রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র বিগত সালের প্রশ্ন
ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র বিগত সালের প্রশ্ন ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান ১ম…

ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান ২য় পত্র বিগত সালের প্রশ্ন
ডিগ্রি রাষ্ট্রবিজ্ঞান ১ম পত্র সাজেশন
[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ;
পরীক্ষা-২০২২ (অনুষ্ঠিত-০৫/০৫/২০২৪)]
(রাষ্ট্রবিজ্ঞান-দ্বিতীয় পত্র)
বিষয় কোড: 111903
বিষয়: Political Organization and the Political System of UK and USA
সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট। পূর্ণমান: ৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।)
ক-বিভাগ
১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০
(ক) এরিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি?
(According to Aristotle which is the best form of Government?)
উত্তর: পলিটি (Polity) বা মধ্যতন্ত্র।
(খ) ‘The Spirit of Laws’ গ্রন্থটির লেখক কে? (Who is the author of the book ‘The Spirit of Laws’?)
উত্তর: The Spirit of Laws গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।
(গ) একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
(Which is the supreme law of a state?)
উত্তর: সংবিধান।
(ঘ) কোন ধরনের সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের নিকট দায়ী থাকে?
(In which form of government the executive remains responsible to the legislature?)
উত্তর: মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়।
(ঙ) জনমতের দুটি বাহনের নাম লেখ।
(Write down the two agencies of public opinion.)
উত্তর: জনমতের তিনটি বাহনের নাম হলো-
১. পরিবার ও ২. বিদ্যালয়।
(চ) ‘Foedus’ শব্দের অর্থ কী?
(What is the meaning of the word ‘Foedus’?)
উত্তর: সন্ধি বা মিলন।
(ছ) মার্কিন সিনেটে কে সভাপতিত্ব করেন?
(Who presides over in the American Senate?)
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি হলো মার্কিন উপরাষ্ট্রপতি।
(জ) ইংল্যান্ডে কখন গৌরবময় বিপ্লব সংঘটিত হয়?
(When did the Glorious Revolution held in England?)
উত্তর: ব্রিটেনের গৌরবময় বিপ্লব ১৬৮৮ সালে সংঘটিত হয়।
(ঝ) বৃটেনের সর্বোচ্চ আপিল আদালত কী?
(Which is the highest court for appeal in Britain?)
উত্তর: ব্রিটেনের সর্বোচ্চ আপিল আদালতের নাম হলো- লর্ডসভা।
(ঞ) প্রিভি কাউন্সিল কী? (What is Privy Council?)
উত্তর: গ্রেট ব্রিটেনের সাংবিধানিক রীতিনীতি অনুসারে ‘রাজার পরামর্শদাতা ও উপদেষ্টামণ্ডলীকে প্রিভি কাউন্সিল বলা হয়।
(ট) মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের অভিভাবক কে?
(Who is the guardian of the USA. constitution?)
উত্তর: মার্কিন সুপ্রীমকোর্ট।
(ঠ) মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজের সদস্য সংখ্যা কত?
(How many members are there in the Electoral College of USA?)
উত্তর: ৫৩৮ জন।
খ-বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
২। সাংবিধানিক সরকার বলতে কী বোঝায়?
৪ x ৫ = ২০
(What do you mean by constitutional government?)
৩ । ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কী?
(What is separation of powers?)
৪ । শাসন বিভাগের ক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে কেন?
(Why is the power of the Executive Department increasing day by day?)
৫। রাজনৈতিক দল ও চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য নিরূপণ কর।
(Indicate the difference between political party and pressure group.)
৬। যুক্তরাষ্ট্রীয় সরকার বলতে কী বুঝ?
(What do you mean by Federal Government?)
৭। ‘রাজা রাজত্ব করেন কিন্তু শাসন করেন না’। ব্যাখ্যা কর।
(‘The King reigns bur doesn’t rule’ – Explain)
৮। মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
(How is the US President elected?)
৯। বিচার বিভাগীয় পর্যালোচনা কী?
(What is judicial review?).
গ-বিভাগ (যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।] ১০ x ৫ = ৫০
১০। গণতন্ত্রের সফলতার পূর্বশর্তগুলো ব্যাখ্যা কর।
(Explain the pre-requisites for the success of Democracy.)
১১। বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায়? আলোচনা কর।
(How can the independence of judiciary be safe?-Discuss.)
১২। সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা বর্ণনা কর।
(Discuss the role of the opposition party in a parliamentary form of Government.)
১৩। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলীর গুরুত্ব আলোচনা কর।
(Discuss the importance of electorate in a modern democratic state.)
১৪। “বৃটিশ সংবিধান তৈরি করা হয়নি, এটা গড়ে উঠেছে।”- ব্যাখ্যা কর।
(“The British constitution is not created, it has grown.” Explain.)
১৫। ব্রিটেনের রাজনৈতিক দল ব্যবস্থা আলোচনা কর।
(Discuss the political party system of Britain.
১৬। মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায় নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতির কার্যকারিতা আলোচনা কর।
(Discuss the effectiveness of checks and balance theory in the governance system of USA.)
১৭। মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেট ও বৃটেনের লর্ড সভার মধ্য তুলনামূলক আলোচনা কর।
(Compare between the Senate of the USA and the House of Lords of the United Kingdom.)
[বিএসএস ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ;
পরীক্ষা-২০২১ (অনুষ্ঠিত-০২/০৩/২০২৩)]
(রাষ্ট্রবিজ্ঞান-দ্বিতীয় পত্র)
বিষয়: Political Organization and the Political System of UK and USA
বিষয় কোড: ১১১৯০৩
সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান: ৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।)
ক-বিভাগ
১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০
(ক) সরকারের অঙ্গ কয়টি?
(What are the organs of government?)
উত্তর: তিনটি।
(খ) অধ্যাদেশ কী? (What is Ordinance?)
উত্তর: দেশে যখন পার্লামেন্ট থাকে না তখন রাষ্ট্রপতি নির্বাহী আদেশে যে আইন জারি করেন তাকে অধ্যাদেশ বলে।
(গ) আমলাতন্ত্রের জনক কে?
(Who is the father of Bureaucracy?)
উত্তর: ম্যাক্স ওয়েবার (Max Weber)
(ঘ ) ‘ভোটাধিকার’ নাগরিকদের কোন ধরনের অধিকার?
(What type of right is the right of voting to the citizen?)
উত্তর: ‘ভোটাধিকার’ নাগরিকদের রাজনৈতিক অধিকার।
(ঙ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?
(Who is the founder of separation of power?)
উত্তর: ফরাসি দার্শনিক মন্টেস্কু।
(চ) “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার।”-উক্তিটি কার?
(Democracy is the government of the people, by the people and for the people.”Who said it?)
উত্তর: আব্রাহাম লিংকন-এর।
(ছ) চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও।
(Give two examples of pressure group?)
উত্তর: বণিক সমিতি, শিক্ষক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও ছাত্র সংসদ।
(জ) ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?
(In which year the Magnacarta was signed?)
উত্তর: ১২১৫ সালের ১৫ জুন-এ।
(ঝ) কোন সংবিধানকে ‘The Mother of the Constitution’ বলা হয়?
(Which Constitution is called ‘The Mother of the Constitution’?)
উত্তর: ব্রিটেনের শাসনতন্ত্র বা সংবিধানকে “The Mother of all Constitution” বলা হয়।
(ঞ) USA এর পূর্ণরূপ কী? (What is the meaning of USA?)
উত্তর: USA-এর পূর্ণরূপ হলো- United States of America.
(ট) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?
(What is the name of legislature of USA?)
উত্তর: কংগ্রেস।
(ঠ) মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত কোনটি?
(Which this is highest court of the USA?)
উত্তর: মার্কিন সুপ্রীম কোর্ট।
খ-বিভাগ
[যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
৪ x ৫ = ২০
২। একটি উত্তম সংবিধানের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর।
(Discuss the two characteristics of a good Constitution.)
৩। জনমতের সংজ্ঞা দাও।
(Define public opinion.)
৪। বিচার বিভাগের স্বাধীনতা কাকে বলে?
(What is called the independence of Judiciary?)
৫। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর সংজ্ঞা দাও।
(Define pressure group.)
৬। আইনের শাসন বলতে কী বুঝ?
(What do you mean by the rule of law?)
৭। প্রথা বলতে কী বুঝ?
(What is meant by convention?)
৮। ‘কেবিনেটের একনায়কতন্ত্র’ বলতে কী বুঝ?
(What is meant by the term Cabinet Dictatorship?)
৯। মার্কিন সিনেটের গঠন লেখ।
(Write the composition of USA Senate.)
গ-বিভাগ
(যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।। ১০×৫=৫০
১০। সংবিধান প্রতিষ্ঠার পদ্ধতিসমূহ আলোচনা কর।
(Discuss the methods of establishing Constitution.)
১১। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রধান প্রধান বৈশিষ্ট্য আলোচনা কর।
(Discuss the main features of a federal government.)
১২। আধুনিককালে আইনসভার ক্ষমতা হ্রাসের কারণসমূহ আলোচনা কর।
(Discuss the reasons for the decline of powers of legislature.)
১৩। “ক্ষমতার পূর্ণস্বতন্ত্রীকরণ সম্ভব নয়, কাম্যও নয়।” -উক্তিটির যথার্থতা বিশ্লেষণ কর।
(“Complete separation of power is neither possible nor desirable” Justify the above statement.)
১৪। রাজনৈতিক দলের কার্যাবলি আলোচনা কর।
(Discuss the functions of political party.)
১৫। ব্রিটেনে রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো আলোচনা কর।
(Discuss the reasons for the stability of the Monarchy in Britain.)
১৬। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।
(Discuss the characteristics of the Constitution of USA.)
১৭। ব্রিটিশ প্রধানমন্ত্রী ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলির তুলনামূলক আলোচনা কর।
(Compare the powers and functions between the British Prime Minister and the President of USA.)
[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ;
পরীক্ষা-২০২০ (অনুষ্ঠিত-০৭/০২/২০২২)।
(রাষ্ট্রবিজ্ঞান-দ্বিতীয় পত্র)
বিষয়: Political Organization and the Political System of UK and USA
বিষয় কোড: 111903 সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট; পূর্ণমান: ৮০
[দ্রষ্টব্য: প্রতিটি বিভাগের প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।।
ক-বিভাগ
১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০
(ক) “Constitution the way of life that the state has chosen for itself “উক্তিটি কার?
(“Constitution is the way of life that the state has chosen for itself-Who said it?)
উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটলের।
(খ) একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কোনটি?
(Which one is the supreme law of a state?)
উত্তর: সংবিধান।
(গ) ‘The Spirit of Laws’ গ্রন্থটির লেখক কে?
(Who is the author of the book “The Spirit of Laws’?)
উত্তর: The Spirit of Laws গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।
(ঘ) সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?
(Which one is the fourth organ of government?)
উত্তর: নির্বাচকমণ্ডলী।
(ঙ) এরিস্টটলের মতে সর্বোৎকৃষ্ট সরকার কোনটি? (According to Aristotle which is the best form of Government?)
উত্তর: পলিটি (Polity) বা মধ্যতন্ত্র।
(চ) ‘Demos’ ও ‘Kratis’ শব্দের অর্থ কী?
(What is the meaning of the word ‘Demos’ and ‘Kratin’?)
উত্তর: ‘Demos’ শব্দের অর্থ হলো জনগণ ও ‘Kratia’ শব্দের অর্থ শাসন বা ক্ষমতা।
(ছ) ব্রিটেনের লর্ডসভায় সভাপতিত্ব করেন কে?
(Who presides over ‘The House of Lords’ of Britain?)
উত্তর: লর্ড চ্যান্সেলর।
(জ) ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম কী?
(What is the name of lower chamber of the British Parliament?)
উত্তর: কমন্সসভা।
(ঝ) ব্রিটেনে গৌরবময় বিপ্লব কত সালে সংঘটিত হয়?
(When did the glorious revolution take place in Great Britain?)
উত্তর: ব্রিটেনের গৌরবময় বিপ্লব ১৬৮৮ সালে সংঘটিত হয়।
(ঞ) ‘Electoral College’ কী? (What is ‘Electoral College’?)
উত্তর: ইলেকটোরাল কলেজ হচ্ছে জনগণের দ্বারা নির্বাচিত এমন এক মধ্যবর্তী নির্বাচনি সংস্থা যারা পরবর্তীতে রাষ্ট্রপতি নির্বাচনের মূল প্রার্থীকে নির্বাচিত করেন।
(ট) মার্কিন সিনেটে সভাপতিত্ব করেন কে?
(Who presides over the ‘Senate’ of USA?)
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি হলো মার্কিন উপরাষ্ট্রপতি।
(ঠ) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কত বছরের জন্য নির্বাচিত হন?
(How many years the USA President is elected for?)
উত্তর: ৪ বছর।
খ-বিভাগ [যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
২। গণতন্ত্রের সংজ্ঞা দাও।
(Define Democracy.)
৩। সাংবিধানিক সরকার বলতে কী বুঝ?
(What do you mean by constitutional government?)
৪। ক্ষমতা স্বতন্ত্রীকরণ কী?
(What is separation of power?)
৫। যুক্তরাষ্ট্রীয় সরকার কী?
(What is Federal form of government?)
৬। ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কী?
(What are the sources of British constitution?)
৭। ব্রিটেনের রাজতন্ত্র টিকে থাকার কারণগুলো কী?
(What are the reasons behind sustaining the British Monarchy?)
৮। মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য’ নীতি কী?
(What is the principle of ‘Checks and Balance of Power’ of USA?)
৯। মার্কিন রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন?
(How the USA President is elected?)
গ-বিভাগ যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১০। গণতন্ত্র সফলতার পূর্বশর্তগুলো আলোচনা কর।
(Discuss the pre-conditions for success of democracy,)
১১। সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলের ভূমিকা বর্ণনা কর। (Discuss the role of opposition party in a parliamentary form of government.)
১২। বিচার বিভাগের স্বাধীনতা কীভাবে রক্ষা করা যায়? আলোচনা কর।
Discuss how the independence of judiciary can be
১৩। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচকমণ্ডলির ভূমিকা আলোচনা কর।
(Discuss the role of electorate in a modern democratic state.)
১৪ । “ব্রিটিশ সংবিধান তৈরি হয়নি, এটা গড়ে উঠেছে”- ব্যখ্যা কর।
(Explain- “The British constitution has not been made it has grown.”)
১৫। ব্রিটিশ প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।
(Discuss the power and functions of the British Prime Minister.)
১৬। “মার্কিন সিনেট পৃথিবীর সর্বাপেক্ষা শক্তিশালী দ্বিতীয় কক্ষ” আলোচনা কর।
(“The USA Senate is the most powerful second chamber in the world”-Discuss.)
১৭। জাতীয় নেতা হিসেবে মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা আলোচনা কর।
(Write down the role of the USA President as a national leader.)
[ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ; পরীক্ষা-২০১৯ (অনুষ্ঠিত-১৪/০১/২০২০)]
(রাষ্ট্রবিজ্ঞান-দ্বিতীয় পত্র)
বিষয়: Political Organization & the Political System of UK & USA
বিষয় কোড: 111903
সময়: ৩ ঘণ্টা ৩০ মিনিট;
পূর্ণমান: ৮০
দ্রষ্টব্য: একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে।
ক-বিভাগ
১। নিচের যেকোনো দশটি প্রশ্নের উত্তর দাও। ১ × ১০ = ১০
(ক) সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান কে?
(Who is the head of government in Parliamentary from?)
উত্তর: সংসদীয় ব্যবস্থায় সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী।
(খ) অধ্যাদেশ কি? (What is Ordina
