সয়ফুলমূলক বদিউজ্জামাল, সিকান্দরনামা, হপ্তপয়কর, তোহফা ।
১৯। ‘তত্ত্ববোধিনী পত্রিকা’ প্রথম প্রকাশিত হয়-
ক) ১৮৪১ সালে
খ) ১৮৪২ সালে
গ) ১৮৫০ সালে
ঘ) ১৮৪৩ সালে
উত্তরঃ ১৮৪৩ সালে
ব্যাখ্যাঃ ১৮৩৯ সালে প্রতিষ্ঠিত ‘তত্ত্ববোধিনী সভা’ কর্তৃক এ পত্রিকা প্রকাশিত হয়। ১৮৪৩ সালে প্রকাশিত ‘তত্ত্ববোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয়কুমার দত্ত ।
২০। উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য-
ক) অব্যয় ও শব্দাংশ
খ) নতুন শব্দ গঠনে
গ) ‘উপসর্গ’ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে
ঘ) ভিন্ন অর্থ প্রকাশে
উত্তরঃ গ) ‘উপসর্গ’ থাকে সামনে আর প্রত্যয় থাকে পিছনে
ব্যাখ্যাঃ যে বর্ণ বা বর্ণসমষ্টি ধাতু বা শব্দের পর যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। যেমন- লাজ + উক = লাজুক, vচল + আ = চলা ইত্যাদি। আর যে অব্যয় ধাতুর পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে বাক্যের বা অর্থের সম্প্রসারণ সংকোচন বা অন্যকোনো পরিবর্তন ঘটায় তাকে উপসর্গ বলে। যেমন- অকাজ, পরাজয়, ফিসন ইত্যাদি। উপসর্গ তিন প্রকার ।
২১। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়-
ক) স্বরবৃত্ত
খ) পয়ার
গ) মাত্রাবৃত্ত
ঘ) অক্ষরবৃত্ত
উত্তরঃ ক) স্বরবৃত্ত
ব্যাখ্যাঃ তিন প্রকার ছন্দের: স্বরবৃত্ত- ৪ মাত্রা, মাত্রাবৃত্ত ৬ মাত্রা ও অক্ষরবৃত্ত-৮/১০ মাত্রা।
২২। The sentence with correct punctuations-
ক) Maria, my student, is on leave today
খ) Maria my student, is on leave today
গ) Maria, my student, is on leave today
ঘ) Maria my student is, on leave today
উত্তরঃ ক) Maria, my student, is on leave today
ব্যাখ্যাঃ My student হলো Appositive যার উভয় পাশে কমা বসবে।
২৩। The antonym for ‘inimical’-
ক) hostile
খ) friendly
গ) indifferent
ঘ) angry
উত্তরঃ খ) friendly
ব্যাখ্যাঃ Inimical (শত্রুতা) এর বিপরীত Friendly (বন্ধুভাবাপন্ন) ।
২৪। The synonym for ‘efface’-
ক) improve
খ) exhaust
গ) rub out
ঘ) cut out
উত্তরঃ উত্তরঃ গ) rub out
ব্যাখ্যাঃ Efface এবং Rub out এর অর্থ মুছে ফেলা/বিলোপ সাধন ।
২৫। The best passive form of the sentence: ‘we don’t like idle people’ –
ক) We are not liked by idle people
খ) Idle people are not like us
গ) Idle people are not liked by us
ঘ) Idle people are not of our liking
উত্তরঃ উত্তরঃ গ) Idle people are not liked by us
ব্যাখ্যাঃ বাক্যটির Passive voice এর structure হবে sub (obj)+be+not+ V(past participle) + by+ obj (sub)
২৬। The correct sentence of the followings:
ক) The Nile is longest river in Africa
খ) The Nile is longest river in the Africa
গ) Nile is longest river in Africa
ঘ) The Nile is the longest river in Africa
উত্তরঃ উত্তরঃ ঘ) The Nile is the longest river in Africa
ব্যাখ্যাঃ নদীর পূর্বে the এবং Superlative এর পূর্বে the বসে। বিশ্বে যে জিনিস একটি আছে রয়েছে তার পূর্বে the বসবে।
২৭। টুথপেস্টের প্রধান উপাদান কি?
ক) জেলি ও মশলা
খ) ভোজ্য তেল ও সোডা
গ) সাবান ও পাউডার
ঘ) ফ্লোরাইড ও ক্লোরোফিল
উত্তরঃ উত্তরঃ গ) সাবান ও পাউডার
ব্যাখ্যাঃ টুথপেস্টের প্রধান উপাদান সাবান ও পাউডার।
২৮। পানির ছোট ফোঁটা পানির যে গুনের জন্য গোলাকৃতি হয়-
ক) আদ্রতা
খ) স্থিতিস্থাপকতা
গ) প্লবতা
ঘ) পৃষ্টটান
উত্তরঃ উত্তরঃ ঘ) পৃষ্টটান
ব্যাখ্যাঃ পানির ফোঁটার পরস্পর আকর্ষণ- সান্দ্রতা; পানির ফোঁটার গোলাকৃতি-পৃষ্ঠটান ।
২৯। মুক্তা হলো ঝিনুকের-
ক) খোলসের টুকরা
খ) চোখের মণি
গ) প্রদাহের ফল
ঘ) জমাট হরমোন
উত্তরঃ উত্তরঃ গ) প্রদাহের ফল
ব্যাখ্যাঃ ঝিনুকের প্রদাহের ফলে মুক্তার সৃষ্টি হয়। ঝিনুকের খোলসের অভ্যন্তরে কোনো বস্ত্র প্রবেশ করলে ঐ স্থানে প্রদাহের সৃষ্টি হয় এবং ঐ বস্তুকে জড়িয়ে ঝিনুকের শরীর হতে এক প্রকার পদার্থ বের হয় যা মুক্তায় রূপ নেয়।
৩০। ল্যাপটপ হলো এক ধরনের-
ক) পর্বতারোহণ সামগ্রী
খ) ছোট কুকুর
গ) বাদ্যযন্ত্র
ঘ) ছোট কম্পিউটার
উত্তরঃ উত্তরঃ ঘ) ছোট কম্পিউটার
ব্যাখ্যাঃ ল্যাপটপ একধরনের ছোট কম্পিউটার। ১৯৮১ সালে ‘এপসন কোম্পানি প্রথমে ল্যাপটপ কম্পিউটার তৈরি করে।
৩১। বাংলাদেশের পাহাড় শ্রেণীর ভূতাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে-
ক) প্লাইসটোসিন যুগের
খ) টারশিয়ারী যুগের
গ) মায়োসিন যুগের
ঘ) ডেবোনিয়ান যুগের
উত্তরঃ উত্তরঃ খ) টারশিয়ারী যুগের
ব্যাখ্যাঃ বাংলাদেশের ভূ-প্রকৃতিকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। তন্মধ্যে পাহাড় শ্রেণির ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপটি টারশিয়ারি যুগের।
৩২। বাংলেদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম-
ক) তেতুলিয়া
খ) পঞ্চগড়
গ) বাংলাবান্ধা
ঘ) নকশালবাড়ি
উত্তরঃ উত্তরঃ গ) বাংলাবান্ধা
ব্যাখ্যাঃ বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান- ছেঁড়াদ্বীপ, সর্বপূর্বের স্থান- আখানইঠান, সর্ব পশ্চিমের স্থান- মনাকশা এবং সর্ব উত্তরের স্থান- বাংলাবান্ধা।
৩৩। ‘সোয়াচ অব নো গ্রাউণ্ড’ এর মানে-
ক) একটি খেলার মাঠ
খ) একটি প্লাবন ভূমির নাম
গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ঘ) ঢাকা সেনানিবাসের পোলো গ্রাউণ্ডের নাম
উত্তরঃ উত্তরঃ গ) বঙ্গোপসাগরের একটি খাদের নাম
ব্যাখ্যাঃ : সেয়াচ আব নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের একটি গভীরতম খাদের নাম যা বাংলায় বঙ্গখাত নামে পরিচিত।
৩৪। ব্রিটিশ বনিকেদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-
ক) রাজা ত্রিদিব রায়
খ) রাজা ত্রিভুবন চাকমা
গ) জুম্মা খান
ঘ) জান বকস খাঁ
উত্তরঃ গ) জুম্মা খান
ব্যাখ্যাঃ নয়া অর্থনৈতিক ব্যবস্থা (NIEO) বলতে বুঝায় ৭৭-জাতি গোষ্ঠী এবং ন্যাম রাষ্ট্রসমূহের পক্ষ থেকে তৃতীয় বিশের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ও মুক্তির লক্ষ্যে প্রণীত পরিকল্পনাকে। ১৯৪৭ সালের ৩০ এপ্রিল অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৬ষ্ঠ অধিবেশনে প্রস্তাবটি পাশ হয়।
৩৫। (১২৫/২৭)–২/৩ –এর সহজ প্রকাশ-
ক) ৩/২৫
খ) ৫/২০
গ) ৯/২৫
ঘ) ৩/২০
উত্তরঃ গ) ৯/২৫
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৩৬। দুটি লম্বালম্বি পরিমাণ 5N এবং 4N , তাদের লব্ধি পরিমাণ কত?
ক) 3 N
খ) √11 N
গ) √41 N
ঘ) 1 N
উত্তরঃ উত্তরঃ গ) √41 N
ব্যাখ্যাঃ আপডেট করা হচ্ছে।

৩৭। নিচের কোন ক্ষুদ্র তম সংখ্যাকে ৩, ৫ ও ৬ দ্বারা ভাগ করলে ভাগশেষ ১ হবে?
ক) ৭১
খ) ৪১
গ) ৩১
ঘ) ৩৯
উত্তরঃ উত্তরঃ গ) ৩১
ব্যাখ্যাঃ ৩, ৫, ৬ এর ল. সা. গু = ৩০. ৩০ + ১ = ৩১।
৩৮। একটি কাঠের টুকরার দৈর্ঘ্য আরেকটি টুকরার দৈর্ঘ্যের ৩ গুন। টুকরো দুটি সংযুক্ত করা হলে সংযুক্ত টুকরাটির দৈর্ঘ্য ছোট টুকরার চেয়ে কত গুন বড় হবে?
ক) ৩ গুন
খ) ৪ গুন
গ) ৫ গুন
ঘ) ৮ গুন
উত্তরঃ খ) ৪ গুন
ব্যাখ্যাঃ ছবিতে দেখুন

৩৯। নয়া আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থার প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদের কোন বিশেষ অধিবেশনে গৃহীত হয়?
ক) দ্বিতীয়
খ) তৃতীয়
গ) পঞ্চম
ঘ) ষষ্ঠ
উত্তরঃ ঘ) ষষ্ঠ
ব্যাখ্যাঃ নয়া অর্থনৈতিক ব্যবস্থা (NIEO) বলতে বুঝায় ৭৭-জাতি গোষ্ঠী এবং ন্যাম রাষ্ট্রসমূহের পক্ষ থেকে তৃতীয় বিশের উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ও মুক্তির লক্ষ্যে প্রণীত পরিকল্পনাকে। ১৯৪৭ সালের ৩০ এপ্রিল অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৬ষ্ঠ অধিবেশনে প্রস্তাবটি পাশ হয়।
৪০। মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
ক) তাজিকিস্তান
খ) কাজাকিস্তান
গ) উজবেকিস্তান
ঘ) কিরগিজস্তান
উত্তরঃ গ) উজবেকিস্তান
ব্যাখ্যাঃ মধ্য এশিয়ার সর্ববৃহৎ প্রজাতন্ত্র কাজাখস্তান এর বর্তমান রাজধানী আস্তানা।
৪১। জোট নিরোপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ?
ক) হারারে, ১৯৮৯ সাল
খ) বেলগ্রেড, ১৯৬১ সাল
গ) হাভানা, ১৯৭৩ সাল
ঘ) কায়রো, ১৯৭০ সাল
উত্তরঃ খ) বেলগ্রেড, ১৯৬১ সাল
ব্যাখ্যাঃ বাংলাদেশ ১৯৭২ সালে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য পদ লাভ করে। সর্বশেষ ১৭তম শীর্ষ সম্মেলন ২০১৬ সালে ভেনিজুয়েলার পোরপ্লামারে অনুষ্ঠিত হয়। ১৮তম
